Cumilla Board কুমিল্লা বোর্ড ২০২৩

690টি প্রশ্ন

  1. 401.

    জিসান গার্মেন্টস কারখানায় প্রায়ই বিভিন্ন ধরনের দুর্ঘটনা সংঘটিত হয়। ঐ কারখানার শ্রমিকরা আর্থিক নিরাপত্তার জন্য আন্দোলন করে আসছে। মালিকপক্ষ তাদের আন্দোলন মেনে নিয়ে কর্মরত সকল  শ্রমিকদের কল্যাণের জন্য একটি বিমাপত্র গ্রহণ করেন। হঠাৎ দুর্ঘটনায় একজন শ্রমিকের মৃত্যু ও সাতজন শ্রমিক আহত হয়। জিসান গার্মেন্টস এর মালিক নিহত ও আহত শ্রমিকদের পক্ষে বিমা কোম্পানির নিকট বিমাদাবি পেশ করেছেন।

  2. 402.

    নিচের কোনটি কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের সংখ্যাত্মক পদ্ধতি বহির্ভূত?

  3. 403.

    ইলেকট্রনিক ব্যাংকিং ব্যবস্থায় PIN শব্দের পূর্ণ শব্দরূপ কোনটি?

  4. 404.

    মি. রাজু সাহেব একজন শিক্ষক। ভবিষ্যতের কথা ভেবে তিনি তার স্ত্রীকে নমিনী করে শাপলা বিমা কোম্পানি থেকে ১৮ বছরের জন্য ৬ লক্ষ টাকার একটি বিমাপত্র গ্রহণ করেন। প্রতি ৬ মাস অন্তর অন্তর ৬ হাজার টাকা করে প্রিমিয়াম প্রদান করার চুক্তি থাকলেও ৮ বছর পর হঠাৎ তিনি শারীরিকভাবে অক্ষম হয়ে পড়েন এবং শিক্ষকতা ছেড়ে দেন। তিনি বিমা কোম্পানির নিকট বিমাদাবির জন্য আবেদন করলে বিমা কোম্পানি তা প্রত্যাখ্যান করে ও তাকে তার জমাকৃত অর্থের অংশবিশেষ ফেরত দেয়।

  5. 405.

    জীবন বিমা চুক্তির অপরিহার্য উপাদান কোনটি?

  6. 406.

    জনাব আরমান মন্ডল তার ২০ লক্ষ টাকা মূল্যের একটি গাড়ির আর্থিক নিরাপত্তার জন্য প্রথমে শাপলা ইনস্যুরেন্স কোম্পানির নিকট ২০ লক্ষ টাকার বিমাচুক্তি করলেন। পরবর্তীতে তিনি পলাশ ইনস্যুরেন্স কোম্পানির নিকট একই গাড়ির জন্য ২০ লক্ষ টাকার বিমা চুক্তি করলেন। দ্বিতীয় চুক্তি সম্পাদনের ৬ মাস পর জনাব আরমান মন্ডলের গাড়িটি সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হলো। জনাব আরমান মন্ডল উভয় কোম্পানির নিকট ক্ষতিপূরণ দাবি করলেন। শাপলা কোম্পানি ১০ লক্ষ টাকা এবং পলাশ কোম্পানি ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ প্রদান করে ।

  7. 407.

    কোন ধরনের ব্যাংক হিসাবে গ্রাহককে চেক বই প্রদান করা হয় কিন্তু অর্থ উত্তোলনের ব্যাপারে বাধ্যবাধকতা রয়েছে -

  8. 408.

    জনাব রাকিব সাহেবের একটি প্লাস্টিক কারখানা আছে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় তিনি একটি প্রতিষ্ঠিত বিমা কোম্পানির নিকট ৮০ লক্ষ টাকার বিমা করেছিলেন। হঠাৎ ভয়াবহ দুর্ঘটনায় কারখানাটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হওয়ায় তিনি ক্ষতিপূরণের জন্য বিমা কোম্পানিতে যান এবং বিমা দাবি পেশ করেন। বিমা কোম্পানি তাকে সম্পূর্ণ ক্ষতিপূরণ দেয়। এদিকে ক্ষতিগ্রস্ত কারখানার যন্ত্রপাতি ও অন্যান্য সম্পত্তি এক লক্ষ টাকায় বিক্রয় করা হলে জনাব রাকিব সাহেব প্রথমে তা হস্তান্তর করতে অস্বীকৃতি জানালেও পরবর্তীতে তা প্রদানে বাধ্য হন।

  9. 409.

