Barishal Board বরিশাল বোর্ড ২০২২

681টি প্রশ্ন

  1. 351.

    মিরাকল ইন্ডাস্ট্রিজ লি. এর নিকট গ্রহণ করার জন্য দুটি বিনিয়োগ প্রকল্প আছে। প্রকল্প দুটির নগদ প্রবাহ নিম্নে দেওয়া হলো :প্রতিষ্ঠানটির মূলধন ব্যয়ের হার ১০%১০%। প্রকল্প Y এর IRR ৩৫%\mathrm{IRR~ ৩৫%}।

  2. 352.

    সুদ ও করপূর্ববর্তী মুনাফা থেকে সুদ ও কর বাদ দিলে কী পাওয়া যায়?

  3. 353.

    সরকারি অর্থায়নের উদ্দেশ্য নয় কোনটি?

  4. 354.

    নিম্নে দুটি প্রকল্পের প্রত্যাশিত আয় ও সম্ভাবনা দেয়া হলো :

  5. 355.

    পোর্টফোলিও গঠনের উদ্দেশ্য কী?

  6. 356.

    সুদাসলের ওপর সুদ ধার্য করা হলে তাকে কী বলে?

  7. 357.

    কোয়ান্টাম সিকিউরিটিজ পুঁজিবাজারে বিনিয়োগকারী একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির পোর্টফোলিও ম্যানেজার বিনিয়োগের জন্য নিম্নোক্ত দুটি সিকিউরিটিজ চিহ্নিত করেছেন এবং ঝুঁকি ও আয়ের হার সম্পর্কিত নিম্নোক্ত তথ্য উপস্থাপন করেছেন :ঝুঁকিমুক্ত আয়ের হার ৬% এবং বাজার আয়ের হার ১৪%।

    সিকিউরিটিজ | প্রত্যাশিত আয় | আদর্শ বিচ্যুতি | বিটা
    A | ১২% | ৮% | ২
    B | ১৮% | ১০% | ৩

  8. 358.

    অ্যানুইটির বৈশিষ্ট্য হলো— i. সমপরিমাণ নগদ অর্থের প্রাপ্তি এবং প্রদান ii. সময়ের ব্যবধান একই হওয়া iii. সময়কাল নির্দিষ্ট হওয়া নিচের কোনটি সঠিক?

  9. 359.

    মূলধন বাজেটিং এর প্রথম ধাপ কোনটি?

  10. 360.

    সরল সুদের ক্ষেত্রে—

  11. 361.

    মূলধন বাজেটিং সিদ্ধান্ত গ্রহণ নির্ভর করে— i. মূলধন ব্যয়ের উপর ii. প্রকল্পগুলোর মধ্যে সম্পর্কের উপর iii. প্রকল্পের ঝুঁকির উপর নিচের কোনটি সঠিক?

  12. 362.

    একটি প্রকল্প গ্রহণযোগ্য হবে যদি—

  13. 363.

    জনাব আব্দুল্লাহ সাত রং ফ্যাশন কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা। মূলধন বাজেটিংয়ের মাধ্যমে নিম্নের কোন সিদ্ধান্তটি তিনি নিবেন ?

  14. 364.

    আবির লি.-এর বিটার মান ২। ঝুঁকিমুক্ত আয়ের হার ৬% এবং বাজার ঝুঁকি প্রিমিয়াম ১০%।আবির লি.-এর প্রয়োজনীয় আয়ের হার কত?

  15. 365.

    যে বন্ডের মেয়াদকাল উল্লেখ থাকে না তাকে কী বলা হয়?

  16. 366.

    যদি কুপন সুদের হার ও প্রত্যাশিত আয়ের হার সমান হয় এবং বন্ডটি সমমূল্যে বিক্রয় হয় এবং অধিহারে পরিশোধিত হয় তবে—

  17. 367.

