Sylhet Board সিলেট বোর্ড ২০২৫

663টি প্রশ্ন

  1. 351.

    কোন ধরনের বিমাপত্রে বোনাস প্রদান করা হয়?

  2. 352.

    উদ্দীপকে বর্ণিত হিসাব সহকারী চেকের কোন পক্ষ?

  3. 353.

    অধিকতর নিরাপত্তার বিষয়টি প্রাধান্য দিয়ে চান্দিনা পেপার হাউস অন্য কোন ধরনের চেক ইস্যু করতে পারতো বলে তুমি মনে কর?

  4. 354.

    সুরমা ব্যাংক পিএলসি তার ব্যাংকে কোন ধরনের ব্যাংকিং চালু করেছে?

  5. 355.

    উদ্দীপকে ঋণ নিয়ন্ত্রণের সংখ্যাত্বক কোন পদ্ধতির ইঙ্গিত রয়েছে?

  6. 356.

    জনগণকে নিকট বন্ড বিক্রি ফলে নিচের কোনটি ঘটবে?

  7. 357.

    কোন হিসাবের মাধ্যমে হিসাবরক্ষক অধিকতর নিরাপদে আয় প্রত্যাশা করতে পারে?

  8. 358.

    জনাব আনিসের ছেলে-মেয়ে আমেরিকায় বাস করে। তিনি শেষ জীবনে বেশিরভাগ সময় দেশে কাটাবেন মনে করে দেশে ফিরেছেন। টাকা পয়সা আছে জেনে তাকে নানাজন বিনিয়োগের বিভিন্ন প্রলোভন দেখাচ্ছে। তিনি এরূপ বিনিয়োগ ঝুঁকিপূর্ণ মনে করে আয় কতটা হবে না ভেবে ব্যাংকে হিসাব খুলে টাকা জমা রাখা নিরাপদ এবং কিছুটা লাভজনক মনে করেছেন। তিনি ভেবেছিলেন, বাংলাদেশের ব্যাংকগুলো আমেরিকার মতই হবে। কিন্তু দেখছে ভিন্নতর। তাকে একটা ব্যাংক শাখায় হিসাব খুলে টাকা রাখতে হয়েছে অর্থের নিরাপত্তার কারণে।

  9. 359.

    একটি চেকের বৈধ মেয়াদকাল কত মাস?

  10. 360.

    মিডল্যান্ড ব্যাংক বাংলাদেশের বড় বৃড় বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে অন্যতম। গত মাসে তাদের তারল্য অবস্থা ভালো থাকায় অন্যান্য কোম্পানি অনেক সংখ্যক বিনিময় বিল ও প্রাপ্য বিল ৫% হারে বাট্টাকরণ করে। কিন্তু বর্তমান মাসে তারা তারল্য সংকটের সম্মুখীন হয়। সমাধান সরূপ তারা তাদের পূর্বে বাট্টাকৃত বিলগুলো পুনরায় কেন্দ্রীয় ব্যাংকের নিকট বাট্টাকরণ করতে সিদ্ধান্ত নেয়। কেন্দ্রীয় ব্যাংক দেশের অর্থনৈতিক অবস্থার কথা চিন্তা করে ৫% হারেই বিলগুলো পুনরায় বাট্টাকরণের প্রস্তাব দেয়। মিডল্যান্ড ব্যাংক তাদের লাভ-ক্ষতির কথা বিবেচনা করে বিল পুনঃবাট্টাকরণ থেকে বিরত থাকে।

  11. 361.

    রফিক ও শফিক দুই বন্ধু। রফিক গ্রামে থাকেন এবং শফিক বিদেশে থাকেন। রফিক স্বপ্ন ও স্থায়ী আয়ের বাক্তি। সে ব্যাংকে হিসাব খুলতে চায়। অপরদিকে, শফিক বিদেশ থেকে দেশীয় কোনো ব্যাংকে হিসাব খুলতে ইচ্ছুক। কিন্তু রফিক বলেছে যে সে সেটা পারবে না।

  12. 362.

    চেক বই হারিয়ে গেলে তাৎক্ষণিকভাবে কী ব্যবস্থা নিতে হয়?i. পত্রিকায় বিজ্ঞপ্তি দিতে হয়ii. ব্যাংককে অবহিত করতে হয়iii. থানায় সাধারণ ডায়েরি করতে হয়নিচের কোনটি সঠিক?

