Dinajpur Board দিনাজপুর বোর্ড ২০২১

617টি প্রশ্ন

  1. 301.

    নিচের কোনটি অর্থের সময়মূল্য বিবেচনা করে?

  2. 302.

    আরহান লটারিতে বিজয়ী হয়ে ২০ লক্ষ টাকা পেল। এ টাকা অলসভাবে ফেলে না রেখে ব্যংকে রাখতে চায়। তাই আরহান ২০ লক্ষ টাকা ব্যাংকে স্থায়ী হিসাবে জমা রাখতে চায়। সে জানতে পারল, যমুনা ব্যাংক লি. ১২% হারে বার্ষিক চক্রবৃদ্ধি সুদ প্রদান করে এবং এবি ব্যাংক লি. ১০% হারে মাসিক চক্রবৃদ্ধি সুদ প্রদান করে।

  3. 303.

    জনাব মিলনের হাতে দু'টি প্রকল্পের প্রস্তাব রয়েছে। উত্তর প্রকল্পের প্রাথমিক ব্যয় ৫০,০০০ টাকা। বাটার হার ১০%। প্রকল্প হতে তিনি ৫ বছরে নিম্নলিখিত ন প্রবাহ আশা করছেন :

  4. 304.

    কোন চক্রবৃদ্ধিতে ভবিষ্যৎ মূল্য সর্বাধিক হবে?

  5. 305.

    অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করার কৌশলকে কী বলে?

  6. 306.

    জনাব জনির হাতে একটি বিনিয়োগ প্রকল্প রয়েছে। প্রকল্পের প্রাথমিক বিনিয়োগ ১,৫০,০০০ টাকা এবং আগামীতে ৩ (তিন) বছরে বার্ষিক নগদ করপরবর্তী মুনাফা যথাক্রমে ৪০,০০০, ৫৫,০০০ ও ৪৫০০০ টাকা। মূলধন ব্যয় ১২%। জনাব জনি নিট বর্তমান মূল্য পদ্ধতি (NPV) ব্যবহার করে প্রকল্পের আয়ের হার সম্পর্কে নিশ্চিত হতে চান।

  7. 307.

    প্রতিবছর সমপরিমাণ টাকা গ্রহণ বা প্ৰদান করা হলে তাকে কী বলে?

  8. 308.

    জনাব রাহাত কর্ণফুলি পেপার লি.-এর আর্থিক ব্যবস্থাপক। তার হাতে পরস্পর বর্জনশীল দুটি বিনিয়োগ প্রকল্প রয়েছে। প্রতিটি প্রকল্পের প্রাথমিক বিনিয়োগ ১,৫০,০০০ টাকা। বাট্টার হার ১৫%। জনাব রাহাত বানাকৃত নগদ প্রবাহ পদ্ধতি ব্যবহার করেন। উভয় প্রকল্পের নগদ আন্তঃপ্রবাহ নিম্নে দেওয়া হলো:

  9. 309.

    অর্থায়ন কার্যাবলির অন্তর্ভুক্ত- i. আসবাবপত্র ক্রয় ii. শেয়ার ইস্যু iii. লভ্যাংশ প্রদান নিচের কোনটি সঠিক?

  10. 310.

    প্রতিবছর সমপরিমাণ টাকা গ্রহণ বা প্ৰদান করা হলে তাকে কী বলে?

  11. 311.

    শফিক ও জামাল দুই বন্ধু প্রত্যেকে ২০ লক্ষ টাকা করে শেয়ারবাজারে বিনিয়োগ করেন। শফিক ২০ লক্ষ টাকার সম্পূর্ণ A কোম্পানির শেয়ারে বিনিয়োগ করেন । জামাল ১০ লক্ষ টাকা A কোম্পানির শেয়ারে এবং ১০ লক্ষ টাকা B কোম্পানির শেয়ারে বিনিয়োগ করেন।

  12. 312.

    পোর্টফোলিও গঠনের উদ্দেশ্য কী?

  13. 313.

