Chattogram Board চট্টগ্রাম বোর্ড ২০২৪
209টি প্রশ্ন
- 101.
বাক্যশুদ্ধি
6.1.
যে কোনো পাঁচটি বাক্যের অপপ্রয়োগ শুদ্ধ করে লেখ :
(i) ঐকতান রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা।
(ii) নিরোগী লোক আসলেই সুখী।
(iii) সূর্য উদয় হয়েছে।
(iv) আজ ঝড়বৃষ্টির সমূহ সম্ভাবনা আছে।
(v) পরিশ্রম করে তার শারীরিক অবস্থা শোচনীয়।
(vi) অনাবশ্যকীয় ব্যাপারে কৌতূহলী হওয়া অনুচিত।
(vii) এ পরিবারটি আমাদের এলাকায় সমৃদ্ধশালী পরিবার।
(viii) আকণ্ঠ পর্যন্ত ভোজনে স্বাস্থ্যহানি ঘটে।6.2.
নিচের অনুচ্ছেদটির অপপ্রয়োগগুলো শুদ্ধ করে লেখ :
নিজ ব্যক্তিত্বের বৈচিত্র্য দেখাতে সে সর্বদা সুসচেষ্ট। মাঝে মাঝে সভা চলাকালীন সময়ে সে দাঁড়িয়ে পড়ে। কেউ তার সমালোচনা করলে অপমানবোধ করে। অনেকেই তাকে নিয়ে হাসি তামাশা করে। সে নিজের দৈন্যতা বুঝতে পারে না। - 102.
পারিভাষিক
7.1.
যে কোনো দশটি শব্দের বাংলা পারিভাষিক রূপ লেখ:
Relationship, Fundamental, Appearance, Hostage, Consequence, Existentialism, Superintendent, Miscreant, Colony, Bankrupt, Lease, Decimal, Ethics, Myth, War-crime.7.2.
নিচের অনুচ্ছেদটি বাংলায় অনুবাদ কর :
We are social beings and have to consider to our behavior on others. There are two terms to describe our social behavior— etiquette and manners. Etiquette means the rules of correct behavior in society. The word manner means the behavior to be polite in particular society or culture. Everybody should earn two terms in his character. - 103.
দিনিলিপি/প্রতিবেদন
8.1.
তোমার কলেজে 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' উদযাপনের উপর একটি দিনলিপি রচনা কর।
8.2.
“যুব সমাজের নৈতিক অবক্ষয়” শিরোনামে একটি প্রতিবেদন রচনা কর।
- 104.
বৈদ্যুতিন চিঠি/আবেদনপত্র
9.1.
কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়ানোর অনুভূতি জানিয়ে তোমার প্রবাসী বন্ধুকে একটি বৈদ্যুতিন চিঠি লেখ।
9.2.
কোনো মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগ লাভের উদ্দেশ্যে একটি আবেদনপত্র রচনা কর।
- 105.
সারাংশ/ভাব-সম্প্রসারণ
10.1.
সারাংশ লেখ :
মানুষ-ধর্মই সবচেয়ে বড় ধর্ম। হিন্দু-মুসলমানের মিলনের অন্তরায় যা ফাঁকি কোনখানে তা দেখিয়ে দিয়ে এর গলদ দূর করা আমার এ পথের অন্যতম উদ্দেশ্য। মানুষে মানুষে যেখানে প্রাণের মিল, আদত সত্যের মিল সেখানে ধর্মের বৈষম্য, কোনো হিংসার দুশমনির ভাব আনে না। যার নিজের ধর্মে বিশ্বাস আছে, যে নিজের ধর্মের সত্যকে চিনেছে, সে কখনো অন্য ধর্মকে ঘৃণা করতে পারে না।10.2.
ভাব-সম্প্রসারণ কর :
প্রয়োজনে যে মরিতে প্রস্তুত, বাঁচিবার অধিকার তারই। - 106.
দৃশ্যকল্প-১: মোহন এমন একটি বিষয় পাঠ করে যার লক্ষ্য হচ্ছে সত্যকে অর্জন ও মিথ্যাকে বর্জন করা। সত্যকে আদর্শ হিসেবে গ্রহণ করে কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করা।দৃশ্যকল্প-২: রাজন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে ইলেকট্রনিক্স বিষয়ে বিশেষ জ্ঞান অর্জন করে। পরবর্তীতে সে গ্রামে গিয়ে ইলেকট্রনিক্স সামগ্রী মেরামতের কাজ করে।
- 107.
