Chattogram Board চট্টগ্রাম বোর্ড ২০১৬

627টি প্রশ্ন

  1. 351.

    1.

    মানব কল্যাণে বিজ্ঞান ও প্রযুক্তি

  2. 352.

    2.

    (ক) উদাহরণসহ সর্বনাম পদের শ্রেণিবিভাগ আলোচনা কর।অথবা, (খ) নিচের অনুচ্ছেদ থেকে পাঁচটি বিশেষণ পদ চিহ্নিত কর:আজ সাদা মেঘে আকাশ ছেয়ে আছে। হঠাৎ টিপটিপ বৃষ্টি শুরু হল। করিম ভাঙা ছাতা দিয়ে বৃষ্টি ঠেকানোর বৃথা চেষ্টা করছিল। তার বেখেয়ালি মন হালকা বৃষ্টি আর মৃদু হাওয়ায় অস্থির হয়ে উঠল।

  3. 353.

    2.

    বাংলাদেশের পর্যটন শিল্প

  4. 354.

    3.

    খ. দারিদ্র্য বিমোচনে 'নারীসমাজের ভূমিকা

  5. 355.

    3.

    (ক) ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় কর (যে কোনো পাঁচটি):ফুলকুমারী, স্বাক্ষর, পঁসুরি, ফৌজদারি-আদালত, ঊর্ণনাভ, ইন্দ্রজিৎ, সৈন্য-সামন্ত.।অথবা,(খ) প্রত্যয়ের নামসহ প্রকৃতি ও প্রত্যয় নির্ণয় কর (যে কোনো পাঁচটি): রাঘব, আত্মজা, পান্তা, বর্ধমান, বেয়াই, সন্ন্যাসী, পন্ডিত, চলন্ত।

  6. 356.

    4.

    (ক) একটি সার্থক বাক্যের কী কী গুণ থাকা আবশ্যক? উদাহরণ লেখ।অথবা,(খ) নির্দেশ অনুসারে বাক্যান্তর কর (যে কোনো পাঁচটি):(i) শিশুরা দূষণমুক্ত পরিবেশ চায় (নেতিবাচক)।(ii) এখন খাঁটি জিনিস সহজলভ্য নয় (অস্তিবাচক)।(iii) নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ করতে আহ্বান জানাই (অনুজ্ঞাসূচক)(iv) পঞ্চাশের মন্বন্তরের ঘটনা ছিল অত্যন্ত ভয়াবহ (বিস্ময়সূচক)(v) রচনায় সহজবোধ্য শব্দ ব্যবহার করা উচিত (জটিল)(vi) তিনি আর নেই (যৌগিক)(vii) যেসব পশু মাংস খায়, তারা অত্যন্ত বলবান (সরল)।(viii) বাংলাদেশের চির স্থায়িত্ব কামনা করি (ইচ্ছাসূচক)।

  7. 357.

    4.

    পরিবেশ দূষণ ও তার প্রতিকার

  8. 358.

    5.

    স্বদেশপ্রেম

  9. 359.

    5.

    (ক) নিচের যেকোনো পাঁচটি বাক্য শুদ্ধ করে লেখো:i তিনি সম্ভ্রান্তশালী পরিবারে জন্মগ্রহণ করেছেন।ii. অন্যান্য বিষয়গুলোর আলোচনা পরে হবে।iii. পরীক্ষা চলাকালীন সময়ে ভিতরে প্রবেশ নিষেধ।iv. ইহার আবশ্যক নাই।V. সময় বড় সংক্ষেপ।vi. শকুনের দোয়ায় গাভী মরে না।vii.. বেপরোয়া গাড়ি চালানো উচিত নয়।viii. মাতাহীন শিশুর কী দুঃখ!অথবা,(খ) নিম্নলিখিত অনুচ্ছেদটি শূদ্ধ করে লেখো:আজকাল বানানের ব্যাপারে সকল ছাত্ররাই অমনযোগী। বানান শুদ্ধ করে লেখার জন্য তাহারা তো সচেষ্টিত নয়ই, বরং অবস্থার দৃষ্টে মনে হয় তারা সবাই ভুল করার প্রতিযোগীতায় নেমেছে।

  10. 360.

    6.

