Chattogram Board চট্টগ্রাম বোর্ড ২০১৭

653টি প্রশ্ন

  1. 351.

    মি. মাহবুব ৫ বছর পরে একটি গাড়ি কিনতে চান। সেই সময় ঐ গাড়িটির মূল্য হা ১০ লক্ষ টাকা। ঐ গাড়িটি কিনতে হলে ১২% সুদের হারে টাকা সঞ্চয় করতে হবে।

  2. 352.

    ঋণ পরিশোধ তালিকায় দেওয়া থাকে?
    i. কিস্তির পরিমাণ
    ii. সুদের পরিমাণ
    iii. আসল টাকা
    নিচের কোনটি সঠিক?

  3. 353.

    বাজার পোর্টফলিওর উপার্জন হার ২০%। ট্রেজারী বিলের সুদের হার ১০% এবং কোনো ফার্মের বাজার ঝুঁকির পরিমাণ ২% হলে ঐ ফার্মের ইক্যুইটি তহবিলের ব্যয় কত?

  4. 354.

    জনাব সালাম একটি কোম্পানির আর্থিক ব্যবস্থাপক। তার হাতে এক বিনিয়োগ প্রকল্প রয়েছে। প্রকল্পের প্রাথমিক বিনিয়োগ ১,০০,০০০ টাকা এবং আগামী (তিন) বছরে বার্ষিক নগদ কর-পরবর্তী মুনাফা যথাক্রমে ৩০,০০০; ৫০,০০০; ৩৫,০০০ টাকা। মূলধন ব্যয় ১৫%। জনাব সালাম নিট বর্তমান মূল্য পদ্ধতি (NPV) ব্যবহার করে প্রকল্পের আয়ের হার সম্পর্কে নিশ্চিত হতে চান।

  5. 355.

    'মানি লন্ডারিং প্রতিরোধ আইন' প্রণীত হয় কোন সালে?

  6. 356.

    মূলধন বাজেটিংয়ের সর্বাপেক্ষা গ্রহণযোগ্য পদ্ধতি কোনটি?

  7. 357.

    সাধারণ অর্থে অর্থায়ন হলো—

  8. 358.

    সরকারি অর্থায়নে সর্বাগ্রে বিবেচনার বিষয় কোনটি?

  9. 359.

    স্বল্পমেয়াদি ঋণের বৈশিষ্ট্য হচ্ছে-i. অনধিক এক বছর মেয়াদii. তুলনামূলক কম ব্যয় সম্পন্নiii. সর্বদাতা জামানতযুক্তনিচের কোনটি সঠিক?

  10. 360.

    জামান সাহেবের ক্রয়কৃত সাধারণ শেয়ারের বাজারমূল্য ১১০ টাকা। সম্প্রতি তিনি জানতে পারেন যে, তার শেয়ার থেকে ভবিষ্যতে ১১ টাকা লভ্যাংশ পাওয়া যাবে। এই লভ্যাংশ ভবিষ্যতে ৫% বৃদ্ধি পাবে। শেয়ারটির সাধারন শেয়ার মূলধন ব্যয় কত?

  11. 361.

    চিত্রে উল্লেখিত E1 \mathbf{E}_{1} থেকে E² বিন্দুতে স্থানান্তর কী নির্দেশ করে ?i. ঝুঁকি বৃদ্ধিii. আয় বৃদ্ধিiii. ব্যয় বৃদ্ধিনিচের কোনটি সঠিক?

  12. 362.

    বাজার পোর্টফোলিও বেটা (B) এর মান নিচের কোনটি?

  13. 363.

    সুনির্দিষ্ট জামানতযুক্ত অর্থায়ন কোনটি?

  14. 364.

    লভ্যাংশ পরিশোধ কোন ধরনের নগদ প্রবাহ?

  15. 365.

    মুদ্রা বাজার নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান কোনটি?

  16. 366.