দৃশ্যকল্প-১: কার্য-কারণ, মামা-ভাগ্নে, জাতি-উপজাতি।দৃশ্যকল্প-২: বিদ্যালয়, দেশপ্রেমিক, বাংলাদেশ।দৃশ্যকল্প-৩: হায়! হায়!, মরি! মরি!, ছি! ছি!।
- 108.
দ্রব্যের মূল্য বৃদ্ধি বর্তমান একটি জটিল সমস্যা। অর্থনীতিবিদেরা মনে করেন, দ্রব্যের সরবরাহ কমে গেলে মূল্য বৃদ্ধি পায়। আবার দ্রব্যের সরবরাহ বৃদ্ধি পেলে মূল্য হ্রাস পায়। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে, দ্রব্যের সরবরাহ স্বাভাবিক থাকার পরও মূল্য বৃদ্ধি পেয়েছে।
- 109.
দৃশ্যকল্প-১: কোনো অন্যায়কারী নয় শ্রদ্ধেয়।দৃশ্যকল্প-২: সকল কবি হয় ভাববিলাসী।দৃশ্যকল্প-৩: কিছু ধনী ব্যক্তি নয় দানশীল।
- 110.
সাইফুল শরীয়তপুর জেলায় ৫ জুলাই জন্মগ্রহণ করে। সে তার বন্ধুদের সাথে পদ্মা নদীতে নৌকা ভ্রমণে গেল। ভ্রমণের সময় মাঝ নদীতে তারা ঝড়ের কবলে পড়ে। অবশেষে মাঝির বুদ্ধিমত্তায় ও বিচক্ষণতায় তারা নিরাপদে তীরে আসতে পারলো।
- 111.
দৃশ্যকল্প-১: সকল মানুষ হয় জীব।দৃশ্যকল্প-২: মাহফুজ আনাম হয় সাংবাদিক।দৃশ্যকল্প-৩: সকল পাখি হয় দ্বিপদ।
- 112.
দৃষ্টান্ত-১: কোনো মানুষ নয় পরিপূর্ণ। আবিদ হোসেন হয় মানুষ। অতএব, আবিদ হোসেন নয় পরিপূর্ণ।দৃষ্টান্ত-২: মেহগনি হয় মূল্যবান।সেগুন হয় মুল্যবান। শিমুল হয় মূল্যবান।গর্জন হয় মূল্যবান।অতএব, সকল গাছ হয় মূল্যবান।
- 113.
দৃশ্যকল্প-১: সকল শিল্পী হয় সংস্কৃতিবান। অতএব, কোনো শিল্পী নয় অ-সংস্কৃতিবান।দৃশ্যকল্প-২: মিশরের রাজধানী হয় কায়রো। অতএব, কায়রো হয় মিশরের রাজধানী।দৃশ্যকল্প-৩: সকল কবি হয় কল্পনাবিলাসী। অতএব, কিছু কল্পনাবিলাসী হয় কবি।
- 114.
দৃশ্যকল্প-১: সকল সৈনিক হয় সাহসী।অতএব, সকল সাহসী ব্যক্তি হয় সৈনিক। দৃশ্যকল্প-২: সকল কবি হয় সৃজনশীল। সকল লেখক হয় সৃজনশীল। অতএব, সকল লেখক হয় কবি।
- 115.
সকল বাংলাদেশি হয় দেশপ্রেমিক। সাকিব হয় বাংলাদেশি। অতএব, সাকিব হয় দেশপ্রেমিক।
- 116.

- 117.
দৃশ্যকল্প-১: মানুষ হয় এমন প্রাণী যে সমাজে বসবাস করে এবং সভ্যতাকে এগিয়ে নিয়ে যায়।দৃশ্যকল্প-২: অপসংস্কৃতি হচ্ছে সংস্কৃতির অভাব।দৃশ্যকল্প-৩: মানুষ হয় বুদ্ধিবৃত্তিসম্পন্ন প্রাণী।
- 118.

- 119.
