Dinajpur Board দিনাজপুর বোর্ড ২০১৬

631টি প্রশ্ন

  1. 351.

    জনাব রহমান মালয়েশিয়া থেকে পেঁয়াজ আমদানি কালে তার পেঁয়াজ বাহী জাহাজ কড়ে ডুবে গেলে জাহাজের কাপ্তানের শারীরিক ক্ষতি হয়। জাহাজ ডুবে যাওয়া এবং কাপ্তানের শারীরিক যে ধরনের ক্ষতি হতে পারে—
    i. সামুদ্রিক
    ii. অর্থনৈতিক
    iii. রাজনৈতিক
    নিচের কোনটি সঠিক?

  2. 352.

    দেশের দারিদ্র্য দূরীকরণে যথেষ্ট ভূমিকা রাখে কোনটি?

  3. 353.

    ব্যাংককে ধার করা অর্থের ধারক বলার পেছনে অধিকতর যৌক্তিক কারণ কোনটি?

  4. 354.

    মেরিন ইন্স্যুরেন্স আইন কত সালের?

  5. 355.

    1.

    (ক) বাংলা 'অ' ধ্বনি উচ্চারণের যে কোনো পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ।অথবা,(খ) যে কোনো পাঁচটি শব্দের উচ্চারণ লেখ:-পদ্য, চর্যাপদ, অত্যাচার, বিজ্ঞপ্তি, স্বাগত, আহবান, স্মর্তব্য, ব্রহ্মাণ্ড।

  6. 356.

    1.

    তথ্য-প্রযুক্তি ও বাংলাদেশ।

  7. 357.

    2.

    বাংলাদেশের পর্যটন শিল্প: সমস্যা ও সম্ভাবনা।

  8. 358.

    2.

    (ক) বাংলা বানানে ই-কার (ি) ব্যবহারের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ।অথবা,(খ) যে কোনো পাঁচটি শব্দের বানানের শুদ্ধরূপ লেখ:মরিচিকা, আশীষ, কথপোকোথন, শ্বাশত, সম্বর্ধনা, বুৎপত্তি, পীপিলিকা, মনযোগ।

  9. 359.

    3.

    খ. দারিদ্র্য বিমোচনে 'নারীসমাজের ভূমিকা

  10. 360.

    3.

    (ক) আবেগ শব্দ কাকে বলে? কত প্রকার ও কী কী? উদাহরণসহ লেখ।অথবা,(খ) নিচের অনুচ্ছেদ থেকে পাঁচটি ক্রিয়াপদ চিহ্নিত কর:এতদিন যে প্রতি সন্ধ্যায় আমি বিনুদাদার বাড়িতে গিয়া তাঁহাকে অস্থির করিয়া তুলিয়াছিলাম। বিনুদার বর্ণনার ভাষা অত্যন্ত সংকীর্ণ বলিয়াই তাঁর প্রত্যেক কথাটি স্ফুলিঙ্গের মতো আমার, মনের মাঝখানে আগুন জ্বালিয়া দিয়াছিল। বুঝিয়াছিলাম মেয়েটির রূপ বড়ো আশ্চর্য; কিন্তু না দেখিলাম তাহাকে চোখে, না দেখিলাম তাহার ছবি, সমস্তই অস্পষ্ট হইয়া রহিল। বাহিরে তো সে ধরা দিলই না, তাহাকে মনেও আনিতে পারিলাম না- এইজন্য মন সেদিনকার সেই বিবাহসভার দেয়ালটার বাহিরে ভূতের মতো দীর্ঘনিঃশ্বাস ফেলিয়া বেড়াইতে লাগিল।

  11. 361.

    4.

    জাতীয় জীবনে বিজয় দিবসের তাৎপর্য।

  12. 362.

    4.

    (ক) ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় কর (যে কোনো পাঁচটি):নব-পৃথিবী, সপ্তর্ষি, আয়কর, সহোদর, রাজনীতি, আলুনি, অনাশ্রিত, বিলাতফেরত।অথবা,(খ) নামসহ প্রকৃতি-প্রত্যয় নির্ণয় কর (যে কোনো পাঁচটি):নিড়ানি, মৃন্ময়, বার্ষিক, উক্তি, দাতা, অন্যান্য, দ্রাঘিমা, জয়।

  13. 363.

