DU ঢাকা বিশ্ববিদ্যালয় ক ইউনিট (বিজ্ঞান) ভর্তি পরীক্ষা ২০১৯-২০২০

114টি প্রশ্ন

  1. 51.

    স্থির অবস্থায় থাকা একটি বস্তু বিস্ফোরিত হয়ে m1 ও m2 ভরের দুইটি বস্তুতে পরিণত হয়ে যথাক্রমে v1 ও v2 বেগে বিপরীত দিকে চলমান। এর অনুপাত কত?

  2. 52.

    50 50 m/s আদি বেগে চলন্ত 2500 kg ভরের একটি গাড়ি মন্দনের ফলে 2500 m দূরত্ব অতিক্রম করার পর থেমে গেল। গাড়িটি থামানোর জন্য প্রদত্ত বল এবং থামার সময় নির্ণয় কর।

  3. 53.

    নিচের কোনটি ভরের একক নয়?

  4. 54.

    সরল ছন্দিত গতিতে স্পন্দনরত দুটি কণার সরণ x1 = Asinωt এবং x2 = Acosωt, যে কোন সময়ে এদের মধ্যে দশা পার্থক্য কত হবে?

  5. 55.

    একটি বস্তু π m ব্যাসার্ধের বৃত্তাকার পথে 4.0m/s সমদ্রুতিতে ঘুরছে। একবার খুরে আসতে বস্তুটির কত সময় লাগবে।

  6. 56.

    10 cm লম্বা ও 0.5 cm ব্যাসার্ধ বিশিষ্ট একটি তামা ও একটি লোহার তারকে জোড়া লাগিয়ে মোট দৈর্ঘ্য 20 cm করা হলো। জোড়া লাগানো তারটিকে বল প্রয়োগ করে লম্বা করা হলো। লোহার ইয়ং-এর গুণাঙ্ক তামার ইং-এর গুণাঙ্কের দ্বিগুণ হলে, লোহার দৈর্ঘ্য বৃদ্ধি ও তামার দৈর্ঘ্য বৃদ্ধির অনুপাত কত?

  7. 57.

    একটি গাড়ি স্থির অবস্থা (P বিন্দু) হতে সােজা রাস্তায় যাত্রা শুরু করল। কিছু সময় পরে গাড়িটি মন্দনের ফলে থেমে গেল এবং একই ভাবে (প্রথমে গতি বাড়িয়ে এবং পরে গতি কমিয়ে) আবার যাত্রা শুরু করে P বিন্দুতে ফিরে আসলাে। নীচের কোন লেখচিত্রটি গাড়ির গতিকে প্রকাশ করে?

  8. 58.

    5m উচ্চতা হতে একটি বলকে 20 m/s বেগে অনুভূমিকের সাথে 30° কোণে উপরের দিকে নিক্ষেপ করা হলাে। তাহলে বলটির বিচরণ কাল কত?

  9. 59.

    একটি স্থির তরঙ্গে, পরপর দুটি নিস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব 1 m, এর তরঙ্গ দৈর্ঘ্য কত?

  10. 60.

    একটি স্থির থােরিয়াম নিউক্লিয়াস (A = 220, Z = 90) হতে Eo গতিশক্তির একটি আলফা কণা নির্গত হয়। বিক্রিয়ায় রেডিয়াম নিউক্লিয়াসের (A = 216,Z = 88) গতিশক্তি কত?

  11. 61.

    একজন ক্ষীণ দৃষ্টি সম্পন্ন ব্যক্তির চোখের দূর বিন্দুর দূরত্ব 50 cm। কি ধরনের এবং কত ক্ষমতার লেন্স ব্যবহার করলে তার চোখের এই ত্রুটি দূর হবে?

  12. 62.

    ব্যতিচারের ক্ষেত্রে উজ্জ্বল বা গঠনমূলক ঝালরের শর্ত কোনটি?

  13. 63.

    নিচের বর্তনীতে তড়িৎপ্রবাহ I1I_1 এর মান কত?

  14. 64.

