KUET খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ২০১৪-২০১৫
100টি প্রশ্ন
- 51.
একটি সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় কর যার কর্ণদ্বয় যথাক্রমে A=3i^−2j^+5k^ A = 3\hat{i} - 2\hat{j} + 5\hat{k} এবং B=i^+6j^−k^ B = \hat{i} + 6\hat{j} - \hat{k} । সামান্তরিকটির ক্ষেত্রফল কত বর্গ একক?
- 52.
1.4m দীর্ঘ এবং 10-6m2 প্রস্থচ্ছেদের একটি সুষম ধাতব তার টেনে 4× 10-3m প্রসারিত করতে সম্পাদিত কাজের পরিমাণ কত? [Y=2×1011N/m2]
- 53.
কোন ট্রানজিষ্টর সাধারণ পীঠ সংযােগে সংযুক্ত। এর নিঃসারক প্রবাহ 0.88mA এবং পীঠ প্রবাহ 0.065mA। প্রবাহ বিবর্ধন গুণক কত?
- 54.
0.02m ব্যাসার্ধ বিশিষ্ট 64টি গােলাকার ফোঁটাকে একত্রিত করে একটি বড় ফোঁটায় পরিণত করা হল। যদি প্রতি ফোঁটায় 1C চার্জ বিদ্যমান থাকে, তবে বড় ফোঁটার বিভব কত হবে?
- 55.
কোন একদিনের শিশিরাংক 20°C ও আপেক্ষিক আদ্রতা 75% ঐ দিনের সম্পৃক্ত বায়ুর সম্পৃক্ত বাষ্পচাপ কত? [20°C তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ 17.7 x 10-3m ]
- 56.
একজন মহাশূন্যচারী 30 বছর বয়সে 2.6 x 108 m/s বেগে ধাবমান = মহাকাশযানে চড়ে ছায়াপথ অনুসন্ধানে গেলেন। তিনি 55 বছর পর পৃথিবীতে ফিরে আসলেন। তাঁর বর্তমান বয়স কত?
- 57.
একটি ইলেকট্রন পরমাণুর নিউক্লিয়াসের চারদিকে 0.53 আর্মস্ট্রং ব্যাসার্ধের একটি বৃত্তাকার কক্ষপথে 4*106m/s বেগে প্রদক্ষিণ করে। ইলেকট্রনের কেন্দ্রমুখী বলের মান কত?
- 58.
22cm2ক্ষেত্রফল বিশিষ্ট একটি চামচের উপর 0.01mm পুরু রূপার প্রলেপ দিতে হবে। ব্যবহৃত তড়িৎ প্রবাহমাত্রা 0.1A হলে, কত সময় ধরে তড়িৎ প্রবাহিত করতে হবে? রূপার তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক 1.118 x 10-6 kg/C এবং রূপার ঘনত্ব 10500 kg/m3
- 59.
হাইড্রোজেন পরমাণুর দ্বিতীয় বোর কক্ষপথের ব্যাসার্ধ কোনটি ?
- 60.
30°C তাপমাত্রায় কিছু পরিমাণ শুষ্ক বায়ুকে আকস্মিকভাবে আয়তনের অর্ধেকে সংকুচিত করা হল।
চূড়ান্ত তাপমাত্রা কত?[γ=1.4]\left[\gamma=1.4\right] - 61.
পৃথিবীর ভর চন্দ্রের ভরের 80 গুণ এবং পৃথিবী ও চন্দ্রের ব্যাসার্ধ যথাক্রমে 12800km ও 3200km । চন্দ্রে অভিকর্ষজ ত্বরণের মান কত?
- 62.
একজন সাইকেল আরােহী ঘণ্টায় 24 km বেগে 30 m ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথে মােড় নিচ্ছে। তাঁকে উলম্বের সাথে কত কোণে হেলে থাকতে হবে?
- 63.
একটি পাম্প ঘণ্টায় 25×106 kgপানি 50m গভীর কুয়া থেকে তুলতে পারে। পাম্পের ক্ষমতা 70% কার্যকর হলে প্রকৃত ক্ষমতা কত?
- 64.
সরল ছন্দিত গতিতে চলমান একটি বস্তুর সমীকরণ Y=10sin(12t−π/6); এখানে Y এর একক মিটার, t এর একক sec এবং দশা ধ্রুবকের একক rad। বস্তুটির সর্বোচ্চ দ্রুতি কত?
- 65.
কোন অপবর্তন গ্রেটিং এর প্রতি সেন্টিমিটারে 5000 রেখা রয়েছে। এর ভিতর দিয়ে 5890A∘ তরঙ্গ দৈর্ঘ্যের আলাে ফেললে দ্বিতীয় চরমের জন্য অপবর্তন কোণ কত?
- 66.
প্রারম্ভিক অবস্থায় কোন বস্তুখন্ডে যদি 10810^8সংখ্যকAu198Au^{198}এর পরমাণু থাকে, তাহলে একদিনে কত পরমাণু ভেঙ্গে যাবে?[Au198Au^{198}এর অর্ধায়ু 2.74d ]
- 67.