  13. 363.

    মি. আলী একজন বেসরকারী চাকরিজীবী। তিনি তার একজন দেনাদারের নিকট থেকে ৫০,০০০ টাকার একটি চেক পেয়ে বাসার দারোয়ানকে টাকা তুলতে দিলেন। বাসার দারোয়ান টাকা তলে চম্পট দিল।

  14. 364.

    ইলেকট্রনিক ব্যাংকিং ব্যবস্থায় PIN শব্দের পূর্ণ শব্দরূপ নিচের কোনটি?

  15. 365.

    মি. রতন ঈদের ছুটিতে পরিবার পরিজন নিয়ে কক্সবাজার সমুদ্রসৈকতে বেড়াতে যান। বেড়ানোর সময় শপিং করার এক মুহূর্তে দেখেন তার কাছেনগদ টাকা নেই। তার ব্যাংক হিসাবেও পর্যাপ্ত টাকা নেই। তখন তার কাছে রক্ষিত একটি প্লাস্টিক কার্ডের মাধ্যমে কেনাকাটার অর্থ পরিশোধ করেন। মি. রতন কার্ডের এমন সুবিদা পাওয়াতে তিনি এমন একটি কার্ড সংগ্রহ করতে চান যার মাধ্যমে তিনি দেশের বাহিরেও অর্থ উত্তোলন ও কেনাকাটায় ব্যবহার করতে পারেন। ব্যাংকের সাথে যোগাযোগ করা হলে ব্যাংক তাকে এমন একটি কার্ড সরবরাহ করে।

  16. 366.

    চেকের উল্লেখিত জহির চেকের কোন পক্ষ?

  17. 367.

    দেশে হঠাৎ করে মুদ্রাসংকোচন দেখা দেওয়ায় দেশের ব্যাংকগুলোর নগদান প্রবাহে যথেষ্ট সমস্যা হয়। তাই ব্যাংকগুলো তারল্য সংকটে ভুগছে। সরকারও এ অবস্থায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অর্থ যোগান দিতে হিমশিম খাচ্ছে। এ অবস্থায় কেন্দ্রীয় ব্যাংক সাধ্যানুযায়ী তার ভূমিকা রেখেছে। কিন্তু তা যথেষ্ট না হওয়ায় ইতোমধ্যে সরকার বাজারের প্রয়োজন অনুযায়ী নতুন অর্থ সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে। এজন্য কেন্দ্রীয় ব্যাংককে নতুন করে ১০ হাজার কোটি টাকার ব্যাংক নোট সরবরাহের নির্দেশ দিয়েছে। সরকার ভাবছে এতে অর্থের যোগান বাড়বে এবং একই সঙ্গে জীবন যাত্রার ব্যয় ও বাড়বে।

  18. 368.

    ক্রেডিট কার্ড ডেবিট কার্ড অপেক্ষা উত্তম, কারণ—
    i. এতে ব্যাংক ঋণ সুবিধা প্রদান করে
    ii. পণ্য ও সেবা ক্রয়ের সুবিধা আছে
    iii. ফান্ড ট্রান্সফারে এটি ব্যবহৃত হয়
    নিচের কোনটি সঠিক?

  19. 369.

    চেকের ব্যবহার সর্বত্র। ব্যবসায়ীসহ সব ধরনর মানুষই চেক পছন্দ করেন। আর ব্যাংকের চেকের বড় সুবিধা হলো এক শাখার চেক অন্য শাখা থেকে ভাঙ্গানো যায়। তাই নগদ টাকা লেনদেন একবারে কমিয়েই দিয়েছেন ব্যবসায়ী মি. কামরুল। তিনি চুম্বকীয় শক্তি সম্পন্ন এক ধরনের প্লাস্টিক কার্ড ব্যবহার করেন। চেক ব্যবহারের কিছু সমস্যা থেকেও তিনি এখন মুক্ত।

  20. 370.