    নিচের দুটি প্রকল্পের প্রত্যাশিত আয় ও সম্ভাবনা দেওয়া হলো :

  14. 314.

    দীর্ঘমেয়াদি মূলধন বিনিয়োগ সিদ্ধান্তকে কী বলে?

  15. 315.

    মূলধন বাজেটিং এর প্রথম ধাপ কোনটি?

  16. 316.

    সরকারি অর্থায়নে সর্বাগ্রে বিবেচনার বিষয় কোনটি?

  17. 317.

    ঝুঁকি পরিমাপের উৎকৃষ্ট পদ্ধতি কোনটি?

  18. 318.

    ট্রেজারি বিল কে ইস্যু করে?

  19. 319.

    অর্থের সময়মূল্য পছন্দের কারণ হলো—
    i. ভোগ অধিকার
    ii. বিনিয়োগ সুযোগ না থাকা
    iii. অনিশ্চয়তা
    নিচের কোনটি সঠিক?

  20. 320.

    অর্থের সময়মূল্য বিবেচনা করা হয় যে পদ্ধতিতে—
    i. আন্তঃআয় হার
    ii. নিট বর্তমান মূল্য
    iii. গড় আয়ের হার
    নিচের কোনটি সঠিক?

  21. 321.

    নিচের কোন পদ্ধতিতে মূলধন ফেরতের সময়কাল বিবেচিত হয়?

  22. 322.

    প্রকল্প মূল্যায়নের গ্রহণযোগ্য মানদণ্ড কোনটি?

  23. 323.

    ঝুঁকি হলো—
    i. পরিমাপযোগ্য
    ii. অনিশ্চয়তা হতে সৃষ্ট
    iii. পরিহারযোগ্য
    নিচের কোনটি সঠিক?

  24. 324.

    সর্বোত্তম অনুমানভিত্তিক উত্তর — আনুষ্ঠানিক উত্তর নয়: মূল তথ্য বা উত্তরে অস্পষ্টতা/অসম্পূর্ণতা রয়েছে। প্রদত্ত উত্তরটি নিশ্চিত নয়; যাচাই করে ব্যবহার করো।

    অর্থায়নের প্রধান কাজ কোনটি?

  25. 325.

    উদ্দীপকের ব্যাংকগুলো কী ধরনের ব্যাংকিং কাজের সিদ্ধান্ত নিয়েছে?

  26. 326.

    উদ্দীপক 'X' ব্যাংকের বৈশিষ্ট্য হলো—
    i. সাবসিডিয়ারি ব্যাংকগুলোর অধিকাংশ শেয়ারের মালিকানা অর্জন করে
    ii. অধীনস্থ ব্যাংকগুলোর ওপর তদারকি ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা
    iii. সাবসিডিয়ারি ব্যাংকগুলোর পরিচালনা নীতি ও পদ্ধতি নির্ধারণ করে দেওয়া
    নিচের কোনটি সঠিক?

  27. 327.

    বাংলাদেশ ব্যাংকের কার্যক্রমটি ঋণ নিয়ন্ত্রণের কোন পদ্ধতির মধ্যে পড়ে?

  28. 328.

    বাংলাদেশ ব্যাংকের গৃহীত কার্যক্রমের ফলে—

  29. 329.

    উদ্দীপকে জনাব তারেক বিমার কোন নীতিটি লঙ্ঘন করেছেন?

  30. 330.

    উদ্দীপকে উল্লিখিত প্রেক্ষাপটে বিমা প্রতিষ্ঠানের করণীয় কী?

  31. 331.

    উদ্দীপকে উল্লিখিত প্রিমিয়াম নির্ধারণের পদ্ধতি কোনটি?

  32. 332.

    সর্বোত্তম অনুমানভিত্তিক উত্তর — আনুষ্ঠানিক উত্তর নয়: মূল তথ্য বা উত্তরে অস্পষ্টতা/অসম্পূর্ণতা রয়েছে। প্রদত্ত উত্তরটি নিশ্চিত নয়; যাচাই করে ব্যবহার করো।

    প্রিমিয়াম নির্ধারণের উক্ত পদ্ধতির সুবিধা কী?

