Dhaka Board ঢাকা বোর্ড ২০১৫
408টি প্রশ্ন
- 151.
নিষিদ্ধ পণ্য দেশে প্রবেশে বাধা প্রদানের মাধ্যমে কার প্রতি সামাজিক দায়িত্ব পালন নিশ্চিত করা হয়েছে?
- 152.
উদ্দীপকে বর্ণিত মুন্সিগঞ্জের আলু চাষিদের গঠিত সমবায় সমিতি সদস্যদের প্রকৃতি বিচারে কোন ধরনের সমবায় সমিতি?
- 153.
উদ্দীপকে বর্ণিত সমবায় সমিতির প্রত্যেক সদস্য মুনাফা হিসেবে কত টাকা পাবে?
- 154.
উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানটি কোন ধরনের অংশীদারি ব্যবসায়?
- 155.
২০১৪ সালে ব্যবসায়ের লোকসানে জয়ের দায়ের পরিমাণ কত?
- 156.
উদ্দীপকে বর্ণিত এটি কোন ধরনের ব্যবসায়ের মাধ্যমে সম্ভব?
- 157.
সমবায়ের গঠনতন্ত্রকে বলা হয়-
- 158.
জনাব সামি ৫,০০,০০০ টাকা বিনিয়োগ করে তার গ্রামে একটি নতুন ব্যবসায় শুরু করেন, যা শুধু বাংলাদেশে নয় বিশ্বের অন্যান্য দেশেও বর্তমানে জনপ্রিয় হয়ে উঠেছে। এ ব্যবসায়ে সাতটি নীতির কথা বলা আছে। প্রথম বছরে তার ৫০,০০০ টাকা মুনাফা হলেও অর্জিত মুনাফা তিনি ভোগ করেন নি। তবে সামি তিন বছরের মধ্যেই বিনিয়োগকৃত ৫,০০,০০০ টাকা ফেরত পেয়েছেন। বর্তমানে তিনি তার গ্রামের ৬-১২ বছর বয়সী শিশুদের শিক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে ব্যবসায় সম্প্রসারণের কথা চিন্তা করছেন।
- 159.
নিচের কোনটি প্রাথমিক শিল্পের অন্তর্ভুক্ত?
- 160.
কোনো কোম্পানি কর্তৃক অধিকতর মূলধন সংগ্রহের জন্য নতুনভাবে শেয়ার বিক্রয়ের সময় পুরাতন শেয়ারহোল্ডারদের জন্য সম্পূর্ণ বা আংশিক শেয়ার ক্রয়ের অধিকার সংরক্ষণ করাকে কী শেয়ার বলে?
- 161.
জনাব আরিফ নাসিরাবাদের বাসিন্দা। তিনি স্বল্প ও ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয়ের জন্য ১৮ জন প্রতিবেশী নিয়ে একটি সমবায় সমিতি গঠন করলেন। সমিতি গঠনের পর নিবন্ধকের অফিসে নিবন্ধনের জন্য আবেদন করলেন। কিন্তু নিবন্ধক এ সমিতি নিবন্ধনে অসম্মতি প্রকাশ করল।
- 162.
সাধারণ অংশীদারি ব্যবসায়ের সর্বোচ্চ সদস্য সংখ্যা কত?
- 163.
নিচের কোন ব্যবসায়ের আইনগত পরিবেশের উপাদান দ্বারা প্রভাবিত?
- 164.
বাংলাদেশের পর্যটন শহর কক্সবাজার। এখানে সরকারি ও বেসরকারি উদ্যোগে বেশ কিছু হোটেল-মোটেল গড়ে উঠেছে। আমাদের দেশে পর্যটন শিল্পের ব্যাপক সম্ভাবনা থাকলেও পর্যাপ্ত সুযোগ-সুবিধার অভাব রয়েছে। প্রতিবছর প্রচুর দেশি-বিদেশি পর্যটক আসে। কিন্তু কক্সবাজার যাওয়ার জন্য যোগাযোগ ব্যবস্থার সুযোগ সীমিত। আরামদায়ক ভ্রমণের জন্য পর্যটকেরা রেলে ভ্রমণ করতে চায়। কিন্তু চট্টগ্রাম থেকে কক্সবাজার ১৬০ কিলোমিটার দূরত্বের মধ্যে দোহাজারী পর্যন্ত মাত্র ৫০ কিলোমিটার রেললাইন আছে। দেশি-বিদেশি পর্যটকদের আকৃষ্ট করার জন্য যোগাযোগ সুবিধাসহ অন্যান্য সুযোগ-সুবিধা বৃদ্ধি করতে পারলে এ শহর আরও সমৃদ্ধ হবে।
- 165.
