Jashore Board যশোর বোর্ড ২০২৫
663টি প্রশ্ন
- 401.
3.
(ক) ক্রিয়াপদ কাকে বলে? উদাহরণসহ ক্রিয়াপদের শ্রেণিবিভাগ আলোচনা কর।অথবা,(খ) নিম্নরেখ যে কোনো পাঁচটি শব্দের ব্যাকরণিক শ্রেণি নির্দেশ কর:(i) মাথার উপরে জ্বলিছে সূর্য।(ii) সুখ কে না চায়?(iii) ম্লান আলোকে ফুটলি কেনো গোলক চাঁপার ফুল?(iv) হে মহান, তোমাকে অভিবাদন!(v) তোমায় দেখে প্রীত হলাম।(vi) কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা।(vii) যথা ধর্ম, তথা জয়।(viii) এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে।
- 402.
4.
(ক) উপসর্গের সংজ্ঞা দাও। উপসর্গ ব্যবহার করে পাঁচটি শব্দ গঠন কর।অথবা,খ) ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় কর (যে কোনো পাঁচটি):সোনারতরী, সমন্বয়ক, মহানবি, মূকাভিনয়, গায়েহলুদ, সেতার, ভবনদী, তোমরা।
- 403.
4.
(ঘ) বাংলাদেশের পর্যটন শিল্প: সমস্যা ও সম্ভাবনা
- 404.
5.
(ক) বাক্য কাকে বলে? অর্থ অনুসারে বাক্যের প্রকারভেদ আলোচনা কর।অথবা,(খ)বন্ধনীর নির্দেশ অনুযায়ী বাক্যান্তর কর (যে কোনো পাঁচটি):(i) জয় হোক তবজয়। (নির্দেশাত্মক)(ii) চলো ঘুরে আসি। (প্রশ্নবাচক)(iii) আমার বন্ধু হরিশ। (জটিল)(iv) লোকে যা বলে তাতে কান দিওনা। (যৌগিক)(v) তুমি অধম, তাই বলে আমি উত্তম হব না কেন? (সরল)(vi) দেশের সেবা করা কর্তব্য। (অনুজ্ঞাবাচক)(vii) ফুলটি খুব সুন্দর। (বিস্ময়সূচক)(viii) ঘরে এলে খাতির করব না কেনো? (অস্তিবাচক)
- 405.
5.
(ঙ) স্বদেশপ্রেম।
- 406.
6.
(ক) যে কোনো পাঁচটি বাক্য শুদ্ধ করে লেখ:(i) সমুদয় পক্ষীরাই নীড় বাঁধে।(ii) বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর।(iii) বাক্যটির উৎকর্ষতা প্রশংসনীয়।(iv) ঐক্যতান রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা।(v) এক পৌষে শীত যায় না।(vi) ঘড়িকে হাতে দাও।(vii) মধুমিতা এমন রূপসী যেন অপ্সরী।(viii) বাংলা বানান আয়ত্ব করা বেশ কঠিন।অথবা,(খ) নিচের অনুচ্ছেদের অপপ্রয়োগগুলো শুদ্ধ করে লেখ:জীবন বৃক্ষের শাখায় যে ফুল ফোটে তাই মনুসত্য। বৃক্ষের গোড়ায় জল ঢালতে হবে এই ফুলের দিকে লক্ষ্য রেখে। শুধু মাটির রশ টেনে গাছটা মোটা হয়ে উঠবে এই ভেবে কোনো মালী গাছের গোড়ায় জল ঢালে না। সমাজ ব্যবস্থাকেও ঠিক করতে হবে। মানুষকে খাইয়ে দাইয়ে মোটা করে তুলবার জন্য নয়, মানুষের অন্তরে মূল্যবোধ তথা সুন্দর্য্য, প্রেম ও আনন্দ সম্বন্ধে চেতনা জাগিয়ে তুলবার উদ্দেশ্য।
- 407.
