Rajshahi Board রাজশাহী বোর্ড ২০২২

681টি প্রশ্ন

  1. 351.

    জনাব সেলিম অবসর গ্রহণের পর ৮,০০,০০০ টাকা পান। ৫ বছরের জন্য ব্যাংকে জমা রাখতে চান। তার কাছে দুটি বিকল্প রয়েছে। তিনি উক্ত অর্থ সোনালী ব্যাংক ১২% সরল সুদে ও রূপালী ব্যাংক ১০% চক্রবৃদ্ধি সুদ প্রদানে আগ্রহী। ব্যাংক ছাড়াও এলিকো বিমা কোম্পানি ৫ বছর শেষে ১২,০০,০০০ টাকা প্রাপ্তির একটি বিকল্প প্রস্তাব তার কাছে রয়েছে।

  2. 352.

    একটি নির্দিষ্ট সময়ের জন্য প্রতি বছর শেষে সমপরিমাণ নগদ প্রবাহ হলে তাকে কী বলে?

  3. 353.

    জব্বার সাহেব প্রতিটি ১০,০০০ টাকা মূল্যের ৮% কূপন বন্ড ১০,২০০ টাকায় ক্রয় করেন। বন্ডের মেয়াদ ১০ বছর। মেয়াদপূর্তিতে বন্ডটি ১০% অধিহারে পরিশোধ করতে হবে। প্রত্যাশিত আয়ের হার ১০%।

  4. 354.

    কার্যকরী সুদের হার (EIR) কখন সর্বোচ্চ হবে?

  5. 355.

    মিস স্বর্ণা বন্ড বাজারে বিনিয়োগ করতে আগ্রহী । তিনি বিনিয়োগের জন্য নিম্নোক্ত দুইটি বন্ড বিবেচনা করছেনঃউভয় বন্ডের অভিহিত মূল্য ১০০০ টাকা। মিস স্বর্ণার প্রত্যাশিত আয়ের হার ১০%।

    বন্ড | সুদের হার | মেয়াদ | বাজারমূল্য
    P\text{P} | ১২% | ৬ বছর | ১১০০
    Q\text{Q} | ১১% | ৬ বছর | ১০৫০

  6. 356.

    অর্থায়নে, বাট্টাকরণ অর্থ— i. একটি বাট্টার হার ii. বর্তমান মূল্য নির্ণয়ের একটি কৌশল iii. চক্রবৃদ্ধিকরণের বিপরীত নিচের কোনটি সঠিক?

  7. 357.

    মি. সালাম দুটি প্রকল্পের মধ্যে যেকোনো একটি প্রকল্পে বিনিয়োগের জন্য সিদ্ধান্ত নিতে চান। প্রকল্পের প্রাথমিক বিনিয়োগ ৫০,০০০ টাকা এবং বাট্টার হার ১০% । প্রকল্প দুটির নগদ আন্তঃপ্রবাহ নিম্নরূপ :

  8. 358.

    নিচের কোনটি সরকার কর্তৃক ইস্যুকৃত বন্ড?

  9. 359.

    রায়হান লিমিটেড কোম্পানি একটি প্রকল্পে ৫,০০,০০০ টাকা বিনিয়োগে আগ্রহী যার ভগ্নাবশেষ মূল্য ৩৫,০০০ টাকা। কোম্পানির করের হার ৩০% এবং মূলধন ব্যয় ১২%। প্রকল্পটির করপূর্ববর্তী তথ্যাবলি নিম্নরূপ :

  10. 360.

    নিচের কোনটির মালিকদের ভোটাধিকার আছে?

  11. 361.

    দুটি প্রকল্পের বিগত তিন বছরের আয়ের হার নিম্নরূপঃ

  12. 362.

    নিচের কোনটি দীর্ঘমেয়াদি অর্থায়নের অভ্যন্তরীণ উৎস নয়?

  13. 363.

    নিম্নের দুটি কোম্পানির সম্ভাবনা ও প্রত্যাশিত আয়ের হার দেওয়া হলোঃ

    সম্ভাবনা | ০.২০ | ০.৪০ | ০.৪০
    মনি কোম্পানির আয় | ০.১৫ | ০.১৪ | ০.১৮
    রনি কোম্পানির আয় | ০.১২ | ০.২০ | ০.১০

  14. 364.

