KUET খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ২০০৮-২০০৯

95টি প্রশ্ন

  1. 51.

    শ্রেণী সমবায়ে যুক্ত তিনটি সমান রোধকে একটি তড়িচ্চালক শক্তি উৎসের সাথে যুক্ত করলে মোট 10 ওয়াট ক্ষমতা ব্যয় হয়। রোধ তিনটিকে একই তড়িৎ উৎসের সাথে সমান্তরালে যুক্ত করলে কত ক্ষমতা ব্যয় হবে?

  2. 52.

    একটি জলবিদ্যুৎ কেন্দ্রের বাধের গভীরতা 20m। প্রতি সেকেন্ড কত কেজি পানি অবশ্যই টারবাইনের ব্লেডের উপর পড়তে হবে যাতে এটি 0.5MW বিদ্যুৎ উৎপন্ন করতে পারে?(g=10ms^-2)

  3. 53.

    একটি সেকেন্ড দোলকের দৈর্ঘ্য দ্বিগুণ করা হলে এর দোলন কাল কত হবে?

  4. 54.

    একটি সাবানের বুদবুদ ব্যাসার্ধ 1cm এবং পৃষ্ঠটান 3.2x10-2N/m বুদবুদের বাইরের ও ভিতরের মধ্যে অতিরিক্ত চাপের পরিমাণ নির্ণয় কর।

  5. 55.

    100kg ওজনের একটি বস্তু সম্পূর্ণ রূপে শক্তিতে পরিণত হলে উৎপন্ন শক্তির পরিমাণ?

  6. 56.

    50Ω রোধের ভিতর দিয়ে 2A প্রবাহ 100sec চালনা করলে 0০C তাপমাত্রার কতটুকু পানি 48০C এ উন্নিত হবে?

  7. 57.

    একটি গ্রহের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ। উক্ত গ্রহের অভিকর্ষজ ত্বরণ পৃথিবীর অভিকর্ষজ ত্বরণের আট গুণ। উক্ত গ্রহের মুক্তিবেগ পৃথিবীর মুক্তিবেগের তুলনায় কতগুণ তা নির্ণয় কর।

  8. 58.

    একটি কার্ণো ইন্জিন 400K তাপ উৎস থেকে 200cal তাপ গ্রহণ করে এবং তাপ গ্রাহকে 150cal তাপ বর্জন করে। তাপগ্রাহকের তাপমাত্রা কত?

  9. 59.

    স্থির অবস্থায় একটি ইলেক্ট্রনের ভর 9x10-31kg। যখন আলোর বেগের 4/5 অংশের সমান হয় তখন এর ভর কত?

  10. 60.

    একটি বৈদ্যুতিক পাখা স্থির অবস্থা থেকে 20 বার সম্পূর্ণ  ঘূর্ণনে 30rad/sec  কৌনিক বেগ প্রাপ্ত হয়। পাখাটির কৌণিক ত্বরণ কত?

  11. 61.

    30HP ক্ষমতা বিশিষ্ট ইন্জিনের দক্ষতা 50%। 330lb ভরের একটি বস্তুকে ভূমি থেকে 750ft উচ্চতায় তুলতে কত সময় লাগবে ঐ ইন্জিনের ?

  12. 62.

    দুটি সমান দৈঘ্যের তার A ও B এর ব্যাস যথাক্রমে 1x10-3m ও 4x10-3m। উভয়কে সমান বল দ্বারা টানলে A এর দৈর্ঘ্য বৃদ্বি B এর দৈর্ঘ্য বৃদ্বির চারগুণ হয়। A ও B এর উপাদানের ইয়ং গুণাঙ্ক তুলনা কর।

  13. 63.

    একটি হুইটস্টোন ব্রিজের চার বাহুর রোধ যথাক্রমে 8Ω,12Ω,16Ω এবং 20Ω। চতুর্থ বাহুর সাথে কত রোধ কিভাবে সংযুক্ত করলে ব্রিজটি সাম্যাবস্থায় থাক?

  14. 64.

    200g ভরের একটি বস্তু 10m উচ্চতা থেকে নিচে পড়ছে। ভূপৃষ্ঠ থেকে স্পর্শ করার পূর্ব মুহূর্তে এর গতিশক্তি কত হবে?

  15. 65.

    500kg ভরের একটি গাড়ী 50kg ভরের 5জন যাত্রী নিয়ে 30m/s বেগে চলন্ত অবস্থায় হঠাত স্টার্ট বন্ধ হয়ে 100m দূরে গিয়ে থেমে যায়। ঘর্ষণজনিত বলের মান কত?

  16. 66.

    Americium এর ভর ত্রুটি 1.25 amu হলে উহার বন্ধন শক্তি Mev তে কত হবে ?

