Chattogram Board চট্টগ্রাম বোর্ড ২০২২

683টি প্রশ্ন

  1. 401.

    জনাব রিমন তার বাবার সাথে একই বাড়িতে বসবাস করেন। বাড়িটি তার বাবার নামে। ভূমিকম্পনজনিত ক্ষতির কারণে বাড়িটি ক্ষতিগ্রস্ত হতে পারে এ আশঙ্কা হতে জনাব রিমন বাড়িটি বিমা করতে গেলে বিমাকারী প্রতিষ্ঠান অস্বীকৃতি জানায়। তাই রিমনের বাবা নিজেই বাড়িটি বিমা করেন। পরবর্তীতে রিমনের বাবা বিমা প্রতিষ্ঠানকে না জানিয়ে বাড়িটির আকৃতিগত কিছু পরিবর্তন সাধন করেন। এতে বাড়িটি এক পাশে হেলে যায়। রিমনের বাবা বিমাদাবি পেশ করলে বিমাকারী প্রতিষ্ঠান তা দিতে অস্বীকৃতি জানায়।

  2. 402.

    চেকে উল্লিখিত তারিখ হতে কত দিন পর বাসি চেকে পরিণত হয়?

  3. 403.

    ব্যাংকগুলোকে CRR সংরক্ষণ করতে হয়—

  4. 404.

    বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কী?

  5. 405.

    বিমা গ্রহীতার মৃত্যুতে কোন বিমার দাবি পরিশোধ করা হয়?

  6. 406.

    বাংলাদেশে কোন ব্যাংক সাধারণত স্থানীয় পর্যায়ে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষে নিকাশঘরের দায়িত্ব পালন করে?

  7. 407.

    বর্তমানে বাংলাদেশে প্রচলিত বিমা আইন কত সালের?

  8. 408.

    ৫০ টাকার নোটে কার স্বাক্ষর থাকে?

  9. 409.

    বাংলাদেশের অর্থবাজারের নিয়ন্ত্রক কে ?

  10. 410.

    ডেবিট কার্ড-এর সুবিধা হলো-
    i. ২৪/৭ ব্যাংকিং সুবিধা
    ii. ধারে পণ্য ক্রয় সুবিধা
    iii. অর্থ স্থানান্তর সুবিধা
    নিচের কোনটি সঠিক?

  11. 411.

    কোনটি বাংলাদেশ ব্যাংকের নোট নয়?

  12. 412.

    ব্যাংকের কাজ হলো—
    i. আমানত সংগ্রহ
    ii. ঝুঁকি বণ্টন
    iii. ঋণ দান
    নিচের কোনটি সঠিক?

  13. 413.

    কেন্দ্রীয় ব্যাংকের প্রধান লক্ষ্য হচ্ছে—
    i. ঋণ নিয়ন্ত্রণ করা
    ii. মুদ্রামান সংরক্ষণ করা
    iii. মুনাফা অর্জন করা
    নিচের কোনটি সঠিক?

  14. 414.

    অসহায় বিধবা শুভারাণী, তার মেয়ে তমালিকার বিয়ের বয়স পার হয়ে যাওয়া সত্তেও তাকেপাত্রস্থ করতে পারেনি। কারণ পাত্রপক্ষের দাবি মেটাতে সে অক্ষম। অবশেষে নিজের সামান্যজমিটুকু বিক্রি করে মেয়ের বিয়ের ব্যবস্থা করে সে। কিন্তু বরে বাবা নলীন বাবুর আকাশ ছোঁয়াচাওয়ার কাছে পরাজিত হতে হয় তাকে। মায়ের এহেন অবস্থা দেখে তমালিকা নিজেই বিয়েরপিঁড়ি থেকে উঠে আসে এবং সবাইকে সাফ জানিয়ে দেয়, এ বিয়ে সে করতে পারবে না।অতঃপর স্বাবলম্বী হয়ে একাকী পথ চলার দৃঢ় প্রত্যয় নিয়ে এগিয়ে যায় সে।

  15. 415.

