Jashore Board যশোর বোর্ড ২০২৫
663টি প্রশ্ন
- 351.
হিসাব খোলার জন্য আরিফ ও আরাফাতকে জমা দিতে হবে—
i. অংশীদারী চুক্তিপত্র
ii. স্মারকলিপি
iii. ট্রেড লাইসেন্স
নিচের কোনটি সঠিক? - 352.
বীমা পলিসিতে ঝুঁকি গ্রহণের বিনিময় মূল্যকে কী বলে?
- 353.
দেশের শিল্প খাতকে সহায়তার মূল উদ্দেশ্য নিয়ে গঠিত হয় ব্যাংক 'A'। ব্যাংকটি তার সাধারণ ব্যাংকিং কার্যাবলির পাশাপাশি মধ্য ও দীর্ঘমেয়াদি ঋণ প্রদান করেন। এর ফলে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের জীবনযাত্রার মান ও জাতীয়-প্রবৃদ্ধি বৃদ্ধি পেয়েছে।
- 354.
কোনো বীমায় বীমাগ্রহীতা ও বীমাকারী উভয়ই বীমা কোম্পানি?
- 355.
মি. পাপন একটি ব্যাংকের মক্কেল। তাঁর স্ত্রীও ঐ ব্যাংকের একজন মক্কেল। এই হিসাবের মাধ্যমে তাঁর স্ত্রী বেতন উত্তোলন করে থাকেন। মি. পাপন একদিন তাঁর স্ত্রীর হিসাবের ব্যালেন্স জানতে চাইলে ব্যাংক তাঁকে ঐ তথ্য জানাতে অপারগতা প্রকাশ করে। অন্যদিকে, ব্যাংকটি জনসাধারণকে বিভিন্ন সেবা দিয়ে ভ্যাট ও উৎসে ট্যাক্স কর্তন করে তা নিয়মিত সরকারকে প্রদান করে ব্যাপক সুনাম অর্জন করেছে।
- 356.
ব্যবসায় ঝুঁকি দূরীকরপের উপায় কোনটি?
- 357.
ব্যাংক 'x' আইনগত স্বত্বা বিশিষ্ট একটি ব্যাংক। ব্যাংকটি জনগণের নিকট থেকে কোনো আমানত গ্রহণ করে না এবং ঋণও প্রদান করে না। কিন্তু সরকারের প্রয়োজনে ঋণদান করে আবার আমানতও গ্রহণ করে। দেশের জনগণের জীবনমান বৃদ্ধির জন্য এবং সরকারের মুদ্রা নীতি বাস্তবায়নের জন্য এই ব্যাংক অর্থের যোগান হ্রাস-বৃদ্ধি করে থাকে।
- 358.
মি. 'স্বপন একজন সরকারি কর্মচারী। তিনি তার চাকুরীর প্রথম মাসের বেতন চেকের মাধ্যমে পেলেন। বেতনের অর্থ সংগ্রহের জন্য তিনি ব্যাংকে গেলেন কিন্তু ব্যাংক তার চেকের টাকা সরাসরি পরিশোধ করেনি। পরবর্তীতে তিনি ব্যাংক কর্মকর্তার সাথে আলোচনা করে চেকের টাকা উঠানোর ব্যবস্থা করেন।
- 359.
নিচের কোনটি জীবন বীমা সংশিষ্ট?
- 360.
মি.নাসির একজন সাধারণ চাকরিজীবী। তিনি ভবিষ্যতের কথা চিন্তা করে প্রতি মাসের বেতনের কিছু কিছু টাকা ব্যাংকে জমা করেন। এ হিসাবে ব্যাংক তাতে কিছু লাভ দেয়। আবার প্রয়োজনে,তিনি এ হিসাব থেকে টাকা উড়োলনও করেন। এ বছর তিনি একটি লটারির মাধ্যমে ১০ লক্ষ টাকার পুরস্কার লাভ করেন। এখন তিনি এই টাকা ব্যাংকের একটি লাভজনক হিসাবে জমা রাখতে চান।
- 361.
মৃত্যুহারের পঞ্জি হলো-
- 362.
মি. রমজান তার ছেলে মিজানকে প্রতি মাসে লেখাপড়া ও অন্যান্য খরচ বাবদ ৭ (সাত) হাজার টাকার একটি চেক প্রদান করেন। মিজান সেই টাকা তুলে তার যাবতীয় ব্যয় নির্বাহ করে। এ বছর মিজান শিক্ষা বোর্ড থেকে ৫ হাজার টাকার বৃত্তি: পেয়েছে। বৃত্তির টাকার চেক নিয়ে ব্যাংকে গেলে ব্যাংক ব্যবস্থাপক তাকে একটি হিসাব খুলে টাকা উভোলনের পরামর্শ দিলেন।
- 363.
