Combined Board রাজশাহী, কুমিল্লা, যশোর বোর্ড ২০১৯

16টি প্রশ্ন

  1. 1.

    কৃষি শিক্ষক ছাত্রদের নিয়ে একটি দুগ্ধ খামার পরিদর্শনে গেলেন। সেখানে গিয়ে গরুর জাত ও দুধদোহন প্রক্রিয়াসহ আনুষঙ্গিক বিষয়ে ছাত্রদের অবহিত করলেন এবং খামারে অধিক দুধ উৎপাদন ও অতিরিক্ত দুধ কীভাবে সংরক্ষণ করা যায় তা ছাত্রদের জানালেন।

  2. 2.

    ফরিদপুর গ্রামের অধিকাংশ কৃষক গরিব। অর্থ এবং কারিগরি জ্ঞানের অভাবে তারা কাঙ্ক্ষিত ফলন পাচ্ছে না। কৃষি কর্মকর্তার পরামর্শক্রমে তারা একজোট হয়ে একটি সংগঠন গড়ে। তোলে। উক্ত সংগঠনের মাধ্যমে তারা ব্যাংক থেকে কৃষি ঋণ নিয়ে ফসল চাষ করে সফল হলো।

  3. 3.

  4. 4.

    করবীর দাদী পারিবারিক ভাবে মুরগি পালন করে এবং প্রাকৃতিক পদ্ধতিতে মুরগির ডিম থেকে বাচ্চা ফুটায়। গত বছর বাচ্চা ফুটাবার সময় অধিকাংশ ডিম নষ্ট হয়ে গেছে। করবীর দাদীকে ডিম নষ্ট হওয়ার কারণ জিজ্ঞাসা করায় সাদী বলল ডিমে হয়তো কোনো সমস্যা ছিল। একথা শুনে করবী বলল, "ডিম ফোটানোর আধুনিক পদ্ধতি ব্যবহার করাই উত্তন।"

  5. 5.

  6. 6.

    রনি তার বনজ বৃক্ষের বাগানে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে গাছের তুলনামূলক কিছু বড় ডাল কেটে ফেললেন। কয়েক বছরের। মধ্যে তার বাগানের প্রত্যেকটি গাছ সুগঠিত হয়ে উঠল। তার দেখাদেখি প্রতিবেশীরাও তাদের বাগানে এ ধরনের কাজ করে লাভবান হলো।

  7. 7.

    রিমন বাবার সাথে মাছের বাজারে গিয়ে দেখল একজন মাছ। ব্যবসায়ী তার ঝুড়িতে মাছ এবং বরফ স্তরে স্তরে সাজালেন। রিমন বাবাকে জিজ্ঞাসা করল, বাবা লোকটি কী কাজ করল। রিমনের বাবা বললেন, মাছ যাতে নষ্ট না হয় তার জন্য এই কাজটি করলেন তিনি। তুমি কি জানো রিমন মাছ উৎপাদনে বাংলাদেশ এখন অনেক দূর এগিয়েছে এবং রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে?

  8. 8.

  9. 9.

    দৃশ্যকল্প-১: দৃশ্যকল্প-২: বাবুল খুবই মিশুক, সে একা থাকতে পারে না। সৃষ্টিকর্তার প্রতি রয়েছে তার গভীর বিশ্বাস।

  10. 10.

    দৃশ্যকর-১: দৃশ্যকল্প-২: প্রত্যেক ব্যক্তিই মানসিক চাপ মোকাবিলায় সচেতন বা অবচেতনে বিভিন্ন কৌশল অবলম্বন করে থাকে। উদাহরণস্বরূপ আমাদের অতৃপ্ত কামনা বাসনা বা দুঃখজনক স্মৃতিকে আমরা ইচ্ছাকৃতভাবে মনের গভীরে চাপা দিয়ে রাখি। আবার অনেক সময় আমাদের ব্যর্থতাকে প্রতিষ্ঠিত করার জন্য উদ্ভট যুক্তি উপস্থাপনের মাধ্যমে নিজেকে রক্ষা করতে চাই। এগুলো ভিন্ন ভিন্ন আত্মরক্ষামূলক কৌশল।

  11. 11.

