Dinajpur Board দিনাজপুর বোর্ড ২০২৩
690টি প্রশ্ন
- 351.
জনাব আব্দুল হাই-এর হাতে দুটি প্রকল্প রয়েছে। প্রতিটি প্রকল্পে বিনিয়োগের পরিমাণ ২,২৫,০০০ টাকা। প্রকল্পের মেয়াদ ৫ বছর। প্রকল্পদ্বয় থেকে প্রত্যাশিত নিট আয় নিম্নরূপ:
বাট্টা হার ১০%।
- 352.
শেয়ার মালিকদের মধ্যে মুনাফা বণ্টন অর্থায়ন কার্যাবলির কোন ধরনের কার্যাবলী?
- 353.
জনাব সালমান বন্ড বাজারে বিনিয়োগ করতে আগ্রহী। তিনি বন্ড A ও B এর মধ্যে যেকোনো একটিতে বিনিয়োগ করবেন। তার সিদ্ধান্ত যাচাইয়ের জন্য বন্ড দুটির প্রাসঙ্গিক তথ্যসমূহ নিচে দেওয়া হলো—

- 354.
কোন সিকিউরিটিতে অর্থ ছাড়া লেনদেন হয়?
- 355.
কিউট ফার্মাসিটিক্যালস কোম্পানি লিমিটেড ২০২১ সালের জানুয়ারি ১ তারিখে ৪ বছর মেয়াদি বন্ড ইস্যু করেছে; যার লিখিত মূল্য ১,০০০ টাকা। কুপন হার ১২%, সুদ অর্ধ-বার্ষিক ভিত্তিতে প্রদান করা হবে এবং বন্ডের প্রয়োজনীয় আয়ের হার ১৫%।
- 356.
দীর্ঘমেয়াদী অর্থায়নের হাতিয়ার কোনটি?
- 357.
জনাব আমীন একটি প্রতিষ্ঠানে কর্মরত। প্রতিষ্ঠানটি সেতু, রাস্তাঘাট, ফ্লাইওভার ইত্যাদি নির্মাণ করে। এ প্রতিষ্ঠানের আয়ের উৎস কর, ভ্যাট, শুল্ক ইত্যাদি। অপরদিকে, জনাব সিজান 'বিজলী' কোম্পানির আর্থিক ব্যবস্থাপক। তিনি প্রতিষ্ঠানের দৈনন্দিন কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনের তুলনায় কম নগদ অর্থ সংরক্ষিত রেখে বেশি মুনাফার আশায় একটিমাত্র প্রকল্পে অধিক পরিমাণ বিনিয়োগ করেন। ফলে প্রতিষ্ঠানের দৈনন্দিন কার্যক্রমে বিঘ্ন ঘটে এবং ঝুঁকি বৃদ্ধি পায়।
- 358.
বাজার ঝুঁকি নিচের কোনটির সাথে সম্পর্কিত?
- 359.
শাহীন বেভারেজ ও আলভী ফুডস প্রডাক্টস উত্তরই বাজারে খাদ্যপণ্য উৎপাদন ও সরবরাহকারী প্রতিষ্ঠান। বার সংকোচন নীতির কারণে আলভী ফুডস প্রডাক্ট-এর কর্মচারীদের বেতন কাঠামো সমজাতীয় প্রতিষ্ঠানের তুলনায় কম। কিন্তু পণ্যের উৎপাদন ব্যয় কর্ম হওয়ায় বিক্রয় এবং শেয়ার প্রতি আয় বেশি। অপরদিকে, শাহীন বেভারেজের কর্মচারীদের বেতন কাঠামো তুলনামূলক ভালো এবং মানসম্পন্ন পণ্য উৎপাদন করার কারণে মূল্য একটু বেশি হলেও পণ্যের যথেষ্ট সুনাম আছে। প্রতিষ্ঠানটি দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দানের জন্য অর্জিত মুনাফার ১% ব্যয় করে থাকে।
- 360.
ইক্যুইটি মুলধন ও ঋণ মূলধনের নিয়ন্ত্রণ কে কি বলে?
- 361.
মি. আজমল Walton Co-তে ব্যবস্থাপক হিসেবে কর্মরত। তার ইচ্ছা এখন থেকে ছয় বছর পর ১২,০০,০০০ টাকা দিয়ে একটি গাড়ি কিনবেন। তিনি এমন একটি ব্যাংক হিসাব খুলতে চান, যেখানে মাসে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা রাখলে ৬ বছর পরে অবশ্যই ১২,০০,০০০ টাকা পাবেন। ঐ হিসাব থেকে প্রত্যাশিত আয়ের হার ১০% । উল্লেখ্য যে, বর্তমানে গাড়িটির মূল্য ৯,০০,০০০ টাকা।
- 362.
