Sylhet Board সিলেট বোর্ড ২০১৯
687টি প্রশ্ন
- 451.
জনাব মুগ্ধ ঢাকা থেকে তৈরি পোশাক ক্রয় করে ফেনী শহরে নিজ দোকানে বিক্রি করেন। জনাব মুগ্ধ কোন ধরনের উপযোগ সৃষ্টি করেন ?
- 452.
রংপুরের পঞ্চাশ জন কলাচাষী কলার নায্যমূল্য প্রাপ্তির জন্য একটি সংগঠন গঠন করে। তারা প্রতি সপ্তাহে ট্রাকে করে ঢাকায় পাইকারি বাজারে কলা বিক্রয় করে। তাদের পূর্বের তুলনায় অনেক মুনাফা হয়। তাদের দেখে অনেকে জমিতে কলা চাষে উদ্বুদ্ধ হয়। এ সংগঠনটি সকলের মতামতের ভিত্তিতে একটি পরিচালনা পর্ষদ গঠন করেছে। সংগঠনে একজন স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য আছে যে মতামত দেয়ার ক্ষেত্রে অতিরিক্ত কোনো সুবিধা পায় না।
- 453.
কোন দেশে সর্বপ্রথম মোবাইল ফোনভিত্তিক ব্যাংকিং সেবা চালু হয় ?
- 454.
মি. নাদেরের ABC নামক পোশাক শিল্পটি সাভারে অবস্থিত। শিল্পটিতে ৩০০ জন কর্মী কর্মরত। মি. নাদের কর্মীদের সুযোগ-সুবিধার চেয়ে উৎপাদনের উপরবেশি গুরুত্ব দেন। তিনি মনে করেন যে, শিল্পটিতে এ বছর উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জিত হলেও আগামী বছর কর্মী অসন্তোষের দরুন উৎপাদনকার্য ব্যাহত হওয়ার সম্ভাবনা আছে। শিল্প মালিক কারখানার বর্জ্য পার্শ্বের নদীতে ফেলেন। ফলে তা নদী দূষণের পাশাপাশি পরিবেশের জন্য হুমকিস্বরূপ।
- 455.
পণ্যের গুণগত মান উন্নয়ন ও সংরক্ষণের মাধ্যমে সমাজের কোন পক্ষের প্রতি দায়িত্ব পালন করা হয় ?
- 456.
শিল্পপতি মি. আহনাফ তার বিদেশি বন্ধুদের নিয়ে কক্সবাজারে বেড়াতে যান এবং সেখানে 'সৌখিন মোটেল'-এ রাত্রি যাপন করেন। তিনি খোঁজ নিয়ে জানতে পারলেন মোটেলটি একটি সংস্থার অধীন, যা ১৯৭২ সালে মহামান্য রাষ্ট্রপতির আদেশবলে গঠিত। মোটেলটিতে অনেক সুদক্ষ কর্মী বাহিনীসহ উন্নতমানের সুযোগ-সুবিধা আছে। কক্সাবাজরে দেশীয় ঐতিহ্যের পণ্য নিয়ে অনেক দোকান তৈরি হয়েছে। দেশি-বিদেশি পর্যটকরা এখান থেকে দেশীয় ঐতিহ্যের প্রচুর শখের পণ্য কিনে নেয় ।
- 457.
পানি সরবরাহ কোন শিল্পের অন্তর্গত ?
- 458.
মি. কবীর নারায়ণগঞ্জে একটি চামড়াজাত ব্যাগ তৈরি শিল্প স্থাপন করেন। তার শিল্পের বর্জ্যের সুষ্ঠু ব্যবস্থাপনা না থাকায় বর্জ্য নিম্নাঞ্চলে অবাধে চলে যাচ্ছে। এতে এলাকার মানুষের চর্মরোগসহ বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হচ্ছে। এ এলাকায় এমন অনেক শিল্প আছে, যা প্রচণ্ড শব্দ সৃষ্টি করে, বাতাস ভারি করে এবং মাটির উর্বরতা কমায়। তাই দেশের শিল্প প্রতিষ্ঠিানসমূহ যাতে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ ও পরিবেশ সংরক্ষণ বিধিমালা, ১৯৯৭ মেনে চলে এবং দেশে পরিবেশবান্ধব শিল্প গড়ে ওঠে, এ ব্যাপারে সরকার সদা তৎপর।
- 459.
উদ্যোগ হলো-
i) বিদ্যালয় আঙিনা পরিচ্ছন্ন রাখা
ii) বিদ্যালয়ে বিশুদ্ধ পানির ব্যবস্থা করা
iii) বিদ্যালয়ে সততা স্টোর পরিচালনা করা
নিচের কোনটি সঠিক ? - 460.