ইংরেজী ‘Bank’ শব্দের আভিধানিক অর্থ কোনটি?
- 364.
মি. রনি ও মি. জনি করতোয়া ব্যাংক লি. এর দুজন গ্রাহক। ব্যাংক তাদেরকে দুটি প্লাস্টিক কার্ড প্রদান করে। তাদের কাছে নগদ টাকা না থাকলেও তারা ঐ প্লাস্টিক কার্ডের মাধ্যমে শপিং মলে কেনা-কাটা করতে সক্ষম হন। এক্ষেত্রে যদিও রনির ব্যাংক হিসাবে টাকা ছিল, মি. জনির ব্যাংক হিসাবে টাকা ছিল না। তবুও মি. জনি তার কেনাকাটা সম্পন্ন করেছিল।
- 365.
ব্যাংক কার পক্ষে স্বীকৃতি প্রদান করে দেনা-পাওনা নিষ্পত্তিতে সহায়তা করে?
- 366.
মি.পিকুল তাঁর কারখানার জন্য 'আলফা' ও 'বিটা' নামক দুটি বিমা কোম্পানির সাথে বিমা চুক্তি সম্পাদন করেন। একটি দুর্ঘটনায় তাঁর কারখানার ২ লক্ষ টাকার সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়। চুক্তি মোতাবেক উভয় কোম্পানি যৌথভাবে মি.পিকলকে সমানভাবে ২ লক্ষ টাকার ক্ষতিপূরণ দেয়। পরবর্তীতে ক্ষতিগ্রস্ত সম্পত্তি মি. পিকুল ৫০ হাজার টাকায় বিক্রি করে দেন। সংবাদ পেয়ে উভয় বিমা কোঁম্পানি ঐ বিক্রয় মূল্যের ওপর দাবি করে।
- 367.
নিচের কোনটি বিদেশি ব্যাংক?
- 368.
একজন সচেতন অভিভাবক হিসাবে মি. রহমান তাঁর সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে এককালিন ৫ লক্ষ টাকার একটি রিমা চুক্তি করেন। তাঁর মৃত্যুর পরই কেবল সন্তানরা এ বিমার আর্থিক সুবিধা পাবে। অপরদিকে, মি.ছামান প্রতি বছরে ৫০ হাজার টাকার কিস্তিতে ১০ বছরের জন্য ৫ লক্ষ টাকার একটি বিমা করেন।
- 369.
মি. রশিদ একজন বেসরকারি চাকরিজীবী। তিনি শধু চাকরির ওপর নির্ভরশীল। হঠাৎ করে তিনি সড়ক দুর্ঘটনায় মারা যান। মি. রশিদ মারা যাবার পর তাঁর স্ত্রী জানতে পারলেন যে, তার স্বামী ভবিষ্যতের কথা ভেবে ৫ বছর পূর্বে একটি বিমা চুক্তি করেছিলেন। বর্তমানে বিমা কোম্পানি মি. রশিদের স্ত্রীকে বিমাকৃত অর্থ পরিশোধ করেছে।
- 370.
ব্যাংক হার হ্রাস পেলে অর্থ সরবরাহের ক্ষেত্রে কী ঘটে?
- 371.
মি. কাজল একটি জীবন বিমা চুক্তি সম্পাদন করেন। যার মেয়াদ ১০ বছর এবং যার মূল্য ১০ লক্ষ টাকা। মি. কাজল ৪ বছর প্রিমিয়াম পরিশোধের পর অবশিষ্ট প্রিমিয়াম পরিশোধে অপারগতা প্রকাশ' করে এবং বিমা কোম্পানির, নিকট প্রিমিয়াম আদায়ের জন্য আবেদন করে।
- 372.
LIBOR এর পূর্ণরূপ কী?
- 373.
এশিয়া মহাদেশের প্রথম কেন্দ্রীয় ব্যাংকের নাম কী?
- 374.
বাংলাদেশে ইসলামী শরিয়াহ ভিত্তিক ব্যাংকের SLR কত?
- 375.
নিচের কোনটি কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের গুণগত পদ্ধতি?
- 376.
কোন ধরনের হিসাবের মালিককে ব্যাংক ATM কার্ড সরবরাহ করে না?
- 377.
ব্যাংকের গ্রাহক নয়—
- 378.
আধুনিক চেক সর্বপ্রথম কোথায় চালানো হয়?
- 379.
দাগকাটা চেকের দাগটি বাতিল করতে পারে কে?
- 380.