0.56Am2 চৌম্বক ভ্রামক বিশিষ্ট কোন দণ্ড চুম্বককে আনুভূমিক ও মুক্তভাবে দোল দিলে তা প্রতি মিনিটে ছয় বার পূর্ণদোলন দেয়। ঐ চুম্বকের জড়তার ভ্রামক নির্ণয় কর। [H = 32μT]
- 68.
কোনো শ্রেণিকক্ষের শব্দের তীব্রতা 10-7 Wm-2। শব্দের তীব্রতা দ্বিগুণ হলে নতুন তীব্রতা লেভেল কতটুকু বাড়বে ?(প্রমাণ তীব্রতা=10-12 Wm-2)
- 69.
একটি বস্তুকে 50m/s বেগে আনুভূমিকের সাথে 45° কোণে নিক্ষেপ করা। হলে সর্বাধিক উচ্চতায় উঠতে কত সময় লাগবে?
- 70.
একটি কুন্ডলীতে 1.015 s সময়ে তড়িৎ প্রবাহ 0.1A থেকে 0.5A এ পরিবর্তিত হওয়ায় ঐ কুন্ডলীতে 12V তড়িৎচালক শক্তি আবিষ্ট হয়। কুন্ডলিটির স্বকীয় আবেশ গুণাঙ্ক কত হবে?
- 71.
একটি নভাে দুরবীক্ষণ যন্ত্রের অভিলক্ষ এবং অভিনেত্রের ফোকাস দূরত্ব যথাক্রমে 125 এবং 10cm । নিকট ফোকাসিং এর ক্ষেত্রে যন্ত্রটির দৈর্ঘ্য কত হবে?
- 72.
একটি ধাতব পাতের প্রস্থ 2cm এবং পুরুত্ব 0.4 cm । পাত ধারণকারী তলের লম্ব বরাবর একটি চৌম্বুক ক্ষেত্রে পাতটিকে রাখলে 50 μV বিভব পার্থক্যের সৃষ্টি করে । হল তড়িৎ ক্ষেত্রের মান কত ?
- 73.
100 m2 ক্ষেত্রফলের একটি কৃষ্ণ কায়া 1000°C তাপমাত্রায় প্রতি সেকেন্ডে কী পরিমাণ শক্তি বিকিরণ করবে? (σ= \left ( \sigma = \right. 5.7×10-8 W/m2K-4 )
- 74.
5 x 1014 কম্পাংকের বিকিরণ কোন ধাতবপৃষ্ঠে আপতিত হলে সর্বোচ্চ 2.6 x 10-19 J শক্তি সম্পন্ন ইলেকট্রন নির্গত হয়। ঐ ধাতুর সূচন কম্পাংক কত?
- 75.
সর্বোত্তম অনুমানভিত্তিক উত্তর — আনুষ্ঠানিক উত্তর নয়: মূল তথ্য বা উত্তরে অস্পষ্টতা/অসম্পূর্ণতা রয়েছে। প্রদত্ত উত্তরটি নিশ্চিত নয়; যাচাই করে ব্যবহার করো।
একটি শব্দ তরঙ্গ উৎসের বিস্তার 0.25 cm এবং কম্পাঙ্ক 400 Hz। বাতাসে শব্দের বেগ 332 ms-1 এবং বায়ুর ঘনত্ব 1.293 kgm-3 হলে প্রতি সেকেন্ডে প্রতি বর্গমিটারে প্রবাহিত শক্তি কত?
- 76.
650 mm চাপ ও 30°C তাপমাত্রায় 950 ml গ্যাসে কতটি গ্যাসের অণু আছে?
- 77.
নিম্নের বিক্রিয়াটির [NH3]এর প্রারম্ভিক ঘনমাত্রা 0.75M এবং বিক্রিয়াটির অর্ধায়ুকাল 30 মিনিট হলে বিক্রিয়াটির হার ধ্রুবক কত হবে? 2NH3→উৎপাদ (Product)
- 78.
100 dm3 0.3 M HCI এবং 200 dm3 0.6 M H2SO4 একত্রে করা হলাে। দ্রবণটির মােলারিটি কত?
- 79.
জিংক সালফেট দ্রবণের মধ্যে 3.25A বিদ্যুৎ কতক্ষণ চালনা করলে 4.405gm জিংক সঞ্চিত হবে? [Zn=65.40]
- 80.
350−400° তাপমাত্রায় উত্তপ্ত Al2O3 গুড়ার উপর দিয়ে CH3−CH2CH2OH এর বাষ্পকে চালনা করলে কি উৎপন্ন হবে?
- 81.
HCN এবং NaOH এর প্রশমন এনথালপি - 12.134 KJ/mol. HCN এর আয়নিকরণ এনথালপি কত?
- 82.
নিম্নের কোনটি সঠিক নয়?
- 83.
