Barishal Board বরিশাল বোর্ড ২০২৫

693টি প্রশ্ন

  1. 351.

    গোমতী ট্রেডার্স একটি নতুন প্রকল্পে বিনিয়োগ করার কথা ভাবছে। প্রকল্পের জন্য ৫৫,০০০ টাকা মূল্যের একটি মেশিন ক্রয় করা হবে। মেশিনটির আয়ুষ্কাল ৫ বছর এবং ভগ্নাবশেষ মূল্য ৫,০০০ টাকা। কর্পোরেট কর হার ৪০% এবং প্রত্যাশিত আয়ের হার ১২%। মেশিনটি কর-পরবর্তী মুনাফা নিম্নরূপ:

    কর-পরবর্তী বছর | ১ | ২ | ৩ | ৪ | ৫
    কর-পরবর্তী নগদ প্রবাহ (টাকা) | ১০,০০০ | ১১,০০০ | ১৪,০০০ | ১৫,০০০ | ২৫,০০০

  2. 352.

    শেয়ারের মূল্যে বৃদ্ধির ফলে যে লাভ হয় তাকে কী বলে?

  3. 353.

    AB লি. ফ্যাক্টরির জন্য একটি জেনারেটর ক্রয় করবেন। জেনারেটর সংক্রান্ত তথ্যাবলি নিম্নরূপ:বার্ষিক কর-পরবর্তী আয় নিম্নরূপ:মূলধন ব্যয় ১০%।

    বছর | ১ | ২ | ৩ | ৪
    কর-পরবর্তী আয় (টাকা) | ২০,৫০০ | ১৭,২০০ | ১৪,০০০ | ১২,৫০০

  4. 354.

    তহবিল সংগ্রহের জন্য অভ্যন্তরীণ উৎস কোনটি?

  5. 355.

    জনাব 'X' লাভজনক স্টকে বিনিয়োগ করতে আগ্রহী। তিনি দুটি স্টকের নিম্নলিখিত তথ্যাবলি বিবেচনা করেছেন:

    সম্ভাবনা | আয়ের হার
    স্টক-A | স্টক-B
    ০.৪০ | - ১০% | - ৩০%
    ০.২০ | 8% | ২০%
    ০.১০ | ১২% | ০%
    ০.২০ | ১০% | ৪৫%
    ০.১০ | ৪০% | ২৫%

  6. 356.

    জনাব শামিম ১,০০,০০০ টাকায় একটি মেশিন ক্রয় করার কথা ভাবছেন। মেশিনটির মেয়াদকাল ৪ বছর। মেশিনটির অবচয় ও করপূর্ব আন্তঃপ্রবাহ নিম্নরূপ:মেয়াদ শেষে ভগ্নাবশেষ মূল্য ১৫,০০০ টাকা। কর হার ৪০%!

    বছর | ১ম | ২য় | ৩য় | ৪র্থ
    নগদ প্রবাহ | ৩২,০০০ | ২৫,০০০ | ২২,০০০ | ৩০,০০০

  7. 357.

    দীর্ঘ মেয়াদী অর্থায়নের অভ্যন্তরীণ উৎস হলো—
    i. i. সাধারণ শেয়ার
    ii. ii. অবন্টিত মুনাফা
    iii. iii. অবচয় তহবিল
    নিচের কোনটি সঠিক?

  8. 358.

    BPR কোম্পানির দুটি প্রকল্পের তথ্যসমূহ নিম্নরূপ:

    প্রকল্প | ভার | প্রত্যাশিত আয়ের হার | আদর্শ বিচ্যুতি | সহ-সম্পর্ক
    A | ৬০% | ১৭.৩৩% | ৩.০৬% | - ০.৬০
    B | ৪০% | ১৫.৬৭% | ৪.০৪%

  9. 359.

    কোনটি মূলধন বাজেটিং মূল্যায়নের সনাতন কৌশল?

  10. 360.

    দীর্ঘমেয়াদী ভিত্তিতে লাভজনক প্রকল্পে বিনিয়োগ সিদ্ধান্তকে বলা হয়—

  11. 361.

    যে ক্ষেত্রে একটি প্রকল্প গ্রহণ করা হলে অন্য প্রকল্পটি বাদ দিতে হবে তাকে কী বলে?

  12. 362.