    একটি কার্নো ইঞ্জিন 500 K এবং 250 K তাপমাত্রার দুইটি আধারের মাধ্যমে পরিচালিত হয়। প্রতােক চক্রে ইঞ্জিন যদি উৎস থেকে 1kcal তাপ গ্রহণ করে তাহলে প্রত্যেক চক্রে তাপ প্রাহকে তাপ বর্জন করার পরিমাণ কত?

  15. 65.

    অ্যালুমিনিয়াম, হিলিয়াম এবং সিলিকনের পারমাণবিক সংখ্যা যথাক্রমে 13, 2 এবং 14 হলে, 1327 Al + 24 He →1430 Si +()_{13}^{27}\ Al\ +\ _2^4\ He\ \to_{14}^{30}\ Si\ +() নিউক্লিয়ার বিক্রিয়াতে অনুপস্থিত কণা কোনটি?

  16. 66.

    q পরিমাণ আধান একটি চৌম্বক ক্ষেত্র B⃗\vec{B} এর সাথে সমান্তরালে v⃗\vec{v} বেগে গতিশীল। উক্ত স্থানে একটি তড়িতক্ষেত্র E থাকলে আধানের উপর ক্রিয়াশীল বল কত হবে?

  17. 67.

    কাগজের ভার হিসাবে ব্যবহৃত একটি পুরু কাঁচ (প্রতিসরাঙ্ক 1.5) খণ্ডের উপর থেকে খাড়া নিচের দিকে তাকালে কাগজের উপর একটি দাগ কাঁচের উপর প্রাপ্ত থেকে 6 cm নিচে দেখা যায়। কাচ খণ্ডটির পুরুত্ব কত?

  18. 68.

    ণ-ত্ব বিধান অনুযায়ী কোনটি অশুদ্ধ?

  19. 69.

    কোন শব্দগুচ্ছ শুদ্ধ?

  20. 70.

    'বৈশিষ্ট্য' শব্দটি গঠিত হয়েছে-

  21. 71.

    কোন উপসর্গটি ভিন্নার্থে প্রযুক্ত?

  22. 72.

    কোনটি ধ্বন্যাত্মক শব্দের উদাহরণ?

  23. 73.

    কোনটি অপপ্রয়োগের দৃষ্টান্ত?

  24. 74.

    কার্বন মৌল হীরা ও গ্রাফাইট-এ ভিন্নরূপ। এদের ক্ষেত্রে কোন উক্তিটি সত্য নয়?

  25. 75.

    নিম্নের কোন পরীক্ষাটি সালফিউরিক এসিড ও নাইট্রিক এসিডের মধ্যে পার্থক্য করতে ব্যবহার করা যায়?

  26. 76.

    নাইট্রেট অ্যানায়নে কয়টি ইলেকট্রন রয়েছে?

  27. 77.

    কোনটি অম্লীয় জলীয় দ্রবণ তৈরি করে?

  28. 78.

    Fe(s)|Fe2+(aq)||Br2(l); Br-(aq)|Pt(s) তড়িৎ রাসায়নিক কোষের সঠিক কোষ-বিক্রিয়া কোনটি?

  29. 79.

    (a) তেল বা চর্বির ও সাবানের সাধারণ সংকেত লেখ। তেল ও চর্বির মধ্যে পার্থক্য থাকলে তা লেখ?
    (b) কেরােসিন ও সয়াবিন তেলের মধ্যে পার্থক্য থাকলে তা লেখ।

  30. 80.

    (a) বেনজিনের অ্যালকাইলিকরণে ব্যবহৃত বিক্রিয়াটির নাম কি? বিক্রিয়াটি লেখ ও বিক্রিয়া কৌশল দেখাও।
    (b) 1-বিউটানল এর একটি অপসারণ বিক্রিয়া লেখ।

  31. 81.

    আর্দ্র বাতাসের সংস্পর্শে ক্যালসিয়াম কার্বাইড নিম্নের কোন যৌগটি উৎপন্ন করে?

  32. 82.