    চারটি সিকিউরিটি A, B, C এবং D। প্রতিটির আয়ের হার সমান। সিকিউরিটিগুলোর সহ-সম্বন্ধ যথাক্রমে A,B=1A, B = 1; A,C=0.50A, C = 0.50; B,C=0.40B, C = 0.40 এবং A,D=−0.40A, D = -0.40। নিচের কোন পোর্টফোলিওর ঝুঁকি বেশি হ্রাস পাবে?

  18. 368.

    দুটি সিকিউরিটির আয়ের হার বিভিন্ন হলে তাদের ঝুঁকির মধ্যে তুলনা করার জন্য কোন পদ্ধতি ব্যবহার করা হয়?

  19. 369.

    চলতি সম্পদে বিনিয়োগ বৃদ্ধি পেলে—
    i. তারল্য হ্রাস পায়
    ii. মুনাফা অর্জন ক্ষমতা বৃদ্ধি পায়
    iii. দেউলিয়াত্বের ঝুঁকি হ্রাস পায়
    নিচের কোনটি সঠিক?

  20. 370.

    বিনিয়োগের ঝুঁকি হ্রাসের ক্ষেত্রে প্রয়োগ করা হয় কোন নীতিটি?

  21. 371.

    জিরো কুপন বন্ড—
    i. বাট্টায় বিক্রয় হয়
    ii. নির্দিষ্ট মেয়াদ থাকে
    iii. অভিহিত মূল্যে পরিশোধিত হয়
    নিচের কোনটি সঠিক?

  22. 372.

    ব্যাংক ম্যানেজার জনাব রহমানকে কোন দু'ধরনের হিসাব খুলতে পরামর্শ দিয়েছেন?

  23. 373.

    পরের হিসাবটি খুলে জনাব রহমান যে সকল সুবিধা পাবেন—
    i. প্রথম হিসাবের আয় দ্বিতীয় হিসাবে স্থানান্তর করতে পারবেন
    ii. চেক কেটে অর্থ সংগ্রহ ও পারিবারিক ব্যয় নির্বাহ করতে পারবেন
    iii. বিভিন্ন ব্যাংকিং সেবা সুবিধাও লাভ করতে পারবেন
    নিচের কোনটি সঠিক?

  24. 374.

    জনাব আবিদের ব্যাংকটি কোন ধরনের ব্যাংক?

  25. 375.

    জনাব আবিদ কোন ধরনের ব্যাংকিং সেবা দিতে চাচ্ছেন?
    i. মোবাইল ব্যাংকিং
    ii. অন-লাইন ব্যাংকিং
    iii. লিজিং সার্ভিস
    নিচের কোনটি সঠিক?

  26. 376.

    একজন গ্রাহকের নিকট ব্যাংক হিসাব নির্বাচনের বিবেচ্য বিষয় হলো—i. ব্যাংকের অবস্থান ii. গ্রাহকের পেশা iii. সেবা ও লেনদেনের ধরননিচের কোনটি সঠিক?

  27. 377.

    জনাব মাহমুদ একজন আমেরিকা প্রবাসী ব্যবসায়ী। ডালাস শহরের একটি নামকরা ব্যাংকে তার একটি হিসাব রয়েছে। ব্যাংকটি একটিমাত্র অফিসের মাধ্যমে শহরের জনগণকে নিবিড়ভাবে বিভিনড়ব ধরনের ব্যাংকিং সুবিধা প্রদান করে থাকে। জনাব মাহমুদের ব্যবসায়িক প্রয়োজনে দেশে বিদেশে বিভিন্ন জায়গায় যেতে হয় বিধায় অপর একটি ব্যাংকে হিসাব খোলেন। প্রম ব্যাংকটি নির্দিষ্ট এলাকার বাইরে ব্যাংকিং সুবিধা প্রদানে ব্যর্থ হলেও দ্বিতীয় ব্যাংকটি একটি প্রধান অফিসের অধীনে একই নামে দেশে-বিদেশে বিভিন্ন স্থানে ব্যাংকিং সুবিধা প্রদানে সক্ষম।

  28. 378.

