Combined Board ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম, যশোর, বরিশাল, দিনাজপুর বোর্ড ২০১৯

19টি প্রশ্ন

  1. 1.

    জনাব নিজাম ও ফিরোজ মামাত-ফুফাত ভাই। ফিরোজ আল-কোরআনের বিধান মোতাবেক জীবন পরিচালনা করে না। পার্থিব জীবনের সুখ-শান্তি ও সফলতাই তার জীবনের মূল লক্ষ্য। দু জনের সাক্ষাতে এক পর্যায়ে ফিরোজের জীবনের হতাশার কথা ব্যস্ত করে। পক্ষান্তরে নিজাম আল-কোরআনের বিধান মোতাবেক সৎ জীবন-যাপন করে। দু জনের আলাপচারিতায় নিজাম ফিরোজকে বলল, আল-কোরআনের বিভিন্ন সূরায় মানবজীবনের সকল বিষয়ের বর্ণনা করা হয়েছে, এমনকি গাভীর বিষয়েও আলোচনা হয়েছে।

  2. 2.

    জনাব রাশেদ ও সুমন দু জন ব্যবসায়ী। রাশেদ সদালাপী মানুষ। তিনি অদৃশ্যে বিশ্বাস করেন, নামায প্রতিষ্ঠা করেন ও যাকাত দেন। তিনি গভীরভাবে বিশ্বাস করেন জীবন-মৃত্যুর মালিক একমাত্র আল্লাহ তায়ালা। অপরপক্ষে সুমন ব্যবসার ক্ষেত্রে ওজনে কম দেন। দ্রব্যে ভেজাল মিশিয়ে বিক্রি করেন। এলাকার মানুষের মাঝে বিশৃঙ্খলা ও প্রতিকূল পরিবেশ সৃষ্টির জন্য লোকজনকে প্রভাবিত করেন।

  3. 3.

    জনাব আকবর ও শাহেদ একই এলাকায় বাস করেন। আকবর একজন সৎ ও মেধাবী গবেষক। দশ বছর বয়সের পূর্বেই তিনি আল-কুরআন হিফ্য করেন। শৈশবেই তাঁর পিতা • ইন্তিকাল করেন। মায়ের স্নেহেই তিনি লালিত-পালিত হন। তিনি গুরুত্বপূর্ণ কোনো কাজ করার পূর্বে দু'রাকাত নফল নামায আদায় করেন। তিনি মায়ের সঙ্গে হজ পালন করেন এবং হিজাযে শিক্ষা লাভ করেন। অপরপক্ষে শাহেদ একজন দুর্নীতিপরায়ন লোক। তিনি ইসলামি শরীয়তের উৎস হিসেবে আল-কুরআনই যথেষ্ট মনে করেন। একথা শুনে মসজিদের ইমাম সাহেব মহানবি (স) এর বিদায় হজের ভাষণে রেখে যাওয়া শরীয়তের বিধানের কথা স্মরণ করিয়ে দেন।

  4. 4.

    জনাব বশির ও তারিফ একই মহল্লার অধিবাসী। তারিফ বশিরের সাথে সৎভাব বজায় রাখেন। বশির অসুস্থ হলে তাঁকে দেখতে যান। দেখা হলে সালাম দেন। তিনি মনে করেন বশির তাঁরই দেহের একটি অংশ। অপরদিকে বশির তারিফের সাথে সৎ আচরণ করেন না বরং সুযোগ পেলেই তাঁর ক্ষতি করার চেষ্টা করেন। একথা মুহাদ্দিস জানতে পারলে, তিনি তাঁদেরকে মহানবি (স) এর নিম্মোক্ত হাদিসটি শোনান- "তুমি মুমিনদেরকে পারস্পরিক সহানুভূতি প্রদর্শনের দিক দিয়ে একই দেহের ন্যায় দেখতে পাবে।"

  5. 5.

    জনাব মফিজ ও রাকিব দু জন বাল্যবন্ধু। রাকিব লন্ডন প্রবাসী। দীর্ঘদিন পর দু'জনের সাক্ষাত। দু'জনের আলাপচারিতায় এক পর্যায়ে রাকিব বলল, বন্ধু! পৃথিবী গতিশীল। সময়ের বিবর্তনে মানুষ নতুন নতুন সমস্যা ও জিজ্ঞাসার সম্মুখীন হচ্ছে। অনেক পূর্বে প্রবর্তিত ইসলাম কীভাবে এসব সমস্যার সমাধান দিতে পারে? তার উত্তরে মফিজ বলল, মহানবি (স) বলেছেন, "আমার উম্মত কোনো ভুলের উপর একতাবদ্ধ হতে পারে না।"

  6. 6.