যথাসময়ে ব্যাংক ঋণ পরিশোধ করার মাধ্যমে একজন ব্যবসায়ী কার প্রতি সামাজিক দায়িত্ব পালন করেন?
- 166.
সাদিয়া, নাসরিন, সামারা ও নামিরাহ ৪ বন্ধু মিলে একটি কফিশপ চালাবার জন্য চুক্তিবদ্ধ হন। নামিরাহ কফিশপে কোনো মূলধন বিনিয়োগ করে নি। তবে তার প্রাক্তন কফিশপ 'নামিরাইন্স' এর নাম সে এ ব্যবসায়ে ব্যবহার করতে দিয়েছে। কফিশপটি ভালো চলছে এবং অর্জিত মুনাফা চার জনে ভাগ করে নেয়। পরে নাসরিন স্থায়ীভাবে আমেরিকায় চলে যাওয়াতে তার ১৬ বছরের ছেলে নাহলকে ব্যবসায় অন্তর্ভুক্ত করতে বাকি ৩ জন সম্মত হয়। এক বছর প্রতিষ্ঠানের ৩০,০০০ টাকা লোকসান হয়। কিন্তু নাহল কোনো দায় নেয় না।
- 167.
নিচের কোন ব্যবসায় দায়ের দিক থেকে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ?
- 168.
সফল উদ্যোক্তার প্রধান গুণ নিচের কোনটি?
- 169.
জনাব মঈন একজন বিনিয়োগকারী। তিনি 'J' ব্যাংক লি.-এর কিছু শেয়ার ক্রয় করেন এবং নিজেকে ব্যাংকটির মালিক হিসেবে পরিচয় দেন। ব্যাংকের বার্ষিক সাধারণ সভায় তিনি অংশগ্রহণ করেন এবং পরিচালক নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। তবে তিনি সবার শেষে লভ্যাংশ পান। তার বন্ধু জনাব মুসা একই ব্যাংকের শেয়ার ক্রয় করলেও নিজেকে মালিক হিসেবে পরিচয় দেন না। এমনকি তিনি ভোটাধিকারও প্রয়োগ করতে পারেন না। তবে তিনি সবার আগে লভ্যাংশ পান।
- 170.
২০০২ সালের কোন মাসের ১ তারিখ থেকে বাংলাদেশ সরকার সারাদেশে ১০০ মাইক্রোনের নিচে উৎপাদিত পলিথিনের বিপণন ও ব্যবহার নিষিদ্ধ করেছেন?
- 171.
নাহিমা বেগম আঞ্চলিক কৃষি অফিস থেকে মৌ চাষের প্রশিক্ষণ নেন। তিনি ৫০,০০০ টাকা মূলধন সরবরাহ করে আধুনিক পদ্ধতিতে মৌ চাষ করে উৎপাদিত মধু 'শেফা মধু' নামে বাজারজাত করেন। গুণগত মান উন্নত হওয়ায় অল্পদিনেই তার 'শেফা মধু' জনপ্রিয়তা লাভ করে এবং তিনি প্রচুর মুনাফা অর্জন করেন। তা দেখে প্রতিবেশী রহিমা হুবহু নকল করে একই নামে মধু বাজারজাত করেন। ফলে নাহিমা বেগমের 'শেফা মধু' বিক্রি কমে যায় এবং সে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। নাহিমা বেগম আইনের আশ্রয় নিয়েও কোনো প্রতিকার পেল না।
- 172.
জনাব রমিজ STYLE নামে একটি পোশাক প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু করলেন। STYLE ব্র্যান্ডটির নিবন্ধনের জন্য কোন ধরনের সহায়তা প্রয়োজন?
