Dinajpur Board দিনাজপুর বোর্ড ২০২৫

662টি প্রশ্ন

  1. 351.

    বর্তমানে 'A' ব্যাংক লি. ও 'B' ব্যাংক লি. বাংলাদেশের অন্যতম দুটি সমৃদ্ধিশালী ব্যাংক। 'A' ব্যাংক লি. একটি মাত্র অফিসের মাধ্যমেই তাদের ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে। অন্যদিকে, 'B' ব্যাংক লি. একাধিক অফিসের মাধ্যমে দেশে বিদেশে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে।

  2. 352.

    চেকের মেয়াদ কত দিন?

  3. 353.

    কেন্দ্রীয় ব্যাংক একটি দেশের মুদ্রা বাজারের স্থিতিশীলতা রক্ষা করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাম্প্রতিক বৈশ্বিক ঘটনা প্রবাহের কারণে মুদ্রাস্ফীতি দেখা দিলে ব্যাংকটি তার সুদের হার ১% বৃদ্ধির সিদ্ধান্ত গ্রহণ করে। সুদের হার বৃদ্ধির পরও মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে না আসায় ব্যাংকটি ঋণ সরবরাহের ক্ষেত্রে কিছু খাত নির্দিষ্ট করে দেয়। যার ফলে বাজারে স্থিতিশীলতা আসে।

  4. 354.

    ব্যাংকিং ব্যবস্থার পূর্বসূরি হলো—
    i. মহাজন
    ii. ব্যবসায়ী শ্রেণি
    iii. স্বর্ণকার
    নিচের কোনটি সঠিক?

  5. 355.

    বাংলাদেশ ব্যাংক মুদ্রা বাজারের অভিভাবক। এই ব্যাংকের একটি বিশেষ কক্ষ রয়েছে, যেখানে তালিকাভুক্ত ব্যাংকসমূহের পারষ্পরিক দেনা পাওনার নিষ্পত্তি হয়। সাম্প্রতিক সময়ে মুদ্রাস্ফীতি দেখা দিলে ব্যাংকটির সুদের হার ৫% থেকে ৬% এ উন্নীত করে। তবু মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ না হওয়ায় বাংলাদেশ ব্যাংক CRR বৃদ্ধির সিদ্ধান্ত নেয়।

  6. 356.

    নিকাশ ঘরের কাজ করে কোন ব্যাংক?

  7. 357.

    জনাব দেবাশীষ একজন শিক্ষক। তিনি তার বেতনের অর্থ একটি ব্যাংক হিসাবে জমা করেন। বর্তমানে তার সঞ্চিত অর্থ দীর্ঘমেয়াদে বেশি মুনাফা দিবে এমন একটি হিসাবে জমা করার চিন্তা করছেন। এ বিষয়ে তিনি ব্যাংক ব্যবস্থাপকের সাথে যোগাযোগ করলে ব্যবস্থাপক তাকে তার প্রস্তাবমতে অন্য একটি ব্যাংক হিসাব খোলার পরামর্শ দেন।

  8. 358.

    ব্যাংকের প্রতি গ্রাহকের লিখিত নির্দেশকে কী বলে?

  9. 359.

    জনাব M জনাব N-এর নিকট থেকে ২০.০১.২০২৪ তারিখে পণ্য বিক্রয় বাবদ ৫০,০০০ টাকার একটি চেক গ্রহণ করেন। উক্ত চেকের বামে উপরের কোনায় আড়াআড়ি দুটি সরলরেখা টানা ছিল। পরবর্তীতে জনাব 'M' ২০.০৮.২০২৪ তারিখে চেকটি ব্যাংকে টাকা আদায়ের জন্য জমা দিলে ব্যাংক কর্তৃপক্ষ চেকটি ফেরত দেয়।

  10. 360.

    যেখানে বাংলাদেশ ব্যাংকের কোনো শাখা নেই সেখানে কেন্দ্রীয় ব্যাংকের কাজ করে কোন ব্যাংক?

  11. 361.

    হুমায়ুরা ব্যাংক প্রদত্ত চুম্বকীয় কার্ড ব্যবহার করে যেকোনো সময় ব্যাংকে জমা টাকা উত্তোলন করতে পারে। অন্যদিকে, নাজিফা তার ব্যাংক হিসাবে পর্যাপ্ত টাকা না থাকার পরেও একই ধরনের অন্য একটি কার্ড ব্যবহার করে সকল কেনাকাটা ও বিল পরিশোধ করতে পারে। কিন্তু নাজিফাকে পরবর্তীতে উক্ত টাকা সুদসহব্যাংকে পরিশোধ করতে হয়।

  12. 362.