    জনাব তাহেরের জন্য কোন ধরনের হিসাব উপযোগী?

  17. 367.

    জনাব তাহের কোন ব্যাংকে হিসাব খুলবেন?

  18. 368.

    মি. তুর্কীর টাকা উঠাতে সমস্যা না হওয়ার কারণ কী?

  19. 369.

    উদ্দীপকের আলোকে তুর্কীর নিকট চেকের বিকল্প হতে পারতো—
    i. ডেবিট কার্ড
    ii. ক্রেডিট কার্ড
    iii. হোম ব্যাংকিং
    নিচের কোনটি সঠিক?

  20. 370.

    আকবার মিয়ার ব্যবসায়ের জন্য কোন ধরনের দলিলা ঋণ অধিক গুরুত্বপূর্ণ?

  21. 371.

    আকবার মিয়ার জন্য কোন ধরনের প্রত্যয়পত্রের ব্যবহার অধিকতর লাভজনক?

  22. 372.

    মজিদ সাহেব কিসের মাধ্যমে চেকের অর্থ সংগ্রহ করেন?

  23. 373.

    সর্বোত্তম অনুমানভিত্তিক উত্তর — আনুষ্ঠানিক উত্তর নয়: মূল তথ্য বা উত্তরে অস্পষ্টতা/অসম্পূর্ণতা রয়েছে। প্রদত্ত উত্তরটি নিশ্চিত নয়; যাচাই করে ব্যবহার করো।

    জনাব মমিন কিভাবে বিদেশে অর্থ পাঠাবেন?

  24. 374.

    প্রত্যয়পত্র কার অনুকূলে ইস্যু করা হয়?

  25. 375.

    প্রত্যয়পত্র খোলার ক্ষেত্রে কোন ব্যাংকের অনুমোদন প্রয়োজন?

  26. 376.

    প্রত্যয়পত্র ইস্যু করে কে?

  27. 377.

    জমাকৃত অর্থ ফেরত পাওয়ার সামর্থ্যকে ব্যাংকের ভাষায় কী বলে?

  28. 378.

    জনগণকে বৃহৎ পরিসরে ব্যাংকিং সেবা প্রদান ও মুনাফা অর্জনের লক্ষ্যে 'সুরমা ব্যাংক লি. দেশের বিভিন্ন অঞ্চলে তাদের কার্যক্রম সম্প্রসারিত করেছে। এর ফলে ব্যাংকটি প্রচুর পরিমাণে আমানত সংগ্রহসহ গ্রাহকদের বিভিন্ন ধরনের আধুনিক ব্যাংকিং সুবিধা প্রদান করতে সক্ষম হচ্ছে। অন্যদিকে 'বাংলাদেশ ব্যাংকে'র পর্যবেক্ষণে প্রতীয়মান হয় যে ব্যাংকটি দীর্ঘসময় ধরে কয়েকজন ঋণখেলাপি ব্যক্তিকে ঋণ প্রদান করছে এবং পর্যাপ্ত পরিমাণে সঞ্চিতি সংরক্ষণ ছাড়াই শেয়ার বাজারে অধিক ঝুঁকিপূর্ণ শেয়ারে বিনিয়োগ করছে। আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী মূলধনের আদর্শমান সংরক্ষণ না করায় 'বাংলাদেশ ব্যাংক' ব্যাংকটির বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে।

  29. 379.

    ব্যাংক তহবিল বলতে বোঝায়—
    i.নিজস্ব মূলধন সম্মিতি তহবিল
    ii. নিজস্ব উৎস থেকে প্রাপ্ত অর্থ
    iii. ব্যাংকের পরিশোধিত শেয়ার মূলধন

  30. 380.