বিনিময় বিলকে কী হিসাবে সংরক্ষণ করা হয়?
- 381.
চেকের অমর্যাদা হতে পারে—
i. চেকে টাকার পরিমাণ লেখা না থাকলে
ii. চেকে তারিখ না থাকলে
iii. আদেষ্টার স্বাক্ষর না থাকলে
নিচের কোনটি সঠিক? - 382.
E-banking বলতে বুঝায়—
- 383.
নিচের কোনটি ‘অনলাইন ব্যাংকিং’ এর উদাহরণ?
- 384.
বীমার প্রধান কাজ হচ্ছে—
- 385.
নয়া জমিদার আদিলদ্দীন ধরি সকিনারে হাত, কহিল, চল গো সোনার বরণী, মোর ঘরে মোর সাথ!পঙ্খী করিয়া পুষিব তোমারে উড়াব আকাশ ভরি, আমার দুনিয়া রঙিন করিব তোমারে মেহেদী করি।সকিনা কহিল, আপনি মহান, হতভাগিনীর তরে, যাহা করেছেন জিন্দেগী যাবে ঋণ পরিশোধ করে।তবুও আমারে ক্ষমা করিবেন, আপনার ঘরে গেলে, বসিতে হইবে হতভাগিনীরে কলঙ্ক কালি মেলে। আসমান সম আপনার কুল, মোর জীবনের মেঘে, যত চান আর সুরয তারকা সকল ফেলিবে ঢেকে।
- 386.
এবারের বন্যায় ছাত্ররা বানভাসি মানুষের সাহায্যের জন্য সচ্ছল মানুষের ঘরে ঘরে যায়। বিপুল পরিমাণ ত্রাণসামগ্রী ও নগদ অর্থ তারা সংগ্রহ করে। এক সময় তরুণদের উপলব্ধি হয় কেবল অর্থ সাহায্য করে মানুষের উপকার করলেই হবে না, একটা সংগঠন গড়ে তুলে সেটার মাধ্যমে স্থায়ী পরিবর্তন করে অসহায়দের স্বাবলম্বী করা সম্ভব।
- 387.
এতিম ডলি বড় হয়েছে মামা-মামীর কাছে। ডলির মামাও দরিদ্র মানুষ। বড় হবার পর ডলির বিয়ে হয়। মামা বিয়ের সময়ের যৌতুকের দাবি মেটাতে পারে না। ফলে তার ওপর চলে নিষ্ঠুর নির্যাতন। নির্যাতন সইতে না পেরে ডলি একদিন নির্যাতক স্বামীর সংসার ফেলে আবার মামার বাড়িতে আশ্রয় নেয়।
- 388.
বাজারে মিলিটারি ঢোকার পর থেকেই কলিমদ্দি দফাদারের ওপর বোর্ড অফিস খোলার ভার পড়েছে। অপেক্ষাকৃত কমবয়স্ক চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান মিলিটারির ভয়ে পারতপক্ষে এদিকে আসেন না। মেম্বারগণও আত্মগোপন করেছেন। কিন্তু বোর্ড অফিস নিয়মিত খোলার হুকুম আছে। কলিমদ্দি এ কাজ করার জন্য বাজারে আসে। খান সেনারা ওকেই ওদের সঙ্গী করে নেয়। সে সরকারি লোক, নিয়মিত নামাজ পড়ে এবং যা হুকুম হয় তা পালন করে। ……………………………………………….………………… কলিমদ্দিকে আবার দেখা যায় ষোলই ডিসেম্বর সন্ধ্যায় বাজারের চা স্টলে। তার সঙ্গীরা সবাই মুক্তি, সে-ই শুধু তার পুরনো পোশাকে সকলের পরিচিত কলিমদ্দি দফাদার।
- 389.
আমার এখন তৈরি হবার সময়।……… ………… ……….বড়ো দীর্ঘকাল আমি অপেক্ষা করেছিলাম উত্তাল উন সত্তুর আমাকে ডেকে এনেছে রাস্তায় প্রণয়ীর মতো মাটিকে আলিঙ্গনে বেঁধে রাখা চাষ। তার ঔরসে আমার জন্মপ্রতিটি কৃষক বিদ্রোহে আমি ছিলাম উলঙ্গ শড়কির হিংসা পলাশীর আম্রকাননে আমি ছিলাম মীরমর্দনের তলোয়ার ১৮৫৭'র সিপাহী বিদ্রোহে বিদ্রোহীর কার্তুজ আমি ছিলাম তীতুমীরের বাঁশের কেল্লা……… ………… ……….আমাকে তুমি দাঁড় করিয়ে দিয়েছ বিপ্লবের সামনে এখন আমার আর ফেরার উপায় নেই।
- 390.
