Dinajpur Board দিনাজপুর বোর্ড ২০২৩

690টি প্রশ্ন

  1. 401.

    মি. জয়নাল AB ইন্সুরেন্স কোম্পানির সাথে একটি চুক্তি সম্পাদন হরেছেন। চুক্তিপত্রে মি. জয়নালের মনোনীত নমিনী হলেন তার স্ত্রী। চুক্তি অনুযায়ী মি. জয়নাল মৃত্যুর পূর্ব পর্যন্ত কিস্তি দিয়ে যাবেন। কিন্তু জীবিত সবস্থায় কোনো বিমাদাবি পাবেন না। তিনি মাত্র ৫ বছর কিস্তি প্রদানের পর মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পর স্ত্রী ও একমাত্র ছেলে সাব্বির আলাদাভাবে কোম্পানির নিকট বিমাদাবি পেশ করেন। বিমা কোম্পানি সাব্বিরের দাবি প্রত্যাখ্যান করেন। কিন্তু তার স্ত্রীর দাবি গ্রহণ করে সমুদয় অর্থ পরিশোধ করেন।

  2. 402.

    রমনা ব্যাংক সারা দেশে তাদের ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে আসছে। পরবর্তী সময়ে বিদেশেও তাদের কার্যক্রম বিস্তৃত করেছে। অপরদিকে, 'ময়নামতি ব্যাংক' শুধু কুমিল্লায় অবস্থিত একমাত্র অফিসের মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে।

  3. 403.

    সর্বোত্তম অনুমানভিত্তিক উত্তর — আনুষ্ঠানিক উত্তর নয়: মূল তথ্য বা উত্তরে অস্পষ্টতা/অসম্পূর্ণতা রয়েছে। প্রদত্ত উত্তরটি নিশ্চিত নয়; যাচাই করে ব্যবহার করো।

    বিশ্বের প্রথম ব্যাংক কোনটি ?

  4. 404.

    ডেবিট কার্ড ব্যবহারকারীদের কোন ব্যাংক হিসাব থাকতে হয়?

  5. 405.

    জনাব শাহরুখ তার বাবার সাথে একই বাড়িতে বসবাস করেন। বাড়িটি জনাব শাহরুখের বাবার নামে। ভূমিকম্প হলে বাড়িটি ক্ষতিগ্রস্ত হতে পারে এই কথা চিন্তা করে জনাব শাহরুখ বাড়িটি বিমা করতে গেলে বিমা কোম্পানি বাড়িটি বিমা করতে অস্বীকৃতি জানায়। তখন জনাব শাহরুখের বাবা নিজেই বাড়িটি বিমা করেন। তারপর জনাব শাহরুখ বিমা কোম্পানিকে না জানিয়ে বাড়ির ২য় ও ৩য় তলার কাজ শেষ করেন। ২য় ও ৩য় তলার কাজ শেষ হওয়ার পরপরই বাড়িটি ধসে পড়ে। জনাব শাহরুখের বাবা বিমা দাবি করলে বিমা কোম্পানি দাবি পূরণে অস্বীকৃতি জানায়।

  6. 406.

    ঋণদানের শেষ আশ্রয়স্থল বলা হয় কোন ব্যাংককে?

  7. 407.

    বিমার বিশেষ উপাদান কোনটি?

  8. 408.

    কোন নীতির ভিত্তিতে স্বামী তার স্ত্রীর জীবনের উপর বিমা করতে পারে?

  9. 409.

    ক্ষতিপূরণের চুক্তি হলো— i. জীবন বিমা ii. নৌ বিমা iii. অগ্নি বিমা

  10. 410.

    বর্তমানে বাংলাদেশে প্রচলিত বিমা আইন কত সালের?

  11. 411.

    SWIFT কী?

  12. 412.

    বিমা চুক্তির অপরিহার্য প্রতিদান হিসেবে বিবেচিত হয় -

  13. 413.

    প্রিমিয়াম কম পরিশোধ করা হয় কোন বিমায়?

  14. 414.

    ব্যাংক হার বাড়লে—
    i. সুদের হার বাড়ে
    ii. ঋণ সরবরাহ হ্রাস পায়
    iii. বৈদেশিক বাণিজ্য বাড়ে
    নিচের কোনটি সঠিক?

  15. 415.

    নিচের কোনটি বিশেষায়িত ব্যাংক?

  16. 416.