    জনাব রাহাত তার ব্যক্তিগত গাড়ির জন্য ২৫ লক্ষ টাকার বিমা করেন। দুর্ঘটনায় গাড়িটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়। রাহাত সাহেব বিমাদাবি পেশ করলে বিমা প্রতিষ্ঠান সম্পূর্ণ ক্ষতিপূরণ প্রদান করে। এদিকে ক্ষতিগ্রস্ত গাড়িটি ঢাকার আরমানি টোলার একজন ব্যবসায়ী ৫০,০০০ টাকায় কিনে নেয়। গাড়ি বিক্রয় থেকে প্রাপ্ত অর্থ রাহাত সাহেব দাবি করলে বিমা প্রতিষ্ঠান তা প্রদানে অস্বীকৃতি জানায়।

  21. 371.

    নিচের কোনটির কল্যাণে ২৪ ঘণ্টা ব্যাংকিং সুবিধা পাওয়া যায়?

  22. 372.

    মি. মারুফ জাতিসংঘ মিশনের শান্তিরক্ষী হিসেবে হাইতি যাচ্ছেন। যাওয়ার আগে তিনি নিজের জীবন বিমা করেছেন। এক বছর পর ফিরে এসে তিনি বিমা চুক্তি নবায়ন করলেন। এক্ষেত্রে প্রিমিয়ামের হারও বেশ কম। অথচ তার বন্ধু মি. সুমনকে প্রতি তিন মাস পরপর কিস্তি দিতে হয় এবং একটা মেয়াদ পর্যন্ত তা দিয়েই যেতে হবে। সেখানে প্রিমিয়ামের হার যথেষ্ট বেশি।

  23. 373.

    বাংলাদেশের বিমা ব্যবসায়ের নিয়ন্ত্রক সংস্থাকে সংক্ষেপে কী বলে?

  24. 374.

    মি. খান একটি কারখানার জন্য "পপুলার" ও "গ্রীন" নামক দুটি বিমা কোম্পানির সাথে বিমা চুক্তি করে। একটি দুর্ঘটনায় মি. খানের কারখানায় ১ লক্ষ টাকার সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়। চুক্তিমতে উভয় কোম্পানি যৌথভাবে মি. খানকে সমান হারে মোট ১ লক্ষ টাকাই ক্ষতিপূরণ দেয়। পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্ত সম্পত্তি মি. খান ২০ হাজার টাকায় বিক্রি করে দেন। সংবাদ পেয়ে উভয় কোম্পানি এই বিক্রয় মূল্যের ওপর দাবি উপস্থাপন করেন।

  25. 375.

    কোন বিমা বৈদেশিক বাণিজ্য উন্নয়নে বিশেষ সহায়তা দেয়?

  26. 376.

    মি. জামান একটি কলেজে প্রভাষক হিসেবে নিয়োজিত। তার অবর্তমানে ছোট ছোট ছেলে মেয়ের ভবিষ্যত চিন্তা করে তিনি ৯ বছর মেয়াদের জন্য একটি বিমাপত্র গ্রহণ করেছেন। নির্ধারিত সময় অতিক্রমের পর'বিমাকৃত ব্যক্তি আর্থিক সুবিধা পাওয়ার জন্য আবেদন প্রদানের সিদ্ধান্ত নেন।

  27. 377.

    ক্ষতিপূরণের চুক্তি হল-i. জীবন বিমাii. নৌ বিমাiii. অগ্নি বিমানিচের কোনটি সঠিক?

  28. 378.

    দ্বৈত বিমার মুখ্য উদ্দেশ্য কোনটি?

  29. 379.

    ব্যাংকের জননী কাকে বলে?

  30. 380.

    ব্যাংকের কাজ গুলো হলো—
    i. আমানত গ্রহণ
    ii. অর্থ প্রদান
    iii. অর্থ স্থানান্তরের
    নিচের কোনটি সঠিক?

  31. 381.

    বিশ্বের প্রথম সংঘটিত ব্যাংক, ব্যাংক অব ভেনিস কত সালে প্রতিষ্ঠিত হয়?

  32. 382.

    কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ নির্বাচিত মূলক পদ্ধতি?

  33. 383.

    কেন্দ্রীয় ব্যাংকের প্রধান লক্ষ্য হচ্ছে—
    i. মুনাফা অর্জন করা
    ii. অর্থনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা
    iii. মুদ্রার পরিমাণ ও ঋণ নিয়ন্ত্রণ করা
    নিচের কোনটি সঠিক?

  34. 384.

