KUET খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ২০০৯-২০১০
88টি প্রশ্ন
- 51.
একটি কূপ থেকে 20 m উপরে পানি তোলার জন্য 3kW এর একটি পাম্প ব্যবহার করা হয়। পাম্পের দক্ষতা 87.7% হলে প্রতি মিনিটে কত লিটার পানি তোলা যাবে?
- 52.
একটি স্টেপআপ ট্রান্সফরমারে 100V সরবরাহ করে 4A প্রবাহ পাওয়া গেল। এর মুখ্য ও গৌণ কুন্ডলীর পাক সংখ্যার অনুপাত 1:10 হলে মুখ্য কুন্ডলীর প্রবাহ মাত্রা নির্ণয় কর।
- 53.
একটি কণা 2.5m ব্যাসার্ধবিশিষ্ট বৃত্তাকার পথে প্রতি মিনিটে 100 বার আবর্তন করে। এর রৈখিক বেগ কত ?
- 54.
পৃথিবী পৃষ্ঠ থেকে 1000 km ভিতরে অভিকর্ষীয় ত্বরণের মান কত ? পৃথিবীর ব্যাসার্ধ R=6.4x103km , মহাকর্ষীয় ধ্রুবক G=6.7x10-11Nm2kg-2 এবং পৃথিবীর গড় ঘনত্ব 5.5x103kgm-3.
- 55.
কোন কণার মোট গতিশক্তি এর স্থিতাবস্তার শক্তির 5 গুন। বস্তুকণাটির দ্রুতি কত ?
- 56.
একটি বস্তুর তাপমাত্রা 9 মিনিটে 5000C থেকে 3500C এ নেমে আসে । ফারেনহাইট স্কেলে তাপমাত্রা নেমে আসার হার কত ?
- 57.
একটি বস্তুকণার বেগকে vs=0.10m/s+(o.02ms-2)t2 দ্বারা প্রকাশ করা যায়। 2 sec ও 5 sec এর মধ্যে বস্তুকণার গড় ত্বরণ কত ?
- 58.
শব্দের তীব্রতা দ্বিগুন করা হলে শব্দের তিব্রতা লেভেলের বৃদ্ধির পরিমাণ নির্ণয় কর ।
- 59.
একটি বস্তুকে খাড়া উপরের দিকে 100m/s বেগে নিক্ষেপ করা হলো। বস্তুটি যখন 298m উঁচুতে উঠবে তখন এর বেগ কত হবে ?
- 60.
যখন কোন ইঞ্জিন একজন স্থির শ্রোতাকে অতিক্রম করে তখন ইঞ্জিনের হুইসেলের কম্পাঙ্ক 6:5 অনুপাতে পরিবর্তিত হয়। বাতাসে শব্দের বেগ 332m/sec হলে ইঞ্জিনের বেগ কত ?
- 61.
একটি লেন্সের ক্ষমতা +4D. লেন্সটি থেকে কতদূরে বস্তু রাখলে বস্তুর অর্ধেক আকারের প্রতিবিম্ব সৃষ্টি হবে ?
- 62.
বাতাসে একটি লেন্সের ফোকাস দুরত্ব 20cm । 1.44 প্রতিসরণাংকের তরলে ডুবালে এর ফোকাস দুরত্ব কত হবে ? লেন্সের উপাদানের প্রতিসরণাংক 1.50.
- 63.
একটি অণুবীক্ষণ যন্ত্রের অভিলক্ষ্য ও অভিনেত্রের ফোকাস দূরত্ব যথাক্রমে 1cm এবং 4cm. লেন্স দুটির মধ্যবর্তী দুরত্ব 14.5cm। একটি 0.5mm দীর্ঘ বস্তু অভিলক্ষ্য থেকে 1.1cm দূরে স্থাপন করলে বস্তুটিকে কত দৈর্ঘ্যের দেখা যাবে ?
- 64.
একই দিকে চলমান দুটি শব্দতরঙ্গের সমীকরণ যথাক্রমে y=0.25sin316t এবং y=0.25sin310t. প্রতি সেকেন্ডে উৎপন্ন বীটের সংখ্যা কত?
- 65.
মিথেনের দহন এনথালপি −902.5kJmol−1-902.5kJmol^{-1} হলে 2050kJ তাপ উৎপন্ন করতে কী পরিমাণ অক্সিজেন মিথেনের দহনে প্রয়োজন হবে?
- 66.
কাষ্ট আয়রন বা ঢালাই লৌহতে কার্বনের পরিমাণ (মোটামুটিভাবে) কত থাকে?
- 67.
মনে কর, সূর্যের কেন্দ্রে যে গ্যাসগুলো রয়েছে তাদের গড় আণবিক ভর 2 কেজি। গ্যাসগুলোর ঘনত্ব ও চাপ
যথাক্রমে 1.5kg/m3 এবং 1.1 x 1010Pa । সুর্যের কেন্দ্রের তাপমাত্রা কত? - 68.