    জীবন বিমার বৈশিষ্ট্য কোনটি?

  10. 410.

    বিমা গ্রহীতার মৃত্যুতে কোন বিমার দাবি পরিশোধ করা হয়?

  11. 411.

    ব্যাংকার-গ্রাহকের সম্পর্কের পরিসমাপ্তি ঘটবে—i. গ্রাহকের মৃত্যু হলেii. গ্রাহক দেউলিয়া ঘোষিত হলেiii. গ্রাহকের হিসাবে পর্যাপ্ত অর্থ না থাকলেনিচের কোনটি সঠিক?

  12. 412.

    সর্বোত্তম অনুমানভিত্তিক উত্তর — আনুষ্ঠানিক উত্তর নয়: মূল তথ্য বা উত্তরে অস্পষ্টতা/অসম্পূর্ণতা রয়েছে। প্রদত্ত উত্তরটি নিশ্চিত নয়; যাচাই করে ব্যবহার করো।

    কেন্দ্রীয় ব্যাংকের কাজ হলো—
    i. নোট ও মুদ্রার প্রচলন
    ii. ঋণ নিয়ন্ত্রণ
    iii. আমানত সংগ্রহ
    নিচের কোনটি সঠিক?

  13. 413.

    ই-ব্যাংকিং-এর সুবিধা হলো—
    i. অর্থ স্থানান্তর
    ii. বিল পরিশোধ
    iii. ব্যয় হ্রাস
    নিচের কোনটি সঠিক?

  14. 414.

    বিনিময় বিলের পক্ষসমূহ হচ্ছে—
    i. আদেষ্টা
    ii. আদিষ্ট
    iii. আমানতকারী
    নিচের কোনটি সঠিক?

  15. 415.

    ইলেকট্রনিক ব্যাংকিং-এর ক্ষেত্রে যেসব উপকরণের ব্যবহার গ্রাহকের লেনদেনকে সহজ ও গতিময় করেছে—
    i. আইডি কার্ড
    ii. ডেবিট কার্ড
    iii. ক্রেডিট কার্ড
    নিচের কোনটি সঠিক?

  16. 416.

    নিচের কোনটি বিশেষায়িত ব্যাংক?

  17. 417.

    Question

    1.1.

    (ক) 'এ' ধ্বনি উচ্চারণের পাঁচটি নিয়ম লেখো।

    1.2.

    অথবা, (খ) যেকোনো পাঁচটি শব্দের উচ্চারণ লেখো:ঐকতান, বিজ্ঞান, ঔপন্যাসিক, ছাত্র, অসীম, প্রধান, পরীক্ষা, কবি।

  18. 418.

    Question

    2.1.

    (ক) বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানের পাঁচটি নিয়ম লেখো।

    2.2.

    অথবা, (খ) যেকোনো পাঁচটি শব্দের বানান শুদ্ধ করো:পুরষ্কার, নুপুর, স্নেহাশিস, সমিচিন, মুমুর্ষ, সুষ্ঠ, আকাংখা, বুদ্ধিজিবী।

  19. 419.

    Question

    3.1.

    (ক) আবেগ শব্দ কাকে বলে? উদাহরণসহ আবেগ শব্দের শ্রেণিবিভাগ আলোচনা করো।

    3.2.

    অথবা, (খ) নিচের অনুচ্ছেদের নিম্নরেখ পাঁচটি শব্দের ব্যাকরণিক শ্রেণি নির্দেশ করো: একটু মিটমিট করিয়া ক্ষুদ্র আলো জ্বলিতেছে-দেওয়াতের ওপর চঞ্চল ছায়া, প্রেতবৎ নাচিতেছে। আহার প্রস্তুত হয় নাই-এজন্য হুকা হাতে, নিমীলিত লোচনে আমি ভাবিতেছিলাম যে, আমি যদি নেপোলিয়ন হইতাম, তবে ওয়াটারলু জিতিতে পারিতাম কিনা।

  20. 420.

    Question

    4.1.

    (ক) 'উপসর্গের অর্থবাচকতা নেই, কিন্তু অর্থদ্যোতকতা আছে'-বিশ্লেষণ করো।

    4.2.

    অথবা, (খ) যেকোনো পাঁচটি শব্দের ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করো:পৃষ্ঠপ্রদর্শন, মায়েঝিয়ে, উপকূল, লাঠালাঠি, ধর্মঘট, দম্পতি, পঙ্কজ, যৌবনসূর্য।

  21. 421.

