Combined Board রাজশাহী, বরিশাল, ময়মনসিংহ বোর্ড ২০২২

19টি প্রশ্ন

  1. 1.

    রহমান সাহেব একজন ধার্মিক ব্যক্তি। তিনি এলাকার কিছু বিশিষ্ট লোকের সাথে আলোচনা করে কাশিপুর গ্রামে একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেন। সেখানে এলাকার ছোট ছেলেমেয়েরা কুরআন তিলাওয়াত, বিভিন্ন দোয়া ও মাসয়ালা শিক্ষা লাভ করে। অপরদিকে হিমায়েত সাহেব মানবজীবনের পরিপূর্ণ জীবনাদর্শ হিসেবে একটি শিক্ষাব্যবস্থা গ্রহণ করেন এবং এ শিক্ষা সকলকে গ্রহণের জন্য উদাত্ত আহ্বান জানান।

  2. 2.

    আমজাদ-ও রিয়াদ একাদশ শ্রেণির ছাত্র। আমজাদ মেয়েদেরকে হীন, নীচ ও ক্ষুদ্র বলে মনে করে এজন্য তার ক্লাসের বান্ধবীদের ঘৃণা করে এবং তাদের সাথে তুচ্ছ-তাচ্ছিল্যপূর্ণ ব্যবহার করে। অপরদিকে রিয়াদ আমজাদকে বলল, বন্ধু তোমার এ আচরণ মোটেও কাঙ্ক্ষিত নয়। দেশকে উন্নতির দিকে এগিয়ে নিতে হলে, দেশের স্বাধীনতা ও স্বকীয়তা রক্ষা করতে হলে সবাই একত্রিভূত হয়ে কাজ করতে হবে।

  3. 3.

    সর্বোত্তম অনুমানভিত্তিক উত্তর — আনুষ্ঠানিক উত্তর নয়: মূল তথ্য বা উত্তরে অস্পষ্টতা/অসম্পূর্ণতা রয়েছে। প্রদত্ত উত্তরটি নিশ্চিত নয়; যাচাই করে ব্যবহার করো।

    আব্দুর রশিদ ও আব্দুল হামিদ দুজন বন্ধু। আব্দুর রশিদ বলল, কন্ন্ধু আমাদের এলাকায় এমন একটি পরিবার রয়েছে যেখানে পরস্পরের মধ্যে প্রেম-প্রীতি, সহমর্মিতা, সহানুভূতি, প্রস্থা, মায়া-মমতা, ধৈর্য, সহিষ্ণুতা ও সহযোগিতা রয়েছে। এ কথা শুনে আব্দুল হামিদ বলল, তুমি যে পরিবারের কথা বলছ সে রকম পরিবারের সদস্যগণ আল্লাহ ও রাসূল (স) নির্দেশিত ও অনুমোদিত পন্ধায় আয়-উপার্জন করে।

  4. 4.

    আব্দুল্লাহ ও নাহিদ দু'জন নিকটতম প্রতিবেশী। নাহিদ সদ্য বিবাহ করেছে। দু'জনের দাম্পত্য জীবন ভালোভাবেই চলছিল। হঠাৎ সংসারে অভাব-অনটন দেখা দেয়ায় একদিন নাহিদ তার শ্বশুরবাড়ি থেকে মোটা অয়েকর অর্থ আনার জন্য স্ত্রীকে স্বশুর বাড়ি পাঠিয়ে দেয়। বিভিন্নভাবে স্ত্রীকে চাপ দিতে থাকে।অপরপক্ষে আব্দুল্লাহ বলেন, তার এমন একটি পরিবারের সাথে সুসম্পর্ক রয়েছে, যে পরিবারে সকল সদস্য প্রত্যেককে সম্মান, শ্রদ্ধা ও স্নেহ করে। তাদের মধ্যে মায়া-মমতা ও ভালোবাসার কোনোরকম ঘাটতি নেই। এ পরিবারের প্রতিটি সদস্য আল্লাহর বিধান মেনে জীবন পরিচালনা করে।

  5. 5.

