Cumilla Board কুমিল্লা বোর্ড ২০১৬
635টি প্রশ্ন
- 51.
কোন ধরনের পাইকার কয়লা, কাঠ, ভারি যন্ত্রপাতি বিক্রয়ের কাজ করে। কিন্তু পণ্য মজুদ ও প্রসার কাজ করে না।
- 52.
'মমতা ফ্যাশনস' কুমিল্লা শহরে শার্ট উৎপাদনকারী প্রতিষ্ঠান। মানসম্মত ও উন্নত ডিজাইনের কারণে স্থানীয় বাজারে শার্টের ব্যাপক চাহিদা সৃষ্টি হয়। প্রতিষ্ঠানের উৎপাদিত শার্ট মূলত স্থানীয় পাইকারদের নিকট বিক্রি করা হয়। পাইকারদের মধ্যে অনেকে অগ্রিম মূল্য প্রদান করে ফরমায়েশ দিয়ে থাকেন। তাদের এরূপ আর্থিক সহযোগিতার কারণে প্রতিষ্ঠানের মালিককে কারখানা পরিচালনার জন্য চলতি মূলধন ও বাজারজাতকরণ নিয়ে তেমন ভাবতে হয় না। পণ্যের ক্রমবর্ধমান চাহিদার কারণে বিভাগীয় শহরে বিক্রির নিমিত্তে আলম ট্রেডার্স এর সাথে চুক্তিবদ্ধ হয়। তারা নিজস্ব মালিকানা ও ব্যবস্থাপনায় এসব বিক্রয়কেন্দ্র পরিচালনা করবে।
- 53.
নিচের কোন প্রতিষ্ঠানটি ভেজাল পণ্য উৎপাদনকারীদের শাস্তির ব্যবস্থা করে?
- 54.
তৃষ্ণা ড্রিংকিং লি. বিশুদ্ধ পানি উৎপাদনকারী কোম্পানি। বাজারজাতকরণের প্রথম দিকে, ক্রেতাদেরকে পানির গুণাগুণ যাচাই করার জন্য কিছু বোতল ফ্রি বিতরণ করে। এছাড়াও বিক্রি বৃদ্ধি করার জন্য রেডিও, টেলিভিশন ও পত্রিকায় পণ্যের মান সম্পর্কে বিভিন্ন সময় বিজ্ঞাপনের ব্যবস্থা করে। ফলে স্বল্প সময়ের মধ্যে প্রতিষ্ঠানের বিক্রয়ের পরিমাণ অনেক বৃদ্ধি পায়। তৃষ্ণা ড্রিংকিং লি. বাড়তি চাহিদা মেটানোর জন্য আরো দু'টো নতুন কারখানা স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে।
- 55.
‘সুবিধা স্টোর’কে কোন ধরনের বৈশিষ্ট্যর ভিত্তিতে খুচরা ব্যবসায় হিসেবে চিহ্নিত করা হয়?
- 56.
শাহীনুর আক্তার একটি ডিপার্টমেন্টাল স্টোরের মালিক। তিনি তার প্রতিষ্ঠানে বিক্রয়কার্য পরিচালনার জন্য রিমা ও সিমা নামে দুইজন বিক্রয়কর্মী নিয়োগ দেন। রিমা খুব আকর্ষণীয় চেহারা, প্রখর দৃষ্টিশক্তি এবং শ্রবণশক্তির অধিকারী। সে ক্রেতাদেরকে পণ্য সম্পর্কে চমৎকার ধারণা দিতে পারে। অপরদিকে সিমা ক্রেতাদের সাথে খুব ভাল আচরণ করে। তার মধ্যে রয়েছে সততা, সত্যবাদিতা, আনুগত্য, ব্যক্তিত্ব, আত্মবিশ্বাস ও প্রচুর ধৈর্য। যদিও তার চেহারা রিমার মতো আকর্ষণীয় নয়। সততার প্রতি আস্থা রেখে মালিক তার অনুপস্থিতিতে সিমাকে ক্যাশ কাউন্টারের মূল দায়িত্ব দিয়ে থাকেন।
- 57.