    বাংলাদেশ ব্যাংক বেশ কিছুদিন ধরেই লক্ষ্য করছে দেশের জনগণ লাভজনক বিভিন্ন খাতে বিনিয়োগের পরিবর্তে ব্যাংকে অর্থ জমা রাখাকেই বেশি প্রাধান্য দিচ্ছে। এর ফলে ব্যাংকগুলোতে অলস অর্থের পরিমাণ দ্রুত বাড়তে থাকে। এ প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক বাজারে বিভিন্ন ধরনের সরকারি বন্ড, সিকিউরিটিজ, বিল ইত্যাদি বিক্রয় করে। এতে ব্যাপক সাড়া পাওয়া গেল। এর পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংক সম্প্রতি ঘটে যাওয়া ঘূর্ণিঝড় উপদ্রুত এলাকার সকল ব্যাংকের শাখাকে ৪০% কৃষিখাতে ঋণ দেয়ার জন্য নির্দেশনা জারি করে।

  31. 381.

    বাংলাদেশে বিমা ব্যবসায়ের নিয়ন্ত্রক সংস্থা কোনটি?

  32. 382.

    ব্যবসা-বাণিজ্যে বিদেশে অর্থ প্রেরণের সবচেয়ে দ্রুততম উপায় কোনটি?

  33. 383.

    'কর্ণফুলী ব্যাংক লি.’ মুনাফা অর্জনের উদ্দেশ্যে আমানত গ্রহণ ও ঋণদানের পাশাপাশি একটি বিশেষ শাখার মাধ্যমে প্রত্যয়পত্র ইস্যু, বিনিময় বিল বাট্টাকরণ প্রভৃতি কার্যক্রম সম্পাদন করে থাকে। এছাড়া ব্যাংকটি আমানতকারীদের জমাকৃত অর্থ চাহিবামাত্র ফেরত দেয়ার লক্ষ্যে মোট আমানতের একটি নির্দিষ্ট অংশ সবসময় নগদে সংরক্ষণ করে থাকে।

  34. 384.

    কোন ধরনের জামানত ব্যাংকের কাছে পছন্দনীয়?

  35. 385.

    জনাব আনোয়ার অবসরকালীন সময়ে ১০,০০,০০০ টাকার পেনশন পেয়েছিলেন। অধিক মুনাফার লক্ষ্যে তিনি টাকাটি ১০ বৎসর মেয়াদে এমন একটি হিসাবে জমা রাখেন যার বিপরীতে তাকে কোনো চেক বই বা ATM কার্ড দেয়া হয়নি। একারণে সংসারের মাসিক খরচ নির্বাহের বিষয়ে তিনি একটু বিচলিত হয়ে পড়লে ব্যাংক কর্মকর্তা তাকে আরেকটি হিসাব খোলার পরমার্শ দিলেন। এ হিসাবে আগের হিসাব থেকে অর্জিত মুনাফা প্রতি মাসে জমা হবে। এ হিসাবের বিপরীতে তাকে চেক বই ও জমা বইও দেয়া হলো। মাঝে মাঝে তিনি তার বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছেলেকেও এ হিসাব থেকে টাকা পাঠাতে পারেন।

  36. 386.

    দ্বৈত বিমার উদ্দেশ্য কোনটি?

  37. 387.

    মিসেস সুলতানা তার দেনাদার মিসেস জাকিয়ার নিকট হতে গত ০১-০৬-২০১৬ তারিখে ৫০ হাজার টাকার একটি চেক পান। চেকটির উপরিভাগে বাম কোণে অঙ্কিত আড়াআড়ি দু'টি সমান্তরাল রেখার মাঝখানে 'এন্ড কেম্পানি' শব্দদ্বয় লেখা আছে। মিসেস সুলতানা দীর্ঘদিন বিদেশে অবস্থান করার পর দেশে ফিরে গত ০১-০১-২০১৭ তারিখে চেকটি ব্যাংকে উপস্থাপন করলে ব্যাংক কর্তৃপক্ষ তাৎক্ষণিক নগদ টাকা প্রদান করতে অপারগতা প্রকাশ করে।

  38. 388.

