Barishal Board বরিশাল বোর্ড ২০১৯

683টি প্রশ্ন

  1. 351.

    স্কয়ার ফার্মাসিউটিক্যালস লি. বিভিন্ন ধরনের পণ্য উৎপাদন ও বিক্রয় করে থাকে। উৎপাদন ব্যয় ও অন্য তথ্য নিম্নরূপ: স্থায়ী ব্যয় ১,২০,০০০ টাকা, পরিবর্তনশীল ব্যয় এককপ্রতি ১২ টাকা, বিক্রয়মূল্য এককপ্রতি ২০ টাকা এবং বিক্রয় ২০,০০০ একক।

  2. 352.

    দীর্ঘ মেয়াদি মূলধনের উৎস হলো— i. সাধারণ শেয়ার মূলধন ii. অগ্রাধিকার শেয়ার মূলধনiii. ঋণ মূলধন নিচের কোনটি সঠিক?

  3. 353.

    হামিদ সাহেব একটি ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠানে চাকরি করেন। প্রতিষ্ঠানটি ধারে কাঁচামাল ক্রয় করে থাকে। সম্প্রতি কাঁচামাল সরবরাহকারী ধার পরিশোধের জন্য ২/১০ নিট ৪৫ শর্ত প্রস্তাব করেছেন। এ অবস্থায় হামিদ তার মালিককে ২% বাট্টা গ্রহণের জন্য অনুরোধ জানালেন। কিন্তু মালিক পাল্টা যুক্তি দেখালেন, “আমার হাতে নগদ টাকা নেই। এখন ২% বাট্টা গ্রহণ করতে হলে বার্ষিক ১৪% হারে ব্যাংক থেকে ঋণ নিতে হবে, তাই সেটা লাভজনক হবে না।" হামিদ সাহেব তার মালিককে বোঝাতে ব্যর্থ হলেন যে, ২% বাট্টার সুযোগ গ্রহণ না করলে বার্ষিক ব্যয় বেশি হবে।

  4. 354.

    কোনটি মূলধন বাজেটিং প্রণয়নের প্রথম পদক্ষেপ ?

  5. 355.

    জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের জন্য রাজশাহী সিটি কর্পোরেশন উড়াল সেতু নির্মাণের উদ্দেশ্যে অর্থ সংগ্রহের উদ্যোগ নিয়েছেন। সরকারের সংশ্লিষ্ট দফতর থেকে আর্থিক সহায়তা পাওয়ার পরও অবশিষ্ট অর্থ জোগাড় করার জন্য জনসাধারণের মধ্যে ৪,০০০ টাকা লিখিত মূল্যের চিরস্থায়ী বন্ড ইস্যু করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন। যার সুদের হার ১৫%।

  6. 356.

    ঋণের সুদ পরিশোধের অক্ষমতা থেকে কোন ঝুঁকির সৃষ্টি হয়?

  7. 357.

    রূপালী লিমিটেড কোম্পানির মূলধন কাঠামো নিম্নরূপ:কোম্পানির প্রতিটি শেয়ার বর্তমান বাজারে ২০ টাকা করে বিক্রি হচ্ছে। কোম্পানি প্রত্যাশা করছে যে আগামী বছর প্রতি শেয়ার ৪ টাকা করে লভ্যাংশ দিতে পারবে। লভ্যাংশ বৃদ্ধির হার ৫% এবং করের হার ৩০%।

  8. 358.

    চক্রবৃদ্ধি ও বাট্টাকরণের সম্পর্ক হচ্ছে—

  9. 359.

    মেঘনা কোম্পানির বিনিয়োগ প্রকল্প নিম্নরূপ:প্রকল্পের প্রাথমিক বিনিয়োগ ১,০০,০০০ টাকা। প্রকল্পের মেয়াদকাল ৫ বছর। ভগ্নাবশেষ মূল্য শূন্য ।কোম্পানির মূলধন ব্যয় ১০%, প্রকল্পের অবচয় স্থির কিস্তি পদ্ধতি হিসেবে ভুক্ত হবে। কোম্পানির কর হার ৪০%।

  10. 360.

    পোর্টফোলিও গঠনের উদ্দেশ্য কী?

  11. 361.

    কোনটি ঝুঁকিমুক্ত আর্থিক সম্পদ?

  12. 362.

