Sylhet Board সিলেট বোর্ড ২০১৭
686টি প্রশ্ন
- 451.
মাশরাফি ও তার ৬ বন্ধু মিলে এমন একটি ব্যবসায় সংগঠন গঠন করার জন্য পরিকল্পনা করে যাতে জনগণ থেকেও মূলধন সংগ্রহ করা সম্ভব। তাই তারা প্রয়োজনীয় দলিলপত্রসহ কর্তৃপক্ষের নিকট আবেদন করেন। কর্তৃপক্ষ সন্তুষ্ট হয়ে তাদেরকে একটি সনদ ইস্যু করেন। কিন্তু ব্যবসায় শুরু করার জন্য আরও দলিলপত্রসহ আনুষ্ঠানিকতা সম্পন্ন করত হবে।
- 452.
শিল্প কী সৃষ্টি করে?
- 453.
বাংলাদেশ সরকার তার নিজস্ব প্রতিষ্ঠানের মাধ্যমে চট্টগ্রাম-কক্সবাজার ট্রেন সার্ভিস চালু করার প্রকল্প বাস্তবায়ন করছে, যাতে পর্যটকগণ নিরাপদে ও আরামে কক্সবাজার যেতে পারে। অপরদিকে সরকার নিজস্ব বিনিয়োগের পাশাপাশি বেসরকারি বিনিয়োগকারীদের সহায়তায় ঢাকা-চট্টগ্রাম বুলেট ট্রেন সার্ভিস দেয়ার জন্য একটি নতুন ব্যবসায় গঠন করার উদ্যোগ নিয়েছে।
- 454.
প্রাকৃতিক পরিবেশের উপাদান কোনটি?
- 455.
ইলিয়াছ এমন একটি নতুন প্রযুক্তির যন্ত্র উদ্ভাবন করেন, যা দিয়ে বিদ্যুৎবিতান অবস্থায় ২৪ ঘণ্টা ফ্রিজ চালানো যায়। তিনি এ যন্ত্রটি 'VOLTA' নাম দিয়ে বাজারজাত করেন। 'VOLTA' নাম ও চিহ্নটি তিনি একটি বিশেষ আইনে নিবন্ধন করবে 'VOLTA' ব্যাপক জনপ্রিয়তা লাভ করায় বগুড়ার সানোয়ার VOLIA' নামে একই ধরনের যন্ত্র তৈরি করে বাজারে বিক্রয় শুরু করে। অপরদিকে সিলেটের নাসির 'ELECTRO' নাম দিয়ে একই প্রযুক্তির যন্ত্র তৈরি করে বাজারজাত করছে। ইলিয়াছ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য আইনজীবীর পরামর্শ চান। আইনজীবী অভিমত দেন যে সানোয়ারের বিরুদ্ধে আইনগত প্রতিকার পাওয়া গেলেও সীমাবদ্ধতার কারণে নাসিরের বিরুদ্ধে প্রতিকার পাওয়া সম্ভব হবে না।
- 456.
ক্রয়-বিক্রয় কোন ধরনের বাধা দূর করে?
- 457.
দোহাজারীর আলুচাষি নাসির আরও ৪০ জন আলুচাষি নিয়ে একটি সমবায় সমিতি গঠন করেন। তাদের উদ্দেশ্য হলো প্রয়োজনীয় সার, বীজ, কীটনাশক ক্রয়ে এবং আলু সংরক্ষণ ও বিক্রয়ে সুবিধা লাভ করা। উক্ত সমবায় গঠনের চূড়ান্ত পর্যায়ে সমবায় নিবন্ধক তার সিল ও স্বাক্ষরযুক্ত গুরুত্বপূর্ণ দলিল নাসিরকে প্রদান করেন। উক্ত দলিলে সমিতির মোট শেয়ার সংখ্যা ১,০০০ উল্লেখ আছে। নাসির ২০০ শেয়ার ক্রয় করেন। আগামী নির্বাচনে সমবায় সমিতির চেয়ারম্যান নির্বাচিত হওয়ার জন্য তিনি আরও শেয়ার ক্রয়ের পরিকল্পনা করছেন।
- 458.
