Rajshahi Board রাজশাহী বোর্ড ২০১৫
411টি প্রশ্ন
- 151.
উদ্দীপকে উল্লিখিত ব্যবসায়টির বিলোপসাধন ঘটবে—
i. বিজ্ঞপ্তির মাধ্যমে
ii. বাধ্যতামূলক
iii. সর্বসম্মতিক্রমে
নিচের কোনটি সঠিক? - 152.
উদ্দীপকের প্রতিষ্ঠানটি নিচের কোন বিষয়টি অবজ্ঞা করেছেন?
- 153.
দায়িত্বশীল নাগরিক হিসেবে মি. "X" নিচের কোন কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়ের করতে পারেন?
- 154.
পাওনাদারদের দায় পরিশোধের জন্য দায়ী থাকবেন—i. হাসানii. হাবিবiii. হাসিবনিচের কোনটি সঠিক?
- 155.
জনাব রবিন পণ্যের কোন ধরনের উপযোগ সৃষ্টি করেন?
- 156.
মি. রবিন কোন কাজ সম্পাদন করে খুচরা ব্যবসায়ীদের নিকট আম বিক্রয় করেন?
- 157.
ইংরেজি Business শব্দের অর্থ কী ?
- 158.
উদ্যমী যুবক আহসান ২৫,০০০ টাকা ধার করে মোট ৫০,০০০ টাকার পণ্যসামগ্রী কিনে মুদি দোকান সাজিয়ে ব্যবসায় শুরু করল। স্বল্প পুঁজির কারণে তার দোকানে পর্যাপ্ত পণ্যসামগ্রী নেই। ফলে সে প্রায়ই ক্রেতার চাহিদা পূরণে ব্যর্থ হয়। এতে সে ভীষণ চিন্তিত হয়ে পড়ে। এমতাবস্থায় কয়েকজন নিয়মিত ক্রেতার পরামর্শে সে যেসব পণ্য সরবরাহ করতে পারে না তার একটি তালিকা প্রস্তুত করে পরবর্তীতে ঐসব পণ্য দোকানে তোলে। কিছুদিনের মধ্যেই তার বিক্রয় বৃদ্ধি পায় এবং ধীরে ধীরে সে ব্যবসায় উন্নতি লাভ করে।
- 159.
কবির তার বাসার পাশে গোমতী ব্যাংক লি.-এ একটি বিশেষায়িত হিসাব খোলে। শুধু মোবাইল সেটের মাধ্যমে সে ব্যাংকের সাথে যোগাযোগ প্রতিষ্ঠা, তথ্য সংগ্রহ, তথ্য প্রদান ও লেনদেন সম্পন্ন করে থাকে। সে হিসাব খোলার সময় ব্যাংক প্রদত্ত একটি ফরম পূরণ করে এবং তার ব্যবহৃত মোবাইল নম্বরটি প্রদান করে। যেকোনো সময় সে তার ব্যালেন্স জানতে পারে, অর্থ উত্তোলন করতে পারে এবং স্থানান্তর করতে সক্ষম হয়।
- 160.
অংশীদারি ব্যবসায়ের মূলভিত্তি কোনটি?
- 161.
মি. A একজন আমদানিকারক। তিনি ভারত থেকে শাড়ি কিনে বাংলাদেশের বিভিন্ন মার্কেটে পাইকারি বিক্রি করেন। ব্যবসায়টি লাভজনক হওয়ায় তিনি এর সম্প্রসারণের বিষয়ে ভাবছেন। এতে প্রচুর অর্থ প্রয়োজন। ব্যাংক থেকে ঋণ নিয়ে অর্থসংস্থান সম্ভব হবে। আবার ধনাঢ্য বন্ধু B কে সমঝোতার ভিত্তিতে ব্যবসায়ের মালিকানায় অন্তর্ভুক্ত করার বিষয়টিও বিবেচনা করছেন।
- 162.
জনাব রাজীব নরসিংদীর মাধবদীতে একটি জামদানি শাড়ির কারখানা স্থাপন করেন। মাধবদীতে দক্ষ পোশাক শ্রমিক ও স্থানীয়ভাবে বাজারজাতকরণের সুবিধা রয়েছে। ঐতিহ্যবাহী জামদানি শাড়ির দেশে ও বিদেশে যথেষ্ট চাহিদা ও সুনাম রয়েছে। প্রতিষ্ঠানটি প্রথমদিকে মূলধন সংকটে পড়ে এবং স্থানীয় একটি আর্থিক প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে সমস্যার সমাধান করে। বর্তমানে প্রতিষ্ঠানটি সুনামের সাথে ব্যবসায় পরিচালনা করছে।
- 163.
