Chattogram Board চট্টগ্রাম বোর্ড ২০২১

617টি প্রশ্ন

  1. 301.

    শাখাওয়াত সাহেব ৫ বছর পর একটি বাড়ি নির্মাণ করতে চান। এ জন্য ৫ বছর পর তার ২০,০০,০০০ টাকা প্রয়োজন। তাই তিনি সঞ্চয়ের পরিকল্পনা করলেন। সাউথ ইস্ট ব্যাংকের ব্যবস্থাপক তাকে তিনটি বিকল্প প্রস্তাব দিয়েছেন। প্রথম প্রস্তাব অনুযায়ী তিনি প্রতি মাসের শুরুতে ১২% সুদে ২৫,০০০ টাকা করে জমা করবেন। দ্বিতীয় প্রস্তাব অনুযায়ী প্রতি মাসের শেষে ১১% সুদে ২৬,০০০ টাকা করে জমা করবেন। তৃতীয় প্রস্তাব অনুযায়ী এককালীন ১০,০০,০০০ টাকা জমা রাখলে ৫ বছর পর ২০,০০,০০০ টাকা পাবেন।

  2. 302.

    বার্ষিক বৃত্তি প্রধানত কত প্রকার?

  3. 303.

    জনাব কিবরিয়া দুটি বিনিয়োগ প্রকল্পের যেকোন একটিকে বিনিয়োগ করতে আগ্রহী। প্রকল্প দুটি করপরবর্তী নিট মুনাফা ও বিনিয়োগ নিম্নরুপঃজনাব কিবরিয়ার প্রত্যাশিত আয়ের হার ১৫% এবং কর হার ৩০%। উভয় প্রকল্পে সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করা হয়।

  4. 304.

    চিরস্থায়ী বৃত্তি কী?

  5. 305.

    হীরা কোম্পানির কর পরবর্তী নগদ আন্তঃপ্রবাহ ও বিনিয়োগ নিম্নরূপ:কর হার ৩০% এবং বাট্টা হার ১০%। প্রতিষ্ঠানটি সরলরৈখিক পদ্ধতিতে অবচয় হিসাব করে।

  6. 306.

    মুনাফা সর্বাধিকরণে নিচের কোন বিষয়টি বিবেচনা করা হয় না?

  7. 307.

    জনাব আনিছ নিমোক্ত দুটি সিকিউরিটির যেকোনো একটিতে বিনিয়োগ করতে আগ্রহী। সিকিউরিটি দুটির তথ্য নিম্নরূপ :

  8. 308.

    একটি প্রকল্পের প্রাথমিক খরচ ৫০,০০০ টাকা এবং উদ্ধারযোগ্য মূল্য ১০,০০০ টাকা। প্রথম থেকে তৃতীয় বছর পর্যন্ত অবচয় করপরবর্তী মুনাফা যথাক্রমে ৮,০০০ টাকা, ১০,০০০ টাকা ও ১২,০০০ টাকা পাওয়া গেলে গড় মুনাফার হার কত?

  9. 309.

    মি. M মুনাফা ও ঝুঁকি বিশ্লেষণ করে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করতে আগ্রহী। বিনিয়োগের উদ্দেশ্যে তিনি নিচের দুটি শেয়ারের তথ্যাদি বিবেচনা করেছেন :মি. M শেয়ার A তে ৪৫% এবং শেয়ার B তে ৫৫% বিনিয়োগ করবেন।

  10. 310.

    একটি স্বাধীন প্রকল্প সাধারণত গ্রহণযোগ্য হয় না যখন—

  11. 311.

    বিগত তিন বছর ধরে শীতলক্ষ্যা ও কর্ণফুলী কোম্পানির আয়ের হার নিম্নরূপ :
    শীতলক্ষ্যাঃ ১২%, ১০%, ১৪%
    কর্ণফুলীঃ ২০%, ৮%, ১১%

  12. 312.

    নিচের কোন সূত্রটি সঠিক?

  13. 313.

  14. 314.

    CAPM মডেলের অনুমিত শর্ত নয় কোনটি?

  15. 315.

    নিচের কোনটি ব্যবসায়ের অভ্যন্তরীণ অর্থসংস্থানের উৎস?