    ভয়ংকর এক সড়ক দুর্ঘটনায় অচেতন অবস্থায় পড়ে থাকা রায়হানকে পাশের বস্তিরমেয়ে জাহানারা উদ্ধার করে নিয়ে আসে। স্মৃতি ফিরে পেলে রায়হান জানতে পারেতার জীবন বাঁচিয়েছে ঐ মেয়েটি। দীর্ঘদিন সেবা-যত্নের পর ধীরে ধীরে সুস্থ হয়েওঠে সে। রায়হান মেয়েটির প্রতি কৃজ্ঞতাবোধ থেকে তাকে বিয়ে করে বাড়িতে নিয়েআসে। তার বাবা জাহানারাকে মেনে নেয় না। কিছু টাকা-পয়সা দিয়ে তাকে বিদায়করে দিতে চাইলে রায়হানও জাহানার সাথে বস্তিতেই চলে যায় এবং সেখানেই সুখেসংসার বাঁধে।

  16. 416.

    দেশমাতৃকার মুক্তির শপথ নিয়ে মুক্তি বাহিনীতে যোগ দেয় হুমায়ুন সাহেবের পাঁচ ছেলে। রাজাকারের মাধ্যমে এই খবর জানতে পেরে পাকিস্তানি হানাদার বাহিনী হুমায়ুন সাহেবের ঘর-বাড়ি জ্বালিয়ে দেয়। অবশেষে ক্যাম্পে ধরেও নিয়ে যায় তাঁকে, বারবার জানতে চায় তাঁর ছেলেদের ঠিকানা। হুমায়ুন সাহেব চুপ করে থাকলে তাঁর পিঠের ওপর প্রচণ্ড জোরে চাবুকের আঘাত করে। যন্ত্রণায় কাতর হয়ে পড়েন তিনি।. রক্তাক্ত ও ক্ষতবিক্ষত হয় তাঁর শরীর। তবু তিনি মুক্তিবাহিনীর কোনো খবর দেন না হানাদার বাহিনীকে।

  17. 417.

    দীপ শিখা গার্মেন্টসের ভয়াবহ অগ্নিকান্ডে নিহত হয় গার্মেন্টস কর্মী দম্পতি জলিল ও রাবেয়া। তাদের একমাত্র মেয়ে জোবাইদা অনাথ হয়ে আশ্রয় নেয় বৃদ্ধ নানা-নানির সংসারে। গরিব নানা-নানি তাদের সাধ্যমতো চেষ্টা করে তাকে বিয়ে দেয় পাশের গ্রামের আকিবের সাথে। কিন্তু সুখের মুখ দেখা হলো না জোবাইদার। আকিব তাকে মারধর করে এবং সারাদিন কিছু না খেতে দিয়ে ঘরে আটকে রাখে। স্বামীর এই শারীরিক ও মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে সে আবার ফিরে আসে নানানানির কাছে। নানা-নানি এতে ভীষণ কষ্ট পায়, তবু পরম যত্নে আগলে রাখে অসহায় জোবাইদাকে।

  18. 418.

    এক সময়ের ডাকসাইটে জমিদার নারায়ণ চৌধুরী প্রজ্ঞা ও প্রতিভায় ছিলেন সবারশীর্ষে। তাঁর জীবনের অর্জিত সম্পদের সবটুকু উজাড় করে দিয়ে সন্তানদের মানুষকরেছেন তিনি। ছেলে-মেয়েরা ডাক্তার ও ইঞ্জিনিয়ার হয়ে বিদেশে ভালো অবস্থানেরয়েছেন। কিন্তু বৃদ্ধ বাবার খোঁজ-খবর নেওয়ার সময় নেই তাঁদের কারও। বার্ধক্যেরএই সংকটাপন্ন অবস্থায় তিনি বৃদ্ধাশ্রমেও যাননি সন্তানদের সম্মানের কথা ভেবে।এখন তাঁর সময় কাটে নিজের বাড়িতে একেবারে একা একা।

  19. 419.

