Rajshahi Board রাজশাহী বোর্ড ২০২৫
660টি প্রশ্ন
- 401.
5.
(ক) গঠন অনুসারে বাক্যের শ্রেণিবিভাগ উদাহরণসহ আলোচনা কর।অথবা,(খ) বন্ধনীর নির্দেশ অনুসারে যে কোনো পাঁচটির বাক্যান্তর কর:(i) আজকাল কোনো জিনিসই সুলভ নয়। (অস্তিবাচক)(ii) কীর্তিমানের মৃত্যু নাই। (জটিল)(iii) বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। (প্রশ্নবোধক)(iv) মাতৃভূমিকে সকলেই ভালোবাসে। (নেতিবাচক)(v) এটি ভারি লজ্জার কথা। (বিস্ময়বাচক)(vi) লোকটি ধনী কিন্তু কৃপণ। (সরল)(vii) কী ভয়ংকর ঘটনা! (নির্দেশাত্মক)(viii) সত্য কথা না বলে বিপদে পড়েছি। (যৌগিক)
- 402.
5.
বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ও বাংলাদেশ
- 403.
6.
(ক) যে-কোনো পাঁচটি বাক্য শুদ্ধ করে লেখ:(i) তোমার কথা প্রমাণ হয়নি।(ii) উপরোক্ত বাক্যটি শুদ্ধ নয়।(iii) তার সৌজন্যতায় মুগ্ধ হলাম।(iv) অশ্রুজলে বুক ভেসে গেল।(v) কেবলমাত্র গায়ের জোরে সব কাজ হয় না।(vi) সকাল হইতে বৃষ্টি হচ্ছে।(vii) পরবর্তীতে আপনি আবার আসবেন।(viii) একটা গোপনীয় কথা বলি।অথবা,(খ) নিচের অনুচ্ছেদটি শুদ্ধ করে লেখ:বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর। এ কথা প্রমাণ হয়েছে। জীবনে সার্থকতা লাভকরতে হলে পাঠে মনোযোগি হতে হয়। দূরবস্থা আকাঙ্ক্ষার অন্তরায়। দৈন্যতা ভালো নয়।
- 404.
7.
(ক) যে-কোনো দশটি শব্দের পারিভাষিক রূপ লেখ:Dialect, Agenda, Bankrupt, Editor, Embargo, Legend, Idiom. Dața, Public works, Deed of gift, Galaxy. Dynamic, Justice, Chancellor, Global.অথবা,(খ) নিচের অনুচ্ছেদটি বাংলায় অনুবাদ কর।Smoking is very harmful. It is expensive too. It pollutes the environment. Those who smoke cannot live long. Smoking causes cancer, heart attack and diseases of the respiratory organs. So everyone should give up smoking.
- 405.
8.
(ক) একটি গ্রাম্যমেলা দেখার অনুভূতি ব্যক্ত করে দিনলিপি লেখ। অথবা,(খ) 'পরিবেশগত ভারসাম্য রক্ষায় চাই বৃক্ষরোপণ' এই শিরোনামে একটি প্রতিবেদন লেখ।
- 406.
9.
(ক) বড় বোনের বিবাহ উপলক্ষ্যে নিমন্ত্রণ জানিয়ে বন্ধুর কাছে একটি বৈদ্যুতিন চিঠি লেখ। অথবা,(খ) শিক্ষা সফরে যাওয়ার জন্য অনুমতি প্রার্থনা করে কলেজের অধ্যক্ষের কাছে একটি আবেদনপত্র লেখ।
- 407.
10.
