Dinajpur Board দিনাজপুর বোর্ড ২০২৫

662টি প্রশ্ন

  1. 101.

    মিসেস আলিয়ার ক্ষুধার্ত হওয়ার অনুভূতির সাথে বিপণনের কোন মৌলিক ধারণার মিল হয়েছে?

  2. 102.

    মিসেস আলিয়ার কাচ্চি বিরিয়ানি খাওয়ার ইচ্ছা চাহিদার যে শর্তপূরণ করেছে তা হলো—i. আকাঙ্ক্ষাii. সামর্থ্যiii. অর্থ ব্যয়ের ইচ্ছানিচের কোনটি সঠিক?

  3. 103.

    বিপণনে দৃষ্টিতে বাজার হলো—i. একটি স্থানii. বর্তমান ক্রেতাiii. সম্ভাব্য ক্রেতানিচের কোনটি সঠিক?

  4. 104.

    চাল, ডাল, আটা, ময়দা ইত্যাদি কোন ধরনের পণ্য?

  5. 105.

    সুরমা হাউজিং কোম্পানি ঢাকার অদূরে ১৫০ বিঘা জমির ওপর 'আমার বাড়ি' নামে একটি আবাসিক প্রকল্প গড়ে তুলেছে। গ্রাহকদের মনোযোগ আকর্ষণ এবং কিনতে আগ্রহী করে তোলার জন্য প্রতিষ্ঠানটি দক্ষ বিক্রয়কর্মী নিয়োগ ছাড়াও বিভিন্ন পত্রিকা ও টেলিভিশনে বিজ্ঞাপন প্রচার করে। ফলে অল্প সময়ের মধ্যে প্রতিষ্ঠানটি সফলতা অর্জন করে। প্রকল্পটিতে কিছু লোকের কর্মসংস্থানের পাশাপাশি মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন হয়।

  6. 106.

    যে সকল পণ্য ক্রেতারা সাধারণত কিনতে আগ্রহী থাকে না তাদেরকে কী পণ্য বলা হয়?

  7. 107.

    জনাব শামীম একটি প্রতিষ্ঠানে উচ্চপদে কর্মরত। তিনি বিপণন নিয়ন্ত্রণের সঠিক কৌশল নির্ধারণের জন্য কার্যপরিকল্পনা গ্রহণ, সংগঠিতকরণ, প্রেষণাদান এবং নিয়ন্ত্রণ সংক্রান্ত, কার্যাবলি সম্পাদন করেন। তিনি কোম্পানিটির বিজ্ঞাপনের দিকেও নজর রাখেন। তিনি মনে করেন, বিপণনের সকল কার্যক্রম ভোক্তাদেরকে কেন্দ্র করে সম্পাদন করা উচিত।

  8. 108.

    পণ্যের জীবন চক্রের কোন স্তরে বিক্রয় দ্রুত বাড়তে থাকে?

  9. 109.

    বগুড়ার স্বল্পশিক্ষিত যুবক রাকিব নিজ গ্রামে একটি প্রতিষ্ঠান গড়ে তুললেন। এর মাধ্যমে তিনি ভাড়ার বিনিময়ে কৃষকদের উৎপাদিত আলু সংরক্ষণের দায়িত্ব নিলেন। পরবর্তীতে কৃষকদের চাহিদামতো সময়ে তা তাদেরকে সরবরাহ করতেন। অন্যদিকে, তার বন্ধু হাসান বিভিন্ন ধরনের সবজির বৈশিষ্ট্য, স্বাদ, আকার ইত্যাদির ভিত্তিতে মৌলিক সীমারেখা নির্ধারণ করেন এবং ভোক্তাদের নিকট তা বিক্রি করেন। এতে তার বিপণন কাজ সহজ হয় এবং প্রতিযোগিতা মোকাবিলার মাধ্যমে ব্যবসায়ে সফলতা আসে।

  10. 110.

    কোন মূল্য নির্ধারণ পদ্ধতিতে ক্রেতার দৃষ্টভঙ্গির ওপর নির্ভর করতে হয়?

  11. 111.

