হলি ক্রস কলেজ, ঢাকা হলি ক্রস কলেজ, ঢাকা টেস্ট পরীক্ষা ২০২৩
11টি প্রশ্ন
- 1.
ক্লাসে শিক্ষক পৌরনীতির বিষয়বস্তু নিয়ে আলোচনা করতে গিয়ে বললেন যে, পৌরনীতির বিষয়বস্তু ব্যাপক। তিনি আরো বললেন, যা কিছু নাগরিক জীবনকে স্পর্শ করে, তা নিয়েই পৌরনীতি আলোচনা করে। ক্লাসে ছাত্ররা শিক্ষকের বিষয় উপস্থাপনায় মুগ্ধ হয়ে পরস্পর বলতে লাগল যে পৌরনীতি বিষয়টি পাঠ্য বিষয় হিসেবে পড়লে নাগরিক, রাষ্ট্র, সরকার, আন্তর্জাতিক সংগঠন ইত্যাদি সম্পর্কে আরো অনেক কিছু জানা যাবে।
- 2.
রাসেল অত্যন্ত ভদ্র ছেলে। সে বড়দের সম্মান করে। শিক্ষকদের শ্রদ্ধা করে। ছোটদের স্নেহ করে। তার কাছে কেউ সাহায্য চাইলে সাহায্য করে।তার কাছে কোন ভিক্ষুক সাহায্য চেয়ে কখনো বিমুখ হয়নি।
- 3.
অন্ধরী গরীব কিন্তু খুব মেধাবী ছাত্রী। সড়ক দুর্ঘটনায় তার এক পা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। অপ্সরীর দুর্ঘটনার খবর পেয়ে তার কলেজের শিক্ষকগণ, সহপাঠীরা তাকে দেখতে যায় এবং তাকে সাহস দেয় এই বলে যে, সে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। তারা সবাই তার পাশে আছে। অপ্সরীর উন্নত চিকিৎসার প্রয়োজন এবং এই চিকিৎসার জন্য অনেক টাকা লাগবে। শিক্ষক-সহপাঠী মিলে চিকিৎসার তহবিল গঠন করে। ফলে উন্নত চিকিৎসা পেয়ে অঙ্গরা সুস্থ হয়ে কলেজে এসে সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নুতনভাবে পড়াশোনা শুরু করে।
- 4.
স্বাধীনতা মানুষের জন্মগত অধিকার। তাই মানুষ স্বাধীনভাবে বাঁচতে চায়। স্বাধীনতা অর্জন করা যতটা কষ্টকর, এর চেয়ে আরো অনেক বেশি কষ্টকর স্বাধীনতাকে রক্ষা করা। কীভাবে স্বাধীনতাকে রক্ষা করা যায় এই সম্পর্কে দার্শনিকগণ, রাষ্ট্রবিজ্ঞানীগণ বিভিন্ন পদ্ধতির কথা বলেছেন। এই পদ্ধতিগুলোকে বলা হয় স্বাধীনতার রক্ষাকবচ।
- 5.
'ক' পেশাগত কাজে সুইডেন ও নরওয়ে গিয়েছিলেন। এসব দেশের নাগরিকদের অধিকার, সচেতনতা ও কর্তব্যবোধ দেখে তিনি মুগ্ধ হয়েছেন। 'ক' এর ধারণা একদিন পৃথিবীর সব দেশের মানুষই তাদের অধিকার ও কর্তব্যবোধ সম্পর্কে সচেতন হয়ে উঠবেন।
- 6.
'চ' রাষ্ট্রে ৫০টি অঙ্গরাজ্য রয়েছে। কেন্দ্রীয় সরকারের পাশাপাশি অঙ্গরাজ্যগুলোর সরকারও নিজ নিজ ক্ষেত্রে স্বাধীনভাবে ক্ষমতা প্রয়োগ করে। সংবিধানের মাধ্যমে 'চ' রাষ্ট্রের কেন্দ্রীয় সরকার ও অঙ্গরাজ্যের/প্রাদেশিক সরকারের মধ্যে ক্ষমতা বণ্টন করা হয়েছে। 'ছ' রাষ্ট্রটি কেন্দ্রীয় সরকার দ্বারা পরিচালিত।
- 7.

- 8.
সরকারের যাবতীয় নিয়ম-বিধি, অনুশাসন 'ক' প্রতিষ্ঠান প্রণয়ন করে। কোন. কোন সময় নিয়ম ও বিধিসমূহের পরিবর্তন ও সংশোধনও করে থাকে। এ সমস্ত কার্য সম্পাদনে প্রতিষ্ঠানটি সার্বভৌম। সরকারের আরও অনেক কাজ এই প্রতিষ্ঠানটি করে।
- 9.
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন অতি জনপ্রিয় নেতা ছিলেন। তিনি তাঁর বক্তব্য, প্রজ্ঞা, দূরদর্শিতা ও ত্যাগের মাধ্যমেই জনগণকে আকৃষ্ট করেছেন। তাঁর বক্তব্য ও ব্যক্তিত্ব জনগণকে উজ্জীবিত করেছে। ফলে জনগণ অন্ধভাবে তাকে ভালোবেসে ও বিশ্বাস করে-১৯৭০ সালের নির্বাচনে ভোট দিয়ে জয়যুক্ত করেছে এবং ১৯৭১ সালে তাঁর ডাকে সাড়া দিয়ে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে দেশকে স্বাধীন করেছে।
- 10.
আধুনিক রাষ্ট্রগুলো আয়তনে যেমন বিশাল, তেমনি জনসংখ্যায়ও বিপুল। তাই জনগণের পক্ষে প্রত্যক্ষভাবে রাষ্ট্রের শাসনকার্যে অংশগ্রহণ সম্ভব নয়। তাই জনগণ প্রতিনিধি নির্বাচন করে তাদের মাধ্যমে পরোক্ষভাবে শাসনকার্যে অংশগ্রহণ করে। তাই আধুনিক গণতন্ত্রকে বলা হয় প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র বা পরোক্ষ গণতন্ত্র। আধুনিক প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের মূল ভিত্তিই হল রাজনৈতিক দল। প্রতিনিধিত্বমূলক শাসন ব্যবস্থায় রাজনৈতিক দল রাষ্ট্রের অনেক কাজ করে থাকে। তাই রাজনৈতিক দলের গুরুত্বও অনেক বেশি। রাজনৈতিক দলের বাইরে গণতান্ত্রিক রাষ্ট্রে চাপসৃষ্টিকারী গোষ্ঠীও রয়েছে। চাপসৃষ্টিকারী গোষ্ঠী স্বেচ্ছামূলক সংগঠিত গোষ্ঠী।
- 11.
উৎপত্তিগত দিক থেকে জাতি ও জাতীয়তা বলতে বোঝায় 'একই বংশোদ্ভূতন জনসমষ্টি'। কিন্তু বর্তমান সময়ের লেখকগণ জাতি ও জাতীয়তার মধ্যে পার্থক্য নির্দেশ করেছেন। তবুও জাতি ও জাতীয়তা গঠনের উপাদান এক ও অভিন্ন। বর্তমানে জাতি ও জাতীয়তা গঠনের উপাদানগুলোর মধ্যে কোন কোন উপাদান তেমন গুরুত্বপূর্ণ নয়।