Mymensingh Board ময়মনসিংহ বোর্ড ২০২১
644টি প্রশ্ন
- 401.
এরূপ সংগঠনে—i. কমপক্ষে ৩ জন পরিচালক থাকেii. সদস্য সংখ্যা সীমিতiii. কার্যারম্ভের অনুমতিপত্র প্রয়োজন হয় নানিচের কোনটি সঠিক?
- 402.
জনাব আব্দুল জব্বার সমাজের কোন পক্ষের প্রতি দায়িত্ব পালন করছেন?
- 403.
জনাব আব্দুল জব্বারের কর্মকাণ্ডে—
i. ব্যবসায় নৈতিকতায় জোর দেয়
ii. বাজারে পণ্য মূল্য স্থিতিশীল থাকে
iii. অসাধু প্রতিযোগিতা বাড়ে
নিচের কোনটি সঠিক? - 404.
জনাব রাহাতের ব্যবসায়টি কোন ধরনের বাণিজ্য?
- 405.
উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানটি কোন ধরনের ব্যবসায় সংগঠন?
- 406.
ডলফিন ট্রান্সপোর্ট বাণিজ্যের ক্ষেত্রে কোন ধরনের প্রতিবন্ধকতা দূর করে?
- 407.
মি. তাজউদ্দিন গরিব হলেও সমাজ হিতৈষী ব্যক্তি। তার বাজারে একটি মুদি দোকান আছে। তিনি দেখেন, দেশের যে কোনো দুর্যোগে বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানগুলো প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অর্থ জমা দেয়, যা গণমাধ্যমে ফলাও করে প্রচার করা হয়। তারা স্কুল-কলেজ প্রতিষ্ঠা করে। মি. তাজউদ্দিন গ্রাহকদের ঠকান না, ওজনে কম দেন না, উৎকৃষ্ট পণা দিতে সচেষ্ট থাকেন। তিনি সামর্থ্যের মধ্যে যা করেছেন এতেই তিনি সন্তুষ্ট।
- 408.
নিচের কোনটি প্রাথমিক শিল্পের অন্তর্ভুক্ত?
- 409.
প্রাকৃতিক পরিবেশের উপাদান নয় কোনটি ?
- 410.
জনাব আতিক সম্প্রতি সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করে ব্লক, বাটিক, গ্রাফিক্স ডিজাইন ও সেলাইয়ের উপর আধুনিক প্রশিক্ষণ নেন। বড় ভাইয়ের কাছ থেকে পাঁচ লক্ষ ও নিজের সঞ্চিত দুই লক্ষ টাকা দিয়ে একটি ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে তোলেন। তার প্রতিষ্ঠানে ৭ জন কর্মচারী কাজ করেন। বড় ভাই ব্যবসায়িক কাজে সহযোগিতা ও পরামর্শ দিয়ে থাকেন। ব্যবসায়ে প্রচুর মুনাফা হওয়ায় তৃতীয় সমুদ্র বন্দরের নিকটবর্তী পায়রা বন্দরে একটি শাখা স্থাপনের সিদ্ধান্ত নেন।
- 411.
কীর্তনখোলা নদীর ধারে ম্যানিকিউর ফার্মসিউটিক্যাল লি. এর কারখানা অবস্থিত। প্রতিষ্ঠানটি ভালো মানের ঔষধ উৎপাদন ও বিক্রয় করে সাফল্য লাভ করেছে। কারখানার অপরিশোধিত বর্জ্য সরাসরি নদীর পানিতে মিশছে। এতে করে নদীর পানি ও এলাকার বায়ু দূষিত হচ্ছে। এলাকার অধিকাংশ লোক ক্ষুব্ধ হাওয়ায় প্রতিষ্ঠানটি দূষণ রোধে পদক্ষেপ গ্রহণের চিন্তা করে।
- 412.
কোন ধরনের কোম্পানি শেয়ার ইস্যু করতে পারে?
- 413.
মি. সিফাত একজন ইঞ্জিনিয়ার। তার দক্ষতা ও অভিজ্ঞতার কারণে মূলধন ছাড়াই সাইদ, মুনিম ও রিফাত তাকে অংশীদার করে নেন। সিফাত, মুনিম ও সাইদ ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করে কিন্তু রিফাত ব্যবসায়ে পুঁজি বিনিয়োগ করলেও পরিচালনায় অংশগ্রহণ করেন না। বছর শেষে সমান মুনাফা দাবি করেন।
- 414.