    কাজির বাজারের ইমরান একজন ইলিশ বিক্রেতা। সে প্রতিনিয়ত দেশের বিভিন্ন স্থানে বিশেষ করে বরিশাল, চট্টগ্রাম ও খুলনা থেকে ইলিশ সংগ্রহ করে সিলেটের পাইকারি ও খুচরা বিক্রেতার নিকট বিক্রি করে। পরবর্তীতে যুক্তরাজ্যে বসবাসরত তার ভাইয়ের দোকানে বিশেষ আবরণের মাধ্যমে বড় আকৃতির ইলিশগুলো প্রেরণ করে। এর ফলে পণ্যের গুণগত মান অক্ষুণ্ণ রেখে বিদেশে তার প্রেরিত ইলিশের বিক্রয় বৃদ্ধি পায়। ফলে স্বল্প সময়ে তার ব্যবসায়ে সুনাম অর্জন করে।

  12. 112.

    মূল্য নির্ধারণের সাধারণ উদ্দেশ্য হলো—
    i. টিকে থাকা
    ii. পণ্য মানে নেতৃত্ব
    iii. বাজার শেয়ার বৃদ্ধি
    নিচের কোনটি সঠিক?

  13. 113.

    জনাব ফয়সাল একটি আসবাবপত্র কারখানার মালিক। তিনি ক্রেতাদের উদ্দেশ্যে উৎকৃষ্টমানের রকমারি কাঠজাত পণ্য যেমন: খাট, আলমারি, চেয়ার, টেবিল ইত্যাদি উৎপাদন করে তা নিজস্ব শোরুমে বিক্রয় করে থাকেন। তাছাড়াও তিনি দেশের নামিদামি হোটেলেও পণ্য সরবরাহ করে থাকেন। ক্রেতাদের আকৃষ্ট করার লক্ষ্যে তিনি পত্রিকায় প্রচারের ব্যবস্থা করেন। ফলে তার পণ্যের সুনাম অল্প দিনেই চারদিকে ছড়িয়ে পড়ে।

  14. 114.

    'নাবিল কম্পিউটার' একটি বিখ্যাত কম্পিউটার কোম্পানি। কোম্পানিটি বহুদিন ধরে ডিজিটাল যুগের ক্রেতাদের অর্থাৎ অল্প বয়সী ক্রেতাদের চাহিদা অনুসারে বাজারে সেবা প্রদান করে আসছে। বাংলাদেশের বাজারে পণ্যটির প্রচুর সুনাম থাকা সত্ত্বেও পণ্যের বৈচিত্র্যতা, বৈশিষ্ট্য, নকশা ইত্যাদির কারণে সকল পেশার ও শ্রেণির ক্রেতাদের নিকট তা বিক্রয় করতে পারছে না। বর্তমানে কোম্পানিটি সকল শ্রেণির ক্রেতাদের পণ্যক্রয়ের প্রতি আকৃষ্ট করার চিন্তা করছে।

  15. 115.

    নিচের কোনটি বহিঃবিজ্ঞাপন?

  16. 116.

    আজিজ সাহেব একটি স্বনামধন্য মিষ্টি বিপণির মালিক। তার বিপণিটি সিলেটের একটি অভিজাত এলাকায় অবস্থিত। প্রতিদিন বিভিন্ন স্থান হতে বহুসংখ্যক ক্রেতা তার বিপণিতে মিষ্টিজাতীয় পণ্য খেতে আসে। সম্প্রতি কিছু ক্রেতা তার বিপণিতে এসে অভিযোগ করেন যে, রাস্তার পাশে কিছুসংখ্যক দোকানে কম মূল্যে মিষ্টি বিক্রয় হচ্ছে। জনাব আজিজ বলেন যে, ক্রেতার উপলব্ধি, পণ্যের মান, ডিজাইন ইত্যাদি কারণেমূল্যের তারতম্য রয়েছে। এরপরও তার ব্যবসায়টি সুনামের সাথে এগিয়ে যাচ্ছে।

  17. 117.

    রহমান ঢেউটিন কোম্পানি রাস্তার পাশের দেয়ালে রঙ করে নিজের প্রতিষ্ঠানের ঢেউটিং এর ছবি এঁকে প্রচার করে। উদ্দীপকে রহমান ঢেউটিন কোন ধরনের বিজ্ঞাপন মাধ্যম ব্যবহার করেছে?

  18. 118.