    অতুলনীয় মাতৃস্নেহের উত্তাপে সন্তানের পরিপুষ্টি, তাহারই আধিক্যে সে অসহায় হইয়া পড়ে। মাতৃস্নেহের প্রাবাল্যে মানুষ আপনাকে হারাইয়া আসল শক্তির মর্যাদা বুঝিতে পারে না। নিয়ত মাতৃষেহের অন্তরালে অবস্থান করিয়া আত্মশক্তির সন্ধান সে পায় না—দুর্বল অসহায় পক্ষীশাবকের মতো চিরদিন স্নেহাতিশয্যে আপনাকে সে একান্ত নির্ভরশীল মনে করে। ক্রমে জননীর পরম সম্পদ সন্তান অলস, ভীরু, দুর্বল ও পরনির্ভরশীল হইয়া মনুষ্যত্ব বিকাশের পথ হইতে দূরে সরিয়া যায়।

  17. 417.

    করোনাকালীন দুর্যোগে জনাব শিমুল চাকুরি হারিয়ে দিশেহারা হয়ে পড়েন। চরম আর্থিক সংকট এবং মানসিক চাপে তিনি শারীরিকভাবেও ভেঙে পড়েন। ফলে দুই সন্তানের লেখাপড়াসহ সংসারের খরচ চালানো তার জন্য কঠিন হয়ে যায়। এই সময়ে তার স্ত্রী পারুল আক্তার সেলাইয়ের কাজ করে সংসারের হাল ধরেন। পাশাপাশি অসুস্থ স্বামীর সেবা করেন পরম মমতায়।

  18. 418.

    সজল জীবনে অনেক আত্মপ্রবঞ্চনা করে করে অশেষ যন্ত্রণা ভোগ করেছে। কত রাত্রি অনুশোচনায় তার ঘুম হয়নি। এখন তার আত্মপোলব্ধি হয়েছে। সে ভাবে আমি যা ভাল বুঝি, যা সত্য বুঝি, শুধু সেটুকু প্রকাশ করব। তাতে লোকে যতই নিন্দা করুক, আমি আমার কাছে ছোট হয়ে থাকব না, আত্মপ্রবঞ্চনা করে আর আত্মযন্ত্রণা ভোগ করব না।

  19. 419.

    হত্যাকে উৎসব ভেবে যারা পার্কে মাঠে ক্যাম্পাসে বাজারে বিষাক্ত গ্যাসের মতো বীভৎস গন্ধ দিয়েছে ছড়িয়ে আমি তো তাদের জন্য অমন সহজ মৃত্যু করি না কামনা।

  20. 420.

    "আমায় নহে গোভালোবাস শুধু ভালোবাস মোর গান। বনের পাখিরে কে চিনে রাখেগান হলে অবসান।…..………………………… চাঁদেরে কে চায়, জোছনা সবাই যাচেগীত শেষে বীণা পড়ে থাকে ধূলি মাঝে তুমি বুঝিবে না, বুঝিবে না, বুঝিবে নাআলো দিতে কত পোড়েকত প্রদীপের প্রাণ ।ভালোবাস মোর গান।”

  21. 421.

    সুন্দর সকাল। কুজনে মুখরিত চারপাশ। আকাশটা যেন আজ ধূপছায়া শাড়িতে নিজেকে জড়িয়েছে। এমনি মনোরম নৈসর্গিক নান্দনিকতা ভেদ করে চিৎকার করে উঠল ভিনদেশি যন্ত্রদানব। ছুটল গুলি! ঝরল রক্ত! বিনিময়ে বায়ান্নতে আমরা পেলাম কথা বলবার অধিকার। চুয়ান্ন, ছেষট্টি, ঊনসত্তর পেরিয়ে একাত্তরে আমরা পেলাম লাল-সবুজের পতাকা, পবিত্র মানচিত্র আর প্রিয় স্বদেশ।

  22. 422.

    এক সময়ে শহরের পাড়ায় পাড়ায় ছিল মাঠ। খেলাধুলা আর হাসি-আনন্দে কেটে যেত পলাশ ও কাজলের শৈশব কৈশোরের দুরন্ত দিনগুলো। লেখাপড়ার পাশাপাশি সুস্থ বিনোদনের সুযোগ ছিল বলে তারা অসৎ সঙ্গে পড়ে বিপথে যাননি। আজ বৃদ্ধ বয়সেও তাদের বন্ধুত্ব অটুট। এক সঙ্গে প্রাতঃভ্রমণের সময়ে বিশ্রাম নেয়া এবং খবরের কাগজ পড়া তাদের নিত্যদিনের অভ্যাস। একদিন খবরের একটি শিরোনামে দুজনারই চোখে আটকে যায় 'কিশোর গ্যাঙের তাণ্ডবে অতিষ্ঠ নগরবাসী।

  23. 423.