শফিক, আসিফ ও সালাম তিন বন্ধু সমানভাবে নয় লক্ষ টাকা পুঁজি নিয়ে সমঝোতার মাধ্যমে ব্যবসায় পরিচালনা করেন। আসিফ মারা যাওয়ায় তার ১৫ বছরের ছেলে হাবিবকে অংশীদার হিসাবে গ্রহণ করেন। দুই বছর পর ব্যবসায়টির দশ লক্ষ টাকা দেনা রেখে বিলোপসাধন ঘটে।
- 415.
কোম্পানির নামের সাথে লিমিটেড (Ltd.) শব্দ থাকার অর্থ কী ?
- 416.
ABC লি, একটি স্বনামধন্য কোম্পানি। রহিম ও করিম উভয়েই ঐ কোম্পানির শেয়ার হোল্ডার। রহিমের নিকট ১,৫০,০০০ টাকার শেয়ার আছে। তিনি নির্দিষ্ট হারে কোম্পানি হতে লভ্যাংশ পান। অন্যদিকে করিমের নিকট ২,০০,০০০ টাকার শেয়ার আছে। তিনি রহিমের পরে লভ্যাংশ পান এবং লভ্যাংশের হার প্রতিবছর সমান থাকে না। প্রতিষ্ঠানটি সম্প্রসারণের জন্য বার্ষিক সাধারণ সভা আহ্বান করেছে।
- 417.
যৌথমূলধনী কোম্পানির অসুবিধা কোনটি?
- 418.
" সরকার ব্যবস্থা ও এর নীতিমালা "- কোন ব্যবসায় পরিবেশের সাথে সরাসরি সম্পৃক্ত?
- 419.
ইসলামিয়া লিমিটেড দেশের স্বনামধন্য ফার্নিচার কোম্পানি। কোম্পানিটি শেয়ার বিক্রয়ের মাধ্যমে মূলধন সংগ্রহ করে। বিভিন্ন উৎসবের সময় ফার্নিচারের চাহিদা 'বেড়ে যায়, তাই পণ্য সরবরাহ বৃদ্ধির লক্ষ্যে কোম্পানিটি ঋণপত্র বিক্রির মাধ্যমে মূলধন সংগ্রহের সিদ্ধান্ত নেন। ঋণপত্র বিক্রির শর্তে উল্লেখ করা হয় যে, কোম্পানি বিলোপসাধনের পূর্বে ঋণপত্র গ্রহীতারা ঋণপত্রের অর্থ ফেরত পাবে না।
- 420.
পানি দূষণের ফলে কোন রোগের সৃষ্টি হয়?
- 421.
মি X, মি Y ও মি Z একটি অংশীদারি ব্যবসারের সদস্য। মি. X ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করেন ও ব্যবসায় পরিচালনায় ও অংশগ্রহণ করেন। মি. Y মূলধন বিনিয়োগ করেন কিন্তু পরিচালনায় অংশগ্রহণ করেন না। মি. Z মূলধন বিনিয়োগ করেন না আবার পরিচালনায় ও অংশগ্রহণ করেন না, তবে ব্যবসায়ে তার যথেষ্ট সুনাম রয়েছে। হঠাৎ করে মি. X মস্তিষ্ক বিকৃতির কারণে কর্তব্য পালনে স্থায়িভাবে অসমর্থ হন।
- 422.
মিস্ লায়লা স্নাতক পাস করার পর চাকরির আশায় বসে না থেকে রাজশাহী শহরে একটি বুটিক হাউস প্রতিষ্ঠা করেন। সেখানে তিনি ১০ জন নারী- নিয়োগ করেন। পণ্যের গুণগত মান ও ডিজাইনের কারণে অল্পদিনেই তিনি ব্যবসায়ে সফলতা লাভ করেন। এ কারণে বর্তমানে তিনি রাজশাহীসহ পাবনা ও সিরাজগঞ্জে আরও তিনটি কারখানা স্থাপন করে ২০০ জন নারী-পুরুষ শ্রমিক নিয়োগ দেন। তিনটি কারখানার জন্য ৩ জন ম্যানেজারও নিয়োগ দেন। তার উৎপাদিত পণ্য ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ফ্যাশন হাউসের মাধ্যমে বিক্রয় হয়ে থাকে।
- 423.