    নিচের কোনটি বিমার প্রধান উদ্দেশ্য?

  13. 363.

    মি. করিম তার ব্যবসায়িক লেনদেন নিষ্পত্তি বাবদ মি. গালিবকে ৫ লক্ষ টাকার একটি চেক প্রদান করলেন। চেকটিতে গ্রাহকের নাম মি. গালিব এর নামের পাশাপাশি "অথবা বাহককে" শব্দদ্বয় উল্লেখ ছিল। অন্যদিকে, মি. জাওয়াদ গ্রামীণ ফ্যাশন লি. থেকে লভ্যাংশ,বাবদ একটি চেক পান যেখানে লেখা ছিল 'মি. জাওয়াদকে অথবা আদেশানুসারে ২,০০,০০০ টাকা প্রদান করুন।

  14. 364.

    জনাব এস. কে বড়য়া ১২ বছর মেয়াদি ১৫ লক্ষ টাকার একটি জীবনবিমা পলিসি গ্রহণ করেন। বিমা পলিসি গ্রহণের পর ৫ বছর পর্যন্ত প্রিমিয়াম পরিশোধের পর আর্থিক অসামর্থ্যের কারণে বিমাপত্রটি চালিয়ে যাওয়া সম্ভব নয় বলে বিমা কোম্পানিকে জানায়. এবং তিনি কিছু অর্থ ফেরত পাওয়ার জন্য বিমা কোম্পানির নিকট আবেদন করেন।

  15. 365.

    জীবন বীমা ক্ষতিপূরণের—

  16. 366.

    জনাব আলম একজন সাংবাদিক। তিনি পরিবারে আর্থিক নিরাপত্তার কথা চিন্তা করে একটি জীবন বিমা পলিসি গ্রহণ করেন। যার সুবিধা তিনি জীবদ্দশায় ভোগ করবেন না। পলিসি করার সময় তিনি স্ত্রীকে উত্তরাধিকারী মনোনয়ন দেন। চারটি বিমা প্রিমিয়াম নিয়মিত পরিশোধ করার পর তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুর পর স্ত্রী ও ছেলে পৃথকভাবে বিমা কোম্পানির নিকট বিমাদাবি পেশ করেন। বিমা কোম্পানি স্ত্রীকে বিমাদাবি পরিশোধ করলেও ছেলের বিমাদাবি প্রত্যখ্যান করেন।

  17. 367.

    ATM এর পূর্ণরূপ হলো—

  18. 368.

    "মি. 'x' মার্কস বিডি কোম্পানি লি." এর ব্যবস্থাপনা পরিচালক। তিনি তাঁর কোম্পানির ৫,০০০ কর্মীর নিরাপত্তার কথা চিন্তা করে একক বিমাপত্রের অধীনে "মেরিন সিটি বিমা কোম্পানি"-এর সাথে একটি বিমাচুক্তি করলেন। "মেরিন সিটি বিমা কোম্পানি” আবার একই বিমা বিষয়বস্তুর অংশবিশেষের ওপর "পোর্ট সিটি বিমা কোম্পানির" সাথে একটি বিমা চুক্তি করল।

  19. 369.

    জীবন বীমার অত্যাবশ্যকীয় উপাদান—i. বীমাযোগ্য স্বার্থii. সদ্বিশ্বাসiii. নিকটতম কারণনিচের কোনটি সঠিক?

  20. 370.

    মি. 'P' তার বাবার নামে রেজিস্ট্রিকৃত তিন তলা বাড়িতে থাকেন। ভবিষ্যৎ দুর্ঘটনার কথা বিবেচনা করে মি. 'P' বাড়িটি বিমা কোম্পানির কাছে বিমা করতে গেলে তারা বিমা করতে অস্বীকৃতি জানায়। ফলে মি. 'P' এর বাবা নিজেই বাড়িটি বিমা করেন। পরবর্তীতে মি. 'P' বিমা কোম্পানিকে না জানিয়ে বাড়ির চতুর্থ তলার কাজ শুরু করেন। এতে বাড়িটি বাম দিকে হেলে পড়ে এবং মি. 'P'-এর বাবা বিমা দাবি করলে বিমা কোম্পানি তা পূরণে অস্বীকৃতি জানায়।

  21. 371.