যুক্তি-১: সানির রক্তের রং হয় লাল।আদির রক্তের রং হয় লাল।রানীর রক্তের রং হয় লাল।∴\therefore সকল মানুষের রক্তের রং হয় লাল।যুক্তি-২: এ পর্যন্ত যত তেঁতুল খেয়েছি সবই টক। অতএব সকল তেঁতুল হয় টক।
- 120.

- 121.
তানভীর সাহেব বিকাল বেলা পার্কে হাঁটছিলেন। কিছুক্ষণ পর তিনি বুঝতে পারলেন পকেটে মোবাইল ফোনটি নেই। তিনি ধারণা করলেন মোবাইল ফোনটি চুরি হয়ে গেছে। তানভীর সাহেব পার্কের নিরাপত্তাকর্মীকে বিষয়টি অবহিত করেন। নিরাপত্তাকর্মী সিসিটিভি ফুটেজ দেখে চোরকে শনাক্ত করেন।
- 122.

- 123.
উদাহরণ-১: সিংহ বনের রাজা।উদাহরণ-২: মানুষ হয় বুদ্ধিবৃত্তিসম্পন্ন সৃজনশীল প্রাণী।উদাহরণ-৩: জ্ঞান লাভে ইচ্ছুক ব্যক্তিকেই জ্ঞানপিপাসু বলে।
- 124.
ভূমিকম্প নিয়ে দুই বন্ধুর কথোপকথন:প্রথম বন্ধু: পৃথিবী একটি দৈত্যের মাথার উপর দাঁড়িয়ে আছে। দৈত্য যখন ক্রুদ্ধ হয় তখন পৃথিবী কেঁপে উঠে।দ্বিতীয় বন্ধু: আমাদের ভূ-পৃষ্ঠ অনেকগুলো প্লেট এর সমন্বয়ে গঠিত। পৃথিবীর অভ্যন্তরে চলমান প্লেটগুলোর মধ্যকার সংঘর্ষ সৃষ্টি হলে পৃথিবী কেঁপে উঠে।
- 125.
তথ্য-১: মানুষের মতো অন্যান্য প্রাণীর মধ্যে অঙ্গ; স্নায়ুতন্ত্র ও ইন্দ্রিয় বিষয়ে মিল আছে। মানুষের সুখ-দুঃখের অনুভূতি আছে। অতএব অন্যান্য প্রাণীরও সুখ-দুঃখের অনুভূতি আছে।তথ্য-২: পাখির মতো উড়োজাহাজ আকাশে উড়ে। পাখির অনুভূতি আছে। সুতরাং উড়োজাহাজেরও অনুভূতি আছে।
- 126.
আরিশা ছোট বোন প্রিয়াকে নিয়ে মেলায় গেল। আরিশা মেলার প্রতিটি দোকান প্রত্যক্ষ করে সিদ্ধান্ত নিল তারা পাখির মেলায় এসেছে। প্রিয়ার বিশ্বাস, টিয়া পাখি, ময়না পাখি, দোয়েল পাখি যেহেতু আকাশে উড়ে। সুতরাং সকল পাখি আকাশে উড়ে।
- 127.
মামার সাথে বেড়াতে যাচ্ছিল মীম। মামা মীমকে রাস্তায় একটি বিশাল বটগাছ দেখিয়ে বললেন, গতবছর ঝড়ের সময় একটি ছেলে এ গাছের নিচে আশ্রয় নেয়। ঝড় শেষ হলে গ্রামের মানুষ ছেলেটিকে মৃত অবস্থায় দেখতে পায়। তারপর থেকে গ্রামের মানুষ এ গাছের নিচ দিয়ে যাতায়াত করে না। তাদের ধারণা এ গাছে ভূত বাস করে। মীম কথাটা শুনে বলল, কোনো কিছু বিশ্বাস করতে হলে সেটা সুস্পষ্ট, বাস্তবসম্মত ও প্রাসঙ্গিক হওয়া প্রয়োজন।
- 128.
ব্যাংক সমন্বয় বিবরণীতে ব্যাংকে জমাকৃত চেক বাবদ নগদান বইয়ের উদ্বৃত্তের সাথে কত টাকা যোগ বা বিয়োগ করতে হবে?
- 129.
