Sylhet Board সিলেট বোর্ড ২০২৩
689টি প্রশ্ন
- 351.
একটি বন্ডের অভিহিত মূল্য ১,০০০ টাকা এবং প্রত্যাশিত আয়ের হার ১৫%। কুপন রেট ১০% হলে বন্ডটির অন্তর্নিহিত মূল্য কত?
- 352.
জনাব কাদের একটি নতুন মেশিন ক্রয় করতে ইচ্ছুক। মেশিনটির ক্রয়মূল্য ৮০,০০০ টাকা এবং আয়ুষ্কাল ৪ বছর। মেশিনটির মূলধনী ব্যয় ১২% এবং কর হার ৪০%। উক্ত মেশিন হতে আগামী ৪ বছর অবচয় ও করপূর্ব আন্তঃপ্রবাহ হবে যথাক্রমে ২০,০০০, ৩২,০০০, ৩০,০০০ এবং ২৫,০০০ টাকা। ৪ বছর পরে মেশিনটি ১০,০০০ টাকায় বিক্রয় করা যাবে। অবচয় সরলরৈখিক পদ্ধতিতে ধার্য করা হয়।
- 353.
জনাব স্বপন ১,২০০ টাকা অভিহিত মূল্যের একটি বহু ক্রয় করেন। উক্ত বন্ডের সুদের হার ১০% এবং বাজার মূল্য ১,১০০ টাকা।বন্ডটির চলতি উপার্জন হার কত?
- 354.
জনাব হারুন পোর্টফোলিও-এর মাধ্যমে সিকিউরিটিতে বিনিয়োগ করতে আগ্রহী। তিনি বিনিয়োগযোগ্য অর্থ নিম্নোক্তভাবে ব্যবহার করতে চান।
- 355.
অর্থায়নের মূল বিষয়বস্তু কী?
- 356.
মি. জামিল নিজ এলাকায় গরিব মানুষের জন্য একটি চিকিৎসা কেন্দ্র গড়ে তোলেন। সমাজের ধনী ব্যক্তিগণের সহযোগিতায় চিকিৎসা কেন্দ্রটি পরিচালিত হয়ে আসছে।তিনি চিকিৎসা কেন্দ্রটিতে আরও বেশিসংখ্যক লোককে সেবা প্রদানের কথা ভাবছেন। এজন্য দেশি ও বিদেশি দাতা সংস্থার কাছে মি. জামিল সহযোগিতা চান। পর্যায়ক্রমে তিনি চিকিৎসা কেন্দ্রটি সম্প্রসারণের কথা ভাবছেন।
- 357.
যখন মূলধন ব্যয়ের হার ১০% এবং নিট বর্তমান মূল্যের পরিমাণ ০ হয়, তখন অভ্যন্তরীণ আয়ের হার কত হবে?
- 358.
জনাব সাজেদুল তার বিনিয়োগ হতে ১২% আয় পেতে চায়। SDC ব্যাংক তাকে প্রস্তাব দেয় যে, যদি সে ১,০০,০০০ টাকা ৫ বছরের জন্য জমা রাখে তবে তাকে ১১.৭৫% হারে মাসিক চক্রবৃদ্ধি সুদ-প্রদান করা হবে। অন্যদিকে, TBR ব্যাংক উক্ত জমাকৃত অর্থের ওপর ১১.৯০% অর্ধ-বার্ষিক চক্রবৃদ্ধি সুদ প্রদানের প্রস্তাব দেয়।
- 359.
২০১৮ সাল হতে ২০২০ সাল পর্যন্ত স্টার লাইন ফুডস এর আয়ের হার ছিল ১৪%, ১৫% ও ২৫%। স্টার লাইন ফুডস এর গড় আয় কত?
- 360.
মি. হিরা ১,০০,০০০ টাকা বিনিয়োগ করতে ইচ্ছুক। তার কাছে S ওR নামে দুটি পরস্পর বর্জনশীল প্রকল্প রয়েছে। প্রকল্প দুটি হতে ৫ বছরে অবচয় ও কর-পরবর্তী নগদ প্রবাহ হবে—
- 361.