  17. 67.

    একটি পাতলা কাঁচের পাত ঠিক 5.5kg ভরের বস্তু ধারণ করতে পারে। এর উপর রক্ষিত একটি বস্তুসহ পাতটিকে ক্রমবর্ধমান ত্বরণে উত্তোলন করতে গিয়ে দেখা গেল ত্বরণ 1.2ms-2 তখন পাতটি ভেঙ্গে যায়। বস্তুটির ভর কত? [g=9.8ms-2]

  18. 68.

    একজন ব্যক্তি কোন স্থানে যাওয়ার সময় ঘন্টায় 4Km এবং আসার সময় ঘন্টায় 5Km দ্রতিতে ফিরে আসে। তার গড় দ্রুতি কত?

  19. 69.

    একটি অণূবিক্ষণীক যন্ত্রের অভিলক্ষ্য ও অভিনেত্রের ফোকাস দুরত্ব যথাক্রমে 2cm ও 5cm এবং এদের মধ্যবর্তী দুরত্ব 16cm। অভিলক্ষ্যের সামনে কত দূরে একটি বস্তু রাখলে অভিনেত্র থেকে 20cm দূরে প্রতিবিম্ব পাওয়া যাবে?

  20. 70.

    18cm ফোকাস দুরত্বের একটি অবতল দর্পনের সামনে কোন বস্তু রাখলে তিন গুণ বিবর্ধিত অবাস্তব প্রতিবিম্ব উৎপন্ন হয়। দর্পন থেকে বস্তুর দুরত্ব কত?

  21. 71.

    100 ছিদ্র বিশিষ্ট একটি চাকতি প্রতি ঘন্টায় কতবার ঘুরলে নির্গত সুরের কম্পাঙ্ক 5Hz হবে?

  22. 72.

    P ও Q দুটি মাধ্যমে শব্দের বেগ যথাক্রমে 300m/secও  350m/sec। মাধ্যম দুটিতে শব্দের তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য 0.1m হলে সুর শলাকার  55 কম্পনে শব্দ  Q মাধ্যমে কতদুর যাবে?

  23. 73.

    একটি সোজা তারেরদৈর্ঘ্য 0.02m। একে 0.05m ব্যাসার্ধের বৃত্তের পরিধি হিসেবে তারটির মধ্যে দিয়ে 2.5A বিদ্যুৎ প্রবাহিত করলে বৃত্তের কেন্দ্রে চৌম্বকক্ষেত্র প্রাবল্য নির্ণয় কর।

  24. 74.

    একটি ইলেক্ট্রোকেমিক্যাল কোষ আছে যেখানে একটি লোহার (Fe) ইলেকট্রোড Fe3+ আয়নের 0.25 M ঘনমাত্রার দ্রবণে 47∘C তাপমাত্রায় নিমজ্জিত আছে। Fe/Fe3+ ইলেকট্রোডের প্রমাণ বিভব (standard potential) E0=0.036 V দেওয়া আছে। 47° C তাপমাত্রায় নিম্নবর্ণিত অর্ধ-কোষের  emf কত হবে ?

  25. 75.

    কোনো একটি বস্তুর 0.50 gm পোড়ালে 0.774 gm CO2 এবং 0.445 gm H2O উৎপন্ন হয়। বস্তুটির স্থূল সংকেত কোনটি ?

  26. 76.

    নিচের কোনটি আলোক সমাণুতার শর্ত নয় ?

  27. 77.

    কোনটি উভধর্মী অক্সইড?

  28. 78.

    0.30 gm ভরের একটি অম্লীয় ক্ষারক পানিতে দ্রবীভূত করে 0.35 L দ্রবণ প্রস্তুত করা হলো।  উক্ত দ্রবণকে সম্পূর্ণরূপে প্রশমিত করতে  60.0 ml 0.1 M HCl প্রয়োজন হয়। ঐ ক্ষারটির গ্রাম আণবিক ভর কত হবে ?

  29. 79.

    1 atm চাপে এবং নির্দিষ্ট তাপমাত্রায় কয়েকটি পাথর টুকরাসহ একটি গ্যাসের আয়তন 250 ml হয়। তাপমাত্রা অপরিবর্তিত রেখে চাপকে তিনগুণ করা হলে ঐ পাথর টুকরাসহ গ্যাসের আয়তন হ্রাস পেয়ে 120 ml হয়।  পাথর টুকরাগুলির আয়তন কত ?

  30. 80.

    ক্ক্ষ তাপমাত্রায় 1.0 mole এসিটিক এসিড এবং 1.0 mole ইথানলকে মিশ্রিত করা হলো।  সাম্যাবস্থায় 0.667 mole এসিটিক এসিড ক্রিয়ায় অংশ গ্রহণ করলে তার Kc এর মান 4.00 হয়।  কত মোল এস্টার উৎপাদিত হবে যদি একই তাপমাত্রায় 4.0 mole এসিড এবং 2.0 mole ইথানল নেয়া হয়  ?