মি. আজাদ একটি ক্ষুদ্র শিল্প স্থাপন করেন। তিনি আখের গুড় দিয়ে টেস্টি স্যালাইন উৎপাদন করেন। তিনি টেস্টি স্যালাইনের মান নিয়ন্ত্রণে খুব সজাগ। বাজারজাতকরণের আগে তিনি মান নিয়ন্ত্রণকারী সরকারি প্রতিষ্ঠান BSTI এর অনুমোদন নেন। ভোক্তারা BSTI-এর লোগো দেখে নির্দ্বিধায় টেস্টি স্যালাইন কেনে। এ বছর মি. আজাদ জেলা সদরে চেম্বার অব কমার্স কর্তৃক আয়োজিত শিল্প মেলায় টেস্টি স্যালাইনের একটি স্টল দেন। তার স্টলে প্রচুর দর্শনাথীর কাছে সন্তোষজনক পরিমাণ স্যালাইন বিক্রি করেন।
- 461.
নিচের কোনটি উপাদানটি ব্যবসায়ের বাহ্যিক পরিবেশের অন্তর্ভুক্ত ?
- 462.
ব্যবসায় প্রশাসনে উচ্চতর ডিগ্রিধারী মি. রহমান রাজশাহীতে একটি ফলের জুস তৈরির শিল্প স্থাপন করেন। তিনি বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করে বুঝতে পেরেছিলেন—বিশ্ববাজারে ফলের জুসের চাহিদা ক্রমবর্ধনশীল। বাংলাদেশের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর ও সাতক্ষীরা জেলায় প্রচুর আম উৎপাদন হয় । তাই কাঁচামাল হিসেবে আমের সরবরাহ নিয়ে সমস্যা হবে না। সরকার রাজশাহী অঞ্চলে স্থানীয় কাঁচামালের ব্যবহৃত শিল্পে দশ বছরের জন্য কর অবকাশ ঘোষণা করে ।
- 463.
পৃথিবীব্যাপী পণ্যের অবাধ বাজার সৃষ্টিতে ভূমিকা পালন করে নিচের কোন সংস্থাটি ?
- 464.
মি. সামি বিদেশ থেকে আধুনিক প্রযুক্তির গৃহস্থালি সামগ্রী আমদানি করে সরাসরি ভোক্তার কাছে বিক্রি করেন। এজন্য তিনি কোনো দোকান না দিয়ে অফিস খুলে ইন্টারনেটে Megina.Com নামে একটি ওয়েবপেজ খোলেন। এই পেজে সব পণ্যের ব্র্যান্ড, মূল্যতালিকা ও ছবি উপস্থাপন করেন। ভোক্তা পছন্দ করে পণ্যের অর্ডার দিলে সরাসরি ভোক্তার ঠিকানায় পণ্য পৌছে দেওয়া হয়। মি. সামি গ্রাহকের চাহিদা নিরূপণ করার পাশাপাশি ঝামেলাহীনভাবে পণ্য সরবরাহে ই-মেইল, ফেসবুক, টুইটার প্রভৃতি আধুনিক প্রযুক্তি ব্যবহার করেন। এতে ক্রেতার সংখ্যা দিন দিন বাড়ছে এবং মি. সামিও প্রচুর মুনাফা অর্জন করেছেন।
- 465.
কোন ব্যবসায়ে সর্বোচ্চ গোপনীয়তা রক্ষা করা যায় ?
- 466.
সম্প্রতি সরকার নিজস্ব একটি প্রতিষ্ঠানের ৪৫ ভাগ শেয়ার বেসরকারি মালিকানায় ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। উদ্দীপকের প্রতিষ্ঠানটির বর্তমান ধরন কী ?
- 467.
শব্দদূষণের কুফল হলো- i) হার্ট অ্যাটাক ii) স্ট্রোকের আশঙ্কা iii) চর্মরোগ নিচের কোনটি সঠিক ?
- 468.
অংশীদারি আইনের কোন ধারায় 'বিজ্ঞপ্তির মাধ্যমে বিলোপসাধন' পদ্ধতি সম্পর্কে বলা হয়েছে ?
- 469.
১৯৯৪ সালের কোম্পানি আইনের কোন ধারায় কোম্পানির সংজ্ঞা দেওয়া হয়েছে ?
- 470.
কোন কোম্পানি সংগঠন পরিমেল নিয়মাবলির পরিবর্তে Table A ব্যবহার করতে পারে ?
