Mymensingh Board ময়মনসিংহ বোর্ড ২০২৫

676টি প্রশ্ন

  1. 101.

    উদ্দীপকে উল্লিখিত প্রমোশন কৌশলকে কী বলে?

  2. 102.

    উদ্দীপকে উল্লিখিত প্রমোশন কৌশল ব্যবহার করে প্রতিষ্ঠানটি যে সুবিধা পায় তা হলো—
    i. অর্থ ব্যয়ের প্রয়োজন নেই
    ii. ব্যাপক বাজার নিয়ন্ত্রণ
    iii. ক্রেতাদের আস্থা অর্জন
    নিচের কোনটি সঠিক?

  3. 103.

    কিরণের দোকানে কোন ধরনের পণ্য বিক্রয় করা হয়?

  4. 104.

    ক্রেতাদের ধরে রাখার জন্য কিরণের করণীয় হলো—
    i. মানসম্মত পণ্য বিক্রয়
    ii. উপযুক্ত মূল্য পণ্য বিক্রয়
    iii. পর্যাপ্ত পণ্যের মজুদ রাখা
    নিচের কোনটি সঠিক?

  5. 105.

    জনাব রেজার কার্যক্রমে বিপণনের কোন যুগের প্রতিফলন ঘটেছে?

  6. 106.

    প্রতিযোগিতা মোকাবিলায় জনাব রেজার করণীয় হলো—
    i. সর্বোচ্চ ভ্যালু সৃষ্টি
    ii. দীর্ঘ মেয়াদি সম্পর্ক উন্নয়ন
    iii. উৎপাদন উপকরণের সদ্ব্যবহার
    নিচের কোনটি সঠিক?

  7. 107.

    বিপণন মিশ্রণ কী?

  8. 108.

    জনাব আরিফের গাড়ি কেনার মতো সামর্থ্য না থাকায় তিনি চট্টগ্রামে একটি ছাগলের ফার্ম প্রতিষ্ঠা করেন। ফার্মের উৎপাদিত দুধ ও মাংস উন্নতমানের হওয়ায় ব্যাপক চাহিদা বিদ্যমান। উত্তরোত্তর ব্যবসায়ের সাফল্যের ফলে তিনি একটি গাড়ি ক্রয় করেন। গাড়িটি তিনি ব্যক্তিগত ও ব্যবসায়িক কাজে ব্যবহার করেন। চাহিদা আরও বৃদ্ধি পাওয়ায় তিনি কুমিল্লাতে একটি বৃহত্তর ফার্ম প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত গ্রহণ করেন।সেখানে ৪০ জন শ্রমিকের কর্মসংস্থানের সৃষ্টি হবে।

  9. 109.

    কার্যকর বাজার বিভক্তিকরণের বিবেচ্য বিষয় হলো—
    i. পরিমাপযোগ্যতা
    ii. প্রবেশযোগ্যতা
    iii. বিশ্বাসযোগ্যতা
    নিচের কোনটি সঠিক?

  10. 110.

    বীথি হাউজিং কোম্পানি সাভারের অদূরে ১৩০ বিঘা জমির ওপর "শান্তির নীড়” নামে একটি আবাসিক প্রকল্প গড়ে তুলেছে। গ্রাহকদের মনোযোগ আকর্ষণ এবং কিনতে আগ্রহী করে তোলার জন্য প্রতিষ্ঠানটি দক্ষ বিক্রয়কর্মী নিয়োগ ছাড়াও বিভিন্ন পত্রিকা ও টেলিভিশনে বিজ্ঞাপন প্রচার করে। ফলে অল্প সময়ের মধ্যে প্রতিষ্ঠানটি সফলতা অর্জন করে। প্রকল্পটিতে কিছু লোকের কর্মসংস্থান ছাড়াও মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন হয়।

  11. 111.

    জনাব করিম একজন তুলা ব্যবসায়ী। তিনি সুনামগঞ্জের বিভিন্ন অঞ্চল থেকে কৃষক এবং ছোট ছোট ব্যবসায়ীদের কাছ থেকে অর্থের বিনিময়ে তুলা সংগ্রহ করেন। সংগৃহীত তুলা তিনি মৌলিক সীমারেখার ভিত্তিতে A, B, C শ্রেণিতে বিভক্ত করে সেগুলো তিনি পাইকারি ব্যবসায়ী ও মিল মালিকদের কাছে বিক্রয় করেন। ফলে ব্যবসায়ে আর্থিকভাবে লাভবান হন।

  12. 112.

