Cumilla Board কুমিল্লা বোর্ড ২০২৫

651টি প্রশ্ন

  1. 351.

    জনাব মামুন কেন্দ্রীয় ব্যাংক থেকে তার ব্যাংকের জন্য প্রয়োজনীয় কোন মুখ্য সুবিধা পেতে পারেন?

  2. 352.

    উদ্দীপকে বলা হয়েছে এমন কিছু বিষয় থাকে যেখানে অতিরিক্ত সুবিধা প্রাপ্তির সুযোগ নেই। এমন ক্ষেত্র হলো—
    i. নগদ জমা সংরক্ষণ
    ii. বিধিবদ্ধ জমা সংরক্ষণ
    iii. নিকাশ ঘর সুবিধা
    নিচের কোনটি সঠিক?

  3. 353.

    মি. শুভ তার স্ত্রীর জীবন বিমা করিয়ে যে সকল ঝুঁকি অন্তর্ভুক্ত করতে পারবে তা হলো—i. মৃত্যুii. মাতৃত্বiii. বেকারত্বনিচের কোনটি সঠিক?

  4. 354.

    মি. শুভ বন্ধুর জীবন বিমা করতে চাইলে বিমা কোম্পানি তাতে সম্মত হয়নি কেন?

  5. 355.

    বিনিয়োগ সুবিধা বিবেচনায় ব্যাংকের জন্য কোন ধরনের হিসাব উত্তম?

  6. 356.

    'কুশিয়ারা ব্যাংক লি.' ও 'ইছামতি ব্যাংক লি.' দেশের অন্যতম দুটি ব্যাংক। কুশিয়ারা ব্যাংক লি. দেশে-বিদেশে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে। অন্যদিকে, ইছামতি ব্যাংক লি. একটিমাত্র অফিসের মাধ্যমে দেশের অভ্যন্তরেই সমস্ত ব্যাংকিং কার্য সম্পাদন করে। উভয় ব্যাংকই ইতোমধ্যে তাদের স্ব স্ব ক্ষেত্রে সফলতা অর্জন করতে সক্ষম হয়েছে।

  7. 357.

    জনাব আজাদ লটারিতে ৫০,০০,০০০ টাকা বিজয়ী হন। নিজ নামে ব্যাংকে কোন ধরনের হিসাব খোলা তার জন্য অধিক সুবিধাজনক?

  8. 358.

    তালিকাভুক্ত ব্যাংকগুলোর মাত্রাতিরিক্ত ঋণ বিতরণের কাঁরণে দেশে মুদ্রাস্ফীতি দেখা দিয়েছে। এ কারণে কেন্দ্রীয় ব্যাংক জমার হার ১% বৃদ্ধি করেছে। আর্থিকভাবে সচ্ছল কিছু ব্যাংক এটা মানতে পারছে না। তবে কেন্দ্রীয় ব্যাংকের নিকাশ ঘর সুবিধা বঞ্চিত হওয়ার ভয়ে তালিকাভুক্ত ব্যাংকগুলো এটা মানতে বাধ্য হচ্ছে।

  9. 359.

    কতদিন পর একটি চেক বাসি চেকে পরিণত হয়?

  10. 360.

    জনাব পারভেজ আলম জনতা ব্যাংক পিএলসি, ফুলবাড়ী, দিনাজপুর শাখায় একটি হিসাব খুলে নির্দিষ্ট সময়ের জন্য কিছু টাকা জমা রাখেন। সাংসারিক প্রয়োজনে তাঁর কিছু টাকার প্রয়োজন দেখা দিলে তিনি ঐ শাখায় টাকা উত্তোলনের জন্য গমন করেন। কিন্তুব্যাংক তাকে টাকা প্রদানে অস্বীকৃতি জানায়। পরে তিনি ঐ ব্যাংকের ম্যানেজারের পরামর্শে নিয়মিত টাকা জমা ও উত্তোলন করা যাবে এমন একটি হিসাব খোলার পরামর্শ মেনে একটি হিসাব খোলার সিদ্ধান্ত গ্রহণ করেন।

  11. 361.

    বিশেষ দাগকাটা চেকের উদ্দেশ্য হলো—i. জালিয়াতি রোধii. প্রামাণ্য দলিলiii. দ্রুত অর্থ সংগ্রহনিচের কোনটি সঠিক?

  12. 362.