    কলেজ থেকে শিক্ষাসফরের উদ্দেশ্যে কক্সবাজার গেল গালিবসহ তার বন্ধুরা। সাগরের পানিতে নেমেছে সবাই, খুব হৈচৈ আর লাফালাফি করে গোসল করছে তারা। হিমছড়ি পাহাড়ে উঠে আনন্দে আত্মহারা সবাই। কিন্তু গালিব এক কোণে বসে আছে, তার মনে কোনো আনন্দ নেই, কারণ পাঁচ বছর আগে সে তার বাবার সাথে এখানে এসেছিল, অনেক আনন্দ করেছিল সবাই মিলে। এখন তার বাবা নেই, কিন্তু বাবার রেখে যাওয়া সেই স্মৃতি তাকে এতটাই আচ্ছন্ন করে রেখেছে যে সমস্ত আনন্দই তার কাছে ম্লান হয়ে আসে।"

  20. 420.

    মথুরাপুর গ্রামের তরুণ সমাজ একত্র হয়ে বিভিন্ন সামাজিক কর্মকান্ড পরিচালনা করছে। এরমধ্যে রয়েছে বাল্যবিবাহ প্রতিরোধ, বিনামূল্যে দুস্থদের চিকিৎসা সেবা এবং স্বেচ্ছায় রক্তদানকর্মসূচি। এর ফলে একদিকে যেমন মানুষকে মরতে হচ্ছে না চিকিৎসা ও রক্তের অভাবে,অন্যদিকে এলাকার বেকার ও অলস জীবনযাপনকারী ছেলেমেয়েদের জীবন বদলে গেছে।সেবার মহান ব্রত নিয়ে গোটা সমাজটাকে পাল্টে ফেলার চেষ্টা করছে তারা। আর তরুণপ্রজন্মের এমন কার্যক্রমে স্বস্তি ফিরে এসেছে এলাকাবাসীর মধ্যে।

  21. 421.

    আব্দুল জব্বার মৃধা নিঃসন্তান বলে তার মনে অনেক কষ্ট। সামাজিক ও পারিবারিকভাবে অনেকহেয় হতে হয় তাকে। একদিন সে তার স্ত্রী মেরিনাকে তার এমন অবস্থার কথা খুলে বললেনিজেই উদ্যোগী হয়ে স্বামীর বিয়ে দেয় মেরিনা, গরিব ঘরের অল্প বয়সী মেয়ে সুচরিতার সাথেবিয়ে দিয়ে ঘরে নিয়ে আসে। কিন্তু সুচরিতা বাবার বয়সী জব্বার মৃধাকে স্বামী বলে মেনে নিতেচায় না। তাই তার মুখে থুথু দেয় ও ভেংচি কাটে। জব্বার মৃধা এতে ক্ষুব্ধ হয়ে সুচরিতাকেঅনেক কষ্টদায়ক শাস্তি দেয়। সন্তানতুল্য মেয়েটিকে কষ্ট পেতে দেখে মেরিনাও ভীষণ কষ্টপায়। মনের অজান্তেই চোখ মোছে শাড়ির আঁচলে।

  22. 422.

    গ্রামের স্কুল শিক্ষক বাবা তমিজুদ্দীন তাঁর ছেলে রাসেলকে শহরের বড় প্রতিষ্ঠানে উচ্চশিক্ষার জন্য পাঠায়। রাসেল ডাক্তার হয়ে বাবার মুখ উজ্জ্বল করে ফিরে আসে গ্রামে।তার ইচ্ছা গ্রামের অসহায়, দুস্থ রোগীদের আধুনিক চিকিৎসা দিয়ে সুস্থ করে তুলবেএবং তাবিজ-কবজ, ঝাড়-ফুঁক ও পানিপড়া প্রভৃতি অন্ধ বিশ্বাস থেকে গ্রামবাসীদেরমুক্ত করবে। কিন্তু ব্যাপারটা গ্রামের মোড়ল করিম খান মেনে নিতে পারে না। রাসেলযাতে গ্রামের মানুষদের সচেতন করতে না পারে সেই চেষ্টা করতে থাকে সে, কিন্তুরাসেল কোনো দিকে কর্ণপাত না করে এগিয়ে যায় নিজের লক্ষ্যের দিকে।

  23. 423.