    SLR-এর পূর্ণরূপ কোনটি?

  35. 385.

    আশফাক সাহেব নিজের প্রতি অত্যন্ত সংবেদনশীল। তার একমাত্র ছেলে তন্ময়ের জন্য তিনি একটি সম্ভ্রান্ত পরিবারের বিয়ের প্রস্তাব মেনে নেন। মেয়েটি মেধাবী, আত্মবিশ্বাসী এবং উচ্চশিক্ষিত। তবে, বিয়ের অনুষ্ঠানের পূর্বমুহূর্তে মেয়েটি জানতে পারে, আশফাক সাহেব তার পরিবারের আর্থিক অবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং পণ হিসেবে একটি বড় অঙ্কের অর্থ দাবি করেছেন। তখন মেয়েটি পরিবারের সকলের আপত্তি উপেক্ষা করে নিজেই সামনে এসে যোষণা করে, "একজন মানুষের মর্যাদা এবং সম্পর্ক অর্থের উপর নির্ভরশীল হতে পারে না। আমি এমন কোনো সম্পর্কে জড়াতে চাই না, যেখানে আত্মসম্মান নেই।" মেয়েটি বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করে এবং নিজের সিদ্ধান্তে অটল থাকে।

  36. 386.

    শহরের এক তরুণ চিকিৎসক রাফি। তার সফল ক্যারিয়ার ছেড়ে গ্রামের দরিদ্র মানুষের সেবা করতে একটি গ্রামে চলে যায়। ঐ গ্রামের মানুষজন দীর্ঘদিন ধরে চিকিৎসার অভাব অনুভব করছিল। রাফি নিজের উপার্জনের টাকা দিয়ে সেখানে একটি ছোট্ট ক্লিনিক তৈরি করে। সে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ করতে থাকে। সময়ের সাথে তার এই উদ্যোগের কথা আশেপাশের গ্রামগুলোতে ছড়িয়ে পড়ে। গ্রামের মানুষ তাকে মানবতার চিকিৎসক বলে ডাকতে শুরু করে। রাফি মনে করে, মানব-কল্যাণ মানে শুধু দান-খয়রাত নয়; মানব-কল্যাণ মানে মানুষের স্বাস্থ্যের উন্নতি, মর্যাদা রক্ষা এবং আত্মনির্ভরশীল করে গড়ে তোলা।

  37. 387.

    চারিদিকে যখন আকালের ভয়াবহতা তখন জয়গুন তার সন্তানদের নিয়ে বেঁচে থাকার লড়াই শুরু করে। সন্তানদের কথা ভেবে সমস্ত সংকোচ ও লোকলজ্জা পেছনে ফেলে কাজ খুঁজতে থাকে জয়গুন। গ্রামে কোনো কাজ না পেয়ে সে শহরে একটি খাবার হোটেলে কাজ নেয়। দিন-রাত পরিশ্রম করে যা পায়, তা দিয়ে সে সন্তানদের লেখাপড়ার খরচ চালায়। সন্তানদের উচ্চ শিক্ষা ও নিরাপদ জীবনে পৌছে দেওয়ার জন্য সে প্রতিজ্ঞাবদ্ধ। কাজ শেষে অনেক রাতে সে বাড়িতে ফেরে। নানা লোকের নানা কথা, তাদের হাসি-তামাশা, তুচ্ছ-তাচ্ছিল্য আর অপমান কিছুই তাকে তার সংকল্প থেকে সরাতে পারেনি।

  38. 388.

    মুক্তিযুদ্ধের সময় কিশোরী রাবেয়া মা ও ছোটো ভাইকে নিয়ে একটি গ্রামে আশ্রয় নেয়। চারিদিকে পাকিস্তানি বাহিনীর তাণ্ডব, লুটপাট আর নারীদের উপর ভয়াবহ নির্যাতনের খবর ছড়িয়ে পড়ে। একদিন গ্রামে হানাদার বাহিনী হানা দেয়। রাবেয়ার মা তাকে বলে "তুই পালা, মা! তুই বাঁচতে পারলে আমাদের স্বাধীনতার স্বপ্ন বেঁচে থাকবে।" রাবেয়া পালিয়ে মুক্তিবাহিনীর সাথে যোগ দেয় এবং শত্রুর বিরুদ্ধে লড়াই চালিয়ে যায়।মায়ের আত্মত্যাগ আর স্বাধীনতার স্বপ্ন তাকে বারবার সাহস যোগায়।

  39. 389.

