Dinajpur Board দিনাজপুর বোর্ড ২০২৫
662টি প্রশ্ন
- 301.
সম্প্রতি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত সেমিনারে দুর্নীতির কারণ ও প্রতিকার শীর্ষক আলোচনার আয়োজন করা হয়। সেখানে বলা হয়, দেশের সর্বস্তরের দুর্নীতি সমূলে উৎপাটন করতে হলে সরকারের একটি বিশেষ কমিশনের সঠিকভাবে দায়িত্ব পালনের কোনো বিকল্প নেই।
- 302.
১৯০৫ সালে বঙ্গভঙ্গের পর ভারতবর্ষের মুসলমান নেতৃবৃন্দ তাঁদের স্বার্থ সংরক্ষণের জন্য একটি রাজনৈতিক সংগঠনের প্রয়োজনীয়তা অনুভব করতে থাকেন। এরই প্রেক্ষিতে ঢাকায় এক শিক্ষা সম্মেলনে একটি মুসিলম রাজনৈতিক সংগঠনের জন্ম হয়। এ রাজনৈতিক সংগঠনটি পরবর্তীতে ব্রিটিশ ভারতের স্বাধীনতা আন্দোলনে উল্লেখযোগ্য ভূমিকা রাখে।
- 303.
সাব্বির একটি ব্যাংকে ১০% সুদে ৫ বছরের জন্য ১০,০০০ টাকা জমা রাখেন। ৫ বছর পর জমাকৃত টাকার ভবিষ্যৎ মূল্য কত হবে?
- 304.
কামরান কোম্পানি লি. একটি সাবান উৎপাদনকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির প্রধান উদ্দেশ্য মুনাফা অর্জন করা। তাছাড়া কোম্পানির ভবিষ্যৎ ধারাবাহিক সাফল্য ধরে রাখার জন্য উৎপাদিত পণ্যের পাশাপাশি শ্যাম্পু, কসমেটিকস উৎপাদনের সিদ্ধান্ত গ্রহণ করেন। অতিরিক্ত অর্থের প্রয়োজনে কোম্পানিটি শেয়ার বিক্রয়ের সিদ্ধান্ত নেয়।
- 305.
অর্থায়নে বাট্টাকরণ অর্থ-i. একটি বাট্টার হারii. বর্তমান মূল্য নির্ণয়ের একটি কৌশলiii. চক্রবৃদ্ধিকরণের বিপরীতনিচের কোনটি সঠিক?
- 306.
সিরাজ টেক্সটাইল কোম্পানির আর্থিক ব্যবস্থাপক প্রতিষ্ঠানের কর্মচারীদের বেতন অন্যান্য খরচ যথাসময়ে পরিশোধ বাবদ অতিরিক্ত পরিমাণ নগদ অর্থ সংরক্ষণ করেন। এছাড়াও বাকিতে বিক্রয়ের ফলে সৃষ্ট প্রাপ্য বিল দ্রুত আদায়ের ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছেন। অন্যদিকে, রোমা টেক্সটাইল কোম্পানির পণ্যের উৎপাদন ব্যয় সিরাজ টেক্সটাইল কোম্পানির তুলনায় বেশি হওয়া সত্ত্বেও কোম্পানিটি প্রত্যেক বছর মুনাফার একটি অংশ' এতিম খানায় প্রদান করে। এছাড়াও বেকার যুবকদের জন্য বিনামূল্যে কম্পিউটার ট্রেনিংয়ের ব্যবস্থা করে। ফলে সমাজে রোমা টেক্সটাইল কোম্পানির ভাবমূর্তিউজ্জ্বল হচ্ছে এবং বিক্রয় বৃদ্ধি পাচ্ছে.।
- 307.
জনাব রুবেল ৫% সুদে ২,০০০ টাকা ঋণ গ্রহণ করেন।৫ বছর পর সরল সুদের পরিমাণ কত হবে?
- 308.