    নাসির উদ্দীন একজন প্রবাসী ব্যবসায়ী। বেশি উপার্জনের আশায় একাধারে পাঁচ বছর প্রবাসে রয়েছে। দেশে অবস্থানরত স্ত্রী একাধারে এতদিন প্রবাসে থাকা পছন্দ করে না। চার মাস পরপর দেশে ফিরতে কালেও কর্ণপাত করে না। অপরদিকে আকমল আলী একজন নেশাগ্রস্ত মানুষ। নেশার দ্রব্য-সামগ্রী কিনতে তার উপার্জনের সিংহ ভাগ খরচ হয়ে যায়। পড়ালেখার খরচ চালাতে ব্যর্থ হয়ে তার একমাত্র স্কুলপড়ুয়া ছেলেকে কারখানায় কাজ করার জন্য পরামর্শ দিয়েছে।

  6. 6.

    মুকিম বিল্লায় সমাজের একজন গণ্যমান্য ব্যক্তি ও সমাজসেবক। সমাজের বিভিন্ন কর্মকান্ডে তাকে দায়িত্ব পালন করতে হয়। দায়িত্ব পালনের ক্ষেত্রে যার যতটুকু পাপা আছে তা আদায়ের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করেন। পক্ষান্তরে অধ্যাপক আবু সালেহ সমাজের অন্যায়, অত্যাচার পছন্দ করেন না। এজন্য সমাজে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামসম্মত কাজে উৎসাহিত করতে ও অনুপ্রাণিত করতে পরামর্শ দেন।

  7. 7.

    রোকসানা আস্তার একজন অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী। তিনি দীর্ঘদিন চিন্তাভাবনা করছেন তার অবসরের টাকা এমন একটি ব্যাংকে রাখবেন যেখানে উৎপাদন, আয়, উপার্জনে ব্যয় বণ্টন বৈধ পন্থায় পরিচালনা করা হয়। অপরপক্ষে তারই বান্ধবী নাসিমা আক্তার তার জীবনকে এমনভাবে পরিচালনা করতে চান, যে অর্থব্যবস্থায় আয়-ব্যয় ভারসাম্যপূর্ণ, প্রগতিশীল এবং মানবতার জন্য কল্যাণকর।

  8. 8.

    মারজান একজন সৎ ব্যবসায়ী। তিনি প্রতিবছর নির্দিষ্ট সময়ে সম্পদের হিসাব করে শরিয়ত নির্ধারিত খাতসমূহে ব্যয় করেন। অপরপক্ষে জামির হোসেন একজন কৃষক। তিনি যত্ন সহকারে জমিতে ফসল আবাদ করেন। ফসল ঘরে ওঠার সাথে সাথেই ফসলের নির্ধারিত একটি অংশ বায়তুল মালে জমা দেন।

  9. 9.

    জনাব উবাইদুল্লাহ ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করেন। সত্যবাদী হিসেবে তিনি সমাজে পরিচিত। তিনি মিষ্টভাষী। তিনি কখনও কারও সাথে খারাপ আচরণ করেন না। তিনি ইসলামের প্রচার ও প্রসারে কাজ করেন এবং ইসলামের বাণী মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়ার জন্য প্রাণবন্ত চেষ্টা করেন। অপরপক্ষে নিজাম উদ্দীন সমাজে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার প্রকৃত অবস্থা, বাস্তবতা ও সত্য ঘটনাকে বিকৃত করে উপস্থাপন করে।

  10. 10.

    সাজেদা ও মাজেদা দুজন প্রতিবেশী। সাজেদা ছয় সদস্যের পরিবারে একটু অভাব অনটনেই থাকেন। সংসারের নানামুখী খরচ মেটানোর জন্য তিনি দুধে পানি মিশ্রিত করে বিক্রি করে বেশি অর্থ উপার্জন করেন। অপরদিকে মাজেদা মনে করেন, এ নিখিল বিশ্বমানবতা মূলত একই উৎস হতে উৎসারিত। একই দ্রষ্টার সৃষ্টি। একই আদি পিতা-মাতার সন্তান হিসেবে সমগ্র বনি আদম একই জাতিসত্তার অন্তর্ভুক্ত।

  11. 11.

