Combined Board রাজশাহী, বরিশাল বোর্ড ২০২২

22টি প্রশ্ন

  1. 1.

    আবিদ একজন মেধাবী ছাত্র। উচ্চ মাধ্যমিক সমাপ্তির পর সে এমন একটি বিষয় নিয়ে উচ্চশিক্ষা গ্রহণ করতে চায়, যা তাকে মানবীয় সম্পর্ক উন্নয়নে বৈজ্ঞানিক পদ্ধতি ভিত্তিক সেবা দানের সহায়তা করবে। কোনো সেবামূলক প্রতিষ্ঠানের অধীনের তার অর্জিত জ্ঞান বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করে আধুনিক শিল্প সমাজের বহুমুখী জটিল সামাজিক সমস্যা সমাধানে আত্মনিয়োগ করায় তার লক্ষ্য।

  2. 2.

    করোনা অতিমারির কারণে জনগণের জীবন ব্যবস্থা ক্ষতিকর প্রভাব পড়েছে। জীবিকার তাগিদে কাজের সন্ধানে মানুষ ভবঘুরের মত এক এলাকা থেকে অন্য এলাকায় ছুটে বেড়াচ্ছে। ভিক্ষুকের সংখ্যাও পূর্বের থেকে বেড়ে গেছে। বৃদ্ধ, অসুস্থ, প্রতিবন্ধী ভিক্ষুকের পাশাপাশি শিশুসহ সুস্থ সকল বিখ্যাত বেড়েছে। অনুরূপ পরিস্থিতিতে যুক্তরাজ্যে এক যুগান্তকারী দরিদ্র প্রণীত হয়।

  3. 3.

    কাঞ্চনপুর একটি নদী বিধৌত এলাকা। প্রাকৃতিক দুর্যোগে এ অঞ্চলের আর্থসামাজিক অবস্থা স্থবির হয়ে পড়েছে। জনসাধারণ নিরাপত্তাহীনতায় ভুগছে। উক্ত সমস্যা মোকাবেলায় গৃহীত সমাজসেবামূলক কর্মসূচির আমল সংস্কার দরকার তাই। জেলা প্রশাসক সমাজসেবা কর্মকর্তা জনাব আবুল বাশারের নেতৃত্বে একটি কমিটি গঠন করেন। কমিটির সদস্যগণ এলাকার সর্বস্তরের প্রতিনিধিদের মতামতের ভিত্তিতে একটি রিপোর্ট প্রদান করেন। রিপোর্টে জনগণের অগ্রগতির পথে পাঁচটি অন্তরায় চিহ্নিত করেন এবং সেগুলো দূরীকরণে পাঁচটি সুপারিশও পেশ করেন।

  4. 4.

    রায়হান মানব জ্ঞানের একটি নির্দিষ্ট শাখায় উচ্চমানের জ্ঞান অর্জন করেন। তিনি ব্যবহারিক প্রশিক্ষণ ও সামাজিক দায়বদ্ধতা নিয়ে একটি প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। তারই বাল্যবন্ধু রতন জীবিকার তাগিদে কখনো নৌকার মাঝি, কখনো দিনমজুর, আবার কখনো রিক্সা চালায়।

  5. 5.

    জামাল একজন সমাজকর্মী। তিনি একটি সংস্থায় কর্মরত। দায়িত্ব পালনের ক্ষেত্রে তিনি সমাজকর্ম পেশার নিজস্ব রীতিনীতি ও আদর্শ অনুসরণ করেন। যা তার পেশাগত আচার-আচরণকে পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করে। এছাড়া সমস্যাগ্রস্থ ব্যক্তিকে তিনি আন্তরিকতার সাথে গ্রহণ করেন এবং সমস্যা সমাধানে সংশ্লিষ্ট ব্যক্তির মতের মূল্য ও মর্যাদা দেন। ফলে সমস্যা সমাধানের পথ সহজ হয়।

  6. 6.