    রাস্তায় বসে ছোট্ট শিশু আমিনকে কাঁদতে দেখে তাকে বাড়িতে নিয়ে এলেন প্রফেসর মধুসূদনরায়। পরম মমতায়, সন্তান স্নেহে বড় করে তোলেন তাকে। শিক্ষা-দীক্ষা, ধন-সম্পদ কোনোকিছুরই অভাব রাখেননি তিনি। কিন্তু একদিন আমিনই ষড়যন্ত্র করে মধুসূদন বাবুর সমস্ত সম্পত্তিজোর করে দখল করে নিয়ে বাড়ি থেকে সস্ত্রীক মধুসূদন বাবুকে বের করে দিল। সম্পদের প্রতিপ্রচন্ড লোভের কাছে পরাজিত হয় মধুসূদন বাবুর দীর্ঘদিনের নিঃস্বার্থ ভালোবাসা।

  24. 424.

    মুক্তিযুদ্ধের সময় রাজাকার আজমত আলী শান্তি কমিটি গঠন করে এবং পাক হানাদারবাহিনীর সাথে যোগ দিয়ে এই দেশের প্রচুর ক্ষয়-ক্ষতি সাধন করে। পরবর্তীকালেমানবতা বিরোধী অপরাধে তার নামে মামলা করা হয় এবং ফাঁসিও কার্যকর করা হয়।প্রত্যক্ষ মুক্তিযোদ্ধা জামিল উদ্দীন জানান ঐ বিশ্বাসঘাতক আজমত আলীর সাহায্যেইহানাদার বাহিনী গ্রামের অনেক মুক্তিযোদ্ধাকে গুলি করে হত্যা করে এবং তাদেরপরিবারের উপর চালায় সীমাহীন নির্যাতন।

  25. 425.

    1.1.

    উদাহরণসহ বাংলা উচ্চারণের পাঁচটি নিয়ম লেখো।

    1.2.

    বানান শুদ্ধ করে লেখো: (যেকোনো পাঁচটি)
    সমীচিন, বিভিশন, অপেক্ষমান, পুননির্মান, ঐক্যামত, প্রতিযোগীতা, স্বামীগৃহ, কটুক্তি।

  26. 426.

    2.1.

    উদাহরণসহ আবেগ শব্দের শ্রেণিবিভাগ আলোচনা করো।

    2.2.

    ব্যাসবাক্যসহ সমাসের নাম লেখো (যেকোনো পাঁচটি)
    রক্তনদী, দোটানা, উচ্ছৃঙ্খল, বইপুস্তক, কুম্ভকার, সেতার, যুগান্তর, কানাকানি।

  27. 427.

    3.1.

    গঠনগত দিক থেকে বাক্য কত প্রকার? উদাহরণসহ বাক্যের প্রকারভেদ আলোচনা করো।

    3.2.

    নিচের বাক্যগুলো শুদ্ধ করে লেখো: (যেকোনো পাঁচটি)
    i. স্যারের কথা প্রমাণ
    ii. একের লাঠি দশের বোঝা।
    iii. সকাল সকাল চারাগুলো বপন করা হলে গেল।
    iv. অপরাহ্ণ লিখতে কেউ কেউ ভুল করে।
    v. সকল ছাত্ররাই দেশের ভবিষ্যৎ।
    vi. প্রাণীবিজ্ঞানের তিনজন শিক্ষকই গুণীসমাবেশে যাবেন।
    vii. বেপরোয়া গাড়ি চালাবেন না
    viii. সকাল হইতে বৃষ্টি হচ্ছে।

  28. 428.

    4.1.

    পারিভাষিক শব্দ লেখো: (যেকোনো পাঁচটি)
    Accessorices, Autograph, Caption, Fiction, Estimate, Virus, Guilty, Hygiene

    4.2.

    অনুবাদ করো:
    He who loves his country is a patriot. The patriots love their country more dearly than their lives. They are ready to lay down their lives for the welfare of their country. Everybody honours them. They live even after their death.

  29. 429.

    5.1.

    একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানে 'কম্পিউটার অপারেটর' পদে চাকরির জন্য আবেদনপত্র রচনা করো।

    5.2.

    'মেঘনায় লঞ্চডুবি: ৩০০ জনের সলিল সমাধি' শিরোনামে সংবাদপত্রে প্রকাশের জন্য একটি প্রতিবেদন রচনা করো।

  30. 430.