7.
(ক) যে কোনো দশটি শব্দের বাংলা পারিভাষিক রূপ লেখ:Optional, File, Equation, Radio, Training, Graduate, Secretary, Forecast, Nebula, Quota, Theory, Tax, Note, Myth, Galaxy.অথবা,(খ) নিচের অনুচ্ছেদটি বাংলায় অনুবাদ কর:A patriot is a man who loves his country, works for it and is willing to fight and die for it. Every soldier is bound to do his duty, but the best soldiers do more than this. They risk their lives because they love the country. They are the best friends of the people.
- 408.
8.
(ক) তোমার এইচ, এস, সি পরীক্ষার পূর্বরাতের একটি দিনলিপি লেখ।অথবা,(খ) 'পরিবেশগত ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ'-এ শিরোনামে প্রতিবেদন রচনা কর।
- 409.
9.
(ক) ফেসবুকে অধিক সময় না দেওয়ার জন্য ছোটভাইকে একটি বৈদ্যুতিন চিঠি লেখ।অথবা,(খ) তোমার এলাকায় ডেঙ্গুজ্বর প্রতিরোধে ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়ে পৌরসভা মেয়র অথবা ইউনিয়ন পরিষদ চেয়াম্যানের কাছে একটি আবেদনপত্র লেখ।
- 410.
10.
সারমর্ম লেখ:এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান জীর্ণ পৃথিবীতে ব্যর্থ, মৃত আর ধ্বংসস্তুপ পিঠে চলে যেতে হবে আমাদের চলে যাব- তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল। এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।অথবা,(খ) ভাব-সম্প্রসারণ কর:প্রাণ থাকলেই প্রাণী হয় কিন্তু মন না থাকলে মানুষ হয় না।
- 411.
11.
(ক) সড়ক দুর্ঘটনা বিষয়ে দুই বন্ধুর মধ্যকার কথোপকথন তুলে ধর।অথবা,(খ)প্রদত্ত সংকেত অবলম্বনে 'লোভের পরিণাম' শীর্ষক একটি ক্ষুদে গল্প রচনা কর। গল্প সংকেত: স্থানীয় কৃষি অফিস থেকে প্রশিক্ষণ নিয়ে একটি ফলের বাগান করে শামীম…………………
- 412.
মিলনের ব্যবসায়ের কোনটি কোন শিল্পের অন্তর্গত?
- 413.
উদ্দীপকে বর্ণিত প্রথম পর্যায়ের ব্যবসায় সংগঠনটি কোন ধরনের?
- 414.
উদ্দীপকের নতুন সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য করণীয় হলো—
i. সদস্য সংখ্যা বৃদ্ধি করা
ii. বিবরণপত্র প্রচার করা
iii. কার্যারম্ভের অনুমতি সংগ্রহ
নিচের কোনটি সঠিক? - 415.
রিফাত ব্যবসায়ের কোন ধরনের সমস্যার সম্মুখীন হন?
- 416.
উদ্দীপকে বর্ণিত ব্যবসাটি কোন ধরনের?
- 417.
মূলধন অনুপাতে লাভ-লোকসান বণ্টনের নিমিত্তে ফাহিম, আদিব ও নাকিব মিলে ব্যবসা শুরু করেন। তাদের মূলধন যথাক্রমে ১,০০,০০০ টাকা, ১,৪০,০০০ টাকা এবং ২,০০,০০০ টাকা। বছর শেষে ব্যবসায়ের লাভ হয় ৪৪,০০০ টাকা।উদ্দীপকে বর্ণিত ব্যবসায়ে আদিবের মুনাফার পরিমাণ কত?
- 418.
জনাব তানজিমের ব্যবসাটি কোন ধরনের?
- 419.
একতা সমবায় সমিতির সংরক্ষিত তহবিলের পরিমাণ কত?
- 420.
