Dinajpur Board দিনাজপুর বোর্ড ২০২৫

662টি প্রশ্ন

  1. 401.

    3.

    বাংলাদেশের পর্যটন শিল্প

  2. 402.

    4.

    (ক) উপসর্গ কাকে বলে? যে কোনো চারটি বিদেশি উপসর্গের সাহায্যে একটি করে শব্দ গঠন কর।অথবা,(খ) ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় কর (যে কোনো পাঁচটি)।গজানন, ভাষান্তর, বাগদত্তা, আত্মীয়স্বজন, লালচে, জীবনতরী, অরুণরাঙা, প্রশান্তি।

  3. 403.

    4.

    মানব কল্যাণে বিজ্ঞান

  4. 404.

    5.

    যুদ্ধ ও বর্তমান বিশ্ব

  5. 405.

    5.

    (ক) বাক্য কাকে বলে? অর্থানুসারে বাক্যের শ্রেণিবিভাগ উদাহরণসহ আলোচনা কর।অথবা,(খ) বন্ধনীর নির্দেশ অনুসারে যে কোনো পাঁচটি বাক্য রূপান্তর কর।(i) এখানে আমি বহুদিন আগে এসেছি। (নেতিবাচক)(ii) জানিতাম না দেনাপাওনা কী স্থির হইল। (অস্তিবাচক)(iii) কীর্তিমানের মৃত্যু নেই। (জটিল)(iv) প্রকৃতির যে ধর্ম মানুষের সে ধর্ম। (সরল)(v) মানুষটা সমস্ত রাত খেতে পাবে না। (প্রশ্নবোধক)(vi) বাংলাদেশের চিরস্থায়িত্ব কামনা করি। (ইচ্ছাসূচক)(vii) সংবাদটি পড়ে মর্মাহত হলাম। (আবেগসূচক)(viii) তোমাকে এই খাতায় লিখতে হবে। (অনুজ্ঞাবাচক)

  6. 406.

    6.

    (ক) যে কোনো পাঁচটি বাক্য শুদ্ধ করে লেখ:(i) তার সাথে আমার সখ্যতা আছে।(ii) আপনার কি মনে হয় না, বিধি লঙ্ঘন হয়েছে?(iii) আমি স্বরস্বতী কোলে গজাননের ছোট ভাইটি।(iv) সবার সু-স্বাস্থ্য কামনা করছি।(v) কারো ফাগুন মাস, কারো সর্বনাশ।(vi) অধ্যাপনাই ছাত্রদের তপস্যা।(vii) সে কুপুরুষের মতো কথা বলছে।(viii) মিলিটারি এখন যাবতীয় গাড়িগুলো থামোচ্ছে।অথবা,(খ) অনুচ্ছেদটি শুদ্ধ করে লেখ:শহরের বাজারে তরিতরকারী ফলমূলের দাম অতি চড়া। গা থেকে কিনে বাজারে গিয়ে বেঁচে আসে তারা, কিছু রোজগার হবে। একা মাসির ভরশা হয় না সালতি বেয়ে অতদূর যেতে, যাওয়া-আসাও একার দাড়া হবে না তার।

  7. 407.

    7.

    যে কোনো দশটি শব্দের পারিভাষিক রূপ লেখ:Auction, Bibliography, White-paper, Delta, Ethics, Fascism, Surplus, Hoarder, Interim, Manpower, Cargo, Pay-bill, Octave, Reform, Thesisঅথবা,বাংলায় অনুবাদ কর: Patriotism is love for one's country. It is a powerful sentiment and wholly unselfish and noble. A patriot can sacrifice even his own life for the welfare of his country. It is an idealism that gives courage and strength, but false patriotism makes a man narrow-minded and selfish.

  8. 408.

    8.

    (ক) কলেজের শেষ দিনের অনুভূতি বর্ণনা করে একটি দিনলিপি লেখ।অথবা,(খ) বন্যার পরে তোমার এলাকার ক্ষয়ক্ষতির বর্ণনা দিয়ে একটি প্রতিবেদন তৈরি কর।

  9. 409.

    9.