    কিছু কিছু মানুষ তাদের চাওয়া-পাওয়ার প্রত্যক্ষ উৎস হিসেবে মাজারকে বেছে নেয়। হরেক রকম মানত করে। তেমনি এক অসহায় বৃদ্ধ সালাম মণ্ডল। তার রোগগ্রস্ত ছেলের জন্য মাজারে গরু-ছাগল, হাঁস-মুরগি মানত করে। এতে ছেলের শারীরিক কোনো উন্নতি ঘটে না। ছেলে তার দিনকে দিন খারাপের দিকেই যায়। তার শেষ সম্বল টাকা-পয়সা যা ছিল তাও সে মাজারে ছুঁড়ে দিয়ে ছেলের জন্য রোগমুক্তির প্রার্থনা করে।

  24. 424.

    মহাসড়কের পাশে পোড়াবাড়ি গ্রামে ফসি পাগলের মাজার। মঙ্গললাভের আশায় টাকা-পয়সা, হাঁস-মুরগি, গরু-ছাগল মানত করা হয় এই মাজারে। চলমান বাসের চালক, যাত্রাপথের পথিক ভক্তিভরে পর্যাপ্ত দান করে। মাজারের খাদেম এখন প্রচুর অর্থবিত্তের মালিক। এলাকায় তার প্রভাব-প্রতিপত্তিও কম নয়। কে এই ফসি পাগল? কী তার পরিচয়? এসব প্রশ্নের কোনো প্রকার সদুত্তর মেলে না তার কাছে।

  25. 425.

    মহাকবি বাল্মীকির 'রামায়ণ' এক অর্থে আর্য ও অনার্য সংস্কৃতির ভাষিক রূপ। রামায়ণের কাহিনিকে নব আঙ্গিকে ঢেলে সাজিয়েছেন মাইকেল মধুসূদন দত্ত। রাবণ চরিত্র তাঁর অনন্য সৃষ্টি। রাবণ দেশপ্রেমিক ও অসাধারণ এক বীর। সহোদর বিভীষণ বিশ্বাসঘাতক, দেশদ্রোহী। বহিঃশক্তি রাম-লক্ষ্মণ তার দোসর। তার দেখানো পথেই লক্ষ্মণ রাবণপুত্র নিরস্ত্র মেঘনাদকে হত্যা করে বিভীষণের কারণেই লঙ্কার যুদ্ধে রাবণকে করুণ পরিণতি বরণ করতে হয় এবং বিজয় সূচিত হয় বহিঃশক্তির।

  26. 426.

    মেলান্দহ নদীর পাড় ঘেঁষে পাইনশাইল গ্রাম। গ্রামের দক্ষিণ পাড়ায় মিলিটারি ক্যাম্প। সবুর কমান্ডারের নেতৃত্বে ছাপ্পান্ন জন মুক্তিযোদ্ধা এক বর্ষণমুখর রাতে আক্রমণ চালায় মিলিটারি ক্যাম্পে। তিনদিক থেকে বিরতিহীন গুলি বর্ষণে দিশেহারা হয়ে পড়ে পাক-সেনার দল। নিতান্তই আত্মরক্ষার জন্য গুলি ছুঁড়ে তারা। একজন রাজাকার পাক কমান্ডারকে বলে, “গুলি না চালিয়ে চলেন পালাই।” কমান্ডারকে নিয়ে নদীপথে পালিয়ে প্রাণে বাঁচে সে। ততক্ষণে মিলিটারি ক্যাম্প সম্পূর্ণ বিধ্বস্ত।

  27. 427.

    1.1.

    (ক) ম-ফলা উচ্চারণের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখো।

    1.2.

    অথবা, (খ) শুদ্ধ উচ্চারণ লেখো (যেকোনো পাঁচটি):চর্য্যাশব্দ, চিহ্ন, সঙ্গম, ব্রাহ্মণ, প্রতিজ্ঞা, নবজাত, আহ্বান, ইতঃপূর্ব্বে।

  28. 428.

    2.1.

    বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানের পাঁচটি নিয়ম উদাহরণসহ উদাহরণসহ লেখো।

    2.2.

    অথবা, (খ) বানান শুদ্ধ করে লেখো (যেকোনো পাঁচটি):বিদ্যন, পিপিলিকা, বাল্মিকী, শাশুনা, ষ্টেশন, পরাণ, সর্ব্বশান্ত, ধ্বংশ

  29. 429.