সুমন ৭০ টাকায় একটি শেয়ার ক্রয় করে ১০০ টাকায় বিক্রয় করে ।তিনি বছরে ২ টাকা করে লভ্যাংশ্য পেলে মুনাফার হার কত?
- 363.
‘P’ ও ‘Q' দুই বন্ধু। ‘P” তার সঞ্চিত ২,০০,০০০ টাকা একটি ব্যাংকে জমা রেখে ৫ বছর পর ৩,৫০,০০০ টাকা গ্রহণ করেন। অপরদিকে, ‘Q’ তার সঞ্চিত ১,০০,০০০ টাকা বিনিয়োগযোগ্য দুটি প্রকল্প থেকে একটি প্রকল্পে বিনিয়োগ করতে চান। প্রকল্প ‘A’-তে বিনিয়োগ করলে আগামী ৫ বছর যথাক্রমে ২০০০০, ২৮০০০, ২৬০০০, ২৪০০০ ও ৫৮০০০ টাকা পাবেন। অপরদিকে, প্রকল্প ‘B’-তে বিনিয়োগ করলে আগামী ৫ বছর ধরে প্রতি বছর ২৬,০০০ টাকা করে মুনাফা পাবেন । জনাব ‘Q’-এর প্রত্যাশিত আয়ের হার ১০%।
- 364.
একজন বিনিয়োগকারীর জন্য বন্ড ক্রয় লাভজনক যখন -i. বাজার মূল্য থেকে বর্তমান মূল্য বেশি ii. বাজার মূল্য থেকে বর্তমান মূল্য কমiii. বাজার মূল্য ও বর্তমান মূল্য সমাননিচের কোনটি সঠিক?
- 365.
জনাব মোস্তাক আহমেদ মুদি মালের পাইকার, অপরদিকে জনাব ইসতিয়াক মুদি মালের পাশাপাশি মনিহারি দ্রব্যের ব্যবসায় করেন। জনাব মোস্তাক আহমেদ অধিক লাভের আশায় অধিকাংশ নগদ মূলধন ব্যবসায় বিনিয়োগ করেন।
- 366.
মুলধন ফেরত পদ্ধতি ঋণ পরিশোধকরণ তালিকার নিচের কোনটি সবসময় সমান থাকে?
- 367.
একটি প্রকল্পে প্রাথমিক বিনিয়োগ ৫,৫০,০০০ টাকা। প্রকল্পটি থেকে পরবর্তী ৫ বছর পর্যন্ত প্রতি বছর ৬০,০০০ টাকা করে পাওয়া যাবে।এক্ষেত্রে বিনিয়োগ পরিশোধকাল কত হবে?
- 368.
দীর্ঘমেয়াদী অর্থায়নের অভ্যান্তরিণ উৎস কি?
- 369.
নিচের কোন কৌশলটির মাধ্যমে নগদ বহিঃপ্রবাহ ও নগদ আন্তঃপ্রবাহর বর্তমান মূল্য সমান হয়?
- 370.
কোন কার্যটি সম্পাদন করার জন্য মূলধন বাজেটিং প্রয়োগ করা হয়?
- 371.
নিচের কোনটি ঝুঁকিযুক্ত?
- 372.
মূলধন বাজেটিং-এর কোন কৌশলটি সনাতন?
- 373.
সুদ ও আসলের ওপর ধার্যকৃত সুদকে কী বলে?
- 374.
মূলধন বাজেটিং কৌশলের সনাতন পদ্ধতি কোনটি?
- 375.
উদ্দীপকের আলোকে জনাব তারিক কোন ধরনের জীবন বিমা খোলেন?
- 376.
উদ্দীপকে জনাব তারিকের চিন্তামুক্ত জীবনযাপনের কারণসমূহ হলো—
i. বিনিয়োগ সুবিধা
ii. নিরাপত্তা ও নিশ্চয়তা পাওয়া
iii. মানসিক প্রশান্তি লাভ
নিচের কোনটি সঠিক? - 377.
সর্বোত্তম অনুমানভিত্তিক উত্তর — আনুষ্ঠানিক উত্তর নয়: মূল তথ্য বা উত্তরে অস্পষ্টতা/অসম্পূর্ণতা রয়েছে। প্রদত্ত উত্তরটি নিশ্চিত নয়; যাচাই করে ব্যবহার করো।
ফয়সাল সাহেবের এই চেকটি—
- 378.
ব্যাংকে টাকা প্রদানে অস্বীকৃতি জানানোর কারণ—
- 379.