    (ক) এইচএসসি পরীক্ষার প্রয়োজনীয় প্রস্তুতি জানিয়ে বন্ধুকে একটি বৈদ্যুতিন চিঠি লেখ।অথবা,(খ) এডিস মশা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করে পৌরসভার মেয়রের নিকট একটি আবেদনপত্র লেখ।

  10. 410.

    10.

    (ক) সারাংশ লেখ:অনেকের ধারণা এই যে, মহৎব্যক্তি শুধু উচ্চবংশেই জন্মগ্রহণ করিয়া থাকেন, নিচুকূলে মহতের জন্ম হয় না। কিন্তু প্রকৃতির দিকে দৃষ্টিপাত করিলেই দেখা যায় মানুষের ধারণা অতিশয় ভ্রমাত্মক। পদ্মফুল ফুলের রাজা। রূপে গল্পে সে অতুলনীয়। কিন্তু ইহার জন্য হয় পানের অযোগ্য পানিভরা এঁদো পুকুরে। পক্ষান্তরে বটবৃক্ষ বৃক্ষের মধ্যে বিশেষ মর্যাদাসম্পন্ন বটে, অথচ বহু বৃক্ষের ফল আমরা আস্বাদন করি, এত খ্যাতনামা যে বটগাছ তার ফল আমাদের অখাদ্য।অথবা,(খ) ভাব-সম্প্রসারণ কর।মানুষ বাঁচে তার কর্মের মধ্যে, বয়সের মধ্যে নহে।

  11. 411.

    11.

    (ক) খাদ্যে ভেজাল ও তার প্রতিকার বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা কর।অথবা,(খ) "রক্ত দেই জীবন বাঁচাই" শিরোনামে একটি খুদে গল্প লেখ।

  12. 412.

    উদ্দীপকে সাংগঠনিক স্তর অনুযায়ী কোন ধরনের সমবায় সমিতির কথা বলা হয়েছে?

  13. 413.

    উদ্দীপকের হামদান গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিঃ এর কার্যক্রম ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে নিচের কোনটির অন্তর্গত?

  14. 414.

    উদ্দীপকে ব্যবসায় পরিবেশের কোন উপাদানের প্রতি ইঙ্গিত করা হয়েছে?

  15. 415.

    রিমঝিম পেইন্ট লিমিটেড এর ন্যূনতম পরিচালক সংখ্যা কত জন?

  16. 416.

    রিমঝিম পেইন্ট লিমিটেড নিবন্ধন পাওয়ার পর মূলধন সংগ্রহের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়। জনগণ এতে যথেষ্ট সাড়া দেয়।উদ্দীপকে রিমঝিম পেইন্ট লিমিটেড—i. বিবরণ পত্র প্রচার করেছেii. একটি প্রাইভেট লিমিটেড কোম্পানিiii. পরিমেল নিয়মাবলি বাধ্যতামূলকভাবে তৈরি করবেনিচের কোনটি সঠিক?

  17. 417.

    জনাব রোজালিন ক্রেতাদের জন্য বিনিময় সহায়ক কোন কাজটি সম্পাদন করেন?

  18. 418.

    জনাব রোজালিন মধ্যপ্রাচ্য হতে গুঁড়াদুধ দেশে এনে ওজন অনুযায়ী আলাদা প্যাকেট মোড়কজাত করে মায়ানমারে বিক্রি করে। মায়ানমারের ক্রেতাদের দৃষ্টি আকর্ষণের জন্য তিনি পণ্যের গুণাগুণ সংবলিত বিভিন্ন তথ্য ক্রেতাদের সরবরাহ করেন।জনাব রোজালিন—i. পুন:রপ্তানি বাণিজ্যের সাথে জড়িতii. স্থানগত উপযোগ সৃষ্টি করেনiii. প্রমিতকরণ কাজটি সম্পাদন করেননিচের কোনটি সঠিক?

  19. 419.

    উদ্দীপকে অংশীদারি ব্যবসার বিলোপসাধনের কোন পদ্ধতির কথা বলা হয়েছে?

  20. 420.

