Cumilla Board কুমিল্লা বোর্ড ২০২৫

651টি প্রশ্ন

  1. 551.

    9.

    (ক) মাদকাসক্তির কুফল সম্পর্কে উপদেশ দিয়ে ছোটো ভাইকে একটি বৈদ্যুতিক চিঠি প্রেরণ কর।অথবা,(খ) একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানে 'হিসাবরক্ষক' পদে নিয়োগ লাভের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর একটি আবেদন পত্র রচনা কর।

  2. 552.

    ডাক্তারি পেশায় যশ কামিয়ে প্রচুর অর্থবিত্তের মালিক হয়েও নিজ গ্রামের মানুষকে ভুলে যাননি ডা. সামি। তিনি সেখানে আধুনিক চিকিৎসা সুবিধাসম্পন্ন একটি দাতব্য হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ নেন। গ্রামের প্রভাবশালী হোমিওপ্যাথিক ডাক্তার সামাদ মিয়ার আয় কমে যাওয়ার সম্ভাবনা থাকা সত্ত্বেও গ্রামের সাধারণ মানুষের চিকিৎসা সুবিধার কথা ভেবে ডা. সামিকে দাতব্য হাসপাতাল স্থাপনে সহযোগিতা করেন।

  3. 553.

    পানিপথের তৃতীয় যুদ্ধে স্বামী-স্ত্রী হয়েও ইব্রাহিম কার্দি ও জোহরা যথাক্রমে মারাঠা ও মুসলিম বাহিনীর পক্ষে লড়াইয়ে অবতীর্ণ হন। স্ত্রী জোহরা ছদ্মবেশে মারাঠা শিবিরে প্রবেশ করে ইব্রাহিম কার্দিকে মুসলিম শিবিরে যোগ দেয়ার অনুরোধ করেন। কিন্তু ইব্রাহিম কার্দি স্পষ্ট জানিয়ে দেন"যে ফিরে যাবে সে আমি হব না। সে হবে বিশ্বাসঘাতক। সে হবে ইব্রাহিম কার্দির লাশ। আমার সংকটের দিনে যারা আমাকে আশ্রয় দিয়েছে, কর্মে নিযুক্ত করেছে, ঐশ্বর্য দান করেছে সে মারাঠাদের বিপদের দিনে আমি চুপ করে বসে থাকবো? পদত্যাগ করবো? সে হয় না, জোহরা।"

  4. 554.

    বাংলাদেশে একসময় ইংরেজরা চাষীদের দিয়ে জোর করে নীলচাষ করাতো। নীলচাষে বাধ্য হওয়ার ফলে চাষীরা তাদের প্রয়োজনীয় ফসল ফলাতে পারতো না। অত্যাচারী ইংরেজদের জোর করে নীলচাষ করানোর বিরুদ্ধে ১৮৫৯ খ্রিষ্টাব্দে কৃষকরা বিদ্রোহ ঘোষণা করে। ধীরে ধীরে বিস্তৃত অঞ্চল জুড়ে নীল বিদ্রোহ ছড়িয়ে পড়ে।

  5. 555.

    1.

    পর্যটন শিল্পের সমস্যা ও সম্ভাবনা

  6. 556.

    2.

    মুক্তিযুদ্ধের চেতনা

  7. 557.

    3.

    বিজ্ঞান ও আধুনিক জীবন

  8. 558.

    4.

    বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ

  9. 559.

    5.

    শিষ্টাচার

  10. 560.

    8.

    (ক) মহান বিজয় দিবস কীভাবে কাটিয়েছ তার বর্ণনা দিয়ে একটি দিনলিপি রচনা কর।অথবা,খ) তোমার কলেজে উদ্যাপিত 'বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ' এর উপর একটি প্রতিবেদন রচনা কর।

  11. 561.