কোন দলিলে কোম্পানির অভ্যন্তরীণ পরিচালনা সংক্রান্ত নিয়ম-কানুন লিপিবদ্ধ থাকে?
- 424.
দেশের অধিকাংশ লোকজনের ভোগ ও ব্যয়ের প্রবণতা বেশি। তাদের আয়ের আগ্রহ কম এবং সঞ্চিত অর্থের পরিমাণও কম। ইতিমধ্যে বিশ্বব্যাপী করোনার প্রাদুর্ভাব দেখা দেয়। সরকার দ্রুত সিদ্ধান্ত নিয়ে কঠোর বিধিনিষেধ আরোপ করে। শুধুমাত্র জরুরি পণ্যসামগ্রী-কেনা-বেচার অনুমতি দেওয়া হয়। নগদ অর্থের অভাব কর্মহীনতার কারণে লোকজনের জীবনধারণ কঠিন হয়ে পড়ে। এসব বিবেচনায় সরকার স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ব মেনে চলার শর্তে মার্কেট, শপিংমল নির্দিষ্ট সময় বেধে খোলার অনুমতি দেয়। তবে স্বাস্থ্য সচেতন লোকজন ঘরে বসেই মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ ও ইন্টারনেট ব্যবহার করে কেনাবেচা করে থাকেন।
- 425.
জনাব কামাল স্থানীয় যুব উন্নয়ন কেন্দ্র থেকে প্রশিক্ষণ নিয়ে ৫০,০০০ টাকা পুঁজি নিয়ে খুলনার আজাদ হ্যাচারি থেকে ডিম সংগ্রহ করে নিজ পুকুরে মাছের পোনা উৎপাদন ও চাষ শুরু করেন। তার উৎপাদিত মাছের পোনা অল্প কিছুদিনের মধ্যেই বিক্রয়যোগ্য হয়ে ওঠে। জনাব কামালের উৎপাদিত মাছের পোনা সতেজ থাকায় ক্রেতাদের চাহিদা বৃদ্ধি পেতে থাকে। স্বল্প পুঁজির কারণে ক্রেতাদের বাড়তি চাহিদা মেটানো তার পক্ষে সম্ভবপর হয়ে ওঠে না।
- 426.
বাংলাদেশে বলবৎ যোগ্য অংশীদারি আইন কত সালের?
- 427.
পণ্য বিনিময় কি ধরনের বাধা অপসারণ করে?
- 428.
একমালিকানা ব্যবসায়ের ঝুঁকি বহনকারী কে?
- 429.
ন্যায্য মূল্যে পণ্য সরবরাহ করলে সমাজের কোন পক্ষের প্রতি দায়িত্ব পালন করা হয়?
- 430.
সীমিত অংশীদারি ব্যবসায়ের বৈশিষ্ট্য হলো—
i. অসীম দায়সম্পন্ন অংশীদার থাকে
ii. সীমিত দায়সম্পন্ন অংশীদার থাকে
iii. নামের শেষে লি. কথাটি উল্লেখ থাকে
নিচের কোনটি সঠিক? - 431.
আইনের চোখে নিচের কোন ব্যবসায়ের পৃথক কোনো সত্তা নেই?
- 432.
মূল্যবোধ দ্বারা মানুষের কোনটি প্রভাবিত হয়?
- 433.
একমালিকানা ব্যবসায়ের জনপ্রিয়তার পিছনে কারণ হলো—i. এটি জীবিকা অর্জনের সহজ উপায়ii. স্বল্প পুঁজিতে ব্যবসায় গড়ে তোলাiii. দ্রুত ধনী হওয়া যায়নিচের কোনটি সঠিক?
- 434.
কোন দলিলটি কোম্পানির জন্ম সনদ?
- 435.
ব্যবসায়ের প্রধান উদ্দেশ্য কী?
- 436.
উদ্দীপকে উল্লিখিত ব্যবস্থাপনার কোন নীতিটি লঙ্ঘিত হয়েছে?
- 437.