জনাব আনোয়ার একজন কৃষক যার কাছে ৫,০০,০০০ টাকা রয়েছে। তিনি একটি ডেইরি ফার্ম প্রকল্পে বিনিয়োগ করতে চান যা থেকে আগামী ৫ বছর যথাক্রমে ৮০,০০০ টাকা, ১,১২,০০০ টাকা, ৮৪,০০০ টাকা, ৫০,০০০ টাকা এবং ১,৬০,০০০ টাকা পাওয়া যাবে। অন্যদিকে, তার বন্ধ তাকে পরামর্শ দেয় পোল্ট্রি ফার্মের ব্যবসায় করতে যা হতে আগামী ৫ বছরে প্রতি বছর শেষে ১,০০,০০০ টাকা করে পাওয়া যাবে। প্রত্যাশিত আয়ের হার ১০%।
- 309.
নিচের কোনটি অর্থের সময় মূল্য বিবেচনা করে?
- 310.
জনাব রুবেল ৫% সুদে ২,০০০ টাকা ঋণ গ্রহণ করেন।চক্রবৃদ্ধি সুদে ৪ বছর পর-i. সুদাসল ২,৪৩১ টাকা হবেii. সুদ ৪৩১ টাকা হবেiii. চক্রবৃদ্ধি সুদ সরল সুদের দ্বিগুণ হবেনিচের কোনটি সঠিক?
- 311.
জনাব আরিফ ঢাকা শহরের উত্তরায় জমি বিক্রয় করে ৩,০০,০০০ টাকা পেলেন। তিনি উক্ত টাকা ব্যাংকে জমা রাখতে চান। "ABC" ব্যাংক লি. এ ৫ বছরের জন্য জমা রাখলে উক্ত ব্যাংক তাকে ৩,৭৫,০০০ টাকা প্রদান করবে। অন্যদিকে, "XYZ" ব্যাংক লি.-এ ৮ বছরের জন্য জমা রাখলে উক্ত ব্যাংক তাকে ৪,২৫,০০০ টাকা প্রদান করবে।
- 312.
নিচের কোনটি ঝুঁকিমুক্ত সিকিউরিটি?
- 313.
মি. তুহিন ও মি. রিমন দুইজন বন্ধু। তারা অফিসে যাতায়াত করার জন্য গাড়ি ক্রয় করার সিদ্ধান্ত গ্রহণ করল। মি. তুহিন ব্যাংক হতে ১০ বছরে মাসিক কিস্তিতে পরিশোধ শর্তে ১২% চক্রবৃদ্ধি হার সুদে ১'লক্ষ টাকা ঋণ নিয়ে গাড়ি ক্রয় করেন.। অপরদিকে,,মি. রিমন শোরুম থেকে গাড়ি ক্রয় করতে গেলে বিক্রেতা তাকে দুটি বিকল্প প্রস্তাব দেন। প্রস্তাব: (i) আগামী (১ – ৫) বছরে যথাক্রমে ২০,০০০ টাকা, ৩০,০০০ টাকা, ২৫,০০০ টাকা, ১৫,০০০ টাকা ও ২৫,০০০ টাকা প্রদান করতে হবে। সুযোগ ব্যয় ১০%। (ii) বর্তমানে ১ লক্ষ টাকা প্রদান করতে হবে।
- 314.
যদি বিনিয়োগকারীর বন্ডের প্রত্যাশিত আয়ের হার ৮% হতে ১০% এ উন্নীত হয় তবে বন্ডের অন্তর্নিহিত মূল্যের উপর কী প্রভাব পড়বে?
- 315.
মি. ফাহিম বন্ড বাজারে বিনিয়োগ করতে আগ্রহী। তিনি বিনিয়োগের জন্য নিম্নোক্ত দুটি কোম্পানির বন্ডকে বিবেচনা করেছেন:
কোম্পানি | অভিহিত মূল্য | কুপন হার | মেয়াদ কাল | বাজার মূল্য | প্রয়োজনীয় আয়ের হার
P | ১,৫০০ টাকা | ১৬% | ১২ বছর | ১,৫০০ টাকা | ১৪%
Q | ১,৫০০ টাকা | - | ৭ বছর | ৮০০ টাকা | ১৫% - 316.
