Dhaka Board ঢাকা বোর্ড ২০১৬

627টি প্রশ্ন

  1. 301.

    CAPM মডেলে কত ধরনের ঝুঁকি বিবেচনা করা হয়?

  2. 302.

    CAPM-এর সাহায্যে ইক্যুইটি মূলধনের ব্যয় নির্ণয়ের ক্ষেত্রে বিবেচনা করা হয়-i. বাজার আয়ের হারii. কর হারiii. ঝুঁকিমুক্ত আয়ের হার নিচের কোনটি সঠিক?

  3. 303.

    শফিকের মতো ব্যবসায়ীদের কোন হিসাব অধিক উপযোগী?

  4. 304.

    শফিকের ব্যবসায়ের হিসাব খোলার জন্য প্রয়োজন হবে—
    i. ট্রেড লাইসেন্স ii. চুক্তিপত্র
    iii. স্মারকলিপি
    নিচের কোনটি সঠিক?

  5. 305.

    মি. হাসান হস্তান্তরযোগ্য কোন দলিল ব্যবহার করেন?

  6. 306.

    মি. হাসানকে হস্তান্তরের সময় যেসব শর্ত পালন করতে হয়—
    i. প্রস্তুতের তারিখ উল্লেখ করতে হয়
    ii. অর্থ গ্রহণকারীর স্বাক্ষর থাকতে হয়
    iii. অর্থের পরিমাণ সুনির্দিষ্টভাবে উল্লেখ করতে হয়
    নিচের কোনটি সঠিক?

  7. 307.

    জনাব ওয়াসিম ATM কার্ড দিয়ে কোন ধরনের সুবিধা পাবেন?

  8. 308.

    জনাব আকমল বাহক চেকটিকে কোন ধরনের চেকে রূপান্তর করলেন?

  9. 309.

    যদি জনাব আকমলের চেকের প্রাপকের ব্যাংক হিসাব খোলা না থাকত তবে তিনি কোন ধরনের অসুবিধার সম্মুখীন হতে পারতেন?

  10. 310.

    হস্তান্তর অযোগ্য ঋণের দলিল কোনটি?

  11. 311.

    মি. আকাশ খুলনায় বসবাস করেন। এখানেই ‘X’ ব্যাংকে তার একটি সঞ্চয়ী হিসাব রয়েছে। হঠাৎ করে বাড়িতে তার সন্তান অসুস্থ হয়ে পড়লে টাকা উত্তোলনের প্রয়োজন হয়। কিন্তু তার হিসাবে যথেষ্ট টাকা থাকা সত্ত্বেও ব্যাংক তাৎক্ষণিকভাবে তার উপস্থাপিত চেকের টাকা পরিশোধে অপারগতা জানায়। এজন্য পরবর্তীতে তিনি আর্থিক সামর্থ্য ভালো এমন ব্যাংকে হিসাব খোলার সিদ্ধান্ত নেন।

  12. 312.

    ব্যাংকের নিজস্ব মূলধনের প্রথম ও প্রধান উৎস কোনটি?

  13. 313.

    জনাব মুবিন একজন ব্যবসায়ী। তিনি তার আরেক ব্যবসায়ী বন্ধু মি. জুবিনের কাছে কিছু টাকা পায়। পাওনা টাকা চাইতে গেলে মি. জুবিন তাকে নগদ টাকা না দিয়ে একটি চেক দেয়। চেকটি ‘Y’ ব্যাংক ফিরোজপুর শাখার ম্যানেজারের নিকট দিলে তাৎক্ষণিকভাবে হিসাব নম্বর খুঁজে পায় না। পরে অনেক নথিপত্র অনুসন্ধান করলে হিসাবটি পাওয়া যায়। কিন্তু দীর্ঘদিন কোনো লেনদেন নেই এবং কোনো স্থিতিও নেই।

  14. 314.