    সাবিহা নুর একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। শৈশব থেকেই লেখাপড়ার প্রতি তার প্রবল আগ্রহ ছিল। কিন্তু তৎকালীন সমাজে মেয়েদের প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণের কোনো ব্যবস্থা ছিল না। তার অদম্য ইচ্ছায় প্রথমে বড় ভাইয়ের ও পরবর্তীতে স্বামীর সহায়তায় পারিবারিক পরিবেশে শিক্ষা গ্রহণ করেন। অতঃপর স্বামীর রেখে যাওয়া সম্পদ কাজে লাগিয়ে একটি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করে নারী শিক্ষায় অগ্রণী ভূমিকা পালন করেন।

  7. 7.

    রাইসুল ইসলাম একজন সম্পদশালী ব্যবসায়ী ও ধর্মভীরুলোক। তিনি তার সম্পদের একটি বৃহৎ অংশ ইসলাম ধর্মের বিধান অনুসারে ধর্মীয় জনহিতকর কাজে সত্ত্বত্যাগ করে দান করেন। তার বন্ধু ব্যবসায়ী কৃষ্ণপদ রায়ও তার সম্পদের এক তৃতীয়াংশ হিন্দু ধর্ম মতে দেবতার সন্তুষ্টির লক্ষ্যে ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান ও অনাথ আশ্রম প্রতিষ্ঠায় দান করেন। উভয়ের দানে মানব কল্যাণের পথ সুগম হয়েছে।

  8. 8.

    আব্দুর রহিম একটি সমাজ সেবামূলক প্রতিষ্ঠানে পেশাদার সমাজকর্মী হিসেবে কর্মরত। রুবেল নামক এক ব্যক্তি কতিপয় সমস্যা নিয়ে উক্ত প্রতিষ্ঠানে সেবা গ্রহণের জন্য আসেন। আব্দুর রহিম তাকে সাদরে গ্রহণ করেন। তিনি সমাজকর্মের বিশেষ পদ্ধতি অবলম্বন করে তার সমস্যাসমূহ সমাধানের প্রচেষ্টা চালান। অল্পদিনের প্রচেষ্টায় রুবেল সমস্যামুক্ত হয়ে স্বাভাবিক জীবনে ফিরে ফিরে আসেন।

  9. 9.

    ২৫ বছরের যুবক রনি তিন বছর যাবৎ মাদকাসক্ত। তার বাবা তাকে মাদকাসক্তি থেকে মুক্ত করার আশায় একটি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ভর্তি করান। সেখানে একজন সমাজকর্মীর অনেকেই আন্তরিকভাবে গ্রহণ করেন। তিনি তাকে দলীয় পরিবেশে তার আবেগ, অনুভূতি, প্রত্যাশা পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণে পরস্পরের সঙ্গে অংশগ্রহণের সুযোগ দেন। এছাড়া দলীয় পরিবেশে খেলাধুলা ও চিত্র বিনোদনের সুযোগ পেয়ে তার দৃষ্টিভঙ্গি জীবনদর্শন ও জীবনদ্বারা পরিবর্তন হয় এবং সে মাদকাসক্তি থেকে মুক্তি পায়।

  10. 10.

    শারমিন জাহান একজন সমাজকর্মী। তিনি একটি বেসরকারি সংস্থায় পরিবর্তন প্রতিনিধি হিসেবে কর্মরত। তার সংস্থা গ্রামীণ এলাকায় নিরক্ষরতা, বাল্যবিবাহ, যৌতুক প্রথা অর্থাৎ সমাজে বিরাজমান কুসংস্কার, কুপ্রথা, গোঁড়ামি ও অজ্ঞতা দূরীকরণে কাজ করেন। সমস্যা সমাধানে তিনি সুনির্দিষ্ট সমাজকর্ম পদ্ধতি অনুসরণ করেন। এক্ষেত্রে শারমিন জাহানের ধারণা উল্লেখিত এলাকায় প্রত্যাশিত পরিবর্তন আনতে হলে যৌথ ও সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন।

  11. 11.