    নিচের কোনটি মূলধন বাজেটিং সিদ্ধান্তের সাথে সম্পর্কযুক্ত নয়?

  15. 365.

    যে ক্ষেত্রে একটি প্রকল্প গ্রহণ করা হলে অপর প্রকল্পটি অবশ্যই বাতিল করতে হবে তাকে কী বলে?

  16. 366.

    নিট বর্তমান মূল্য শূন্য হয় এমন হারকে কী বলে?

  17. 367.

    কে মূলধনি সম্পত্তি মূল্যায়ন মডেল উন্নয়ন করেন?

  18. 368.

    ব্যবস্থাপনার অদক্ষতা কোন ধরনের ঝুঁকি?

  19. 369.

    সুদ প্রদান করা হয় না এমন বন্ডকে কী বলা হয়?

  20. 370.

    নিচের কোন কৌশল মূলধন বাজেটিং-এ অর্থের সময়মূল্য বিবেচনা করে না?

  21. 371.

    কোন ঝুঁকি নিয়ন্ত্রণ করা যায় না?

  22. 372.

    ঝুঁকি হলো, যা—
    i. পরিহারযোগ্য
    ii. অনিশ্চয়তা হতে সৃষ্ট
    iii. অপরিমাপযোগ্য
    নিচের কোনটি সঠিক?

  23. 373.

    উদ্দীপকে উল্লিখিত বাংলাদেশ শিল্প ব্যাংক কোন ধরনের ব্যাংক?

  24. 374.

    সর্বোত্তম অনুমানভিত্তিক উত্তর — আনুষ্ঠানিক উত্তর নয়: মূল তথ্য বা উত্তরে অস্পষ্টতা/অসম্পূর্ণতা রয়েছে। প্রদত্ত উত্তরটি নিশ্চিত নয়; যাচাই করে ব্যবহার করো।

    উদ্দীপকের ব্যাংক হতে জনাব সায়েম যে সুবিধাসমূহ পাবেন—
    i. আর্থিক প্রণোদনা
    ii. বিনিয়োগ বিষয়ক পরামর্শ
    iii. স্বল্প ও দীর্ঘমেয়াদি ঋণ
    নিচের কোনটি সঠিক?

  25. 375.

    উদ্দীপকে জনাব আজিম কোন ধরনের জীবন বিমা খোলেন?

  26. 376.

    উদ্দীপকে জনাব আজিমের চিন্তামুক্ত জীবন-যাপনের কারণসমূহ হলো—
    i. বিনিয়োগ সুবিধা
    ii. নিরাপত্তা ও নিশ্চয়তা পাওয়া
    iii. মানসিক প্রশান্তি লাভ
    নিচের কোনটি সঠিক?

  27. 377.

    উদ্দীপকে জনাব কাশেম কোন ধরনের ব্যাংকিং সেবা গ্রহণ করেছেন?

  28. 378.

    জনাব কাশেম উদ্দীপকে উল্লিখিত ইলেকট্রনিক ব্যাংকিং সেবা হতে যে সুবিধাসমূহ পাবেন—
    i. হিসাব বিবরণী সংগ্রহ
    ii. ঋণের কিস্তি পরিশোধ
    iii. পাসওয়ার্ড পরিবর্তন
    নিচের কোনটি সঠিক?

  29. 379.

    ১২ জুলাই ২০২২ তারিখে জনাব রিয়াজের ব্যাংকে প্রদত্ত চেকটি কোন ধরনের চেক?

  30. 380.

    জনাব রিয়াজ উক্ত চেকটি নগদায়নের জন্য যা করতে পারেন—i. নিকাশ ঘরের মাধ্যমে নিষ্পত্তিকরণii. চেকটি ফেরত দিয়ে নতুন চেক সংগ্রহiii. আদেষ্টা কর্তৃক চেকের তারিখ পরিবর্তন করে স্বাক্ষর গ্রহণনিচের কোনটি সঠিক?

  31. 381.