    'কর্ণফুলী লিমিটেড ৩০,০০০ টাকা X কোম্পানির শেয়ার এবং ২০,০০০ টাকা Y কোম্পানির শেয়ারে বিনিয়োগ করলেন। বিভিন্ন অর্থনৈতিক অবস্থায় শেয়ার দুটির আয়ের হার নিম্নে দেওয়া হলো:

  13. 363.

    'মানি লন্ডারিং প্রতিরোধ আইন' প্রণীত হয় কোন সালে?

  14. 364.

    কোনটি চলতি সম্পদ?

  15. 365.

    ব্যবসায় ঋণের খরচ বহন করে কে?

  16. 366.

    মূলধন বাজেটিং-এর গুরুত্ব হলো—
    i. দীর্ঘমেয়াদি সম্পদ সংগ্রহ
    ii. সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত
    iii. পর্যাপ্ত মূলধন
    নিচের কোনটি সঠিক?

  17. 367.

    নতুন শেয়ার ইস্যুর সাথে সম্পর্কিত খরচ হলো—i. অবলেখকের কমিশনii. বিজ্ঞাপন খরচiii. লভ্যাংশনিচের কোনটি সঠিক?

  18. 368.

    নগদ প্রবাহ বিবরণী তৈরির পদ্ধতি কয়টি?

  19. 369.

    উদ্দীপকে উল্লিখিত AP ব্যাংকটি কোন ধরনের ব্যাংক?

  20. 370.

    উদ্দীপকে উল্লিখিত জনাব রাজার জন্য নিচের কোন ব্যাংক হিসাবটি উপযোগী?

  21. 371.

    বিমা কোম্পানি আয়েশার বাবাকে কোন ধরনের বিমাপত্র গ্রহণ করতে বলে?

  22. 372.

    উদ্দীপকটিতে উল্লিখিত আয়েশার বাবার গৃহীত বিমাপত্রটির বিষয়বস্তু কী হওয়া উচিত?
    i. ব্যক্তিগত
    ii. মেধা
    iii. সম্পত্তি
    নিচের কোনটি সঠিক?

  23. 373.

    উদ্দীপকের জনাব তাজবিদ হাসানকে প্রদত্ত ঋণ থেকে MK ব্যাংক লিমিটেড-এর ঋণ আমানত সৃষ্টির পরিমাণ কত?

  24. 374.

    উদ্দীপকে উল্লিখিত MK ব্যাংক লিমিটেড-এর বিধিবদ্ধ তারল্য সংস্থিতি সংরক্ষণের হার কমে ১০% হলে, ঋণ আমানত সৃষ্টির পরিমাপের ওপর কী ধরনের প্রভাব পড়বে?

  25. 375.

    উপরের ছকে 'ক' চিহ্নিত ঘরটিতে কোনটি বসবে?

  26. 376.

    উদ্দীপকের উল্লিখিত মি. সাজিদ কোন বিমা কোম্পানির কাছ থেকে সবচেয়ে বেশি ক্ষতিপূরণ পাবে?

  27. 377.

    উদ্দীপকের দলিলটি কোন ধরনের হস্তান্তরযোগ্য দলিল?

  28. 378.

    উদ্দীপকে উল্লিখিত জনাব আজহারুল ইসলামের বিমাপত্রটি কোন ধরনের বিমা?

  29. 379.

    উদ্দীপকে উল্লিখিত বিমাপত্রটি কোন ধরনের সম্পত্তির ক্ষেত্রে করা হয়ে থাকে?

  30. 380.

    নিচের কোনটি ব্যাংক নোট ?

  31. 381.

    দেশের অর্থিক শৃঙ্খলা রক্ষা করা বাংলাদেশ ব্যাংকের অন্যতম উদ্দেশ্য। তাই প্রতি অর্থবছরের শুরুতেই এ ব্যাংক দেশের সকল ব্যাংককে কৃষি, শিল্প, ব্যবসা ও পরিবহন ইত্যাদি বিভিন্ন বিভাগে ঋণের পরিমাণ নির্ধারণ করে দেয়। দেশের শেয়ার বাজারের সাম্প্রতিক স্থবিরতা দূর করার জন্য ব্যাংকটি বর্তমান খোলা বাজার কার্যক্রম চালু করেছে।

  32. 382.

    হস্তান্তরযোগ্য ঋণ দলিলের বৈশিষ্ট্য হলো-
    i) লিখিত দলিল
    ii) হস্তান্তরযোগ্যতা
    iii) মেয়াদি
    নিচের কোনটি সঠিক ?

  33. 383.