    বরপক্ষ অনেক টাকা ও দানসামগ্রী যৌতুক দাবি করলেও পাত্র হাতছাড়া হওয়ার ভয়ে রামসুন্দর মেয়ের বিয়ের জন্য তাতেই রাজি হয়ে যান। নিজের সম্পদ বিক্রি ও বন্ধক রাখার পরও বিয়ের দিন যৌতুকের কিছু টাকা বাকি থেকে যায়। পুরো যৌতুক বুঝে না নিয়ে বরের পিতা রায়বাহাদুর সন্তানকে বিয়ের আসরে বসতে দিতে রাজি নন। কিন্তু বর বিয়ে না করে বিয়ের আসর ছাড়বেন না ঘোষণা দেয়ায় রায়বাহাদুর পুত্রের বিয়ে সম্পন্ন করার অনুমতি দিতে বাধ্য হন।

  12. 562.

    মানুষ যখন আত্মবিশ্বাসী হয়ে ওঠে তখন তার পক্ষে বড়ো অর্জন সম্ভব হয়। আর আত্মত্মবিশ্বাস তখনই গড়ে ওঠে যখন মানুষ স্বার্থবুদ্ধি ত্যাগ করে কেবল সত্যের অনুসরণ করে। সত্যের চেয়ে বড়ো কোনো শক্তি নেই। তাই অপশক্তি সত্যের মোকাবেলা করতে সবচেয়ে বেশি ভয় পায়।

  13. 563.

  14. 564.

    ১৯৭১ সালের পঁচিশে মার্চ রাতে পাকিস্তানি বাহিনী ঢাকা বিশ্ববিদ্যালয়, ইপিআর সদর দপ্তর ও রাজারবাগ পুলিশ লাইনসহ ঢাকার বেশকিছু জায়গায় একযোগে হত্যাযজ্ঞ চালানোর পরদিন অর্থাৎ ২৬শে মার্চের ঢাকা ছিলো স্তম্ভিত, শোকার্ত ও ভয়াল এক নগরী। কারফিউ থাকলেও তার মধ্যেই ঢাকার বিভিন্ন জায়গা থেকে মানুষজন অলিগলি পাড়ি দিয়ে শহর ছাড়তে শুরু করেছিল। শহরে কোনো ধরনের পরিবহন ছিলো না। মানুষ হতবুদ্ধি হয়ে পড়েছিল। কারও সাথে দেখা হলেও মুখ দিয়ে কথা বের হচ্ছিল না।

  15. 565.

    "আমিত্ব'কে বলি দিয়া স্বার্থ ত্যাগ কর যদি, পরের হিতের জন্য ভাব যদি নিরবধি! নিজ সুখ ভুলে গিয়ে ভাবিলে পরের কথা, মুছালে পরের অশ্রু-ঘুচালে পরের ব্যথা! আপনাকে বিলাইয়া দীন দুঃখীদের মাঝে, বিদূরিলে পর দুঃখ সকালে বিকালে সাঁঝে।তবেই পাইবে সুখ আত্মার ভিতরে তুমি, যা রুপিবে-তাই পাবে, সংসার যে কর্মভূমি!"

  16. 566.

    প্রকৃতিপ্রেমী আরিবা কলেজ ছুটির সময় গ্রামে বেড়াতে এলেই বন্ধুদের সাথে ঘুরতে "যায়। গ্রামীণ নিসর্গ-প্রকৃতি নিয়ে সে কবিতাও লেখে। কিন্তু মায়ের হঠাৎ মৃত্যুতে তার সবকিছুই ওলট-পালট হয়ে গেছে। এবার গ্রামে এলে মন ভালো করার জন্য বন্ধুরা তাকে জোর করে নৌকা ভ্রমণে নিয়ে যায়। কিন্তু আজ নদীর তীরের কাশফুলের অপরূপ সৌন্দর্যও তার মনে পুলক জাগাতে ব্যর্থ হয়। চিরচেনা প্রকৃতিকেও আজ যেন অচেনা লাগে।

  17. 567.

    "হাত রাখো বৈঠায় লাঙলে, দেখোআমার হাতের স্পর্শ লেগে আছে কেমন গভীর। দেখো মাটিতে আমার গন্ধ, আমার শরীরে লেগে আছে এই স্নিগ্ধ মাটির সুবাস।আমাকে বিশ্বাস করো, আমি কোনো আগন্তুক নই।"

  18. 568.