মূল্যবোধ দ্বারা মানুষের কোনটি প্রভাবিত হয়?
- 421.
জনাব আলম ও তার বন্ধুরা মিলে 'গ্রামীণ বাংলা'নামে একটি ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে তুললেন। যেখানে তাদের মূলধন বিনিয়োগ থাকবে কিন্তু তার পিছনে মুনাফা অর্জনের কোনো' উদ্দেশ্য থাকেনা বরং সমাজের মানুষের কল্যাণসাধনই মুখ্য উদ্দেশ্য। তাদের ব্যবসায়ের সংঘবিধিতে লেখা ছিল, প্রত্যেক শেয়ারহোন্ডারদের শেয়ারের অর্থ পাঁচ বছরের মধ্যে ফেরত নেবেন। কিন্তু কোনো মুনাফা নিতে পারবে না। পাঁচ বছরের মধ্যে প্রতিষ্ঠানটি শেয়ারহোন্ডারদের অর্থ ফেরত দেয়। বর্তমানে প্রতিষ্ঠানটি ভালো সেবা দিচ্ছে।
- 422.
নিচের কোনটি যৌথ মূলধনী ব্যবসায়ের সাধারণ বৈশিষ্ট্য?
- 423.
জনাব আসিফ চৌধুরী শ্রমিকের সহজলভ্যতার কারণে পঞ্চগড়ে একটি বিশাল চা বাগান গড়ে তোলেন। স্থানীয় পদ্ধতি ও পুরনো প্রযুক্তি ব্যবহারের ফলে তার উৎপাদিত চা এর গুণগত মান তত ভালো নয় এবং এতে তার মুনাফার পরিমাণও কম হয়। সিলেটের একজন বন্ধুর পরামর্শে তিনি আধুনিক মেশিন স্থাপনের ব্যবস্থা করেন। এতে তার উৎপাদিত চায়ের মান বৃদ্ধি পায় এবং আন্তর্জাতিক বাজারে বিক্রির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনে অবদান রাখতে সক্ষম হন।
- 424.
কাঁচা ফলমূল পাকানো হয় কোন রাসায়নিক পদার্থ দ্বারা?
- 425.
জনাব রহিম তার নিজ এলাকায় একটি মুড়ি কারখানা পরিচালনা করেন। সেখানে হাতে ভাজা মুড়ি তৈরি করা হয়। এ কাজে তার স্ত্রী ও সন্তানরা সহায়তা করে। বাজারে প্রচলিত মেশিনে তৈরি মুড়ি থেকে তার কারখানায় তৈরি হাতে ভাজা মুড়ির চাহিদা ব্যাপক। তাছাড়া পবিত্র রমজান মাসে হাতে ভাজা মুড়ির চাহিদা আরও বেড়ে যায়। এ বিষয় মাথায় রেখে জনাব রহিম তার ব্যবসায় সম্প্রসারণ করতে চান। কিন্তু তার পর্যাপ্ত মূলধন নেই। তার দুই বন্ধু এ ব্যবসায়ে মূলধন সরবরাহ করতে আগ্রহী। পারস্পরিক সম্মতির ভিত্তিতে তারা তিন বন্ধু মিলে ব্যবসায়টি পরিচালনা করেন। অল্প সময়েই ব্যবসায়টির সুনাম ছড়িয়ে পড়ে।
- 426.
নিচের কোন উদ্দেশ্যের ভিত্তিতে সমবায় সমিতি?
- 427.
অসীম, করিম ও রহিম একটি অংশীদারি ব্যবসায়ের সদস্য। অসীম ব্যবসায়ে মূলুধন বিনিয়োগ করেন এবং পরিচালনায় অংশগ্রহণ করেন। করিম ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করেন, কিন্তু ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করেন না। রহিম ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করেন, না, কিন্তু নিজের শ্রম ও দক্ষতাকে সক্রিয়ভাবে ব্যবসায়ে নিয়োজিত রাখেন। হঠাৎ অসীম মস্তিষ্কবিকৃতির কারণে ব্যবসায় পরিচালনায় স্থায়ীভাবে অক্ষম হয়ে পড়েন।
- 428.