(ক) সারাংশ লেখ।আজকের দুনিয়াটা আশ্চর্যভাবে অর্থের বা বিত্তের উপর নির্ভরশীল। লাভ ও লোভের দুর্নিবার গতি কেবল আগে যাবার নেশায় লক্ষ্যহীন প্রচণ্ডবেগে শুধু আত্মবিনাশের পথে এগিয়ে চলেছে। মানুষ যদি এ মূঢ়তাকে জয় না করতে পারে, তবে মনুষ্যত্ব কথাটাই হয়তো লোপ পেয়ে যাবে। মানুষের জীবন আজ এমন এক পর্যায়ে এসে পৌঁছেছে যেখান থেকে আর হয়তো নামবার উপায় নেই, এবার উঠবার সিঁড়িটা না খুঁজলেই নয়। উঠবার সিঁড়িটা না খুঁজে পেলে আমাদের আত্মবিনাশ যে অনিবার্য তাতে আর কোনো সন্দেহ থাকে না।অথবা,(খ) ভাব-সম্প্রসারণ কর:দুর্জন বিদ্বান হইলেও পরিত্যাজ্য।
- 408.
11.
(ক) বই পড়ার গুরুত্ব সম্পর্কে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা কর। অথবা,(খ) 'স্বনির্ভরতার জন্য চাই ইচ্ছাশক্তি' শিরোনামে একটি খুদে গল্প রচনা কর।
- 409.
ক্রয়-বিক্রয় কোন ধরনের উপযোগ সৃষ্টি করে?
- 410.
বরহামপুরের অধিকাংশ মানুষ কৃষি নির্ভর। বর্তমানে কৃষি উৎপাদন খরচ বৃদ্ধি পাওয়ায় তারা চা উৎপাদনে ঝুঁকে পড়েছে। তারা আলিবাবা চা কোম্পানির নিকট চা- পাতা বিক্রয় করে যথেষ্ট লাভবান হচ্ছে। ফলে তাদের জীবনযাত্রার মান উন্নত হয়েছে। চা কোম্পানিটি কৃষকদের নিকট থেকে চা পাতা সংগ্রহ করে এবং প্রক্রিয়াজাত করে চা প্রস্তুত করে। প্রস্তুতকৃত চা দেশের চাহিদা পূরণের পর বিদেশে রপ্তানি করে অর্থনীতিতে অবদান রাখছে
- 411.
সরকারের আমদানি ও রপ্তানি নীতি কোন পরিবেশের উপাদান?
- 412.
জনাব আকরাম একজন সফল আলু ব্যবসায়ী। এজন্য তিনি একটি কোন্ড স্টোরেজ স্থাপন করেছেন। তিনি আলুর মৌসুমে উৎপাদনকারীর নিকট হতে আলু সংগ্রহ করেন এবং কোন্ড স্টোরেজে রাখেন। তিনি ঢাকাসহ সারা দেশে আলু সরবরাহ করেন। তিনি দেশের চাহিদা পূরণের পর বিদেশেও আলু বিক্রয় করে দেশের অর্থনীতিতে অবদান রাখছেন।
- 413.
প্রজনন শিল্পের অন্তর্গত হলো-i. মাছের রেণু উৎপাদনii. হাঁস মুরগির খামারiii. ফলমূল চাষনিচের কোনটি সঠিক?
- 414.
আবেদরা অত্যন্ত গরীব। তারা তিন ভাইবোন। তাসকিন সবার বড়। তাদের পিতা একজন কুলি। অভাব আর দারিদ্র্যের কারণে আবেদ স্কুলের গণ্ডি অতিক্রম করতে পারেনি। তাই আবেদ প্রতিবেশীদের নিকট হতে টাকা ধার নিয়ে 'ডিজিটাল সবজি শপ' নামক ভ্রাম্যমাণ সবজির দোকান চালু করেছে। ভ্রাম্যমাণ এই দোকানটি আবেদ নিজেই পরিচালনাসহ নিয়ন্ত্রণ করে। ব্যবসায়কে লাডজনক করার জন্য সে ব্যবসায়ের পরিকল্পনা পরিবর্তন ও পরিমার্জন করে।
- 415.