    10.

    (ক) সারাংশ লেখ:সত্যিকার মানবকল্যাণ মহৎ চিন্তা-ভাবনারই ফসল। বাংলাদেশের মহৎ প্রতিভারা সবাই মানবিক চিন্তা আর আদর্শের উত্তরাধিকার রেখে গেছেন। দুঃখের বিষয়, সে উত্তরাধিকারকে আমরা জীবনে প্রয়োগ করতে পারিনি। বিদ্যাপতি-চন্ডীদাস থেকে লালন প্রমুখ কবি এবং অপেক্ষাকৃত আধুনিক কালে রবীন্দ্রনাথ-নজরুল সবাই তো মানবিক চেতনার উদাত্ত কন্ঠস্বর। বঙ্কিমচন্দ্রের অবিস্মরণীয় উক্তি: "তুমি অধম তাই বলিয়া আমি উত্তম হইব না কেন?" এক গভীর মূল্যবোধেরই উৎসারণ।অথবা,(খ) ভাব-সম্প্রসারণ কর:সংসার সাগরে দুঃখ তরঙ্গের খেলাআশা তার একমাত্র ভেলা।

  19. 569.

    11.

    (ক) বর্তমানে 'নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজারমূল্য' বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ তুলে ধর।অথবা,(খ) নিচের উদ্দীপক অবলম্বনে একটি খুদেগল্প রচনা কর:পদ্মা সেতুর টোল প্লাজায় বাইক থামিয়ে টোল দিতে হাত বাড়ায় ইশতিয়াক সাহেব। কিছু বুঝে ওঠার আগেই পিছন থেকে সজোরো ধাক্কা খেয়ে ছিটকে পড়ে সে। জ্ঞান ফিরলে তার সাথে থাকা স্ত্রী ও শিশুপুত্রের কথা জানতে চায় উপস্থিত লোকজনের কাছে।..............

  20. 570.

    সমাপনী মজুদ পণ্যের ক্রয়মূল্য কত?

  21. 571.

    বীমা কোম্পানি যদি ৬০% ক্ষতিপূরণ দিত তার প্রভাবে—i. নিট মুনাফা পূর্বের চেয়ে হ্রাস পাবেii. সমাপনী মজুদের পরিমাণ একই থাকবেiii. চলতি সম্পদ বৃদ্ধি পাবেনিচের কোনটি সঠিক?

  22. 572.

    সান ট্রেডার্স-এর বিক্রীত পণ্যের ব্যয় কত টাকা?

  23. 573.

    সর্বোত্তম অনুমানভিত্তিক উত্তর — আনুষ্ঠানিক উত্তর নয়: মূল তথ্য বা উত্তরে অস্পষ্টতা/অসম্পূর্ণতা রয়েছে। প্রদত্ত উত্তরটি নিশ্চিত নয়; যাচাই করে ব্যবহার করো।

    সান ট্রেডার্স-এর ২০২৪ সালের আর্থিক বিবরণীতে—i. মোট মুনাফা ৬০,০০০ টাকা হবেii. নিট মুনাফা ৫০,০০০ টাকা হবেiii. মালিকানা স্বত্ব ৫০,০০০ টাকা বৃদ্ধি পাবেনিচের কোনটি সঠিক?

  24. 574.

    জনাব সাগর নগদ মূল্যে মেশিন ক্রয় ও সংস্থাপন ব্যয় পরিশোধ করলে—
    i. মেশিন হিসাব ডেবিট
    ii. সংস্থাপন ব্যয় হিসাব ডেবিট
    iii. নগদান হিসাব ক্রেডিট
    নিচের কোনটি সঠিক?

  25. 575.

    ২০১৪ সালে মেশিনের অবচয় কত টাকা?

  26. 576.

    আধুনিক হিসাববিজ্ঞানের মূল ভিত্তি কোনটি?

  27. 577.