    চেকের প্রথম পক্ষ হলো—
    i. আদেষ্টা
    ii. আদিষ্ট
    iii. আমানতকারী
    নিচের কোনটি সঠিক?

  34. 384.

    মি. কাশিনাথ একজন চাকরিজীবী। তিনি “পুনর্ভবা ব্যাংক লি.”-এর নিকট ১,০০,০০,০০০ (এক কোটি) টাকার গৃহঋণের জন্য আবেদন করেন। উক্ত ব্যাংক ঋণের অনুমোদন দিয়ে বরাদ্দকৃত অর্থ জমা করার জন্য তাকে একটি ঋণহিসাব খোলার পরামর্শ দেয়। উক্ত ব্যাংকের ঐ শাখায় তার বেতন হিসাবও বিদ্যমান আছে।

  35. 385.

    বৈদেশিক বিনিময় হার নির্ধারণের পদ্ধতি হলো-
    i) ধাতব মুদ্রাব্যবস্থা
    ii) স্বর্ণমানব্যবস্থা
    iii) কাগজি মুদ্রাব্যবস্থা
    নিচের কোনটি সঠিক ?

  36. 386.

    জনাব আজাদ একটি বেসরকারি কলেজে অধ্যাপনা করেন। তিনি প্রতি মাসেবেতন হতে কিছু পরিমাণ অর্থ তার ব্যাংক হিসাবে জমা করেন। কয়েক বছর পর তিনি তার ব্যাংক হিসাবে জমানো টাকাগুলো একত্রে অন্য একটি ব্যাংক হিসাবে বেশি লাভজনক খাতে দীর্ঘ মেয়াদের ভিত্তিতে রাখার সিদ্ধান্ত নিলেন। সে মোতাবেক তিনি ব্যাংকের সাথে যোগাযোগ করে একটি অধিক লাভজনক ব্যাংক হিসাবে টাকাটা জমা রাখলেন।

  37. 387.

    নিচের কোনটির মাধ্যমে বাকিতে পণ্যদ্রব্য ক্রয় করা যায়?

  38. 388.

    জনাব হাসিনুর চাকরি থেকে অবসর গ্রহণের পর একটি ব্যবসায় শুরু করলেন। তিনি তার পুরাতন ব্যাংক হিসাবেই লেনদেন চালু রাখলেন। জনাব হাসিনুর তার এক পাওনাদারকে ৫০,০০০ টাকার একটি চেক প্রদান করলেন। চেকটি ব্যাংকে উপস্থাপন করলে ব্যাংক টাকা প্রদান না করে তাকে জানালো যে, জনাব হাসিনুর চলতি সপ্তাহে দুইবার টাকা উত্তোলন করেছেন। পাওনাদার বিরক্ত হয়ে জনাব হাসিনুরকে ব্যবসায়িক লেনদেন সহায়ক একটি নতুন হিসাব খোলার পরামর্শ দিলেন।

  39. 389.

    মুদ্রাবাজারের মধ্যমণি বলা হয় কোন ব্যাংককে ?

  40. 390.

    মিসেস কেয়া ও মিসেস রিয়া ‘বিগ বাজারে’ এক সাথে যান কেনাকাটা করতে। তারা ঘুরে ঘুরে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদিসহ মাছ, মাংস ও সবজি ক্রয় করেন। মিসেস কেয়া সাধারণত নগদ টাকা সাথে না রেখে এক ধরনের কার্ড সাথে রাখেন। তিনি দোকানে মূল্য পরিশোধ করতে গিয়ে জানতে পারেন যে, এই কার্ডের মাধ্যমে টাকা উত্তোলন করে মূল্য পরিশোধের প্রয়োজনীয় ব্যবস্থা এখানে নাই। উপায়ান্তর না থাকায় মিসেস রিয়া অন্য আর এক ধরনের কার্ডের মাধ্যমে উভয়ের পণ্যের মূল্য পরিশোধ করেন।

  41. 391.

    আধুনিক অর্থনীতির জীবনী শক্তি কোনটি?

  42. 392.

    মি. রহমান নিচের চেক প্রাপ্ত হয়ে মি. হারুনকে প্রদান করতে চাইলে মি. হারুন চেকটি গ্রহণ করতে অপারগতা প্রকাশ করেন। মি. রহমান তাঁর সোনালী ব্যাংকের হিসাবে চেকটি জমা করতে গেলে আইনগত জটিলতার কারণে উক্ত ব্যাংক চেক গ্রহণ না করে ফেরত দেন।

  43. 393.