    মালিহা কোম্পানি একটি প্রতিষ্ঠিত ভোগ্য পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি ২০১৬ সালে বোতলজাত ডাবের পানি বিপণন শুরু করে। পণ্যটি বাজারে ছাড়ার পর ক্রেতাদের অবগত করার উদ্দেশ্যে বিজ্ঞাপনের ব্যবস্থা করেন। এতে পণ্যের বিক্রি বেড়ে যায়। ২০১৮ সালে পণ্যটির বিক্রি সর্বোচ্চ পর্যায়ে পৌছায়। কিন্তু মুনাফার পরিমাণ কমতে থাকে। এমতাবস্থায় প্রতিষ্ঠান নতুন কৌশল ব্যবহারের উদ্যোগ নিতে চাচ্ছে।

  19. 119.

    বিনামূল্যে মূল পণ্যের সাথে অন্য একটি পণ্য ফ্রি দিলে তাকে কী বলে?

  20. 120.

    সেলভিন লিমিটেড ২ কেজি ওজনের প্রক্রিয়াজাতকৃত পানি উৎপাদন ও বিক্রয় করে। প্রতিষ্ঠানটির পরিবর্তনশীল ব্যয় ৮ টাকা, স্থায়ী ব্যয় ৬,০০,০০০ টাকা। এছাড়া প্রতিষ্ঠানটির প্রত্যাশিত বিক্রয়ের পরিমাণ হলো মাসে ৫০,০০০ একক।

  21. 121.

    চিহ্নিত উদ্যোক্তা কর্তৃক কোনো পণ্যের অর্থ প্রদত্ত মাধ্যমে নৈর্ব্যক্তিক উপস্থাপনাকে কী বলে?

  22. 122.

    সিলেটের উপশহরে তাজিদ রিয়েল এস্টেট কোম্পানির একটি আবাসন প্রকল্প রয়েছে। কোম্পানিটি পত্রিকা, সেমিনার ও টিড়ির মাধ্যমে প্রকল্প সংক্রান্ত যাবতীয় তথ্য প্রচার করে যেন সম্ভাব্য ক্রেতারা প্লট ক্রয়ে আকৃষ্ট হয়। সম্প্রতি কোম্পানিটি বর্ষবরণ উপলক্ষ্যে প্লট বুকিং এ নগদ ৬% ছাড় এবং একটি ল্যাপটপ উপহার হিসেবে প্রদান করছে। এতে কোম্পানিটির প্লট বিক্রয় ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে।

  23. 123.

    তাৎক্ষণিক বিক্রয় বৃদ্ধির জন্য কোন কৌশলটি বেশি কার্যকর?

  24. 124.

    জনাব ইমরান খুলনা যাওয়ার উদ্দেশ্যে বাসে বসে আছেন। এমন সময় একটি লোক বাসে উঠে প্রত্যেক যাত্রীকে একটি করে কাগজ দিয়ে বাস থেকে নেমে গেলেন। জনাব ইমরান কাগজটি পড়ে দেখলেন 'গাছ লাগান পরিবেশ বাঁচান' এ সম্পর্কে অনেক বিষয় সেখানে সুন্দর ভাষায় লেখা আছে। তিনি যখন খুলনায় পৌছালেন এবং দেখলেন বহুতল বিশিষ্ট একটি দালানের গায়ে একই বিষয় লেখা। সাধারণ মানুষ হিসেবে জনাব ইমরান এ দুইধরনের লেখার মাধ্যমে কোনো পার্থক্য পেলেন না।

  25. 125.

    সংস্কৃতি ও ব্যক্তিত্ব দ্বারা প্রয়োজনে বাস্তব প্রকাশকে কী বলে?

  26. 126.

    বিপণনের মৌলিক ধারণা কোনটি?

  27. 127.

    বিপণনের বৈশিষ্ট্য হলো—
    i. গতিশীল প্রক্রিয়া
    ii. ভোক্তামুখী
    iii. সামাজিক প্রক্রিয়া
    নিচের কোনটি সঠিক?

  28. 128.

    পণ্যের নির্দিষ্ট মানদণ্ড নির্ধারণ করার কাজকে কী বলে?

  29. 129.

    নিচের কোন বিপণন কাজের মাধ্যমে ব্যবসায়িক প্রতিষ্ঠানে অর্থের আগমন ঘটে?

  30. 130.

    পূর্ব নির্ধারিত মান অনুযায়ী পণ্য শ্রেণিবিভাগ করাকে কী বলে?

  31. 131.

    ব্যক্তিগত বা পারিবারিক প্রয়োজনে যারা পণ্য বা সেবা ক্রয় করে তারা কোন বাজারের সদস্য?

  32. 132.