    কোনগুলো লিপিডের বৈশিষ্ট্য? (i) পানির চেয়ে হালকা (ii) হাড়ের সন্ধিস্থানে লুব্রিকেন্ট হিসেবে কাজ করে (iii) ফ্যাটি এসিড ও গ্লিসারল দ্বারা গঠিত

  33. 83.

    নিম্নের কোন যৌগটি জ্যামিতিক সমাণুতা প্রর্দশন করে?

  34. 84.

    CH3 - CH(C2H5) - CH2 — CHBr — CHCI – CH3 যৌগটির IUPAC নাম হলো-

  35. 85.

    0.98 g H₂SO4 ব্যবহার করে 1.0 L জলীয় দ্রবণ তৈরি করা হল। দ্রবণটির ঘনমাত্রা কত?

  36. 86.

    'সমুদ্র' শব্দটির প্রতিশব্দ-

  37. 87.

    সারমর্ম লেখ (অনধিক চার বাক্যে)       
    আসিতেছে শুভ দিন,
    দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা, শুধিতে হইবে ঋণ।
    হাতুড়ি শাবল গাঁইতি চালায়ে ভাঙ্গিল যারা পাহাড়,
    পাহাড়-কাটা সে পথের দুপাশে পড়িয়া যাদের হাড়,
    তােমারে সেবিতে হইল যাহারা মজুর, মুটে ও কুলি,
    তােমারে বহিতে যারা পবিত্র অঙ্গে লাগাল ধুলি,
    তারাই মানুষ, তারাই দেবতা, গাহি তাহাদেরি গান,
    তাদেরি ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান।

  38. 88.

    'মাসি-পিসি' গল্পে আহ্লাদির মুখে কে দেখতে পায় নিজ মেয়ের মুখের ছাপ?

  39. 89.

    'আঠারো বছর বয়স' কবিতার মূলসুর-

  40. 90.

    'বিভীষণের প্রতি মেঘনাদ' কবিতায় কাকে বাসবত্রাস বলা হয়েছে?

  41. 91.

    What is the topic of this passage?

  42. 92.

    According to the passage, bacilli are responsible for_______.

  43. 93.

    According to the text, which characteristic is common in bacteria?

  44. 94.

    Why are bacteria used in the research study?

  45. 95.

    (a) বাের মডেল অনুসারে হাইড্রোজেন মৌলের বিকিরণ বর্ণালির উৎপত্তি চিত্রের সাহায্যে দেখাও।(b) হাইড্রোজেন বিকিরণ বর্ণালির পাঁচটি বর্ণালি সারির নাম লেখ।(c) বাের মডেল এর দুটি সীমাবদ্ধতা লেখ।

  46. 96.

    "Hold fast to dreams
    For if dreams die
    Life is a broken-winged bird
    That cannot fly."
    Which poem are these lines taken from? Who is the writer of the poem? What does he mean by "Life is n broken-winged bird"?

  47. 97.

    'আজব' শব্দটি কোন বিদেশি শব্দ?

  48. 98.

    N2(g) + 3H2(g)  ⇌  2NH3(g)           ΔH = -92.38 kj
    নিম্নে প্রদত্ত প্রশ্নগুলাের উত্তর দাও:
    (a) সময়ের সাথে N2 ও NH3; এর পরিমাণের পরিবর্তন চিত্রে দেখাও। উভয়ের সাপেক্ষে সম্মুখ বিক্রিয়ার হার লেখ।
    (b) বিক্রিয়াটির সাম্যাবস্থার উপর তাপ ও চাপের প্রভাব কি হবে?
    (c) সাম্যাবস্থায় ধ্রুবক (K) এর উপর প্রভাবকের কোন প্রভাব রয়েছে কী?

  49. 99.

    ভাব সম্প্রসারণ কর (অনধিক ছয় বাক্যে):     
    "গ্রন্থগত বিদ্যা আর পরহস্তে ধন
    নহে বিদ্যা, নহে ধন, হলে প্রয়ােজন।"

  50. 100.

    1+31!+52!+73!+…..1+\frac{3}{1 !}+\frac{5}{2 !}+\frac{7}{3 !}+\ldots . . ধারাটির যোগফল নির্ণয় কর।