    নিচের কোনটি পণ্য?

  13. 113.

    জনাব আরিফ উৎপাদন মৌসুমে চাঁপাইনবাবগঞ্জ থেকে আম সংগ্রহ করে মজুদ করেন। অন্যান্য মৌসুমে দেশের বিভিন্ন স্থানে চাহিদামাফিক তা সরবরাহ করেন। কিন্তু হঠাৎ করে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় পর্যাপ্ত সংরক্ষণের অভাবে আম নষ্ট হওয়ার আশঙ্কা সৃষ্টি হয়। এ অবস্থা থেকে উত্তরণের জন্য জনাব আরিফ তার জেলার বিভিন্ন পাইকারের কাছে নিজস্ব ব্যবস্থাপনায় পণ্য পৌঁছানোর ব্যবস্থা করেন। ফলশ্রুতিতে তিনি ব্যবসায়ের ক্ষতির হাত থেকে রক্ষা পান।

  14. 114.

    কোন পণ্য ক্রেতারা কম তুলনা ও ক্রয় প্রচেষ্টার মাধ্যমে ক্রয় করে?

  15. 115.

    চাঁদনী' প্রসাধনী সামগ্রী উৎপাদন ও বিক্রয়কারী একটি প্রতিষ্ঠান। এটি সারা দেশে তাদের উৎপাদিত পণ্যের গুণগত মান ঠিক রেখে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করে। এছাড়া পণ্যের ব্যবহার বিধি, স্থায়িত্ব, মূল্য ইত্যাদি আবরণের গায়ে লেখা থাকে। তা সত্ত্বেও প্রতিষ্ঠানটি সফলতা অর্জন করতে পারছে না। তাই প্রতিষ্ঠানটি সিদ্ধান্ত নিয়েছে যে একটি অর্থ প্রদত্ত মাধ্যম ব্যবহার করবে যা নৈর্ব্যত্তিক উপায়ে পণ্য সম্পর্কে ক্রেতাদের অবহিত করবে। যা তাদের বিক্রয় ও মুনাফা বৃদ্ধিতে সহায়তা করবে।

  16. 116.

    পণ্যের জীবন চক্রের কোন স্তরে বিক্রয় সবচেয়ে হ্রাস পায়?

  17. 117.

    মুক্তা ইলেকট্রনিক্স 'ভিশন-৪২' নামক রেফ্রিজারেটর বাজারে নিয়ে এসেছে। পণ্যের গুণগত মান ভালো ও দাম ক্রেতাদের নাগালের মধ্যে। প্রথমত প্রতিষ্ঠানটি টেলিভিশন, সংবাদপত্র ও ম্যাগাজিনে নিয়মিত প্রচার করে। ক্রেতারা পণ্য সম্পর্কে জানলেও আগ্রহী না। কারণ প্রতিষ্ঠানটির একটি মাত্র শোরুম ও পণ্য পরিবহনের জন্য তাদের কোনো ব্যবস্থা নেই।

  18. 118.

    ভ্যালু ভিত্তিক মূল্য নির্ধারণের বিবেচ্য বিষয় হলো—
    i. ক্রেতার উপলব্ধি
    ii. বিক্রেতার চাহিদা
    iii. পণ্যের চাহিদা
    নিচের কোনটি সঠিক?

  19. 119.

    জনাব জামাল মুন্সিগঞ্জ শহরের নবাব বাজারে মাছরাঙ্গা নামে একটি দেশীয় তৈরি পোশাকের দোকান পরিচালনা করেন। তার দোকানের মালামাল উন্নতমানের কিন্তু দাম তুলনামূলক কম। তাই সবসময় ক্রেতাদের ভিড় লেগেই থাকে। কয়েক বছরের অভিজ্ঞতায় তিনি বুঝতে পারেন যে, দোকানে সকল বয়সী ক্রেতাদের আগমন হলেও মূলত শিশু ও মহিলাদের পোশাক বেশি বিক্রয় হয়। সাম্প্রতিক সময়ে পাশাপাশি কয়েকটি দোকান চালু হওয়ায় তার দোকানে বিক্রয়ের পরিমাণ কমে যায়। ফলে লোকসানের সম্মুখীন হন। তাই বাংলা নববর্ষের চিন্তা করে তিনি লাল পেড়ের শাড়ি, খদ্দরের পাঞ্জাবী, ফতুয়া ও ঢাক-ঢোল ছাপানো শিশুদের গেঞ্জি বিক্রয়ের সিদ্ধান্ত নেন।

  20. 120.