    মূলধন বাজেটিং-এর আধুনিক পদ্ধতি হলো—
    i. NPV
    ii. IRR
    iii. PBP
    নিচের কোনটি সঠিক?

  13. 363.

    মোট মুনাফা থেকে কর বাদ দিলে নিচের কোনটি পাওয়া যায়?

  14. 364.

    নিচের কোনটি মূলধন বাজেটিং এর প্রথম ধাপ?

  15. 365.

    অর্থনৈতিক অনিশ্চয়তা থেকে কোন ধরনের ঝুঁকি সৃষ্টি হয়?

  16. 366.

    CAPM এর পূর্ণরূপ কী?

  17. 367.

    বাজার আয় ও ঝুঁকিমুক্ত আয়ের ব্যবধান নিচের কোনটি?

  18. 368.

    মুনাফা সর্বাধিকরণে কোনটি বিবেচনা করা হয়?

  19. 369.

    পোর্টফোলিও বৈচিত্র্যকরণের উদ্দেশ্য কোনটি?

  20. 370.

    তারল্য ঘাটতি হওয়ার কারণ—
    i. বেশি বিনিয়োগ
    ii. অধিক বাকিতে বিক্রয়
    iii. ঋণ পরিশোধ
    নিচের কোনটি সঠিক?

  21. 371.

    জনাব লিনা খান একটি প্রতিষ্ঠানে কর্মরত আছেন। তিনি প্রতিষ্ঠানের অর্থ বিনিয়োগ ও ঋণ গ্রহণ সংক্রান্ত বিষয় সমূহের সিদ্ধান্ত নিয়ে থাকেন। জনাব লিনা খান কোন ধরনের কর্মকর্তা?

  22. 372.

    নিট আয়ের যে অংশ শেয়ার মালিকদের মধ্যে বণ্টন করা হয় তাকে কী বলে?

  23. 373.

    ভবিষ্যতে প্রাপ্ত টাকার বাট্টাকৃত মূল্যকে কী বলা হয়?

  24. 374.

    উদ্দীপকে জনাব হাবীব কোন ইলেক্ট্রনিক ব্যাংকিং পদ্ধতির মাধ্যমে তার ব্যবসায়িক লেনদেন সম্পাদন করেন?

  25. 375.

    জনাব জামানের কোম্পানির জন্য কোন ব্যাংক হিসাব উপযোগী?

  26. 376.

    জনাব জামানের কোম্পানির ব্যাংক হিসাব খোলার জন্য প্রয়োজন হবে—
    i. স্মারকলিপি
    ii. চুক্তিপত্র
    iii. রেজুলেশন
    নিচের কোনটি সঠিক?

  27. 377.

    উদ্দীপকে জনাব নাসির কোন ধরনের বিমা করতে চেয়েছেন?

  28. 378.

    উদ্দীপকে বিমা কোম্পানি কর্তৃক জনাব নাসিরের প্রস্তাব প্রত্যাখানের কারণ কী?

  29. 379.

    উদ্দীপকে জনাব রহমান বিমা ব্যবসায়ের কোন নীতিটি ভঙ্গ করেছেন?

  30. 380.

    উদ্দীপকে উল্লিখিত পরিস্থিতিতে বিমা কোম্পানির করণীয় কী?

  31. 381.

    উদ্দীপকে বাংলাদেশ ব্যাংক ঋণ নিয়ন্ত্রণের কোন পদ্ধতি প্রয়োগ করেছে?

  32. 382.

    বাংলাদেশ ব্যাংকের প্রয়োগকৃত পদ্ধতির কারণে অর্থনীতিতে কী প্রভাব পড়বে?

  33. 383.

    চেকে দাগকাটার উদ্দেশ্য কী?

  34. 384.

    চট্টগ্রাম ইপিজেড এলাকায় 'A' ব্যাংক ব্যবসায়ীদের নিকট খুবই জনপ্রিয়। 'A' ব্যাংক ব্যবসায়ীদের কাছ থেকে আমানত গ্রহণ, ঋণ প্রদানসহ প্রভৃতি কাজের সাথে যুক্ত। সম্প্রতি 'A' ব্যাংক 'B' ব্যাংকের অনুমতি নিয়ে চট্টগ্রামের আগ্রাবাদে নতুন একটি শাখা খুলে। 'A' ব্যাংক যখন আর্থিক সংকটে থাকে এবং অন্য কোন উৎস থেকে তহবিল সংগ্রহ করতে ব্যর্থ হয়। তখন 'B' ব্যাংক 'A' ব্যাংকের উদ্ধারকারী হয়ে জরুরি ঋণ প্রদানের মাধ্যমে সহায়তা করে। 'B'ব্যাংক মুদ্রাবাজার নিয়ন্ত্রণও করে থাকে।

  35. 385.