    ২০২৪ সালের ৩১ ডিসেম্বর তারিখে সানমুন এন্টারপ্রাইজ-এর রেওয়ামিল নিম্নরূপ:সমন্বয়সমূহ: (১) বছর শেষে সাপ্লাইজ অব্যবহৃত আছে ৭,০০০ টাকা। (২) অনুপার্জিত সেবা আয়ের ১/৩ অংশ অর্জিত হয়েছে। (৩) প্রাপ্য সেবা আয় ৬,০০০ টাকা। (৪) অগ্রিম বিমা খরচের মেয়াদ উত্তীর্ণ হয়েছে ১,৮০০ টাকা। (৫) যন্ত্রপাতির ওপর ৫% অবচয় ধরতে হবে।

  28. 578.

    হিসাব তথ্যের ব্যবহারকারী হলো—i. পাওনাদারii. ব্যবস্থাপনা কর্তৃপক্ষiii. বিনিয়োগকারীনিচের কোনটি সঠিক?

  29. 579.

    মধুমতি ট্রেডার্স-এর ২০২৪ সালের ৩১ ডিসেম্বর তারিখের রেওয়ামিলটি নিম্নরূপ:সমন্বয়সমূহ: (১) সমাপনী মজুদ পণ্য ২৬,৫০০ টাকা মূল্যায়ন করা হয়েছে। এর মধ্যে ১,৫০০ টাকার অব্যবহৃত সাপ্লাইজ মজুদ অন্তর্ভুক্ত আছে। (২) বিজ্ঞাপনের উদ্দেশ্যে ১,৫০০ টাকার পণ্য বিনামূল্যে ভোক্তাদের মধ্যে বিতরণ করা হয়েছে যা এখনও হিসাবভুক্ত হয়নি; মোট বিজ্ঞাপন খরচের ২/৫ অংশ অবলোপন করতে হবে। (৩) মালিক কর্তৃক ৫,০০০ টাকা মূল্যের পণ্য উত্তোলন করা হয়েছে যা হিসাবভুক্ত হয়নি। (৪) মজুরি ৩,৫০০ টাকা বকেয়া রয়েছে।

  30. 580.

    সর্বোত্তম অনুমানভিত্তিক উত্তর — আনুষ্ঠানিক উত্তর নয়: মূল তথ্য বা উত্তরে অস্পষ্টতা/অসম্পূর্ণতা রয়েছে। প্রদত্ত উত্তরটি নিশ্চিত নয়; যাচাই করে ব্যবহার করো।

    ভাউচার কত প্রকার?

  31. 581.

    জনাব রহমান একজন আইনজীবী। তিনি ২০২৪ সালের ১ জুলাই তারিখে নগদ ৬০,০০০ টাকা এবং ৪০,০০০ টাকা মূল্যের আইনের বই নিয়ে আইন পেশা শুরু করেন। উক্ত মাসে তাঁর সম্পাদিত লেনদেনগুলো নিম্নরূপ: ২০২৪ জুলাই ৫ নগদে অফিস সরঞ্জাম ক্রয় ১০,০০০ টাকা। জুলাই ৮ ধারে সাপ্লাইজ ক্রয় ৬,০০০ টাকা।জুলাই ১০ চেম্বারের ভাড়া পরিশোধ করা হলো ১২,০০০ টাকা।জুলাই ১৬ একজন মক্কেলকে সেবা প্রদান বাবদ নগদ প্রাপ্তি ২৪,০০০ টাকা। জুলাই ২২ ধারে আইনি সেবা প্রদান ১৫,০০০ টাকা। জুলাই ২৫ মক্কেলকে সেবা প্রদানের লক্ষ্যে অগ্রিম গ্রহণ ১০,০০০ টাকা। জুলাই ৩১ উপযোগ খরচ পরিশোধ ৩.০০০ টাকা।

  32. 582.

    ক্যাশ মেমো কে তৈরি করেন?

  33. 583.