জলবায়ু কোন ধরনের পরিবেশের উপাদান?
- 164.
ABC লি. একটি বৃহৎদায়তন ব্যবসায় প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি সুনাম অর্জন ও মুনাফা বৃদ্ধিকল্পে কিছু সমাজসেবামূলক প্রকল্প হাতে নিচ্ছে। দেশের প্রত্যন্ত অঞ্চলের গরিব ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি চালু করতে যাচ্ছে। এতে প্রচুর অর্থ ব্যয় হয়। ফলে প্রতিষ্ঠানটির অভ্যন্তরে এ কাজের সমালোচনা শুরু হয়। কিন্তু প্রশাসন ও ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের আর্থিক ক্ষতি নিয়ে ভাবছে না বরং এ কাজের ফলে আরও মুনাফা বৃদ্ধির প্রত্যাশা করছে।
- 165.
অংশীদারি সংগঠনের চুক্তি কখন আইনগত দলিলে পরিণত হয়?
- 166.
শাহেদ ‘Y’ কোম্পানির নিকট হতে ৫ বছর মেয়াদি প্রতিটি ২০০ টাকা মূল্যের ৫,০০০ অগ্রাধিকার শেয়ার ক্রয় করে। মেয়াদ শেষে কোম্পানি ১০% অধিহারে তাকে মূল্য পরিশোধ করবে। অপরদিকে শাহেদের বন্ধু অন্য একটি কোম্পানি হতে একই মেয়াদে সমপরিমাণ শেয়ার ক্রয় করে। শর্তানুযায়ী মেয়াদ শেষে অগ্রাধিকার শেয়ার সাধারণ শেয়ারে পরিণত হবে।
- 167.
ব্যবসায়ের সব থেকে মর্যাদার বিষয় কোনটি ?
- 168.
নাবালক অংশীদারকে কোন ধরনের অংশীদার বলে?
- 169.
চুক্তিতে কোনো বিষয় উল্লেখ করা না থাকলে তা কীভাবে নিষ্পত্তি করা হয়?
- 170.
মি. হাবিব একজন ইঞ্জিনিয়ার। তিনি একটি নতুন ব্যবসায়ের মডেল সরকারের নিকট উপস্থাপন করেন। এতে স্বল্প ব্যয়ে ও সহজ উপায়ে ইন্টারনেট সুবিধা প্রদানের নিমিত্তে সরকারি মালিকানায় ও নিয়ন্ত্রণে একটি কোম্পানি গঠনের প্রস্তাব থাকে। কোম্পানির স্বাধীন আইনগত মর্যাদা ও চিরন্তন অস্তিত্ব থাকবে। জনকল্যাণ ও একচেটিয়া ব্যবসায় রোধ করাই ঐ কোম্পানির মূল লক্ষ্য হবে।
- 171.
কৃত্রিম ও স্বাধীন অধিকারী ব্যবসায় প্রতিষ্ঠান কোনটি?
- 172.
কানাডা প্রবাসী ফারজানা বাংলাদেশে এসে কেনাকাটায় বেশ সাবধানতা অবলম্বন করেন। তিনি শপিং মলে গিয়ে পণ্য কেনার সময় দেখেন যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন আছে কি না। বেবি ফুড, প্রসাধনী, ইলেকট্রনিকের আইটেমসহ সকল ক্ষেত্রে তিনি দেখেশুনে কেনার চেষ্টা করেন। বড় কোম্পানির প্রতিষ্ঠিত ব্র্যান্ড দেখে তিনি পণ্য ক্রয়ে আগ্রহী।
- 173.
প্রাইভেট লিমিটেড কোম্পানি কখন কার্য আরম্ভ করতে পারে?
- 174.
