Rajshahi Board রাজশাহী বোর্ড ২০২৫
660টি প্রশ্ন
- 351.
চলতি হিসাবের বৈশিষ্ট্য হলো—
i. দিনে যতবার খুশি ততবার টাকা উত্তোলন করা যায়
ii. গ্রাহক বিনিয়োগ সুবিধা লাভ করতে পারে
iii. জমাতিরিক্ত ঋণের সুযোগ সুবিধা পাওয়া যায়
নিচের কোনটি সঠিক? - 352.
জনাব সাইফুল তার পাওনাদার রুহুল আমিনকে ০১.০১.২০২৪ ইং তারিখে ১,০০,০০০ টাকার একটি চেক প্রদান করেন এবং চেকের আড়াআড়ি কোণে 'অ্যান্ড কোং' শব্দদ্বয় লিখে দেন। জনাব রুহুল ০১.০৯.২০২৪ ইং তারিখে চেকটি সংশ্লিষ্ট ব্যাংকের শাখায় উপস্থাপন করলে ব্যাংক উত্ত চেকের অর্থ পরিশোধে অপারগতা প্রকাশ করে।
- 353.
বিমা চুক্তির আইনগত উপাদান কোনটি?
- 354.
জনাব তরিকুল একটা বিশেষ ধরনের কার্ড ব্যবহার করেন যেটা দিয়ে তিনি নগদ অর্থ উত্তোলন করতে পারেন কিন্তু হিসাবের অতিরিক্ত অর্থ উত্তোলন করতে পারেন না। অপরদিকে, জনাব মিরাজ যে বিশেষ ধরনের কার্ড ব্যবহার করেন সেটি দিয়ে নগদ অর্থ উত্তোলন, কেনাকাটা করতে পারেন। এমনকি হিসাবে পর্যাপ্ত অর্থ না থাকলেও প্রয়োজন মাফিক জমাতিরিক্ত ঋণ নিতে পারেন।
- 355.
কোন নীতির ভিত্তিতে একই সম্পত্তি একাধিক বীমাকারীর নিকট বীমা করা যায়?
- 356.
A ব্যাংকটি কেন্দ্রীয় ব্যাংকের যাবতীয় নিয়মকানুন মেনে চলার অঙ্গীকার করে কেন্দ্রীয় ব্যাংকের সাথে চুক্তিবদ্ধ। অন্যদিকে, B ব্যাংকটি কেন্দ্রীয় ব্যাংকের প্রায় সব নিয়মকানুন মেনে চললেও আনুষ্ঠানিকভাবে প্রতিশ্রুতিবদ্ধ নয়। প্রতিকূল অর্থনৈতিক পরিবেশে উভয় ব্যাংক অর্থনৈতিক বিপর্যয়ের মুখে পড়লে A ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের সর্বোচ্চ সহায়তা পেলেও B ব্যাংক তেমনটা পায়নি।
- 357.
সবচেয়ে পুরাতন বিমা হচ্ছে—
- 358.
জনাব রায়হান নিজের ব্যাংক হিসাব থেকে ১,০০,০০০ টাকা উত্তোলনের জন্য অথবা "আদেশ অনুসারে" কথাটি লিখে ব্যাংকের ক্যাশ শাখায় জমা দিলে উক্ত ব্যাংক কর্তৃক চেকটি অমর্যাদা হয়। উক্ত হিসাবে পর্যাপ্ত পরিমাণে অর্থ জমা ছিল এবং যথাযথভাবে চেক লিখে জমা দেন বলে রায়হান সাহেব দাবি করেন। কিন্তু ব্যাংক থেকে জানানো হয় চেকের কথায়, ও অঙ্কে লেখার মাঝে গড়মিল আছে।
- 359.
বীমাকারী কর্তৃক অন্যের ঝুঁকি গ্রহণের বিনিময় মূল্যকে কী বলে?
- 360.