    মানুষ বাঁচে তার কর্মের মধ্যে, বয়সের দ্বারা নয়। এমনই একজন অমর শিল্পী ছিলেন লিওনার্দো দা ভিঞ্চি। তাঁর আঁকা অনেকগুলো চিত্রকর্মের মধ্যে একটি মোনালিসা, যা 'ম্মাজও শিল্পপ্রেমীদের মুগ্ধ করে রাখে। ১৫১৯ সালে লিওনার্দো দা ভিঞ্চি মারা গেলেও আজও আমাদের মাঝে বেঁচে আছেন। তাঁর আঁকা মোনালিসার ভুবনমোহিনী অবিনশ্বর হাসি আজও তাঁর সৃষ্টির এক বিরাট রহস্য।

  40. 390.

    অধ্যবসায়ী, সাহসী, প্রতিবাদী, পরোপকারী এমন সর্বগুণের অধিকারী হিসেবে সুহাস তার প্রতিবেশীদের কাছে সুপরিচিত। বয়স্করা বলতেন, "আহা! এমন সোনার টুকরো ছেলে যদি ঘরে ঘরে জন্মাতো!" কিন্তু হঠাৎ একদিন মাদক গ্রহণের অপরাধে সুহাসকে পুলিশ ধরে নিয়ে যায়। এই ঘটনায় সকলে বিস্মিত। কান্নাজড়িত কণ্ঠে সুহাসের মা বলেন, "কিছুদিন ধরে অপরিচিত একটা ছেলে ওর সাথে দেখা করতে আসত। আমার ছেলের এত বড় সর্বনাশ হবে ভাবতে পারিনি।"

  41. 391.

    মা'কে হারিয়ে মিজানের মন খুব খারাপ। প্রিয় বন্ধু জাহিন এসে বলল, "তুমি নৌকায় ঘুরতে খুব পছন্দ কর, চলো আমরা দু'দিনের জন্য নৌকা-ভ্রমণে যাই। ভরা তিস্তায় ঘুরতে ভালো লাগবে। দুধারে কাশফুল, শুভ্র মেঘের আড়ালে নির্মল জ্যোৎস্নায় আমরা নৌকায় রাত্রিযাপণ করব।" মিজান নির্বাক হয়ে তাকিয়ে থাকল জাহিনের দিকে। একটু থেমে বলল, "আকাশের চাঁদ, নদীর কুলুধ্বনি কিছুই ভাবতে পারি না বন্ধু! আমার সমস্ত ভালোলাগা পৃথিবী থেকে বিদায় নিয়েছে।"

  42. 392.

    শিক্ষিত মেয়ে রাশেদা বিয়ের পর শ্বশুর বাড়িতে এসে দেখতে পায় গ্রামের লোকেরা নানা কু-সংস্কারে আচ্ছন্ন। অশিক্ষিত ও সরল ধর্মপ্রাণ মানুষগুলো নানাভাবে সিরাজ মাতব্বরের শোষণের শিকার। পূর্বপুরুষের একটি কবরকে মাজার ঘোষণা দিয়ে ভয় দেখিয়ে গ্রামের সাধারণ মানুষদের শোষণ করে। নারীর স্বাধীনতা কেড়ে নেয় এবং নারীকে ঘরেবন্দি থাকতে বাধ্য করে। এ সব দেখে রাশেদা প্রতিবাদী হয়ে উঠে। একদিন সিরাজ এক নিরীহ নারীকে অপবাদ দিয়ে গ্রাম থেকে বের করে দেওয়ার চেষ্টা করলে রাশেদা তারও বিরুদ্ধে দাঁড়ায়। তার সাহস আর দৃঢ়তায় গ্রামের মানুষজন একত্রিত হয় এবং সিরাজের ভণ্ডামি ও ষড়যন্ত্রের মুখোশ খুলে দেয়।

  43. 393.