    ১৮৮১ সালের হস্তান্তরযোগ্য দলিল আইনের কোন ধারার বিনিময়ে বিল সম্পর্কে বলা হয়েছে -

  29. 379.

    বর্তমান বিশ্বায়নের যুগে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য ব্যাংকগুলো বিভিনড়ব সময়ে বিভিনন্ন ধরনের কৌশল অবলম্বন করছে। কখনো একটি শক্তিশালী ব্যাংক কতকগুলো দুর্বল ব্যাংকের অধিকাংশ শেয়ার ক্রয়ের মাধ্যমে তাদের নিয়ন্ত্রণভার গ্রহণ করছে। আবার কখনো সমজাতীয় কতিপয় ব্যাংক নিজেদের স্বাধীন সত্তা বজায় রেখে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে একটি ব্যবস্থাপনার অধীনে যৌথভাবে ব্যাংকিং কার্যক্রম সম্পাদন করছে। গঠন প্রকৃতি যাইহোক না কেন ব্যাংকগুলোর মুখ্য উদ্দেশ্য হচ্ছে সেবাদানের মাধ্যমে অধিক মুনাফা অর্জন করা।

  30. 380.

    বাংলাদেশে বিমা ব্যবসায়ের নিয়ন্ত্রক সংস্থা কোনটি?

  31. 381.

    X ব্যাংক দেশের নোট ও মুদ্রার প্রচলন করে এবং মুদ্রাবাজারের স্থিতিশীলতা রক্ষায় কার্যকর ভূমিকা পালন করে। সম্প্রতি দেশে মুদ্রাস্ফীতি দেখা দিলে X ব্যাংকটি অন্যান্য ব্যাংককে প্রদত্ত ঋণের সুদের হার বাড়িয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

  32. 382.

    জীবন বিমায় ন্যূনতম কতবছর পলিসি চালু থাকলে সমর্পণ মূল্য প্রদান করা হয়?

  33. 383.

    কোন ব্যাংক বাংলাদেশে প্রথম মোবাইল ব্যাংকিং চালু করে?

  34. 384.

    যে সকল গ্রাহক ব্যাংকের মাধ্যমে লেনদেনে আগ্রহী এবং যাদের প্রচুর অলস অর্থ রয়েছে তাদের জন্য কোন ধরনের হিসাব উপযোগী?

  35. 385.

    জনাব সৌরভ তার দুজন পাওনাদার কমল ও আকাশকে দুটি চেক প্রদান করেন। কমলকে প্রদত্ত চেকের বামকোণায় দুটি আড়াআড়ি সমান্তরাল দাগ কেটে দাগের মাঝে প্রাইম ব্যাংক লি. শব্দগুলো লিখে দেন। আকাশকে প্রদত্ত চেকে প্রাপকের নামের শেষে “অথবা বাহককে” শব্দগুলো লিখা ছিল। আকাশ চেকটি ব্যাংকে জমা দিয়ে টাকা উত্তোলন করেন। অপরদিকে কমল চেকটি ডাচ্-বাংলা ব্যাংকে তার হিসাবে জমা করতে চাইলে ব্যাংক তা গ্রহণে অস্বীকৃতি জানায়।

  36. 386.

    জামান তার বিয়ে উপলক্ষে সোনার বাংলা ব্যাংক লি. টাঙ্গাইল শাখায় কিছু টাকা জমা করেন এবং বিয়ের কেনাকাটা করার জন্য ঢাকায় যান। নগদ টাকা বহন করা ঝুঁকিপূর্ণ বিধায় সে একটি ব্যাংক চেক ও একটি বিশেষ ধরনের কার্ড সঙ্গে নেন। ঢাকায় গিয়ে সোনার বাংলা ব্যাংক লি. নিউমাকের্ট শাখায় চেকটি জমা দিয়ে দ্রুত সমুদয় টাকা উত্তোলন করে কেনাকাটা শুরু করেন। এক পর্যায়ে নগদ অর্থ শেষ হয়ে গেলে জামান ব্যাংক কর্তৃক প্রদত্ত ইলেক্ট্রনিক কার্ড যা ঋণ সুবিধা প্রদান করে তার মাধ্যমে কেনাকাটা সম্পনড়ব করেন।

  37. 387.