'BC' ব্যাংক অধিক মুনাফার আশায় আবাসন খাতে মাত্রাতিরিক্ত ঋণ দেয়। নানান অর্থনৈতিক কারণেসম্ভাবনাময় খাতটি খারাপ করায় অনেক ঋণগ্রহীতা ঋণখেলাপি হয়ে পড়েন। ব্যাংকটি মুনাফা থেকে প্রভিশন রাখার মাধ্যমে সমস্যাটি সমাধান করতে যেয়ে সম্পদ থেকে প্রকৃত দায়ের পরিমাণ বেশি হয়ে যায়। কেন্দ্রীয় ব্যাংক তাই ব্যাংকটিকে সংগৃহীত আমানতের পরিবর্তে নিজস্ব মূলধন বৃদ্ধির নির্দেশনা দিয়েছে।
- 361.
কোনটি সাধারণ বিমার আওতাভুক্ত?
- 362.
সাভারে একটি গার্মেন্টস কারখানায় অগ্নিকাণ্ডের ফলে আশপাশে অবস্থিত কারখানার শ্রমিকদের মাঝে দুশ্চিন্তা ও উদ্বেগ ছড়িয়ে পড়ে। ব্যাপক শ্রমিক অসন্তোষের মুখে ঐ কারখানার মালিক একক বিমাপত্রের অধীনে প্রতিষ্ঠানের সকল শ্রমিকের জন্য বিমা পলিসি গ্রহণ করেন। একসাথে অনেক পরিমাণে বিমা করায় বিমা কোম্পানি ১০% বোনাস ঘোষণা করেন।
- 363.
কোন বিমাকে নিশ্চয়তার চুক্তি বলা হয়?
- 364.
জনাব জহির অগ্রগতি লাইফ ইনস্যুরেন্স কোম্পানির সাথে একটি ২০ বছর মেয়াদি বিমা পলিসি গ্রহণ করেন। তার মৃত্যুর পর উত্তরাধিকার হিসেবে কন্যার নাম উল্লেখ করেন। ওনার মৃত্যুর পর পুত্র বিমাদাবি আদায়ের জন্য যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে বিমা কোম্পানির কাছে জমা দিলে ম্যানেজার বিমাদাবি পরিশোধে অস্বীকার করে জানান শুধু কন্যা বিমাদাবির অর্থ পাবেন।
- 365.
বিমা হলো—
- 366.
জনাব জসীম একজন সরকারি চাকরিজীবী। অফিসে যাতায়াতের সুবিধার্থে তিনি একটি মোটরসাইকেল ক্রয় করে এর পূর্ণ মূল্য ২ লক্ষ টাকার একটি বিমা কোম্পানির সাথে বিমা করেন। দুর্ঘটনায় বাইকটি ক্ষতিগ্রস্ত হলে চুক্তি মোতাবেক বিমা কোম্পানি থেকে ১ লক্ষ টাকাক্ষতিপূরণ পান। পরবর্তীতে বিমা কোম্পানি ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলটি ৫০ হাজার টাকায় বিক্রি করলে জনাব জসীম অংশ বিশেষ দাবি করেন।
- 367.
জীবন বিমা কীভাবে মুদ্রাস্ফীতি হ্রাস করে?
- 368.
জনাব জামাল একজন বাস ড্রাইভার। পেশাটি ঝুঁকিপূর্ণ মনে করে পরিবারের সদস্যদের জন্য ১০ বছর মেয়াদি একটি বিমা পলিসি গ্রহণ করেন। ৩ বছর ধরে বিমা প্রিমিয়াম পরিশোধের পর তিনি একটি দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। জনাব জামালের স্ত্রী বিমাদাবি উপস্থাপন করলে বিমা কোম্পানি সম্পূর্ণ দাবি পরিশোধ করেন।
- 369.
জীবন বিমার মৌলিক বিষয় কোনটি?
- 370.
বর্তমানে প্রচলিত হস্তান্তরযোগ্য দলিল আইনটি কত সালের?
- 371.
কোন ধরনের চেক অধিক নিরাপদ?
- 372.
ব্যাংক হার পরিবর্তন করতে পারে—
- 373.
বীমাযোগ্য স্বার্থ নেই, এমন ক্ষেত্র কোনটি?
- 374.
ব্যাংক ব্যবস্থার উন্নয়নে নিচের কোন বিষয়টির ভূমিকা মুখ্য ছিল?
- 375.