"টেনারি কারখানায় বর্জ্য ব্যবস্থাপনা সঠিকভাবে না করায় পরিবেশ অধিদপ্তর এর সুপারিশ মোতাবেক বর্জ্য নিষ্কাষনের জন্য আধুনিক যন্ত্রপাতি স্থাপন করেন।টেনারি কারখানায় কোন আইনটি মেনে চলতে হবে?
- 416.
তামান্না একজন আইটি প্রকৌশলী। দেশের সবচেয়ে ভালো প্রতিষ্ঠান হতে তিনি এই ডিগ্রি অর্জন করেছেন। সম্প্রতি তিনি একটি আইটি ফার্ম দেওয়ার পরিকল্পনা করেছেন। কিন্তু তার যথেষ্ট মূলধন নেই। এজন্য তিনি একটি আর্থিক প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করেছেন।
- 417.
"টেনারি কারখানায় বর্জ্য ব্যবস্থাপনা সঠিকভাবে না করায় পরিবেশ অধিদপ্তর এর সুপারিশ মোতাবেক বর্জ্য নিষ্কাষনের জন্য আধুনিক যন্ত্রপাতি স্থাপন করেন।উদ্দীপকে আধুনিক যন্ত্রপাতি স্থাপনের ফলে-i. বায়ু দূষণ কমবেii. পানি দূষণ কমবেiii. অন্য প্রতিষ্ঠানগুলো উৎসাহিত হবেনিচের কোনটি সঠিক?
- 418.
হাবিব এবং আরিফ স্বনামধন্য প্রতিষ্ঠান সাউদিয়ার মালিক। চুক্তি তাদের ব্যবসায়ের ভিত্তি। তারা প্রতিষ্ঠানটিতে সমান সমান মূলধন বিনিয়োগ করেছেন। হাবিব ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করলেও আরিফ অংশগ্রহণ করেন না। সম্প্রতি তারা স্বনামধন্য ব্যবসায়ী জনাব সেলিমকে অংশীদার হিসেবে ব্যবসায়ে যুক্ত করেছেন। কিন্তু জনাব সেলিম ব্যবসায়ে মূলধন সরবরাহ করবেন না। এমনকি তিনি ব্যবসায় পরিচালনায়ও অংশগ্রহণ করবেন না।
- 419.
শিল্প কীভাবে উপযোগ সৃষ্টি করে?
- 420.
নাবিলা লিমিটেড একটি আইনসৃষ্ট প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি কৃষি পণ্যনিয়ে ব্যবসায় পরিচালনা করছে। প্রতিষ্ঠানটি বেশ লাভজনকভাবে তার কার্যক্রম পরিচালনা করছে। বর্তমানে প্রতিষ্ঠানটি সম্প্রসারণে মূলধন প্রয়োজন। কিন্তু পাবলিকের নিকট হতে মূলধন সংগ্রহ করতে পারছে না।
- 421.
মিঃ 'A' জাপান থেকে কাপড় আমদানি করে, ঢাকার ইপিজেডে নিজস্ব কারখানায় শার্ট তৈরি করে কানাডায় বিক্রয় করেন।মিঃ 'A' এর বাণিজ্য কোন ধরনের?
- 422.
জনাব মিন্টু একজন তরমুজ ব্যবসায়ী। তিনি উপকূলীয় এলাকার উৎপাদনকারীর নিকট হতে ৫০ টাকা পিস তরমুজ কিনে আনেন। কিন্তু অতিরিক্ত লাভের আশায় তিনি কেজি দরে তরমুজ বিক্রয় করেন। তার মতো অন্য তরমুজ ব্যবসায়ীরা নিয়মিতভাবে সাধারণ ভোক্তাদের সাথে একইভাবে প্রতারণা করে যাচ্ছেন। ফলে দিন দিন ব্যবসায়ীদের প্রতি সাধারণ ক্রেতাদের আস্থা নষ্ট হয়ে যাচ্ছে।
- 423.
বার্ড এর প্রতিষ্ঠাতা কে?
- 424.