    5.

    (ক) একটি সার্থক বাক্যের কী কী গুণ থাকা আবশ্যক? উদাহরণ লেখ।অথবা,(খ) নির্দেশ অনুসারে বাক্যান্তর কর (যে কোনো পাঁচটি):(i) শিশুরা দূষণমুক্ত পরিবেশ চায় (নেতিবাচক)।(ii) এখন খাঁটি জিনিস সহজলভ্য নয় (অস্তিবাচক)।(iii) নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ করতে আহ্বান জানাই (অনুজ্ঞাসূচক)(iv) পঞ্চাশের মন্বন্তরের ঘটনা ছিল অত্যন্ত ভয়াবহ (বিস্ময়সূচক)(v) রচনায় সহজবোধ্য শব্দ ব্যবহার করা উচিত (জটিল)(vi) তিনি আর নেই (যৌগিক)(vii) যেসব পশু মাংস খায়, তারা অত্যন্ত বলবান (সরল)।(viii) বাংলাদেশের চির স্থায়িত্ব কামনা করি (ইচ্ছাসূচক)।

  14. 364.

    5.

    বাংলাদেশের ঋতু বৈচিত্র্য।

  15. 365.

    6.

    (ক) নিচের যেকোনো পাঁচটি বাক্য শুদ্ধ করে লেখো:i তিনি সম্ভ্রান্তশালী পরিবারে জন্মগ্রহণ করেছেন।ii. অন্যান্য বিষয়গুলোর আলোচনা পরে হবে।iii. পরীক্ষা চলাকালীন সময়ে ভিতরে প্রবেশ নিষেধ।iv. ইহার আবশ্যক নাই।V. সময় বড় সংক্ষেপ।vi. শকুনের দোয়ায় গাভী মরে না।vii.. বেপরোয়া গাড়ি চালানো উচিত নয়।viii. মাতাহীন শিশুর কী দুঃখ!অথবা,(খ) নিম্নলিখিত অনুচ্ছেদটি শূদ্ধ করে লেখো:আজকাল বানানের ব্যাপারে সকল ছাত্ররাই অমনযোগী। বানান শুদ্ধ করে লেখার জন্য তাহারা তো সচেষ্টিত নয়ই, বরং অবস্থার দৃষ্টে মনে হয় তারা সবাই ভুল করার প্রতিযোগীতায় নেমেছে।

  16. 366.

    7.

    (ক) যে কোনো দশটি শব্দের বাংলা পারিভাষিক রূপ লেখ:Agenda, Dynamic, Millennium, Octave, Surplus, Undertaking, X-Ray, Note, Mineral, Oath, Adjust, Free- market, Hostile, Registration, Theory.অথবা,(খ) নিচের অনুচ্ছেদটি বাংলা ভাষায় অনুবাদ কর:Home is the first school where the child learns his first lessons. the first lessons are very important for the development of his mind. He sees, hears and begins to learn at home, It is home that builds his character. In a good home honest and healthy men are made.

  17. 367.

    8.

    (গ) “আন্তর্জাতিক মাতৃভাষা দিবস” বিষয়ে একটি রচনা লেখ

  18. 368.

    9.

    (ক) মনে কর তুমি প্রভা। শিখা তোমার বন্ধু। আজ তার জন্মদিন। জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ন্যূনতম পাঁচটি বাংলা বাক্যের একটি ক্ষুদে বার্তা বা এসএমএস তৈরি কর।অথবা,(খ) তোমার কলেজে 'নজরুল জন্মবার্ষিকী' উদ্যাপন উপলক্ষ্যে একটি নিমন্ত্রণপত্র তৈরি কর।

  19. 369.

    10.