    Question

    5.1.

    (ক) গঠনরীতির আলোকে বাক্যের প্রকারভেদ আলোচনা করো।

    5.2.

    অথবা, (খ) নির্দেশনা অনুযায়ী যেকোনো পাঁচটি বাক্যের রূপান্তর করো:i বিপদে অধীর হতে নেই। (অনুজ্ঞাবাচক)ii. আমার পথ দেখাবে আমার সত্য। (জটিল)iii. সেই বাঁশির সুর খুব মিষ্টি। (বিস্ময়সূচক)iv. জন্মভূমিকে সবাই ভালোবাসে। (নেতিবাচক)v. যেহেতু বৃষ্টি হয়েছে, সেহেতু ফসল ভালো হবে। (সরল)vi. সকলেই ফুল ভালোবাসে। (প্রশ্নবাচক)vii. আমি তোমার মঙ্গল কামনা করি। (প্রার্থনাসূচক)viii. এমন কথা সে মুখে আনিতে পারিত না। (অস্তিবাচক)

  22. 422.

    Question

    6.1.

    (ক) যেকোনো পাঁচটি বাক্যের অপপ্রয়োগ শুদ্ধ করে লেখো: i. পরবর্তীতে আপনি আবার আসবেন।ii. অন্যায়ের প্রতিফল দুর্নিবার্য।iii. কারো ফাগুনমাস, কারো সর্বনাশ।iv. দ্রব্যমূল্যের দাম ক্রমবর্ধমান।V. তার সৌজন্যতায় মুগ্ধ হলাম।vi. কথাটি প্রমাণ হয়েছে।vii. আজকাল খাঁটি গরুর দুধ বড়ই দুর্লভ।viii. পরীক্ষা চলাকালিন হর্ন বাজানো নিষেধ।

    6.2.

    অথবা,(খ) নিচের অনুচ্ছেদটি অপপ্রয়োগগুলো শুদ্ধ করে লেখো: উদয়মান সূর্যকে সবাই সমীহ করে। অস্তমান সূর্যকে কেউ সমীহ করে না। নদীর জলে যে অস্তমান সূর্যের ছায়া পড়েছে তা দেখে আমি প্রীত হলাম। আমি প্রতিদিন নদীর কোলে বসি। নদীর হাওয়া সান্তের পক্ষে ভালো।

  23. 423.

    রাসেলের সাফল্যের মুখ্য কারণ কোনটি?

  24. 424.

    প্রতিযোগিতা মোকাবিলায় রাসেলের করণীয়—
    i. পণ্যের উৎকর্ষতা বৃদ্ধি
    ii. বেশি পরিমাণ বিনিয়োগ
    iii. প্রচারের ব্যবস্থা বাড়ানো
    নিচের কোনটি সঠিক?

  25. 425.

    মি. জনিদের ‘এসিডি’ কোন ধরনের সংগঠন?

  26. 426.

    উল্লিখিত প্রতিষ্ঠানটি বিলুপ্ত হবে—

  27. 427.

    সেভেন স্টারের কার্যক্রমে কোন মূল্যবোধ প্রকাশ পায়?

  28. 428.

    সেভেন স্টারের কার্যক্রমের ফলে—
    i. প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি পাবে
    ii. শ্রমিক-কর্মীরা সন্তুষ্ট হবে
    iii. উৎপাদন বৃদ্ধি পাবে
    নিচের কোনটি সঠিক?

  29. 429.

    সাজ্জাদ আকারভেদে আমড়া ভাগ করে ব্যবসায়ের কোন কাজটি করেছেন?

  30. 430.

    ঢাকায় ক্রেতারা সাজ্জাদের জন্য অপেক্ষা করেন কারণ তার আমড়ার—
    i. মান ভালো
    ii. নষ্ট হয় কম
    iii. বাজারে চাহিদা বেশি
    নিচের কোনটি সঠিক?

  31. 431.

    সমবায়ের গঠনতন্ত্রকে বলা হয়-

  32. 432.

    অংশীদারি ব্যবসায়ে অংশীদারদের মধ্যে সম্পর্ক কোনটি?

  33. 433.

