Sylhet Board সিলেট বোর্ড ২০১৬

630টি প্রশ্ন

  1. 351.

    বৃহদায়তন দোকানে পণ্যের মূল্য পরিশোধের জন্য যে ইলেকট্রনিক অর্থ স্থানান্তর পদ্ধতি ব্যবহার করা হয় তাকে কী বলা হয়?

  2. 352.

    বাংলাদেশ বহাল হস্তান্তরযোগ্য দলিল আইন অনুসারে হস্তান্তরযোগ্য দলিল হিসেবে স্বীকৃত নয় কোনটি?

  3. 353.

    বাণিজ্যিক ব্যাংকের দীর্ঘমেয়াদি তহবিলের উৎস কোনটি?

  4. 354.

    1.

    (গ) “আন্তর্জাতিক মাতৃভাষা দিবস” বিষয়ে একটি রচনা লেখ

  5. 355.

    1.

    (ক) 'এ' ধ্বনি উচ্চারণের যে কোনো পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ।অথবা,(খ) যে কোনো পাঁচটি শব্দের শুদ্ধ উচ্চারণ লেখ:খাদ্য, যজ্ঞ, মন্তব্য, ধার্য, চলন্ত, লক্ষণ, শুষ্ক, সমন্বয়।

  6. 356.

    2.

    মাদকাসক্তি ও আমাদের যুবসমাজ।

  7. 357.

    2.

    (ক) প্রমিত বাংলা বানানে 'ই'-কার ব্যবহারের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ।অথবা,(খ) যে কোনো পাঁচটি শব্দের বানান শুদ্ধ করে লেখ:-গিতাঞ্জলি, পিপিলিকা, ঐক্যতান, উর্ধ্ব, বহিস্কার, আকাঙ্খা, ঔজ্জ্বল্য, অনুসূয়া।

  8. 358.

    3.

    (ক) বিশেষ্য পদ কাকে বলে? উদাহরণসহ বিশেষ্য পদের শ্রেণিবিভাগ বিশ্লেষণ কর।অথবা,(খ) নিচের অনুচ্ছেদ হতে পাঁচটি বিশেষণ নির্বাচন কর:-সকালে মা তার ঘুমন্ত শিশুকে জাগিয়ে গরম দুধ খাওয়ালেন। এরপর আড়াই বছরের অবুঝ শিশুটিকে নিয়ে বাগানে লাল লাল ফুল দেখালেন। সদ্যোজাত ফুলগুলো ছিল চমৎকার। ঝকঝকে রোদে পরিবেশও ছিল সুখকর।

  9. 359.

    3.

    পোশাক শিল্প ও বাংলাদেশ।

  10. 360.

    4.

    (ক) ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করো (যেকোনো পাঁচটি):কালান্তর, হিতাহিত, ত্রিফলা, প্রগতি, ধর্মঘট, ঊর্ণনাভ, যথেষ্ট, বাগদত্তা।অথবা, (খ) নিচের যেকোনো পাঁচটি শব্দের প্রত্যয়ের নামসহ প্রকৃতি ও প্রত্যয় নির্ণয় করো:ঘাতক, দ্রাঘিমা, নায়ক, ঐহিক, শৈশব, সাহিত্য, চিরুনি, পানতা।

  11. 361.

    4.

    মানবকল্যাণে বিজ্ঞান

  12. 362.

    5.

    (ক) একটি সার্থক বাক্যের কী কী গুণ থাকা আবশ্যক? উদাহরণ লেখ।অথবা,(খ) নির্দেশ অনুসারে বাক্যান্তর কর (যে কোনো পাঁচটি):(i) শিশুরা দূষণমুক্ত পরিবেশ চায় (নেতিবাচক)।(ii) এখন খাঁটি জিনিস সহজলভ্য নয় (অস্তিবাচক)।(iii) নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ করতে আহ্বান জানাই (অনুজ্ঞাসূচক)(iv) পঞ্চাশের মন্বন্তরের ঘটনা ছিল অত্যন্ত ভয়াবহ (বিস্ময়সূচক)(v) রচনায় সহজবোধ্য শব্দ ব্যবহার করা উচিত (জটিল)(vi) তিনি আর নেই (যৌগিক)(vii) যেসব পশু মাংস খায়, তারা অত্যন্ত বলবান (সরল)।(viii) বাংলাদেশের চির স্থায়িত্ব কামনা করি (ইচ্ছাসূচক)।

  13. 363.

    5.

    সাম্প্রদায়িক সম্প্রীতি।

  14. 364.

    6.