ওরে নবীন ওরে আমার কাঁচা ওরে সবুজ, ওরে অবুঝ আধমরাদের ঘা মেরে তুই বাঁচা রক্তে আলোর মদে মাতাল ভোরে আজকে যে যা বলুক তোরে, সকল তর্ক হেলায় তুচ্ছ করে পুচ্ছটি তোর উচ্চে তুলে নাচা আয় দুরন্ত আয়রে আমার কাঁচা
- 391.
ভেতরে আমার বাঁশিটি বাজে না আর, ওড়ে না পাখি আঁকা বাঁকা সাদা ঝাঁক, নদী জলের ঢেউগুলো নির্বাক, ভেতরে আমার ভেঙে পড়ে শুধু পাড়।
- 392.
উদরাজপুর একটি ছোট গ্রামীণ বাজার। ফসলের মৌসুমে মানুষের হাতে টাকা থাকে। তখন দোকানগুলোতে ভীড় থাকে। এ সময়ে ভিক্ষুকের আগা-গোনাও বেড়ে যায়। ভিখারির দল বিচিত্র কণ্ঠে গান করে ভিক্ষা চায়। মানুষের মনে দয়া জন্মায়। মানুষ টাকা-পয়সা দিয়ে সাহায্য করে। কিন্তু স্থানীয় ভিক্ষুকরা এতে বঞ্চিত হবার ভয়ে লাঠিসোঁটা নিয়ে বহিরাগত ভিক্ষুকদের ওপর হামলা চালায়।
- 393.
দিন কাটিয়া যায়। জীবন অতিবাহিত হয়। পদ্মার ভাঙন-ধরা তীরে মাটি ধসিতে থাকে। পদ্মার বুকে জল ভেদ করিয়া জাগিয়া উঠে চর। অর্ধ শতাব্দীর বিস্তীর্ণ চর পদ্মার জলে আবার বিলীন হইয়া যায়। জেলে পাড়ার শিশুর ক্রন্দন কোনোদিন বন্ধ হয় না। ক্ষুধা-তৃষ্ণার দেবতা, হাসি-কান্নার দেবতা, অন্ধকার আত্মার দেবতা ইহাদের পূজা কোনো দিন সাজা হয় না।
- 394.
ওই দেখ, ওই যেন চিত্রিত প্রাচীর ওই তব সৈন্যগণ দাঁড়াইয়া অকারণ,গণিতেছে লহরী কি রণ-পয়োধির?দেখিছ না সর্বনাশ সম্মুখে তোমার? যায় বঙ্গ-সিংহাসন যায় স্বাধীনতা-ধন যেতেছে ভাসিয়া সব, কি দেখিছ আর?
- 395.
ট্র্যাজেডি বিয়োগাত্মক সাহিত্য। ট্র্যাজেডিতে মহৎ চরিত্রের পতন ঘটে। 'ইডিপাসে' আমরা দেখি ইডিপাসের পতন। সেটা ছিলো নিয়তি নির্ধারিত। 'ওথেলো' নাটকে নিজের ভুলে স্ত্রীকে অবিশ্বাস করে নিজের নির্মম পরিণতি ডেকে আনে। ওথেলোর অধীনস্থ সৈনিক ইয়াগো তার স্ত্রীর সহযোগিতায় ওথেলোর মনে স্ত্রী সম্পর্কে সন্দেহ ও অবিশ্বাস সৃষ্টি করে।
- 396.
1.
(ক) অধ্যবসায়
- 397.
1.
ক) উদাহরণসহ ম-ফলা উচ্চারণের পাঁচটি নিয়ম লেখ।অথবা,(খ) যে কোনো পাঁচটি শব্দের শুদ্ধ উচ্চারণ লেখ:অধ্যক্ষ, আবৃত্তি, অদ্বিতীয়, ঐকতান, সহস্র, স্মরণীয়, জ্ঞাপন, স্মর্তব্য।
- 398.
2.
ক) বাংলা ভাষায় তৎসম শব্দের বানানে মূর্ধন্য-'ণ' ব্যবহারের পাঁচটি নিয়ম লেখ।অথবা,(খ) যে কোনো পাঁচটি শব্দের বানান শুদ্ধ করে লেখ:আবিস্কার, প্রতিদ্বন্দিতা, শহীদমিনার, উশৃঙ্খল, নুন্যতম, নিশিথিনী, মুমুর্ষু, সায়াহ।
- 399.
2.
(খ) মানব কল্যাণে বিজ্ঞান ও প্রযুক্তি
- 400.
3.
(গ) নারীর ক্ষমতায়ন