JnU জগন্নাথ বিশ্ববিদ্যালয় এ ইউনিট ভর্তি পরীক্ষা ২০২৪-২০২৫ (শিফট ২, লিখিত)

16টি প্রশ্ন

  1. 1.

    যদি cotB cotC + cotC cotA + cotA cotB = 1 হয়, তবে A, B এবং C এর মধ্যে সম্পর্ক নির্ণয় কর।

  2. 2.

    ∫dxx+1−x\int \frac{\mathrm{dx}}{\sqrt{\mathrm{x}}+\sqrt{1-\mathrm{x}}} এর মান বের কর।

  3. 3.

    y=px2+qx12y = px^2 + qx^{\frac{1}{2}} হলে, প্রমাণ কর 2x2d2ydx2−xdydx=2y2x^2 \frac{d^2y}{dx^2} - x \frac{dy}{dx} = 2y

  4. 4.

    কোনো একটি বিন্দুতে ক্রিয়ারত 2 N ও 2√2 N বলদ্বয়ের লব্ধি 2√5 N হলে তাদের মধ্যবর্তী কোণ কত?

  5. 5.

    C4 উদ্ভিদের চারটি বৈশিষ্ট্যলিখ?

  6. 6.

    ইন-সিটু এবং এক্স-সিটু কনজারভেশনের উপায়গুলো ছকাকারে দেখাও।

  7. 7.

    'Platypus' একটি জীবিত জীবাশ্ম ব্যাখ্যা করো।

  8. 8.

    ভেক্টর P⃗=2i^−3j^+k^\vec{P} = 2\hat{i} - 3\hat{j} + \hat{k} এর উপর Q⃗=4j^+5k^\vec{Q} = 4\hat{j} + 5\hat{k} এর লম্ব অভিক্ষেপের মান নির্ণয় করো।

  9. 9.

    ভূ-পৃষ্ঠের 4000 km উপরে প্রদক্ষিণরত স্যাটেলাইটের বেগ কত?

  10. 10.

    রাস্তার ব্যাঙ্কিং কী? ব্যাঙ্কিংয়ের রাশিমালা প্রতিপাদন করো।

  11. 11.

    এনট্রপি কাকে বলে? প্রত্যাবর্তী ও অপ্রত্যাবর্তী প্রক্রিয়ার মধ্যে পার্থক্য লিখ।

  12. 12.

    'H₂O এর স্ফুটনাঙ্ক HF অপেক্ষা বেশি' ব্যাখ্যা কর।

  13. 13.

    বাফার দ্রবণের সংজ্ঞা দাও। একটি অম্লীয় বাফার দ্রবণের ক্রিয়াকৌশল ব্যাখ্যা কর।

  14. 14.

    ওয়ালডেন ইনভার্সন (Walden inversion) কী? বিক্রিয়া ও ক্রিয়াকৌশলের মাধ্যমে এটি ব্যাখ্যা কর।

  15. 15.

    BOD এবং COD কী? কোনো বর্জ্য পানির COD এর মান BOD এর অপেক্ষা বেশি কেন?

  16. 16.

    বৈজ্ঞিানিক নাম লিখ: কুনোব্যাঙ, গোখরা সাপ,দোয়েল, বাঘ।