- 173.
জনাব জাহেদ একটি রেস্টুরেন্ট দেয়ার কথা চিন্তা করছেন। কিন্তু বর্তমান বাজারে ব্যবসায়টি চ্যালেঞ্জিং হওয়ায় তিনি সিদ্ধান্ত নিতে ইতস্তত করছিলেন। তার কয়েকজন বন্ধু তাকে সহায়তার আশ্বাস দিলে তিনি রেস্টুরেন্টটির কাজ শুরু করেন। বছর খানেক পর রেস্টুরেন্টটি সম্প্রসারণের জন্য নগদ অর্থের প্রয়োজন হলে তার বন্ধু মালিক MIDAS থেকে চড়া সুদে ৮ মাসের জন্য ৫০,০০০ টাকা ঋণের ব্যবস্থা করে দেন। এতে তার সাময়িক অর্থ সংকট দূর হয়। কিন্তু প্রতিযোগিতামূলক বাজারে সাফল্যের সাথে টিকে থাকার জন্য এখন তিনি সহজ শর্তে বিকল্প অর্থসংস্থানের উপায় খুঁজছেন।
- 174.
সমবায়ের অর্জিত মুনাফার কত অংশ সমবায় উন্নয়ন তহবিলে সংরক্ষণ করতে হয়?
- 175.
সীমা একজন গার্মেন্টস কর্মী। সে মজুরির কিছু অংশ নিজের খরচের জন্য রেখে বাকি অংশ গ্রামে বাবা-মার কাছে পাঠিয়ে দেয়। আগে গ্রামে টাকা পাঠাতে সীমার অনেক সময় ও অর্থ ব্যয় হতো। বর্তমানে তার গ্রামে মোবাইল নেটওয়ার্ক সম্প্রসারিত হওয়ায় সে এখন দ্রুত ও নিরাপদে পরিবারের কাছে টাকা পাঠাতে পারে। কিন্তু সীমার বাবা টাকা প্রাপ্তির ব্যাপারে সন্দিহান ও শঙ্কিত।
- 176.
ক্রেতা ও ভোক্তা বিবেচনায় ই-রিটেইলিং নিচের কোনটি?
- 177.
মি. তাইয়ান রাজশাহীর মাছ ব্যবসায়ী। দ্রুত বড় লোক হওয়ার বাসনা তাকে সব সময় তাড়িত করতো। মাছ চাষীদের টাকা পরিশোধ না করা, তার কাছে মাছ বিক্রি করতে বাধ্য করা, ক্রেতাদের সাথে প্রতারণা করাসহ নানা অন্যায় কাজে সে জড়িত থাকতো। সম্প্রতি সে বিদেশে মাছ রপ্তানির লাইসেন্স সংগ্রহ করে। কয়েকটি চালানে সে সঠিকভাবে মাছ পাঠালেও মাছের ওজন বাড়ানোর জন্য সে মাছের মধ্যে এক ধরনের ভারি পানি ঢুকিয়ে দেয়। টেস্টে বিষয়টি ধরা পড়ার পর বিদেশে বাংলাদেশের মাছ রপ্তানি সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। সরকার ইতোমধ্যে তার রপ্তানি লাইসেন্স বাতিল করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে। ব্যবসায়ীরা বৈদেশিক বাজার ফিরে পাওয়ার জন্য সরকারি সহযোগিতার পাশাপাশি বিভিন্ন মাধ্যমে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তারা আন্তর্জাতিক বাজারের সাথে সঙ্গতি রেখে বিভিন্ন পদক্ষেপও নিচ্ছেন।
- 178.
ব্যবসায়ে সহায়তাদানকারী যে আঞ্চলিক ও আন্তর্জাতিক সংস্থার সদস্য বাংলাদেশ হচ্ছে – i. বিশ্ববাণিজ্য সংস্থা ii. আসিয়ানiii. বিমসটেক নিচের কোনটি সঠিক?
- 179.
একটি পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান পোশাক তৈরি করে প্রচুর মুনাফা অর্জন করেছে।উক্ত প্রতিষ্ঠানটি কোন ধরনের উপযোগী সৃষ্টি করেছে?