সর্বোত্তম অনুমানভিত্তিক উত্তর — আনুষ্ঠানিক উত্তর নয়: মূল তথ্য বা উত্তরে অস্পষ্টতা/অসম্পূর্ণতা রয়েছে। প্রদত্ত উত্তরটি নিশ্চিত নয়; যাচাই করে ব্যবহার করো।
ব্যাংক ব্যবসায়ের কাজ হলো—
- 376.
আধুনিক অর্থনীতির জীবনী শক্তি কোনটি?
- 377.
কোনটি ব্যাংকের অন্যতম পুঁজি?
- 378.
“এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক” কোন ধরনের ব্যাংক?
- 379.
নিচের কোন ব্যাংকটি অন্যান্য ব্যাংকের ব্যাংকার?
- 380.
সর্বোত্তম অনুমানভিত্তিক উত্তর — আনুষ্ঠানিক উত্তর নয়: মূল তথ্য বা উত্তরে অস্পষ্টতা/অসম্পূর্ণতা রয়েছে। প্রদত্ত উত্তরটি নিশ্চিত নয়; যাচাই করে ব্যবহার করো।
CRR-এর পূর্ণরূপ কী?
- 381.
নিকাশ ঘরের কাজ কোনটি?
- 382.
জেরিন রহমান ডাক্তার। বাবা-মার অনুরোধ সত্ত্বেও বিয়ে করতে চান না। কারণ, পত্র-পত্রিকা আর বিভিন্ন সংবাদ মাধ্যমে যৌতুক ও নারী নির্যাতন বিষয়ে বিভিন্ন ঘটনা দেখে বিয়ে সম্পর্কে তার একটি নেতিবাচক ধারণা তৈরি হয়েছে। অবশেষে তার বাবা-মা বুঝিয়ে জেরিনকে বিয়ে করতে রাজি করান। বিয়ের দিনই তার ধারণা বদলে যায়। কারণ, বাবা-মা জেরিনের প্রয়োজনের কথা বিবেচনা করে কিছু আবসাবপত্র কিনে দিতে চাইলে জেরিনের শ্বশুর-শাশুড়ি তা নিতে বিনয়ের সাথে অস্বীকৃতি জানায়। শ্বশুর বাড়িতে এসে তার ধারণা একদম পাল্টে যায়। স্বামী ইরফান হাসানের ভালোবাসা এবং শ্বশুর-শাশুড়ির আদর-স্নেহ তাকে বিমোহিত করে।
- 383.
ইদ্রিস আলী দামপাড়া ইউনিয়নের প্রভাবশালী চেয়ারম্যান। বংশ মর্যাদাও ছিল সবার উপরে। হঠাৎ একটি সড়ক দুর্ঘটনায় স্ত্রী ও দুই সন্তানসহ নিহত হন। গুরুতর আহত হলেও অলৌকিকভাবে বেঁচে যায় তাঁর বড় ছেলে রাইহান। রাইহানকে সেবা করার মতো নিকটআত্মীয় কেউ ছিল না। কিন্তু পাশের বাড়ির হাতেম চৌকিদারের মেয়ে বিউটি তাকে সেবা দিয়ে, সাহস আর ভালোবাসা দিয়ে বাঁচিয়ে তোলে। এর বিনিময়ে তার কপালে জোটে কলঙ্কের দাগ, বঞ্চনা আর শারীরিক নির্যাতন।
- 384.
আমিনুর সাহেব দীর্ঘদিন বিদেশে ছিলেন। প্রবাসের বর্ণাঢ্য কর্মজীবন শেষে তিনি নিজ গ্রামে ফিরে আসেন। গ্রামের মানুষের অভাব-অনটন দেখে তিনি মর্মাহত হন। গ্রামের বিভিন্ন শ্রেণির মানুষ প্রায়শই তার কাছে সাহায্য চাইতে আসেন। কিন্তু তিনি কাউকে সাহায্য করেন না। তিনি ভাবেন, দুই-চার হাজার টাকা সাহায্য করে কারো ভাগ্যের কোনো পরিবর্তন হবে না। বরং তারা আমার কাছে ছোটো হবেন। একদিন তিনি এলাকার যুবক-যুবতীদের নিয়ে সভায় বসেন। সিদ্ধান্ত হয় এলাকার সমস্ত পুকুর লিজ নিয়ে সমবায় ভিত্তিতে মাছ চাষ করবেন। গরু ও মুরগির ফার্ম গড়ে তুলবেন। অল্প দিনের মধ্যেই এলাকার দৃশ্যপট বদলে যায়। এলকার সমস্ত মানুষ স্বাবলম্বী হয়ে ওঠে।
- 385.