    হাকিম ব্রাদার্স ২০২৪ সালের ১ এপ্রিল নগদ ৭০,০০০ টাকা, আসবাবপত্র ৩০,০০০ টাকা এবং ৪০,০০০ টাকা ব্যাংক ঋণ নিয়ে ব্যবসায় আরম্ভ করেন। উক্ত মাসে প্রতিষ্ঠানের লেনদেনসমূহ নিম্নরূপ: ২০২৪এপ্রিল ৩ রহিমের কাছ থেকে পণ্য ক্রয় ২০,০০০ টাকা। এপ্রিল ৬ নগদে পণ্য বিক্রয় করা হলো ৩০,০০০ টাকা।এপ্রিল ১৫ কর্মচারীকে বেতন প্রদান করা হলো ৮,০০০ টাকা।এপ্রিল ২৮ পুরাতন খবরের কাগজ বিক্রয় ২৫০ টাকা। এপ্রিল ৩০ ব্যাংক ঋণ পরিশোধ করা হলো ১০,০০০ টাকা।

  34. 584.

    অনুপার্জিত আয় একটি—

  35. 585.

    ২০২৪ সালের জুন মাসে হালিম ট্রেডার্স-এর সংঘটিত লেনদেনগুলো নিম্নরূপ:২০২৪জুলাই ২ নগদে পণ্য বিক্রয় ২৫,০০০ টাকা।জুলাই ৩ নগদে পণ্য ক্রয় ১৫,০০০ টাকা।জুলাই ৫ ধারে পণ্য ক্রয় ৫,০০০ টাকা।জুলাই ৮ নগদে আসবাবপত্র ক্রয় ১০,০০০ টাকা।জুলাই ১০ ব্যাংকে জমা দেওয়া হলো ২০,০০০ টাকা।জুলাই ১৫ জামালের নিকট হতে পাওনা ৮,০০০ টাকার পূর্ণনিষ্পত্তিতে ৭,৬০০ টাকা পাওয়া গেল।জুলাই ১৮ কমিশন পাওয়া গেল ২,০০০ টাকা।জুলাই ২০ রহমান ট্রেডার্সকে তার ১২,০০০ টাকা পাওনার পূর্ণনিষ্পত্তিতে ১১,৫০০ টাকা প্রদত্ত হলো।জুলাই ২৫ আসবাবপত্রের অবচয় ধার্য করা হলো ৩০০ টাকা।জুলাই ৩০ কর্মচারীর বেতন বাবদ ৩,০০০ টাকা পরিশোধ করা হলো।

  36. 586.

    ক্রয় জাবেদা থেকে জানা যায়—
    i. মোট ক্রয়ের পরিমাণ
    ii. প্রদেয় হিসাবের পরিমাণ
    iii. মোট ধারে ক্রয়ের পরিমাণ
    নিচের কোনটি সঠিক?

  37. 587.

    মিন্টু ট্রেডার্স-এর ২০২৪ সালের ৩১ ডিসেম্বর তারিখে খতিয়ানের আসবাবপত্র ২০,০০০ উদ্বৃত্তসমূহ নিম্নরূপ:

  38. 588.

    হিসাববিজ্ঞানের দ্বৈতসত্তা বলতে কোনটিকে বোঝায়?

  39. 589.

    রুপালী এন্টারপ্রাইজ ১ জানুয়ারি ২০২৪ তারিখে ৪৫,০০০ টাকা মূল্যের একটি নতুন যন্ত্রপাতি ক্রয় করে। যন্ত্রটির সংস্থাপন ব্যয় বাবদ আরো ৫,০০০ টাকা ব্যয় করে। যন্ত্রটির আনুমানিক আয়ুষ্কাল ১০ বছর এবং ভগ্নাবশেষ মূল্য ১০,০০০ টাকা। প্রতিষ্ঠানটি ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় ধার্য করে। প্রতি বছরের ৩১ ডিসেম্বর তারিখে হিসাব বন্ধ করা হয়।

  40. 590.

    জাবেদার অপরিহার্য বিষয় নয় কোনটি?

  41. 591.

