Sylhet Board সিলেট বোর্ড ২০২৫

663টি প্রশ্ন

  1. 401.

    3.

    (ক) উদাহরণসহ ক্রিয়াপদের শ্রেণিবিভাগ আলোচনা কর।অথবা,(খ) নিচের অনুচ্ছেদ থেকে পাঁচটি বিশেষণ শব্দ চিহ্নিত কর:অপরের জন্য তুমি প্রাণ দাও-আমি বলতে চাইনা। অপরের ক্ষুদ্র ক্ষুদ্র দুঃখ তুমি দূর কর। অপরকে এব একটুখানি সুখ দাও। অপরের সঙ্গে একটুখানি মিষ্টি কথা বল। পথের অসহায় মানুষটির দিকে একটা কিরুণ দৃষ্টি নিক্ষেপ কর তাহলেই অনেক হবে।

  2. 402.

    4.

    (ক) উপসর্গ কী? উপসর্গের প্রয়োজনীয়তা আলোচনা কর।অথবা,(খ) ব্যাসবাক্যসহ সমাসের নাম লেখ (যে কোনো পাঁচটি):পদ্মআঁখি, নদীমাতৃক, হজ্বযাত্রা, ক্রোধানল, ঢেঁকিছাটা, দম্পতি, ধর্মঘট, বজ্রকঠোর।

  3. 403.

    4.

    বাংলাদেশের পর্যটন শিল্প: সমস্যা ও সম্ভাবনা

  4. 404.

    5.

    আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

  5. 405.

    5.

    (ক) একটি সার্থক বাক্যের কী কী গুণ থাকা আবশ্যক? উদাহরণসহ লেখ।অথবা,(খ) নির্দেশ অনুসারে বাক্যান্তর কর (যে কোনো পাঁচটি):(i) ধনির কন্যা তার পছন্দ নয়। (অস্তিবাচক)(ii) এখানে আসতেই হলো। (নেতিবাচক)(iii) মৃত্যুই জীবনের শেষ। (প্রশ্নবোধক)(iv) "ইহারা যেরূপ, এরূপ রূপবতী রমণী আমার অন্তঃপুরে নাই।” (সরল)(v) যে লোকটি এখানে এসেছিল সে আমার ভাই। (যৌগিক)(vi) কেন সময় নষ্ট কর? (নির্দেশাত্মক)(vii) নির্বোধকে এত বুঝিয়ো না। (জটিল)(viii) বিপদে অধির হতে নেই। (অনুজ্ঞাসূচক)

  6. 406.

    6.

    (ক) যে কোনো পাঁচটি বাক্য শুদ্ধ করে লেখ:(i) নদীর জল হ্রাস হয়েছে।(ii) এ মামলায় আমি সাক্ষী দেব না।(iii) আমৃত্যু পর্যন্ত দেশের সেবা করে যাব।(iv) বাংলাদেশ একটি উন্নতশীল দেশ।(v) মেয়েটি বিদ্বান কিন্তু ঝগড়াটে।(vi) এ কথা প্রমাণ হয়েছে।(vii) ছেলেটি দুর্দান্ত মেধাবী।(viii) আমি এই ঘটনা চাক্ষুষ প্রত্যক্ষ করেছি।অথবা,(খ) নিচের অনুচ্ছেদটি শুদ্ধ করে লেখ:আজকাল বানানের ব্যাপারে সকল ছাত্ররাই অমনযোগী। বানান শুদ্ধ করে লেখার জন্য তাহারা ত সচেষ্টিত নহেই, বরং অবস্থাদৃষ্টে মনে হয়, তাহারা সবাই ভূল করার প্রতিযোগীতায় নেমেছে।

  7. 407.

    7.

    (ক) যে কোনো দশটি শব্দের পারিভাষিক রূপ লেখ:Aid, Book-post, Cartoon, Embargo, Fiction, Ad-hoc, Memorandum, Circle, Worship, Manuscript, Tribunal, Dialect, Racism, Catalogue, Up-to-date.অথবা,(খ) নিচের অনুচ্ছেদটি বাংলায় অনুবাদ কর:Early rising is beneficial to health. The boy who rises early enjoy the fine air of the morning. He can take a walk by the river side or in the open field. He can enjoy sweet songs of the birds and see the beautiful sight of the sunrise. All these make him healthy and cheerful.