    মি. লামা একজন চাকরিজীবী। তিনি ভবিষ্যতের কথা চিন্তা করে প্রতি মাসে কিছু টাকা ব্যাংকে জমা রাখেন। এ হিসাব হতে তিনি কিছু টাকা লাভ পেয়ে থাকেন। মাঝে মাঝে টাকার প্রয়োজন হলে তিনি তার ব্যাংক হিসাব হতে টাকা উত্তোলন করেন। এবার তিনি বাংলাদেশ হার্ট ফাউন্ডেশন হসপিটালের একটি লটারি কিনলেন এবং সৌভাগ্যক্রমে ২৫ লক্ষ টাকার পুরস্কার পেলেন। এখন তিনি ভাবছেন আপাতত ব্যাংকে বেশি আয়ের একটি হিসাব খুলবেন।

  15. 315.

    কায়সার ১০ লক্ষ টাকার একটি জীবন বিমা খোলেন। তিন বছর পর প্রিমিয়াম দিতে অক্ষমতা প্রকাশ করেন। বিমা কোম্পানি নির্দিষ্ট খরচ কেটে রেখে তাকে কিছু অর্থ ফেরত দেয়। বিমা কোম্পানি নিকট হতে কায়সারের প্রাপ্ত অর্থকে কী বলে?

  16. 316.

    বাণিজ্যিক ব্যাংক অর্থ নিয়ে ব্যবসায় করে। কোনো একটি ব্যাংক বছরে ৫০০ কোটি টাকা মুনাফা অর্জন করে, এ থেকে ১০০ কোটি টাকা আইন অনুযায়ী বাধ্যতামূলকভাবে একটি তহবিলে জমা রাখে। এছাড়া অন্যান্য উৎস থেকে ব্যাংকটির যে সংগৃহীত অর্থ তা থেকে গ্রাহকদের অ-স্থাবর সম্পত্তি বন্ধক রেখে ঋণ প্রদান করে। গ্রাহকের কাছে এ ঋণ স্থাবর সম্পত্তির বিনিময়ে প্রাপ্ত ঋণের চেয়ে অধিক পছন্দনীয়। কারণ এতে সম্পূর্ণ টাকার উপর প্রাথমিকভাবে কোনো সুদ ধার্য করা হয় না।

  17. 317.

    আধুনিক অগ্নিবিমার জনক কে?

  18. 318.

    জনাব রাকিব সাহেব তার ব্যবসায়িক প্রয়োজনে মি. আরিফের নিকট হতে ব্যাংকের একটি ঋণের দলিলের মাধ্যমে কিছু টাকা ধার করেন। এক্ষেত্রে জনাব রাকিবের পক্ষ থেকে ব্যাংক মি. আরিফকে তার প্রদত্ত ঋণের অর্থ ফেরত পাবার নিশ্চয়তা দেয় এবং পরবর্তীতে জনাব রাকিব হঠাৎ করে জাপান চলে যায় এবং দীর্ঘদিন পরে বাংলাদেশে ফিরে আসে। তবে এ ব্যাপারে মি. আরিফ বিন্দুমাত্র বিচলিত হন নি।

  19. 319.

    বাণিজ্যিক ব্যাংকের আয়ের প্রধান উৎস কোনটি?

  20. 320.

    ২০১৩ সালে সাভারে রানা প্লাজা ধ্বসে পড়ে। ঐ ভবনে অবস্থিত গার্মেন্টসের অনেক শ্রমিকের মৃত্যু হয়। পাশেই আরেকটি ভবনের গার্মেন্টস কর্মীরা উদ্বিগ্ন। তাই তারা জীবন বিমা করার জন্য বিরোধ শুরু করল। এজন্য পার্শ্ববর্তী ভবনের গার্মেন্টস মালিক তার প্রতিষ্ঠানের ৩,০০০ জন শ্রমিকের বিমা করলেন। অনেক গ্রাহক এবং প্রিমিয়াম পাওয়ার ফলে বিমা কোম্পানি ৮% বোনাস ঘোষণা করে, যা ১ বছর পর দেয়া হবে।

  21. 321.