    শফিক ও রফিক দুই জনই সদ্য MBA পাস করেছেন। উভয়ের লক্ষ্য ভালো কোনো ব্যাংকে চাকরি করা। সে লক্ষ্যে শফিক একটি ব্যাংকে সিনিয়র এক্সিকিউটিভ পদে যোগদান করেন। যেটি শুধু দেশের শিল্পায়নে কাজ করে। অপরদিকে রফিকও একটি ব্যাংকে যোগদান করেন। ব্যাংকটির মূল কাজ কৃষি খাতের উন্নয়ন এবং কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করা।

  32. 382.

    ঝুঁকি গ্রহণের বিনিময় মূল্যকে কী বলে?

  33. 383.

    ঢাকার মতিঝিলে এমন একটি ব্যাংক আছে যাকে অন্যান্য ব্যাংকের অভিভাবক বলা হয়। ব্যাংকটি তার প্রধান কার্যালয় ছাড়াও বাংলাদেশের বিভিন্ন জায়গায় এর শাখা রয়েছে। প্রতিটি শাখায় একটি নির্দিষ্ট কক্ষ রয়েছে। আন্তঃব্যাংকিং লেনদেন নিষ্পত্তির জন্য যেখানে প্রতিদিন বিভিন্ন ব্যাংকের চেক, ড্রাফট ইত্যাদি এসে জমা হয়।

  34. 384.

    মি. রানা বিদেশ থেকে এসে ব্যবসা করতে চান। সে লক্ষ্যে তিনি ৪০ লক্ষ টাকা ব্যবসায়ে বিনিয়োগ করেন। তাই তিনি তার ব্যবসায়িক কাজের জন্য ব্যাংকে একটি হিসাব খুললেন। ব্যাংক তাকে একটি চেক বই প্রদান করেন। তিনি চেকের থেকেও সহজে বহন করা যায় ও করে দেশের বিভিন্ন স্থান থেকে সবসময় অর্থ উত্তোলন করেন। নিরাপদ এমন কিছু ব্যাংক থেকে দাবি করেন। ব্যাংক মি. রানার চাহিদা মোতাবেক একটা প্লাস্টিক কার্ড সরবরাহ করেন। তিনি কার্ডটি ব্যবহার করে দেশের বিভিন্ন স্থান থেকে সবসময় অর্থ উত্তোলন করতে পারেন।

  35. 385.

    জনাব আব্দুল্লাহ একজন ব্যাংক কর্মকর্তা। প্রতিদিন তিনি বিভিন্ন ধরনের লেনদেন সম্পন্ন করেন। যেমন অর্থ জমাদান, উত্তোলন, অর্থ স্থানান্তর ইত্যাদি। একজন গ্রাহক ব্যাংকে একটি অধিক নিরাপদ চেক উপস্থাপন করেন যার মাধ্যমে অধিক অর্থ উত্তোলন করা যায়। জনাব আব্দুল্লাহ লক্ষ করলেন গ্রাহকের উপস্থাপিত চেকে আদেষ্টার স্বাক্ষর ও ব্যাংকে রক্ষিত নমুনা স্বাক্ষরের গরমিল আছে। তখন তিনি ম্যানেজারের সাথে চেকটির ব্যাপারে কথা বলেন। পরবর্তীতে ম্যানেজারের আদেশে চেকটি প্রত্যাখ্যান করা হয়।

  36. 386.

    মি. রুমি একটি কোম্পানির একজন কর্মকর্তা। তিনি সুরমা ব্যাংকে একটি হিসাব পরিচালনা করেন। ব্যাংক তার হিসাব ব্যবহারের সুবিধার জন্য একটি কার্ড প্রদান করেন। তিনি সেই কার্ড দিয়ে বাকিতে পণ্য ক্রয় করতে পারেন। তিনি ব্যাংকের নিকট আরও বেশি সুবিধা চান যেমন, ব্যাংকের কোনো শাখায় না গিয়ে একাউন্ট ব্যালেন্স জানা, টাকা জমা ও উত্তোলন, অন্য হিসাবে অর্থ প্রেরণ করা, গ্যাস, বিদ্যুৎ ও পানির বিল পরিশোধ করতে পারা।

  37. 387.

    নিচের কোন ক্ষেত্রে বিমাযোগ্য স্বার্থ বিদ্যমান রয়েছে?

  38. 388.