বাস টার্মিনালের শ্রমিকদের সমবায় সমিতি কোন ধরনের সমবায়?
- 429.
জনাব রহমান ও তার ২০ জন বন্ধু নিয়ে ২০২০ সালে 'ABC টেকনোলজি লি.' নামক একটি সফ্টওয়্যার প্রতিষ্ঠান স্থাপন করেন। তাদের দক্ষ ব্যবস্থাপনায় প্রতিষ্ঠানটি ভালো মুনাফা অর্জন করে। ২০২২ সালে প্রতিষ্ঠানটি ২৫% স্টক ও ১০% নগদ লভ্যাংশ ঘোষণা করে। ২০২৩ সালে তারা প্রতিষ্ঠানটি সম্প্রসারণের চিন্তা-ভাবনা করছেন। এজন্য তারা এমন একটি ঋণপত্র ইস্যু করে অর্থ সংগ্রহ করতে চাচ্ছেন যে, প্রতিষ্ঠানটি বিলোপের পূর্ব পর্যন্ত এ ঋণের অর্থ পরিশোধ করতে হবে না।
- 430.
চাঁপাইনবাবগঞ্জের ২০ জন রিকশাচালক মিলে একটি সমবায় প্রতিষ্ঠান গড়ে তোলে। প্রতিষ্ঠানটি বিধি মোতাবেক অর্জিত মুনাফার একটি নির্দিষ্ট অংশ সংরক্ষিত তহবিল ও উন্নয়ন তহবিলে সংরক্ষণ না করায় অডিট আপত্তির সম্মুখীন হয়।
- 431.
ইষ্ট ইন্ডিয়া কোম্পানি কোন ধরনের কোম্পানি ছিল?
- 432.
জনাব সালাম একজন পলিথিন ব্যাগ উৎপাদনকারী। সম্প্রতি সরকার কর্তৃক পলিথিন ব্যাগ উৎপাদন, বিক্রয় ও বাজারজাতকরণ নিষিদ্ধ হওয়ায় তিনি নতুন একটি কারখানা স্থাপন করেন। সেখানে তিনি পাট, কাগজ ও কাপড় দিয়ে পরিবেশবান্ধব বিভিন্ন ধরনের ব্যাগ তৈরি করছেন। বর্তমানে বাজারে তার উৎপাদিত ব্যাগের চাহিদা ব্যাপক।
- 433.
ওয়ালটনের ল্যাপটপ তৈরি কোন শিল্পের অন্তর্গত?
- 434.
জনাব সুলতান একজন চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট। তার দক্ষতা, অভিজ্ঞতা ও সুনামের কারণে সুমন, রাজন ও মোহন তাদের ব্যবসায়ে বিনা মূলধনে তাকে অংশীদার করে নেয়। জনাব সুলতান ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করেন না। চুক্তি অনুযায়ী তিনি নির্দিষ্ট বেতন উত্তোলন করেন। কিন্তু বছর শেষে তিনি সমান মুনাফা দাবি করেন। বিষয়টি নিয়ে প্রতিষ্ঠানে সমস্যা তৈরি হয়।
- 435.
কোন সংগঠন হতে সরকার অধিক রাজস্ব পেয়ে থাকে?
- 436.