  8. 408.

    8.

    (ক) পহেলা বৈশাখ উদ্যাপন অবলম্বনে একটি দিনলিপি রচনা কর।অথবা,(খ) দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও তার প্রতিকার বিষয়ে একটি প্রতিবেদন রচনা কর।

  9. 409.

    9.

    (ক) বাংলা নববসন্তের শুভেচ্ছা জানিয়ে বন্ধুর নিকট একটি বৈদ্যুতিন চিঠি লেখ।অথবা,(খ) কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানে 'হিসাবরক্ষক' পদে নিয়োগ লাভের জন্য একটি আবেদনপত্র লেখ।

  10. 410.

    10.

    (ক) সারমর্ম লেখ:ঠাঁই নাই, ঠাঁই নাই- ছোটো সে তরী আমারি সোনার ধানে গিয়েছে ভরি।শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে, রহিনু পড়ি-যাহা ছিল নিয়ে গেল সোনার তরী।।অথবা,(খ) ভাব-সম্প্রসারণ কর:সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে।

  11. 411.

    11.

    (ক) গণতন্ত্রের উত্তরণ ও সাম্প্রতিক বাংলাদেশ বিষয়ে দুই বন্ধুর মধ্যে একটি সংলাপ রচনা কর।অথবা,(খ) 'মোবাইল ফোনে বন্ধুত্বের পরিণাম' শিরোনামে একটি খুদে গল্প রচনা কর।

  12. 412.

    মিসেস রুপার ব্যবসায় পরিবেশের কোন উপাদান মুখ্য ভূমিকা পালন করেছে?

  13. 413.

    সদস্যদের প্রকৃতি বিচারে সমবায় সমিতিটি কোন ধরনের?

  14. 414.

    সায়েম ও তার সহকর্মীরা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দিশাহারা। তারা এমন একটি সমবায় সমিতি গড়ে তুলেছে যেখানে তারা সদস্য কার্ডের মাধ্যমে নিজেরা পণ্য ক্রয়ের সাথে সাথে সাধারণ মানুষের কাছেও পণ্য বিক্রি করে।জনাব সায়েমের সংগঠনটি সুবিধা হলো—i. ক্রয়ের উপর মুনাফা বন্টনii. দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণiii. বৃহদাকারে পণ্য উৎপাদনের সুযোগ লাভনিচের কোনটি সঠিক?

  15. 415.

    উদ্দীপকে মি. জয় কোন ধরনের অংশীদার?

  16. 416.

    মি. প্রিয়ম ও মি. পলাশ যথাক্রমে ১,০০,০০০ টাকা ও ৭০,০০০ টাকা বিনিয়োগ করে চুক্তির ভিত্তিতে একটি ফাস্ট ফুডের ব্যবসায় গড়ে তোলেন। ক্রেতাদের ভীড় ও বিক্রি বেড়ে যাওয়ায় তারা মি. জয়কে ব্যবসায় পরিচালনা না করার শর্তে ৫০,০০০ টাকা বিনিময়ে ব্যবসায় অন্তর্ভুক্ত করে। বছর শেষে ব্যবসায়টির ৬৬,০০০ টাকা মুনাফা অর্জিত হয়। উল্লেখ্য, চুক্তি মোতাবেক মূলধন অনুপাতে মুনাফা বন্টিত হবে।উদ্দীপকে অংশীদারি ব্যবসায়টির ক্ষেত্রে প্রযোজ্য হবে—i. এটি একটি ঐচ্ছিক অংশীদারি ব্যবসায়ii. এটিতে মি. প্রিয়ম ৩০,০০০ টাকা মুনাফা পাবেiii. এটিতে মি. জয়ের দায় সীমিত হবেনিচের কোনটি সঠিক?

  17. 417.

    উদ্দীপকে জনাব স্যামুয়েল কোন ধরনের শেয়ার ক্রয় করেছেন?