    আধুনিক ব্যাংক শব্দটির উৎপত্তি কোনটি থেকে?

  44. 394.

    জনাব কাজল সেতাবগঞ্জ সুগার মিলে হিসাব সহকারী পদে চাকরি করেন। তার স্ত্রী ও দুই সন্তান রয়েছে। তিনি তার স্ত্রী ও সন্তানদের নিয়ে প্রায়ই চিন্তা করেন যে, তাঁর অবর্তমানে কিংবা তিনি কর্মক্ষমতা হারিয়ে ফেললে তার স্ত্রী ও সন্তানদের কী হবে। তাই ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা পেতে তিনি মাসিক ১,০০০ (এক হাজার) টাকা প্রিমিয়াম প্রদানের শর্তে একটি বিমা কোম্পানির সাথে বিমা চুক্তি সম্পাদন করেন। এ ক্ষেত্রে বিমাকারী ও বিমা গ্রহীতা উভয়েরই স্বার্থ নিহিত।

  45. 395.

    ব্যাংক কীসের ব্যবসায় করে?

  46. 396.

    ‘মেসার্স ক্রয়-বিক্রয়’ একটি কারখানার জন্য ‘ইস্ট ওয়েস্ট’ এবং ‘সাউথ ইস্ট’দুটি বিমা কোম্পানির সাথে অগ্রিম-বিমা চুক্তি করে। একটি দুর্ঘটনায় ‘মেসার্স ক্রয়-বিক্রয়’ এর কারখানার ৫ লক্ষ টাকার সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়। বিমা চুক্তি মতে উভয় কোম্পানি যৌথভাবে মেসার্স ক্রয়-বিক্রয়কে সমান হারে মোট ৫ লক্ষ টাকাই ক্ষতিপূরণ দেয়। পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্ত সম্পত্তি ‘মেসার্স ক্রয়-বিক্রয়’ ৫০ হাজার টাকায় বিক্রি করে দেন। সংবাদ পেয়ে উভয় কোম্পানি এই বিক্রয়মূল্যের ওপর দাবি উপস্থাপন করে।

  47. 397.

    নিচের কোনটি বিমা ব্যবসায়ের বিশেষ উপাদান ?

  48. 398.

    “ওয়ার্ল্ড ফ্যাশন লি.” একটি পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান। পোশাক রপ্তানির বিপরীতে প্রতিষ্ঠানটি আমেরিকার এফসি ব্যাংক কর্তৃক নিশ্চয়তাপ্রাপ্ত একটি প্রত্যয়পত্র পায়। যার মাধ্যমে আমদানিকারক জাহাজী খরচ, বিমা, শুল্ক, কর ও পণ্য পরিবহন খরচ প্রদান করেছে। রপ্তানির শর্তানুসারে প্রতিষ্ঠানটিকে জাপান থেকে কাপড় ও সুতা আমদানি করতে হবে। “ওয়ার্ল্ড ফ্যাশন লি.” নগদে কোনো টাকা পরিশোধ করতে না পেরে প্রাপ্ত প্রত্যয়পত্রটি ব্যাংকের নিকট বন্ধক রেখে কাপড় ও সুতা আমদানির ব্যবস্থা গ্রহণ করেছে।

  49. 399.

    বিমাচুক্তি হলো ক্ষতির বিপক্ষে-

  50. 400.

    চীন থেকে চাল পৌঁছাতে বিলম্ব হলে আমদানিকারক 'হারুন ট্রেডার্স' খোঁজ নিয়ে জানতে পারেন যে, বিমা চুক্তি অনুযায়ী জাহাজটি ১০-১০-২০১৮ তারিখে যাত্রার কথা ছিল। একজন রপ্তানিকারকের পণ্য বোঝাই দেরি হওয়ায় জাহাটি ১৫-১০-২০১৮ অরিখে যাত্রা শুরু করে। ইতোমধ্যে জাহাজটি সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে সিঙ্গাপুর সমুদ্র বন্দরের অদূরে নিমজ্জিত হয়। জাহাজটি উদ্ধারের মোট ব্যয় উদ্ধারকৃত মালামালের চেয়ে বেশি হওয়ায় উদ্ধার কার্যক্রম পরিত্যক্ত ঘোষণা করা হয়। 'হারুন ট্রেডার্স' বিমা কোম্পানির নিকট বিমা দাবি উপস্থাপন করে। রিমা কোম্পানি দাবি প্রত্যাখ্যান করে।