    কেন্দ্রীয় ব্যাংক একটি দেশের মুদ্রাবাজারের স্থিতিশীলতা রক্ষা করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাম্প্রতিক বৈশ্বিক ঘটনা প্রবাহের কারণে মুদ্রাস্ফীতি দেখা দিলে ব্যাংকটি তার সুদের হার ১% বৃদ্ধির সিদ্ধান্ত গ্রহণ করে। সুদের হার বৃদ্ধি করার পরও মুদ্রাস্ফীতিনিয়ন্ত্রণে না আসায় ব্যাংকটি ঋণ সরবরাহের ক্ষেত্রে কিছু খাত নির্দিষ্ট করে দেয়। যার ফলে বাজারেস্থিতিশীলতা আসে।

  36. 386.

    অঙ্গীকারপত্র ও বিনিময় বিলের মিলসমূহ হলো —
    i. উভয় দলিল বাট্টাকরণ করা যায়
    ii. উভয়ই ঋণ পরিশোধের প্রামাণ্য দলিল
    iii. উভয়ই ব্যবসা-বাণিজ্যে ব্যবহৃত হয়
    নিচের কোনটি সঠিক?

  37. 387.

    বর্তমানে ব্যাংকিং সেবা ও সুবিধার ক্ষেত্রে ব্যাপক উন্নতি সাধিত হয়েছে। অতীতে যেখানে ব্যাংকিং সেবা প্রাপ্তির বিষয়টি যথেষ্ট সময়সাপেক্ষ ও ব্যয়বহুল ছিল বর্তমানে তা যথেষ্ট সময় ও ব্যয় সাশ্রয়ী হয়ে উঠেছে। ব্যাংকিং সেবার এ উন্নতির বিষয়টি মাথায় রেখে জনাব মামুন ব্যাংক থেকে এমন একটি কার্ড সংগ্রহ করেন, যার সাহায্যে অর্থ উত্তোলন, তহবিল স্থানান্তর, হিসাবে রক্ষিত অর্থের বিপরীতে পণ্য ও সেবা ক্রয়ের সুবিধা পাওয়া যায়। অন্যদিকে, কাশেম লেনদেনের সুবিধার্থে একটি ব্যাংক কার্ড সংগ্রহ করেন। যাতে উপরোক্ত সুবিধার পাশাপাশি তাকে একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত ঋণ সুবিধা প্রদান করে।

  38. 388.

    জনাব নীলা সংসার খরচ হতে কিছু অর্থ সঞ্চয় করেন এবং একটি ব্যাংক হিসাবেজমা রাখেন, তিনি উক্ত হিসাবে সামান্য সুদ পান। ঐ হিসাবে জমানো অর্থ দিয়ে তিনি একটি অনলাইন ব্যবসা শুরু করেন। ব্যবসায়ের প্রয়োজনে প্রতিদিন তাকে অর্থ জমা দিতে হয় এবং উত্তোলন করতে হয়। তাই তিনি আরেকটি ব্যাংক হিসাব খুলেন, যে হিসাবে কোন সুদ দেওয়া হয় না। নতুন হিসাবের স্থিতির পরিমাণ ৩০,০০০ টাকা হলেও তিনি উক্ত হিসাবের ৩৫,০০০ টাকার একটি চেক ব্যাংকে উপস্থাপন করেন।

  39. 389.

    জনাব হাবীব একজন ব্যবসায়ী। তিনি তার অধিকাংশ ব্যবসায়িক লেনদেন মোবাইল ফোন ব্যবহার করে সম্পাদন করেন। চিকিৎসার প্রয়োজনে তিনি বিদেশে যাবেন। অতিরিক্ত ব্যয়ের কথা ভেবে তিনি দুশ্চিন্তায় পড়েছেন।যে ব্যাংকিং সেবাসমূহ জনাব হাবীবের দুশ্চিন্তা দূর করতে পারে তা হলো —i. ক্রেডিট কার্ডii. ভ্রমণকারীর চেকiii. বিনিময় বিলনিচের কোনটি সঠিক?