  18. 418.

    জনাব স্যামুয়েল একটি ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে তোলার সময় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি এই প্রতিষ্ঠানের কিছু শেয়ার ক্রয় করেছেন যার মূল্য দ্বারা প্রতিষ্ঠানের প্রাথমিক ব্যয় নির্বাহ করা হয়।উদ্দীপকে ব্যবসাটির বৈশিষ্ট্য হলো—i. সীমাবদ্ধ দায়ii. বাধ্যতামূলক নিবন্ধনiii. পারস্পরিক প্রতিনিধিত্বনিচের কোনটি সঠিক?

  19. 419.

    স্মারক লিপির তৃতীয় ধারা কোনটি?

  20. 420.

    জনাব মুকুল দিনাজপুরে একটি রাইস মিল স্থাপন করেছেন। তিনি তার এলাকায় বিভিন্ন ডিলারের নিকট চাল বিক্রয় করেন। দীর্ঘ সময়ের অভিজ্ঞতা এবং সততার কারণে তার ব্যবসায় প্রতিষ্ঠানটি বর্তমানে লাভের মুখ দেখেছে। কিন্তু কাঙ্ক্ষিত মাত্রার মুনাফা করতে পারছে না। এজন্য নতুন অটো রাইস মেশিন স্থাপনের বিকল্প নেই। অটো রাইস মিলের জন্য অধিক মূলধন প্রয়োজন। কিন্তু তার যথেষ্ট সক্ষমতা নেই।

  21. 421.

    নিচের কোনটি কোম্পানির স্বল্পমেয়াদি অর্থসংস্থানের উৎস?

  22. 422.

    মি. কামাল দাউদকান্দির স্থানীয় কৃষকদের কাছ থেকে আলু ক্রয় করে নিজস্ব গাড়ির মাধ্যমে ঢাকায় সরবরাহ করেন। এতে তার ভালো 'মুনাফা হয়। এছাড়াও তিনি শীতকালে কম দামে আলু ক্রয় করে হিমাগারে সংরক্ষণ করেন। এভাবে তিনি তার ব্যবসায় সফলতা লাভ করে চলেছেন।

  23. 423.

    সান লিমিটেড কোম্পানি একটি বহুজাতিক কোম্পানি। এটি নিজ নামে অন্য ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে লেনদেন ও চুক্তি সম্পাদন করতে পারে নিচের কোন বৈশিষ্ট্যের জন্য?

  24. 424.

    জনাব সোহাগ বছরের ৩ মাস সুন্দরবনের দুবলার চরে অবস্থান করে মাছ শিকার করেন এবং সেই মাছ প্রক্রিয়াজাত করে শুঁটকিতে রূপান্তর করেন এবং সারা দেশে তা বাজারজাত করেন। বাজারে তার পণ্যের অনেক সুনাম আছে। তবে পণ্যগুলোর ওজন ও আকার সুনির্দিষ্ট না থাকায় ক্রেতারা মাঝে মধ্যে তার পণ্য কিনতে সমস্যার সম্মুখীন হন।

  25. 425.

    ইস্পাত ও সার উৎপাদন কোন ধরনের শিল্প?

  26. 426.

    জনাব রাসেল সিলেটে থাকেন। তিনি শ্রমিকের সহজলভ্যতার কারণে পঞ্চগড়ে জমি কিনে ৫ টি চা বাগান প্রতিষ্ঠা করেন। স্থানীয় পদ্ধতি ও পুরোনো প্রযুক্তি ব্যবহারের ফলে তার চায়ের মান তেমন ভালো হয় না। এতে মুনাফা কম হয়। তার এক বন্ধুর পরামর্শেতিনি আধুনিক মেশিন স্থাপন করে চায়ের গুণগত মান বৃদ্ধি করেন। বর্তমানে তিনি আন্তর্জাতিক বাজারে প্রবেশের মাধ্যমে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করছেন।

  27. 427.

    সুবিধার বিনিময়ে কোন ধরনের অংশীদার তার সুনাম ব্যবহারের অনুমতি দেন?