    জনাব লিটন ও মানজুর দুই প্রবাসী বন্ধু। দুজনের আলোচনার এক পর্যায়ে জনাব লিটন জনাব মানজুরকে বললেন, আমি এমন একটি এলাকায় গিয়েছিলাম যেখানে সমাজের মানুষের পরস্পরের মধ্যে হৃদ্যতা, আন্তরিকতা, সম্প্রীতি ও সৌহাদ্যমূলক নিবিড় সম্পর্কের কোনো অভাব নেই। তাদের দেখে মনে হয়েছে, সবাই একই দেহ একই প্রাণ। অন্যদিকে জনাব মানজুর বললেন, আমি এমন একটি দেশে গিয়েছিলাম যেখানকার জনগণ পশু- পাখি, কীট-পতঙ্গ, বৃক্ষ-লতা উদ্ভিদরাজি নির্জীব জড় পদার্থের প্রতি আন্তরিকভাবে যত্নবান।

  12. 12.

  13. 13.

    জনাব সেলিম সাহেবের পরিবারের সদস্য সংখ্যা ছয়জন। তিনি একটি পোশাক তৈরির কারখানায় চাকরি করেন। তার মাসিক বেতন পরিবারের জন্য পর্যাপ্ত নয়। তাই তিনি তার স্ত্রীকে সেলাই মেশিন কিনে দেন এবং বাড়ির আঙিনায় শাক-সবজি উৎপাদনের পরামর্শ দেন।

  14. 14.

    নিচের ছক দুটি লক্ষ্য করো:
    ছক-১:
    • সুষ্ঠু দেহভঙ্গি নিয়ে কাজ করা
    • কাজের সময় মেরুদণ্ড সোজা রাখা
    ছক-২:
    • কাজের বিভিন্ন পর্যায়ের বিবরণ
    • গায়ের চলার পথ অনুসরণ

  15. 15.

    জনাব সাজু একজন তরুণ খামারি। তার আয়ের উৎস থেকে কিছু অর্থ নিয়মিত জমা রাখেন। তিনি স্থির করলেন জমাকৃত অর্থ ঘরে না রেখে ব্যাংকে হিসাব খুলবেন। অপরদিকে জনাব সাজুর স্ত্রী পৈত্রিক সম্পদ থেকে পাওয়া একলক্ষ টাকা নির্দিষ্ট লাভে নির্দিষ্ট সময়ের জন্য ব্যাংকে রাখলেন।

  16. 16.

    নিচের ছক দুটি লক্ষ্য করো:ছক-১: কাপড়, ছোট পুঁতি, সুতা, ভ্যাট রংছক-২: কাপড়, ব্রাশ, মোম, জাটিং, প্রুশিয়ান রং

  17. 17.

    দৃশ্য ১ : আনিকা বেশ রুচিশীল ও রক্ষণশীল প্রকৃতির। পোশাকের ব্যাপারে নিজস্ব চিন্তাধারাকে প্রাধান্য দিয়ে নিজেকে বিশেষভাবে উপস্থাপন করেন।দৃশ্য ২ : উৎসব উপলক্ষে রুমা নিজের তৈরি করা পোশাকে সৌন্দর্য বর্ধনের জন্য কিছু নকশা জুড়ে পোশাকটিকে আরো আকর্ষণীয় করে তোলেন।

  18. 18.

    বর্তমানে প্রচলিত একটি পদ্ধতি ব্যবহার করে কনক তার পোশাক অলংকৃত করল। এই পদ্ধতির জন্য সে বাজার থেকে রং ছাড়াও কিছু কাঠের টুকরা এবং রাবার ক্রয় করে খোদাই নকশা তৈরি করল। এটি একটি প্রাচীন পদ্ধতি। অপরদিকে চ্যামেলি তার বাগানের ফুল, ফল ব্যবহার করে তার সাদা জামা খয়েরি রং করল। এটি সে তার মায়ের কাছে শিখেছে। এটি একটি প্রাচীন পদ্ধতি।

  19. 19.