    আয়, পেশা, বয়স ইত্যাদি বিভক্তিকরণের কোন চালকের অন্তর্ভুক্ত?

  33. 133.

    মনস্তাতিক বাজার বিভক্তিকরণের চালক হলো-i. পরিবারের আয়তনii. সামাজিক শ্রেণিiii. জীবন ধাঁচনিচের কোনটি সঠিক?

  34. 134.

    আশা পিঠা ঘর স্থানীয় ক্রেতাদের জন্য উন্নতমানের বিভিন্ন ধরনের পিঠা তৈরি ও বিপণন করে। প্রতিষ্ঠানটি যথাযথ মূল্য নির্ধারণসহ প্রচারের জন্য লিফলেট বিতরণ করে। একই সাথে ক্রেতাদের চাহিদা অনুযায়ী বাসায় পিঠা পৌঁছে দেয়। ক্রেতাদের সর্বেচ্চ গুরুত্ব নেয়ার কারণে প্রতিষ্ঠানটি খুবই জনপ্রিয়।আশা পিঠা ঘর বিপণনের যে বিষয়টিকে গুরুত্ব নিয়েছে তার নাম কী?

  35. 135.

    আশা পিঠা ঘর স্থানীয় ক্রেতাদের জন্য উন্নতমানের বিভিন্ন ধরনের পিঠা তৈরি ও বিপণন করে। প্রতিষ্ঠানটি যথাযথ মূল্য নির্ধারণসহ প্রচারের জন্য বিফলেট বিতরণ করে। একই সাথে ক্রেতাদের চাহিদা অনুযায়ী বাসায় পিঠা পৌঁছে দেয়। ক্রেতাদের সর্বেচ্চ গুরুত্ব নেয়ার কারণে প্রতিষ্ঠানটি খুবই জনপ্রিয়।আশা পিঠা ঘর কর্তৃক গৃহীত কৌশলের কেন্দ্র বিন্দুতে অবস্থানকারী পক্ষের বৈশিষ্ট্য হলো-i. বাজারের রাজাii. মূলশক্তিiii. আয়ের উৎসনিচের কোনটি সঠিক?

  36. 136.

    সরকারি বাজারের বৈশিষ্ট্য হলো-i. জনকল্যানii. মুনাফা অর্জনiii. সামাজিক দায়বদ্ধতানিচের কোনটি সঠিক?

  37. 137.

    মিসেস নাজনীন সমাজের বিভিন্ন শ্রেণির নারীদের জন্য বিশেষ ডিজাইনের শাড়ি বিপণন করেন। স্বাধীনচেতা ও উচ্চাকাঙ্ক্ষী নারীরা এখান থেকে শাড়ি কিনে তৃপ্তি পায়। মিসেস নাজনীন বাজার বিভক্তিকরণের কোন চলকটি ব্যবহার করেছেন?

  38. 138.

    নিচের কোনটি ভৌগোলিক বাজারবিভক্তি করণের অন্তর্ভুক্ত উপাদান-

  39. 139.

    জনাব হাবিব একজন আলু ব্যবসায়ী। লালমনিরহাট জেলার উৎপাদিত উন্নতজাতের আলুর চাহিদা খুব ব্যাপক। জনাব হাবিব উৎপাদন মৌসুমে লালমনিরহাট জেলা থেকে আলু সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানের পাইকারদের কাছে সরবরাহ করে থাকেন। এ বছর আলুর বাম্পার ফলন হওয়ায় আলুর দাম কমে যায়। ফলে তিনি কাঙ্ক্ষিত মুনাফা অর্জনে ব্যর্থ হন। এ পরিস্থিতিতে জনাব হাবিব খুবই চিহ্নিত হয়ে পড়েছেন।

  40. 140.

    রূপসা লিমিটেড-এর ২০২০ ও ২০২১ সালের উৎপাদন চিত্র নিম্নরূপ:উল্লেখ্য ২০১৯ সালে প্রতিষ্ঠানটির মোট উৎপাদনশীলতা ছিল ১.৬৮।

    বিবরণ | ২০২০ সাল | ২০২১ সাল
    উৎপাদনের পরিমাণ | ২ লক্ষ একক | ২.৫০ লক্ষ একক
    বিক্রয়মূল্য (একক প্রতি) | ৯০০ টাকা | ১,০০০ টাকা
    ব্যবহৃত কাঁচামালের মূল্য | ৬ কোটি টাকা | ৮ কোটি টাকা
    বেতন ও মজুরি বাবদ ব্যয় | ২ কোটি টাকা | ২ কোটি টাকা
    যন্ত্রপাতির ব্যয় | ১ কোটি টাকা | ১ কোটি টাকা
    অন্যান্য ব্যয় | ৫০ লক্ষ টাকা | ৫০ লক্ষ টাকা

  41. 141.