M ব্যাংকের আন্তঃব্যাংকিং কার্যাবলি হলো—
- 380.
উদ্দীপকের 'M' ব্যাংকের আন্তঃব্যাংকিং কার্যাবলির বৈশিষ্ট্য হলো—
- 381.
রফিকের মতো ব্যবসায়ীদের কোন হিসাব বেশি উপযোগী?
- 382.
রফিকের ব্যবসায়ের হিসাব খোলার জন্য প্রয়োজন হবে—
i. ট্রেড লাইসেন্স
ii. চুক্তিপত্র
iii. স্মারকলিপি
নিচের কোনটি সঠিক? - 383.
উদ্দীপকের ব্যাংকগুলো কী ধরনের ব্যাংকিং কাজের সিদ্ধান্ত নিয়েছে?
- 384.
সর্বোত্তম অনুমানভিত্তিক উত্তর — আনুষ্ঠানিক উত্তর নয়: মূল তথ্য বা উত্তরে অস্পষ্টতা/অসম্পূর্ণতা রয়েছে। প্রদত্ত উত্তরটি নিশ্চিত নয়; যাচাই করে ব্যবহার করো।
উদ্দীপকে Y ব্যাংকের বৈশিষ্ট্য হলো—
i. পৃথক সত্তা বজায় থাকে
ii. ব্যাংকিং জোট গঠিত হয়
iii. তারল্য সুবিধা
নিচের কোনটি সঠিক? - 385.
বাংলাদেশ ব্যাংক মুদ্রাবাজারের অভিভাবক। এই ব্যাংকের একটি বিশেষ কক্ষ রয়েছে, যেখানে তালিকাভুক্ত ব্যাংকসমূহের পারস্পরিক দেনা- পাওনার নিষ্পত্তি হয়। সাম্প্রতিককালে দেশে মুদ্রাস্ফীতি দেখা দিলে ব্যাংকটি সুদের হার ৫.৫% থেকে ৬% এ উন্নীত করে। তারপরেও মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে না আসায় বাংলাদেশ ব্যাংক CRR বৃদ্ধির সিদ্ধান্ত নেয়।
- 386.
বণিজ্যিক ব্যাংকসমূহের অত্যধিক ঋণদান কার্যক্রমের কারণে বাজারে মুদ্রাস্ফীতি দেখা দেয়। এতে দ্রব্যমূল্য অস্বাভাবিক হারে বেড়ে যায়। এমতাবস্থায়, কেন্দ্রীয় ব্যাংক CRR পূর্বের তুলনায় ২% বাড়িয়ে দেয়। কিন্তু কিছু কিছু ব্যাংক এ নির্দেশ অমান্য করায় কেন্দ্রীয় ব্যাংক তাদের বিল বাট্টাকরণে অস্বীকৃতি জানায়। ফলে সংশ্লিষ্ট ব্যাংকসমূহ নির্দেশ গলনে বাধ্য হয়। এতে বাজারে মুদ্রা সরবরাহ ও ঋণের পরিমাণ জম্যস্তরে ফিরে আসে।
- 387.
কেন্দ্রীয় ব্যাংকের কাজ কোনটি?
- 388.
মি. খোরশেদ প্রতি মাসে তার ব্যাংক হিসাবে কিছু টাকা জমা রাখেন। প্রয়োজনে সেখান থেকে উত্তোলন করে থাকেন। ব্যাংক তাকে অল্প পরিমাণ মুনাফা দিয়ে থাকে। তিনি বাংলাদেশ হার্ট ফাউন্ডেশন লটারির ২৫,০০,০০০ টাকা পুরস্কার পেলেন। এখন তিনি এই টাকাগুলো দিয়ে অধিক পরিমাণ মুনাফার হিসাব খুলতে চান।
- 389.
বাংলাদেশ ব্যাংকের প্রধান নির্বাহী কে?
- 390.
কোন ব্যাংক বাংলাদেশে প্রথম মোবাইল ব্যাংকিং চালু করে?
- 391.
জনাব সারওয়ার চাকরি থেকে গ্র্যাচুইটি বাবদ প্রাপ্ত ১৫ লক্ষ টাকা অধিক মুনাফার আশায় একটি ব্যাংক হিসাবে জমা করেন। এক্ষেত্রে ব্যাংক চেক বইয়ের পরিবর্তে তাকে একটি Receipt প্রদান করে। প্রাত্যহিক খরচ নির্বাহে ব্যাংক কর্মকর্তার পরামর্শে তিনি একটি নতুন হিসাব খোলেন। যেখানে আগের হিসাবের অর্জিত মুনাফা জমা হবে এবং প্রয়োজন অনুযায়ী তিনি উক্ত হিসাব থেকে টাকা উত্তোলন ও টাকা জমা করতে পারবেন। জনাব সারওয়ার বিশেষ প্রয়োজনে নতুন হিসাবের স্থিতির অতিরিক্ত ৫০,০০০ টাকা উত্তোলনের জন্য একটি চেক নিয়ে গেলে ব্যাংক কর্মকর্তা তাকে অস্বীকৃতি জ্ঞাপন করেন।
- 392.
