Jashore Board যশোর বোর্ড ২০১৬

631টি প্রশ্ন

  1. 351.

    বাণিজ্যিক ব্যাংকগুলোর দৈনিক নগদ জমার অত্যাবশ্যকীয় হার কত?

  2. 352.

    1.

    (ক) বাংলা 'অ' ধ্বনি উচ্চারণের যে কোনো পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ।অথবা,(খ) যে কোনো পাঁচটি শব্দের উচ্চারণ লেখ:-পদ্য, চর্যাপদ, অত্যাচার, বিজ্ঞপ্তি, স্বাগত, আহবান, স্মর্তব্য, ব্রহ্মাণ্ড।

  3. 353.

    1.

    স্বদেশপ্রেম

  4. 354.

    2.

    (ক) ব্যাকরণিক শব্দ শ্রেণি বলতে কী বোঝ? কত প্রকার ও কী কী উদাহরণসহ লেখ।অথবা,(খ) নিচের অনুচ্ছেদ থেকে পাঁচটি বিশেষণ পদ চিহ্নিত কর:আজ সাদা মেঘে আকাশ ছেয়ে গেছে। হঠাৎ গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হল। তালহা ভাঙা ছাতা দিয়ে বৃষ্টি ঠেকানোর বৃথা চেষ্টা করছিল। তার বেখেয়ালি মন হালকা বৃষ্টি আর মৃদু হাওয়ায় অস্থির হয়ে উঠল।

  5. 355.

    2.

    দৈনন্দিন কাজে বিজ্ঞন

  6. 356.

    3.

    নারীর ক্ষমতায়ন।

  7. 357.

    3.

    (ক) সর্বনাম পদ কাকে বলে? সর্বনাম পদের শ্রেণিবিভাগ আলোচনা কর।অথবা,(খ) নিচের যেকোনো পাঁচটি শব্দের ব্যাসবাক্যসহ সমাসের নাম লেখ।কালান্তর, মিশকালো, সিংহাসন, প্রভাত, হাতেখড়ি, তেপায়া, উপকণ্ঠ, রাজপুত্র।

  8. 358.

    4.

    (ক) একটি সার্থক বাক্যের কী কী গুণ থাকা আবশ্যক? উদাহরণ লেখ।অথবা,(খ) নির্দেশ অনুসারে বাক্যান্তর কর (যে কোনো পাঁচটি):(i) শিশুরা দূষণমুক্ত পরিবেশ চায় (নেতিবাচক)।(ii) এখন খাঁটি জিনিস সহজলভ্য নয় (অস্তিবাচক)।(iii) নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ করতে আহ্বান জানাই (অনুজ্ঞাসূচক)(iv) পঞ্চাশের মন্বন্তরের ঘটনা ছিল অত্যন্ত ভয়াবহ (বিস্ময়সূচক)(v) রচনায় সহজবোধ্য শব্দ ব্যবহার করা উচিত (জটিল)(vi) তিনি আর নেই (যৌগিক)(vii) যেসব পশু মাংস খায়, তারা অত্যন্ত বলবান (সরল)।(viii) বাংলাদেশের চির স্থায়িত্ব কামনা করি (ইচ্ছাসূচক)।

  9. 359.

    4.

    জলবায়ুর পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণায়ন

  10. 360.

    5.

    একটি শীতের সকাল

  11. 361.

    5.

    (ক) যেকোনো পাঁচটি বাক্য শুদ্ধ করে লেখো।i. অন্যায়ের প্রতিফলন দুর্নিবার।ii. তার সৌজন্যতায় মুগ্ধ হলাম।iii. আমৃত্যু পর্যন্ত দেশের সেবা করে যাব।iv. একথা প্রমাণ হয়েছে।V. সে সভায় উপস্থিত ছিলেন।vi. ইহার আবশ্যক নাই।vii. বিরাট গরু ছাগলের হাট।viii. সাবধান পূর্বক চলবে।অথবা, (খ) অনুচ্ছেদটি শুদ্ধ করে লেখো:নিরব ভাষায় বৃক্ষ আমাদের সার্থকতার গান শোনায়। অনুভূতির কান দ্বারা সে গান শুনিতে হবে। তাহলে বুঝতে পারা যাবে জীবনের মানে বৃদ্ধি, ধম্মের মানেও তাই।

  12. 362.