XYZ কোম্পানি লিমিটেড একটি সুনামধারী ব্যবসায় প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির আর্থিক ভিত্তি অনেক শক্তিশালী এবং শেয়ারবাজারে শেয়ারের দামও অনেক বেশি। প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোন্ডারদের মধ্যে দুই ধরনের শেয়ার বণ্টন করার সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। প্রথমে ঘোষণা করা হয়, শেয়ারহোল্ডারদের মধ্যে নগদে লভ্যাংশ না দিয়ে লভ্যাংশ হিসেবে শেয়ার বণ্টন করা। কিছুদিন পর প্রতিষ্ঠানের আর্থিক প্রয়োজনে পুরাতন শেয়ারহোন্ডারগণের মধ্যে পূর্বের ক্রয়কৃত শেয়ারের আনুপাতিক হারে শেয়ার বিক্রয় করার প্রস্তাব দেন। কোম্পানিটির পরিচালক মণ্ডলী প্রতিষ্ঠানের স্থিতিশীলতা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেন।
- 437.
ব্যবসায়ের নৈতিকতার অন্তর্ভুক্ত হলো—
i. ন্যায্য মূল্যে পণ্য সরবরাহ করা
ii. সময়মত পণ্য সরবরাহ করা
iii. পণ্যের মান নিশ্চিত করা
নিচের কোনটি সঠিক? - 438.
রাজশাহীর ২০জন ব্যবসায়ী মিলে একটি আইনসৃষ্ট সংগঠন গঠন করে যা উপবিধি দ্বারা পরিচালিত হয়। তারা শেয়ার বিক্রির মাধ্যমে প্রতিষ্ঠানটির জন্য ১,০০,০০০ টাকার মূলধন সংগ্রহ করতে চাচ্ছেন। করিম নামের একজন সদস্য ৩০,০০০ টাকার শেয়ার ক্রয়ের প্রস্তাব দিয়েছে। কিন্তু কর্তৃপক্ষ তা প্রত্যাখ্যান করেছে।
- 439.
কত সালে BARD প্রতিষ্ঠিত হয়?
- 440.
PQR লিমিটেড দেশের একটি বৃহদায়তন ব্যাংকিং প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি সুনাম অর্জন ও কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা পরিপালনের জন্য দেশের প্রত্যন্ত অঞ্চলের গরীব ও মেধাবী শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি প্রকল্প চালুকরেছে। এতে প্রচুর অর্থ ব্যয় হয়। এই কার্যক্রমটি শিক্ষা বিস্তারে সহায়ক হয়। 'প্রতিষ্ঠানটি দ্রুত সম্প্রসারিত হয়। তারা নিয়মিত কর প্রদান করে এবং প্রয়োজনীয় লোকবল নিয়োগ করে।
- 441.
অংশীদারি ব্যবসায়ের বিবেচনা বিষয়সমূহ হলো—
i. মূলধন সরবরাহ বাধ্যতামূলক
ii. পারস্পরিক সমঝোতা
iii. পারস্পরিক আস্থা ও বিশ্বাস থাকবে
নিচের কোনটি সঠিক? - 442.
কোন দলিল দ্বারা সমবায় সমিতি পরিচালিত হয়?
- 443.
সামাজিক ব্যবসায়ে মূল উদ্দেশ্য হলো—i. দারিদ্রতা দূরীকরণii. বেকারত্ব দূরীকরণiii. পরিবেশ দূষণ রোধনিচের কোনটি সঠিক?
- 444.
প্রত্যন্ত এলাকায় একমালিকানা ব্যবসায়ের ট্রেড লাইসেন্স কে প্রদান করেন?
- 445.
একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের সহায়ক হলো—
i. পণ্য রপ্তানি
ii. জনশক্তি রপ্তানি
iii. পণ্য আমদানি
নিচের কোনটি সঠিক? - 446.
কোন ব্যবসায়ের নমনীয়তা সর্বাধিক?
- 447.
নাবালক কোন ধরনের অংশীদারি সুবিধা পেতে পারে?
- 448.
পৃথিবীর আধুনিক সংগঠন কোনটি?
- 449.
অংশীদারি ব্যবসায়ে সদস্যগণ কীভাবে মূলধন সরবরাহ করে?
- 450.
জননিরাপত্তা কোন পরিবেশের উপাদান?