শীতলক্ষ্যা নদীর তীরে বিভিন্ন প্রতিষ্ঠানের শিল্পকারখানা অবস্থিত। প্রত্যেক দিন ঐ প্রতিষ্ঠানগুলোর শিল্পকারখানা হতে অপরিশোধিত বর্জ্য শীতলক্ষ্যা নদীতে নিক্ষেপ করছে। অপরিশোধিত বর্জ্য নদীর পানিকে নষ্ট করে ফেলছে। দূষণের ফলে নদীর মাছ ও জলজ উদ্ভিদ ধ্বংস হয়ে যাচ্ছে। স্থানীয় মানুষ যথাযথ কর্তৃপক্ষের নিকট বারবার প্রতিকার চেয়েও প্রতিকার পায়নি। কিন্তু স্থানীয় মানুষ, মনে করে আইনের যথাযথ প্রয়োগেই বিষয়টির সমাধান সম্ভব।
- 425.
পরিবহণ কোন ধরনের উপযোগ সৃষ্টি করে?
- 426.
জনাব ইমরান একজন প্রযুক্তি উদ্যোক্তা। দীর্ঘদিন সে দেশের বাইরে স্বনামধন্য 8 প্রতিষ্ঠানে চাকরি করেছে। বর্তমানে দেশে তিনি তার নিজ দক্ষতা ও অভিজ্ঞতানির্ভর একটি প্রতিষ্ঠান দিতে চান। যদিও তার প্রত্যাশিত প্রতিষ্ঠানের জন্য ব্যবসায়িক পরিবেশ অনুকূল নয়। কারণ তার প্রতিষ্ঠানের জন্য প্রয়োজনীয় শিক্ষিত লোকবল অপ্রতুল। এমনকি তার প্রত্যাশার চেয়ে প্রতিষ্ঠানের সেবাগ্রহীতাও কম হবে। সম্প্রতি তার প্রতিষ্ঠানের জন্য সম্পাদিত জরিপের ফলাফল সেইরকম ইঙ্গিত করছে।
- 427.
বাণিজ্য মোট কত ধরনের উপযোগ সৃষ্টি করে?
- 428.
আসিফ লিমিটেড একটি তালিকাভুক্ত কোম্পানি। প্রতিষ্ঠানটি দীর্ঘদিন সফলতার সাথে ব্যবসায় পরিচালনা করছে। প্রতিষ্ঠানটির সঞ্চিতি তহবিলে যথেষ্ট অর্থ রয়েছে। সম্প্রতি প্রতিষ্ঠানটি ব্যবসায় সম্প্রসারণে শেয়ার ইস্যু ব্যতীত মূলধন সংগ্রহ করার সিদ্ধান্ত নিয়েছে।
- 429.
কোন ধরনের শেয়ার মালিকগণ সবার আগে লভ্যাংশ পায়?
- 430.
রসুলপুর গ্রামের ৩০ জন ব্যক্তি একটি সংগঠন প্রতিষ্ঠা করেছে। মূলত নিজেদের আর্থিক কল্যাণসাধনই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য। ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি সংগ্রহ করা এবং স্থানীয়দের নিকট বিক্রয় করে তারা লাভবান হচ্ছে। ন্যায্যমূল্যে পণ্য ক্রয়ের জন্য স্থানীয়রাও খুশি।
- 431.
সমবায় সমিতিতে একজন সদস্য সর্বোচ্চ কত পরিমাণ শেয়ার ক্রয় করতে পারে?
- 432.
বাণিজ্যের অন্তর্ভুক্ত হলো-i. উৎপাদনii. পরিবহণiii. গুদামজাতকরণনিচের কোনটি সঠিক?
- 433.
নবগ্রামের কতিপয় ব্যক্তি কাঁচামাল ক্রয়, পণ্য উৎপাদন ও পণ্য বিক্রয়ের জন্য একটি সমিতি গঠন করে। গত বছর উক্ত সমিতিটি ১,০০,০০০ টাকা মুনাফা করে।উদ্দীপকের সমিতিটি কোন ধরনের?