    6.

    (ক) যে কোনো দশটি শব্দের বাংলা পারিভাষিক রূপ লেখ:Acting, Broker, Copyright, donation, File, Hostage, Embargo, Renew, X-ray, Signal, Fact, Data, Eye-wash, Bail, Quack.অথবা, (খ) নিচের অনুচ্ছেদটি বাংলা ভাষায় অনুবাদ কর:-Health is wealth, "The sound condition of body means health. A good health is guarantee for happiness. A healthy day labourer also can enjoy a sound sleep at night with his entire satisfaction of mind. A healthy man is an asset to his family. On the other hand, a seek man is a liability to all.

  13. 363.

    7.

    (গ) “আন্তর্জাতিক মাতৃভাষা দিবস” বিষয়ে একটি রচনা লেখ

  14. 364.

    8.

    (ক) মোবাইল ফোনের অপব্যবহারের ক্ষতিগুলো উল্লেখ করে বন্ধুর নিকট একটি ই-মেইল লেখ।অথবা,(খ) মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের পদে নিয়োগ লাভের জন্য একটি আবেদনপত্র লেখ

  15. 365.

    9.

    (ক) সারমর্ম লেখো:দৈন্য যদি আসে আসুক, লজ্জা কিবা তাহে?মাথা উঁচু রাখিস ।সুখের সাথি মুখের পানে যদি না চাহে,ধৈর্য ধরে থাকিসরুদ্র রূপে তীব্র দুঃখ যদি আসে নেমেবুক ফুলিয়ে দাঁড়াস,আকাশ যদি বজ্র নিয়ে মাথায় পড়ে ভেঙেঊর্ধ্বে দু'হাত বাড়াস ।অথবা,(খ) ভাবসম্প্রসারণ করো:উত্তম নিশ্চিন্তে চলেন অধমের সাথে,তিনিই মধ্যম যিনি চলেন তফাতে।

  16. 366.

    10.

    (ক) 'ফেসবুকের সুফল ও কুফল' বিষয়ে দুই বন্ধুর সংলাপ রচনা করো।অথবা,(খ) নিচের উদ্দীপক অনুসরণে একটি খুদেগল্প লেখো: পড়ন্ত বিকেলে ঢাকার ফুটপাতে হাঁটতে হাঁটতে রাজু ভাবে, কালের প্রবহমান স্রোত জীবনকে আজ কতদূরে নিয়ে এসেছে। কিন্তু শৈশবের স্মৃতিগুলো আজও...

  17. 367.

    বন্ধন সমবায় সমিতির সঞ্চিত তহবিলে মোট কত টাকা জমা হয়?

  18. 368.

    উদ্দীপকে তাঁতিদের দ্বারা গঠিত সমিতিটি কোন শ্রেণির সমিতি?

  19. 369.

    সদস্যদের সমিতি চালাতে অনীহা দেখানোর কারণ হতে পারে—
    i. পরিচালকদের দক্ষতার অভাব
    ii. স্বজনপ্রীতি
    iii. পারস্পরিক অবস্থার অভাব
    নিচের কোনটি সঠিক?

  20. 370.

    উদ্দীপকে টিপুর কাজকে কী বলা হয়?

  21. 371.

    উদ্দীপকের রেডরোজ কোম্পানিটি কোন ধরনের কোম্পানি?

  22. 372.

    মি. আকাশ কোন ধরনের কোম্পানি গঠন করতে চান?

  23. 373.

    এ ধরনের কোম্পানির শেয়ার ক্রয়ে জনগণের আগ্রহী হওয়ার কারণ?
    i. চিরন্তন অস্তিত্ব
    ii. সীমিত দায়
    iii. স্বাধীন সত্তা
    নিচের কোনটি সঠিক?

  24. 374.

    উদ্দীপকে সালাম কোন ধরনের অংশীদার?

  25. 375.

    অংশীদারি আইন অনুযায়ী উদ্দীপকের প্রতিষ্ঠানটির উপযুক্ত অবসান পদ্ধতি হতে পারে—

  26. 376.

    উদ্দীপকে মি. জাহিদের কাজটি ব্যবসায়ের কোন কার্যাবলির অন্তর্ভুক্ত?