মি. রতন তার ৬০ জন বন্ধু নিয়ে আইনসম্মত ও চিরন্তন অস্তিত্ব সম্পন্ন একটি ব্যবসায় গঠন করেন। তারা ব্যবসায়ের নিবন্ধন করে এবং কার্যারম্ভের ছাড়পত্র পেয়েই কাজ শুরু করে। অন্যদিকে মি. মানিক তার কলোনীর বিশজন বাসিন্দার পারস্পরিক আর্থিক কল্যাণ একটি নিবন্ধিত সংঘ প্রতিষ্ঠা করেন। সংঘটি বিভিন্ন প্রকার নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী উৎপাদকের নিকট হতে সংগ্রহ করে সুলভে সদস্যদের মধ্যে বিতরণ করে।
- 175.
পণ্য বা সেবা বন্টন সংক্রান্ত কাজ--------------এর মাধ্যমে সম্পাদিত হয়।
- 176.
পাবলিক লিমিটেড কোম্পানি নিবন্ধনের জন্য প্রয়োজন -i. স্মারকলিপির এক কপি ii. বিবরণপত্রের এক কপি iii. পরিচালক হিসেবে কাজ করার সম্মতিসূচক পত্র নিচের কোনটি সঠিক?
- 177.
পরিচালকের যোগ্যতাসূচক শেয়ার ক্রয়ের প্রতিশ্রুতি সংক্রান্ত দলিল কোন প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য?
- 178.
কোম্পানির মালিকদের কী বলা হয়?
- 179.
বাংলাদেশে বলবৎ যোগ্য অংশীদারি আইন কত সালের?
- 180.
মি. করিম ABC লি. কোম্পানির প্রতিটি এক হাজার টাকা দামের পাঁচটি শেয়ার ক্রয় করেন। ABC লি. কোম্পানিতে মি. করিমের দায় কতটুকু?
- 181.
সমবায়ের শাব্দিক অর্থ কী?
- 182.
সমবায় সমিতির মুনাফার সর্বনিম্ন কত অংশ সংরক্ষিত তহবিলে স্থানাস্তর করতে হয়?
- 183.
ন্যায্য মূল্যে পণ্য সরবরাহ করলে সমাজের কোন পক্ষের প্রতি দায়িত্ব পালন করা হয়?
- 184.
সমবায় সমিতির মুখ্য উদ্দেশ্য কোনটি?
- 185.
ATM এর পূর্ণ রূপ কী?
- 186.
সমবায় সমিতির সর্বনিম্ন সদস্যসংখ্যা কতজন?
- 187.
রাষ্ট্রীয় ব্যবসায় গঠন করার মূল উদ্দেশ্য কোনটি ?
- 188.
কপিরাইট কাদের মধ্যকার চুক্তি?
- 189.
ট্রেডমার্কের মূল উদ্দেশ্য কোনটি?
- 190.
নিচের কোনটি ব্যবসায় উদ্যোগ?
- 191.
বাংলাদেশে এনজিও বহির্ভূত প্রতিষ্ঠান কোনটি?
- 192.
বিশেষ করে নারী উদ্যোক্তাদের এগিয়ে নিতে প্রশিক্ষণ ও ঋণ সুবিধা কোন প্রতিষ্ঠান দিয়ে থাকে?
- 193.
কোনটি বাংলাদেশের একমাত্র মান নির্ধারণী জাতীয় প্রতিষ্ঠান ?
- 194.
নারীদের অংশগ্রহণ যেসব খাত বিশেষভাবে ভূমিকা রাখে তা হলো – i. মাইক্রো ক্রেডিট কার্যক্রম ii. পোশাক শিল্প iii. শিক্ষা খাত নিচের কোনটি সঠিক?
- 195.
সংসদে বিল পাসের মাধ্যমে গঠিত কোম্পানি কোনটি?
- 196.
একমালিকানা ব্যবসায়ের মালিকের দায় কতটুকু?
- 197.
কোন শেয়ারে মালিকদের ভোটাধিকার থাকে না?
- 198.
রাষ্ট্রীয় ব্যবসায় গঠিত হতে পারে—
i. রাষ্ট্রপতির আদেশবলে
ii. সরকারের বিশেষ আদেশবলে
iii. আইনসভার বিশেষ প্রস্তাবে
নিচের কোনটি সঠিক? - 199.
কোন সমস্যার কারণে প্রতিষ্ঠানটির পরিকল্পনা বাস্তবায়নে সমস্যা হচ্ছে।
- 200.
উদ্দীপকে সুরমা লি.-এর সাংগঠনিক কাঠামোর ধরন নিচের কোনটি?