একটি স্বাধীন প্রকল্প সাধারণত গ্রহণযোগ্য হয় না যখন-
- 317.
জনাব আবির একটি কর্পোরেট বন্ডে বিনিয়োগ করতে চান। যার মেয়াদ ৫ বছর এবং অভিহিত মূল্য ১,০০০ টাকা এবং কুপন সুদের হার ১২%। বাজার মূল্য ৮৫০ টাকা। তাছাড়া আশা ১০ বছর মেয়াদি জিরো কুপন বন্ড ক্রয় করতে চান যার অভিহিত মূল্য ১,০০০ টাকা এবং বাজার মূল্য৩৫০ টাকা। উভয়ের প্রত্যাশিত আয়ের হার ১৫%।
- 318.
এ প্রকল্পের গড় উপার্জন হার ২৫% এবং গড় বিনিয়োগ ২,০০,০০০ টাকা হলে প্রকল্পটির গড় নীট মুনাফা কত?
- 319.
জনাব রাজু প্রকল্প 'A' ও প্রকল্প 'B' নামে দুটি বিনিয়োগ প্রকল্পে বিনিয়োগের চিন্তা ভাবনা করছেন। প্রকল্প দুটির বিস্তারিত বিবরণ নিম্নে দেওয়া হলো-প্রারম্ভিক বিনিয়োগ প্রকল্প 'A': ৬৫,০০০ টাকা। প্রকল্প 'B'.:৮৫,০০০ টাকা। প্রকল্পদ্বয়ের নগদ আন্তঃপ্রবাহ নিম্নরূপ:
বছর | প্রকল্প 'A' | প্রকল্প-'B'
১ | ২৫,০০০ | ২৫,০০০
২ | ২৫,০০০ | ৩৫,০০০
৩ | ২৫,০০০ | ২৮,০০০
৪ | ২৫,০০০ | ৩২,০০০ - 320.
মি. 'ক' ABC লি. এর ১০০টি শেয়ার প্রতিটি ১০ টাকা করে ১,০০০ টাকায় ক্রয় করেন। তিনি ক্রয়কৃত শেয়ারের উপর নির্দিষ্ট হারে লভ্যাংশ পেলেও কোম্পানির পরিচালনায় অংশ গ্রহণ করতে পারেননি। তাছাড়া পরিচালক নিয়োগে তিনি ভোটও দিতে পারেন না।মি. 'ক' কোন ধরনের শেয়ার কিনেছেন?
- 321.
মি. কালাম দুটি প্রকল্পের মধ্যে যেকোনো একটি প্রকল্পে বিনিয়োগের সিদ্ধান্ত নিতে চান। প্রকল্পের প্রাথমিক বিনিয়োগ ১,০০,০০০ টাকা এবং বাট্টার হার ১০%। প্রকল্প দুটির আন্তঃপ্রবাহ নিম্নরূপ:
প্রকল্প | নগদ আন্তঃপ্রবাহ (টাকা)
বছর-১ | বছর-২ | বছর-৩ | বছর-৪ | বছর-৫
প্রকল্প-১ | ২৪,০০০ | ৩২,০০০ | ৫০,০০০ | ৩৫,০০০ | ৪১,০০০
প্রকল্প-২ | ৩০,০০০ | ৩২,০০০ | ৩৫,০০০ | ৩৮,০০০ | ৩০,০০০ - 322.
মি. 'ক' ABC লি. এর ১০০টি শেয়ার প্রতিটি ১০ টাকা করে ১,০০০ টাকায় ক্রয় করেন। তিনি ক্রয়কৃত শেয়ারের উপর নির্দিষ্ট হারে লভ্যাংশ পেলেও কোম্পানির পরিচালনায় অংশ গ্রহণ করতে পারেননি। তাছাড়া পরিচালক নিয়োগে তিনি ভোটও দিতে পারেন না।মি. 'ক' তার ক্রয়কৃত শেয়ার কীসে রূপান্তর করতে পারেন?