একজন চাকরিজীবীর জন্য কোন ধরনের ব্যাংক হিসাব উত্তম?
- 393.
জনাব শারমিন তার দেনাদার শিরিনের কাছ থেকে ৫,০০,০০০ টাকার - একটি চেক পান। টাকা উত্তোলনের জন্য তিনি ব্যাংকে গেলে ব্যাংক কর্মকর্তা চেকের অর্থ নগদে পরিশোধ না করে চেকটি শারমিনের যেকোনো ব্যাংক হিসাবে জমা করার জন্য বলেন। জনাব শারমিন তাৎক্ষণিক টাকার প্রয়োজনের কথা জানালে ব্যাংক কর্মকর্তা তাকে চেকের ধরন পরিবর্তনের পরামর্শ দেন।
- 394.
মি. সাকিব একজন ব্যবসায়ী। মার্চেন্ট ব্যাংক কর্তৃপক্ষ লেনদেনের সুবিধার্থে তাকে একটি প্লাস্টিক কার্ড ইস্যু করে, যা ব্যবহার করে নগদ টাকা উত্তোলন ছাড়াও কেনাকাটা করতে পারেন। কিন্তু তিনি ব্যবসায়িক প্রয়োজনে জমার অধিক টাকার লেনদেন করতে ব্যর্থ হন। ব্যাংকে অভিযোগ করলে ব্যাংক তাকে নতুন আরেকটি কার্ড ইস্যু করে, যা তিনি সকল কাজে ব্যবহার করে থাকেন।
- 395.
চেকে দাগ কাটার সুবিধা—
- 396.
মি. শাহীন তার মালিকানাধীন গুদামঘরটি শাপলা ট্রেডার্স-এর নিকট ভাড়া দেয়। শাপলা ট্রেডার্স গুদামে ব্যবসায়িক মালামাল রাখে এবং একটি বিমা কোম্পানির সাথে আগুনে বিনষ্ট হওয়ার ঝুঁকির বিপক্ষে একটি বিমাচুক্তি সম্পাদন করে। জানা গেছে যে, মি. শাহীন গুদামে রক্ষিত মালামালের জন্য বিমাচুক্তি সম্পাদন করতে গেলে কোম্পানি অস্বীকৃতি জানায়। একদিন গুদামঘরে আগুন লেগে মালামাল পুড়ে ছাই হয়ে যায় এবং বিমা কোম্পানি চুক্তি মোতাবেক যাবতীয় ক্ষতিপূরণ প্রদান করে। পরবর্তীতে দেখা গেল পুড়ে যাওয়া মালামালের ধ্বংসস্তূপের নিচে কিছু আংশিক ভালো মাল রয়েছে, যা একজন ব্যবসায়ী ৫০ হাজার টাকায় ক্রয়ে সম্মত আছেন ৷
- 397.
একটি ব্যাংক হিসাব বন্ধ হয়ে যায় -i. আদালতের নির্দেশ পেলে ii. গ্রাহক ইচ্ছা পোষণ করলে iii. ব্যাংক ইচ্ছা পোষণ করলে নিচের কোনটি সঠিক?
- 398.
চেক বই হারিয়ে গেলে তাৎক্ষণিকভাবে কী ব্যবস্থা নিতে হয়? i. পত্রিকায় বিজ্ঞপ্তি দিতে হয়ii. ব্যাংকে জানাতে হয়iii. থানায় জিডি করতে হয়নিচের কোনটি সঠিক?
- 399.
ATM কার্ড কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়?
- 400.
মি. নয়ন একটি জীবন বিমা পলিসি গ্রহণের চিন্তা করছেন। তিনি চুক্তি অনুযায়ী এককালীন একটিমাত্র কিস্তির মাধ্যমে প্রিমিয়াম পরিশোধ করবেন এবং তার মৃত্যুর পর মনোনীত ব্যক্তিকে বিমা কোম্পানি বিমাদাবি পরিশোধ করবে। তিনি বিষয়টি তার বন্ধুকে জানালে বন্ধু ১০ বছর মেয়াদি বার্ষিক প্রিমিয়াম পরিশোধের ভিত্তিতে বিমাচুক্তি সম্পাদন করার পরামর্শ দিলেন ।