    কোন হিসাবে ব্যাংক কোনো সুদ প্রদান করে না?

  22. 322.

    জনাব রিফাত সাহেব তার একটি মেশিন ক্রয়ের জন্য ‘সোনালী’ বিমা কোম্পানির সাথে ২,০০,০০০ টাকার এবং ‘রমনা’ বিমা কোম্পানির সাথে ৪,০০,০০০ টাকার বিমাপত্র ক্রয়ের মাধ্যমে চুক্তিবদ্ধ হলেন। কিন্তু দুর্ঘটনাবশত মেশিনটির ২,০০,০০০ টাকা সমমূল্যের ক্ষতি সংঘটিত হয়।

  23. 323.

    কোন ব্যাংককে সরকারের ব্যাংক বলা হয়?

  24. 324.

    এম. ভি. সুরমা মংলা হতে ২০,০০০ মেট্রিক টন চাল নিয়ে চীনের উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে জাহাজ কর্তৃপক্ষ আগাম ঘূর্ণিঝড়ের বার্তা পেয়ে জাহাজটি নিয়ে পার্শ্ববর্তী একটি বন্দরে আশ্রয় নেয় এবং ঐ বন্দরে চলাচলকৃত জাহাজের ধাক্কায় এম.ভি. সুরমার ব্যাপক ক্ষতি সাধিত হয়। পরবর্তীতে জাহাজটি বিমা কোম্পানির নিকট ক্ষতিপূরণ দাবি করলে বিমা কোম্পানির ঘূর্ণিঝড়ে অবস্থানকৃত বন্দরটির গতিপথকে কেন্দ্র করে বিমা দাবি অস্বীকার করে।

  25. 325.

    টিপু সাহেব একজন কাপড়ের ব্যবসায়ী। তিনি অগ্নিজনিত ঝুঁকি হ্রাসের জন্য দুটি বিমা কোম্পানির সাথে বিমা চুক্তি করেছেন। বিমা চুক্তিতে তার সমুদয় সম্পত্তির মূল্য ৫ কোটি টাকা উল্লেখ করেছেন। কিন্তু পরবর্তীতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে তার ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিপূরণের পর উভয় বিমা কোম্পানি উদ্ধারযোগ্য অবশিষ্টাংশের মালিকানা নিয়ে নেয়।

  26. 326.

    নিচের কোনটির আইনগত ভিত্তি সবচেয়ে শক্তিশালী?

  27. 327.

    প্রত্যয়পত্র হলো—
    i. একক প্রকার ঋণের দলিল
    ii. ব্যাংক কর্তৃক ইস্যুকৃত দলিল
    iii. হস্তান্তরযোগ্য ঋণের দলিল
    নিচের কোনটি সঠিক?

  28. 328.

    বাংলাদেশের বাণিজ্যিক ব্যাংকসমূহ কৃষকদের ঋণ দিতে আগ্রহী নয় কারণ—
    i. উৎকৃষ্টমানের জামানত পাওয়া যায় না
    ii. কৃষকরা ঋণ নিতে আগ্রহী নয়
    iii. কৃষি উৎপাদনের ঝুঁকি ও অনিশ্চয়তা বেশি
    নিচের কোনটি সঠিক?

  29. 329.

    জীবন বিমা চুক্তিতে বয়স প্রমাণ গুরুত্বপূর্ণ কেন?

  30. 330.

    দাগকাটা চেক কার নিরাপত্তা নিশ্চিত করে?

  31. 331.

    বৈদেশিক বাণিজ্যে ব্যাপকভাবে ব্যবহৃত হয় কোনটি?

  32. 332.