  16. 316.

    নিচের কোনটি অর্থায়নের সামাজিক দায়িত্ব নয়?

  17. 317.

    দ্বি-মাসিক চক্রবৃদ্ধিকরণের ক্ষেত্রে 'm' এর মান কত? ['m' হলো চক্রবৃদ্ধিকরণের সংখ্যা]

  18. 318.

    বাট্টাকরণ পদ্ধতি—
    i. বর্তমান মূল্যের সাথে সম্পৃক্ত
    ii. চক্রবৃদ্ধিকরণের বিপরীত
    iii. বাট্টার পরিমাণ নির্ধারণ প্রক্রিয়া
    নিচের কোনটি সঠিক?

  19. 319.

    যে নির্দিষ্ট বাট্টার হারে নগদ আন্তঃপ্রবাহ ও নগদ বহিঃপ্রবাহের বর্তমান মূল্যকে সমান করে দেয় তাকে কী বলে?

  20. 320.

    মূলধন বাজেটিং-এর সর্বশেষ ধাপ কোনটি?

  21. 321.

    কোনটি মূলধন বাজেটিং-এর সনাতন পদ্ধতি?

  22. 322.

    জনাব আরেফিন ২০২০ সালের জানুয়ারিতে ২০০ টাকায় একটি শেয়ার কিনে বছর শেষে ৫০ টাকা লভ্যাংশ পান এবং শেয়ারটি ৭৫০ টাকায় বিক্রয় করেন। জনাব আরেফিনের বিনিয়োগের উপর মোট আয়ের মান কত?

  23. 323.

    সরকারি অর্থায়নের উৎস—
    i. আমদানি শুল্ক
    ii. রপ্তানি শুল্ক
    iii. আয়কর
    নিচের কোনটি সঠিক?

  24. 324.

    বিপরীতমুখী সম্পর্ক বিদ্যমান এরূপ দুটি হলো—
    i. মুনাফা ও ঝুঁকি
    ii. প্রকল্প ও ঝুঁকি
    iii. মুনাফা ও প্রকল্প
    নিচের কোনটি সঠিক?

  25. 325.

    জনাব জিকু ও তার ছেলে কোন ধরনের বিমাপত্র কিনেছিলেন?

  26. 326.

    উদ্দীপকের বিমাপত্রের ধরন হলো—

  27. 327.

    উদ্দীপকে কোন ধরনের ব্যাংকিং কার্যক্রম ফুটে উঠেছে?

  28. 328.

    সর্বোত্তম অনুমানভিত্তিক উত্তর — আনুষ্ঠানিক উত্তর নয়: মূল তথ্য বা উত্তরে অস্পষ্টতা/অসম্পূর্ণতা রয়েছে। প্রদত্ত উত্তরটি নিশ্চিত নয়; যাচাই করে ব্যবহার করো।

    জনাব প্রজেশ যে কার্ডের মাধ্যমে পেমেন্ট করেছে সেটি কোন ধরনের?

  29. 329.

    উদ্দীপকে বাংলাদেশ ব্যাংকের কোন ভূমিকার কথা বলা হয়েছে?

  30. 330.

    ঋণের শেষ আশ্রয়স্থল হিসেবে নিচের কোনটি কাজ করে?

  31. 331.

    মৃত্যুহার পঞ্জি বলতে কী বোঝায়?

  32. 332.

    সৌমিত্র ও ইকবাল দুজনে প্রতিষ্ঠিত বড় ব্যবসায়ী। মি. সৌমিত্র বাকিতে ১০ লক্ষ টাকার মালামাল মি. ইকবালকে দেন। তিন মাসের মধ্যে মি. ইকবালের বাকির টাকা দেওয়ার কথা। কিন্তু মি. ইকবাল বাকিতে মি. সৌমিত্রের কাছ থেকে মালামাল নেওয়ার পর তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেন। উপায়ন্ত না পেয়ে মি. সৌমিত্র আদালতের শরণাপন্ন হন। আদালত মি. ইকবালের ব্যাংক হিসাবের বিপরীতে স্থগিতাদেশ জারি করেন।

  33. 333.