জনাব আমীন A, B ও C এই তিনটি সিকিউরিটির যেকোনো একটিতে বিনিয়োগ করতে চান। তবে তিনি বিনিয়োগের ক্ষেত্রে অপরিহারযোগ্য ঝুঁকিকে গুরুত্ব দেন। সিকিউরিটি তিনটির তথ্য নিম্নরূপ:
সিকিউরিটি-A: ২০১৮, ২০১৯ ও ২০২০ সালের মুনাফার হার যথাক্রমে ৬%, ১২% ও ৮% এবং বাজার মুনাফার হার যথাক্রমে ১০%, ১৮% ও ৯%।
সিকিউরিটি-B: উক্ত সিকিউরিটির সাথে বাজার মুনাফা হারের সহ- ভেদাঙ্ক ১৩.৫% এবং আদর্শ বিচ্যুতি ১২%।
সিকিউরিটি-C: প্রত্যাশিত আয়ের হার ২০%, যেখানে ঝুঁকিমুক্ত আয়ের হার ৫% এবং বাজার মুনাফার হার ১০%। - 362.
পোর্টফোলিও গঠনের উদ্দেশ্য কী?
- 363.
জনাব পবন বিনিয়োগকৃত অর্থে ১০% আয় পেতে ইচ্ছুক। তিনি ৭ বছর মেয়াদি বন্ডের বাজার বিশ্লেষণ করে দেখেন, যা নিচে উল্লিখিত হলো—
উল্লেখ্য যে, নেপচুন কোম্পানি অর্ধ-বার্ষিক ভিত্তিতে সুদ প্রদান করে।বিবরণ | লুকাস কোম্পানি | নেপচুন কোম্পানি
লিখিত মূল্য | ৩,০০০ | ২,০০০
কুপন হার | ১২% | ১৪%
বাজার মূল্য | ৩,৫০০ | ২,২০০ - 364.
সম্পদ সর্বাধিকরণের ক্ষেত্রে বিবেচনা করা হয়— i. শেয়ারের মূল্য বৃদ্ধি ii. ঝুঁকির পরিমাণ iii. নগদ প্রবাহ নিচের কোনটি সঠিক?
- 365.
কোন ক্ষেত্রে প্রকল্প গ্রহণযোগ্য হবে?
- 366.
ট্রেজারি বন্ড ইস্যুকারী কে?
- 367.
অর্থায়নের সামাজিক দায়িত্ব হলো-i. মালিকের সম্পদ বৃদ্ধিকরণ ii. জাতীয় আয় বৃদ্ধিকরণ iii. দূষণমুক্ত পরিবেশ নিশ্চিতকরণনিচের কোনটি সঠিক?
- 368.
কোন বাট্টাকরণের বর্তমান মূল্য সর্বনিম্ন হয়?
- 369.
প্রকল্পের পুঁজি ফেরতকাল আয়ুষ্কালের চেয়ে বড় হলে প্রকল্পটি—
- 370.
কোন ঝুঁকি পরিহার করা সম্ভব নয়?
- 371.
অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে প্রয়োজন—
i. বর্তমান মূল্য
ii. সুদের হার
iii. বছরের সংখ্যা
নিচের কোনটি সঠিক? - 372.
মিস স্বতি একজন সাধারণ শেয়ারহোল্ডার। তিনি মুনাফার অংশ পাবেন—
i. ঋণপত্রের ধারকদের সুদ প্রদানের পর
ii. অগ্রাধিকার শেয়ারমালিকদের পাওনা পরিশোধের পর
iii. পাওনাদারদের পাওনা পরিশোধের পর
নিচের কোনটি সঠিক? - 373.
মূলধন বাজেটিং-এর ক্ষেত্রে প্রকল্প মূল্যায়নের সনাতন পদ্ধতি কোনটি?
- 374.
একটি প্রকল্পের ১ম বছর হতে ৪র্থ বছর পর্যন্ত কর-পরবর্তী নগদ প্রবাহ যথাক্রমে ৬২,৫০০ টাকা, ৫৩,৫০০ টাকা, ৫৪,৫০০ টাকা ও ৪৫,৫০০ টাকা। প্রাথমিক বিনিয়োগ ১,৫০,০০০ টাকা হলে প্রকল্পটির পুঁজি ফেরতকাল কত?
- 375.
উদ্দীপকে উল্লিখিত জনাব শরীফের জন্য কোন ব্যাংক হিসাব উপযোগী?
- 376.
উদ্দীপকে জনাব শরীফের ব্যবসায় প্রতিষ্ঠানের হিসাব খোলার জন্য প্রয়োজনীয় দলিলসমূহ হলো—
i. চুক্তিপত্র
ii. স্মারকলিপি
iii. ট্রেড লাইসেন্স
নিচের কোনটি সঠিক? - 377.
উদ্দীপকের পূর্বাঞ্চল ব্যাংক লি. কোন ধরনের ব্যাংক?
- 378.