    (ক) যে কোনো পাঁচটি বাক্য শুদ্ধ করে লেখ:(i) এ কথা প্রমাণ হয়েছে।(ii) এখানে খাঁটি গরুর দুধ পাওয়া যায়।(iii) অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ অনুচিত।(iv) তার সৌজন্যতায় মুগ্ধ হলাম।(v) সকল ছাত্ররা উপস্থিত আছে।(vi) কলেজ চলাকালীন সময়ে হর্ন বাজানো নিষেধ।(vii) ছেলেটি দুর্দান্ত মেধাবী।(viii) আকণ্ঠ পর্যন্ত ভোজনে স্বাস্থ্যহানী ঘটে।অথবা,(খ) অনুচ্ছেদটি শুদ্ধ করে লেখ:-আসছে আগামীকাল 'ক' কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। প্রত্যেক শিক্ষকগণ উপস্থিত থাকবেন। খবরটি শুনে রিপা আশ্চর্য হল। সে প্রতিযোগীতায় অংশগ্রহণ করবে। তার আবৃত্তিতে মাধুর্যতা আছে।

  15. 365.

    7.

    (ক) যে কোনো দশটি শব্দের বাংলা পারিভাষিক রূপ লেখ:-Surplus, Co-ordinator, Agent, Dynamic, Treaty, Affidavit, Bulletin, Catalogue, Gist, External, Encyclopedia, Grade, Hearing, Irrigation, Sponsor.অথবা,(খ) নিচের অনুচ্ছেদটি বাংলায় অনুবাদ কর:-Books are man's best companion in life. You must have very good friends but you cannot get them when you need them. They may not speak gently to you. One or two may prove false and do you much harm. But books are always ready to be by your side. Some books may make you laugh. Some other may give you much pleasure.

  16. 366.

    8.

    (ক) মোবাইল ফোনের অপব্যবহারের ক্ষতিগুলো উল্লেখ করে বন্ধুর নিকট একটি ই-মেইল লেখ।অথবা,(খ) মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের পদে নিয়োগ লাভের জন্য একটি আবেদনপত্র লেখ

  17. 367.

    9.

    (ক)সারমর্ম লেখ:ক্ষমা যেথা ক্ষীণ দুর্বলতা,হে রুদ্র, নিষ্ঠুর যেন হতে পারি তথাতোমার আদেশে। যেন রসনায় মমসত্যবাক্য ঝলি ওঠে খরখড়গ সমতোমার ইঙ্গিতে। যেন রাখি তব মানতোমার বিচারাসনে লয়ে নিজ স্থান।অন্যায় যে করে আর অন্যায় যে সহেতব ঘৃণা তারে যেন তৃণসম দহে।অথবা, (খ) ভাব-সম্প্রসারণ কর:-সাহিত্য জাতির দর্পর্ণ স্বরূপ।

  18. 368.

    10.

    (ক) জ্ঞানচর্চায় বিজ্ঞানের ভূমিকা দুই বন্ধুর মধ্যে সংলাপ তৈরি কর।অথবা,(খ) প্রদত্ত উদ্দীপক অনুসরণে 'পানি-দূষণ' বিষয়ে একটি ক্ষুদে গল্প রচনা কর:-লঞ্চ ভ্রমণের সময় বুড়িগঙ্গা নদীর পানির রং দেখে রাহাত বিস্মিত হয়।…………….

  19. 369.

    উদ্দীপকের ব্যবসায়টি কোন ধরনের?

  20. 370.

    উদ্দীপকের ব্যবসায়টির ক্ষেত্রে নিচের কোনটি প্রযোজ্য?

  21. 371.

    উদ্দীপকে বর্ণিত ব্যবসায়টি কোন ধরনের?

  22. 372.

    মুক্তা কত টাকা মুনাফা পাবে?

  23. 373.

    প্রতিষ্ঠানটি সংরক্ষিত তহবিলে কত টাকা জমা দেয়ার প্রয়োজন ছিল?

  24. 374.

    প্রতিষ্ঠানটিতে নিরীক্ষকের আপত্তির কারণ—
    i. লভ্যাংশ সঠিকভাবে বণ্টিত না হওয়া
    ii. রিজার্ভ ফান্ডে টাকা সঠিকভাবে জমা না হওয়া
    iii. প্রতিষ্ঠানের নিয়ম-নীতি অমান্য করা।
    নিচের কোনটি সঠিক?

  25. 375.

    রাশেদার গন্তব্যস্থলে পৌঁছানোর মাধ্যমটি কোন ধরনের প্রতিষ্ঠান?

  26. 376.

    বাংলাদেশের সমবায় সমিতি আইন কত সালের?

  27. 377.

    পলিথিন ব্যবহার পরিবেশের কোন উপাদানকে নষ্ট করছে?

  28. 378.