- 323.
জনাব রাতুল শেয়ার বাজারে বিনিয়োগে আগ্রহী। বাজার অনুসন্ধান করে তিনি দুটি শেয়ার চিহ্নিত করেছেন। সিকিউরিটি দুটির আয়ের হার নিম্নরূপ:
বছর | আয়ের হার
সিকিউরিটি-ক | সিকিউরিটি-খ
২০২১ | ২৫% | ১৫%
২০২২ | -৮% | ১০%
| ২০% | ২২% - 324.
বাট্টার হার আন্তঃহারের চেয়ে বেশি হলে নিট বর্তমান মূল্য হবে-
- 325.
মি. রাহাত দেশের বিভিন্ন অর্থনৈতিক অবস্থা চিন্তা করে দুটি স্টকে বিনিয়োগ করার সিদ্ধান্ত গ্রহণ করলেন। নিম্নেস্টক দুটির সম্ভাবনা বিন্যাস ও আয়ের হার দেওয়া হলো:
অর্থনৈতিক অবস্থা | সম্ভাবনা বিন্যাস | আয়ের হার
স্টক 'M' | স্টক 'N'
ভালো | ০.৩০ | ২৫% | ২০%
স্বাভাবিক | ০.৪৫ | ৩৫% | ৪০%
খারাপ | ০.২৫ | ১০% | ১২% - 326.
XYZ কোম্পানি ১,০০,০০০ টাকা দিয়ে একটি মেশিন ক্রয় করতে চায়। মেশিনটি থেকে আগামী ৫ বছর পর্যন্ত প্রতি বছর কর পরবর্তী আন্তঃপ্রবাহ হবে ৩০,০০০ টাকা। মূলধন ব্যয় ১০%।XYZ কোম্পানির NPV কত হবে?
- 327.
XYZ কোম্পানি ১,০০,০০০ টাকা দিয়ে একটি মেশিন ক্রয় করতে চায়। মেশিনটি থেকে আগামী ৫ বছর পর্যন্ত প্রতি বছর কর পরবর্তী আন্তঃপ্রবাহ হবে ৩০,০০০ টাকা। মূলধন ব্যয় ১০%।XYZ কোম্পানি যদি তার NPV বাড়াতে চায় তবেi. বাট্টার হার কমাতে হবেii. নগদ আন্তঃপ্রবাহ বাড়াতে হবেiii. নগদ আন্তঃপ্রবাহ কমাতে হবে।নিচের কোনটি সঠিক?
- 328.
নিচের কোন প্রকল্পটি গ্রহণ করা উচিত?
- 329.
পুঁজি ফেরতকাল পদ্ধতির জন্য প্রয়োজন হলো-i. নগদ আন্তঃপ্রবাহii. বাট্টার হারiii. প্রারম্ভিক বিনিয়োগনিচের কোনটি সঠিক?
- 330.
আর্থিক ঝুঁকির উৎস কোনটি?
- 331.
জনাব 'P', 'SR' গ্রুপের প্রতিটি শেয়ার ২০০ টাকায় ক্রয় করে ১ বছর পর ২৫০ টাকায় বিক্রয় করেন। উক্ত বছর কোম্পানি শেয়ার প্রতি ১০ টাকা লভ্যাংশ প্রদান করে।জনাব 'P'-এর বিনিয়োগ থেকে লাভের হার কত?
- 332.