উদ্দীপকে উল্লিখিত ব্যাংকটির সীমাবদ্ধতাসমূহ হলো—
i. তারল্য সমস্যা
ii. সীমিত মূলধন
iii. ঝুঁকি বণ্টন করা যায় না
নিচের কোনটি সঠিক? - 379.
উদ্দীপকে গোলপাতা লি. বিমার কোন মৌলিক নীতিটি ভঙ্গ করেছে?
- 380.
উদ্দীপকে জনাব সফি কোন ধরনের বিমা করতে চেয়েছেন?
- 381.
বিমা কোম্পানি কর্তৃক বিমা প্রস্তাবটি প্রত্যাখ্যানের কারণ কোনটি?
- 382.
উদ্দীপকে বন্ধন ব্যাংক লি. কোন ইলেকট্রনিক ব্যাংকিং সুবিধা চালু করেছে?
- 383.
উদ্দীপকে উল্লিখিত ইলেকট্রনিক ব্যাংকিং-এর সুবিধাসমূহ হলো—
i. অর্থ স্থানান্তর
ii. অর্থ উত্তোলন ও জমা
iii. বিভিন্ন বিল পরিশোধ
নিচের কোনটি সঠিক? - 384.
বর্তমানে দেশে মূলধনের সংকট থাকায় শিল্পায়ন প্রক্রিয়া মারাত্মকভারে বাধাগ্রস্ত হচ্ছে। এ অবস্থা থেকে উত্তরনের জন্য সরকার তার প্রতিনিধিত্বকারী 'P' ব্যাংককে বিষয়টি সমাধানে জন্য নির্দেশনা প্রদান করে। P ব্যংক দেশের সব বাণিজ্যিক ব্যংকের আমানতের হারের পরিবর্তনের মাধ্যমেই উক্ত সংকট মোকাবিলা করার সিদ্ধান্ত গ্রহণ করে।
- 385.
নিচের কোনটি বিমা চুক্তির বিশেষ উপাদান ?
- 386.
জনাব বাবুল হোসেন একটি খ্যাতনামা বেসরকারি ব্যাংকের শাখা ব্যবস্থাপক। তার বন্ধু জনাব শাহাদাত হোসেন খান সেই শাখায় লেনদেন করেন। জনাব শাহাদাত হোসেন খানের স্ত্রী একটি সরকারি বিদ্যালয়ে কর্মরত। তিনি তার বেতন সেই শাখা হতে উত্তোলন করেন। একদিন জনাব শাহাদাত হোসেন খান শাখা ব্যবস্থাপক জনাব বাবুল হোসেনের নিকট এসে তার স্ত্রীর ব্যাংক হিসাবে কত টাকা আছে জানতে চাইলে, জনাব বাবুল হোসেন, সেই তথ্য জানাতে অপারগতা প্রকাশ করেন। অপরদিকে, ব্যাংকটি গ্রাহকদের বিভিন্ন ধরনের সেবা প্রদানের মাধ্যমে ভ্যাট ও উৎসে কর কর্তন করে তা নিয়মিত সরকারি কোষাগারে জমা দেয়। এসব কারণে ব্যাংকটি বেশ সুনাম অর্জন করেছে।
- 387.
কেন্দ্রীয় ব্যাংকের কাজ কোনটি?
- 388.
দুজন বিমাকারীর মধ্যে কোন বিমাচুক্তি সম্পাদিত হয়?
- 389.
মি. আলম সাহেব একজন চাকরিজীবী। তিনি 'A' ব্যাংকের 'B' শাখায় একটি সঞ্চয়ী হিসাব খুললে ব্যাংক তাকে একটি চেক বই প্রদান করে । তাছাড়া জরুরি প্রয়োজনে লেনদেনের সুবিধার্থে ব্যাংক কর্তৃপক্ষ তাকে একটি বিশেষ কার্ড সরবরাহ করে। উক্ত কার্ড ব্যবহার করে তিনি ATM বুথ থেকে যেমনি টাকা উত্তোলন করতে পারেন, তেমনি যাবতীয় কেনাকাটাও সম্পন্ন করতে পারেন। অন্যদিকে, তার বন্ধু মি. আনিস সাহেব এমন একটি কার্ড ব্যবহার করেন, যা দ্বারা যাবতীয় কেনাকাটা নগদে ও বাকিতে সম্পন্ন করতে পারেন। তাছাড়া এ ধরনের কার্ড দিয়ে,ঋণ সুবিধাও পাওয়া যায় ।
- 390.
ঋণের সুদ ও আসল পরিশোধ করা নিয়ে অনিশ্চয়তা দেখা দিলে কোন ঝুঁকির সৃষ্টি হয় ?
