Combined Board কুমিল্লা, চট্টগ্রাম, যশোর, বরিশাল বোর্ড ২০২৫
22টি প্রশ্ন
- 1.
উদ্দীপকের ছবিটি লক্ষ কর:
- 2.
জাহিন আনন্দের সাথে শিক্ষা অর্জন করতে চায়, তাই সে পড়াশোনার পাশাপাশি গল্পের বই পড়ে, খেলাধুলা করে,টিভি দেখে, ছবি আঁকে এবং বিভিন্ন স্থানে বেড়াতে যায়।
- 3.
কারখানায় নিয়োজিত লোকদের নানাবিধ- সমস্যা নিরসন ও কাজের পরিবেশের উন্নয়নে সমাজকর্মের একটি শাখা ভূমিকা পালন করে।
- 4.
'ক' সমাজকর্মের একটি বিশেষ শাখা। এটি শিক্ষার্থীদের স্কুলের সাথে সন্তোষজনক সামঞ্জস্য বিধানে সহায়তা করে। এটি স্কুল পড়ুয়া শিশুদের ক্লাসে সহপাঠীদের সাথে খাপ খাওয়াতে সাহায্য করে। বিশ্বের অনেক দেশে এর কার্যক্রম চালু থাকলেও রর্তমানে বাংলাদেশে এটি বন্ধ আছে।
- 5.
সঙ্গদোষের কারণে 'X' নামের মেয়েটি আজ একটি সামাজিক সমস্যায় জড়িত। বাংলাদেশে সমস্যাটির প্রভাব এতই প্রকট যে এটির প্রতিকারে অনেক কেন্দ্র প্রতিষ্ঠিত হয়েছে। দিনে দিনে সে একটি নির্দিষ্ট দ্রব্যের প্রতি নির্ভরশীল হয়ে যাচ্ছে।
- 6.
- 7.
৭. 'X' ছয় বছরের বালক। তাকে নাম ধরে ডাকলে সাড়া দেয়-না। সে কারো চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারে না এবং একই কাজ বার বার করতে পছন্দ করে।
- 8.
"T" একটি সামাজিক আইন। এটি নারী ও শিশু কল্যাণমূলক আইন। আইনটির আরো কতিপয় ধারা রয়েছে যেমন— উত্তরাধিকার নিশ্চিত করা, বহুবিবাহ রোধ করা, তালাককে নিরুৎসাহিত করা এবং বাধ্যতামূলক দেনমোহর প্রদানের বিধান ইত্যাদি।
- 9.
'খ' একটি'সরকারি সমাজ উন্নয়ন সংস্থা। এটি ১৯৭৪ সালে বাংলাদেশে কার্যক্রম শুরু করে। এ সংস্থা স্বাস্থ্য কর্মসূচি, বৃত্তিমূলক ও কারিগরি কর্মসূচি, পল্লি মাতৃকেন্দ্র কর্মসূচি, ঋণদান কর্মসূচিসহ নানা কর্মসূচি বাস্তবায়ন করে।
- 10.
১৯৮৩ সালে বাংলাদেশে একটি বেসরকারি সমাজ উন্নয়ন সংস্থা প্রতিষ্ঠিত হয় যা ২০০৬ সালে নোবেল পুরস্কার লাভ করে। এর প্রধান কর্মসূচিসমূহ হলো- দারিদ্র্য বিমোচন, ক্ষুদ্র ঋণ, শিক্ষা ও স্বাস্থ্য উন্নয়ন।
- 11.
'ই' একটি আন্তর্জাতিক সমাজ উন্নয়ন সংস্থা। ১৯৬৫ সালে এটি শান্তিতে নোবেল পুরস্কার অর্জন করে। মা ও শিশুদের কল্যাণ এবং বিশ্বব্যাপী শিক্ষা উপকরণ সরবরাহে এর ভূমিকা অতুলনীয়।
- 12.
ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক মনিরুলকে এমন একটি বিষয়ে ভর্তির পরামর্শ দিয়েছিলেন, যে বিষয়ের মূল বিষয়বস্তু হলো সমাজ ও মানুষ। বিষয়টি সমাজের মানুষের আচরণ,সামাজিক সংগঠন, মূল্যবোধ, সামাজিকীকরণ, ঐতিহ্য, সামাজিক প্রতিষ্ঠান, দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে মানুষকে সচেতন করে তোলে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করে বিদেশ থেকে সে বর্তমানে এ বিষয়ে উচ্চতর ডিগ্রি নিয়ে আন্তর্জাতিক মানের বেসরকারি একটি প্রতিষ্ঠানের প্রধান হিসেবে এখন কাজ করছেন।
- 13.
- 14.