    'ক' দেশে আর্থসামাজিক উন্নতির সাথে সাথে প্রবীণ জনগোষ্ঠীর সংখ্যাও ক্রমাগতভাবে বৃদ্ধি পাচ্ছে। বিশেষজ্ঞদের ধারণা প্রয়োজনীয় ব্যবস্থায গ্রহণ না করলে সময়ের আবর্তে এটি একটি বড় সমস্যায় রূপ নিবে। তাই প্রকৃত ঘটনা উদঘাটনের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সিনিয়র অধ্যাপক তার কিছু সংখ্যক শিক্ষার্থী নিয়ে তথ্য সংগ্রহ শুরু করেন। তাদের উদ্দেশ্য প্রবীনদের আত্মসামাজিক পরিবেশ ও পারিপার্শ্বিক অবস্থা সম্পর্কে তথ্য সংগ্রহ, বিশ্লেষণ, প্রতিবেদন প্রস্তুত ও পরবর্তীতে করণীয় সম্পর্কে সুপারিশ প্রদান।

  12. 12.

    পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ আমাদের এ বাংলাদেশ। নদী ও পাহাড় এদেশের প্রাকৃতিক সৌন্দর্যকে নয়নাভিরাম করার পাশাপাশি কৃষি উৎপাদনে বৈচিত্র্য এনেছে। মানুষের ঘরবাড়ির ধরন, পোশাক- পরিচ্ছদ, যাতায়াত ব্যবস্থা সব কিছুতেই বৈচিত্র্য লক্ষ করা যায়, পেশায়ও রয়েছে ভিন্নতা। আর এই সবকিছুই বাংলাদেশকে এনে দিয়েছে বহুমাত্রিকতা।

  13. 13.

    বাংলাদেশের রাজধানী ঢাকায় শুভর জন্ম এবং সেখানেই বেড়ে ওঠা। শুভর বয়স পাঁচ বছর। বাবা-মায়ের সাথে সে পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করে এবং বিকেলে রমনা বটমূলে সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে যায়। এ সময় শুভ তার বাবার কাছে এ সম্পর্কে জানতে চাইলে বাবা তাকে বলে, বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। এগুলো আমাদের ঐতিহ্য, রীতিনীতি ও প্রথা। আর এগুলোর সমন্বয়ে গড়ে উঠে আমাদের জীবনযাত্রা প্রণালি।

  14. 14.

    তুষার একজন সফল কৃষক। তিনি উন্নত জাতের বীজ, সার। ও কীটনাশক ব্যবহার করে কৃষি উৎপাদন বৃদ্ধি করেছেন। এর ফলে তার আর্থিক সচ্ছলতা আসে। তার ছেলে-মেয়েরা সবাই উচ্চশিক্ষিত। বর্তমানে তারা ইন্টারনেট ও মোবাইল ব্যবহার করে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বিভিন্ন দেশের সংস্কৃতি, রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে জানতে পারে। এছাড়াও। তারা ইন্টারনেটের মাধ্যমে দেশে-বিদেশে সকলের সাথে যোগাযোগ রক্ষা করে।

  15. 15.

    সজল বিশ্ববিদ্যালয়ের লেখাপড়া শেষ করে ঢাকায় বিয়ে করেন। তিনি স্ত্রী, পুত্র, কন্যা নিয়ে সেখানে বসবাস করেন। তিনি নিয়মিত বাবা-মা ও অন্যান্য আত্মীয়-স্বজনদের খোঁজ খবর রাখেন। সেই সাথে আর্থিক সহায়তা প্রদান করেন। এছাড়া তিনি তার গ্রামের শিক্ষা ও 'সাংস্কৃতিক উন্নয়নে সহায়তা করেন।

  16. 16.

    প্রাকৃতিক সৌন্দর্যবেষ্টিত পলাশপুর গ্রামে কৃষক, ধোপা, নাপিত, কামার, কুমার এবং কিছু জেলেদের বসবাস। এই গ্রামের লোকেরা তাদের পৈতৃক পেশাকে আকড়ে ধরে জীবিকা নির্বাহ করে। দৃষ্টিভঙ্গির পরিবর্তনের ফলে তাদের সন্তানরা পিতার পেশা গ্রহণ না করে চাকরি, ব্যবসা করে জীবিকা নির্বাহ করে।

  17. 17.