    ‘উপাসনালয় ব্যাংকিং' কোন সভ্যতায় ব্যাপক খ্যাতি লাভ করে?

  38. 388.

    জনাব আব্দুর রহমান সাহেব একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা। বয়সের কারণে তার পক্ষে ব্যাংকে গিয়ে আর্থিক লেনদেন করা কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। এ ব্যাপারে ব্যাংকে যোগাযোগ করা হলে ব্যাংক কর্মকর্তাগণ জনাব আব্দুর রহমানের ব্যক্তিগত কম্পিউটারে একটি সফটওয়্যার স্থাপন করে একটি চওঘ সরবরাহ করেন। এখন ইন্টারনেট ব্যবহার করে কম্পিউটারের মাধ্যমে তিনি তার ব্যাংক হিসাবের যাবতীয় তথ্য জানতে পারেন এবং বিভিনড়ব ধরনের বিল পরিশোধ করতে পারেন। ব্যাংক কর্মকর্তা তাকে আরও জানান যে, তাদের ব্যাংক ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, অনলাইন ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং ইত্যাদির মাধ্যমে গ্রাহকদেরকে অত্যাধুনিক সেবা প্রদান করছে।

  39. 389.

    নিচের কোনটি আঞ্চলিক ব্যাংক?

  40. 390.

    জনাব তানভীর ব্যবসায়িক প্রয়োজনে ব্যাংকে একটি হিসাব খুলতে চান। হিসাব খোলার জন্য তাকে সাধারণ আবেদন ফরমের সাথে বিশেষ তথ্য সংবলিত আরেকটি ফরম বাধ্যতামূলকভাবে পূরণ করতে হয়। দেশে মানি লন্ডারিং আইন প্রবর্তনের পর থেকে এ ধরনের ফরম পূরণ বাধ্যতামূলক করা হয়েছে। জনাব তানভীর এমনএকটি হিসাব খোলেন যেখানে দিনে যতবার ইচ্ছা ততবার টাকা জমা ও উত্তোলন করতে পারবেন এবং প্রয়োজনে জমাতিরিক্ত ঋণ গ্রহণ করতে পারবেন।

  41. 391.

    স্থলাভিষিক্তের নীতি কোন বিমার ক্ষেত্রে প্রযোজ্য হয়?

  42. 392.

    মি. আবির দেখতে পেলেন তার বন্ধুর একটি গাড়ি দুর্ঘটনায় কবলিত হওয়ার পর বিমা কোম্পানি গাড়ির মোট ক্ষতি বাবদ ৩ লক্ষ টাকা প্রদান করে এবং গাড়িটি বিমা কোম্পানি নিয়ে যায়। পরবর্তীতে মি. আবির তার কাছে থাকা ২০১৫ সালের প্রথম রেজিস্ট্রিকৃত গাড়ি ২০১৯ সালে প্রথম রেজিস্ট্রেশন হয়েছে দেখিয়ে বিমাপত্র গ্রহণ করে। পরবর্তীতে গাড়িটি দুর্ঘটনায় পড়লে বিমা কোম্পানি বিমাদাবি যাচাই-বাছাই করতে গিয়ে অতীত সকল তথ্য তাদের কাছে চলে আসে। তাই বিমা কোম্পানি বিমাদাবি প্রত্যাখ্যান করে।

  43. 393.

    কত সালে ‘ব্যাংক অব ভেনিস' প্রতিষ্ঠিত হয়?

  44. 394.

    বিমা বিকাশের ক্রমানুসারে নিচের কোন ক্রমটি সঠিক?