    পাট শিল্পকে রক্ষা করার জন্য প্রয়োজন—i. পলিথিন ব্যবহার বন্ধ করাii. সরকারি আইন প্রয়োগ করাiii. পাট চাষিদের ঋণ প্রদান করানিচের কোনটি সঠিক?

  29. 379.

    রনির ব্যবসায়টি কোন ধরনের?

  30. 380.

    সাকিব কোন ধরনের অংশীদার?

  31. 381.

    উদ্দীপকে বর্ণিত পরিস্থিতিতে একমালিকানা ব্যবসায়ের কোন সুবিধা অনুসরণ করেছে?

  32. 382.

    দেশের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয় হতে এমবিএ করে জনাব শামীম স্বল্প বেতনে একটি ফার্মে চাকরি নেন। প্রাপ্ত বেতন দ্বারা কোনো রকম সংসার চলছে বটে কিন্তু তার দ্বারা জাতির কোনো উপকার হচ্ছে না ভেবে চাকরি ছেড়ে তিনি একটি পোল্ট্রি ফার্ম স্থাপন করলেন। তিনি ফার্মে উৎপাদিত ডিম ও একমাসের বাচ্চা বিক্রয় করে যথেষ্ট লাভবান হচ্ছেন। চাকরি করে যে বেতন পেতেন তা থেকে ব্যবসায়ের আয় অনেক বেশি, পাশাপাশি সামাজিক মর্যাদাও কম নয়। তাই তিনি ভাবছেন দেশের সকল কর্মক্ষম যুবদের মধ্যে যদি এ ধারণার বিকাশ ঘটতো তাহলে হয়তো আমাদের দেশের বেকারত্ব অনেকটা কমে যেত।

  33. 383.

    একমালিকানা ব্যবসায়ের অর্থের যোগানদাতা কে ?

  34. 384.

    মি. P একটি স্বনামধন্য বেসরকারি কলেজের শিক্ষক। কলেজের নিকটেই কয়েকটি ব্যাংক ও শিল্প প্রতিষ্ঠান রয়েছে। তিনি তার সঞ্চিত অর্থ দ্বারা কলেজের সন্নিকটে একটি ভবনের নিচতলা ভাড়া নিয়ে একটি বড় দোকান শুরু করলেন। তার দোকানের ১ম অংশে স্টেশনারি, ২য় অংশে ফটোকপি মেশিন ও ৩য় অংশে মোবাইল ব্যাংকিং-এর ব্যবসায় শুরু করলেন। মি. P তার তিন ভাইকে দোকানের তিনটি অংশের দায়িত্ব প্রদান করলেন। অল্পদিনের মধ্যে তার প্রতিষ্ঠিত ব্যবসায়টি সফলতা অর্জন করে।

  35. 385.

    স্মারকলিপির ধারা বহির্ভূত কোনটি ?

  36. 386.

    ২০১০ সালে ১ জানুয়ারি তারিখে বিরেন, বিজয় ও স্বাধীন সমঝোতার ভিত্তিতে একটি ব্যবসায় শুরু করলেন। তাদের প্রত্যেকের মূলধন এক লক্ষ টাকা। ২০১১ সালে বিরেনের মৃত্যুর পর তার ১০ বছরের কন্যা মুক্তিককে বিজয় ও স্বাধীনের সম্মতিতে ব্যবসায়ের অংশীদার করেন। ২০১২ সালের ৩১ ডিসেম্বর তারিখে ব্যবসায়ের মুনাফা সামান্যই হলো। ২০১৫ সালের ১ জুলাই তারিখে বিজয় দেউলিয়া ঘোষিত হলো। তখন ব্যবসায়ের দায়ের পরিমাণ তিন লক্ষ টাকা।

  37. 387.

    বাংলাদেশে পণ্যের মান নির্ধারণকারী প্রতিষ্ঠান কোনটি?

  38. 388.

    কোন ধরনের কোম্পানি শেয়ার ইস্যু করতে পারে?

  39. 389.

    বাংলাদেশ কৃষি ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত?

  40. 390.

    জনাব হাফিজ ৪০ জন সদস্য নিয়ে একটি কোম্পানি গঠনের চেষ্টা করে যাচ্ছেন। উক্ত কোম্পানি গঠনের জন্য একটি মুখ্য দলিল তৈরি করা হয়েছে। কিন্তু আরেকটি দলিলের পরিবর্তে কোম্পানি আইনের তফসিল-১ কে তারা কোম্পানির জন্য গ্রহণ করেছেন। ইতোমধ্যে তারা নিবন্ধন পেলেও কার্যক্রম আরম্ভ করতে পারছেন না।

  41. 391.