    3.1.

    (ক) ক্রিয়ার শ্রেণিবিভাগ উদাহরণসহ আলোচনা করো।

    3.2.

    অথবা, (খ) নিম্নরেখ যেকোনো পাঁচটি শব্দের ব্যাকরণিক শ্রেণি নির্দেশ করো:i. এ মাসে নয়, আগামী মাসে তুমি যাবে।ii. বাংলাদেশ আমাদের মাতৃভূমি।iii. বাহ! কী সুন্দর দৃশ্য।iv. হঠাৎ গুঁড়িগুঁড়ি বৃষ্টি শুরু হলো।v. সুখ কে না চায়?vi. লাল রঙের ফুলে ছেয়ে গেছে বাগান।vii. নজরুল তো আর দুজন হয় না।viii. সোনার তরী বিখ্যাত গ্রন্থ।

  30. 430.

    4.1.

    (ক) উপসর্গ কাকে বলে? উপসর্গের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো।

    4.2.

    অথবা, (খ) ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করো: (যেকোনো পাঁচটি)মায়েঝিয়ে, গুরুভক্তি, জাদুকর, হাতাহাতি, খেয়াঘাট, কুসুমকোমল, ত্রিভুবন, দেশান্তর।

  31. 431.

    5.1.

    বাক্য কাকে বলে? গঠন অনুসারে বাক্যের শ্রেণিবিভাগ আলোচনা করো।

    5.2.

    অথবা, (খ) বন্ধনীর নির্দেশ অনুসারে যেকোনো পাঁচটির বাক্যান্তর করো:i.পুলিশের লোক জানিবে কী করিয়া? (নেতিবাচক)ii. ভুল সকলেই করে। (প্রশ্নবাচক)iii. বিপদে ধৈর্য ধরা উচিত। (অনুজ্ঞাসূচক)iv. দশ মিনিট পর ট্রেন এলো। (যৌগিক)V. চুপ করো। (নির্দেশাত্মক)vi. মেঘ হলে বৃষ্টি হবে। (জটিল)vii. এটি ভারি লজ্জার কথা। (বিস্ময়সূচক)viii. যাদের বুদ্ধি নেই, তারাই এ কথা বিশ্বাস করবে। (সরল)

  32. 432.

    6.1.

    (ক) যেকোনো পাঁচটি বাক্য শুদ্ধ করে লেখো: i. মেয়েটি বিদ্বান হলেও ঝগড়াটে।ii. অতি লোভে গাঁজন নষ্ট।iii. আমি এ ঘটনা চাক্ষুস প্রত্যক্ষ করেছি।iv. সূর্য উদয় হয়েছে।v. গাছটি সমূলসহ উৎপাটিত হয়েছে।vi. দৈন্যতা প্রশংসনীয় নয়।vii. বিধি লঙ্ঘন হয়েছে।viii. মাতাহীন শিশুর কী দুঃখ!

    6.2.

    অথবা,(খ) নিচের অনুচ্ছেদের অপপ্রয়োগগুলো শুদ্ধ করো:এবার স্যার আমাদের ওপর রাগিয়া গেলেন। তিনি বললেন, "তোমরা এস, এস, সি, পাশ করিলে কী করে? গিতাঞ্জলী, মুহূর্ত, দন্দ ইত্যাদি বানান পর্যন্ত ভুল কর।"

  33. 433.

    পারিভাষা ও অনুবাদ

    7.1.

    (ক)- যেকোনো দশটি শব্দের পারিভাষিক রূপ লেখো:Key-word, Academy, Galaxy, Index, Bail, Manuscript, Dialect, Newspaper, Jail, Oath, Fundamental, Headline,

    7.2.

    অথবা, (খ) নিচের অনুচ্ছেদটি বাংলায় অনুবাদ করো: The Present World we live in is a global village. The countries of the world are now like the homes of a village. The countries are like the next door neighbour to one another. We can immediately know what happens in other countries. And we can also share their joys and sorrows with them.

  34. 434.

    8.1.

    (ক) বাংলা নববর্ষ কীভাবে উদ্যাপন করেছ তার ওপর একটি দিনলিপি রচনা করো।

    8.2.

    অথবা, (খ) 'দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি' বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো।

  35. 435.

    9.1.

    (ক) তোমার বোনের বিয়েতে আমন্ত্রণ জানিয়ে বন্ধুকে একটি বৈদ্যুতিন চিঠি লেখো।

    9.2.