ক, খ, গ তিন বন্ধু। ক তার হ্যাচারিতে আলো, তাপ ও বায়ু নিয়ন্ত্রণের মাধ্যমে ডিম থেকে মুরগির বাচ্চা পেয়ে থাকেন। গ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশেষজ্ঞ। তিনি তথ্য লিখন ও প্রক্রিয়াকরণের ব্যবসায়ে নিয়োজিত। খ, ক-এর হ্যাচারি থেকে পণ্য সংহার করেন। খ উত্ত পণ্যের চাহিদা, মূল্যস্তর, যোগাযোগ ব্যবস্থা ইত্যাদি বিষয়ে প্রয়োজনীয় তথ্য গ-এর নিকট থেকে সংগ্রহ করে উত্ত পণ্য সারাদেশে সরবরাহ করে থাকেন।
- 459.
বিএসটিআই সংস্থা কোন মন্ত্রণালয়ের অধীনে?
- 460.
গোটা দেশ আজ একটি পরিবারের মতো। এটি সম্ভব হয়েছে কিসের জন্য?
- 461.
জনাব সোবহান 'একের ভিতর তিন' নামে একটি নতুন কলম বাজারে চালু করেন। যেখানে একই কলম দিয়ে লাল, সবুজ ও কালো রঙের কালি দিয়ে লেখা সম্ভব। কলমটির বাজারে ব্যাপক চাহিদা আছে। কারখানার যন্ত্রপাতির উৎপাদন ক্ষমতা থাকা সত্ত্বেও কর্মীদের আচরণকে প্রভাবিত করে উৎপাদনমুখী করে পর্যাপ্ত পরিমাণ কলম উৎপাদন করতে না পারায় তিনি বাজারের চাহিদা মেটাতে ব্যর্থ হন। কোরবান নামক একজন ব্যবসায়ী সোবহানের বিনা অনুমতিতে উক্ত পণ্য উৎপাদন শুরু করেছেন।
- 462.
একজন ব্যবসায়ীর জন্য গুণগত ও মানসম্পন্ন পণ্য উৎপাদন ও ন্যায্যমূল্য নিশ্চিত করা কিসের পরিচয় বহন করে?
- 463.
জনাব আজাদ সাংগু ব্যাংক, ঢাকা শাখায় একটি হিসাব খুলেছেন। তিনি উত্ত হিসাবে লেনদেনের সময় কাগুজে ডকুমেন্ট যেমন: রশিদ, চেক ব্যবহার করেন তার হিসাবে সবসময় পর্যাপ্ত পরিমাণ অর্থ জমা থাকে। জনাব মজিদ কুশিয়ারা ব্যাংক রংপুর শাখায় একটি হিসাব খোলেন। তিনি ব্যাংক লেনদেনে কোনো কাগুজে ডকুমেন্ট ব্যবহার করেন না। তারা দুজনই স্বপরিবারে কক্সবাজারে বেড়াতে গেলেন যেখানে দুটি ব্যাংকেরই শাখা আছে। দুজনই সংশ্লিষ্ট ব্যাংক শাখায় টাকা উত্তোলন করতে গেলেন। মজিদ যথাযথভাবে উত্তোলনে সমর্থন হন। আজাদ যথাযথ নিয়ম মেনে চেক উপস্থাপন করলেও অন্য শাখার চেক হওয়ায় ব্যাংক তাকে প্রয়োজনীয় সেবা প্রদানে ব্যর্থ হন।
- 464.
ঝুঁকি মোকাবিলা উদ্যোক্তার কোন শ্রেণির গুণাবলির মধ্যে পড়ে ?
- 465.
বিশ্ববাণিজ্য সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত?
- 466.
বর্তমান সময়ে ব্যবসায়ের উন্নতিতে কোনটি বিশেষ ভূমিকা রাখছে?
- 467.
সবচেয়ে প্রাচীন ব্যবসায় সংগঠন কোনটি?
- 468.
রাষ্ট্রীয় ব্যবসায় খাতের অন্তর্ভুক্ত হলো i. বাংলাদেশ বিমান ii. ঢাকা মেডিকেল কলেজ iii. ঢাকা ওয়াসা নিচের কোনটি সঠিক?
- 469.
রনি, জনি ও সনি মিলে একটি বইয়ের দোকান দিলেন। সনি মূলধন দিলেও ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ
করেন না। সনি কোন ধরনের অংশীদার? - 470.
ATM এর পূর্ণ রূপ কী?
- 471.
কতকগুলো দেশ নিয়ে সাপটা চুক্তি সম্পাদিত হয়?
- 472.
মূল্যবোধ দ্বারা মানুষের কোনটি প্রভাবিত হয়?
- 473.