    কোন ধরনের বিমাপত্রে বোনাস প্রদান করা হয়?

  34. 334.

    পুনর্বিমার ক্ষেত্রে বিমাগ্রহীতা কে?

  35. 335.

    'আশার আলো' ব্যাংকটি বাংলাদেশের একটি প্রতিষ্ঠিত ব্যাংক। ব্যাংকটি দেশের অন্যান্য ব্যাংককে সহযোগিতার পাশাপাশি সরকারের বিভিন্ন কার্য সম্পাদন করে থাকে। সরকারের বিভিন্ন হিসাব পরিচালনা ও আর্থিক লেনদেনে সহায়তা প্রদান করে।

  36. 336.

    কেন্দ্রীয় ব্যাংকের কাজ কোনটি?

  37. 337.

    ''আত্রাই ব্যাংক' দেশের সকল তফশিলি ব্যাংককে তাদের বিশেষ মুহূর্তে ঋণদান করে থাকে। ব্যাংকটির নির্দেশনা মোতাবেক দেশের সকল ব্যাংক পরিচালিত হয়। মুদ্রাস্ফীতির নিয়ন্ত্রণ তথা দেশের অভ্যন্তরীণ ঋণের হ্রাস-বৃদ্ধি আত্রাই ব্যাংকটির আদেশ-নির্দেশ মোতাবেক পরিচালিত হয়।

  38. 338.

    মি. হারুন একজন বিশিষ্ট ব্যবসায়ী। মি. হারুন মি. আলীর পাওনা টাকা বাবদ ৫ লক্ষ টাকার একটি চেক ইস্যু করেন। চেকটি তার কর্মচারী মারফত মি. আলীর নিকট পাঠান। মি. হারুনের উক্ত কর্মচারী ব্যাংক থেকে টাকা উত্তোলন করে পালিয়ে যায়।

  39. 339.

    সমর্পণ মূল্য কোন বিমার ক্ষেত্রে প্রযোজ্য?

  40. 340.

    মিষ্টি ও বৃষ্টি দুই বান্ধবী। দুজনে বেশ মোটা বেতনের চাকরিজীবী। বর্তমান করোনাকালীন সময়ে ব্যাংকে গিয়ে টাকা তোলা বেশ ঝামেলা ও ঝুঁকিপূর্ণ। মিষ্টি তার ব্যাংক হিসাবের বিপরীতে এক ধরনের বিশেষ কার্ড ব্যবহার করেন যা দ্বারা তিনি কেনাকাটাসহ সকল ধরনের আর্থিক লেনদেন সম্পন্ন করেন। পক্ষান্তরে, বৃষ্টিও কার্ড ব্যবহার করে কেনাকাটার কাজ সম্পন্ন করেন, তবে তার ব্যাংক হিসাবের সঙ্গে কার্ডটির ব্যবহারের কোনো সম্পর্ক নেই।

  41. 341.

    ব্যাংক ব্যবস্থার পূর্বসুরি কে?

  42. 342.

    মি. রহমান একজন পুরোনো দিনের মানুষ। তার মেয়ে বর্ষা ঢাকায় বেশ ভালো বেতমে একজন চাকরিজীবী। মি. রহমানের হঠাৎ নগদ টাকার প্রয়োজন পড়ায় মেয়ে বর্ষাকে সে কথা জানান। মেয়ে বর্ষা তার বাবাকে ব্যাংকে যেতে বলেন। ব্যাংক ব্যবস্থাপক, মি. রহমানের পূর্বপরিচিত। তিনি ব্যাংকে উপস্থিত হওয়ার সাথে সাথে ব্যাংক ব্যবস্থাপক তাকে জানান যে, তার প্রয়োজনীয় অর্থ ব্যাংক থেকে তুলতে পারবেন। মি. রহমান বেশ অবাক হন।

  43. 343.

    গ্রুপ ব্যাংকের ক্ষেত্রে নিয়ন্ত্রণকারী ব্যাংককে কী বলা হয়?

  44. 344.