    অথবা, (খ) প্রাথমিক বিদ্যালয়ে 'সহকারী শিক্ষক' পদে নিয়োগ লাভের জন্য যথাযথ কর্তৃপক্ষের নিকট একটি আবেদনপত্র লেখো।

  36. 436.

    10.1.

    ক) সারাংশ লেখো: আজকের দুনিয়াটা আশ্চর্যভাবে অর্থের বা বিত্তের ওপর নির্ভরশীল। লাভ ও লোভের দুর্নিবার গতি কেবল আগে যাবার নেশায় লক্ষ্যহীন প্রচন্ড বেগে শুধুই আত্মবিনাশের পথে এগিয়ে চলেছে; মানুষ যদি এই মূঢ়তাকে জয় না করতে পারে, তবে মনুষ্যত্ব কথাটাই হয়তো লোপ পেয়ে যাবে। মানুষের জীবন আজ এমন এক পর্যায়ে এসে পৌঁছেছে, সেখান থেকে আর হয়তো নামবার উপায় নেই; এবার উঠবার সিঁড়িটা না খুঁজলেই নয়।

    10.2.

    অথবা, (খ) ভাবসম্প্রসারণ করো: গতি যার নীচ সহ, নীচ সে দুর্মতি।

  37. 437.

    11.1.

    (ক) ভূমিকম্পের ভয়াবহতা নিয়ে দুই বন্ধুর কথোপকথন তুলে ধরো।

    11.2.

    অথবা, (খ) প্রদত্ত সংকেত অবলম্বনে 'লোভের পরিণাম' শীর্ষক একটি খুদেগল্প রচনা করো। গল্প সংকেত: স্থানীয় কৃষি অফিস থেকে প্রশিক্ষণ নিয়ে একটি ফলের বাগান করে রমিজ।…………….

  38. 438.

    যেকোনো একটি বিষয়ে প্রবন্ধ লেখো:

    12.1.

    মানবকল্যাণে বিজ্ঞান

    12.2.

    মাতা-পিতার প্রতি কর্তব্য

    12.3.

    মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ

    12.4.

    বাংলাদেশের পর্যটন শিল্প

    12.5.

    পদ্মা সেতু ও অর্থনৈতিক উন্নয়ন

  39. 439.

    প্রস্তাবিত সমবায় সমিতিটি কোন ধরনের সমবায় সমিতি?

  40. 440.

    উদ্দীপকে উল্লিখিত সমবায় সমিতিকে বিস্তারের ভিত্তিতে সমবায়ের কোন শ্রেণিভুক্ত করা যায়?

  41. 441.

    একমালিকানা ব্যবসায়ের কোন বৈশিষ্ট্যের কারণে মি. শ্যামল অপেক্ষা করতে রাজি থাকে?

  42. 442.

    আলোচ্য ক্ষেত্রে সাগর হেয়ার ড্রেসারের দুর্বলতার দিকগুলো হলো—i. সীমিত আয়তনii. ক্রেতা অসন্তুষ্টিiii. সহকর্মীর অভাবনিচের কোনটি সঠিক?

  43. 443.

    জুবায়েরের ব্যবসায় কোন শিল্পের অন্তর্গত?

  44. 444.

    অনুন্নত পরিবহন ব্যবস্থার কারণে বৃদ্ধি পায়—

  45. 445.

    উদ্দীপকে বর্ণিত সমঝোতাটি লিখিত হলে তাকে কী বলা হবে?

  46. 446.

    বর্তমানে সৃষ্ট সমস্যার সমাধানে পূর্বে যে পদক্ষেপ গ্রহণ জরুরি ছিল, তা হলো—i. লিখিত চুক্তি সম্পাদনii. চুক্তিপত্র নিবন্ধনiii. সালিশকারী নিয়োগনিচের কোনটি সঠিক?

  47. 447.

    প্রাথমিক অবস্থাতে মি. সুমনের ব্যবসায়টি কোন ধরনের ছিল?

  48. 448.

    মি. সুমন ও তার বন্ধুদের পক্ষে কোম্পানি গঠনের ক্ষেত্রে প্রধান অন্তরায় হলো—

  49. 449.

    ইটের ভাটা মূলত কোন ধরনের দূষণের জন্য দায়ী -

  50. 450.

    সরকারি কোম্পানির আদায়কৃত মূলধনের কমপক্ষে শতকরা কত ভাগ শেয়ার সরকারের
    হাতে থাকে?