    মি.আজাদ খান যে ব্যাংকে লেনদেন করেন সেটি একটি বৃহৎ ব্যাংকের তালিকাভুক্ত। ব্যাংকটি বড় ব্যাংকের নিয়মকানুন, আদেশ-নিষেধ ও খবরদারি মেনে চলে। ব্যাংকটি তার সংগৃহীত আমানতের ৫% নগদে ও ১৫% ট্রেজারি বিল আকারে ঐ ব্যাংকে জমা রাখে। ব্যাংকটি প্রয়োজন মাফিক ঐ ব্যাংক থেকে ঋণও গ্রহণ করে। সংকটের সময় বড় ব্যাংকটি মি. আজাদ খানের ব্যাংকটিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়।

  13. 363.

    জনাব রায়হান তাঁর পাওনাদার জন্নাব রিপনকে ০৪.০১.২০২৩ ইং তারিখে একটি চেক ইস্যু করেন। তিনি উক্ত চেকের বাম পাশে দুটি সমান্তরাল রেখা টেনে দেন। জনাব রিপনকে চিকিৎসার জন্য কয়েক মাস পর বিদেশে যেতে হয়। তাই তিনি জনাব রায়হানের নিকট থেকে প্রাপ্ত চেকের টাকা উত্তোলনের জন্য ১০.০৭.২০২৩ ইং তারিখে ব্যাংকে উপস্থাপন করেন। কিন্তু ব্যাংক চেকটি প্রত্যাখ্যান করে।

  14. 364.

    PIN নিচের কোন ইলেকট্রনিক ব্যাংকিং সেবার বেলায় প্রযোজ্য হয়?

  15. 365.

    নাবিলা ও শাকিলা দুই বোন। মেঘনা ব্যাংক পিএলসি তে তাদের উভয়েরই ব্যাংক হিসাব আছে। ব্যাংক উভয় বোনকেই দুটি প্লাস্টিক কার্ড প্রদান করে। তারা উভয়েই শপিং মলে কেনাকাটা করতে যায়। তাদের কাছে নগদ টাকা না থাকলেও প্লাস্টিক কার্ডের মাধ্যমে তারা কেনাকাটা করতে সক্ষম হয়। এক্ষেত্রে নাবিলার ব্যাংক অ্যাকাউন্টে টাকা থাকলেও শাকিলার ব্যাংক হিসাবে কোনো টাকা জমা ছিল না।

  16. 366.

    অনলাইন ব্যাংকিং এর সুবিধা হলো—i. এক শাখার চেক অন্য শাখায় ভাঙ্গানো যায়ii. এক শাখা থেকে অন্য শাখায় হিসাবে অর্থ জমা করা যায়iii. এতে জালিয়াতি ও প্রতারণার সম্ভাবনা হ্রাস পায়নিচের কোনটি সঠিক?

  17. 367.

    মি. মুকিত 'খেয়া ব্যাংক'-এ একটি হিসাব খুলেছেন। যেখানে তিনি ব্যাংকের যে কোন শাখায় ব্যাংকিং সময়ের মধ্যে একটি নির্দিষ্ট অঞ্চলে সবধরনের ব্যাংকিং লেনদেন সম্পাদন করতে পারবেন। অন্যদিকে, জনাব ফারুক 'তৃষা ব্যাংকে' একটি হিসাব খুলেছেন। যেখানে তিনি যে কোনো সময়ে যেকোনো জায়গায় ওয়েবসাইটের (Web Site) মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম সম্পন্ন করতে সক্ষম হবেন।

  18. 368.

    জনাব জুলহাস এবং তার স্ত্রী একত্রে ১০ বছর মেয়াদি একটি জীবন বিমা পলিসি গ্রহণ করেছেন। বিমার শর্তানুযায়ী প্রিমিয়াম চালানোর কথা থাকলেও আর্থিক অনটনের কারণে ৪ বছর পরে তারা বিমাপত্রটি চালাতে ব্যর্থ হন। এ ব্যাপারে বিমা কর্মকর্তার কাছে যোগাযোগ করা হলে তিনি বলেন, আপনি যেহেতু বিমা পলিসিটি চালাতে পারছেন না সেহেতু কিছু টাকা নিয়ে এটি বন্ধ করে দেন।

  19. 369.

    বিমার উদ্দেশ্য হলো:

  20. 370.