- 471.
BARD- এর প্রতিষ্ঠাতা কে ?
- 472.
মালয়েশিয়ার কর্মসংস্থান মন্ত্রণালয় ডিজিটালাইজেশন পদ্ধতির মাধ্যমে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাথে আগামী ৫ বছরে ২,০০০ কর্মী মালয়েশিয়ায় নেওয়ার জন্য চুক্তিবদ্ধ হয়েছে।উদ্দীপকে ই-কমার্সের কোন ধরনটি ব্যবহার করা হয়েছে ?
- 473.
BRTA কোন মন্ত্রণালয়ের অধীন ?
- 474.
অকটেন প্রস্তুত' কোন ধরনের শিল্পের অন্তর্গত ?
- 475.
নিচের কোন সমবায় সমিতি বীজ, সার ও ঋণ সুবিধাসংক্রান্ত কাজ সম্পাদন করতে পারে ?
- 476.
কোন ধরনের অংশীদার ব্যবসায় থেকে মুনাফা দাবি করতে পারে?
- 477.
রণদা প্রসাদ সাহার জন্মস্থান কোথায়?
- 478.
'নিপু লি.'-এ ব্যবস্থাপনার কোন নীতিটি লঙ্ঘিত হয়েছে?
- 479.
পরিস্থিতি মোকাবেলায় প্রশাসনের করণীয়—
- 480.
সামিনার জন্য এখন কোন ধরনের প্রেষণা প্রয়োজন?
- 481.
মি. সুমনের বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠা মাসলোর চাহিদা সোপান তত্ত্বের কোন স্তরের অন্তর্ভুক্ত?
- 482.
কাজটি হেনরি ফেয়ল কর্তৃক প্রদত্ত ব্যবস্থাপনা নীতিমালার কোনটির অন্তর্ভুক্ত?
- 483.
উদ্দীপকে বর্ণিত কাজটি কোন ধরনের যোগাযোগ এর মধ্যে পড়ে?
- 484.
শিখা পোশাক কারখানায় উৎপাদন কাজে নিয়ন্ত্রণের কোন নীতি অনুসরণ করা হয়নি?
- 485.
২০১৫ সালের পরে পরিচালিত নেতৃত্বটি কোন ধরনের?
- 486.
উপরের রেখাচিত্রের অবস্থা উত্তরণে মনোয়ার সাহেবের কী করণীয় হতে পারে—i. নিজের যথাযথ ভূমিকা পালন করাii. নেতৃত্বের কৌশল পরিবর্তন করাiii. নতুন কর্মী নিয়োগ দেওয়ানিচের কোনটি সঠিক?
- 487.
Internet ব্যবহার শুরু হয় কোন দশকে থেকে?
- 488.
পুর্ণতার বাবা একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক। তিনি প্রতিষ্ঠান জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়ন ছাড়াও বিভিন্ন ধরনের নীতি ও কৌশল নির্ধারণ করেন। অন্যদিকে জনাব শফিক উক্ত প্রতিষ্ঠানের সুপারভাইজার। তিনি প্রতিষ্ঠান পরিকল্পনা গুলো মাঠ পর্যায়ে বাস্তবায়নের দায়িত্বে নিয়োজিত থাকেন।
- 489.
কর্মীসংস্থান বলতে বোঝায়-
- 490.
বিক্রয় ব্যবস্থাপক জনাব মুহিবুল্লাহ নিজের চেয়ে প্রতিষ্ঠানের সার্থকে অগ্রাধীকার দিয়ে কাজ করেন। প্রতিষ্ঠানের বিক্রয়ের কাজ বারে বারে সম্পাদন করতে হয়। তাই মুহিবুল্লাহ কে সিদ্ধান্ত নিতে হয় যে, সে নগদে না বাকিতে পণ্য বিক্রয় করবে। অভিজ্ঞতার আলোকে পারিপার্শ্বিকতা বিবেচনা করে সে বাকিতে পণ্য বিক্রয় এর সিদ্ধান্ত গ্রহণ করে।
- 491.
কাজের মাধ্যমে প্রশিক্ষণ কোনটি?
- 492.