    মিস মনিষা নিজ গ্রামের দরিদ্র, নিরক্ষর, স্বল্পশিক্ষিত বেকার নারীদের নিয়ে 'বুনন' নামে একটি কারখানা গড়ে তোলেন। সেখানে নারীরা কঠোর পরিশ্রম করে হাতের তৈরি নকশিকাঁথা, খেলনাসামগ্রী ও থ্রি পিস ইত্যাদি তৈরি করে বাজারে বিক্রি করে। ফলে গ্রামের পিছিয়ে পড়া নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে তাদের জীবিকা নির্বাহে ও জীবনযাত্রার মান উন্নয়নে মিস মনিষার প্রতিষ্ঠিত 'বুনন' প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

  42. 142.

    জনাব আসলাম দিনাজপুর জেলার ১০ বিঘা জমিতে উন্নত প্রজাতির ড্রাগন ফলের চাষ শুরু করেন। তার উৎপাদিত ড্রাগন ফল সুস্বাদু হওয়ায় সারা দেশে ক্রেতাদের কাছে চাহিদা ব্যাপক। বর্ধিত চাহিদার কথা মাথায় রেখে তিনি ব্যাংক থেকে দশ লক্ষ টাকা ঋণ নিয়ে উন্নত বীজ সংগ্রহ করে ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আরও ব্যাপকভাবে ড্রাগন উৎপাদন শুরু করেন। বর্তমানে তিনি ড্রাগন ফল বিক্রি করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন। তার দেখাদেখি অনেকেই ড্রাগন চাষে উৎসাহিত হচ্ছে।

  43. 143.

    "মনিকা ডল হাউস" একটি খেলনা উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান। বিভিন্ন দিবস উপলক্ষ্যে প্রতিষ্ঠানটি ক্রেতাদের রুচি ও চাহিদা অনুযায়ী খেলনা তৈরি করে। খেলনাগুলোর মানের পরিবর্তন না করে শুধু বাহ্যিক সৌন্দর্য্যকে আকর্ষণীয় করে খেলনা উৎপাদন ও বিপণন করে। প্রথমদিকে বিক্রয় বেশি হলেও আস্তে আস্তে বিক্রয় কমে যায়। ফলে প্রতিষ্ঠানটি দীর্ঘমেয়াদি সফলতা অর্জন করার লক্ষ্যে উন্নত ও নতুন কলাকৌশল এবং কম্পিউটারভিত্তিক প্রযুক্তি ব্যবহার করে নতুন ডিজাইনে খেলনা উৎপাদন ও বিপণন শুরু করে।

  44. 144.

    জনাব সৈকত একটি বৈদ্যুতিক পাখা তৈরি কারখানার মান ব্যবস্থাপক। মান ব্যবস্থাপনায় তিনি সবসময় ভোক্তার সন্তুষ্টির জন্য পণ্য পরিদর্শন, পরীক্ষণ সংক্রান্ত খরচ প্রভৃতির ওপর বেশি জোর দেন। এছাড়া তিনি মান নিয়ন্ত্রণের প্রতিটি ক্ষেত্রে অত্যন্ত গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করেন। এতে মানসম্মত পণ্য উৎপাদনে প্রতিষ্ঠানটি সফল হয়েছে।

  45. 145.

    জনাব আকাশ চট্টগ্রামের হালিশহর এলাকায় "আধুনিক ফার্নিচার" নামে একটি শো-রুম প্রতিষ্ঠা করেন। তিনি ফার্নিচার তৈরিতে মানসম্মত কাঠ ও অন্যান্য উপকরণ ব্যবহার করেন। পাশাপাশি অভিজ্ঞ ও দক্ষ কারিগর দ্বারা অল্প খরচে ফার্নিচার সামগ্রী তৈরি করেন। মানসম্মত হওয়ায় তার ফার্নিচার বেশ জনপ্রিয়তা অর্জনে সক্ষম হয়। সম্প্রতি তিনি ক্রেতাদের পছন্দ ও চাহিদা অনুযায়ী যুগের সাথে তাল মিলিয়ে নান্দনিক কারুকার্য সম্বলিত ফার্নিচার তৈরির ব্যবস্থা করেন। এতে তার প্রতিষ্ঠানের বিক্রয় আরও ব্যাপক আকারে বৃদ্ধি পায়।

  46. 146.