  33. 333.

    উদ্দীপকের চেকটি কোন ধরনের চেক?

  34. 334.

    জনাব করিমের ব্যাংকে হিসাব না থাকলে তিনি যা করতে পারেন—i. যে কারো হিসাবে চেক জমা দিতে পারেনii. নির্দিষ্ট ব্যাংকে হিসাব খুলে চেক জমা দিতে পারেনiii. দেনাদার কর্তৃক দাগ অপসারণপূর্বক নগদ উত্তোলন করতে পারেননিচের কোনটি সঠিক?

  35. 335.

    'ক' ব্যাংক লি. ও 'খ' ব্যাংক লি. বাংলাদেশের অন্যতম দুটি ব্যাংক। 'ক' ব্যাংক লি. এর দেশে-বিদেশে ব্যাংকিং কার্য পরিচালনার সুযোগ রয়েছে। পক্ষান্তরে, 'খ' ব্যাংক লি. দেশের অভ্যন্তরে একটিমাত্র অফিসের মাধ্যমে সমস্ত কার্যাবলি পরিচালনা করে। উভয় ব্যাংকই স্ব স্ব উদ্দেশ্য অর্জনে সফলতা লাভ করেছে।

  36. 336.

    মুদ্রাস্ফীতির ফলে কী ঘটে?

  37. 337.

    কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাবাজারের অভিভাবক। কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য কাজের মধ্যে ঋণ নিয়ন্ত্রণ একটি গুরুত্বপূর্ণ কাজ। এ ব্যাংক আর্থিক বাজার থেকে বেসরকারি বন্ড, সিকিউরিটিজ এবং বিভিন্ন ঋণের দলিল ক্রয় করে। ফলে ঋণপ্রবাহ নিয়ন্ত্রণে সফলতা লাভ করে ।

  38. 338.

    ATM এর পূর্ণরূপ-

  39. 339.

    বরিশালের ব্যবসায়ী জনাব শিপন খুলনার সরবরাহকারী জনাব রাব্বিকে ১০ (দশ) লক্ষ টাকার একটি চেক দেন। জনাব রাব্বি চেকটি ভার ব্যাংক হিসাবে ২০২১ সালের ১৬ই জুলাই জমা দিতে যায়, কিন্তু ব্যাংক টাকা দিতে অপারগতা জানায়। কারণ চেকটির ইস্যুর তারিখ ছিল ২০২১ সালের জানুয়ারির ৫ তারিখ।

  40. 340.

    দাগকাটা চেকের ক্ষেত্রে কোনটি অগ্রহণযোগ্য?

  41. 341.

    জনাব রাফি একটি চেকে প্রাপকের ঘরে কোনো নাম না লিখেই জনাব জিসানকে দিলেন। জনাব জিসান চেকটির বাম পাশে দু'টি রেখা পাশাপাশি টেনে ব্যাংকে জমা দেন। প্রাপকের নাম লেখা না থাকায় ব্যাংক কর্মকর্তা ম্যানেজার সাহেবকে অবহিত করেন। ম্যানেজার সাহেব বললেন, চেকের টাকা গ্রাহক জনাব জিসানের হিসাবে জমা করতে কোনো অসুবিধা নেই।

  42. 342.

    নিচের কোনটি ই-ব্যাংকিং সেবার অন্তর্ভুক্ত নয়—

  43. 343.

    রাকিব ও মিলন তাদের এক বন্ধুর পরামর্শে একটি ব্যাংকের স্থানীয় একটি শাখায় ব্যাংক হিসাব খোলেন। ব্যাংক ম্যানেজার তাদেরকে দুটি প্লাস্টিক কার্ড দেয়। এ কার্ড দিয়ে কেনাকাটা করা যায়, এ কথা শুনে তারা দুজনেই শপিংমলে যায়। কার্ড দিয়ে দুজনেই কেনাকাটা করতে সক্ষম হন। তবে মিলনের ব্যাংক হিসাবে যথেষ্ট পরিমাণ টাকা থাকলেও রাকিবের হিসাবে ব্যালেন্স ছিল না।

  44. 344.