- 180.
উপরের চিত্রটি কী নির্দেশ করে?

- 181.
জনসংখ্যা কোন পরিবেশের উপাদান?
- 182.
শিল্পের বৈশিষ্ট্য কোনটি?
- 183.
e-terling নিচের কোন ধরনের অনলাইন ব্যবসায়ের সাথে সম্পর্কযুক্ত?
- 184.
BARD- এর প্রতিষ্ঠাতা কে ?
- 185.
পাবলিক লিমিটেড কোম্পানির জন্য দীর্ঘমেয়াদি মূলধন সংস্থানের উপযুক্ত উৎসগুলো হলো – i. ঋণপত্র বিক্রয় ii. সঞ্চিতি তহবিল iii. বাণিজ্যিক ব্যাংক নিচের কোনটি সঠিক?
- 186.
রাষ্ট্রীয় ব্যবসায় গঠন করার মূল উদ্দেশ্য কোনটি ?
- 187.
নিচের কোন প্রতিষ্ঠানটি সমর্থনমূলক সেবা প্রদান করে থাকে?
- 188.
রাষ্ট্রীয় শিল্প খাতের অন্তর্ভুক্ত প্রতিষ্ঠান কোনটি?
- 189.
যে জ্ঞানবোধ ও আচরণকে সমাজ অনুকরণীয় মনে করে তাকে কী বলে?
- 190.
ব্যাংক হিসাবের অতিরিক্ত অর্থ উত্তোলনের মাধ্যমে পণ্য ক্রয়ে নিচের কোন আধুনিক ব্যাংকিং সেবার কার্যক্রম সাহায্য করবে?
- 191.
নাবালক অংশীদার নিচের কোনটি করতে পারে?
- 192.
পেটেন্টে নিচের কোন বিষয়টি অন্তর্ভুক্ত?
- 193.
নিচের কোন বৈশিষ্ট্যের কারণে কোম্পানি নিজ নামে অন্য পক্ষের সাথে লেনদেন করতে পারে?
- 194.
নিচে একটি দেশের কয়েকটি শিল্প কারখানার মূলধন সংক্রান্ত বিবরণ দেয়া হলো:শিল্প প্রতিষ্ঠানমূলধনের পরিমাণ (কোটি টাকায়)সরকারি মালিকানায় মূলধন (কোটি টাকায়)বেসরকারি মালিকানায় মূলধন (কোটি টাকায়)A১০০৪০৬০B১৫০৭৫৭৫C২৫০১৩০১২০D৩০০১২০১৮০উদ্দীপকে বর্ণিত কোন কোম্পানিটি রাষ্ট্রীয় ব্যবসায় সংগঠন?
- 195.
কোনটি একমালিকানা ব্যবসায়ের বৈশিষ্ট্য বহির্ভূত?
- 196.
AI-সহায়তায় পুনর্গঠিত অনুশীলন — এটি মূল পরীক্ষার অবিকল প্রশ্ন নয়।
একটি সিমেন্ট প্রতিষ্ঠান তার গুণমান-ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা পূরণের জন্য ISO সনদ নিতে চায়। ISO-এর quality management systems requirements-এর মান কোনটি?
- 197.
উদ্দীপকে জনাব জামান কোন ধরনের নেতৃত্ব প্রয়োগ করেন?
- 198.
বর্ণিত প্রতিষ্ঠানে জামান সাহেবের এরূপ নেতৃত্বে ফলে—i. প্রতিষ্ঠানের উৎপাদন বৃদ্ধি পাবেii. মালিক-শ্রমিক সম্পর্ক উন্নয়ন হবেiii. প্রতিষ্ঠানের ব্যয় বৃদ্ধি পাবেনিচের কোনটি সঠিক?
- 199.
বর্ণিত উদ্দীপকের ক্ষেত্রে প্রশিক্ষণের যে পদ্ধতি উপযুক্ত তা হলো—i. প্রবেশনii. পদ পরিবর্তনiii. পর্যবেক্ষণনিচের কোনটি সঠিক?
- 200.
মি. ব্যানার্জীর গৃহীত পরিকল্পনার প্রকৃতি কী?