    তিস্তা নদীর চরাঞ্চলের মানুষেরা নিত্যই অভাব-অনটন নিয়ে বসবাস করে। দিনের পর দিন আসে কিন্তু হতভাগ্য এ অঞ্চলের মানুষদের ভাগ্যের কোনো পরিবর্তন আসে না। বৎসরান্তে তিস্তার অপ্রতিরোধ্য ভাঙন মানুষকে আরও বেশি অসহায়, নিঃস্ব করে ফেলে। শস্যহীন মানুষগুলো ক্ষুধা-তৃষ্ণা, রোগ-শোক, শিশুর আর্তচিৎকার, সব মিলে আনন্দহীন এক মানবেতর জীবন অতিবাহিত করে। এদের মধ্যে সলেমান ব্যতিক্রম। সে সাহসী, সংগ্রামী ও কূটবুদ্ধিসম্পন্ন মানুষ। সলেমান উত্তরবঙ্গে কৃষিসমৃদ্ধ একটি গ্রামে কবিরাজি ব্যবসায় শুরু করে। গাছ-পালার শিকড়-বাকর ও তাবিজ-কবজ বিক্রি করে সে বিপুল অর্থ ও সম্মান অর্জন করে। সরল গ্রামবাসী তাকে 'জ্বিনের বাদশা' মনে করে।

  44. 394.

    রায়বাড়ির অভিজাত নারী বনশ্রী ছিলেন পরিবারের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি। তিনি পরিবারের ঐতিহ্য ও সম্মান রক্ষায় ছিলেন দৃঢ় সংকল্পবদ্ধ। কিন্তু ধীরে ধীরে ক্ষমতা ও সম্পদের প্রতি তার লোভ বেড়ে যায়। সম্পত্তির দখল নেওয়ার জন্য তিনি তার আপন ভাই সতীশকে বিশ্বাসঘাতকতার ফাঁদে ফেলেন। স্নেহ-ভালোবাসার মুখোশ পরে সে প্রথমে সতীশকে আপন করে নেয়। সতীশের সরলতার সুযোগ নিয়ে প্রভাবশালীদের নিজের দলে টানে। আপন বোনের বিশ্বাসঘাতকতায় সতীশ পৈতৃক ভিটা থেকে বিতাড়িত হয়।

  45. 395.

    নীলকরদের অত্যাচার থেকে প্রজাদের রক্ষা করতে গিয়ে দেশপ্রেমী অনেক বাঙালি জমিদার সর্বশান্ত হয়েছেন। সে সময়ে স্বরপুর গ্রামের কৃষকদের রক্ষা করার ব্রত নিয়েছিলেন কৃষকপুত্র নবীন মাধব। কখনো মামলা করে, কখনো বা অসীম সাহসে লড়াই করে অত্যাচারী নীলকরদের হাত থেকে তিনি কৃষকদের রক্ষা করেন। এতে ক্ষিপ্ত হয়ে নীলকর সর্দার উড সাহেব গোপীনাথ নামক এক বাঙালি কর্মচারীকে ঘাতক হিসেবে নিযুক্ত করেন। বিপুল অর্থ আর উচ্চ পদমর্যাদা লাভের আশায় গোপীনাথ নবীন মাধবকে নির্মমভাবে হত্যা করে। এভাবে ঘরের শত্রুর কাছে দেশপ্রেমের পরাজয় ঘটে।

  46. 396.

    1.

    অধ্যবসায়

  47. 397.

    1.

    (ক) 'এ' ধ্বনি উচ্চারণের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ।অথবা,(খ) যে কোনো পাঁচটি শব্দের শুদ্ধ উচ্চারণ লেখ:অধ্যক্ষ, উদ্যোগ, ব্যাখ্যা, ঋগ্বেদ, যজ্ঞ, সভ্য, স্মর্তব্য, ভবিষ্যৎ।

  48. 398.

    2.

    (ক) আধুনিক বাংলা বানানে ই-কার ব্যবহারের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ।অথবা,(খ) যে কোনো পাঁচটি শব্দের বানান শুদ্ধ করে লেখ:ইতিপূর্বে, মুহূর্ত, পিপিলিকা, গীতাঞ্জলী, পোষ্টমাষ্টার, পানিনি, সাতন্ত্র, নুন্যতম।

  49. 399.

    2.

    শিক্ষা ক্ষেত্রে তথ্য ও প্রযুক্তির ব্যবহার

  50. 400.

    3.

    দেশ গঠনে ছাত্রসমাজের ভূমিকা