  27. 377.

    পরিবেশের কোন উপাদান বিবেচনায় মি. জাহিদ সিলেটে কমলালেবু চাষে উৎসাহী হয়েছিলেন?

  28. 378.

    টেলিটক কোন ধরনের কোম্পানি?

  29. 379.

    উদ্দীপকে মিসেস শাহানারা কর্তৃক তৈরি পোশাক কারখানা গড়ে তোলাকে কী বলে?

  30. 380.

    ব্যবসায় পরিচালনায় মিসেস শাহানারাকে কোন ধরনের সমস্যা মোকাবিলা করতে হতে পারে?

  31. 381.

    রাষ্ট্রীয় ব্যবসায়ের মূল্য উদ্দেশ্য কী?

  32. 382.

    যশোরের মাসুম ভারত থেকে মোটর সাইকেল আমদানি করে নড়াইলে বিক্রয় করেন। এ ব্যবসায় করে তিনি প্রচুর লাভ করতেন। এ বছর জুন মাসে যে মোটর সাইকেল আমদানি করেছেন সেগুলো ডিসেম্বর মাসে নড়াইলে বিক্রয় করলে বেশি লাভ হতো। কিন্তু তার আমদানিকৃত মোটর সাইকেল রাখার ব্যবস্থা করতে না পারায় আগস্ট মাসেই বিক্রয় করে দেন।

  33. 383.

    চুক্তিপত্রের অবর্তমানে অংশীদারি ব্যবসায়ের মুনাফা কীভাবে বষ্টিত হয়?

  34. 384.

    মাহমুদ কাপড়ের ব্যবসায় করেন। ঢাকার ব্যস্ততম এলাকা গুলিস্তানে তার দোকান। ঈদ সামনে রেখে তিনি তার দোকানের জন্য নরসিংদী থেকে প্রায় পাঁচ লক্ষ টাকার কাপড় ক্রয় করে আনার সময় পথে কতিপয় দুর্বৃত্ত তার কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে। তিনি চাঁদা দিতে অপারগ হলে দুর্বৃত্তরা তার গাড়িতে আগুন ধরিয়ে দেয়। ফলে তার ব্যাপক ক্ষতি হয়।

  35. 385.

    উৎপাদনের বাহন কোনটি?

  36. 386.

    সোহাগ, সান্তার ও সৌমিত্র তিন বন্ধু। সমঝোতার ভিত্তিতে প্রত্যেক সমান মূলধন বিনিয়োগ করে ঢাকার বাংলাবাজারে একটি আধুনিক প্রিন্টিং প্রেস চালু করেন। ব্যবসায়িক সফলতার কারণে তারা আরেকটি মেশিন ক্রয়ের সিদ্ধান্ত নিল। কিন্তু হাতে নগদ টাকা না থাকায় তারা এমন অংশীদার নেয়ার কথা ভাবছে তার দায় যেমনই হোক না কেন পরিচালনায় অংশ নিতে পারবে না।

  37. 387.

    বাংলাদেশের গার্মেন্টস শিল্পে শিশু শ্রম বন্ধের পিছনে কোন পরিবেশের উপাদান সবচেয়ে বেশি?

  38. 388.

    জামিল একটি তাঁতি সমবায় সমিতির সদস্য। অন্যদের তুলনায় সে বিত্তবান। সমবায়ের ১০ লক্ষ টাকা শেয়ার মূলধনের মধ্যে জামিলের একার মূলধনই ২ লক্ষ টাকা। জামিল চায় মূলধন বাড়িয়ে সমবায়ে কর্তৃত্ব নিতে। কিন্তু নির্বাচনের সময় সবারই এক ভোট হওয়ায় তার চিন্তা কোনো কাজে আসেনি। সমবায়টির বার্ষিক মুনাফা হয়েছিল ২ লক্ষ টাকা। জামিলকে দেয়া হয়েছে ৩২ হাজার টাকা। সে আরও বেশি পাবে ভেবেছিলে। তাই সে ক্ষুব্ধ।

  39. 389.

    সমজাতীয় পণ্য উৎপাদনে যে সংগঠন বেশি উপযোগী তা হলো—

  40. 390.