    মি. সজল মিত্র তাঁর পরিবারের ভবিষ্যতের কথা চিন্তা করে একটি জীবন বিমা পলিসি খুলেছেন। বিমাটির উত্তরাধিকারী করা হয় তাঁর স্ত্রী মিনতি-এর নামে। প্রিমিয়ামের ৬টি কিস্তি পরিশোধের পর সজল মিত্র পরলোকগমন করেন। তাঁর মৃত্যুর পর স্ত্রী মিনতি ও ছেলে কাজল মিত্র পৃথকভাবে বিমা কোম্পানির নিকট বিমাদাবি পেশ করে কিন্তু বিমা কোম্পানি স্ত্রীমিনতিকে বিমাদাবি পরিশোধ করলেও ছেলের দাবি প্রত্যাখ্যান করে।

  21. 371.

    শাহীন ও তুহিন দুই বন্ধু। তারা একই সাথে ডেলটা লাইফ ইন্স্যুরেন্স কোং লি.-এ ১০ বছর মেয়াদি ১২ লক্ষ টাকা মূল্যের দুইটি জীবন বিমাপত্র গ্রহণ করেন। বিমার মেয়াদপূর্তির আগেই শাহীন তার চাকরি হারায়। ফলে তার পক্ষে প্রিমিয়াম চালিয়ে যাওয়া সম্ভব হয় নাই। তবে তুহিন তার বিমাপত্রটির প্রিমিয়াম চালিয়ে যেতে সক্ষম হয়।

  22. 372.

    জনাব আবিদ খন্দকার তাঁর বাড়িটির জন্য 'প্রত্যাশা কোং লি.' এর নিকট ১ বছর মেয়াদি একটি বিমাচুক্তি সম্পাদন করলেন। মেয়াদ উত্তীর্ণের পর জনাব আবিদ 'প্রত্যাশা কোং লি.' এর নিকট বিমাদাবি উপস্থাপন করলেন।প্রত্যাশা কোম্পনি লি. তৎক্ষণাৎ বিমাদাবি পরিশোধে অস্বীকৃতি জানান।

  23. 373.

    ব্যাংক ব্যবস্থার পূর্বসূরী কে?

  24. 374.

    বর্তমানে কোন নীতি অনুসরণ করে ব্যাংকিং কাজ পরিচালিত হচ্ছে?

  25. 375.

    এশিয়ান উন্নয়ন ব্যাংক (ADB) কোন ধরনের ব্যাংক?

  26. 376.

    নিচের কোনটি ব্যাংকিং সেবা?

  27. 377.

    নিচের কোনটি রাষ্ট্রীয় বাণিজ্যিক ব্যাংক?

  28. 378.

    নিচের কোন ব্যাংক ঋণের শেষ আশ্রয়স্থল?

  29. 379.

    কেন্দ্রীয় ব্যাংকের কাজ হলো:
    i. নিকাশ ঘর পরিচালনা
    ii. ঋণের নিয়ন্ত্রণ
    iii. ঋণ আমানত সৃষ্টি
    নিচের কোনটি সঠিক?

  30. 380.

    নিচের কোনটি কেন্দ্রীয় ব্যাংক বহির্ভূত?

  31. 381.

    বাংলাদেশ ব্যাংক নোট ইস্যুর থেকে সম্পত্তি হিসেবে সংরক্ষণ করে—i. স্বর্ণii. রৌপ্যiii. বৈদেশিক মুদ্রানিচের কোনটি সঠিক?

  32. 382.

    ব্যাংক হার বৃদ্ধির ফলাফল হলো—i. দ্রব্য মূল্য হ্রাসii. মুদ্রাস্ফীতি হ্রাসiii. বাজারে ঋণ সরবরাহ বৃদ্ধিনিচের কোনটি সঠিক?

  33. 383.

    কোন ধরনের ব্যাংক হিসাবকে ATM কার্ড সরবরাহ করা হয় না?

  34. 384.

    বরপক্ষ অনেক টাকা ও দানসামগ্রী যৌতুক দাবি করলেও পাত্র হাতছাড়া হওয়ার ভয়ে রামসুন্দর মেয়ের বিয়ের জন্য তাতেই রাজি হয়ে যান। নিজের সম্পদ বিক্রি ও বন্ধক রাখার পরও বিয়ের দিন যৌতুকের কিছু টাকা বাকি থেকে যায়। পুরো যৌতুক বুঝে না নিয়ে বরের পিতা রায়বাহাদুর সন্তানকে বিয়ের আসরে বসতে দিতে রাজি নন। কিন্তু বর বিয়ে না করে বিয়ের আসর ছাড়বেন না ঘোষণা দেয়ায় রায়বাহাদুর পুত্রের বিয়ে সম্পন্ন করার অনুমতি দিতে বাধ্য হন।

  35. 385.