সর্বোত্তম অনুমানভিত্তিক উত্তর — আনুষ্ঠানিক উত্তর নয়: মূল তথ্য বা উত্তরে অস্পষ্টতা/অসম্পূর্ণতা রয়েছে। প্রদত্ত উত্তরটি নিশ্চিত নয়; যাচাই করে ব্যবহার করো।
উক্ত গরমিল সংশোধন করা হলে আর্থিক অবস্থার বিবরণীতে কী প্রভাব পড়বে?
i. হাতে নগদ বৃদ্ধি পাবে
ii. চলতি দায় বৃদ্ধি পাবে
iii. চলতি সম্পদ বৃদ্ধি পাবে
নিচের কোনটি সঠিক? - 130.
সমন্বিত ক্রয়ের পরিমাণ কত টাকা?
- 131.
সমাপনী মজুদ পণ্যের বাজার মূল্য ১২,০০০ টাকা হলে মোট লাভের ওপর কী প্রভাব পড়বে?
- 132.
যন্ত্রপাতির ক্রয় মূল্য কত টাকা?
- 133.
যন্ত্রপাতির বর্তমান বিক্রয় মূল্য ৪৫,০০০ টাকা হলে কত টাকা লাভ বা ক্ষতি হবে?
- 134.
শ্রেয়ার ব্যবসায় শুরু করার ফলে হিসাব সমীকরণে কী প্রভাব পড়ে?
- 135.
নগদ অর্থ উত্তোলনের ফলে শ্রেয়া ট্রেডার্সের ব্যবসায়ের ওপর কী প্রভাব পড়েছে?
- 136.
সর্বোত্তম অনুমানভিত্তিক উত্তর — আনুষ্ঠানিক উত্তর নয়: মূল তথ্য বা উত্তরে অস্পষ্টতা/অসম্পূর্ণতা রয়েছে। প্রদত্ত উত্তরটি নিশ্চিত নয়; যাচাই করে ব্যবহার করো।
হিসাববিজ্ঞানের মূল ভিত্তি কী?
- 137.
সমন্বয়সমূষঃ (১) অগ্রিম বিমার ১৮,০০০ টাকা মেয়াদ উত্তীর্ণ হয়। (২) সেবা প্রদান করা হয়েছে ১০,০০০ টাকা কিন্তু এখনো বিল করা হয়নি। (৩) অনুপার্জিত সেবা আয় সম্পূর্ণ অর্জিত হয়েছে। (৪) বিজ্ঞাপন খরচ এক তৃতীয়াংশ বিলম্বিত করতে হবে।

- 138.
জাবেদাকে কী নামে অভিহিত করা হয়?
i. হিসাবের পাকা বই
ii. হিসাবের দৈনিক বই
iii. হিসাবের প্রাথমিক বই
নিচের কোনটি সঠিক? - 139.
সমন্বয়সমূহ: (১) সমাপনী মজুদ পণ্যের ক্রয়মূল্য ৫০,০০০ টাকা কিন্তু বাজার মূল্য ৬০,০০০ টাকা। (২) প্রাপ্য হিসাবের ওপর ১০% হারে অনাদায়ী পাওনা সঞ্চিতি রাখতে হবে। (৩) পাওনাদারকে প্রদত্ত ১০,০০০ টাকার চেক প্রত্যাখ্যাত হয়েছে যা হিসাবভুক্ত হয়নি। (৪) অফিস সরঞ্জামের ওপর ১০% হারে অবচয় ধার্য করতে হবে।

- 140.
অফিস সাপ্লাইজ এর আওতাভুক্ত হলো—
i. স্ট্যাপলার
ii. ক্যালকুলেটর
iii. কম্পিউটার
নিচের কোনটি সঠিক? - 141.
শাফিন ট্রেডার্স ২০২৩ সালের ১ জুলাই নগদ ৮০,০০০ টাকা, আসবাবপত্র ৭০,০০০ টাকা এবং ব্যাংক ঋণ ৫০,০০০ টাকা নিয়ে ব্যবসা শুরু করেন। জুলাই মাসেতার সম্পাদিত লেনদেনগুলো নিম্নরূপ:জুলাই ২ বাকিতে মাল ক্রয় ১,২০,০০০ টাকা।জুলাই ৫ দাগকাটা চেকের মাধ্যমে মাল বিক্রয় ১,৫০,০০০ টাকা।জুলাই ৬ অফিস ভাড়া প্রদান ২৫,০০০ টাকা।জুলাই ১২ নগদে মাল বিক্রয় ৫০,০০০ টাকা।জুলাই ২০ ২ তারিখে সংঘটিত লেনদেনের ৬০% পরিশোধ করা হয়েছে।জুলাই ৩১ কর্মচারীর বেতন প্রদান ৩০,০০০ টাকা।
- 142.