বিটাক কোম্পানি তাদের সারা দেশের বাজারগুলোকে দখল করার জন্য দেশের মোট বাজারকে কতকগুলো অঞ্চলে ভাগ করে সে অনুযায়ী একেক অঞ্চলের জন্য একেক ধরনের পরিকল্পনা প্রণয়ন করেন। কোম্পানিটি অনিশ্চিত ভবিষ্যতের কথা মাথায় রেখে পরিবর্তিত পরিস্থিতিতে গৃহীত পরিকল্পনায় প্রয়োজনীয় পরিবর্তন করার সুযোগ রাখেন। ফলে অনাকাক্সিক্ষত পরিস্থিতিতে পরিকল্পনায় দ্রত পরিবর্তন এনে সে অনুযায়ী কাজ চালিয়ে যেতে পারেন।
- 493.
গণতান্ত্রিক মনোভাবাসম্পন্ন নেতার বৈশিষ্ট্য হলো- i. কর্মীদের ভুল শুধরে দিতে চেষ্টা করেন ii. কর্মীদের উৎসাহ দিয়ে কাজ আদায়ের চেষ্টা করেন iii. অধস্তনদের কথা মূল্যায়ন করেন নিচের কোনটি সঠিক?
- 494.
হাসান পদ্মা লি. এর একজন ব্যবস্থাপক। তিনি কাজের সুবিধার্থে কাজগুলোকে প্রকৃতি অনুসারে বিভিন্ন বিভাগ ভাগ করেন। পরের প্রতিটি বিভাগের কাজ এক একজন বিশেষজ্ঞ ব্যক্তির হাতে নাস্ত করেন, যারা কোনো কর্তৃত্ব ও ক্ষমতা ভোগ করেন না। তবে প্রতিষ্ঠানের বিভিন্ন স্তরে কে কতজন অধীনস্তের কাজ দেখভাল করবেন তা সুনির্দিষ্ট ভাবে উল্লেখ না থাকায় পদ্মা লি. জটিল পরিস্থিতির সম্মুখীন হয়। যা এক সময় বিশৃঙ্খলায় রূপ নেয়।
- 495.
নিয়ন্ত্রণের ভিত্তি কি?
- 496.
চন্দনা একটি প্রতিষ্ঠানে কর্মরত। মেধাবী হওয়ার সত্বেও প্রতিষ্ঠান কোন পদ খালি না থাকায় তিনি অনেক দিন একই পদে কর্মরত আছে। হঠাৎ একটি পদ খালি হওয়ায় ব্যবস্থাপনার সিদ্ধান্ত অনুযায়ী চন্দনকে উক্ত পদে নিয়োগ প্রদান করেন। নতুন নিয়োগের ফলে বেতন বৃদ্ধি সহ দামি গাড়ি ও সুসজ্জিত বাসস্থান পাওয়ায় সমাজে তার মান, মর্যাদা, সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধি পেয়েছে।
- 497.
লক্ষ্য বলতে নিচের কোনটিকে বোঝায়?
- 498.
মি. স্বপ্ন ও বাধন দুজন দুইটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক। কর্মীরা যাতে ভালোভাবে মনোযোগ দিয়ে কাজ করতে পারে সেজন্য স্বপ্ন প্রতিষ্ঠানের পরিবেশকে সুন্দরভাবে সাজিয়ে রেখেছেন। তিনি কর্মীদের সাথে ভালো ব্যবহার সহ কাজের প্রশংসা করেন। ফলে কর্মীগণ তার প্রতিষ্ঠানে কাজ করে সন্তুষ্ট। অপরদিকে বাঁধন কর্মীদের উৎসাহ দেওয়ার জন্য মাঝে মাঝে মুনাফার অংশ, ন্যায্য পারিশ্রমিক দিলেও কাজের পরিবেশ ও নিরাপত্তা ভালো না থাকার কারণে কর্মীরা প্রায়ই কাজ ছেড়ে চলে যায়।
- 499.
সংগঠন হলো ব্যবস্থাপনার প্রক্রিয়ার-
- 500.
জনাব আকাশ প্রতিষ্ঠানের সকল ক্ষমতা নিজের কাছে কেন্দ্রীভূত করে এককভাবে সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন। অধীনস্থদের মতামত কে কোন গুরুত্ব দেন না এবং ভয় ভীতি প্রদর্শন এর মাধ্যমে অধীনস্থ দের কাজ করিয়ে প্রতিষ্ঠানের লক্ষ্য ঠিকই অর্জন করেন। জনাব আকাশ এর ভবিষ্যৎ উপলব্ধি ও আনুমান করার সামর্থ প্রবল হওয়ায় সময় উপযোগী সঠিক সিদ্ধান্ত গ্রহণে সক্ষম হন। ফলে উল্লিখিত সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও তিনি অনেক ক্ষেত্রে যোগ্য ও সফল ব্যবস্থাপক হিসেবে বিবেচিত।