- 391.
মি. সাকিল তার ব্যবসায়িক লেনদেন নিষ্পত্তি বাবদ মি. শামীমকে বিশ লক্ষ টাকার একটি চেক প্রদান করলেন। চেকটিতে গ্রাহকের নাম হিসেবে মি. শামীমের পাশাপাশি “অথবা বাহককে” শব্দদ্বয় উল্লেখ ছিল। অন্যদিকে, মি. সুজন এসএস ফ্যাশন লি. থেকে লভ্যাংশ বাবদ একটি চেক পান, যেখানে লেখা ছিল মি. সুজনকে ২,০০,০০০ (দুই লক্ষ) টাকা প্রদান করুন
- 392.
নিচের কোন বিমার ক্ষেত্রে বার্ষিক বৃত্তি প্রদান করা হয়?
- 393.
মি. আকাশ একটি পোশাক শিল্পের মালিক। তার পোশাক শিল্প এবং শিল্পের মূল্যবান যন্ত্রপাতির জন্য তিনি বিমা কোম্পানির সাথে একটি বিমাচুক্তি করেন। বিমাচুক্তিতে পোশাক শিল্প ও শিল্পের যন্ত্রপাতির যথাযথ মূল্য বিমাপত্রে উল্লেখ না থাকায় বিমা কোম্পানি তার সাথে সম্পাদিতনবিমাচুক্তিটি বাতিল করে দেয়।
- 394.
অভিভাবকের মৃত্যুর পর সন্তানদের লেখাপড়ার ব্যয় নির্বাহের জন্য যে বিমা করা হয় তাকে কী বলে?
- 395.
জনাব নাবিল একজন আমদানিকারক। তিনি সমুদ্রপথে রাশিয়া হতে গম আমদানি করেন। সামুদ্রিক ঝুঁকি মোকাবিলার জন্য তিনি সানসী ইন্স্যুরেন্স কোম্পানির সাথে ২ কোটি টাকা পর্যন্ত ক্ষতিপূরণের শর্তে ২৫ হাজার টাকা প্রিমিয়ামের বিনিময়ে বিমা চুক্তিতে আবদ্ধ হয়েছেন। -জাহাজ সমুদ্রপথে বন্দরে আসাকালীন হঠাৎ সমুদ্রে নিমজ্জিত বরফের সাথে ধাক্কা লেগে জাহাজ ও প্রায় ১০ লক্ষ টাকার গম ক্ষতিগ্রস্ত হয়।
- 396.
নিচের কোনটি গোষ্ঠী উন্নয়ন ব্যাংক?
- 397.
অনেকগুলো ব্যাংক একটা হোল্ডিং কোম্পানির অধীনে থাকলে তাকে কী বলে ?
- 398.
বিশিষ্ট ব্যবসায়ী. মি. খান ভবিষ্যতের কথা চিন্তা করে একটি জীবন বিমা পলিসি গ্রহণ করেন। বিমা পলিসিতে তিনি তার একমাত্র ছেলে মি. রাকিবকে উত্তরাধিকারী করেন। কিন্তু তিনি একটি দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত থাকা সত্ত্বেও তথ্য গোপন করে বিমা পলিসি গ্রহণ করেন। চারটি প্রিমিয়াম প্রদানের পর মি. খান মৃত্যুবরণ করেন। মৃত্যু পরবর্তীকালীন মি. রাকিব বিমাদাবি পেশ করলে বিমা কোম্পানি দাবি পরিশোধে অস্বীকৃতি জানায়।
- 399.
সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংক ভোক্তাদের কিত্তিতে দ্রব্য ক্রয়ের ক্ষেত্রে ডাউন পেমেন্টের পরিমাণ বৃদ্ধি এবং কিত্তির সংখ্যা হ্রাস করার জন্য বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দেশনা দেয়।এটি কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের কোন নীতির মধ্যে পড়বে?
- 400.
উন্নয়নশীল দেশ হওয়া সত্ত্বেও বাংলাদেশ ব্যাংকিং ব্যবসায় অত্যন্ত জনপ্রিয়তা অর্জন করেছে। বর্তমানে বলেশ্বর ব্যাংক লি. ও কীর্তনখোলা ব্যাংক লি. বাংলাদেশের অন্যতম দুটি সমৃদ্ধশালী ব্যাংক। বলেশ্বর ব্যাংক লি. একটিমাত্র অফিসের মাধ্যমেই দেশের অভ্যন্তরে তাদের ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে। অন্যদিকে, কীর্তনখোলা ব্যাংক লি. দেশে-বিদেশে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে।