Rajshahi Board রাজশাহী বোর্ড ২০২১

614টি প্রশ্ন

  1. 301.

    জনাব আকরামের কাছে বর্তমানে বিনিয়োগযোগ্য ৪০,০০০ টাকা আছে। বিনিয়োগের জন্য ৪ বছর মেয়াদি দুটি প্রকল্প তার বিবেচনাধীন। প্রকল্পসমূহের কর ও অবচয় পূর্ববর্তী নগদ প্রবাহ নিম্নরূপ :কর হার ৪০% এবং মূলধন ব্যয় ১২%। জনাব আকরাম সরলরৈখিক পদ্ধতি ব্যবহার করে অবচয় নির্ণয় করেন।

  2. 302.

    সরল সুদ কীসের ওপর গণনা করা হয়?

  3. 303.

    জনাব রফিকের একটি ল্যাপটপ ক্রয়ের জন্য ৭০,০০০ টাকা প্রয়োজন। ব্যাংকে যোগাযোগ করলে তিস্তা ব্যাংক ১০% সুদে প্রতি বছরের শুরুতে নির্দিষ্ট পরিমাণ কিস্তি প্রদানের শর্তে ৪ বছরের জন্য ঋণ প্রদানে রাজি হয়। অন্যদিকে তিতাস ব্যাংক ৪ বছর পর একত্রে ৮০,০০০ টাকা পরিশোধের শর্তে রাজি হয়।

  4. 304.

    অনিশ্চয়তা থেকে কীসের সৃষ্টি হয়?

  5. 305.

    জনাব কাদের ARC Ltd. এর আর্থিক ব্যবস্থাপক হলেও পণ্যের গুণগত মান বজায় রেখে ক্রেতাসন্তুষ্টি অর্জনের মাধ্যমে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করেন। এতে কোম্পানির শেয়ারহোল্ডারগণের আস্থা বৃদ্ধি পায়। সম্প্রতি তিনি মুনাফার একটি অংশ রাস্তার পাশে বনায়নে ব্যয় করেন। অপরদিকে জনাব আলফাজ PRM লি.-এর আর্থিক ব্যবস্থাপক। তিনি পাণের মূল্যবৃদ্ধির মাধ্যমে মুনাফা বাড়ানোর দিকে সর্বদা সচেষ্ট। সম্প্রতি তিনি ব্যবসায় সম্প্রসারণের জন্য একটি আর্থিক প্রতিষ্ঠান থেকে ৫০ কোটি টাকা ঋণ নেওয়ার চিন্তা করছেন।

  6. 306.

    বর্তমান মূল্য নির্ধারণের পদ্ধতিকে কী বলা হয়?

  7. 307.

    মূলধন বাজেটিং কোন ধরনের প্রক্রিয়া?

  8. 308.

    জনাব মামুন ৪ বছর পর ৭৪,০০০ টাকা মূল্যের একটি মেশিন ক্রয়ের চিন্তাভাবনা করছেন। এজন্য তিনি আগামী ৪ বছর ধরে প্রত্যেক বছরের শেষে যথাক্রমে ১০,০০০ টাকা, ২০,০০০ টাকা, ১৫,০০০ টাকা ও ২০,০০০ টাকা জমা রাখার সিদ্ধান্ত নিলেন। ব্যাংক চক্রবৃদ্ধি সুদের হার ১০%। অপরদিকে জনাব রাকিব ৫ বছর পর ৬০,০০০ টাকা দামের একটি ল্যাপটপ ক্রয়ের জন্য প্রতিবছর একটি নির্দিষ্ট পরিমাণ টাকা জমা রাখতে চান। বার্ষিক সুদের হার ১০%।

  9. 309.

    গড় মুনাফা হার পদ্ধতির সুবিধা হলো— i. সহজে নির্ণয় করা যায় ii. আর্থিক বিবরণী থেকে প্রয়োজনীয় তথ্য পাওয়া যায় iii. অর্থের সময়মূল্য বিবেচনা করা হয় নিচের কোনটি সঠিক?

  10. 310.

    মিজান লি. বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের জন্য নিম্নবর্ণিত দুটি সিকিউরিটির তথ্যসমূহ সংগ্রহ করেন :

  11. 311.