    মিসেস জাকিয়া একজন গৃহিণী। তিনি তার এপার্টমেন্টের সামনে অবস্থিত একটি সবজির দোকান থেকে তরতাজা ও সতেজ সবজি ক্রয় করেন। তার মতো অন্যান্য অনেক ক্রেতা এভাবে বাড়ির কাছে দোকানের অবস্থানের কারণে এবং পর্যাপ্ত সবজিথাকায় তাদের চাহিদামাফিক সবজি ক্রয় করতে পারেন। সবজি বিক্রেতা দীর্ঘদিন ধরেসবজি ব্যবসায় করে বেশ লাভবান হচ্ছেন এবং ক্রেতা-সন্তুষ্টি অর্জন করেছেন।

  21. 121.

    প্রচার কী?

  22. 122.

    জনাব সুজন ঢাকার যাত্রাবাড়ীতে "অথৈ ফ্যাশন" নামক তৈরি পোশাকের একটি শোরুম পরিচালনা করেন। সেখানে অভিজাত শ্রেণির ক্রেতাদের জন্য এক্সক্লুসিভ ডিজাইনের পোশাক বিক্রয় করা হয়। তিনি আধুনিক ও নতুন ডিজাইনের পোশাক পাকিস্তান, সিঙ্গাপুর ও চীন থেকে আমদানি করে শোরুমে বিক্রয় করেন। এসব পণ্যের মূল্য নির্ধারণের ক্ষেত্রে তিনি ডিজাইন, পণ্যের মান ও ক্রেতাদের পছন্দ ও চাহিদাকে সর্বোচ্চ গুরুত্ব দেন। ফলে একদিকে যেমন ক্রেতা সন্তুষ্টি নিশ্চিত হয় তেমনি প্রতিষ্ঠানের সুনাম ও মুনাফা বাড়ে।

  23. 123.

    স্বল্প মেয়াদে বিক্রয় বৃদ্ধির উদ্দেশ্যে অনিয়মিত প্রসারমূলক কার্যক্রমকে কী বলে?

  24. 124.

    আরিফ এইচএসসি পরীক্ষার পর সিলেট বেড়াতে গেল। সিলেট শহরে সায়হাম কোম্পানির সাইন বোর্ড, বিলবোর্ড, নিয়ন সাইন দেখতে পায়। কোম্পানি তাদের পণ্যের বিস্তারিত তথ্য অত্যন্ত আকর্ষণীয়ভাবে উপস্থাপন করেছে। আরিফ প্রায় প্রত্যেকটি পণ্যের বিলবোর্ড দেখে আকর্ষিত হচ্ছে। সে একটি পণ্যের প্রতি এতই আকৃষ্ট হলো যে, দোকান থেকে সেটি কিনেই ফেলল।

  25. 125.

    নিচের কোনটি বিজ্ঞাপনের বৈশিষ্ট্য?

  26. 126.

    জনাব বাছির মিয়া জাপান থেকে সুতা আমদানি করে তার কারখানায় পোশাক উৎপাদন করেন। উক্ত পোশাক সংক্রান্ত তথ্য সারা দেশে ক্রেতাদেরকে অবহিত করার উদ্দেশ্য তিনি বিভিন্ন পত্র-পত্রিকায় অর্থের বিনিময়ে প্রচারের ব্যবস্থা করেন। এতে করে তার পোশাকের পরিচিতি সারা দেশে ছড়িয়ে পড়ে এবং বিক্রয় ব্যাপক হারে বৃদ্ধি পায়।

  27. 127.

    বিলবোর্ড কোন ধরনের বিজ্ঞাপন মাধ্যম?

  28. 128.

    বাজার কী?

  29. 129.

    বিপণন কী?

  30. 130.

    ভ্যালু কী?

  31. 131.

    বিপণনের বৈশিষ্ট্য কোনটি?

  32. 132.

    অর্থের বিনিময়ে পণ্যের মালিকানা হস্তান্তরকে কী বলে?

  33. 133.