    জনাব সাফি ও তার বন্ধু জনাব রাফি দু'জনই সততা, দক্ষতা ও সুনামের সাথে ব্যবসায় পরিচালনা করে আসছেন। জনাব সাফি ব্যবসায়িক প্রয়োজনে ব্যাংক থেকে ঋণ গ্রহণ করেছেন এবং সেক্ষেত্রে তার বন্ধু জনাব রাফি ব্যাংকটিকে প্রদত্ত ঋণের বিপরীতে নিশ্চয়তা প্রদান করেছেন। অন্যদিকে জনাব সাফির ছোট ভাই একজন নতুন উদ্যোক্তা হিসেবে একই ব্যাংক থেকে ঋণ গ্রহণ করতে গেলে ব্যাংকটি তার নিকট থেকে তার কারখানার দলিল জামানত হিসেবে গচ্ছিত রাখে। এক্ষেত্রে শর্ত দেয়া হয় যে, ঋণ পরিশোধ না করা পর্যন্ত কারখানার দলিলটি ব্যাংকে সংরক্ষিত থাকবে।

  39. 389.

    নিচের কোনটি ব্যাংক নোট ইস্যুকারী প্রতিষ্ঠান।?

  40. 390.

    মিসেস অনন্যা একটি বহুজাতিক কোম্পানির কর্মকর্তা। তিনি 'প্রত্যয় ব্যাংক লি.’ এ একটি হিসাব পরিচালনা করেন যার বিপরীতে একটি সাংকেতিক নম্বরযুক্ত বিশেষ ধরনের প্লাস্টিক কার্ড পেয়েছেন। এই কার্ড দিয়ে তিনি জমাকৃত অর্থ উত্তোলন ছাড়াও পণ্য-দ্রব্য ত্র্যয় করে মূল্য পরিশোধ করতে পারেন। কিন্তু তিনি অত্যন্ত ব্যস্ত সময় অতিবাহিত করার কারণে বিমার প্রিমিয়ামসহ গ্যাস, পানি ও বিদ্যুৎ বিল নিয়মিত পরিশোধের ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হচ্ছেন। বিষয়টি জানতে পেরে উক্ত ব্যাংকের ব্যবস্থাপক মিসেস অনন্যাকে ব্যাংকের ওয়েবসাইটে নাম ও নির্দিষ্ট পাসওয়ার্ড দ্বারা নিবন্ধিত হয়ে ব্যাংকিং সেবা গ্রহণে উৎসাহিত করেন।

  41. 391.

    অগ্নি বিমা কোন ধরনের চুক্তি?

  42. 392.

    নিচের কোন ধরনের জীবন বিমাপত্রে বিমাদাবি কিস্তিতে পরিশোধ করা হয়?

  43. 393.

    জনাব আশিক তার ব্যক্তিগত গাড়ির জন্য 'চিত্রা বিমা কোম্পানি লি.' হতে দশ লক্ষ টাকা মূল্যের একটি বিমাপত্র গ্রহণ করেন। গাড়িটি হঠাৎ দুর্ঘটনা কবলিত হয়ে সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত হলে তিনি বিমা কোম্পানির নিকট ক্ষতিপূরণের জন্য আবেদন করেন। বিমা কোম্পানিটি তার আবেদনের প্রেক্ষিতে যথাযথ নিয়মে ক্ষতিপূরণ প্রদান করে। অন্যদিকে বিমা কোম্পানি গাড়িটির ধ্বংসাবশেষ পঞ্চাশ হাজার টাকায় বিক্রয় করার পর জনাব আশিক সেটিও দাবি করেন। কিন্তু বিমা কোম্পানি তার দাবিটি প্রত্যাখ্যান করে।

  44. 394.

    ইলেকট্রনিক ব্যাংকিং ব্যবস্থায় PIN শব্দের পূর্ণ শব্দরূপ কোনটি?

  45. 395.