    নতুন পণ্য আবিষ্কার ব্যবসার সামাজিক দায়বদ্ধতার কোন পক্ষের সাথে সংশ্লিষ্ট ?

  21. 421.

    মলয় চাকমা বান্দরবান জেলার একজন অধিবাসী। তিনি পাহাড়ী অঞ্চলে আনারস চাষ করেন। পাহাড়ের উপযুক্ত মাটি, পরিমিত বৃষ্টিপাত ও অন্যান্য পরিবেশ অনুকূলে থাকায় প্রতি বছর আনারসের ব্যাপক ফলন হয়। পাহাড়ি অঞ্চলের আনারস খুবই সুস্বাদু হওয়ায় দেশের বিভিন্ন জেলায় এই আনারসের ব্যাপক চাহিদা রয়েছে। কিন্তু পাহাড়ি অঞ্চলের সাথে দেশের অন্যান্য জেলার যোগাযোগ ব্যবস্থা অনুকূলে না থাকায় তিনি মাঝে মাঝে আনারস উৎপাদন নিয়ে চিন্তিত থাকেন।

  22. 422.

    নাজমা বেগম একজন হস্তশিল্প ব্যবসায়ী। তিনি পটুয়াখালী জেলার পর্যটন এলাকায় বসবাস করেন। তিনি সমুদ্র সৈকত থেকে শামুক, ঝিনুক ও অন্যান্য পাথর সংগ্রহ করে গৃহে বসে মানুষের ব্যবহার উপযোগী নান্দনিক পণ্য তৈরি করে বিভিন্ন দোকানে বিক্রি করেন। কুয়াকাটা পর্যটন এলাকা দিন দিন মানুষের কাছে আকর্ষণীয় হয়ে ওঠার জন্য তার পণ্যের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। কিন্তু তার স্বল্প মূলধন ও স্বল্প সংখ্যক শ্রমিক থাকায় পণ্যের চাহিদা মেটাতে সক্ষম হচ্ছে না।

  23. 423.

    প্রমিতকরণ হল—
    i. পণ্যের মান নির্ধারণ করা
    ii. একটি তাত্ত্বিক কাজ
    iii. পণ্যের আকার অনুযায়ী ভাগ করা
    নিচের কোনটি সঠিক?

  24. 424.

    তিশা, মিতা ও সাথী তিন বান্ধবী পারস্পরিক আস্থা ও বিশ্বাসের ভিত্তিতে একটি ব্যবসায় সংগঠন গড়ে তোলেন। তারা তিনজন সমহারে ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করেন। কিন্তু সাথী ব্যবসায় পরিচালনায় অংশ গ্রহণ করেন না। কয়েক বছর পর মিতা ব্যবসায় থেকে অবসর গ্রহণ করেন। কিন্তু মূলধন তুলে নেননি। হিসাবকাল শেষে সবাই মনাফার অংশ দাবি করে।

  25. 425.

    অংশীদারি ব্যবসায় থেকে অবসরে নেয়ার পরও মূলধন ফেরত নেয় না কোন ধরনের অংশীদার?

  26. 426.

    রহিমা বেগম একজন কুটির শিল্প ব্যবসায়ী। তিনি বিভিন্ন অঞ্চল থেকে বাঁশ, বেত সংগ্রহ করে আসবাবপত্র তৈরি করে শহরে বিক্রয় করেন। দিন দিন বাঁশ ও বেতের আসবাবপত্রের চাহিদা বৃদ্ধি পাওয়ায় তার ব্যবসায়ের প্রসার ঘটেছে। তিনি এখন চিন্তা- ভাবনা করছেন শহরে একটি দোকান ও গুদাম ভাড়া নিবেন।

  27. 427.

    'বিনিয়োগ ও শিল্পনীতি' ব্যবসার কোন পরিবেশের উপাদান?

  28. 428.