93NP237এর প্রকৃত ভর 237.25 amu হলে উহার ভরত্রুটি কত হবে?নিউট্রন, প্রোটন ও ইলেক্ট্রনের ভর যথাক্রমে 1.0089 amu, 1.0078 amu & 0.00054 amu
- 69.
0.04M অক্সালিক এসিডের 300ml দ্রবণ তৈরী করতে কি পরিমাণ অক্সালিক এসিড প্রয়োজন হবে?
- 70.
ডুমা পদ্ধতিতে 8.32mg অ্যানিলিনকে দহনকালে 21০C তাপমাত্রায় ও 760mm চাপে 1.11cm3 নাইট্রোজেনে পাওয়া যায়। নাইট্রোজেনের শতকরা হার নির্ণয় কর। (21০C তাপমাত্রায় জলীয় বাষ্প এর চাপ 17mm)।
- 71.
45ml আয়তনের হাইড্রোজেন পারঅক্সাইডের কোন নমুনাকে জারিত করতে লঘু সালফিউরিক এসিড মিশ্রিত 27ml আয়তনের 0.3M KMnO4 দ্রবণ প্রয়োজন হয়। ঐ নমুনায় H2O2এর মোলার ঘনমাত্রা কত?
- 72.
লঘু HCl এর উপস্থিতিতে বেনজয়িক এসিড ও ইথানল এর বিক্রিয়ায় কি উৎপন্ন হবে?
- 73.
12.25gm Na2CO3 কে সম্পূর্ণরুপে প্রশমিত করতে কত গ্রাম HCl লাগবে?
- 74.
ভুল উত্তরটি চিন্থিত কর। আলকাতরার আংশিক পাতনের ফলে পাতিত অংশগুলি হল-
- 75.
গ্রুপ IV এর গ্রুপ বিকারক নিচের কোনটি?
- 76.
একটি নির্দিষ্ট তাপমাত্রায় A তরলের বাষ্প চাপ 20 Pa। একই তাপমাত্রায় A ও B তরলের সমমোলার আদর্শ দ্রবণের মোট বাষ্প চাপ 105.25 Pa হলে বিশুদ্ধ অবস্থায় B তরলের বাষ্প চাপ কত হবে?
- 77.
500ml আয়তনের অজ্ঞাত একটি গ্যাস সুক্ষ ছিদ্রের ভিতর দিয়ে নিঃসরিত হতে 320s সময় নেয়। ঐ একই তাপমাত্রায় এবং একই চাপে একই আয়তনের ক্লোরিন নিঃসরিত হতে 240s সময় নেয়। অজ্ঞাত গ্যাসটির আনবিক ভর কত?
- 78.
একটি শুন্যক্রম বিক্রিয়ায় ঘনমাত্রা 0.1moldm-3। বিক্রিয়ার বেগ ধ্রুবক 4.2x10-3moldm-3min-1 হলে কত মিনিটে বিক্রিয়কের ঘনমাত্রা 0.02moldm-3 হ্রাস পাবে?
- 79.
410K তাপমাত্রায় HI 35% বিয়োজিত হয়। Kp K_{p} নির্ণয় কর।
- 80.
সোডা ক্ষার এ শতকরা পানির পরিমান 62.94% হলে, যৌগটিতে পানির অণুর সংখ্যা নির্ণয় কর।
- 81.
নিম্নের কোনটি অম্লীয় বা এসিডিক অক্সাইড নয়?
- 82.
বোর পরমাণুতে একটি বোর ইলেকট্রন চতুর্থ শক্তিস্তরে একটি পূর্ণ আবর্তন করতে কয়টি পূর্ণ তরঙ্গ সৃষ্টি করবে?
- 83.
ফ্রিয়ন-114 এর সংকেত হলো-
- 84.
সোডিয়মের পারমাণবিক সংখ্যা 11 এক মোল সোডিয়াম পরমাণুতে কত গ্রাম ইলেক্ট্রন থাকবে?
- 85.
15ml সালফিউরিক এসিড 125gm পানিতে দ্রবীভুত করলে দ্রাবকের মোল ভগ্নাংশ কত? H2SO4 এর ঘনত্ব 1.98gm/ml.
- 86.
Crms=483.62m/sC_{rms}=483.62m/sহলে 27°C তাপমাত্রায় গ্যাসটির আণবিক ভর কত হবে?
- 87.
45450C চার্জ AlCl3 দ্রবণের মধ্য দিয়ে প্রবাহিত করলে কি পরিমাণ অ্যালুমিনিয়াম ক্যাথোডে জমা হবে ?
- 88.
নিচের কোন বিক্রিয়াটি সঠিক?