বাংলাদেশের ব্যবসায় উদ্যোগের ক্ষেত্রে মূলত যে সমস্যাটি লক্ষণীয় তা হলো—
i. বাজার ব্যবস্থা ii. রাজনৈতিক
iii. অবকাঠামোগত
নিচের কোনটি সঠিক? - 474.
একমালিকানা ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্র হলো—
i. লন্ড্রি ii. সেলুন
iii. কাপড়ের দোকান
নিচের কোনটি সঠিক? - 475.
কোম্পানির সংবিধান কোনটি?
- 476.
উদ্দীপকে রায়হানের নেতৃত্ব কোন ধরনের?
- 477.
উদ্দীপকে আমিরের কাজটি ব্যবস্থাপনার কোন কাজের অংশ?
- 478.
উদ্দীপকে ব্যবস্থাপনার কোন নীতি লঙ্ঘিত হয়েছে?
- 479.
উদ্দীপকে প্রতিষ্ঠানে যে ধরনের প্রভাব পড়ে তা হলো—i. কর্মীদের মধ্যে হতাশা দেখা দেয়ii. আনুগত্য বৃদ্ধি পায়iii. বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়নিচের কোনটি সঠিক?
- 480.
উদ্দীপকে কোন ধরনের পরিকল্পনার কথা বলা হয়েছে?
- 481.
এরূপ পরিকল্পনার ফলে প্রতিষ্ঠানে—
i. ব্যয় বৃদ্ধি পাবে
ii. গতিশীলতা বৃদ্ধি পাবে
iii. সময়ের সদ্ব্যবহার হবে
নিচের কোনটি সঠিক? - 482.
উদ্দীপকে প্রতিষ্ঠানের সাংগঠনিক কাঠামোর ধরন কী?
- 483.
এরূপ সংগঠনে—
i. স্বেচ্ছাচারিতা বৃদ্ধি পায়
ii. স্বৈরতন্ত্রের ঝুঁকি থাকে
iii. বিশেষজ্ঞতার সর্বোচ্চ ব্যবহার হয়
নিচের কোনটি সঠিক? - 484.
কবিরের বিক্রয় ব্যবস্থাপক বাছাইয়ের কাজটি কোনটির সাথে সম্পৃক্ত?
- 485.
এ ধরনের নিয়োগের ফলে 'Y' যেসব সুবিধা পায় তা হলো—
i. অভ্যন্তরীণ কর্মীদের উদ্বুদ্ধকরণ
ii. কার্যপরিবেশের সঙ্গে খাপ খাওয়ানো
iii. উৎপাদনশীলতা বৃদ্ধি
নিচের কোনটি সঠিক? - 486.
বাজেট কোনটির মাধ্যমে প্রকাশ করা হয়?
- 487.
বাজেটারি নিয়ন্ত্রণ গুরুত্বপূর্ণ হওয়ার কারণ হলো—
i. বাজেট কাজের মান বৃদ্ধি করে
ii. এর মাধ্যমে বিচ্যুতি নিরূপণ সম্ভব
iii. নিয়ন্ত্রণের কার্যকর ভিত্তি প্রদান করে
নিচের কোনটি সঠিক? - 488.
Organize শব্দটির অর্থ কী?
- 489.
জনাব সিদ্দিক একটি প্রতিষ্ঠানে কর্মরত। অন্যান্য প্রতিষ্ঠানের তুলনায় বেতন-ভাতাদি কম হওয়ায় তার অধীনস্থ শ্রমিক-কর্মীরা জনাব সিদ্দিকের কাছে বেতন বাড়ানোর জন্য আবেদন করেন। জনাব সিদ্দিক বিষয়টি বিক্রয় ব্যবস্থাপক জনাব সামীকে জানান। জনাব সামী বিষয়টি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক জনাব মঈনকে জানালেন। তিনি হিসাব ও অর্থ বিভাগের প্রধানসহ ৪ সদস্যের একটি দল গঠন করেন। তাদের দায়িত্ব হলো প্রতিষ্ঠানের আয়-ব্যয় নিরূপণ করে বেতন সংক্রান্ত দ্বিতীয় বিষয় নিয়ে প্রতিবেদন তৈরি ও পেশ করা।
- 490.
দলীয় সমঝোতার নীতি মেনে চললে প্রতিষ্ঠানে কোন ধরনের সমন্বয় ব্যবস্থা গড়ে ওঠে?
- 491.