    6.1.

    সারমর্ম লেখো:
    বিপদে মোরে রক্ষা কর এ নহে মোর প্রার্থনা
    বিপদে আমি না যেন করি ভয়।
    দুঃখতাপে ব্যথিত চিতে নাই-বা দিলে সান্ত্বনা
    দুঃখ যেন করিতে পারি জয়।
    সহায় মোর না যদি জুটে, নিজের বল না যেন টুটে
    সংসারেতে ঘটিলে ক্ষতি, লভিলে শুধু বঞ্চনা,
    নিজের মনে না যেন মানি ক্ষয়।
    আমারে তুমি করিবে ত্রাণ, এ নহে মোর প্রার্থনা
    তরিতে পারি শকতি যেন রয়

    6.2.

    ভাবসম্প্রসারণ করো:
    রাত যত গভীর হয়, প্রভাত তত নিকটে আসে।

  31. 431.

    7.1.

    'করোনাকালে অনলাইন শিক্ষাকার্যক্রম' বিষয়ে দুজন শিক্ষার্থী সংলাপ রচনা করো।

    7.2.

    প্রদত্ত সংকেতটি পড়ে শিরোনামসহ একটি খুদেগল্প রচনা করো:
    এইখানে আসলে থমকে যায় নাদিমের মনটা। দশ বছর আগে ঠিক এখানেই বাবার সঙ্গে তার শেষ দেখা হয়েছিল।...

  32. 432.

    উদ্দীপকে উল্লিখিত পিংকী কোন ধরনের অংশীদার?

  33. 433.

    উদ্ভূত পরিস্থিতিতে উল্লিখিত পিংকী, রিকী ও জান্নাতদের ব্যবসায় প্রতিষ্ঠানটি বিলোপসাধনের উপায় কী?

  34. 434.

    উদ্দীপকে বর্ণিত জনাব হানিফ মিয়ার সম্পাদিত কাজ ব্যবসায়ের কোন শাখার আওতাভুক্ত?

  35. 435.

    উদ্দীপকে উল্লিখিত জনাব হানিফ মিয়ার কর্মকাণ্ডে যে সকল উপযোগ সৃষ্টি হয়েছে তা হলো—i. সময়গতii. স্থানগতiii. ঝুঁকিগতনিচের কোনটি সঠিক?

  36. 436.

    জনাব মাহিম হোসেন 'বিআরবি' কোম্পানির কোন ধরনের শেয়ার ক্রয় করেন?

  37. 437.

    উদ্দীপকের জনাব মাহিম হোসেনের 'বিআরবি' কোম্পানির পরিচালক পদের জন্য শেয়ার ক্রয়ের বাধ্যবাধকতা কারণ হতে পারে—i. পরিচালকদের দায়িত্বশীলতাii. কোম্পানি আইনের নির্দেশiii. কোম্পানির স্বার্থ সংরক্ষণনিচের কোনটি সঠিক?

  38. 438.

    উদ্দীপকের সমবায় সমিতিটি উদ্দেশ্যে বিচারে কোন ধরনের সমিতি?

  39. 439.

    উদ্দীপকের বর্ণিত সমবায় সংগঠনটি কোনো সুবিধা কাজে না লাগাতে পারার কারণ হতে পারে—
    i. পারস্পরিক আস্থার অভাব
    ii. পরিচালনাগত দক্ষতার অভাব
    iii. সদস্যদের চিন্তার ঐক্যের অভাব
    নিচের কোনটি সঠিক?

  40. 440.

    জনাব রফিক হবিগঞ্জের হাওর অঞ্চল থেকে ধান সংগ্রহ করে নিজস্ব কারখানায় চাল উৎপাদন করে দেশের বিভিন্ন জেলায় বিক্রি করেন। বর্তমানে তাঁর প্রতিষ্ঠানে কর্মীর সংখ্যা ৩,০০০ জন। সম্প্রতি তিনি মধ্যপ্রাচ্যে চাল রপ্তানি শুরু করেছেন।

  41. 441.

    সিমেন্ট কোন ধরনের উৎপাদন শিল্পের অন্তর্গত?

  42. 442.