    ইকবাল হাসান রাজশাহীর বিনোদপুরে বসবাস করে। তার ভাই বিদেশে থাকে এবং সেখান থেকে প্রায়ই দেশে অর্থ পাঠায়। ইকবালের ভাই বিদেশ থেকে অর্থ প্রেরণের মাধ্যমে নিশ্চিত করতে পারে—
    i. দেশের অর্থনৈতিক উন্নয়ন
    ii. দেশের দারিদ্র্য দূরীকরণ
    iii. রাজনৈতিক স্থিতিশীলতা
    নিচের কোনটি সঠিক?

  33. 333.

    নিচের কোনটি ব্যাংক তহবিল থেকে প্রদত্ত ঋণ?

  34. 334.

    কখন কাগজি নোটের প্রচলন ঘটে?

  35. 335.

    কোন ব্যাংককে Mother of Central Bank বলা হয়?

  36. 336.

    কোন ব্যাংক ঋণ আমানত সৃষ্টি করে?

  37. 337.

    দেশের অর্থনীতির চালিকাশক্তি হিসাবে কাজ করে কোন প্রতিষ্ঠান?

  38. 338.

    সরকারের ব্যাংক হিসাবে কেন্দ্রীয় ব্যাংক কোন কার্যাবলি সম্পাদন করে?
    i. তহবিল সংরক্ষণ ii. হিসাব নিরীক্ষণ
    iii. হিসাব সংরক্ষণ
    নিচের কোনটি সঠিক?

  39. 339.

    ATM কার্ড নকল না হওয়ার ক্ষেত্রে কোনটি ভূমিকা রেখেছে?

  40. 340.

    নতুন প্রজন্মের একটি ব্যাংক গ্রাহকের জন্য আধুনিক ব্যাংকিং সেবা হিসাবে বেছে নিতে পারে—i. মোবাইল ব্যাংকিং ii. লকার সুবিধাiii. ডেবিট কার্ডনিচের কোনটি সঠিক?

  41. 341.

    AI-সহায়তায় পুনর্গঠিত অনুশীলন — এটি মূল পরীক্ষার অবিকল প্রশ্ন নয়।

    অনিশ্চিত সর্বোত্তম অনুমানভিত্তিক অনুশীলন — নির্দিষ্ট ব্যাংকের ফরম বা প্রক্রিয়া উল্লেখ নেই।

    ডাকযোগে অর্থ প্রেরণের নির্দেশনামা কয়টি তৈরি হয়?

  42. 342.

    চেকের বৈধ মেয়াদকাল কত মাস?

  43. 343.

    ব্যাংক হিসাব খোলায় ব্যবহৃত নমুনা স্বাক্ষর কার্ডে অন্তর্ভুক্ত করতে হয়—
    i. হিসাবের শিরোনাম ii. হিসাবগ্রহীতার নাম
    iii. প্রয়োজনীয় নমুনা স্বাক্ষর
    নিচের কোনটি সঠিক?

  44. 344.

    কোন ধরনের গ্রাহকদের জন্য সঞ্চয়ী হিসাব উপযোগী?

  45. 345.

    কোনটি সরকারি নোট?

  46. 346.

    কীসের উপর মুদ্রার লেনদেন নির্ভর করে?

  47. 347.

    কোন দলিল আমদানিকারকের পক্ষে রপ্তানিকারকের অনুকূলে ইস্যু করা হয়?

  48. 348.

    মি. আরিফ আমদানি-রপ্তানি ব্যবসায় করেন এবং তিনি প্রাতিষ্ঠানিক কাজে দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করেন। অত্র ব্যবসায়ে তার প্রয়োজনীয় ঋণের দলিলগুলো হলো—i. ব্যাংকের আজ্ঞাপত্র ii. প্রত্যয়পত্রiii. ভ্রমণকারীর চেকনিচের কোনটি সঠিক?

  49. 349.

    ব্যাংক জমাতিরিক্তের সুযোগ থাকে কোন হিসাবে?

  50. 350.

    কোন ধরনের জীবন বিমাপত্রে প্রিমিয়ামের হার বেশি হয়?