    বিমাপত্র সমর্পণ করে যে প্রতিদান চাওয়া হয় তাকে কী বলে?

  22. 372.

    অহিনী কেনাকাটা শেষে নগদ টাকার পরিবর্তে একটি বিশেষ ধরনের কার্ডের মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করলেন। দোকানিকে তিনি কী ধরনের কার্ডদিলেন?

  23. 373.

    বাংলাদেশের বীমা প্রতিষ্ঠানগুলো বর্তমানে কত সালের আইন অনুযায়ী পরিচালিত হয়?

  24. 374.

    সাধারণ বীমার অন্তর্ভুক্ত—i. অগ্নি বীমাii. যন্ত্রপাতিiii. পেনশন বীমানিচের কোনটি সঠিক?

  25. 375.

    কোন ধরনের চেকে ‘অথবা বাহককে’ শব্দদ্বয় লেখা থাকে?

  26. 376.

    কোন ধরনের হিসাবে সুদ দেয়া হয় না?

  27. 377.

    কেন্দ্রীয় ব্যাংকের কাজ হলো—
    i. নোট ইস্যু করা
    ii. ঋণ নিয়ন্ত্রণ করা
    iii. আমানত সংগ্রহ করা
    নিচের কোনটি সঠিক?

  28. 378.

    ব্যাংক তহবিলের প্রধান উৎস কোনটি?

  29. 379.

    বর্তমানে বাংলাদেশে বিদ্যমান ব্যাংক হার কত?

  30. 380.

    সর্বোত্তম অনুমানভিত্তিক উত্তর — আনুষ্ঠানিক উত্তর নয়: মূল তথ্য বা উত্তরে অস্পষ্টতা/অসম্পূর্ণতা রয়েছে। প্রদত্ত উত্তরটি নিশ্চিত নয়; যাচাই করে ব্যবহার করো।

    বিনিময় বিলে সাধারণত কয়টি পক্ষ থাকে?

  31. 381.

    চেকের অমর্যাদা হয়—
    i. পর্যাপ্ত পরিমাণে ব্যালেন্স থাকলে
    ii. স্বাক্ষর না থাকলে
    iii. তারিখ না থাকলে
    নিচের কোনটি সঠিক?

  32. 382.

    স্থলাভিষিক্তকরণ নীতি প্রযোজ্য নয় কোন বিমার ক্ষেত্রে?

  33. 383.

    সর্বোত্তম অনুমানভিত্তিক উত্তর — আনুষ্ঠানিক উত্তর নয়: মূল তথ্য বা উত্তরে অস্পষ্টতা/অসম্পূর্ণতা রয়েছে। প্রদত্ত উত্তরটি নিশ্চিত নয়; যাচাই করে ব্যবহার করো।

    অতীতে চেক কী নামে পরিচিত ছিল?

  34. 384.

    ক্রেডিট কার্ডের সুবিধা হলো—i. ঋণ সুবিধা পাওয়া যায়ii. কেনাকাটায় পেমেন্ট করা যায়iii. ATM থেকে অর্থ উত্তোলন করা যায়নিচের কোনটি সঠিক?

  35. 385.

    ধর্ম ও সমাজ সংস্কারক রাজা রামমোহন রায়কে বলা হয় ভারতের নবজাগরণের পথিকৃৎ। রামমোহনের সমকালীন সমাজে গোঁড়ামি, অন্ধবিশ্বাস ও জাতিভেদসহ নানা কুপ্রথা প্রচলিত ছিল। একটি মানবিক ও বিজ্ঞানমনস্ক সমাজ গঠনের জন্য তিনি ধর্মীয় ও সামাজিক কুসংস্কারের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলেন। তাঁর আন্দোলনের ফলে বৃটিশ সরকার সতীদাহ প্রথা নিষিদ্ধ করে আইন পাশ করে। এতে নারীকে স্বামীর চিতায় জীবন্ত দাহ করার অমানবিক প্রথার অবসান ঘটে।

  36. 386.

    বিদ্রোহ স্বতঃস্ফূর্ত, স্বতোৎসারিত, সর্বগ্রাসী ও সংক্রামক। বিদ্রোহ করতে হলে সকল অনিয়ম, অন্যায়, শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। জগতের মানুষের সামনে দাঁড়িয়ে বুক ফুলিয়ে বলতে হবে- 'আমি কোনো অসত্যের কাছে মাথা নত করব না।'

  37. 387.