‘প্রিমিয়াম’ কোন ধরনের বিপণন প্রসারের হাতিয়ার?
- 58.
বিক্রয়িকতা-i. প্রতিষ্ঠান ও ক্রেতার মধ্যে সেতুবন্ধন তৈরি করেii. বিভিন্নমুখী উপযোগ সৃষ্টি করেiii. জীবনযাত্রার মান উন্নয়ন করেনিচের কোনটি সঠিক?
- 59.
অন-লাইন বিপণন নিশ্চিত করে- i. বিক্রেতার সাথে ভোক্তার যোগাযোগ ii. ব্যবসায়ীর সাথে ব্যবসায়ীর যোগাযোগ iii. ভোক্তার সাথে মধ্যস্থ ব্যবসায়ীর যোগাযোগনিচের কোনটি সঠিক?
- 60.
‘আত্মবিশ্বাস’ বিক্রয়কর্মীর কোন ধরনের গুণ?
- 61.
কোন ধরনের বিপণিতে ক্রেতাকে ক্রয়ে সহযোগিতার জন্য কোনো কর্মী থাকে না?
- 62.
প্রমিতকরণ কী?
- 63.
বিপণনের দৃষ্টিতে বাজার কী?
- 64.
ব্যাক্তিক বিক্রয়ের ক্ষেত্রে কোন ধরনের যোগাযোগ প্রতিষ্ঠিত হয়?
- 65.
বিপণন সৃষ্টি করে—
i. ক্রেতা ভ্যালু
ii. বণ্টন
iii. ক্রেতা সম্পর্ক
নিচের কোনটি সঠিক? - 66.
কার্যকর বাজার বিভক্তিকরণের আবশ্যর্কীয় শর্তসমূহগুলো হলো—
i. পরিমাপ যোগ্যতা
ii. প্রবেশ যোগ্যতা
iii. পরিষ্কার যোগ্যতা
নিচের কোনটি সঠিক? - 67.
বিজ্ঞাপনের অন্যতম বৈশিষ্ট্য হলো—
i. এটি একটি নৈর্ব্যক্তিক উপস্থাপনা
ii. এটি অর্থ প্রদত্ত মাধ্যম
iii. এক্ষেত্রে নির্দিষ্ট উদ্যোক্তা রয়েছে
নিচের কোনটি সঠিক? - 68.
বিক্রয় প্রসার মূলত—
i. তাৎক্ষণিক বিক্রয় বৃদ্ধি কৌশল
ii. স্বল্পকালীন বিক্রয় বৃদ্ধির কৌশল
iii. অন্যান্য প্রসারণমূলক কৌশলের পরিপূরক
নিচের কোনটি সঠিক? - 69.
মি. মজিদ সাহেবের প্রতিষ্ঠানটি কোন ধরনের এন্টারপ্রাইজ?
- 70.
উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটিকে বৃহদায়তন প্রতিষ্ঠানে রূপান্তর করতে যা করতে হবে—
i. ১০০ কর্মী নিয়োগ করতে হবে
ii. ২০ কোটি অতিরিক্ত মূলধন বিনিয়োগ করতে হবে
iii. কারখানার আয়তন বাড়াতে হবে
নিচের কোনটি সঠিক? - 71.
জনাব আজিম তার ব্যবসায় কী ধরনের উপযোগ সৃষ্টি করছেন?
- 72.
এক্ষেত্রে জনাব আজিমের সমস্যা থেকে উত্তরণের জন্য করণীয়—
i. উৎপাদনশীলতা বৃদ্ধি
ii. পণ্যের মূল্য বৃদ্ধি
iii. মূলধন বৃদ্ধি
নিচের কোনটি সঠিক? - 73.