    জনাব রসুল ও তার তিন বন্ধু মিলে ঢাকার গাজীপুর এলাকায় একটি পোশাক কারখানা গড়ে তুলবে এই মর্মে চিন্তা-ভাবনা করলেন। এজন্য তারা কোম্পানি গঠনের প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করে নিবন্ধকের নিকট জমা দিলেন। নিবন্ধক প্রয়োজনীয় কাগজপত্র দেখে সন্তুষ্ট হয়ে কোম্পানির নিবন্ধনপত্র প্রদান করে। নিবন্ধনপত্র পাওয়ার পর তারা ব্যবসায় কার্যক্রম শুরু করে। বর্তমানে তারা কোম্পানির মূলধন বৃদ্ধি করতে চায় কিন্তু তাদের কোম্পানির শেয়ার বাজারে বিক্রয় করতে পারছেনা।

  29. 429.

    সম-বণ্টাধিকার যে নীতি/নীতিগুলোর সমর্থক—i. সাম্যের নীতিii. ঐক্যের নীতিiii. গণতন্ত্রের নীতিনিচের কোনটি সঠিক?

  30. 430.

    জনাব হাশেম একজন মুদি ব্যবসায়ী। তিনি ন্যায্যমূল্যে পণ্য বিক্রয় করে থাকেন। এছাড়া তিনি শিশু খাদ্য বিক্রয়ের সময় যথাযথ সতর্কতা অবলম্বন করেন। মেয়াদোত্তীর্ণ বা নকল পণ্য বিক্রয় করেন না। সময়মতো কর প্রদান করেন। রমজান মাসে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করেন। প্রথমদিকে লাভজনক না হলেও এখন তার ব্যবসায়ের সুনাম সকলের মুখে মুখে।

  31. 431.

    পদ্মা পাড়ের জেলেরা গরীব ও অসহায়। বছরের বেশিরভাগ সময়ই তাদের সংসারে দুঃখ-দুর্দশা লেগেই থাকে। এমতাবস্থায় তারা চিন্তা করল যে, নিজেদের দুঃখদুর্দশা দূর করার লক্ষ্যে একতা, সমতা ও ন্যায্যতার ভিত্তিতে একটি সমবায় সমিতি গঠন করবে। এই লক্ষ্যে তারা বিশ জন সদস্য মিলে একটি সমবায় সমিতি গঠন করে। তাদের আয়ের নির্দিষ্ট একটি অংশ চাঁদা হিসেবে সমিতিতে জমা দেয়।

  32. 432.

    পটিয়া উপজেলার বড় উঠান গ্রামের বাসিন্দারা তাদের প্রতিষ্ঠিত সমবায় সমিতি থেকে প্রয়োজন অনুযায়ী ধার নেয়। চলতি বছর অর্জিত ৮০,০০০ টাকা মুনাফা তারা সমবায় নীতি অনুযায়ী বন্টন করে।উদ্দীপকের সংগঠনটি—i. ৬৫,৬০০ টাকা মুনাফা হিসেবে বন্টন করবেii. ১২,০০০ টাকা বিধিপ্রস্তুত তহবিলে সংরক্ষণ করবেiii. ২৪০০ টাকা উন্নয়ন তহবিলে সংরক্ষণ করবেনিচের কোনটি সঠিক?

  33. 433.

    জনাব কবির হোসেন একটি স্বনামধন্য ব্যাংকের এমন এক ধরনের শেয়ার ক্রয় করলেন যে শেয়ারের লভ্যাংশ অন্য কোনো শেয়ার থেকে আগে পরিশোধ করতে হয়। কিন্তু তিনি শেয়ারহোল্ডার হিসেবে ভোটদানে অংশগ্রহণ করতে পারে না। অপরদিকে, তার বন্ধ জনাব রাহাত একটি কোম্পানির এমন এক ধরনের শেয়ার ক্রয় করেন, যে শেয়ারের লভ্যাংশ অন্য কোনো শেয়ার থেকে পরে পরিশোধ করতে হয়। কিন্তু জনাব রাহাত শেয়ারহোল্ডার হিসেবে ভোটদানে ও কোম্পানির পরিচালনায় অংশগ্রহণ করতে সক্ষম।

  34. 434.

    নিচের কোন প্রতিষ্ঠানের ক্ষেত্রে ঝুঁকি বন্টনের সুযোগ নেই?

  35. 435.