    মধ্যস্বত্বব্যবসায়ীদের হাত থেকে রক্ষা পাওয়ার লক্ষ্যে পদ্মাপাড়ের জেলেরা মাছের ন্যায্যমূল্যের জন্য একটি সমবায় সমিতি গঠন করে। ২০১৫ সাল পর্যন্ত তাদের অর্জিত মুনাফার পরিমাণ ছিল নিম্নরূপ :-
    তারা বিধিবদ্ধ ন্যূনতম হারে সংরক্ষিত ও উন্নয়ন তহবিল সংরক্ষণ করে। তহবিলের টাকা হতে তারা ২৫,০০০ টাকা মূল্যের একটি নতুন ফ্রিজ ক্রয়ের জন্য চিন্তা করছে।

    বছর | ২০১২ | ২০১৩ | ২০১৪ | ২০১৫
    মুনাফা | ২০,০০০ টাকা | ২৫,০০০ টাকা | ৩০,০০০ টাকা | ৩৫,০০০ টাকা

  42. 392.

    স্বল্প পুঁজির ব্যবসায় সংগঠন কোনটি?

  43. 393.

    পূর্ব তিমুর সদ্য স্বাধীন রাষ্ট্রটি ওই দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য বেসরকারি প্রতিষ্ঠান ড্রিম হ্যাভেন কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয়। সমগ্র মুনাফার ৪৯% মালিক হবে সরকার। চুক্তির শর্তানুযায়ী প্রতিষ্ঠানটি দেশের বিভিন্ন স্থানে রাস্তা, ব্রিজ, কালভার্ট নির্মাণ করবে এবং বৈদেশিক বাণিজ্য সম্প্রসারণের জন্য গভীর সমুদ্রবন্দর স্থাপন করবে। পরবর্তীতে চুক্তির শর্ত পরিবর্তন করে প্রতিষ্ঠানটির পরিচালনা সরকারের নিজের হাতে রাখার সিদ্ধান্ত গ্রহণ করে।

  44. 394.

    গুদামজাতকরণ পণ্যের কী বাধা দূর করে?

  45. 395.

    এম এ খালেক একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তিনি নতুন একটি সফটওয়্যার ডেভেলপ করে তা নিবন্ধন করার পর ২০ লক্ষ টাকায় একটি বড় কোম্পানির কাছে বিক্রয় করেন। কোম্পানিটি তাদের হিসাব সংরক্ষণে ঐ সফটওয়্যার ব্যবহার করে থাকে। ১ বছর পর তিনি লক্ষ করলেন তার উদ্ভাবিত সফটওয়্যারটি অপর দুটি কোম্পানিও ব্যবহার করছে। তিনি ক্ষতিপূরণ চেয়ে আইনের আশ্রয় গ্রহণ করলেন।

  46. 396.

    ব্যাপক বেকার সমস্যার সমাধান হয় কোন প্রতিষ্ঠানের মাধ্যমে?

  47. 397.

    জনাব করিম ডাচ-বাংলা ব্যাংকের একজন সিনিয়র অফিসার। ব্যাংকটি লেজার বুকের পরিবর্তে কম্পিউটারে গ্রাহকদের হিসাবের লেনদেন সংরক্ষণ করে। তথ্য আদান-প্রদানের চিঠির পরিবর্তে মোবাইল ফোন, ই-মেইল ইত্যাদি ব্যবহার করে। গ্রাহকগণ কার্ড ব্যবহার করে ব্যাংকে না গিয়ে যেকোনো বুথ থেকে দিন-রাত ২৪ ঘণ্টা টাকা তুলতে পারে।

  48. 398.

    সর্বপ্রথম GATT প্রতিষ্ঠিত হয় কোন রাষ্ট্রে?

  49. 399.

    আসিফ সাহেব একজন নিত্যপ্রয়োজনীয় পণ্যের ব্যবসায়ী। তিনি কখনোই পণ্যে ভেজাল মেশান না। কর্মচারী একদিন তার অজান্তেই কিছু পণ্যে ভেজাল মিশালে তিনি তা জানতে পেরে সাথে সাথে তাকে চাকরি হতে বরখাস্ত করলেন। তিনি ভাবলেন সমাজের মানুষ নিত্যপ্রয়োজনীয় পণ্য ভোগ করে জীবনধারণ করে। এসকল পণ্যের গুণ ও মান ভালো না হলে জনগণের জীবন ঝুঁকির মধ্যে পড়ে যাবে। একজন সচেতন ব্যবসায়ীর দ্বারা তা আদৌ কাম্য হতে পারে না। তাছাড়া জনগণ অসাধু ব্যবসায়ী হিসেবে চিহ্নিত করে বসলে ব্যবসায় টিকবে না।

  50. 400.

    প্রাইভেট লি. কো. কখন কাজ শুরু করে?