বিদ্যমান সমস্যা নিরসনের জন্য বাকিরের করণীয় হলো—
i. সিদ্ধান্ত গ্রহণে গণতান্ত্রিক ব্যবস্থাপনা
ii. অধস্তনদের সঙ্গে অনানুষ্ঠানিক সম্পর্ক স্থাপন
iii. অধস্তনদের কর্তৃত্ব অর্পণ
নিচের কোনটি সঠিক? - 438.
আসাদ নিয়ন্ত্রণের কোন নীতি অনুসরণ করেন?
- 439.
সজল কোন বাহ্যিক উৎস থেকে কর্মী সংগ্রহ করেন?
- 440.
জারিনের গ্রহণকৃত পরিকল্পনার প্রকৃতি কোন ধরনের?
- 441.
জারিনের গৃহীত পদক্ষেপ প্রতিষ্ঠানে যে প্রভাব ফেলতে পারে—
i. উৎপাদনশীলতা বৃদ্ধি
ii. পণ্যের মান উন্নয়ন
iii. শ্রমিক ছাঁটাই বৃদ্ধি
নিচের কোনটি সঠিক? - 442.
হেনরি ফেয়ল কে ছিলেন?
- 443.
জনাব সিয়াম লিবার্টি কোম্পানির পরিকল্পনা প্রণয়ন, অর্থসংস্থান ও নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করেন। অন্যদিকে জনাব মেজবাহ সিয়াম সাহেবের গৃহীত নীতি ও পরিকল্পনা বাস্তবায়নে সচেষ্ট। তিনি ফোরম্যান ও সুপারভাইজারদের নির্দেশনা দেন। প্রয়োজনে শ্রমিক-কর্মচারীদের তত্ত্বাবধানও করেন। উভয়ের কর্মকাণ্ড দক্ষতার ওপর প্রতিষ্ঠানটির সাফল্য নির্ভর করছে।
- 444.
প্রথম স্তরের ব্যবস্থাপকগণ নিয়মিতভাবে কোন ধরনের সমস্যা দ্বারা প্রভাবিত হন?
- 445.
জনাব আকাশ মেঘনা গ্রুপের একজন ব্যবস্থাপক। তিনি তার অধস্তনদের সবাইকে একই চোখে দেখেন। একই রকম আচরণ করেন ও স্নেহ প্রদর্শন করেন। অধস্তনরাও তাকে শ্রদ্ধা করেন। ফলে তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় রয়েছে। একদিন অধস্তনদের মধ্যে কাজ নিয়ে বিশৃঙ্খলার সৃষ্টি হলে তিনি তার অভিজ্ঞতা ও তীক্ষ্ণ বুদ্ধিমত্তার মাধ্যমে অত্যন্ত দ্রুততার সাথে এই সমস্যার সমাধান করেন।
- 446.
কোনটি দ্বারা বোঝায় প্রতিটি কর্মচারী কেবল একটি উচ্চতর থেকে আদেশ পেতে হবে?
- 447.
একটি নতুন বাড়ি নির্মাণের জন্য মিজান সাহেব তার বন্ধুর ছেলের নিকট থেকে নকশা তৈরি করেন। এজন্য তিনি প্রয়োজনীয় অর্থের সংস্থানও করেন। নকশা অনুসারে কিছুদিনের মধ্যেই বাড়ি নির্মাণের কাজ শুরু হবে। নির্মাণসামগ্রীর দর - যাচাই করতে গিয়ে তিনি বোঝতে পারেন, তিনি যা প্রত্যাশা করেছিলেন ব্যয় তার- চেয়ে অনেক বেশি হবে। তাই তিনি বাড়ি নির্মাণের কাজ আপাতত বন্ধ রাখেন।
- 448.
কোন সমন্বয়কে ব্যবস্থাপনা বলা যায়?
- 449.
করতোয়া লি. একটি বৃহদায়তন শিল্পপ্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের ব্যবস্থাপকদের কাজের মান বাড়াতে ব্যবস্থাপকদের পাশাপাশি বিশেষজ্ঞ কর্মী নিয়োগ দেওয়া আছে। ইদানীং কাজের ব্যাপকতা বৃদ্ধি পাওয়ায় প্রতিষ্ঠানের কাজকে প্রকৃতি অনুযায়ী বিভিন্ন ভাগে ভাগ করে বিশেষজ্ঞ ব্যবস্থাপকগণের দায়িত্বে প্রদান করতে চায়।
- 450.
কার অন্য নাম সুপারভাইজার?