উদ্দীপকে উৎপাদনের কোন উপকরণের কথা উল্লেখ করা হয়েছে?
- 74.
সুমনের কার্যক্রমের ফলে—
i. মূলধন গঠিত হচ্ছে
ii. জীবনযাত্রার মান উন্নয়ন হচ্ছে
iii. জাতীয় আয় বৃদ্ধি পাচ্ছে
নিচের কোনটি সঠিক? - 75.
মি. সাজ্জাদ পাথর ভাঙার কারখানা স্থাপনে কোন পরিবেশ বিবেচনা করেছেন?
- 76.
সাজ্জাদ সিলেটে কারখানা স্থাপনে যে সুবিধা পাবেন—
i. কাঁচামালের প্রাচুর্যতা
ii. দক্ষ শ্রমিকের উপস্থিতি
iii. কারখানাটি সম্প্রসারণে সুবিধা
নিচের কোনটি সঠিক? - 77.
মি. হাবিবের কারখানায় ২০,০০০ একক উৎপাদন ক্ষমতা কোন ধরনের উৎপাদন ক্ষমতা?
- 78.
উদ্দীপকের কারখানায় প্রকৃত উৎপাদন কত একক?
- 79.
উদ্দীপকে মি. আনন্দকে প্রদত্ত ২০,০০০ টাকা কোন ব্যয়ের অন্তর্ভুক্ত?
- 80.
রূপসী ফ্যাশনের বিন্যাস পদ্ধতির নাম কী?
- 81.
বনলতা ফ্যাশন হাউজে প্রথম পর্যায়ে কোন ধরনের পণ্য ডিজাইনের প্রতিফলন ঘটেছে?
- 82.
উদ্দীপকের প্রতিষ্ঠানটি পণ্য রপ্তানির লক্ষ্যে বর্তমান পর্যায়ে যে পণ্য ডিজাইন করছে তা হলো—
i. ক্রিয়াগত
ii. রুচিসম্মত
iii. উৎপাদন
নিচের কোনটি সঠিক? - 83.
'X' নামক দেশের মোট দেশজ উৎপাদন কত কোটি টাকা?
- 84.
ডানা রহিমের প্রেরিত অর্থ নিম্নের কোন খাতের অন্তর্গত?
- 85.
উৎপাদনের কোন উপাদানের যোগান দাম নেই?
- 86.
প্রতি বছর শীতকালে আমেনা বেগম বিক্রয়ের উদ্দেশ্যে পিঠা তৈরি করেন। এজন্য পিঠা তৈরির বিভিন্ন উপকরণ যেমন- চালের গুঁড়া, নারকেল, গুড়, পাতিল ইত্যাদি স্থানীয় বাজার থেকে ক্রয় করেন। তার তৈরি পিঠা মানসম্মত হওয়ায় চাহিদা ব্যাপক হারে বৃদ্ধি পায়। এ বর্ধিত চাহিদা পূরণের জন্য তিনি শহরের বিভিন্ন ফাস্টফুডের দোকানে পিঠা সরবরাহের সিদ্ধান্ত গ্রহণ করেন।
- 87.
সজল যুব উন্নয়ন একাডেমি থেকে প্রশিক্ষণ নিয়ে একটি হাঁস-মুরগির খামার স্থাপন করেন। এটি উৎপাদনের কোন খাতের অন্তর্গত?
- 88.
পলি শখ করে মাটি দিয়ে বিভিন্ন ধরনের পুতুল তৈরি করে বন্ধুদের উপহার দেয়। একদিন স্থানীয় একটি প্রতিষ্ঠান পুতুলগুলো দেখে পছন্দ হওয়ায় একশত পুতুল তৈরি করার জন্য পলিকে দশ হাজার টাকা অগ্রিম প্রদান করেন। এভাবেই শুরু হয় 'পলি ডল হাউজ'-এর অগ্রযাত্রা। পরবর্তীতে ব্যবসায় সম্প্রসারণ করার জন্য পলি তার দুই বন্ধু পলি ও ডলিকে অন্তর্ভুক্ত করেন। পলি দোকান এবং ডলি মূলধন সরবরাহ করেন। বর্তমানে 'পলি ডল হাউজ' সব ক্রেতার নিকট জনপ্রিয়।
- 89.