    জনাব তুহিন, ও তার চার ভাই বোঝাপড়ার ভিত্তিতে 'আশা ফার্নিচার' নামক একটি দোকান গড়ে তোলেন। ভালো নক্শা ও সুলভ মূল্যের কারণে প্রতিষ্ঠানটির পণ্য ক্রেতাদের মধ্যে বেশ গ্রহণযোগ্যতা পায়। প্রতিষ্ঠানটি স্বল্প সময়ে বেশ সুনাম অর্জন করে। তিন বছর পর তুহিনের বড় ভাই মারা গেলে তার ১৬ বছর বয়সী ছেলে শফিককে ব্যবসায় দেখাশোনার সুযোগ দেওয়া হয়। ব্যবসায় সম্প্রসারণের জন্য প্রতিষ্ঠানটি ৫০ (পঞ্চাশ) লক্ষ টাকা একটিব্যাংক থেকে ঋণ গ্রহণ করে।

  36. 436.

    নিচের কোনটি রাজনৈতিক পরিবেশের উপাদান বহির্ভূত?

  37. 437.

    আসলাম শিকদার একজন কৃষক। তিনি এ বছর কয়েক বিঘা জমিতে টমেটো চাষ করেছেন। কিন্তু তার টমেটোর ক্ষেত থেকে প্রত্যাশিত ফসল না আসায় তিনি চিন্তিত হয়ে পড়েছেন। এমতাবস্থায় তিনি একজন কৃষি অফিসারের পরামর্শ গ্রহণ করেন। কৃষি অফিসার তার ফসলি জমিতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের পরামর্শ দেন। এছাড়া ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাঝে মাঝে তার সাথে পরামর্শ করতে বলেন।

  38. 438.

    মনির সাহেব পেশায় একজন উকিল। তিনি তার মক্কেলদের সুনামের সাথে সেবা প্রদান করেন। পাশাপাশি তিনি গরীব-দুঃখী মক্কেলদের বিনা অর্থে সেখা প্রদান করে থাকে। তিনি প্রতি বছর নিয়মিত কর প্রদান করেন। এছাড়া তার নিকট যে সকল ব্যবসায়িক মক্কেল আসে তাদেরকে ভ্যাট ও ট্যাক্স প্রদানের পরামর্শ ও উৎসাহ প্রদান করেন।

  39. 439.

    একটি যৌথমূলধনি কোম্পানি সরবরাহ যে সকল কাগজপত্র ইসু করতে পারে তা হলো—
    i. কূপন বন্ড
    ii. কল বন্ড
    iii. ট্রেজারি বন্ড
    নিচের কোনটি সঠিক?

  40. 440.

    ফল পাকানোর জন্য কী ব্যবহার করা হয়?

  41. 441.

    কোন ধরনের সংগঠনে ভোক্তাদের সাথে সরাসরি সম্পর্ক স্থাপন তুলনামূলকভাবে সহজ?

  42. 442.

    কার্যারম্ভের অনুমতি পত্রে নিচের কোনটি আবশ্যক নয়?

  43. 443.

    সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির সর্বোচ্চ সদস্য সংখ্যা কত জন হতে পারে?

  44. 444.

    সীমিত অংশীদারি ব্যবসায় কমপক্ষে কয়জন সাধারণ অংশীদার থাকতে হয়?

  45. 445.

    পানি বা বায়ু থেকে সম্পদ উত্তোলন কোন ধরনের শিল্পের অন্তর্গত?

  46. 446.

    কারখানায় ETP ব্যবহারের ফলে কী ঘটে?

  47. 447.

    নিচের কোন প্রতিষ্ঠান সদস্যদের নৈতিকতাবোধ জাগ্রত করে?

  48. 448.

    রাসায়নিক সার কোন শিল্পের অন্তর্গত?

  49. 449.

    ব্যবসায়ের উন্নয়ন ও সম্প্রসারণ দ্বারা সমাজের কোন পক্ষের প্রতি দায়িত্ব পালন করা হয়?

  50. 450.

    আদালতের নির্দেশে অংশীদারি ব্যবসায়ের বিলোপ ঘটে কীভাবে?