    বিনিময় বিল প্রস্তুত করে কে ?

  46. 396.

    কত সালে ‘ব্যাংক অব ভেনিস' প্রতিষ্ঠিত হয়?

  47. 397.

    জনাব সাঈদ একজন ব্যবসায়ী। তিনি তার সন্তানদের লেখাপড়ার স্বার্থে ১০ বছর মেয়াদি একটি বিশেষ ধরনের বিমাপত্র গ্রহণ করেছেন। যেখানে তিনি নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত বিমা কোম্পানিকে প্রিমিয়াম পরিশোধ করবেন এবং মেয়াদ শেষে বিমা কোম্পানি আবার নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত তার সন্তানদেরকে বৃত্তি প্রদান করবে। তিনি চার বছর নিয়মিত প্রিমিয়াম পরিশোধ করার পর হঠাৎ ব্যবসায় ক্ষতির সম্মুখীন হলে বিমাপত্রটি বাতিলের জন্য আবেদন করেন। বিমা কোম্পানিটি তার আবেদনপত্র পরীক্ষা-নিরীক্ষা করে আর্থিক সুবিধা প্রদানের উদ্যোগ গ্রহণ করে।

  48. 398.

    সোনারতরী শিপিং কোম্পানি লিমিটেড 'মেরিনা ইন্স্যুরেন্স কোম্পানি' এর কাছে তার পাঁচটি জাহাজকে একটি বিমাপত্রের আওতায় রেখে দুই বৎসরের জন্য একটি চুক্তি করে। চুক্তি অনুযায়ী জাহাজ কোম্পানি প্রতিটি জাহাজ যাত্রার সময় বিমা কোম্পানিকে অবহিত করবে। সম্প্রতি একটি জাহাজ যাত্রার সময় বিমা কোম্পানিকে অবহিত করে। কিন্তু যাত্রাকালে জাহাজের নাবিক দ্রুত গন্তব্য পৌছানোর জন্য নির্ধারিত পথে না গিয়ে যাত্রাপথ পরিবর্তন করে। এক সময় সমুদ্রের গভীরে নিমজ্জিত হিমবাহতে ধাক্কা লেগে জাহাজটির তলাদেশ ক্ষয়প্রাপ্ত হয় এবং সেটি অচল হয়ে পড়ে। বিমা কোম্পানির নিকট ক্ষতিপূরণ দাবি করলে তা প্রত্যাখ্যাত হয়।

  49. 399.

    ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড অপেক্ষা উত্তম কেন?

  50. 400.

    মি. রাহাত ও মি. আরিফ উভয়ই 'মুন ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড' এর কাছে অগ্নি বিমা করেন। মি. রাহাত পাটের ব্যবসায়ী ও মি. আরিফ প্রিন্টিং প্রেসের ব্যবসায়ী। মি. রাহাত তার গুদামে সংরক্ষিত ৫০,০০০ টাকা মূল্যের পাটের জন্য ৩০,০০০ টাকা মূল্যের একটি অগ্নি বিমাপত্র গ্রহণ করেন। পরবর্তীতে শর্ট সার্কিটের কারণে সংঘটিত অগ্নিকাণ্ডে ৪০,০০০ ৪০ টাকার পাট পুড়ে ধ্বংস হয়ে যায়। কিন্তু বিমা কোম্পানি তাকে ৩০,০০০ টাকাই প্রদান করেন। অন্যদিকে মি. আরিফের প্রেসের প্রিন্টিং মেশিনে আগুন লেগে তা একেবারেই অচল হয়ে পড়ে। এতে বিমা কোম্পানি তাকে আর্থিক কোনো ক্ষতিপূরণ না দিয়ে নতুন আরেকটি মেশিন কারখানাতে স্থাপন করে দেয়। এতে রাহাত একটু মনঃক্ষুণ্ণ হলেও বিমা কর্মকর্তা নিজেদেরকেই সঠিক দাবি করেন।