উৎপাদনশীলতা বৃদ্ধির কারণে—
i. বিক্রয় বৃদ্ধি পায়
ii. এককপ্রতি উৎপাদন ব্যয় হ্রাস পায়
iii. অপচয় বৃদ্ধি পায়
নিচের কোনটি সঠিক? - 90.
জনাব শাহীন চৌধুরী টঙ্গীতে নিজস্ব ব্যবস্থাপনায় একটি গার্মেন্টস্ শিল্প গড়ে তোলেন। তিনি ২০ কোটি টাকা মূলধন ও ১৫০ জন শ্রমিক কর্মচারী নিয়ে কারখানাটি চালু করেন। কারখানায় উৎপাদিত পণ্যের মান উন্নত ও ডিজাইন আকর্ষণীয় হওয়ায় এর ব্যাপক চাহিদা সৃষ্টি হয়। বর্ধিত চাহিদা পূরণের জন্য তিনি কারখানা সম্প্রসারণের সিদ্ধান্ত নেন। এর প্রেক্ষিতে ব্যাংক থেকে তিনি ১৫ কোটি টাকা ঋণ নেন এবং আরো ১২৫ জন শ্রমিক নিয়োগ দেন।
- 91.
উৎপাদনের আওতাভুক্ত হলো—
i. শিল্পখাত
ii. শিক্ষাখাত
iii. সেবাখাত
নিচের কোনটি সঠিক? - 92.
২০১৪ ও ২০১৫ সালে একটি দেশের তথ্যসমূহ নিম্নরূপ—
বিবরণ | ২০১৪ সাল | ২০১৫ সাল
জনসংখ্যা | ১০ কোটি | ১১ কোটি
মোট জাতীয় আয় | ১০,০০০ কোটি টাকা | ১২,০০০ কোটি টাকা
পরোক্ষ কর | | ৫০ কোটি টাকা
সরকারি ভর্তুকি | | ১৫০ কোটি টাকা - 93.
সাহা কোম্পানি জুন মাসে ৫০,০০০ পিস ছাতা উৎপাদন করে, যা আগস্ট মাসের মধ্যেই বিক্রি হয়ে যায়। এতে প্রতিষ্ঠানটি বেশ লাভবান হয়। অধিক লাভের প্রত্যাশায় প্রতিষ্ঠানটি সেপ্টেম্বর মাসে আরো ৬০,০০০ পিস ছাতা উৎপাদন করে। কিন্তু মৌসুমি পরিবর্তনের কারণে অক্টোবর মাসের মধ্যে মাত্র ২৫,০০০ ছাতা বিক্রি হয় এবং বাকি ৩৫,০০০ ছাতা অবিক্রিত থেকে যায়। ফলে প্রতিষ্ঠানটি ক্ষতির সম্মুখীন হয়।
- 94.
কাপড় কেটে জামা তৈরি কোন ধরনের উপযোগ সৃষ্টি করে?
- 95.
'ক' নামক একটি প্রতিষ্ঠান ক্রেতার রুচি ও পছন্দকে গুরুত্ব দিয়ে টি-শার্টের বাহ্যিক সৌন্দর্যকে আকর্ষণীয় করে তোলায় সব ক্রেতার নিকট তা ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। অন্যদিকে 'খ' নামক আরেকটি প্রতিষ্ঠান কম্পিউটারভিত্তিক উন্নত কলাকৌশল ব্যবহার করে টি-শার্ট তৈরি করে। ফলে টি-শার্টের উৎপাদনশীলতা বৃদ্ধি পায় এবং অপচয় হ্রাস পায়। কিন্তু প্রতিষ্ঠানটি সকল শ্রেণির ক্রেতাকে করতে ব্যর্থ হয়।
- 96.