    জনাব সাজীন একজন স্বল্প আয়ের লোক। তিনি তার স্ত্রীর নামে ব্যাংকে একটি হিসাব খুলতে চান। ব্যাংক ব্যবস্থাপক তার স্ত্রীর জন্য একটি তালাবদ্ধ কৌটায় টাকা জমাতে বললেন। অপরদিকে জনাব সাজীনের ১০ম শ্রেণিতে পড়ুয়া ছেলের নামে অন্য একটি হিসাব খুলে দেন।

  39. 389.

    KYC এর পূর্ণরূপ কী?

  40. 390.

    আজীবন বিমাপত্রের সুবিধা হলো—
    i. প্রিমিয়াম কম
    ii. দাবি নির্ণয় সহজ
    iii. পরিবারের সদস্যদের নিরাপত্তা
    নিচের কোনটি সঠিক?

  41. 391.

    চিত্রা ও মহানন্দা ব্যাংক লি. বাংলাদেশের অন্যতম দুটি ব্যাংক। চিত্রা ব্যাংক লি. দেশে-বিদেশে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে। অন্যদিকে, মহানন্দা ব্যাংক একটি অফিসের মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে। দুটি ব্যাংকই উদ্দেশ্য অর্জনে সফল।

  42. 392.

    একজন ব্যবসায়ী পাঁচ লক্ষ টাকার ঋণ গ্রহণ করলে নিচের কোন ঝুঁকির সম্মুখীন হবেন?

  43. 393.

    জনাব শাহাবুর তার বাড়িটির জন্য 'বাধন' কোম্পানির সাথে ৬ মাস মেয়াদি বিমাচুক্তি করেন। মেয়াদ শেষ হলে জনাব শাহাবুর 'বাধন' কোম্পানির নিকট বিমাদাবি চায়। 'বাধন' কোম্পানি বিমাদাবি পরিশোধ করতে অস্বীকৃতি জানায়।

  44. 394.

    কোন ধরনের ব্যাংক ব্যবস্থায় অনলাইন ব্যাংকিং অসুবিধাজনক?

  45. 395.

    বিমাচুক্তির সাধারণ উপাদান কোনটি?

  46. 396.

    জনাব তারেক স্টার মিলস্ লি. এর মালিক। দীর্ঘদিন তিনি ব্যবসায়ের কাজে নিয়োজিত আছেন। তিনি লক্ষ করেন যে, মানুষের জীবন ও সম্পদকে ঘিরে রয়েছে অনেক ঝুঁকি ও অনিশ্চয়তা। তবে সব ধরনের ঝুঁকি থেকে প্রতিরক্ষার উপায় হিসেবে এক ধরনের ব্যবস্থার আবির্ভাব হয়েছে। তাই জনাব তারেক সকল দিক বিবেচনা করে তিনি তার উৎপাদিত সকল পণ্যের মূল্য হ্রাস, পুড়ে যাওয়া, নষ্ট হওয়া প্রভৃতি ঝুঁকির জন্য 'AB' কোম্পানির সাথে চুক্তি করেন।

  47. 397.

    একটি চেকের মেয়াদকাল কত মাস?

  48. 398.

    সর্বপ্রথম কোন বিমা ব্যবস্থার উৎপত্তি হয়?

  49. 399.

    জনাব আমিন একটি ছোট চাকরি করেন। তার স্ত্রী গৃহিণী। তার মৃত্যুর পর স্ত্রীর কী হবে এই ভেবে সে চিন্তায় পড়ে যায়। তিনি ভাবলেন যে, এখন আমার বিমা পলিসি খোলা উচিত। এতে প্রিমিয়াম জমা দিলে নির্দিষ্ট সময় টাকা পাওয়া যায়। বাঁচলেও টাকা পাওয়া যাবে আর মারা গেলে স্ত্রী পাবে। এর মধ্যে তার এক বন্ধু বলল তোমাকে অনেক প্রিমিয়াম দিতে হবে। তুমি যেহেতু মৃত্যু ঝুঁকির বিপক্ষে বিমা করবা তাই এমন বিমাপত্র খোল যাতে খুব কম প্রিমিয়ামে মৃত্যু ঝুঁকি বিমা করা যায়। তবে এটা প্রতিবছর নবায়ন করতে হবে।

  50. 400.

    গারনিশি আদেশ জারি করেন কে?