জনাব স্পৃহা একটি উৎপাদনশীল প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। তিনি প্রতিষ্ঠানের লক্ষ্য নির্ধারণ, নীতিমালা, পরিকল্পনা এবং বাজারজাতকরণ কৌশল নির্ধারণের সাথে সম্পৃক্ত। সম্প্রতি তিনি কারখানায় অত্যাধুনিক তিনটি মেশিন স্থাপন করেন। পুরাতন মেশিনচালকগণ নতুন মেশিন চালানোয় দক্ষ নয়। এতে উৎপাদন বাড়ার পরিবর্তে কাজে বিঘ্ন হচ্ছে। যার কারণে তিনি মেশিনচালকদের দক্ষতা বাড়ানোর চিন্তা করছেন।
- 492.
পদোন্নতির ভিত্তি কয়টি?
- 493.
সমন্বয়ের অভাবে প্রতিষ্ঠানে প্রথমত কোন ধরনের সমস্যা দেখা দেয়?
- 494.
জনাব মুগ্ধ ও জনাব স্নিগ্ধ সরকারি বিশ্ববিদ্যালয় থেকে এম.বি.এ সম্পন্ন করে প্রতিষ্ঠিত একটি প্রতিষ্ঠানে যথাক্রমে হিসাব ও অর্থ বিভাগের ব্যবস্থাপক হিসেবে কাজে যোগ দেন। তারা প্রথমেই আগামী ছয় মাসে তাদের করণীয় ঠিক করেন। অধীনস্থ কর্মীদের দক্ষতা ও যোগ্যতা অনুযায়ী কাজ ভাগ করেন এবং কে, কোন কাজ, কখন সম্পন্ন করবেন, সে সম্পর্কে উপদেশ দেন। সার্বক্ষণিক যোগাযোগের মাধ্যমে কর্মীরা কোনো, সমস্যার সম্মুখীন হলে তা তাৎক্ষণিক সমাধানের ব্যবস্থা করেন। ছয় মাস পর দেখা যায় তাদের লক্ষ্য অর্জিত হয়েছে । তাই তারা কর্মীদের কাজের প্রশংসা করেন ।
- 495.
E-Commerce এর পূর্ণ রূপ কি?
- 496.
প্রাইম কোম্পানি লি.-এর কর্মচারীরা তাদের মধ্যে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ জনাব মোস্তাফিজকে কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি হিসেবে মনোনীত করে । প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক জনাব ইকবাল কর্মীদের ভালো-মন্দের গুরুত্ব দেন না। তিনি শুধু প্রতিষ্ঠানের কাজগুলো ঠিকমতো পরিচালনা করা হচ্ছে কি না, তা তদারকি করেন। যেকোনো ভাবে কাজ আদায় করাটাই তার কাছে গুরুত্বপূর্ণ ।
- 497.
অনার্থিক প্রেষণা কোনটি?
- 498.
জনাব আরিয়ান XYZ কোম্পানির একজন ব্যবস্থাপক। তিনি যথাসময়ে অফিসে আসেন এবং যথানিয়মে কাজ শেষ করে অফিস ত্যাগ করেন। তিনি নিজের কাজে খুব দক্ষ এবং প্রয়োজনে অন্যদের বোঝাতে সক্ষম হন। সহকর্মীদের পরামর্শ ধৈর্য ধরে শোনেন এবং আলোচনার মাধ্যমে দ্রুত সঠিক সিদ্ধান্ত দেন। তবে তার অধীনস্থ কর্মীদের মধ্যে শুধু নিজ এলাকার কর্মীদের তিনি ঠিকমতো ছুটি দেন এবং অন্যদের সহজে ছুটি দিতে চান না ।
- 499.
কোনটি 6M এর অন্তর্ভুক্ত নয়?
- 500.
হাসিব করপোরেশন একটি ঐতিহ্যবাহী ব্যবসায় প্রতিষ্ঠান । তারা সবসময় নগদে পণ্য বিক্রি করে থাকে। সম্প্রতি তারা ধারেও পণ্য বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। প্রাথমিকভাবে আগামী ১ বছরের জন্য ধারে বিক্রি সংক্রান্ত পরিকল্পনা তৈরি ও বাস্তবায়নের জন্য প্রতিষ্ঠানের সবস্তরে নির্দেশ দেওয়া হলো। ১ বছরের মধ্যে নতুন পরিকল্পনায় সফলতা না এলে শুধু নগদ বিক্রি কাজ পরিচালনা করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হলো ।