    জলাবদ্ধতার কারণে দীর্ঘদিন ধরে হরিপুর গ্রামের মানুষের জীবন ও জীবিকা হুমকির মুখে পড়ে। ধনাঢ্য ব্যবসায়ী কালাম সাহেব গ্রামের মানুষকে নিয়মিত দান-খয়রাত ও আর্থিক সাহায্য প্রদান করেন। গ্রামের আরেক ধনাঢ্য ব্যবসায়ী জামাল সাহেব নিজস্ব অর্থে একটি প্রকৌশল প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করে নতুন পয়ঃনিষ্কাশন ব্যবস্থা গড়ে তোলেন। এতে গ্রামের জলাবদ্ধতা সমস্যার অবসান ঘটে। সারা বছর চাষাবাদ করা সম্ভব হয় বলে এখন আর হরিপুর গ্রামের মানুষের আর্থিক সাহায্য গ্রহণের প্রয়োজন হয় না।

  38. 388.

    ১৯৭১ সালের পঁচিশে মার্চের রাতের গণহত্যার জের ধরে ২৬ মার্চ দিনের বেলায় ঢাকা বিশ্ববিদ্যালয়, পিলখানা ও রাজারবাগ পুলিশ লাইন এলাকায় আগুনের কুণ্ডলী দেখা যাচ্ছিল। কারফিউয়ের মধ্যেও বিভিন্ন এলাকা থেকে মানুষ দলে দলে পালাতে শুরু করে। অনেকে পরিচিতজনদের খোঁজ নেয়ার চেষ্টা করছিলেন। পুরো ঢাকায় ছড়িয়ে ছিল ধ্বংসযজ্ঞের নমুনা। যেখানে সেখানে পড়েছিল মৃতদেহ।

  39. 389.

    "নীল নবঘনে আষাঢ় গগনে তিন ঠাঁই আর নাহিরেওগো, আজ তোরা যাসনে ঘরের বাহিরে।বাদলের ধারা ঝরে ঝরঝরআউশের খেত জলে ভরভরকালি-মাখা মেঘে ওপারে আঁধার ঘনিয়েছে দেখ চাহিরে।"

  40. 390.

    আমরা বন্দী থাকব না পকেটে পকেটে, আমরা বেরিয়ে পড়ব, আমরা ছড়িয়ে পড়ব শহর, গঞ্জে, গ্রামে দিগন্ত থেকে দিগন্তে। আমরা বার বার জ্বলি, নিতান্ত অবহেলায় তা তো তোমরা জানোই কিন্তু তোমরা তো জানো না: কবে আমরা জ্বল উঠব- সবাই শেষবারের মতো।

  41. 391.

    'আমিত্ব'-কে বলি দিয়া স্বার্থ ত্যাগ কর যদি, পরের হিতের জন্য ভাব যদি নিরবধি! নিজ সুখ ভুলে গিয়ে ভাবিলে পরের কথা, মুছালে পরের অশ্রু-ঘুচালে পরের ব্যথা! আপনাকে বিলাইয় দীনদুঃখীদের মাঝে, বিদূরিলে পর দুঃখ সকালে বিকালে সাঁঝে! তবেই পাইবে সুখ আত্মার ভিতরে তুমি, যা রুপিবে-তাই পাবে, সংসার যে কর্মভূমি!

  42. 392.

    মজলিশপুর গ্রামের তাহের আলি হঠাৎ দাবি করে যে সে স্বপ্নে এক লতা-পাতার ঔষধের সন্ধান পেয়েছে যা দ্বারা যে-কোনো রোগের চিকিৎসা সম্ভব। তার এ লতা-পাতার চিকিৎসার কথা চারিদিকে প্রচার হতে থাকে। অচিরেই আশেপাশের গ্রাম ও দূর-দূরান্ত থেকে লোকজন দলে দলে তাঁর কাছে আসতে থাকে। লতা-পাতার ঔষধ বিক্রির টাকায় এক সময়ের হতদরিদ্র তাহের আলির আর্থিক অবস্থার দ্রুত উন্নতি হতে থাকে।

  43. 393.