    রকিব উদ্দিন একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা। সম্প্রতি সরকার তাকে একটি ব্যবসায় প্রতিষ্ঠানের পরিচালক পদে নিয়োগ প্রদান করেছেন। প্রতিষ্ঠানটি ঢাকা শহরসহ বাংলাদেশের সড়ক যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ঢাকা ও গাজীপুরে এর দুটি ওয়ার্কশপ রয়েছে। এটি সারাদেশে যাত্রী ও মালামাল পরিবহনের ক্ষেত্রে অবদান রেখেছে। সম্প্রতি ঢাকা শহরে স্কুলের শিশুদের আনা-নেয়ার ক্ষেত্রে প্রতিষ্ঠানটি সেবা দিচ্ছে।

  41. 391.

    পাবলিক লিমিটেড কোম্পানির ন্যূনতম পরিচালকের সংখ্যা কত?

  42. 392.

    সমবায় সংগঠন নিবন্ধনের জন্য গৃহীত মূল দলিলকে কী বলে?

  43. 393.

    মানজার একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তিনি নতুন সফটওয়্যার উন্নয়ন করে তা নিবন্ধন করার পর ২০ লক্ষ টাকার 'স্কাই ব্লু' নামে একটি প্রতিষ্ঠানের কাছে বিক্রি করেন। উক্ত প্রতিষ্ঠানের নামের ওপর তিনটি পাখা সম্বলিত সুন্দর একটি চিহ্ন আছে। এক বছর পর তিনি লক্ষ করলেন তার উদ্ভাবিত সফটওয়্যার অন্য একটি কোম্পানি ব্যবহার করছে। তিনি ক্ষতিপূরণ চেয়ে আইনের আশ্রয় গ্রহণ করেন।

  44. 394.

    বাংলাদেশের শিল্প প্রতিষ্ঠানের শতকরা কত ভাগ ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান?

  45. 395.

    জার্মানি, ফ্রান্স ও ইতালির অর্থনৈতিক সমৃদ্ধির কথা জানে না এমন কে আছে? অথচ তাদের এ সমৃদ্ধিও ব্যবসায়িক সাফল্যের পেছনে আছে এক বিশ্বখ্যাত অর্থনৈতিক জোট। যেখানে সদস্য দেশগুলো একই মুদ্রা ব্যবহার করে। অর্থনৈতিক উন্নয়ন এবং মুক্তবাণিজ্য এলাকা স্থাপনে এ জোট সারা বিশ্বের কাছে এক অনন্য দৃষ্টান্ত।

  46. 396.

    B2C কোন ধরনের ই-বিজনেস?

  47. 397.

    হাফিজ লেখাপড়া শেষ করে রংপুর সুপার মার্কেটে 'রকমারি টি' শার্ট নামে একটি ব্যবসায় শুরু করেন। সে 'টি' শার্ট বাজারজাতকরণের জন্য ফেসবুক ও বিভিন্ন ধরনের ওয়েবসাইটে বিজ্ঞাপন দেয়। বিজ্ঞাপন দেখে ক্রেতারা যেকোনো সময় পছন্দানুসারে 'টি' শার্ট সংগ্রহ করতে পারে। ফলে দেখা যায়, অন্যান্য ব্যবসায়ীদের চেয়ে দোকানে ক্রেতা সমাগম বেশি ঘটে।

  48. 398.

    ইমতিয়াজ ও রাজিন দু'জন ব্যবসায়ী। ইমতিয়াজ সীমিত মুনাফা ও মানসম্মত সেবা এ দুই নীতির আলোকে ব্যবসায় করেন। তার ব্যবসায়ের মুনাফা কম হলেও তিনি খুব খুশি। অন্যদিকে রাজিন হঠাৎ করে ধনী হওয়ার আশায় ক্রেতাকে মিথ্যা কথা বলে অপেক্ষাকৃত নিম্নমানের পণ্য সাজিয়ে দেয়। ক্রেতারা তাৎক্ষণিকভাবে তা না বুঝলেও পরবর্তীতে এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া প্রদর্শন করে।

  49. 399.

    অনলাইন ব্যবসায় কোনটির মাধ্যমে পরিচালিত হয় ?

  50. 400.

    কর্ণফুলী পেপার মিল কোন সংস্থার অন্তর্ভুক্ত?