    (ক) যে কোনো দশটি শব্দের বাংলা পারিভাষিক রূপ লেখ:Affidavit, Bond, Chiefwhip, Deputation, Embargo, Walk- out, Hostage, Lien, Memorandum, Oath, X-ray, Revenue, Sabotage, Worship, Unclaimed.অথবা,(খ) নিচের অনুচ্ছেদটি বাংলায় অনুবাদ করঃMan is the architect of his own life. If he makes proper division of his time and does his duties accordingly, he is sure to prosper in life. But, if he does otherwise, he is sure to repent when he is too late and he will have to drag a miserable existence from day to day.

  11. 361.

    7.

    (গ) “আন্তর্জাতিক মাতৃভাষা দিবস” বিষয়ে একটি রচনা লেখ

  12. 362.

    8.

    (ক) মোবাইল ফোনের অপব্যবহারের ক্ষতিগুলো উল্লেখ করে বন্ধুর নিকট একটি ই-মেইল লেখ।অথবা,(খ) মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের পদে নিয়োগ লাভের জন্য একটি আবেদনপত্র লেখ

  13. 363.

    9.

    (ক) সারমর্ম লেখ:অদ্ভুত আঁধার এক এসেছে এ পৃথিবীতে আজ, যারা অন্ধ সবচেয়ে বেশি আজ চোখে দ্যাখে তারা; প্রমানা যাদের হৃদয়ে কোন প্রেম নেই-প্রীতি নেই-করুণার আলোড়ন নেই পৃথিবী অচল আজ তাদের সুপরামর্শ ছাড়া যাদের গভীর আস্থা আছে আজো-মানুষের প্রতি এখনো যাদের কাছে স্বাভাবিক মনে হয় মহৎ সত্য বা রীতি, কিংবা শিল্প অথবা সাধনা শকুন ও শেয়ালের খাদ্য আজ তাদের হৃদয়।অথবা, (খ) ভাবসম্প্রসারণ কর:স্বার্থমগ্ন যে জন বিমুখ বৃহৎ জগত হতে সে কখনো শেখেনি বাঁচিতে।

  14. 364.

    10.

    (ক) সাফ গেমস ফুটবলের ব্যর্থতা নিয়ে দুই বন্ধুর সংলাপ রচনা কর।অথবা,(খ) বিপদে বন্ধুর পরিচয়- এই শিরোনামে একটি খুদে গল্প লেখ।

  15. 365.

    উদ্দীপকে জনাব মাহির ব্যবসায়টি প্রথমে কী ছিল?

  16. 366.

    পরবর্তীতে অধিক মূলধনী ব্যবসায়টি কী ছিল?

  17. 367.

    তারেকের দায় কোন প্রকৃতির?

  18. 368.

    উদ্দীপকে নাহিদ কোন প্রতিষ্ঠান থেকে সহায়তা গ্রহণ করেছেন?

  19. 369.

    উদ্দীপকে প্রতিষ্ঠানটি নাহিদকে কোন ধরনের সহায়তা প্রদান করেছে?

  20. 370.

    জেলেরা কোন ধরনের সমবায় গঠন করে ন্যায্যমূল্য পেতে পারে?

  21. 371.

    উদ্দীপকে বর্ণিত জেলেরা তাদের সমিতি থেকে যে সুবিধা পেতে পারেন তা হলো—
    i. জীবনযাত্রার মানোন্নয়ন
    ii. সঞ্চয় বৃদ্ধি
    iii. ভোগ ব্যয় বৃদ্ধি
    নিচের কোনটি সঠিক?

  22. 372.

    উদ্দীপকে উল্লিখিত ব্যবসায়ের নাম কী?

  23. 373.

    উদ্দীপকে এরূপ সমিতি গঠনের ফলে তাঁতিরা যে সুবিধা পাবে তা হলো—
    i. ন্যায্যমূল্যে পণ্য ভোগ
    ii. পণ্যের ন্যায্যমূল্য প্রাপ্তি
    iii. সমবায়ের সুবিধা ভোগ
    নিচের কোনটি সঠিক?

  24. 374.

    উদ্দীপকে বর্ণিত জনাব আলমের ব্যবসায়টি কোন ধরনের উপযোগ সৃষ্টি করে?

  25. 375.

    উদ্দীপকে বর্ণিত জনাব আলমের শাকসবজিতে রাসায়নিক উপকরণ ব্যবহার হতে বিরত থাকার কারণ কী?

  26. 376.

    উদ্দীপকে বর্ণিত ব্যাংক কর্তৃক প্রদত্ত সেবাকে কী বলে?

  27. 377.

    উদ্দীপকে বর্ণিত একতা পোল্ট্রি ফার্মটি কোন ধরনের ব্যবসায় সংগঠন?

  28. 378.