অনেকবার ভেবেছে মুক্তিযুদ্ধে যাই। কিন্তু একটি সন্তান কোলে, আরেকটি পৃথিবীতে আসি আসি করছে। তাই সালেহীনের যুদ্ধে যাওয়া হয়নি। রাজ্যের অস্বস্তি নিয়ে সে ৯টা-৫টা সরকারি অফিস করে। তবে তার স্ত্রী লক্ষ করে সালেহীন সন্ধ্যায় কোথায় যেন যায়। একদিন রাতে পাক বাহিনী তার বাসায় হানা দিলে তার স্ত্রীর অনুমানই সত্যি হয়।
- 386.
কাজী নজরুল ইসলাম তাঁর 'রাজবন্দীর জবানবন্দী' প্রবন্ধে বলেন-"আমি শুধু রাজার বিরুদ্ধে বিদ্রোহ করি নাই, সমাজের, জাতির, দেশের বিরুদ্ধে আমার সত্য-তরবারির তীব্র আক্রমণ সমান বিদ্রোহ ঘোষণা করেছে। তার জন্য ঘরে বাইরের বিদ্রুপ, অপমান, লাঞ্ছনা, আঘাত আমার উপর পর্যাপ্ত পরিমাণে বর্ষিত হয়েছে।
- 387.
বৈষ্ণব সেইজন পাশে থাকে আজীবন পরের বেদন-ব্যথা জান রে পরের তরে শত উপকারে গর্ব থাকে না কোনোখানে রে সকল লোকের বন্দনায় রত নিন্দা কথা না জান রে মিথ্যা বচন ভুলে, না দেখে চোখ তুলে অন্যের সম্পদ পানে রে এ জীবন লোভ আর শঠতা রোহিত কাম-ক্রোধ নিবারণ রে।
- 388.
তারুণ্য অপরাজেয়, নির্ভীক। এ বয়স অদম্য দুঃসাহসে সকল বাধা-বিপদকে পেরিয়ে যাওয়ার এবং অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়াবার জন্য প্রস্তুত। এদের ধর্মই হলো আত্মত্যাগের মহানমন্ত্রে উজ্জীবিত হওয়া, আঘাত সংঘাতের মধ্যে রক্ত-শপথ নিয়ে ঝাঁপিয়ে পড়া। যা আমরা দেখেছি ৫২-এর ভাষা আন্দোলনে, ৬৯ আর ৯০-এর গণঅভ্যুত্থানে। এ চেতনার প্রতিফলন দেখেছি ২৪ শের জুলাই-আগস্টের গণ আন্দোলনে। বাঁক বদলের ইতিহাসে তারুণ্যই অনিবার্য হাতিয়ার।
- 389.
আইমান রহমান বিদেশের একটি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া শেষ করে দেশে ফিরে আসে। সে নিজ গ্রামের যুবসমাজকে নিয়ে একটি সংগঠন গড়ে তোলে। তারা প্রতিজ্ঞা করে এলাকা থেকে সকল প্রকার অনিয়ম, অন্যায়, অবিচার দূর করবে। নির্বিচারে গাছ কাটা, নদী থেকে অবৈধভাবে বালি তোলা, অবৈধ ইটভাটার বিরুদ্ধে তারা সোচ্চার হয়। কিন্তু প্রভাবশালী মহলের চক্রান্তে একটি মিথ্যা মামলায় আইমান এখন জেলে।
- 390.
সামাজিক যোগাযোগ মাধ্যম সম্বন্ধে সাধারণ মানুষ খুবই অসচেতন। এটি যে তাদের দেহ ও মনের উপর কী পরিমাণ ক্ষতিকর প্রভাব ফেলে তা তারা জানে না। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম পরিচালনাকারী কোম্পানিগুলো ক্ষতিকর দিকটি জেনেও এর প্রচার ও প্রসারের জন্য নিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছে। নীতি, আদর্শ, স্বাস্থ্য কিংবা মানুষের জীবন নয়; কোম্পানিগুলোর কাছে মুখ্য তাদের মুনাফা ও অস্তিত্ব।
- 391.