    মি. সাহার একটি ব্যক্তিগত গাড়ি আছে। তিনি তার গাড়ির জন্য ২০ লক্ষ টাকার বিমা করেন। তিনি বিমার প্রিমিয়ামের টাকা নিয়মিত পরিশোধ করেন। হঠাৎ এক দুর্ঘটনায় তার গাড়িটি সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয় এবং তিনিও মারাত্মকভাবে আহত হন। দুর্ঘটনার পর মি. সাহা বিমা কোম্পানির নিকট থেকে গাড়ির ক্ষতিপূরণ বাবদ ২০ লক্ষ টাকা পান, কিন্তু তার আহত হওয়াজনিত চিকিৎসা ব্যয় এবং ক্ষতিগ্রস্ত ভাঙা গাড়িটির বিক্রয়লব্ধ ৫০ হাজার টাকা বিমা কোম্পানি দিতে অস্বীকৃতি জানায়

  45. 345.

    মিসেস তালুকদার তার পরিবারের ভবিষ্যতের কথা চিন্তা করে একটি জীবন বিমা পলিসি গ্রহণ করেন। তিনি তার একমাত্র মেয়েকে উক্ত পলিসির নমিনী করেন। মিসেস তালুকদার একজন হৃদরোগী যা তিনি বিমা পলিসি গ্রহণকালে বিমা কোম্পানিকে অবগত করেননি। পাঁচ বছরে পাঁচটি বিমার প্রিমিয়াম দেওয়ার চুক্তি হয় কিন্তু দুইটি প্রিমিয়াম দেওয়ার পর তিনি মারা যান। মিসেস তালুকদারের মৃত্যুর পর তার মেয়ে বিমার অর্থ দাবি করলে বিমা কোম্পানি তা প্রত্যাখ্যান করে।

  46. 346.

    এশিয়ান ডেভলপমেন্ট ব্যাংক' কোন ধরনের ব্যাংক?

  47. 347.

    হাসান ও হোসেন দুই বন্ধু। মি. হাসান নিজের ও পরিবারের ভবিষ্যতের কথা চিন্তা করে একটি জীবন বিমা পলিসি গ্রহণ করেন। পলিসির শর্তানুযায়ী, তিনি একটি নির্দিষ্ট সময় পর্যন্ত প্রিমিয়াম পরিশোধ করবেন। পক্ষান্তরে, মি. হোসেন নিঃসন্তান। তার পিছুটান নেই। তিনিও একটি জীবন বিমা পলিসি গ্রহণ করেছেন। তার পলিসির শর্ত হলো- একটা নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত মা কোম্পানির নিকট টাকা জমা হবে এবং চাকরি থেকে অবসরকালীন সময়ে মৃত্যুর পূর্ব পর্যন্ত একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ তিনি প্রাপ্ত হবেন প্রতিবছর।

  48. 348.

    আমাদের দেশের পোশাক শ্রমিকেরা প্রায়শই নানা দুর্ঘটনার শিকার হন। কখনো বিল্ডিং ধসে পড়ে আবার কখনো অগ্নিকাণ্ডের ফলে তাদের জীবন দিতে হয়। এ থেকে উত্তরণের জন্য 'BB গার্মেন্টসের' মালিক মি. সিদ্দিক তার ৫০০ জন শ্রমিককে জীবন বিমা সুবিধার আওতায় নিতে চান। এ লক্ষ্যে মি. সিদ্দিক 'কাল্গুন বিমা কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ হন। বিমা কোম্পানি মি. সিদ্দিককে তার শ্রমিকদের জন্য একটিমাত্র বিমাপত্রের মাধ্যমে বিমা সুবিধা দেওয়ার প্রস্তাব দেন এবং সেই সাথে এক বছর পরে ১০% বোনাস দেওয়ার ঘোষণা দেন।

  49. 349.

    সর্বোত্তম অনুমানভিত্তিক উত্তর — আনুষ্ঠানিক উত্তর নয়: মূল তথ্য বা উত্তরে অস্পষ্টতা/অসম্পূর্ণতা রয়েছে। প্রদত্ত উত্তরটি নিশ্চিত নয়; যাচাই করে ব্যবহার করো।

    বিশ্বের প্রথম ব্যাংক কোনটি ?

  50. 350.

    তালিকাভুক্ত ব্যাংকসমূহের কাজ নিয়ন্ত্রণ করে কে?