নারী নেত্রীদিপা এক অনুষ্ঠানে উল্লেখ করেন, আমাদের দেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর সামাজিক উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি এমন একটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর কথা উল্লেখ করেন, যাদের অর্থনীতি মূলত কৃষিভিত্তিক এবং মাতৃসূত্রীয় পরিবার। তাদের গোত্রগুলো ক্ষুদ্র হয় বলে সদস্যদের মধ্যে রক্তের সম্পর্ক নির্ণয় করা সহজ। এদের বিশ্বাস মৃত্যুর পর তাদের আত্মা 'চিকমাং'নামক স্থানে চলে যায়।
- 15.
- 16.
পিয়াল এমন একটি সমাজে বসবাস করে, যাদের পেশা কৃষিজ। এরা সাধারণত সহজসরলভাবে যৌথ পরিবারে বসবাস করে। এরা ধর্মভীর। অপরদিকে সিয়াম যেখানে বাস করে সেটি ঘন বসতিপূর্ণ। এদের পেশা অকৃষিজ। এদের মধ্যে কৃত্রিম সম্পর্ক ও 'একক পরিবার' বিদ্যমান। এরা প্রযুক্তিনির্ভর উন্নত জীবনযাত্রা ধারণ করে।
- 17.
কলেজের ছাত্রী তমা দ্বাদশ শ্রেণিতে অধ্যয়নরত। সে অত্যন্ত মেধাবী। বর্তমানে ঠিকমতো কলেজে যেতে না পারায় তার মানসিক অবস্থা খুবই খারাপ। কারণ কলেজে যাওয়ার পথে রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকা ছেলেগুলো প্রায়ই অশালীন ইঙ্গিত করে ও কুরুচিপূর্ণ কথা বলে। তমা লজ্জা আর ভয়ে এসবের প্রতিবাদই করতে পারছেনা।
- 18.
- 19.
দৃশ্যপট-১: সমাজবিজ্ঞান ক্লাসে স্যার মানব সমাজের ইতিহাস নিয়ে আলোচনা করছিলেন। তিনি বলেন যে, লিখন-পূর্ব মানব সমাজ ছিল যাযাবর। হাতিয়ার ছিল অমসৃণ ও ভোতা। সে যুগের মানুষ আগুনের ব্যবহার, পোষাক পরিধান শিখলেও উৎপাদন ব্যবস্থা ছিল সংগ্রহমূলক।দৃশ্যকল্প-২: পরের দিন স্যার আরেকটি যুগের বৈশিষ্ট্য পড়াচ্ছিলেন। যেখানে কৃষির উদ্ভব, হাতিয়ার আবিষ্কার, সাংস্কৃতিক বিকাশ, পরিবারের উৎপত্তিসহ ধর্মীয় জীবন শুরুর মধ্যদিয়ে সমাজ এগিয়ে যায়।
- 20.
পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের ভাষার বণ্টন উপস্থাপন করা হলো:
ক্রমিক ব্যবহৃত ভাষা পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান মোট ১ বাংলা ৯৮.৪২% ০.১২% ৫৬% ২ উর্দু ০.০২% ৬৬.৩৯% ২৯% ৩ পাঞ্জাবি ০.৬১% ৭.৫৭% ৩.৬৫% - 21.
বাংলাদেশের উত্তরবঙ্গের অঞ্চলের জেলাগুলোতে একটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর বাস। এরা আদি অস্ট্রেলীয়। এদের গায়ের রং কালো, নাক চ্যাপ্টা, অধিকাংশের জীবিকা কৃষি এবং এরা নিজেদেরকে 'হোড়' বলে পরিচয় দেয়। এদের মূল ভিত্তি হলো গ্রাম পঞ্চায়েত, আর পঞ্চায়েত প্রধান হলো মাঝি।
- 22.
ডিসেম্বরের ছুটিতে সমাজবিজ্ঞান বিভাগের স্যারের নেতৃত্বে একদল শিক্ষার্থী শিক্ষা সফরে রওয়ানা হলেন। শীতকাল হলেও অনেকেই গরম পোষাক সঙ্গে নেননি। কারও গায়ে.যেন 'শীতের তীব্রতা নেই। স্যার বিষয়টি লক্ষ করলেন এবং মৃদু বকাবকি করলেন। এক ছাত্র বিনয়ের সাথে বলল, স্যার এ বছর শীত একেবারেই নেই। স্যারও বিষয়টির সত্যতা স্বীকার করে বললেন, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পেয়েছে। বৃক্ষ নিধনের ফলে শক্তিশালী ঘূর্ণিঝড়, বন্যা, খরা ও জলোচ্ছ্বাসের নিরব শিকার হচ্ছে বাংলাদেশ।