    দিনাজপুরের লিচু বিভিন্ন আকৃতি অনুযায়ী সাজানোকে কী বলে?

  34. 134.

    বিক্রয়কে বিপণনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ বলার কারণ হলো—
    i. প্রতিষ্ঠানের আর্থিক স্বচ্ছলতা আসে
    ii. প্রতিষ্ঠানের ব্যয় নির্বাহ করা হয়
    iii. মজুদ মাল নিয়ন্ত্রিত থাকে
    নিচের কোনটি সঠিক?

  35. 135.

    বিজ্ঞাপন কোন ধরনের যোগাযোগ ব্যবস্থা?

  36. 136.

    বাজার বিভক্তিকরণ কী?

  37. 137.

    ভোক্তা বাজার বিভক্তিকরণের ভিত্তি কোনটি?

  38. 138.

    জনাব আরব আলী মৌসুমে বৃহত্তর ফরিদপুর ও পাবনা অঞ্চল হতে পেঁয়াজ ও রসুন সংগ্রহ করে দেশের পূর্ব ও দক্ষিণ অঞ্চলে সরবরাহ করেন। এ সময় বিদেশ হতে প্রচুর পেঁয়াজ ও রসুন আমদানি হওয়ায় পেঁয়াজ ও রসুনের দাম কমে যায়। তাই আর্থিক ক্ষতির হাত থেকে রক্ষা পেতে তিনি দ্রুত সেগুলো বিক্রি করে দেন। ভবিষ্যতে এরূপ পরিস্থিতি মোকাবিলায় তিনি ভিন্ন ব্যবস্থা গ্রহণের কথা ভাবছেন।

  39. 139.

    নাহিয়ান ইলেকট্রনিক্স কোম্পানি ২০২৪ সালে ২০০ টাকা মূল্যের ১,০০,০০০ এলইডি বাল্ব উৎপাদন করে, যার মূল্য ২,০০,০০,০০০ টাকা। বাল্ব উৎপাদনে ৫০,০০,০০০ টাকার যন্ত্রপাতি এবং এবং মজুরি বাবদ ৫,৫০,০০০ টাকা ব্যয় হয়। উক্ত বাল্ব উৎপাদনে মোট যন্ত্র সময় বাবদ ব্যয় হয় ২,৫০০ ঘন্টা। প্রতিষ্ঠানটির ২০২২ ও. ২০২৩ সালের মোট উৎপাদনশীলতা ছিল যথাক্রমে ৩.১৫ ও ৩.৩০।

  40. 140.

    হামিদ মিয়া একজন গরিব চাষি। তিনি স্ত্রী ও ৫ সন্তান নিয়ে কোনো রকমে দিনাতিপাত করতেন। পরবর্তীতে তিন ছেলেকে কারিগরি শিক্ষায় শিক্ষিত করে মধ্যপ্রাচ্যের তিনটি দেশে প্রেরণ করেন। দক্ষ হওয়ায় তারা ভালো বেতনের কাজ পায়। ফলে তারা প্রচুর অর্থ দেশে প্রেরণ করে। বর্তমানে হামিদ মিয়ার সংসারে বেশ সচ্ছলতা ফিরে এসেছে। তিনি এখন পাকা বাড়ি ও একটি গাড়ি ক্রয়ের কথা ভাবছেন।

  41. 141.

    কৌশিক মেঘনা নদীতে জাল ফেলে মাছ ধরেন এবং তা বাজারে বিক্রি করেন। প্রতিদিনের আয় হতে তিনি কিছু টাকা জমা করে রাখেন। পুরো এক বছরের সঞ্চিত অর্থ দিয়ে মাছ ধরার জন্য একটি আধুনিক জাল কেনেন।"

  42. 142.

    আশরাফ বেকারি উন্নতমানের পণ্য তৈরি করার লক্ষ্যে পরিকল্পনা প্রণয়ন করে। সে অনুযায়ী উপকরণাদি এবং কার্যাবলির সমন্বয়সাধন করে। এতে প্রতিষ্ঠানটি ন্যায্যমূল্যে মান ও রুচিসম্মত পণ্য সরবরাহ করতে পারে। প্রতিষ্ঠানটি দীর্ঘমেয়াদে বাজারে টিকে থাকা এবং বিদেশে পণ্য রপ্তানির জন্য একটি সনদ গ্রহণের কথা ভাবছেন।

  43. 143.