    সর্বোত্তম অনুমানভিত্তিক উত্তর — আনুষ্ঠানিক উত্তর নয়: মূল তথ্য বা উত্তরে অস্পষ্টতা/অসম্পূর্ণতা রয়েছে। প্রদত্ত উত্তরটি নিশ্চিত নয়; যাচাই করে ব্যবহার করো।

    বাংলাদেশ ব্যাংকের যাত্রা শুরু হয়?

  45. 345.

    বাংলাদেশ কৃষিনির্ভর হলেও শিল্পে অগ্রসর হচ্ছে। সবকিছুতেই প্রযুক্তির ছোঁয়া লেগেছে। মানুষের মাথাপিছু আয় বেড়েছে। দেশ ইতিমধ্যে মধ্যম আয়ের দেশে পরিণত হতে যাচ্ছে। বৈদেশিক বিনিয়োগ বেড়েছে। কৃষকদের সহজ শর্তে ঋণ দেওয়ার জন্য আলাদা ব্যাংক ব্যবস্থা গড়ে উঠেছে। সরকার বৃহদায়তন শিল্পের উন্নয়নের কথা ভাবছে।

  46. 346.

    আদালত প্রদত্ত গারনিশি আদেশের সাথে নিচের কোন বিষয় সম্পর্কিত ?

  47. 347.

    মি. রজত একটি ব্যাংকের উপ-পরিচালক। প্রত্যেকটি দেশেই এ ধরনের একটি ব্যাংক থাকে। এ ধরনের ব্যাংক জনগণের নিকট হতে আমানত সংগ্রহ করে না। মুনাফা অর্জনও এ ব্যাংকের প্রধান উদ্দেশ্য নয় । সরকারের প্রতিনিধি হিসেবে কাজ করে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখাই এ ধরনের ব্যাংকের প্রধান কাজ ।

  48. 348.

    জনাব 'A' এবং জনাব 'B' দুই বন্ধু। জনাব 'A' পরিবারের সুখের কথা চিন্তা করে পাঁচ বছরের জন্য বিদেশ চলে যায়। তিনি তার সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে তিন বছরের জন্য একটি বিমাপত্র ক্রয় করেন। তবে তার সন্তানেরা জনাব 'A' এর মৃত্যুসাপেক্ষে বিমাদাবি করতে পারবে। অন্যদিকে জনাব 'B' বার্ষিক ২০,০০০ টাকা বিমা কিস্তিতে ১৫ বছরের জন্য ৫ লক্ষ টাকার একটি বিমাপত্র গ্রহণ করেন, যেখানে তিনি মারা না গেলেও নির্দিষ্ট সময় শেষে বিমাদাবি পাবেন।

  49. 349.

    চেইন ব্যাংকের বৈশিষ্ট্য হলো—
    i. পৃথক সত্তা
    ii. নিজেদের মধ্যে প্রতিযোগিতা কমিয়ে আনা
    iii. কেন্দ্রীয় নিয়ন্ত্রণ
    নিচের কোনটি সঠিক?

  50. 350.

    জনাব নাদিম তার জীবনের জন্য একটি বিমা কোম্পানির সাথে চুক্তিতে আবদ্ধ হয়ে ৩ লক্ষ টাকা মূল্যের একটি বিমাপত্র সংগ্রহ করেন। তিনি একটি দুরারোগ্য রোগে আক্রান্ত। কিন্তু তিনি বিষয়টি বিমা করার সময় গোপন রাখেন। ৬ মাস পর তিনি মারা যান। মনোনীত ব্যক্তি বিমা কোম্পানির কাছে বিষয়টি জানান। কোম্পানিটি রোগের তথ্য গোপনের বিষয়টি জানতে পেরে বিমা দাবি পরিশোধে অস্বীকৃতি জানায়।