    জনাব মুনাফ ও ইকরাম দু জন একই গ্রামের বাসিন্দা। দু জনই কৃষিকাজ করেন। ইকরাম নিজের জমি চাষ করার সময় অন্যের জমির সীমানা ঠিক রাখেন না। অপরদিকে মুনাফ জীবনের সকল ক্ষেত্রে আল-কুরআন ও সুন্নাহের অনুশাসন মেনে চলেন। তিনি নিজের জমি চাষ করেন। বর্তমানে জমি লিজ পদ্ধতি চালু হয়েছে। এ পদ্ধতি বৈধ কি-না তা জানার জন্য একজন বিজ্ঞ আলেমের নিকট গেলে, তিনি আল-কুরআনের নিম্নোক্ত আয়াত তিলাওয়াত করেন- "হে বিচক্ষণ জ্ঞানীগণ! তোমরা গভীর চিন্তা-ভাবনা ও প্রজ্ঞা অবলম্বন কর।"

  7. 7.

    জনাব জাহিদ ও মারুফ দু বন্ধু। জাহিদ কুরআন এবং হাদিসে গভীর আম লাভ করেন এবং একাধারে ৫০ বছর অধ্যাপনা করেন। ক্ষমতাসীন 'ক' এর বিরুদ্ধে ফতোয়া দেওয়ার কারণে তাঁকে ৭০টি বেত্রাঘাত করা হয়। তিনি কখনও অন্যায়ের সাথে আপোষ করেনিনি। অন্যদিকে, জনাব মারুফ ব্যবসা করে অনেক সম্পদের মালিক হয়েছেন। তিনি তাঁর জীবনের সকল বিষয়ে আল-কুরআন ও সুন্নাহ থেকে উৎসারিত মাসলা-মাসায়েলের তোয়াক্কা করেন নি।

  8. 8.

    জনাব রাহাত ও সাফিন দু বন্ধু। তারা ইসলামের বিভিন্ন আচার-অনুষ্ঠান সম্পর্কে আলোচনা করছিল। রাহাত বলল, ইসলামের মানুষের মাঝে সহানুভূতি, সাম্য ও ভ্রাতৃত্ব সৃষ্টির জন্য বিশেষ একটি ইবাদত আছে, যা পাপ-পুণ্যের মাঝে ঢালস্বরূপ। সাফিন বলল, বন্ধু! মানুষের মাঝে আর্থিক সমতা ও ভারসাম্য আনার জন্যও একটি ইবাদত আছে, যাকে ইসলামের সেতুবন্ধন বলা হয়েছে।

  9. 9.

    রাফিদ ও সাবিক দ্বাদশ শ্রেণির ছাত্র। দুজনের আলাপচারিতায় রাফিদ বলল, মহান আল্লাহ তায়ালা বান্দার জন্য এমন একটি ইবাদতের ব্যবস্থা করেছেন, যা পবিত্র হয়ে, সকল প্রকার পাপ থেকে বিরত থেকে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আদায় করলে তার একমাত্র প্রতিদান জান্নাত। এই ইবাদত বিশ্ব ভ্রাতৃত্বকেও জাগ্রত করে। অপর পক্ষে সাবিক বলল, বন্ধু! এমন একটি ইবাদত আছে যা পালনের মাধ্যমে অশ্লীলতা, অন্যায়-অবিচার, জুলুম দূর হয়ে যায়।

  10. 10.

    জনাব সালেহ আহমেদ ও হাবিবুর রহমান দু'জন গবেষক। দু জনের আলাপচারিতায় সালেহ আহমেদ বললেন, আল্লাহর প্রেম ও ধ্যানের উপর প্রতিষ্ঠিত এক ধরনের ইলম রয়েছে, যার মূল লক্ষ্য হলো আল্লাহর গূঢ় রহস্যের অন্বেষণ ও আত্মার পবিত্রতা বিধান। মানবাত্মার সাথে পরমাত্মার মিলন সাধন। জনাব হাবিবুর রহমান বললেন, এ বিষয়ে একজন বিখ্যাত ব্যক্তির নাম শ্রদ্ধার সাথে সর্বত্র উচ্চারিত হয়। তিনি ২১ হিজরিতে হযরত ফারুককে আজমের খিলাফতের দু বছর বাকী থাকতে মদিনায় এক দাসত্ব পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি উম্মুল মুমিনীন হযরত উম্ম সালামা (রা.) এর স্নেহ ও সাহচার্যে বেড়ে উঠেন।

  11. 11.