    জনাব আরিফ স্থানীয় তাল, বাঁশ, বেত ও খেজুর গাছের উপর ভিত্তি করে 'গ্রামবাংলা' নামে একটি কুটিরশিল্প গড়ে তোলেন। তাঁর শিল্পে উৎপাদিত হাত পাখা, বেতের টুপি, পাটি ও খেলনাসামগ্রীর চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সম্প্রতি তিনি তার পণ্য বিদেশে রপ্তানি করার চিন্তাভাবনা করছেন। এজন্য ব্যাংক ঋণ ও সরকারি সহযোগিতা প্রয়োজন।

  43. 443.

    কোন ব্যক্তির পেশাগত সেবার গুণগতমান বৃত্তি পেতে পারে- i. জ্ঞান বন্টন করলে ii. যোগ্যতার সহিত কাজ করা হলে iii. দক্ষতার মাধ্যমে কাজ করা হলে নিচের কোনটি সঠিক?

  44. 444.

    জনাব আলতাফ জেলা সদর হাসপাতালের ঠিক উল্টো পাশে একটি রেস্টুরেন্ট চালু করেন। তিনি মাত্র ৬০ টাকায় দুপুরের খাবার এবং ২০ টাকায় সকাল ও বিকালের নাস্তা পরিবেশন করেন। সুলভমূল্যে মানসম্মত খাবার পাওয়ায় তার রেস্টুরেন্টটি রোগী ও তাদের স্বজনদের নিকট বেশ জনপ্রিয়। সম্প্রতি তিনি শহরের কেন্দ্রস্থলে রেস্টুরেন্টটির ২য় শাখা খোলার চিন্তাভাবনা করছেন।

  45. 445.

    নিচের কোনটি রাজনৈতিক পরিবেশের উপাদান?

  46. 446.

    জনাব আবির, কাদের ও রায়হান পারস্পরিক সমঝোতার ভিত্তিতে একটি ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে তোলেন। ব্যবসায়ে কোনো বিনিয়োগ না করলেও সীমাহীন দায় বহন করবে এই শর্তে জনাব ইমনকে অংশীদার হিসেবে গ্রহণ করেন। জনাব কাদের ব্যতীত বাকি সকল অংশীদার ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করেন। বছর শেষে প্রতিষ্ঠানটি প্রচুর মুনাফা অর্জন করে । জনাব কাদের মুনাফার সমান অংশ দাবি করেন।

  47. 447.

    নিচের কোনটির সবগুলো উপাদান সামাজিক পরিবেশের আওতাভুক্ত?

  48. 448.

    মিস ফারহানা ও মিস তাহমিনা সমঝোতার ভিত্তিতে ৫ বছরের জন্য একটি হস্তশিল্পের কারখানা প্রতিষ্ঠা করেন এবং যথাযথ কর্তৃপক্ষের নিকট থেকে নিবন্ধন করিয়ে নেন। তারা নগদ ও বাকিতে পণ্য কেনা- বেচা করেন। কিন্তু মিস রিমি নামে একজন ক্রেতা দীর্ঘদিন তাদের টাকা পাওনা প্রদানে গড়িমসি করছেন। এমতাবস্থায় তারা আদালতের আশ্রয় নেওয়ার কথা ভাবছেন ।

  49. 449.

    জনাব নাসির উদ্দিন জনবহুল এলাকা বন্দর বাজারে পাইকারি ব্যবসায় স্থাপন করতে আগ্রহী। এক্ষেত্রে তার ব্যবসায়ের জন্য কোন পরিবেশ অধিক বিবেচ্য?

  50. 450.

    মি. জাকির ও তার ১৫ জন বন্ধু মিলে একটি ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে তোলেন। যথাযথ কর্তৃপক্ষের প্রদত্ত কার্যারম্ভের অনুমতিপত্র পাওয়ার পর ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করেন। বিগত বছরে ব্যবসায়টি প্রচুর মুনাফা অর্জন করে। তারা ব্যবসায়টি সম্প্রসারণের লক্ষ্যে অধিক মূলধন করার জন্য জনসাধারণের নিকট শেয়ার বিক্রি করার সিদ্ধান্ত গ্রহণ করেন ।