    রেশমা ও সালমা সহপাঠী। রেশমার গড়ন আকর্ষণীয়। রেশমা ব্রাজিল ফুটবল দলকে পছন্দ করে বলে সালমা তাকে খুব পছন্দ করে। অন্যদিকে শীলা ও সালমা একই সিঁড়ি দিয়ে ওঠানামা করে বলে শীলা সালমার প্রতি আকর্ষণ অনুভব করে।

  12. 12.

    একাদশ শ্রেণির ফাইনাল পরীক্ষায় ১০ জন শিক্ষার্থীর মনোবিজ্ঞান। ও সমাজবিজ্ঞান বিষয়ে প্রাপ্ত নম্বর নিম্নরূপ:মনোবিজ্ঞান বিষয়ে প্রাপ্ত নম্বর: ৩০, ২৫, ৩৭, ৩৩, ৩৫, ৪০, ৫০, ৪৫, ৬০, ৪৫ সমাজবিজ্ঞান বিষয়ে প্রাপ্ত নম্বর: ৪৫, ৫০, ৬০, ৫৫, ৬৫, ৫০, ৪৭,৫৩, ৩৮, ৩৭

  13. 13.

  14. 14.

    রহিম তার বন্ধু করিমকে বলল, মানব শিশু ধীরে ধীরে বড় হয়ে ওঠার সময় সামাজিকীকরণের মাধ্যমে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ। ধারণার বিকাশ লাভ করে থাকে যেটি ইতিবাচক ও নেতিবাচক হতে পারে। এই ধারণার প্রেক্ষিতে ব্যক্তি কোনো কিছুর পক্ষে বা বিপক্ষে মতামত প্রকাশ করে থাকে। অন্যদিকে করিম বলল, অর্জিত এই ধারণাটি। আবার পরিবর্তনও হয়ে থাকে। এর পরিবর্তন-সংক্রান্ত মতবাদগুলোর মধ্যে হাইডার (১৯৫৮, ১৯৬৪) এবং নিউকম্ব (১৯৫৩, ১৯৫৯) প্রণীত মতবাদটি উল্লেখযোগ্য। এই মতবাদে তারা অবহিতিকে ওই ধারণার একটি অন্যতম উপাদান বলে উল্লেখ করেছেন।

  15. 15.

    দৃশ্য-১: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা আতিয়া স্বাভাবিক পরিবেশ বজায় রেখে একটি শিশুর আচরণ অবলোকন করছেন। তার স্বাভাবিক আচরণ যাতে বিঘ্নিত না হয় সেদিকেও সতর্ক দৃষ্টি রাখছেন।দৃশ্য-২: সীমা একটি শিশুর আচরণ পর্যবেক্ষণের জন্য তাকে গবেষণাগারে নিয়ে আসেন এবং কিছু শর্ত প্রয়োজন অনুসারে বাড়িয়ে কমিয়ে তার আচরণ পর্যবেক্ষণ করেন। সবশেষে প্রাপ্ত উপাত্ত বিশ্লেষণ ও সরলীকরণের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করেন।

  16. 16.

    রবি, নবী ও ছবি একই গ্রামে বসবাস করে। রবি সামান্য। লিখতে পড়তে পারা একজন অদক্ষ শ্রমিক। সে নিজের সমস্যা অন্যের সাহায্য ছাড়া সমাধান করতে পারে না। নবী বাড়ির চারদিকে একাকী বেড়াতে পারে। তার বাকশক্তি ও শারীরিক দক্ষতায় জড়তা আছে। ছবি অতিশয় সহজ সরলভাবে নিজের মনোভাব প্রকাশ করতে পারে। তবে নিজে কোনো কাজ করতে পারে না।