    উদ্দীপকে বর্ণিত মি. রাহিলের ব্যবসায়টি কোন প্রকৃতির?

  29. 379.

    মি. রাহিলের কুমিল্লায় টমেটো চাষে কোন পরিবেশ উদ্বুদ্ধ করেছে?

  30. 380.

    রাষ্ট্রীয় ব্যবসায়ের মূল্য উদ্দেশ্য কী?

  31. 381.

    পাবলিক লি. কোম্পানির মূল দলিল কোনটি?

  32. 382.

    জনাব মাহি স্থানীয় যুব উন্নয়ন কেন্দ্র থেকে প্রশিক্ষণ শেষে ৫০,০০০ টাকা পুঁজি নিয়ে নিজেদের পুকুরে মাছ চাষ শুরু করেন। তার সংগৃহীত উন্নত জাতের তেলাপিয়া মাছের পোনা অল্প কিছুদিনের মধ্যে বিক্রয়যোগ্য হয়ে ওঠে। বাজারে ক্রেতারা যাতে নিজের পছন্দমতো মাছ ক্রয় করতে পারে এজন্য জনাব মাহি দীর্ঘ সময় সতেজ রাখার জন্য মাছগুলো সংরক্ষণ করেন। এতে তার মাছের চাহিদা বৃদ্ধি পেতে থাকে। অর্থস্বল্পতার কারণে এ বাড়তি চাহিদা মিটানো তার পক্ষে সম্ভবপর হয়ে ওঠে না।

  33. 383.

    করিম স্থানীয়ভাবে সবজি সংগ্রহ ও বাছাই করে সরাসরি ভোক্তাদের নিকট সরবরাহ করে। অল্পদিনের মধ্যেই সে ভোক্তাদের দৃষ্টি আকর্ষণ করে এবং ব্যবসায় সফলতা আসে। ব্যবসায় সম্প্রসারণের জন্য সে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদানের শর্তে বন্ধু রহিম থেকে ৩০,০০০ টাকা সংগ্রহ করে।

  34. 384.

    বাংলাদেশে তৈরি পোশাক শিল্পের উন্নতির কারণ-i. মূলধনের প্রাচুর্যii. দক্ষ উদ্যোক্তাiii. সস্তা শ্রমনিচের কোনটি সঠিক?

  35. 385.

    সাধারণ অংশীদারি ব্যবসায়ের সর্বোচ্চ সদস্য সংখ্যা কত?

  36. 386.

    সামিন, মাসুম, শফিক তিনজন মিলে একটি গার্মেন্টস গড়ে তোলেন। পরবর্তীতে টেক্সটাইল ইঞ্জিনিয়ার জাহিদকে তার দক্ষতা ও অভিজ্ঞতার কারণে মূলধন ব্যতীত প্রতিষ্ঠানের অংশীদার করে নেন। সামিন, মাসুম ও জাহিদ ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করেন, কিন্তু শফিক অংশ গ্রহণ করে নি। বছর শেষে শফিক অন্যদের সমান মুনাফা দাবি করে।

  37. 387.

    মি. হোসেন তার ২৫ জন বন্ধু নিয়ে ২০১২ সালের একটি টেক্সটাইল মিল স্থাপন করেন। ভোক্তাদের রুচি এবং প্রত্যাশা অনুযায়ী প্রতিষ্ঠানটি মানসম্মত পণ্য উৎপাদন করে আসছে। তাদের দক্ষ ব্যবস্থাপনায় প্রতিষ্ঠানটি ২০১৪ সালে ৩০% স্টক ও ২০% নগদ লভ্যাংশ ঘোষণা করে। ২০১৬ সালে তারা কারখানা সম্প্রসারণের চিন্তা করছে।

  38. 388.

    নিচের কোন ব্যবসায় দায়ের দিক থেকে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ?

  39. 389.

    ব্যবসায়ের মাধ্যমে যা করা হয় তা হলো- i. জীবনযাত্রার মান উন্নত করা ii. কুসংস্কার দূর হয় iii. আর্থিক সচ্ছলতা নিশ্চিত হয় নিচের কোনটি সঠিক?

  40. 390.