    জনাব সাজিদ ও সালাম দু জন কাপড় ব্যবসায়ী। তাঁদের মধ্যে আলাপচারিতার এক পর্যায়ে সাজিদ বললেন, এ পৃথিবীতে পিতা-মাতা, সন্তান-সন্ততি এবং সকল মানুষ অপেক্ষা মহানবি হযরত মুহাম্মদ (স.) কে বেশি। গুরুত্ব দিতে হবে।। তা নাহলে জীবনের সবচেয়ে মূল্যবান বিষয়ের পূর্ণতা আসবে না। পৃথিবীতে আমাদের আগমনই অর্থহীন হয়ে যাবে। অপরপক্ষে জনাব সালাম বললেন, এ পৃথিবীতে এমন অনেক লোক আছে, যারা মহানবি (স.) কে লোক দেখানোর জন্য ভালবাসে কিন্তু অন্তরের গভীরে তাকে অস্বীকার করে।

  12. 12.

  13. 13.

    গত বছর নীলিমার বিয়ে হয়েছে। ইদানিং সে সকালবেলা দুর্বলতা অনুভব করে এবং প্রায়ই তার বমি বমি ভাব হয়। অপরদিকে, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা সেলিনাকে তার খালা দেখতে আসেন। তিনি সেলিনাকে এ সময় বেশি পরিমাণে মাছ-মাংস খেতে বলেন। এছাড়াও তিনি সেলিনাকে সময়মতো টিকা গ্রহণ ও বিভিন্ন স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন।

  14. 14.

    মিতু ক্লাসে খুব চুপচাপ থাকে। তাকে কোনো প্রশ্ন জিজ্ঞেস করা হলে, সে ভালোভাবে শুনতে পায় না। বেশিরভাগ সময় সে ইশারা ইঙ্গিত এর মাধ্যমে উত্তর দেয়ার চেষ্টা করে। অপরদিকে রাতুল কারো সাথে কথা বলে না, কেউ ডাকলেও সাড়া দেয় না। যে কোনো একটি খেলা বারবার খেলতে থাকে। রাতুলের মা তার ছেলের পড়াশোনার ব্যাপারে বেশ উদ্বিগ্ন।

  15. 15.

    সুমন একাদশ শ্রেণির ১ম সাময়িক পরীক্ষায় প্রথম হয়েছে। একদিন সে কয়েকজন সহপাঠিকে বাথরুমে নেশাজাতীয় দ্রব্য সেবন করতে দেখে। ইদানিং তার পড়াশোনায় বেশ অবনতি হচ্ছে এবং সে প্রায়ই মা-বাবার সাথে উদ্ধত আচরণ করে।

  16. 16.

  17. 17.

    সামিয়া জামান তার পরিবারের সদস্যদের স্বাস্থ্য সম্পর্কে খুবই সচেতন। তিনি প্রতিদিনের খাদ্য তালিকায় খাদ্য উপাদানসম্বলিত আকর্ষণীয় খাবার পরিবেশন করে থাকেন। সামিয়ার বান্ধবী তাকে বলেছিলেন যে, আহার পরিকল্পনার সুবিধার্থে সকল প্রকার খাদ্যকে কয়েকটি শ্রেণিতে বিভক্ত করা যায়। উক্ত শ্রেণি থেকে খাদ্য গ্রহণ করলে পুষ্টির চাহিদা যথাযথভাবে পূরণ করা সম্ভব হয়।

  18. 18.

    সোনালী মধ্যবিত্ত কৃষি পরিবারের সন্তান। সে প্রায়ই উঠানে গিয়ে দেখে তার মা রোদে ধান, মরিচ, আচার, মাছ শুকাতে দেন। সোনালী তার মাকে এর কারণ জিজ্ঞেস করলে তিনি বলেন, খাদ্যবস্তু যাতে নষ্ট না হয় সে জন্য এ পদ্ধতিতে সংরক্ষণ করতে হয়।

  19. 19.

    স্বাস্থ্যকর জীবনের জন্য পুষ্টিবিদগণ টাটকা ও নির্ভেজাল খাবার গ্রহণের পরামর্শ দেন। কিন্তু ইদানিং কিছু অসাধু ব্যবসায়ী মাছ-মাংস এবং শাক সবজিতে বিভিন্ন দ্রব্য ব্যবহার করছে যা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। এ ব্যাপারে সকলের সচেতন হওয়া প্রয়োজন।