    জনাব রবিউল ইসলাম একজন স্বনামধন্য ডক্টর। তিনি সপ্তাহের বিশেষ দিনে নিজে এলাকায় গিয়ে বিনা ফি-তে রোগী দেখেন এবং ওষুধ সরবরাহ করেন। তিনি শহরে নিজস্ব চেম্বারে রোগীদের সেবা প্রদান করেন। বর্তমানে তার উপার্জিত আয় দ্বারা নিজের গ্রামে একটি দাতব্য চিকিৎসালয় খোলার জন্য উদ্যোগ নিয়েছেন। এটি দরিদ্র গ্রামবাসীদের জন্য আশীর্বাদ স্বরূপ ভূমিকা রাখবে এবং নতুন ধরনের ব্যবসায় প্রতিনিধিত্ব করবে।

  34. 434.

    লিমিটেড কোম্পানির কোন বিষয়টি লিমিটেড?

  35. 435.

    জনাব ইকবাল সিলেটে থাকেন। তিনি শ্রমিকদের সহজলভ্যতার কারণে পঞ্চগড়ে জমি কিনে পাঁচটি চা বাগান প্রতিষ্ঠা করেন। স্থানীয় পদ্ধতি ও পুরনো প্রযুক্তি ব্যবহারের ফলে তার চা এর মান তত ভাল হয় না। এতে মুনাফা ও কম হয়। তার এক বন্ধুর পরামর্শে তিনি আধুনিক মেশিন সংস্থাপনার মাধ্যমে চা এর গুণগত মান বৃদ্ধি করে। বর্তমানে তিনি আন্তর্জাতিক বাজারে প্রবেশের মাধ্যমে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করেছেন।

  36. 436.

    নিচের কোনটিকে কোম্পানির জন্য সনদ বলে?

  37. 437.

    জনাব মানিক তার ২০ জন বন্ধুকে সাথে নিয়ে সমঝোতার ভিত্তিতে "রাজশাহী ট্রেডার্স" নামে একটি ব্যবসায় প্রতিষ্ঠায় চালু করেন। প্রতিষ্ঠানটি চালুর কিছুদিন পরেই তাদের মধ্যে দায়িত্ব পালন, মুনাফা বন্টন ও হিসাব সংরক্ষণ পদ্ধতির নিয়ে মতাভেদ দেখা দেয়। এর পরিপ্রেক্ষিতে ১০জন সদস্য ব্যবসায় ছেড়ে চলে যায়। মানিক অবশিষ্ট বন্ধুদের নিয়ে আলোচনার মাধ্যমে নতুন ব্যবসা গঠনের সিদ্ধান্ত নেন। নতুন ব্যবসায়টির নিবন্ধন পত্র সংগ্রহ করেই তারা কার্যক্রম শুরু করে দেয়।

  38. 438.

    দোলন অর্থনীতি বিষয়ে পড়ুয়া বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী ছাত্র। দোলনের ইচ্ছা ছিল লেখাপড়া শেষ করে পিতার মতো আসবাবপত্রের ব্যবসা করবেন। বন্ধু আতিকের নিকট থেকে কিছু অর্থ ধার নিয়ে তিনি নিজ দায়িত্বে তিনি গঞ্জে আসবাবপত্রের দোকান দেন। পরবর্তীতে আতিক তার অর্থ ফেরত চান। তাই তিনি সমঝোতার ভিত্তিতে মুনাফা প্রদানের শর্তে আতিকের নিকট থেকে টাকা গ্রহণ করেন। আতিক ব্যবসায় পরিচালনায় কিছু সময় দেওয়ায় তাদের ব্যবসাটি এখন ভালো চলছে।

  39. 439.

    একটি সমবায় সমিতিতে পরিচালকের সর্বোচ্চ সংখ্যা কত জন ?

  40. 440.

    হাফিজ একজন রিকশাচালক। সে এলাকার ২০ জন রিক্সা চালককে একত্রিত করে নিজেদের অর্থনৈতিক কল্যাণ সাধনের লক্ষ্যে একটি সংগঠন গড়ে তোলেন। এখানে তারা প্রতি সপ্তাহে ২০০ টাকা করে সঞ্চয় হিসেবে জমা দেন। জমাকৃত টাকা তারা বিনিয়োগ করে। নিজেরাও সেখান থেকে প্রয়োজনের ঋণ নেয়। ২০২১ সালে তারা ৬০ হাজার টাকা মুনাফা করে এবং ৪৫ হাজার টাকা লভ্যাংশ হিসেবে বন্টনের সিদ্ধান্ত নেন।

  41. 441.