কোনো শ্রমিক এক শিল্প থেকে অন্য শিল্পে সমপদে নিয়োজিত হলে তা কোন শ্রম গতিশীলতা?
- 97.
সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আসন্ন পবিত্র ঈদুল ফিতরের আগে ভ্রাম্যমাণ আদালত পুরান ঢাকার একটি সেমাই তৈরির কারখানা পরিদর্শন করে নোংরা পরিবেশ এবং একটি প্রতিষ্ঠিত কোম্পানির সেমাইয়ের অসংখ্য খালি প্যাকেট দেখতে পায়। এ বিষয়ে কারখানার ব্যবস্থাপক ম্যাজিস্ট্রেটের প্রশ্নের কোনো জবাব দিতে না পারায় তাকে গ্রেফতারসহ এক লক্ষ টাকা জরিমানা করে এবং কারখানাটি সিল করে দেয়া হয়। উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে ম্যাজিস্ট্রেট জানান সেমাই উৎপাদনে কারখানাটি রাষ্ট্রের স্বীকৃত গুণগতমান নিশ্চিতকারী প্রতিষ্ঠানের কোনো অনুমতি গ্রহণ করেনি।
- 98.
ভৌগোলিক শ্রম গতিশীলতা হচ্ছে—
i. দেশের এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে শ্রমিকের কাজ নেয়া
ii. এক দেশ অন্য দেশে গিয়ে শ্রমিকের কাজ নেয়া
iii. একটি শহরে কোনো শ্রমিকের এক শিল্প ত্যাগ করে অন্য শিল্পে কাজ নেয়া
নিচের কোনটি সঠিক? - 99.
মুন্সীগঞ্জের মনোরঞ্জন ঘোষ একজন আলু ব্যবসায়ী। তিনি শহরের প্রান্তকেন্দ্রে নতুন একটি হিমাগার স্থাপনের বিষয়ে বন্ধুর সাথে আলোচনা করেন। মুন্সীগঞ্জ জেলায় নদীপথের সুযোগ-সুবিধা থাকায় তার বন্ধু নদীর তীরবর্তী স্থানে হিমাগার স্থাপনের পরামর্শ দেন। বন্ধুর পরামর্শ অনুযায়ী মনোরঞ্জন নদীর তীরবর্তী হিমাগার স্থাপনের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেন।
- 100.
টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়ালেখা শেষ করে পিংকি একই সাথে 'যূথি ফ্যাশন' এবং 'তিন্নী ফ্যাশন' নামে দুটি গার্মেন্টস ফ্যাক্টরি থেকে চাকরির প্রস্তাব পান। 'যূথি ফ্যাশন' তিনতলা ভবনে অবস্থিত যার দ্বিতীয় তলায় কাটিং ও প্যাকিং শাখা এবং তৃতীয় তলায় সুইং ও গুদামঘর অবস্থিত। অন্যদিকে 'তিন্নী ফ্যাশন' দুই তলার বিশাল ভবনে অবস্থিত যার দ্বিতীয় তলায় ইংরেজি 'L' অক্ষরের ন্যায় কাটিং, সুইং প্যাকিং ও গুদামঘর অবস্থিত। প্রতিটি বিভাগের কর্মীদের পোশাকের রং ভিন্ন হওয়ায় কেন্দ্রে অবস্থিত উৎপাদন ব্যবস্থাপক সহজেই কর্মীদের নিয়ন্ত্রণ করতে পারেন। দু'টি ফ্যাক্টরির তুলনামূলক সুবিধা বিবেচনা করে পিংকিং 'তিন্নী ফ্যাশন' এ যোগদান করার সিদ্ধান্ত নেন।