  45. 395.

    জাহাঙ্গীর ও সোলায়মান ঘনিষ্ঠ বন্ধু। সোলায়মান বন্ধুর কল্যাণের কথা চিন্তা করে জাহাঙ্গীরের ব্যক্তিগত গাড়িটি বিমা করতে চাইলে বিমা কোম্পানি তার প্রস্তাবটি প্রত্যাখ্যান করে। পরবর্তীতে জাহাঙ্গীর নিজেই তার গাড়িটি X ও Y নামক দুটি বিমা কোম্পানির সাথে সমান অঙ্কে মোট দশ লক্ষ টাকার পৃথক পৃথক দুটি বিমাচুক্তি সম্পাদন করেন। দুর্ঘটনায় গাড়িটি সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তীতে জাহাঙ্গীর বিমাদাবি উত্থাপন করলে Y বিমা কোম্পানি তাকে ৫ লক্ষ টাকা প্রদানে সম্মত হয়।

  46. 396.

    যে চেকে কেবল আদেষ্টার স্বাক্ষর থাকে কিন্তু টাকার অঙ্ক লেখা থাকে না তাকে বলে—

  47. 397.

    জনাব রওশন মৃত্যুর আগ পর্যন্ত নির্দিষ্ট পরিমাণ প্রিমিয়াম প্রদানের শর্তে এমন একটি জীবন বিমা পলিসি গ্রহণ করেন যেখানে তার মৃত্যুর পর মনোনীত ব্যক্তিকে বিমাদাবি পরিশোধ করা হবে। অপরদিকে জনাব সামিউল নির্দিষ্ট হারে প্রিমিয়াম প্রদানের শর্তে ৭ বছর মেয়াদি একটি জীবন বিমা পলিসি গ্রহণ করেন। ৭ বছর পর তিনি অথবা তার মনোনীত ব্যক্তিকে বিমাদাবি পরিশোধ করা হবে। অর্থনৈতিক সংকটের কারণে জনাব সামিউলের পক্ষে প্রিমিয়াম চালিয়ে যাওয়া সম্ভব নয় বিধায় ছয় মাস পর তিনি বিমাপত্রটি বিমা কোম্পানির নিকট উপস্থাপন করেন এবং তিনি প্রিমিয়ামের টাকা ফেরত চাইলে বিমা কোম্পানি তা প্রত্যাখ্যান করে।

  48. 398.

    রায়হান ও সুজন দুই বন্ধু। রায়হান নির্দিষ্ট পরিমাণ প্রিমিয়াম প্রদানের শর্তে দুই বছরের জন্য একটি মেয়াদি বিমাপত্র গ্রহণ করে। চুক্তির শর্তানুসারে ২ বছরের মধ্যে তার মৃত্যু হলে মনোনীত ব্যক্তি বিমাদাবি পাবে। তবে মৃত্যু না হলে কেউ কোনো অর্থ পাবে না। অপরদিকে সুজন যে বিমাপত্রটি গ্রহণ করেছেন তার মেয়াদ ১০ বছর। মেয়াদের মধ্যে সুজন মারা গেলে তার মনোনীত ব্যক্তি বিমাদাবি আদায় করতে পারবে অথবা তিনি বেঁচে থাকলে বিমাদাবি আদায় করতে পারবেন।

  49. 399.

    সর্বোত্তম অনুমানভিত্তিক উত্তর — আনুষ্ঠানিক উত্তর নয়: মূল তথ্য বা উত্তরে অস্পষ্টতা/অসম্পূর্ণতা রয়েছে। প্রদত্ত উত্তরটি নিশ্চিত নয়; যাচাই করে ব্যবহার করো।

    'বাংলাদেশ ব্যাংক কত সনে প্রতিষ্ঠিত হয়?

  50. 400.

    ব্যাংক জমাতিরিক্তের সুবিধা থাকে কোন ধরনের হিসাবে?