    PBP-এর পূর্ণরূপ কী?

  12. 312.

    মি. জামান চাকরি হতে অবসর গ্রহণের পর ১০,০০,০০০ টাকা পেয়েছেন। তিনি এই অর্থ দু'ধরনের শেয়ারে বিনিয়োগ করবেন বলে সিদ্ধান্ত গ্রহণ করেন। শেয়ার 'X' এ বিনিয়োগ করবেন ৬০% এবং অবশিষ্ট অর্থ শেয়ার 'Y' তে বিনিয়োগ করবেন। নিম্নে শেয়ার দুটির আয়ের হার ও পরিমিত ব্যবধান দেওয়া হলো :

  13. 313.

    আর্থিক ঝুঁকির উৎস কোনটি?

  14. 314.

    শতকরা ১০% হারে বর্তমান ১০০ টাকার ৫বছর পর ভবিষ্যৎ মূল্য কত হবে?

  15. 315.

    আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনাকে কী বলে?

  16. 316.

    অগ্রিম বার্ষিক বৃত্তি প্রদান করা হয়— i. বছরের শেষে ii. বছরের শুরুতে iii. মেয়াদের শুরুতে নিচের কোনটি সঠিক?

  17. 317.

    মূলধন বাজেটিংয়ের ধাপসমূহ হলো— i. প্রকল্প উদ্ভাবন ii. প্রকল্প মূল্যায়ন iii. মূলধন নিয়ন্ত্রণ নিচের কোনটি সঠিক?

  18. 318.

    অর্থের সময়মূল্য নির্ধারণের মূল কারণ কোনটি?

  19. 319.

    জনাব আলী ১০% সুদে ১০,০০০ টাকা ২ বছরের জন্য ব্যাংকে জমা রাখার সিদ্ধান্ত নেন। ১০% সরল সুদে ২ বছর পর টাকা সুদ পাবেন?

  20. 320.

    ঝুঁকি হলো—
    i. অনিশ্চয়তাংশ
    ii. উৎপাদন
    iii. পরিমাপযোগ্য
    নিচের কোনটি সঠিক?

  21. 321.

    ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে ঝুঁকির উৎস হলো—
    i. ব্যবসায়িক ঝুঁকি
    ii. আর্থিক ঝুঁকি
    iii. বাজার ঝুঁকি
    নিচের কোনটি সঠিক?

  22. 322.

    ব্যবসায়ীদের জন্য প্রতি কিস্তিতে প্রদান করতে হয়—
    i. সুদ
    ii. আসল
    iii. ট্যাক্স
    নিচের কোনটি সঠিক?

  23. 323.

    মূলধন বাজেটিং-এর ফলাফল মূল্যায়ন করার পদ্ধতিগুলো হলো—
    i. গড় মুনাফার হার
    ii. পে-ব্যাক পিরিয়ড
    iii. নিট বর্তমান মূল্য
    নিচের কোনটি সঠিক?

  24. 324.

    ব্যাংকটির নাম কী?

  25. 325.

    প্রকৃতি অনুযায়ী ব্যাংকটি কোন ধরনের?

  26. 326.

    প্রিমিয়াম দিতে অসমর্থ ব্যক্তিকে বিমা কোম্পানি যে মূল্য ফেরত দেয় তাকে কী বলে?

  27. 327.

    একটি পলিসি কতদিন চালানোর পর পলিসিটি বন্ধের আবেদন করা যায়?

  28. 328.

    কোন চিত্রটি দাগকাটা চেকের সঠিক চিত্র?

  29. 329.

    একটি বৈধ চেকের মেয়াদ কত দিন?

  30. 330.

    ব্যাংকে টাকা না দেয়ায় তার চেকটি কোন ধরনের চেকে পরিণত হয়েছে?

  31. 331.

    নোট ও মুদ্রা প্রচলনকারী ব্যাংকের নাম কী?

  32. 332.