    (ক) সারাংশ লেখ:আজকের দুনিয়াটা আশ্চর্যভাবে অর্থের বা বিত্তের ওপর নির্ভরশীল। লাভ ও লোভের দুর্নিবার গতি কেবল আগে যাবার নেশায় লক্ষ্যহীন প্রচণ্ডবেগে শুধু আত্মবিনাসের পথে এগিয়ে চলেছে। মানুষ যদি এই মূঢ়তাকে জয় না করতে পারে তবে মনুষ্যত্ব কথাটাই হয়তো লোপ পেয়ে যাবে। মানুষের জীবন আজ এমন এক পর্যায়ে এসে পৌঁছেছে যেখানে থেকে আর হয়তো নামবার উপায় নেই, এবার উঠবার সিঁড়িটা না খুঁজলেই নয়। উঠবার সিঁড়িটা না খুঁজে পেলে আমাদের আত্মবিনাশ যে অনিবার্য তাতে আর কোনো সন্দেহ থাকে না।অথবা,(খ) ভাব-সম্প্রসারণ কর: কীর্তিমানের মৃত্যু নাই।

  20. 370.

    11.

    (ক) 'ফেসবুকের সুফল ও কুফল' বিষয়ে দুই বন্ধুর সংলাপ রচনা করো।অথবা,(খ) নিচের উদ্দীপক অনুসরণে একটি খুদেগল্প লেখো: পড়ন্ত বিকেলে ঢাকার ফুটপাতে হাঁটতে হাঁটতে রাজু ভাবে, কালের প্রবহমান স্রোত জীবনকে আজ কতদূরে নিয়ে এসেছে। কিন্তু শৈশবের স্মৃতিগুলো আজও...

  21. 371.

    মি. দত্তের ব্যবসায়ের ক্ষেত্রে কোন পরিভাষাটি উপযুক্ত?

  22. 372.

    মি. দত্তের ব্যবসায় প্রযুক্তি ব্যবহৃত হয়—
    i. দ্রুত সিদ্ধান্ত গ্রহণে
    ii. সম্পাদিত কাজের মূল্যায়ন
    iii. কাজের গতি ও দক্ষতা বৃদ্ধিতে
    নিচের কোনটি সঠিক?

  23. 373.

    যদু কোন ধরনের অংশীদার?

  24. 374.

    উদ্দীপকের 'সারথি' কোন ধরনের ব্যবসায়?

  25. 375.

    এরূপ ব্যবসায়ের গড়ে উঠার কারণ হলো—i. কর্মসংস্থান সৃষ্টিii. অধিক মুনাফা অর্জনiii. জনকল্যাণ সাধননিচের কোনটি সঠিক?

  26. 376.

    উদ্দীপকের আলোকে বর্ণিত সমঝোতাটি লিখিত হলে তাকে কী বলা হবে?

  27. 377.

    বর্তমান সমস্যা সমাধানে পূর্বে যে পদক্ষেপ গ্রহণ জরুরি ছিল তা হলো—i. লিখিত চুক্তিii. সালিসকারী নিয়োগiii. চুক্তি নিবন্ধননিচের কোনটি সঠিক?

  28. 378.

    মি. তমালের মধ্যে উদ্যোক্তার কোন গুণের প্রভাব লক্ষণীয়?

  29. 379.

    GK কটন মিলস লি.-এ জনাব কিবরিয়ার আইনানুগ পরিচিতি কী?

  30. 380.

    বিদ্যমান পরিস্থিতিতে উদ্দীপকের প্রতিষ্ঠানের জন্য জনাব কিবরিয়ার করণীয় হলো—
    i. কোম্পানি নিবন্ধনের ব্যবস্থা করা
    ii. কোম্পানির মুনাফা বণ্টন করা
    iii. ন্যূনতম মূলধন সংগ্রহ করা
    নিচের কোনটি সঠিক?

  31. 381.

    উদ্দীপকে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়েছে?

  32. 382.

    ব্যবসায় পরিবেশের কোন উপাদান বিবেচনায় জনাব চৌধুরী উক্ত এলাকায় কমলালেবু চাষে উদ্বুদ্ধ হলেন?

  33. 383.

    জনাব চৌধুরীর পরবর্তী পরিকল্পনা বাস্তবায়নে প্রয়োজন—
    i. রাজনৈতিক স্থিতিশীলতা
    ii. আন্তর্জাতিক সম্পর্ক
    iii. স্থানীয় ভোক্তা মনোভাব
    নিচের কোনটি সঠিক?