  28. 428.

    জনাব জসিম অল্প পুঁজি নিয়ে মুড়ির ব্যবসায় শুরু করেন। তিনি গ্রামের বাজার থেকে চাল সংগ্রহ করে বাড়িতে মুড়ি তৈরি করে ভোক্তাদের কাছে সরবরাহ করেন। অল্প দিনেই সফলতা অর্জন করেন। এতে তিনি অনুপ্রাণিত হয়ে ব্যবসায়টি সম্প্রসারণের চিন্তা করছেন।

  29. 429.

    জাতীয় সমবায় সমিতিতে কোন ধরনের সদস্য থাকতে হয়?

  30. 430.

    সানি ও রনি সমঝোতার ভিত্তিতে একটি বিউটি পার্লার প্রতিষ্ঠা করেন এবং যথাযথ কর্তৃপক্ষের নিকট থেকে এর নিবন্ধন করিয়ে নেন। শর্ত মোতাবেক রনি ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করবেন না। তাদের ব্যবসায় বেশ উন্নতি হচ্ছে। একজন দেনাদারের নিকট ৫,০০০ টাকা পাওনা আদায় না হওয়ায় তারা আইনের আশ্রয় নেওয়ার কথা ভাবছেন।

  31. 431.

    নাবালক অংশীদারকে সাবালক হওয়ার কত দিনের মধ্যে প্রকাশ্যে ঘোষণা দিতে হয়?

  32. 432.

    অনি, জনি ও মনি মৌখিক চুক্তির মাধ্যমে অংশীদারি ব্যবসায় স্থাপন করেন। তিনজনের মূলধনের পরিমাণ সমান। মুনাফাও সমান হারে ভোগ করেন। চুক্তির শর্ত অনুসারে মনি শুধুমাত্র মূলধনের সমান দায় বহন করেন। মনি দুই বছর কোনো মুনাফা না পাওয়ায় আদালতে মামলা করেন। কিন্তু আদালত তার মামলা খারিজ করে দেয়।

  33. 433.

    নিচের কোন ব্যবসার পৃথক সত্তা নেই?

  34. 434.

    মি. শাকিল তার পাঁচ বন্ধুকে নিয়ে কুমিল্লায় 'বিডিফার্নিচার' নামে একটি কারখানা গড়ে তোলেন। তাদের প্রাথমিক মূলধন ৮ কোটি টাকা। সকলের প্রচেষ্টায় প্রতিষ্ঠানটি দ্রুত সফলতার মুখ দেখে। পরবর্তীতে তারা প্রতিষ্ঠানটি সম্প্রসারণের সিদ্ধান্ত নেয়। এজন্য তারা ব্যাংক থেকে ঋণ নেওয়ার পরিবর্তে জনগণের মাঝে শেয়ার বিক্রয় করে মূলধন সংগ্রহ করতে চায়।

  35. 435.

    নিচের কোনটি একমালিকানা ব্যবসার সুবিধা বহির্ভূত?

  36. 436.

    'গোমতি লিমিটেড' একটি স্বনামধন্য কোম্পানি। স্বর্ণা ও স্বপ্না উভয়ে ঐ কোম্পানির শেয়ারহোল্ডার। স্বর্ণার নিকট ৩,০০,০০০ টাকার শেয়ার আছে। তিনি নির্দিষ্ট হারে কোম্পানি হতে লভ্যাংশ পান। অন্যদিকে, 'স্বপ্নার নিকট ২,০০,০০০ টাকার শেয়ার আছে। তিনি স্বর্ণার পর লভ্যাংশ পান এবং লভ্যাংশের হার প্রতি বছর সমান থাকে না। বর্তমানে প্রতিষ্ঠানটি ব্যবসায় সম্প্রসারণের জন্য একটি সভা আহ্বান করে। স্বর্ণা উক্ত সভায় ইচ্ছা থাকা সত্ত্বেও অংশগ্রহণ করতে পারেননি।

  37. 437.