    একটি সমবায় ব্যবসায় সংগঠনে ২০,০০০/= (বিশ হাজার) টাকা মুনাফা হয়েছে। তার কত টাকা সংরক্ষিত তহবিলে জমা রাখবে?

  42. 442.

    জনাব রহিম একজন মাছ ব্যবসায়ী। তিনি দেশের জনগণের সুস্বাস্থ্যের কথা চিন্তা করে মাছে কোন প্রকার ভেজাল জাতীয় রসায়নিক মিশান না। এছাড়াও তিনি মানুষের আর্থিক অবস্থা বিবেচনা করে উন্নত মানের মাছ ন্যায্য মূল্যের সরবরাহ করেন। এতে জনাব রহিমের এলাকায় তার মাছ ব্যবসায়ের ব্যাপক সুনাম ছড়িয়ে পড়েছে।

  43. 443.

    মূল্যবোধ বলতে কী বুঝায়?

  44. 444.

    সাইফুল সাহেবের নিজের হাতে গড়া প্রতিষ্ঠান "মিলেনিয়াম ফার্নিচার লিমিটেড"।১৫ বছর আগে তিনি একাই প্রতিষ্ঠানটি স্থাপন করেছিল। পরে আরো ছয় জন ব্যক্তির সমন্বয়ে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে প্রতিষ্ঠানটিকে কোম্পানিতে রূপান্তর করেন। জনগণের নিকট শেয়ার বিক্রি করে সংগ্রহীত মূলধনের মাধ্যমে প্রতিষ্ঠানটির কার্যক্রম অনেক বিস্তৃত হয়েছে। উদ্যোক্তাদের মধ্যে সাইফুল সাহেব ছাড়া বাকি সবাই শেয়ার বিক্রি করে চলে গেছেন।

  45. 445.

    জনাব মতিন একজন সবজি ব্যবসায়ী তিনি দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে যে মৌসুমের সবজি বেশি উৎপাদিত হয় তা সংগ্রহ করেন এবং সিলেটের বাজারে বিক্রয় করেন। এতে বেশ মুনাফা হয়। কিন্তু একবার খারাপ আবহাওয়ার কারণে তার সংগ্রহকৃত সবজির অধিকাংশ পচে যায়। তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন এবং কিভাবে এ ধরনের বিপর্যয় এড়ানো যায় তা নিয়ে ভাবনা শুরু করেন।

  46. 446.

    বিজ্ঞাপন ব্যবসায়ে কোন ধরনের প্রতিবন্ধকতা দূর করে?

  47. 447.

    সোহেল এমবিএ পাস করার পর তার ৫ বন্ধুকে নিয়ে "রাজশাহী টেক্সটাইল" নামে একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন। প্রথম অবস্থায় প্রতিষ্ঠানটি মোট মূলধনের পরিমান ছিল ১০ কোটি টাকা। তাদের সঠিক পরিচালনার ফলে প্রতিষ্ঠানটি দ্রুতই সফলতা লাভ করে। সোহেল ও তার বন্ধুরা প্রতিষ্ঠানটির সম্প্রসারণের সিদ্ধান্ত নেন। তারা নিজেরা প্রতিষ্ঠানে আর অর্থ দিতে পারবে না এবং সদস্য সংখ্যা বাড়াতে চান না। এমতাবস্থায় তাদের মূলধনেরও প্রয়োজন।

  48. 448.

    বাসায় পত্রিকা সরবরাহ কোন শিল্পের মধ্যে পড়ে?

  49. 449.

    জনাব রায়হান, রিহান ও রিয়াদ মৌখিক চুক্তির ভিত্তিতে একটি অংশীদারী প্রতিষ্ঠান পরিচালনা করেন। তিনজনের মূলধনের পরিমাণ সমান। তারা সমান হারে মুনাফা ভোগ করবে। চুক্তির শর্ত অনুযায়ী জনাব রিয়াদ শুধু মূলধনের সমপরিমাণ দায় বহন করবে। সম্প্রীতি জনাব রব্বানী নামে একজন দেনাদার প্রতিষ্ঠানে ২ লক্ষ টাকা টাকা পরিশোধের গড়িমসি করছে। এজন্য অংশীদারগণ পাওনা আদায়ের জন্য আদালতের আশ্রয় নেওয়ার কথা ভাবছেন।

  50. 450.

    বাংলাদেশে কত সালের পরিবেশ সংরক্ষণ আইন প্রচলিত?