  34. 384.

    মি. আজাদ তার কার্যক্রমে কোন পক্ষের প্রতি দায়িত্ব পালন করেছেন?

  35. 385.

    উদ্দীপকের মতো কার্যক্রম গ্রহণ করলে প্রতিষ্ঠানের—
    i. ইতিবাচক ভাবমূর্তি সৃষ্টি হয়
    ii. মোট মুনাফা কমে যায়
    iii. সামাজিক দায়িত্ব পালন নিশ্চিত হয়
    নিচের কোনটি সঠিক?

  36. 386.

    কোন প্রতিষ্ঠান মি. নাঈমকে এমতাবস্থায় সাহায্য করতে পারে?

  37. 387.

    রাষ্ট্রীয় ব্যবসায়ের মূল্য উদ্দেশ্য কী?

  38. 388.

    জাতীয়তা কোন পরিবেশের উপাদান?

  39. 389.

    নিবন্ধনপত্র কী?

  40. 390.

    মি. করিম গাজীপুরের একজন চাল ব্যবসায়ী। তিনি মায়ানমার থেকে চাল আমদানি করে বাছাই করেন এবং পরবর্তীতে বিভিন্ন ভাগে ভাগ করে বস্তা ভরে নিজস্ব গুদাম সংরক্ষণ করেন। তার গুদামে বর্তমানে প্রায় ১ হাজার মেট্রিক টন চাল মজুদ রয়েছে। কিন্তু বাজারে চালের দাম কমে যাওয়ায় তিনি উদ্বিগ্ন হয়ে পড়েন। পরবর্তীতে তিনি গুদামের চাল প্যাকেটজাত করে মধ্যপ্রাচ্যে বাজারজাতকরণের উদ্যোগ নেন।

  41. 391.

    জনাব রিফাত গাজীপুরে একটি পোশাক কারখানা স্থাপন করেন। এখানে জমির মূল্য অপেক্ষাকৃত কম এবং পর্যাপ্ত দক্ষ শ্রমিক পাওয়া যায়। ফলে বিনিয়োগ কম করেও মুনাফার পরিমাণ বেশি হয়। তিনি দেখলেন তার কারখানার পার্শ্ববর্তী 'রংধনু' নামক একটি পোশাক কারখানায় শ্রমিকদের কাজের সময় ও কর্মপরিবেশ নিয়ে শ্রম অসন্তোষ চলছে। মালিকপক্ষ 'রংধনু' নামক পোশাক কারখানাটি তালাবন্ধ ঘোষণা দেয়।

  42. 392.

    বাংলাদেশে বর্তমানে কত সালের কপিরাইট আইন প্রচলিত আছে?

  43. 393.

    লিজা পড়াশুনার পাশাপাশি 'কুইন' নামে একটি বিউটি পার্লারের দোকান পরিচালনা করেন। তিনি পার্লারে দক্ষ কর্মী নিয়োগ দেন। পাশাপাশি নিজেও গ্রাহকদের সেবা দেন। তিনি গ্রাহকদের অভাব অভিযোগ মনোযোগ সহকারে শোনেন এবং সে অনুযায়ী সেবা দানের চেষ্টা করেন। গ্রাহকরা তার ওপর খুবই সন্তুষ্ট। অল্পদিনে তার ব্যবসায়ের সুনাম চারিদিকে ছড়িয়ে পড়ে এবং প্রতিদিন তার পার্লারে ভিড় লেগে থাকে। এখন তিনি 'কুইন-২' নামে আরেকটি বিউটি পার্লার খোলেন এবং সেখানে পাঁচ জন দক্ষ কর্মী নিয়োগ দেন।

  44. 394.