    জনাব আবির পরিবারের সদস্যদের নিয়ে কুয়াকাটা বেড়াতে যাবেন। তিনি 'ড্রিম পার্ক ও রিসোর্ট' এর সাথে যোগাযোগ করেন। জনাব আবির, যে ধরনের সুবিধা চান তা জেনে ব্যবস্থাপক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। কর্তৃপক্ষ তাদের কার্যক্রম এমনভাবে পরিচালনা করেন যাতে সকল ধরনের গ্রাহকদের পছন্দ ও চাহিদা অনুযায়ী সুবিধা প্রদান করতে পারেন। এ প্রতিষ্ঠানটি সুনামের সাথে গ্রাহকদের সন্তুষ্ট করতে পারছেন।

  44. 144.

    "থ্রি স্টার টেকনোলজি" পাঁচ বছর যাবৎ রাইস কুকার তৈরি ও বিপণন করছে। প্রতিষ্ঠানটি উৎপাদিত পণ্যের জন্য ২ বছরের ওয়ারেন্টি দেয়। অতি সম্প্রতি একজন ক্রেতা পণ্যটি ব্যবহার করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়ে মামলা করলে আদালতের নির্দেশে প্রতিষ্ঠানটি ক্ষতিপূরণ দিতে বাধ্য হয়। ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়ানো ও প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ণ রাখার জন্য কর্তৃপক্ষ পণ্যের পুনঃনকশায়ন ও কর্মীদের প্রশিক্ষণ প্রদানের সিদ্ধান্ত নেয়।

  45. 145.

    দুলু মিয়া স্থানীয় শহরে 'পিউর ওয়াটার' নামে বোতলজাত পানি বিক্রি করে আসছে। এছাড়া বড় জারে স্থানীয় হোটেল ও বাসাবাড়িতেও পানি সরবরাহ করছে। সম্প্রতি সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ভোক্তা অধিকার কর্তৃপক্ষ কারখানাটি পরিদর্শন করে। তারা সেখানে নোংরা পরিবেশ ও ত্রুটিযুক্ত যন্ত্রপাতি দেখতে পান। এছাড়া দুলু মিয়া পণ্যের গুণগত মানের সরকারি অনুমোদন দেখাতে পারেননি। কর্তৃপক্ষ তাকে জরিমানা করে কারখানাটি সীল করে দেয়।

  46. 146.

    চৌধুরী আনাস একটি প্রতিষ্ঠানের উৎপাদন ব্যবস্থাপক। প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকার জন্য তিনি পণ্য 'ডিজাইনের ক্ষেত্রে উন্নত প্রযুক্তির ব্যবহার করে থাকেন। এছাড়া উৎপাদন ব্যয়কেও বিবেচনা করেন। উন্নত ও রুচিশীল ডিজাইন এবং উৎপাদন ব্যয় কমানোর ফলে প্রতিষ্ঠানটি সহজেই গ্রাহকের আস্থা অর্জন করতে সক্ষম হয়।

  47. 147.

    রয়েল টেক কোম্পানি মানসম্মত ইলেকট্রিক বাইক তৈরি করে থাকে। বাইকটিকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে ডিজাইন করে। সবগুলো অংশ এমনভাবে সংযোজন করা হয় যাতে কোনো অংশ নষ্ট হলে তা মেরামত করে ব্যবহার উপযোগী করা যায়। এছাড়া বাইকটি দেখতে আকর্ষণীয় ও ব্যবহারবান্ধব হওয়ায় ব্যাপক চাহিদা পরিলক্ষিত হচ্ছে।

  48. 148.

    মারুফ তার বন্ধুর সহযোগিতায় কৃষকদের কাছ থেকে ৪ একর জমি লিজ নিয়ে টেকনাফের শাহপরীর দ্বীপে লোনা পানিতে চিংড়ি চাষ শুরু করেন। অনুকূল পরিবেশ থাকায় চিংড়ি উৎপাদন ও রপ্তানি করে তিনি বেশ লাভবান হন। তাই তিনি ব্যবসায়টি সম্প্রসারণ ও কর্মী সংখ্যা বৃদ্ধির সিদ্ধান্ত নেন।

  49. 149.

    উদ্দীপকে Q অণুজীবটি —

  50. 150.

    উদ্দীপকের X কাটতে নিচের কোনটি Y এর স্থলে ব্যবহৃত হয়?