    তানিয়া এন্টারপ্রাইজ ২০২৪ সালের ১ জানুয়ারি ৮,০০,০০০ টাকা মূল্যের একটি মেশিন বিদেশ থেকে আমদানি করে। মেশিনটির আমদানি শুল্ক বাবদ ৮০,০০০ টাকা, বহন খরচ বাবদ ১০,০০০ টাকা এবং সংস্থাপন ব্যয় বাবদ ১০,০০০ টাকা পরিশোধ করা হয়। মেশিনটির ভগ্নাবশেষ মূল্য ১,০০,০০০ টাকা অনুমান করা হয়। মেশিনটির কার্যকর আয়ুষ্কাল ১০ বছর। প্রতিষ্ঠানটির হিসাব বছর শেষ হয় ৩১ ডিসেম্বর। সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করা হয়।

  42. 592.

    সুরমা ট্রেডার্স-এর ২০২৪ সালের ৩১ ডিসেম্বর তারিখে প্রস্তুতকৃত রেওয়ামিল ও অন্যান্য তথ্যাবলি নিম্নরূপ: অন্যান্য তথ্যাবলি: (১) অলিখিত ক্রয় ২,০০০ টাকা। (২) বেতন বকেয়া রয়েছে ২,০০০ টাকা। (৩) প্রতিমাসে ৪০০ টাকা করে অগ্রিম বিমার মেয়াদ উত্তীর্ণ ক্রয় হয়েছে। (৪) আসবাবপত্রের ওপর ১০% হারে অবচয় ধরো।

  43. 593.

    দু'তরফা দাখিলা পদ্ধতির উৎপত্তিকাল কোনটি?

  44. 594.

    নোভা ট্রেডার্স-এর ২০২৪ সালের ৩০ জুন তারিখে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত ৪২,৫০০ টাকা। তাঁর ব্যাংক সংক্রান্ত লেনদেনগুলো নিম্নরূপ: (১) আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত চেক ১১,৯০০ টাকা যা এখনও আদায় হয়নি। (২) পাওনাদার বরাবর মোট ২২,৫০০ টাকার চেক ইস্যু করা হয়েছে। কিন্তু পরিশোধের জন্য ব্যাংকে মাত্র ৭,৫০০ টাকার চেক উপস্থাপন করা হয়েছে।(৩) ব্যাংক লভ্যাংশ বাবদ ৬,০০০ টাকা আদায় করেছে যা এখনও নগদানভুক্ত হয়নি। (৪) আদায়ের জন্য ৬,১০০ টাকার একখানি প্রাপ্যবিল ব্যাংকে জমা দেওয়া হয়েছিল যা এখনও আদায় হয়নি।(৫) ব্যাংক চার্জ বাবদ ৬০০ টাকা কর্তন করেছে।

  45. 595.

    নিম্নের রেওয়ামিলটি মিতা ট্রেডার্স-এর হিসাববহি হতে নেওয়া হয়েছে: সমন্বয়সমূহ: (i) ধারে সেবা প্রদান ১০,০০০ টাকা হিসাবভুক্ত হয়নি। (ii) সমাপনী মনিহারি মজুদ ৩০০ টাকা মূল্যায়ন করা হয়েছে। (iii) অগ্রিম বিমার ৩/৪ অংশ মেয়াদ উত্তীর্ণ হয়েছে।

  46. 596.

    হিসাবচক্রের কোন ধাপটি ঐচ্ছিক?

  47. 597.

    মূলধনের সুদ ৫,০০০ টাকা। এর জন্য কোন হিসাব ক্রেডিট করতে হবে?

  48. 598.

    কোন পদ্ধতিতে প্রতি বছর সমান পরিমাণ অর্থ অবচয় হিসেবে ডেবিট করা হয়?

  49. 599.

    মুনাফা জাতীয় হিসাব বন্ধ করার জন্য কোন দাখিলার প্রয়োজন হয়?

  50. 600.

    মেঘনা ট্রেডার্স-এর রেওয়ামিলে ১০ মাসের বেতন ১৫,০০০ টাকা দেওয়া আছে। উক্ত বছরের বকেয়া বেতন কত?