    কক্সবাজার' সমুদ্র উপকূলের জেলেরা মাছের ন্যায্যমূল্যের জন্য একটি সমবায় সমিতি গঠন করে। ২০২৪ সাল পর্যন্ত তাদের অর্জিত মুনাফার পরিমাণ ছিল নিম্নরূপ: সমিতি বিধিবদ্ধ হারে সংরক্ষিত ও উন্নয়ন তহবিল সংরক্ষণ করে। তহবিলের টাকা হতে তারা ৫০,০০০ টাকা মূল্যের একটি নতুন ফ্রিজ ক্রয়ের জন্য চিন্তা করছে।

    বছর | ২০২১ | ২০২২ | ২০২৩ | ২০২৪
    মুনাফা | ৪০,০০০ টাকা | ৫০,০০০ টাকা | ৬০,০০০ টাকা | ৭০,০০০ টাকা

  38. 438.

    মিসেস রুপার 'মিমি সুপার মার্কেট' একটি স্বর্ণের দোকান আছে। সরকারি সাহায্য, ও এনজিও গুলোর নিকট হতে সহজ শর্তে ঋণ পাওয়ার পর তিনি তার ব্যবসা শুরু করেন। বর্তমানে স্বর্ণের দাম অস্বাভাবিক বৃদ্ধির সাথে সাথে ক্রেতাদের চাহিদা কমে যাওয়ায় তার দোকানে বিক্রির পরিমাণ কমে যাচ্ছে। বিষয়টি নিয়ে তিনি বেশ চিন্তিত।পরিবর্তিত পরিস্থিতিতে মিসেস রুপার করণীয় হতে পারে—i. নতুন ধরনের ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে তোলাii. অনলাইনে পণ্য বিক্রিiii. নতুন নতুন ডিজাইন উদ্ভাবননিচের কোনটি সঠিক?

  39. 439.

    মি. সুমন একজন ব্যবসায়ী। তিনি তার কর্মচারীদের যথাযথ বেতন প্রদান করেন। এছাড়াও তিনি বিভিন্ন উৎসবে বোনাস ও বার্ষিক বনভোজনের ব্যবস্থা করেন। অধিকন্তু তিনি শীতকালে তার এলাকার দুস্থদের কম্বল ও শীতবস্ত্র বিতরণ করেন এবং স্কুল-কলেজের বিভিন্ন অনুষ্ঠানে অনুদান দিয়ে থাকেন।

  40. 440.

    নিচের কোনটি সর্বোচ্চ পর্যায়ের সমবায় সমিতি?

  41. 441.

    ট্রেড বা পণ্য বিনিময়ের মধ্যে পড়ে কোনটি?

  42. 442.

    একজন নাবালক কিভাবে অংশীদার হতে পারে?

  43. 443.

    পাবলিক লিমিটেড কোম্পানিকে কার্যারম্ভের অনুমতি পত্র সংগ্রহের জন্য নিচের কোন মূলধন সংগ্রহ করতে হয়?

  44. 444.

    সমবায় সমিতি নিবন্ধনের জন্য প্রস্তাববদ্ধ কমপক্ষে কতজন ব্যক্তির নাম, ঠিকানা ও তারিখসহ স্বাক্ষর পত্রে থাকতে হয়?

  45. 445.

    ব্যবসার প্রথম ও মৌলিক কাজ কোনটি?

  46. 446.

    কোনটি ব্যবসায়ের নৈতিকতার সাথে জড়িত?

  47. 447.

    অংশীদারি ব্যবসায়ে বাধ্যতামূলক বিলোপসাধন ঘটে—
    i. কোনো সদস্যের মৃত্যুতে
    ii. ব্যবসায় অবৈধ বলে গণ্য হলে
    iii. একজন বাদে সদস্য দেউলিয়া হলে
    নিচের কোনটি সঠিক?

  48. 448.

    নিষ্ক্রিয় অংশীদার ব্যবসায় কিভাবে ভূমিকা রাখেন?

  49. 449.

    কোন ধরনের দূষণ টাইফয়েড, ডায়ারিয়া ও জন্ডিস রোগের কারণ?

  50. 450.

    নিচের কোনটি রাজনৈতিক পরিবেশের উপাদান?