    সোনালী ইলেকট্রনিকস লিমিটেড LED টিভি উৎপাদন ও বাজারজাতকারী প্রতিষ্ঠান। এটি ক্রেতাদের ৫ বছরের গ্যারান্টি দিয়ে থাকে। গত বছর প্রতিষ্ঠানটির ৩০% টিভি নষ্ট হওয়াতে ফেরত আসে। গ্যারান্টি অনুযায়ী টিভি দিতে না পারায় ক্রেতারা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করে। ফলে মামলা পরিচালনার জন্য প্রতিষ্ঠানটি প্রচুর লোকসানের সম্মুখীন হয়। ভবিষ্যতে কাঁচামাল ও প্রযুক্তি উন্নয়নের মাধ্যমে উৎপাদিত টেলিভিশনের ত্রুটি চিহ্নিতকরণ, সংশোধনমূলক ব্যবস্থা ও পণ্যের পুনঃডিজাইন করার মাধ্যমে পুনরায় উৎপাদন শুরু করে বর্তমান অবস্থা থেকে মুক্তি পেতে চায়।

  47. 147.

    "আনন্দ ট্রাভেলস" ঢাকা-কক্সবাজার অত্যাধুনিক বিলাসবহুল এসি বাস সার্ভিস পরিচালনা করে। গত সপ্তাহে তাদের ৩০ শতাংশ টিকেট অবিক্রীত থাকে। ফলে প্রতিষ্ঠানটি লোকসানের সম্মুখীন হয়। বর্তমানে প্রতিষ্ঠানটি লোকসান পুষিয়ে নেওয়ার জন্য ভোক্তাদের চাহিদা, পছন্দ ও সামর্থ্য অনুযায়ী এসি ও নন-এসি গাড়ির মাধ্যমে বিভিন্ন দামের টিকেটের ব্যবস্থা করে, যাতে করে সব ধরনের ভোক্তার কাছে এই প্রতিষ্ঠানের গ্রহণযোগ্যতা বৃদ্ধি পায়।

  48. 148.

    "স্মার্ট ইলেকট্রনিকস লিমিটেড" আধুনিক ডিজাইনের ফ্রিজ তৈরি ও বিপণন করে থাকে। প্রতিষ্ঠানটি উৎপাদনের পূর্বে বাজার চাহিদা পূর্বানুমান করে সে অনুযায়ী ফ্রিজ উৎপাদনের জন্য কারিগরি দিক বিবেচনা করে। পরবর্তীতে প্রতিষ্ঠানটির উৎপাদিত ফ্রিজ সম্ভাব্য বাজার পর্যবেক্ষণের জন্য সীমিত আকারে উৎপাদন করে বাজারে ছাড়ে। ভোক্তাদের নিকট উক্ত ডিজাইনের ফ্রিজ বেশ সমাদৃত হওয়ায় প্রতিষ্ঠানটি ব্যাপক পরিমাণে উৎপাদনের চিন্তা করছে।

  49. 149.

    জনাব বাদল "বাদল ফুডস" এর স্বত্বাধিকারী। তিনি বিভিন্ন ধরনের বেকারি পণ্য উৎপাদনের লক্ষ্যে কী উৎপাদন করবেন, কীভাবে এবং কাদের নিয়ে উৎপাদন করবেন ইত্যাদি বিষয়ে পূর্ব থেকেই সিদ্ধান্ত নেন। বাজারে পণ্যের সম্ভাব্য চাহিদা বিবেচনা করে বিস্কুট, কেক, চানাচুর ইত্যাদি পণ্য উৎপাদন শুরু করেন। তিনি প্রথম থেকে কাঁচামালের অবচয় রোধ করে মিতব্যয়ী উৎপাদনের পরিমাণ নির্ধারণ করেন। ফলে দিনের উৎপাদিত পণ্য দিনের শেষে বিক্রয় হয়ে যায়। সার্বিকভাবে উৎপাদিত পণ্যের মজুদ এড়ানো সম্ভব হয়।।

  50. 150.

    চিত্র 'Q' এর 'A' হচ্ছে—