    ঢাকায় ২৫ জন জুতা প্রস্তুতকারী কারখানার মালিক একত্রিত হয়ে আইনগত সত্তাবিশিষ্ট একটি ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে তোলেন। প্রতিষ্ঠানটি গত তিন বছর যাবত যথাক্রমে, ৮,০০,০০০ টাকা, ১০,০০,০০০ টাকা ও ১২,০০,০০০ টাকা মুনাফা অর্জন করে। অর্জিত মুনাফা বিধি মোতাবেক সঞ্চিত তহবিলে রেখে অবশিষ্ট টাকা নিজের মধ্যে বণ্টন করে নেয়। তারা নিজেদের আবাসন সমাধানের জন্য বসুন্ধরায় এককালীন ৯,০০,০০০ টাকা প্রদান করে কিস্তিতে একটি প্লট কেনার সিদ্ধান্ত নেয়।

  41. 391.

    কে অংশীদার হওয়ার যোগ্য?

  42. 392.

    চেকের আধুনিক বিকল্প কোনটি?

  43. 393.

    জনাব কাশেম একজন স্বনামধন্য লেখক। সম্প্রতি তার লেখা নিবন্ধিত একটি বই বাজারে পাঠকদের মাঝে বেশ জনপ্রিয়তা পেয়েছে। বইয়ের ঘাটতি দেখে মি. আলম তার প্রকাশনা থেকে জনাব কাশেমকে না জানিয়ে বইটি পুনঃপ্রকাশ করে বাজারে ছাড়েন। এতে তিনি ক্ষতিগ্রস্ত হন এবং মি. আলমের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

  44. 394.

    জাহানারা যুব উন্নয়ন কেন্দ্র থেকে প্রশিক্ষণ শেষে ২৫,০০০ টাকা ঋণ নিয়ে একটি নার্সারি করেন। এখানে উন্নত মানের ও উচ্চফলনশীল বিভিন্ন ধরনের ফলদ ও বনজ চারাগাছ উৎপাদন করা হয়। বিভিন্ন স্থান থেকে লোকজন এসে তার নার্সারি থেকে চারা কিনে নেয়। এতে আর্থিকভাবে তিনি লাভবান হন। ধীরে ধীরে নার্সারির পরিধি বড় হচ্ছে। তার নার্সারিতে কাজ করে প্রায় ৭(সাত) জন বেকার নারী।

  45. 395.

    মনোয়ারা ঢাকা EPZ-এর একটি কারখানায় কাজ করে। মনোয়ারার গ্রামে ব্যাংক ও পোস্ট অফিস না থাকায় বাড়িতে বেতনের টাকা পাঠানো কষ্ট হয়ে পড়ে। অথচ তার সহকর্মী সুমি মনোয়ারার EPZ-এর পাশের একটি ব্যাংকের অনুমোদিত বুথ থেকে কার্ডের মাধ্যমে মুহূর্তে তার একাউন্ট থেকে বেতনের টাকা তুলতে পারে। সম্প্রতি মনোয়ারার গ্রামটি মোবাইল নেটওয়ার্কের আওতায় এসেছে। এতে মনোয়ারা তার সমস্যা সমাধানে আশাবাদী।

  46. 396.

    সমুদ্র হতে ঝিনুক সংগ্রহ কোন শিল্পের অন্তর্ভুক্ত?

  47. 397.

    জনাব বেলালের দত্তপাড়া বাজারে একটি চালের আড়ত আছে। তিনি ন্যায্যমূল্যে ও সঠিক ওজনে চাল বিক্রয় করে থাকেন। পক্ষান্তরে জনাব শামীম দত্তপাড়া বাজারের আরেক ব্যবসায়ী। তিনি অধিক লাভের আশায় চালের সাথে সাদা পাথরের কণা মিশিয়ে ক্রেতাদের নিকট চাল বিক্রি করেন। কয়েক মাস ব্যবসায়টি ভালো চললেও পরবর্তীতে তার বিক্রয়ের পরিমাণ কমতে থাকে।

  48. 398.

    বিএসটিআই সংস্থা কোন মন্ত্রণালয়ের অধীনে?

  49. 399.

    SME ফাউন্ডেশন যেভাবে আর্থ-সামাজিক ক্ষেত্রে অবদান রাখে তা হলো— i. বেকার সমস্যার সমাধান ii. উন্নত প্রযুক্তির ব্যবহারের সহায়তা iii. প্রতিনিধিত্বমূলক কাজ নিচের কোনটি সঠিক?

  50. 400.

    ISO-এর মান নিয়ন্ত্রণের ক্ষেত্র হলো— i. ভোগ্য পণ্যের পুষ্টিমান ii. কাঁচামাল মিশ্রণের অনুপাত iii. সরবরাহকারীদের সাথে সম্পর্ক নিচের কোনটি সঠিক?