    রাশেদ ও শাহেদ চুক্তিবদ্ধ হয়ে একটি অংশীদারি ব্যবসায় শুরু করেন। রাশেদ ব্যবসায়ে ৫,০০,০০০ টাকা বিনিয়োগ করে। কিন্তু খুলনায় একটি বেসরকারি এনজিওতে চাকরিরত থাকার কারণে সে ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করতে পারে না। শাহেদ একাই ব্যবসায় পরিচালনা করে এবং তারা ব্যবসায়ের লাভ সমানভাবে ভাগ করে নেয়। শাহেদ ঢাকার বাংলাবাজার থেকে নগদের পাশাপাশি বাকিতেও পণ্য ক্রয় করে থাকে। শাহেদ কিছুদিনের জন্য বিদেশে গেলে রাশেদ দোকানে বসে। এর মাঝে একজন পাওনাদার ৫০,০০০ টাকা পাওনা আদায়ের জন্য দোকানে আসে। কিন্তু রাশেদ পাওনাদারের দাবি পরিশোধে অস্বীকৃতি জানায়।

  45. 395.

    বাংলাদেশে গার্মেন্টস শিল্প ব্যাপকভাবে গড়ে উঠার কারণ কী?

  46. 396.

    এবিসি ফ্যাশন চিরন্তন অস্তিত্ববিশিষ্ট একটি গার্মেন্টস শিল্প। দক্ষ ব্যবস্থাপনা ও পর্যাপ্ত মূলধনের অভাবে প্রতিষ্ঠানটি প্রতিযোগিতায় টিকে থাকতে পারছে না। ফলশ্রুতিতে দেশের স্বনামধন্য পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান আনন্দ ফ্যাশন লি. এবিসি ফ্যাশনের ৫০%-এর অধিক শেয়ার ক্রয় করে নেয় এবং প্রতিষ্ঠানের পরিচালনা ও নিয়ন্ত্রণের দায়িত্ব গ্রহণ করেন। এবিসি ফ্যাশনের নীতি নির্ধারণের ক্ষমতা আনন্দ ফ্যাশনসের কাছে চলে আসে।

  47. 397.

    সমবায় সংগঠন নিবন্ধনের জন্য গৃহীত মূল দলিলকে কী বলে?

  48. 398.

    বাণিজ্যের কোন কাজটি মালিকানা সংক্রান্ত বাধা দূর করে?

  49. 399.

    মি. শহিদুলের রাজশাহীতে পাঁচটি আমবাগান আছে। মৌসুমে আম এলাকার বাজারে বিক্রয় করে তেমন মূল্য পান না। তাই আরও বিশজন আমবাগানের মালিককে সাথে নিয়ে একটি সংগঠন গড়ে তোলেন। এ সংগঠনের মাধ্যমে তারা বাগানের আম একত্রিত করে এবং ট্রাক ভাড়া করে ঢাকার আড়তে বিক্রয়ের জন্য নিজেদের উদ্যোগে নিয়ে আসে। ফলে তারা আমের ভালো দাম পায়। মি. শহিদুল আম সংগ্রহ ও পরিবহন কাজের জন্য সংগঠনে পাঁচজন কর্মী নিয়োগ দেয়।

  50. 400.

    জনাব শফি তার পরিবার নিয়ে শীতকালীন ছুটিতে পার্বত্য চট্টগ্রাম বেড়াতে যান। যাত্রার শুরুতে তিনি পরিবার নিয়ে ঢাকা থেকে রেলপথে চট্টগ্রাম যান। ঢাকার বিমানবন্দর রেলস্টেশন থেকে ট্রেনযাত্রা শুরু করে, পথে কোথাও না থেমে চট্টগ্রাম পৌঁছে। তার পরিবার ভ্রমণটি খুব উপভোগ করে এবং কর্তৃপক্ষের সেবায় তারা সন্তুষ্ট। চট্টগ্রাম থেকে সড়কপথে তারা পার্বত্য চট্টগ্রাম যায়। পার্বত্য চট্টগ্রামের পাহাড়-পর্বত, প্রাকৃতিক রূপ তাদের বিমোহিত করে। জনাব শফি চিন্তা করলেন পার্বত্য এলাকায় পর্যাপ্ত আবাসিক সুবিধা, উন্নত যাতায়াত ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে পারলে দেশি-বিদেশি দর্শনার্থীদের জন্য আরও আকর্ষণীয় হবে। পাশাপাশি সরকার বৈদেশিক মুদ্রা অর্জন ও কর্মসংস্থানের মাধ্যমে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে পারবে।