অক্সিজেনের 8 টি ইলেকট্রন আছে। নীচের কোন তথ্য/তথ্যসমূহ অক্সিজেনের ইলেকট্রন শক্তি স্তরের জন্য সত্য?i. 1s2 শক্তি স্তরে প্রথম ইলেকট্রনের জন্য চারটি কোয়ান্টাম সংখ্যার মানগুলাে (1,0,0, + 1/2) অথবা (1,0,0,−1/2) ।ii. অক্সিজেনের প্রােটন সংখ্যা ৮ নির্দিষ্ট হলেও নিউট্রনের সংখ্যা ৮ নির্দিষ্ট নয়।iii. চতুর্থ কোয়ান্টাম সংখ্যা, s, চৌম্বক ক্ষেত্রে ইলেকট্রনের চৌম্বক ভ্রামক : নির্দেশ করে।
- 84.
একটি পরীক্ষা নলে নমুনা লবণের কিছু অংশ নিয়ে তাতে বেরিয়াম নাইট্রেট এর দ্রবণ যোগ করা হলে সাদা অধঃক্ষেপ পাওয়া গেলো , যা লঘু HCl দ্রবণে দ্রবীভূত হয় না। নমুনা লবণের দ্রবণে কোন মূলকের উপস্থিতি আছে ?
- 85.
pH=4.60pH=4.60 বিশিষ্ট একটি বাফার দ্রবণ প্রস্তুত করতে যে অনুপাতে লবণ ও এসিড মেশাতে হবে অর্থাৎ লবণ : এসিড অনুপাত কত? [দেওয়া আছে pKa=4.75{\rm pK}_a=4.75]
- 86.
একটি গ্যাসের আণবিক ভর 32 হলে কত তাপমাত্রাতে উক্ত গ্যাসের বর্গমূল গড় বর্গবেগ প্রতি সেকেন্ডে 50550 cm হবে?
- 87.
নাইট্রোইথেনকে টিন ও HCI সহযােগে উত্তপ্ত করলে কি উৎপন্ন হবে?
- 88.
কত ডিগ্রী তাপমাত্রায় 100 kPa চাপে 2.24 dm3 একটি পাত্রে 14.0 gm N2 গ্যাস সংকোচনশীলতা গুণাংক 0.10 হবে?
- 89.
ক্রোম ওকোর (Chrome Ochre) কোনটি?
- 90.
একটি জৈব যৌগের জলীয় দ্রবণ নীল লিটমাসকে লাল করে। এতে AgNO3 এর জলীয় দ্রবণ যােগ করা হলে সাদা অধঃক্ষেপ পাওয়া যায়। জৈব যৌগটির বাষ্প ঘনত্ব 39.25। যৌগটিতে ইথানল যােগ করা হলে মিষ্টি গন্ধযুক্ত যৌগ উৎপন্ন হয়। যৌগটির গাঠনিক সংকেত লিখ।
- 91.
30°Cতাপমাত্রায় নিম্নোক্ত রাসায়নিক কোষের তড়িৎ চালক বল কত?Pb/Pb2+(1.0M)∣∣H+(0.4M)/H2(1atm)∣Pt [দেওয়া আছে E0pb2+/pb =0.14V]
- 92.
10 mg14C মৌল নিউট্রনের ভর কত?
- 93.
একটি নমুনা লবণের ক্ষারীয় দ্রবণে H2S গ্যাস চালনা করে সাদা অধঃক্ষেপ পাওয়া গেল। নমুনা লবণের দ্রবণে কোন ধাতুটির উপস্থিতি নির্দেশ করে।
- 94.
ক্লোরোফর্ম এর ক্ষেত্রে নিম্নের কোন বিক্রিয়াটি সঠিক নয় ?
- 95.
27°C তাপমাত্রাতে 31.50gm HNO3 31.50gm HNO3 এসিড 1200ml পানিতে দ্রবীভূত করা হল। দ্রবণটির শক্তি মাত্রা মােলালিটিতে কত হবে? [পানির ঘনত্ব = 0.9877 gm/ml]
- 96.
NaOH এর জলীয় দ্রবণের ঘনত্ব 1.10 g.cm-3 । দ্রবণটির ঘনমাত্রা 0.1M হলে দ্রবণটিতে শতকরা কত ভাগ ( ভরে ) পানি আছে?
- 97.
একটি চুনাপাথরের নমুনায় 92% CaCO3 আছে । লঘু HCl এ 100gm চুনাপাথর দ্রবীভূত করে STP তে কত লিটার CO2 পাওয়া যাবে?
- 98.
33°C তাপমাত্রা ও 2.55atm চাপে 16.50% PCI5 বিয়োজিত হয়। উক্ত তাপমাত্রায় Kp এর মান কত?
- 99.
সর্বোত্তম অনুমানভিত্তিক উত্তর — আনুষ্ঠানিক উত্তর নয়: মূল তথ্য বা উত্তরে অস্পষ্টতা/অসম্পূর্ণতা রয়েছে। প্রদত্ত উত্তরটি নিশ্চিত নয়; যাচাই করে ব্যবহার করো।
35.5gm ক্লোরিন গ্যাসের জন্য ভ্যানডার ওয়ালস্ সমীকরণ কোনটি?
- 100.
0.02 M NaOH দ্রবণের pH কোনটি?