- 434.
নবগ্রামের কতিপয় ব্যক্তি কাঁচামাল ক্রয়, পণ্য উৎপাদন ও পণ্য বিক্রয়ের জন্য একটি সমিতি গঠন করে। গত বছর উক্ত সমিতিটি ১,০০,০০০ টাকা মুনাফা করে।সমিতিটি সর্বোচ্চ কত টাকা মুনাফা বণ্টন করতে পারবে?
- 435.
বৃহদায়তন ব্যবসায়ের পাশাপাশি একমালিকানা ব্যবসায় টিকে থাকার কারণ হলো-i. সহজ গঠনii. ন্যূনতম পুঁজিiii. সীমিত ঝুঁকিনিচের কোনটি সঠিক?
- 436.
মিঃ 'X' রংপুর থেকে আলু ক্রয় করে মান অনুযায়ী শ্রেণিবিন্যাস করে বিক্রয় করে।উদ্দীপকে মিঃ X এর কাজটি কোন ধরনের?
- 437.
পাবলিক লিমিটেড কোম্পানির কমপক্ষে কতজন পরিচালক থাকে?
- 438.
বর্তমানে বাংলাদেশ কত সালের পরিবেশ সংরক্ষণ আইন প্রচলিত?
- 439.
পাবলিক লিঃ কোম্পানির জন্মসনদ কোনটি?
- 440.
বৃহদায়তন ব্যবসায়ের পাশাপাশি একমালিকানা ব্যবসায় টিকে থাকার কারণ কী?
- 441.
Business শব্দটি কোন ভাষার?
- 442.
ভোক্তা সমবায় সমিতির সুবিধা হলো-i. ন্যায্য মূল্যে পণ্য সরবরাহii. নিয়মিত পণ্য সরবরাহiii. বার্ষিক চাহিদা অনুপাতে মুনাফা প্রদাননিচের কোনটি সঠিক?
- 443.
'গ্রীন টেক্সাইল' দেশের একটি স্বনামধন্য কাপড় উৎপাদনকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি প্রতি বছর তার অর্জিত মুনাফার একটি অংশ দিয়ে দেশের বিভিন্ন স্থানে স্কুল, কলেজ, হাসপাতাল ইত্যাদি প্রতিষ্ঠা করে।উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটির কার্যক্রম ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে নিচের কোনটির অন্তর্গত?
- 444.
'গ্রীন টেক্সাইল' দেশের একটি স্বনামধন্য কাপড় উৎপাদনকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি প্রতি বছর তার অর্জিত মুনাফার একটি অংশ দিয়ে দেশের বিভিন্ন স্থানে স্কুল, কলেজ, হাসপাতাল ইত্যাদি প্রতিষ্ঠা করে।উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানটি এরূপ কার্যক্রম গ্রহণ করার ফলেi. কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবেii. সুনাম বৃদ্ধি পাবেiii. দারিদ্র্য দূরীকরণ হবেনিচের কোনটি সঠিক?
- 445.
সমবায়ের নীতি হলো-i. কর্মসংস্থানii. একতাiii. সাম্যনিচের কোনটি সঠিক?
- 446.
জনাব আবির সেলুনে গিয়ে চুল কাটান। যার মালিক মি. আজিজ।উদ্দীপকে মি. আজিজ পরিচালিত সেলুনটি কোন ধরনের ব্যবসায়?
- 447.
কোনটি একমালিকানা ব্যবসায়ের বৈশিষ্ট্য বহির্ভূত?
- 448.
কখন সমবায় সমিতির আইনগত সত্তার জন্মলাভ ঘটে?
- 449.
কোন বৈশিষ্ট্যের কারণে একজন অংশীদার অন্য অংশীদারের সম্পাদিত কাজের জন্য দায়বদ্ধ হয়?
- 450.
মিসেস মাহমুদা সুলতানার কাজটি ব্যবস্থাপনার কোন কাজের সাথে সম্পর্কিত?