    বিপত্নীক রাজীব সাহেবের বয়স ৬৫ বছর। তার ছেলে-মেয়েরা সবাই উচ্চশিক্ষিত এবং সমাজে প্রতিষ্ঠিত। রাজীব সাহেবের ছেলে-মেয়েরা তাদের বাবার প্রতি যত্নবান না। পারিবারিক কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে তারা রাজীব সাহেবের সাথে পরামর্শ করেন না। তাদের ধারণা বয়সের কারণে। তিনি সঠিক সিদ্ধান্ত গ্রহণে অক্ষম। অথচ অভিজ্ঞতার দিক থেকে রাজীব সাহেব সবসময়ই সন্তানদের চেয়ে এগিয়ে।

  18. 18.

    ঘটনা-১: সুমন টিকিট না কেটে ট্রেন ভ্রমণে বের হয়েছে। টিটি টিকেট চেক করতে আসলে সুমন টিকিট দেখাতে ব্যর্থ হয়।
    ঘটনা-২: রাজন একজন ব্যবসায়ী। তিনি আয়কর ফাঁকি দেন। তাছাড়া তিনি ট্রেডমার্ক নকল ও জালিয়াতি করার কাজের সাথে যুক্ত।

  19. 19.

    মানব শিশু যখন জন্মগ্রহণ করে তখন অন্যান্য প্রাণীর (গরু- হার) সাথে তার মৌলিক পার্থক্য খুব কম। কিন্তু শিশুটি যত বড় হতে থাকে অন্যান্য প্রাণী থেকে তার মধ্যে স্বতন্ত্র বৈশিষ্ট্য এবং পার্থক্য ক্রমশ প্রকট হয়ে ওঠে। এ পার্থক্যের মূলে সামাজিক শিক্ষা গুৰুত্বপূৰ্ণ ভূমিকা পালন করে। সমাজই তাকে সামাজিক করে তোলে। তাই এটি জন্ম থেকে শুরু হয়ে বিরামহীনভাবে ব্যক্তির মৃত্যু পর্যন্ত চলে।

  20. 20.

    আনন্দপুর গ্রামে মৃৎশিল্পীদের বাস। মৃৎশিল্প তাদের ঐতিহ্যবাহী পেশা। এ গ্রামের মৃৎশিল্পীদের তৈরি তৈজসপত্র ও ফুলদানী শহরের মানুষের কাছে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। ইদানিং গ্রামে কতিপয় মহাজনদের আনাগোনা লক্ষ করা যায়। মৃৎশিল্পীরা এ ব্যাপারে ঐকমত্যে পৌঁছে যে, যেভাবেই হোক তারা তাদের জীবন-জীবিকায় অন্যকে হস্তক্ষেপ করতে দেবে না।

  21. 21.

    লতার মা-বাবা দুজনেই চাকরি করায় তার ছোট খালা রিয়া তাদের বাসায় থাকে। সে নিজের পড়ালেখার পাশাপাশি লতাকে দেখাশোনা করে। এর মধ্যে হঠাৎ লতার মা সড়ক দুর্ঘটনায় মারা যায়। এ অবস্থায় লতার বাবা তার ছোট খালা রিয়াকে বিয়ে করেন।

  22. 22.

    রুমানা বিশ্ববিদ্যালয়ে যে বিষয়ে ভর্তি হয়েছে অষ্টাদশ শতাব্দীতে ইংল্যান্ডের শিল্প বিপ্লবের পর সমাজজীবনে যে বৈপ্লবিক পরিবর্তন ঘটেছে তারই প্রেক্ষাপটে সেটির উদ্ভব হয়েছে। আর এই বিষয়টি সমাজের সামগ্রিক দিক নিয়ে আলোচনা করে।