জনাব 'P', 'SR' গ্রুপের প্রতিটি শেয়ার ২০০ টাকায় ক্রয় করে ১ বছর পর ২৫০ টাকায় বিক্রয় করেন। উক্ত বছর কোম্পানি শেয়ার প্রতি ১০ টাকা লভ্যাংশ প্রদান করে।শেয়ারের বিক্রয় মূল্য ২০ টাকা কম হলেi আয়ের হার হবে ২০%ii. শেয়ার প্রতি মোট মুনাফা হবে ৪০ টাকাiii. আয়ের হার হবে ২৫%নিচের কোনটি সঠিক?
- 333.
নিচের কোন ধরনের ঝুঁকি বিনিয়োগকারীর নিয়ন্ত্রণে থাকে?
- 334.
মুদ্রাস্ফীতির কারণে বাড়ে-i. বিনিয়োগii. উৎপাদন খরচiii. কাঁচামালের মূল্যনিচের কোনটি সঠিক?
- 335.
'Q' লি. এর ঝুঁকিমুক্ত আয়ের হার ৫%, পোর্টফোলিও বাজার আয়ের হার ১৫% এবং বিটা সহগ ১.৫। 'Q' লি. এর ঝুঁকি প্রিমিয়াম কত?
- 336.
নিচের কোনটি শংকর জাতীয় সিকিউরিটি?
- 337.
অর্থায়নের প্রাথমিক কাজ কোনটি?
- 338.
একজন বিনিয়োগকারী নিচের কোনটি অনুসরণ করে ঝুঁকি নিয়ন্ত্রণ করে থাকে?
- 339.
তারল্যের পরিমাণ বৃদ্ধি পেলে মুনাফা-
- 340.
জনাব আকতার মুনাফা লাভের প্রত্যাশায় ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করেন এবং নির্দিষ্ট সময় শেষে প্রত্যাশিত মুনাফা অর্জনে ব্যর্থ হন। তিনি পুনরায় বেশি মুনাফার প্রত্যাশায় একাধিক প্রকল্পে বিনিয়োগ করেন।উদ্দীপকে জনাব আকতারের ব্যবসায়ের মূল লক্ষ্য কী ছিল?
- 341.
জনাব আকতার মুনাফা লাভের প্রত্যাশায় ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করেন এবং নির্দিষ্ট সময় শেষে প্রত্যাশিত মুনাফা অর্জনে ব্যর্থ হন। তিনি পুনরায় বেশি মুনাফার প্রত্যাশায় একাধিক প্রকল্পে বিনিয়োগ করেন।জনাব আকতার পুনরায় ব্যবসায়ে বিনিয়োগের ক্ষেত্রে নিচের কোন নীতিটি অনুসরণ করেছেন?
- 342.
কার্যকরী সুদের হার নির্ণয়ের সূত্র কোনটি?
- 343.
বিনিয়োগকৃত অর্থের বর্তমান মূল্য ও ভবিষ্যৎ মূল্য কখন সমান হবে?
- 344.
মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংক কোন নীতি ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে?
- 345.
উদ্দীপকে বাংলাদেশ ব্যাংক যদি জমার হার বৃদ্ধি করে তাহলে মুদ্রাস্ফীতির প্রভাব কী হবে?
- 346.
জনাব আহমেদ কোন ধরনের বীমা করতে চেয়েছিলেন?
- 347.
বীমা কোম্পানি কর্তৃক বীমা প্রস্তাবটি প্রত্যাখ্যানের কারণ কী?
- 348.
ড্রিম ব্যাংক লিমিটেড কোন ধরনের ব্যাংক?
- 349.
সর্বোত্তম অনুমানভিত্তিক উত্তর — আনুষ্ঠানিক উত্তর নয়: মূল তথ্য বা উত্তরে অস্পষ্টতা/অসম্পূর্ণতা রয়েছে। প্রদত্ত উত্তরটি নিশ্চিত নয়; যাচাই করে ব্যবহার করো।
আমানত সংগ্রহের মাধ্যমে উদ্দীপকের ব্যাংকটি কী ধরনের ব্যাংকে রূপান্তরিত হবে?
- 350.
বাংলাদেশে প্রচলিত ব্যাংক আইন কত সালের?