  40. 390.

    জনাব কবির এর একটি ব্যাংক হিসাব ছিল। যেখানে তিনি পাঁচ বছর ধরে প্রতি মাসে ১,০০০ টাকা কিস্তি প্রদান করেন। পাঁচ বছর পর, হিসাবের মেয়াদপূর্তিতে, তিনি ১ লক্ষ টাকা পান। তিনি সর্বোচ্চ মনাফা হারে আরেকটি হিসাব খুলেন এবং উক্ত ১ লক্ষ টাকা আরো চার বছরের জন্য ঐ হিসাবে জমা রাখেন। তিন বছর পর তিনি ঐ ১ লক্ষ টাকা জরুরি প্রয়োজনে উত্তোলন করতে চাইলেন, কিন্তু ব্যাংক ম্যানেজার তাকে টাকা উত্তোলন না করে হিসাবটির মেয়াদপূর্তি পর্যন্ত অপেক্ষা করার পরামর্শ দেন।

  41. 391.

    অনলাইন ব্যাংকিং কোন ধরনের ব্যাংকিং ব্যবস্থায় অধিক সুবিধাজনক?

  42. 392.

  43. 393.

    সুপার শপে পণ্যের মূল্য পরিশোধের ক্ষেত্রে নিচের কোন যন্ত্রটি ব্যবহৃত হয়?

  44. 394.

    'P' ও 'Q' কেন্দ্রীয় ব্যাংকের তালিকাভুক্ত দুইটি ব্যাংক। 'P' ব্যাংক একাধিক অফিসের মাধ্যমে দেশে ও বিদেশে কার্যক্রম পরিচালনায় সক্ষম হলেও 'Q' ব্যাংক শুধু একটি অফিসের মাধ্যমে নির্দিষ্ট এলাকার জনগণকে ব্যাংকিং সেবাদিয়ে আসছে।

  45. 395.

    নিচের কোনটির মাধ্যমে বিমা ব্যবসায়ের উদ্ভব হয়েছে?

  46. 396.

    জনাব করিম "এম ভি সুরমা” নামক জাহাজের মালিক। তিনি জাহাজটির জন্য “XYZ" বিমা কোম্পানির সাথে এক কোটি টাকার বিমা করেন। উক্ত বিমার-এক তৃতীয়াংশ ঝুঁকির জন্য "XYZ” বিমা কোম্পানি “PQR” বিমা কোম্পানির সাথে আরেকটি বিমা চুক্তি করার সিদ্ধান্ত গ্রহণ করে।

  47. 397.

    বাংলাদেশে বিমা ব্যবসায়ের নিয়ন্ত্রক সংস্থা কোনটি?

  48. 398.

    জনাব রিফাত তার ব্যক্তিগত ব্যবহৃত প্রাইভেট কারটি 'রূপালি বিমা কোম্পানি'র নিকট ২৫ লক্ষ টাকার বিমা করেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় গাড়িটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তীতে জনাব রিফাত বিমা দাবি করলে বিমা কোম্পানি সম্পূর্ণ অর্থ পরিশোধ করেন। আবার, বিমা কোম্পানি ক্ষতিগ্রস্ত গাড়িটি ৪ লক্ষ টাকায় বিক্রয় করে তার সম্পূর্ণ অর্থ গ্রহণ করে। কিন্তু জনাব রিফাত ক্ষতিগ্রস্ত গাড়ির বিক্রয়লব্ধ অর্থ দাবি করলে বিমা কোম্পানি তা পরিশোধে অস্বীকৃতি জানায়।

  49. 399.

    ক্ষতিপূরণের চুক্তি হলো —
    i. অগ্নি বিমা
    ii. জীবন বিমা
    iii. নৌ বিমা
    নিচের কোনটি সঠিক?

  50. 400.

    জনাব সলিল ২০২০ সালে একটি জীবন বিমাপত্র গ্রহণ করেন। ঐ বিমার জন্য তাকে যতদিন বেঁচে থাকবেন ততদিন প্রিমিয়াম প্রদান করতে হবে। তার মৃত্যুর পর তার সন্তানরা বিমা দাবি পাবে। ২০২৪ সালে তিনি অসুস্থ হয়ে পড়েন। তিনি বিমাটি বন্ধ করে দেন এবং তার প্রদত্ত প্রিমিয়াম ফেরত প্রদানের দাবি করেন।