    মানুষ যখন আত্মবিশ্বাসী হয়ে ওঠে তখন তার পক্ষে বড়ো অর্জন সম্ভব হয়। আর আত্মত্মবিশ্বাস তখনই গড়ে ওঠে যখন মানুষ স্বার্থবুদ্ধি ত্যাগ করে কেবল সত্যের অনুসরণ করে। সত্যের চেয়ে বড়ো কোনো শক্তি নেই। তাই অপশক্তি সত্যের মোকাবেলা করতে সবচেয়ে বেশি ভয় পায়।

  36. 386.

  37. 387.

    ১৯৭১ সালের পঁচিশে মার্চ রাতে পাকিস্তানি বাহিনী ঢাকা বিশ্ববিদ্যালয়, ইপিআর সদর দপ্তর ও রাজারবাগ পুলিশ লাইনসহ ঢাকার বেশকিছু জায়গায় একযোগে হত্যাযজ্ঞ চালানোর পরদিন অর্থাৎ ২৬শে মার্চের ঢাকা ছিলো স্তম্ভিত, শোকার্ত ও ভয়াল এক নগরী। কারফিউ থাকলেও তার মধ্যেই ঢাকার বিভিন্ন জায়গা থেকে মানুষজন অলিগলি পাড়ি দিয়ে শহর ছাড়তে শুরু করেছিল। শহরে কোনো ধরনের পরিবহন ছিলো না। মানুষ হতবুদ্ধি হয়ে পড়েছিল। কারও সাথে দেখা হলেও মুখ দিয়ে কথা বের হচ্ছিল না।

  38. 388.

    "আমিত্ব'কে বলি দিয়া স্বার্থ ত্যাগ কর যদি, পরের হিতের জন্য ভাব যদি নিরবধি! নিজ সুখ ভুলে গিয়ে ভাবিলে পরের কথা, মুছালে পরের অশ্রু-ঘুচালে পরের ব্যথা! আপনাকে বিলাইয়া দীন দুঃখীদের মাঝে, বিদূরিলে পর দুঃখ সকালে বিকালে সাঁঝে।তবেই পাইবে সুখ আত্মার ভিতরে তুমি, যা রুপিবে-তাই পাবে, সংসার যে কর্মভূমি!"

  39. 389.

    প্রকৃতিপ্রেমী আরিবা কলেজ ছুটির সময় গ্রামে বেড়াতে এলেই বন্ধুদের সাথে ঘুরতে "যায়। গ্রামীণ নিসর্গ-প্রকৃতি নিয়ে সে কবিতাও লেখে। কিন্তু মায়ের হঠাৎ মৃত্যুতে তার সবকিছুই ওলট-পালট হয়ে গেছে। এবার গ্রামে এলে মন ভালো করার জন্য বন্ধুরা তাকে জোর করে নৌকা ভ্রমণে নিয়ে যায়। কিন্তু আজ নদীর তীরের কাশফুলের অপরূপ সৌন্দর্যও তার মনে পুলক জাগাতে ব্যর্থ হয়। চিরচেনা প্রকৃতিকেও আজ যেন অচেনা লাগে।

  40. 390.

    "হাত রাখো বৈঠায় লাঙলে, দেখোআমার হাতের স্পর্শ লেগে আছে কেমন গভীর। দেখো মাটিতে আমার গন্ধ, আমার শরীরে লেগে আছে এই স্নিগ্ধ মাটির সুবাস।আমাকে বিশ্বাস করো, আমি কোনো আগন্তুক নই।"

  41. 391.

    বিয়ের সাত বছর পরও রশিদ ও মেরিনার কোনো সন্তান নেই। তারা পাশের গ্রামের এক কামেল পিরের কাছে যায়। পির সাহেব রশিদকে বলে যে, "আপনাদের ইচ্ছা পূরণ হবার নয়; আপনি আবার বিয়ে করেন।" রশিদ তার নির্দেশ অমান্য করে স্ত্রীকে শহরের ডাক্তার দেখাতে নিয়ে যায়। ডাক্তারের চিকিৎসায় পরের বছর তাদের ঘর আলো করে সন্তান আসে।

  42. 392.