    লিখন ও লিটন সম্প্রতি বিআইবিএম (BIBM) থেকে ডিগ্রি অর্জন করেছেন। তাদের লক্ষ্য ভালো কোনো ব্যাংকে চাকরি করা। সেই লক্ষ্যে লিখন রাজশাহীর 1 একটি ব্যাংকে শিক্ষানবিশ অফিসার পদে যোগদান করেন। লিখনের ব্যাংকটি শুধুমাত্র কৃষি উন্নয়নে কাজ করে। অপরদিকে লিটনও একটি নামকরা ব্যাংকে যোগদান করেন। ব্যাংকটি একটি কেন্দ্রীয় অফিস দ্বারা পরিচালিত হয়। ব্যাংকটির প্রধান কাজ আমানত সংগ্ৰহ, ঋণদান ও আমদানি-রপ্তানি বাণিজ্যে সহায়তা করা।

  33. 333.

    কেন্দ্রীয় ব্যাংকের কাজ হলো—

  34. 334.

    সুরমা ব্যাংক লি. তৈরি পোশাক ব্যবসায়ীদের সর্বাধিক ঋণ দেয়। এ বছর করোনার কারণে ব্যবসায়ীরা ঠিকমতো ব্যবসায় করতে না পারায় ক্ষতির সম্মুখীন হয় এবং অনেকে 'ব্যবসায় গুটিয়ে নিয়েছে। ফলে ব্যাংকের ঋণের টাকা ঠিকমতো আদায় হচ্ছে না। অপরদিকে আমানতকারিগণ তাদের জমাকৃত টাকা ফৈরত নেওয়ার জন্য ব্যাংকে তাগাদা দিচ্ছে ।

  35. 335.

    যৌথমালিকানাধীন ব্যাংকে সরকারি বেসরকারি মূলধনের অনুপাত কোনটি?

  36. 336.

    ATM এর পূর্ণরূপ-

  37. 337.

    পদ্মা ব্যাংক ও মেঘনা ব্যাংক ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত। পদ্মা ব্যাংককে তার আমানতের একটি নির্দিষ্ট অংশ মেঘনা ব্যাংকে বাধ্যতামূলক জমা রাখতে হয়। মেঘনা ব্যাংক কর্তৃক বিভিন্ন নিয়ম-কানুনের মধ্যে থেকে পদ্মা ব্যাংককে তার দৈনন্দিন কার্য পরিচালনা করতে হয়। মেঘনা ব্যাংকের নির্দেশনার বাইরে পদ্মা ব্যাংক কোনো কাজ করতে পারে না।

  38. 338.

    সর্বোত্তম অনুমানভিত্তিক উত্তর — আনুষ্ঠানিক উত্তর নয়: মূল তথ্য বা উত্তরে অস্পষ্টতা/অসম্পূর্ণতা রয়েছে। প্রদত্ত উত্তরটি নিশ্চিত নয়; যাচাই করে ব্যবহার করো।

    “ইসলামী উন্নয়ন ব্যাংক (IDB) কোন ধরনের ব্যাংক?

  39. 339.

    মি. মজুমদার 'ক' ব্যাংকে নিয়মিত লেনদেন করেন। ব্যাংকটি বেশ কয়েক বছর যাবৎ চরম তারল্য সংকটে ভুগছে। ব্যাংকটি গ্রাহকদের ঠিকমতো অর্থ পরিশোধ করতে পারছে না। ঋণগ্রহীতারাও ঋণের আবেদন করে ব্যর্থ হচ্ছে। ফলে ব্যাংকের সুনাম দিন দিন হ্রাস পাচ্ছে। সকল উৎস থেকে ঋণ সংগ্রহের চেষ্টা করেও ব্যাংকটি ব্যর্থ হয়েছে। এমন সময় 'ক' ব্যাংকটির সাহায্যে এগিয়ে আসে দেশের প্রধান ব্যাংকিং প্রতিষ্ঠান। ফলে 'ক' ব্যাংকটি আবার নতুন উদ্যমে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে।

  40. 340.

    নিচের কোনটি ই-ব্যাংকিং সেবার অন্তর্ভুক্ত নয়—

  41. 341.

    তফসিলি বাণিজ্যিক ব্যাংকগুলো তাদের মূলধনের যে অংশ কেন্দ্রীয় ব্যাংকে নগদে জমা রাখে তাকে কী বলে?

  42. 342.