২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের একজন বীর শহিদ তার মা-বাবাকে চিঠি লিখে 'মা, আমি মিছিলে যাচ্ছি। আমি নিজেকে আর আটকিয়ে রাখতে পারলাম না। সরি আব্বুজান! তোমার কথা অমান্য করে বের হলাম। স্বার্থপরের মতো ঘরে বসে থাকতে পারলাম না। আমাদের ভাইয়েরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কাফনের কাপড় মাথায় বেঁধে রাজপথে নেমে সংগ্রাম করে যাচ্ছে। অকাতরে নিজেদের জীবন বিসর্জন দিচ্ছে। একটি প্রতিবন্ধী কিশোর, ৭ বছরের বাচ্চা, ল্যাংড়া মানুষ যদি সংগ্রামে নামতে পারে, তাহলে আমি কেন বসে থাকবো। আমার মনে হয় স্বার্থপরের মতো ঘরে বসে না থেকে সংগ্রামে নেমে গুলি খেয়ে বীরের মতো মৃত্যু অধিক শ্রেষ্ঠ.....।
- 392.
জননী এগ্রোর মালিক হাবিব সাহেব। এর ব্যবস্থাপক আব্দুল কাদের প্রতিষ্ঠানের কর্মচারী হলেও হাবিব সাহেব কাদেরকে নিজের সন্তানের মতোই স্নেহ করেন। তাই ব্যবসার সমস্ত ভার হাবিব সাহেব কাদেরকে দিয়ে নিশ্চিন্ত থাকেন। কিছু দিনের জন্য হাবিব সাহেব বিদেশে যান। ব্যবসার সমস্ত দায়িত্ব দিয়ে যান কাদেরকে। এদিকে কাদের হাবিব সাহেবের শত্রুদের সাথে হাত মিলিয়ে জাল দলিলপত্র করে জননী এগ্রোর মালিক বনে যায়। বিদেশ থেকে এসে হাবিব সাহেব স্তম্ভিত হয় যান। মানুষ এত বড় বিশ্বাসঘাতক হতে পারে তিনি বিশ্বাসই করতে পারেন না।
- 393.
1.
(ক) অ-ধ্বনি উচ্চারণের যে কোনো পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ।অথবা,(খ) যে-কোনো পাঁচটি শব্দের উচ্চারণ লেখ:অধ্যক্ষ, ব্রাহ্মণ, অভিধান, দক্ষ, গ্রহণ, ঐশ্বর্য, আহ্বান, কন্যা।
- 394.
1.
শিষ্টাচার
- 395.
2.
(ক) বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানের যে কোনো পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ।অথবা,(খ) যে-কোনো পাঁচটি শব্দের বানান শুদ্ধ করে লেখ:দূরাবস্থা, শান্তনা, মুমূর্ষ, বাল্মিকি, সমিচীন, স্বরস্বতী, আকাংখা, মনিষী।
- 396.
2.
তথ্য-প্রযুক্তি ও বাংলাদেশ
- 397.
3.
একুশের চেতনা
- 398.
3.
(ক) বিশেষ্য কাকে বলে? উদাহরণসহ বিশেষ্যের শ্রেণিবিভাগ দেখাও।অথবা,(খ) নিম্নলিখিত অনুচ্ছেদ থেকে পাঁচটি বিশেষণ পদ লেখ:সকালে মা ঘুমন্ত শিশুকে জাগিয়ে গরম দুধ খাওয়ালেন। এরপর আড়াই বছরের অবুঝ শিশুটিকে নিয়ে বাগানে লাল লাল ফুল দেখালেন। সদ্য প্রস্ফুটিত ফুলগুলো ছিল চমৎকার। ঝকঝকে রোদে পরিবেশও ছিল সুখকর।
- 399.
4.
(ক) উপসর্গ কাকে বলে? উপসর্গের প্রয়োজনীয়তা আলোচনা কর।অথবা,(খ) যে-কোনো পাঁচটি শব্দের ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় কর:তেপান্তর, জলচর, উদ্বেল, মৃগনয়না, আমরা, মুখচন্দ্র, দেশান্তর, অনাচার।
- 400.
4.
বাংলাদেশের পর্যটনশিল্প