    ডাক্তারি পেশায় যশ কামিয়ে প্রচুর অর্থবিত্তের মালিক হয়েও নিজ গ্রামের মানুষকে ভুলে যাননি ডা. সামি। তিনি সেখানে আধুনিক চিকিৎসা সুবিধাসম্পন্ন একটি দাতব্য হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ নেন। গ্রামের প্রভাবশালী হোমিওপ্যাথিক ডাক্তার সামাদ মিয়ার আয় কমে যাওয়ার সম্ভাবনা থাকা সত্ত্বেও গ্রামের সাধারণ মানুষের চিকিৎসা সুবিধার কথা ভেবে ডা. সামিকে দাতব্য হাসপাতাল স্থাপনে সহযোগিতা করেন।

  43. 393.

    পানিপথের তৃতীয় যুদ্ধে স্বামী-স্ত্রী হয়েও ইব্রাহিম কার্দি ও জোহরা যথাক্রমে মারাঠা ও মুসলিম বাহিনীর পক্ষে লড়াইয়ে অবতীর্ণ হন। স্ত্রী জোহরা ছদ্মবেশে মারাঠা শিবিরে প্রবেশ করে ইব্রাহিম কার্দিকে মুসলিম শিবিরে যোগ দেয়ার অনুরোধ করেন। কিন্তু ইব্রাহিম কার্দি স্পষ্ট জানিয়ে দেন"যে ফিরে যাবে সে আমি হব না। সে হবে বিশ্বাসঘাতক। সে হবে ইব্রাহিম কার্দির লাশ। আমার সংকটের দিনে যারা আমাকে আশ্রয় দিয়েছে, কর্মে নিযুক্ত করেছে, ঐশ্বর্য দান করেছে সে মারাঠাদের বিপদের দিনে আমি চুপ করে বসে থাকবো? পদত্যাগ করবো? সে হয় না, জোহরা।"

  44. 394.

    বাংলাদেশে একসময় ইংরেজরা চাষীদের দিয়ে জোর করে নীলচাষ করাতো। নীলচাষে বাধ্য হওয়ার ফলে চাষীরা তাদের প্রয়োজনীয় ফসল ফলাতে পারতো না। অত্যাচারী ইংরেজদের জোর করে নীলচাষ করানোর বিরুদ্ধে ১৮৫৯ খ্রিষ্টাব্দে কৃষকরা বিদ্রোহ ঘোষণা করে। ধীরে ধীরে বিস্তৃত অঞ্চল জুড়ে নীল বিদ্রোহ ছড়িয়ে পড়ে।

  45. 395.

    1.

    (ক) 'অ' ধ্বনি উচ্চারণের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ।অথবা(খ) নিচের যে-কোনো পাঁচটি শব্দের উচ্চারণ লেখ:চক্ষুষ্মান, জ্ঞাতি, মুক্তমঞ্চ, অন্ত্যেষ্টিক্রিয়া, লভ্যাংশ, দক্ষ, অপরাহ্ণ।

  46. 396.

    1.

    পর্যটন শিল্পের সমস্যা ও সম্ভাবনা

  47. 397.

    2.

    (ক) বাংলা একাডেমি প্রণীত বাংলা বানানের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ।অথবা,(খ) যে কোনো পাঁচটি শব্দের বানান শুদ্ধ করে লেখ:আকাংখ্যা, শান্তনা, কৃচ্ছতা, স্টেডিয়াম, গীতাঞ্জলী, পিপিলিকা, শিরচ্ছেদ, মনোপুত।

  48. 398.

    2.

    মুক্তিযুদ্ধের চেতনা

  49. 399.

    3.

    (ক) ক্রিয়ার শ্রেণিবিভাগ উদাহরণসহ আলোচনা কর।অথবা,(খ) নিচের অনুচ্ছেদ থেকে পাঁচটি বিশেষণ নির্বাচন কর:সকালে মা তার ঘুমন্ত শিশুকে জাগিয়ে গরম দুধ খাওয়ালেন। এরপর দুই বছরের অবুঝ শিশুটিকে নিয়ে বাগানে লাল লাল ফুল দেখালেন। সদ্যফোটা ফুলগুলো ছিল চমৎকার। ঝকঝকে রোদে পরিবেশও ছিল মনোরম।

  50. 400.

    3.

    বিজ্ঞান ও আধুনিক জীবন