    তালতলা গ্রামের আশেপাশে কোনো মাধ্যমিক স্কুল না থাকায় তিন কিলোমিটা দূরের স্কুলে ভর্তি হয়ে পড়ালেখা চালিয়া যেতে হয় মুশফিককে। উচ্চশিক্ষা শেষে আজ সুপ্রতিষ্ঠিত হয়েও সেই বিগত দিনগুলোর কথা ভুলে যায়নি সে। অনেক দিন লেগে থেকে শিক্ষা বিভাগের অনুমোদন পেয়ে অবশেষে নিজ গ্রামে মুশফিক একটি মাধ্যমিক বিদ্যালয় গড়ে তুলতে সক্ষম হয়। গ্রামের সজ্জন শহিদুল মাস্টার জায়গা দিয়ে স্কুল প্রতিষ্ঠায় সহযোগিতা করেন।

  44. 394.

    পানিপথের তৃতীয় যুদ্ধ ছিল ইতিহাসের অন্যতম রক্ষক্ষয়ী যুদ্ধ। একদিকে সম্মিলিত মুসলিম বাহিনী, অন্যদিকে মারাঠারা। ইব্রাহিম কার্দি ও জোহরা বেগম স্বামী-স্ত্রী হয়েও যথাক্রমে মারাঠা ও মুসলিম শিবিরের পক্ষে সেনাপতি হিসেবে যুদ্ধে অবতীর্ণ হন। জোহরা বেগম স্বামী ইব্রাহিম কার্দিকে মুসলিম শিবিরে যোগ দেয়ার জন্য অনুরোধ করেন। কিন্তু ইব্রাহিম কার্দি স্পষ্ট জানিয়ে দেন-"যে ফিরে যাবে সে আমি হব না। সে হবে বিশ্বাসঘাতক। সে হবে ইব্রাহিম কার্দির লাশ। আমার সংকটের দিনে যারা আমাকে আশ্রয় দিয়েছে, কর্মে নিযুক্ত করেছে, ঐশ্বর্য দান করেছে সে মারাঠােেদর বিপদের দিনে আমি চুপ করে বসে থাকবো? পদত্যাগ করবো? সে হয় না, জোহরা।"

  45. 395.

    মহীশূরের টিপু সুলতান ইতিহাসের এক অবিস্মরণীয় চরিত্র। তিনি বারবার বিভিন্ন লড়াইয়ে ইংরেজদের ধরাশায়ী করেন। চতুর ইংরেজরা পেরে না উঠে টিপুর দরবারের এক উচ্চভিলাশী সেনাপতিকে হাত করে নেয়। এই সেনাপতি টিপুর সব খবর ইংরেজদের কাছে পৌছে দিত। সেই সেনাপতি দুর্গের দরজা খুলে দিয়ে ইংরেজদের প্রবেশের সুযোগ করে দেয়। নিজ সেনাপতির বিশ্বাসঘাতকতায় অবশেষে টিপু সুলতান ইংরেজদের হাতে প্রাণ হারান।

  46. 396.

    1.

    অধ্যবসায়

  47. 397.

    1.

    (ক) ব-ফলা উচ্চারণের পাঁচটি নিয়ম উদারহণসহ লেখ।অথবা,(খ) যে কোনো পাঁচটি শব্দের উচ্চারণ লেখ:আশ্চর্য, মেঘমালা, মতি, রক্ত, ব্রাহ্মণ, বিশ্বাস, কল্যাণ, নবান্ন।

  48. 398.

    2.

    (ক) বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসারে তৎসম শব্দের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ।অথবা,(খ) যে কোনো পাঁচটি শব্দের বানান শুদ্ধ করে লেখ:বিদ্রূপ, আগন্তক, আইনজীবি, পরিস্কার, ইতিপূর্বে, মনিষী, মূহূর্ত, মন্ত্রীসভা।

  49. 399.

    2.

    একুশ আমার অহংকার

  50. 400.

    3.

    (ক) আবেগ শব্দের শ্রেণিবিভাগ উদাহরণসহ আলোচনা কর।অথবা,(খ) নিম্নরেখ শব্দগুলোর ব্যাকরণিক শ্রেণি নির্দেশ কর (যে কোনো পাঁচটি):(i) আমার ময়না কথা কয় না।(ii) বাড়ির সকলে তো রাগিয়া আগুন।(iii) একদিন শোনা গেল সে মর-মর।(iv) আরে! তুমি এখন এলে?(v)সত্যিকার মানব-কল্যাণ মহৎ চিন্তা-ভাবনারই ফসল।(vi) শকুনরা উড়ে এসে বসছে পাতাশূন্য শুকনো গাছটায়।(vii) মাসি বলে, এত রাতে?(viii) আহা! বৃষ্টির ঝমঝম বোল।