  31. 81.

    নিচের কোনটি লাল অধঃক্ষেপ :

  32. 82.

    স্থির চাপ ও 25° C তাপে বেনজয়িক এসিডের দহন তাপ  -771.40 Kcals হলে,  স্থির আয়তনে উহার দহন তাপ কত হবে ?

  33. 83.

    নিম্মের কোন বিক্রিয়াটি সঠিক?

  34. 84.

    একটি দ্বিতীয় ক্রম বিক্রিয়ার অর্ধায়ূকাল 30 min এবং তার প্রাম্ভবিক ঘনমাত্রা 0.40 mol dm-3 হলে বিক্রিয়াটির বেগ ধ্রুবক কত হবে ?

  35. 85.

    নিম্নের কোনটি বেনেডিক্ট দ্রবণ ?

  36. 86.

    নিম্নে প্রদত্ত তথ্য হতে C - C বন্ধন শক্তি গণনা কর :  2C(s)+3H2(g)→C2H6(g);ΔHf=84.94KJ 2 C_{\left ( s \right )} + 3 H_{2 \left ( g \right )} \rightarrow C_{2} H_{6 \left ( g \right )} ; \Delta H_{f{=}} 84.94 K J   2C(s)→2C(g);ΔCa=1430.10KJ 2 C_{\left ( s \right )} \rightarrow 2 C_{\left ( g \right )} ; \Delta C_{a} = 1430.10 K J   3H2(g)→6H(g);ΔHa=1307.94KJ 3 H_{2 \left ( g \right )} \rightarrow 6 H_{\left ( g \right )} ; \Delta H_{a} = 1307.94 K J  C - H বন্ধন শক্তি =414.22 KJ নিচের কোনটি সঠিক?

  37. 87.

    জিংক ক্লোরাইড দ্রবণের মধ্য দিয়ে 2.25 amp বিদ্যুৎ  30 min ধরে প্রবাহিত করলে কি পরিমাণ জিংক ক্যাথোডে জমা হবে ?  [ জিংক এর আণবিক ওজন = 63.37 ]

  38. 88.

    0.376 gm অশোধিত আয়োডিনকে সম্পূর্ণরূপে বিক্রিয়া করতে 17.1 cm3 0.05 M Na2S2O3 দ্রবণ লাগে।  অশোধিত বিশুদ্ধতা গণনা কর।  [ I2 এর পারমাণবিক ভর = 126.9 ]

  39. 89.

    জ্বালানির অকটেন নাম্বার বৃদ্ধির জন্য নিম্নে বর্ণিত কোন পদার্থটি মিশানো হয় না ?

  40. 90.

    ZnCl2 প্রভাবক এর উপস্থিতিতে ফেনল, HCN এবং HCl এর মিশ্রণের সহিত বিক্রিয়া করলে কি তৈরী হবে ?

  41. 91.

    সামুদ্রিক পানির আপেক্ষিক গুরুত্ব 1.03। এর 1.0 dm³ পানি নিয়ে বাষ্পীভূত করে 36.4 gm শুষ্ক লবণ পাওয়া যায়। সামুদ্রিক পানিতে কঠিন বস্তুর শতকরা পরিমাণ নির্ণয় কর।

  42. 92.

    4.75 pH এর একটি বাফার দ্রবণ তৈরি করতে 0.02 mole প্রোপায়নিক এসিড ধারণকৃত 1.0 dm3 একটি দ্রবণে কত মোল সোডিয়াম প্রোপানয়েট যোগ করতে হবে ?  [Ka  = 1.33×10-5 ]

  43. 93.

    কোন নমুনা সালফিউরিক এসিডের একটি ফোঁটা 10000 টি সালফিউরিক এসিড অণু ধারণ করে।  ঐ এসিডের 50 ফোঁটা নিয়ে 10.0 cm3 একটি দ্রবণ তৈরি করা হলো।  দ্রবণটির নরমালিটি কত  ?

  44. 94.

    জেলডাল পদ্ধতিতে নাইট্রোজেনের পরিমাণ নির্ধারণ করার সময় দেখা যায় যে,  3.51 mg অ্যানিলিন থেকে উদ্ভূত NH3,  0.0103 M HCl এর 3.69 cm3 আয়তনের দ্রবণকে প্রশমিত করে।   অ্যানিলিনে নাইট্রোজেনের শতকরা হার নির্ণয় কর ।

  45. 95.

    নিম্নে বর্ণিত কোনটি ভ্যানোডিয়ামের আকরিক ?