    মি. চৌধুরী একজন ব্যবসায়ী। তিনি তার পাওনাদারের নিকট হতে ৫০,০০০ টাকার একটি চেক পান। চেকটির উপরিভাগে বাম কোণে অঙ্কিত আড়াআড়ি দুটি সমান্তরাল রেখার মাঝখানে 'হস্তান্তরযোগ্য নহে' কথাটি লেখা ছিল। চেকটি যথাসময়ে ব্যাংকে উপস্থাপন করলে ব্যাংক কর্তৃপক্ষ সরাসরি চেকের টাকা দিতে অপারগতা প্রকাশ করেন। তবে টাকা উত্তোলনে ব্যাংক কর্তৃপক্ষ মি. চৌধুরীকে একটি সহজ উপায় বলে দেন।।

  43. 343.

    বাংলাদেশে নিকাশ ঘরের কার্যক্রম কোন ব্যাংকের নিয়ন্ত্রণে পরিচালিত হয়?

  44. 344.

    মি. মওলা চাকরির পাশাপাশি একজন শেয়ার ব্যবসায়ী। সেই সুবাদে তিনি আইসিবি থেকে লভ্যাংশ বাবদ একটি চেক পান যেখানে লিখা ছিল 'মি. মওলাকে' ৫০০০ টাকা প্রদান করুন। মি. মওলা অফিসের দারোয়ানকে চেকের টাকা তুলতে ব্যাংকে পাঠালে ব্যাংক কর্তৃপক্ষ ব্যাংক আইনের দোহাই দিয়ে টাকা প্রদানে অস্বীকৃতি জানায় এবং চেকের উল্টো পিঠে একটি স্বাক্ষর আনতে বলে

  45. 345.

    লেনদেনের ক্ষেত্রে কোন ধরনের চেক অধিক নিরাপদ?

  46. 346.

    মি. পলাশ ও মি. আকাশ একটি বহুজাতিক কোম্পানিতে চাকরি করে। তারা উভয়ই 'সুরমা ব্যাংক লি.' এ হিসাব পরিচালনা করে। 'সুরমা ব্যাংক' পলাশকে একটি প্লাস্টিক কার্ড প্রদান করেছে। যার মাধ্যমে সে তার জমাকৃত টাকা উত্তোলন করা ছাড়াও পণ্য ক্রয় করতে পারে। অন্যদিকে 'সুরমা ব্যাংক' মি. আকাশকেও একটি প্লাস্টিক কার্ড প্রদান করেছে। সেটি দ্বারা বাকিতে পণ্য ক্রয় করা ছাড়াও ধারে টাকা উত্তোলন করতে পারে। 'সুরমা ব্যাংক লি.' দেশের বিভিন্ন জায়গায় শাখা স্থাপন করে সেবা প্রদান করলেও তারা চেষ্টা করছে গ্রাহকদের আরও আধুনিক সেবা দেওয়ার জন্য।

  47. 347.

    ফাঁকা চেকে কী থাকে না?

  48. 348.

    মি. মুহিত তার জীবনের সকল সঞ্চিত অর্থ দিয়ে একটি কারখানা স্থাপন করেন। ভবিষ্যৎ অনিশ্চয়তার কথা বিবেচনা করে তিনি কারখানাটি 'আলফা' এবং 'বিটা' নামক দুইটি বিমা কোম্পানির সাথে বিমাচুক্তি করেন। একটি দুর্ঘটনায় কারখানার ২ লক্ষ টাকার সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়। চুক্তি মোতাবে কোম্পানি যৌথভাবে মি. মুহিতকে সমান হারে ক্ষতিপুরণ প্রদান করে। ক্ষতিগ্রস্ত সম্পত্তি মি. মুহিত ৫০ হাজার টাকার বিক্রি করে দেন। সংবাদ উভয় বিমা কোম্পানি এই বিক্রয়মূল্যের ওপর দাবি উপস্থাপন করে।

  49. 349.

    ইলেকট্রনিক ব্যাংকিং ব্যবস্থায় PIN শব্দের পূর্ণ শব্দরূপ কোনটি?

  50. 350.

    ব্যাংক হিসাবে পর্যাপ্ত টাকা জমা থাকাসাপেক্ষে গ্রাহক কোন কার্ডটি ব্যবহার করতে পারেন?