২০২৩ সালের ১ জানুয়ারি জনাব ইমরানের নগদ ও ব্যাংক উদ্বৃত্ত ছিল যথাক্রমে ১,২০,০০০ টাকা ও ৭০,০০০ টাকা। উক্ত মাসে তাঁর অন্যান্য লেনদেনগুলো নিম্নরূপ:জানু ২ নগদে পণ্য ক্রয় ৬০,০০০ টাকা এবং নগদে পণ্য বিক্রয় ৯০,০০০ টাকা।জানু ৫ মারুফার নিকট থেকে পণ্য ক্রয় ৭০,০০০ টাকা।জানু ৮ দেনাদারের কাছ থেকে প্রাপ্য ১৫,০০০ টাকার পূর্ণ নিষ্পত্তিতে ১৪,৫০০ টাকা পাওয়া গেল।জানু ১১ অবচয় ধার্য করা হলো ২,৫০০ টাকা।জানু ১৫ মালিক কর্তৃক পণ্য উত্তোলন ৫,০০০ টাকা।জানু ২০ মারুফার পাওনার পূর্ণ নিষ্পত্তিতে তাকে ৬৯,০০০ টাকা প্রদান করা হলো।জানু ২৪ ব্যাংক হতে ব্যবসায়িক প্রয়োজনে উত্তোলন ৭,০০০ টাকা।জানু ২৭ বিনামূল্যে পণ্য বিতরণ ৩,০০০ টাকা।জানু ৩০ নগদে বেতন প্রদান ৫,০০০ টাকা এবং চেকে ভাড়া পরিশোধ ৪,০০০ টাকা।
- 143.
ব্যাংক বিবরণী অনুযায়ী ক্রেডিট উদ্বৃত্ত বলতে বোঝায়—
- 144.
মিরাজ এন্টারপ্রাইজ ২০২২ সালের ১ জুলাই ১,৬০,০০০ টাকা মূল্যের একটি মেশিন ক্রয় করে। ঐ একই তারিখে মেশিনটি সংস্থাপন করা হয় যার জন্য ৪০,০০০ টাকা ব্যয় হয়েছিল। মেশিনটির কার্যকর আয়ুষ্কাল ১০ বছর এবং ভগ্নাবশেষ মূল্য ২০,০০০ টাকা। প্রতিষ্ঠানটি সরলরৈখিক পদ্ধতিতে অবচয় গণনা করে এবং প্রতি বছর ৩১ ডিসেম্বর হিসাব বছর শেষ করে।
- 145.
NSF শব্দের পূর্ণরূপ কী?
- 146.

- 147.
ব্যাংক চার্জ ২৫০ টাকা নগদান বইয়ে ভুলক্রমে ৬২০ টাকা ডেবিট করা হয়েছে। এর ফলে নগদান বই এবং ব্যাংক উদ্বৃত্তের মধ্যে গরমিলের পরিমাণ কত টাকা হবে?
- 148.
হিসাব বই যাচাই করে নিম্নলিখিত ভুলগুলো পাওয়া গেল: (১) ক্রয় হিসাবের যোগফল ৮,০০০ টাকা বেশি দেখানো হয়েছে। (২) যন্ত্রপাতির সংস্থাপন ব্যয় ৭,০০০ টাকা মজুরির অন্তর্ভুক্ত করা হয়েছে। (৩) প্রদেয় হিসাব পরিশোধ ১০,০০০ টাকা ভুলক্রমে প্রদেয় হিসাবে ক্রেডিট করা হয়েছে। (৪) আসবাবপত্র বিক্রয় ৫,০০০ টাকা বিক্রয় হিসাবে ক্রেডিট করা হয়েছে।

- 149.
সমন্বয়সমূহঃ (১) সমাপনী মজুদ পণ্য ৪০,০০০ টাকা। (২) ধারে বিক্রয় ২০,০০০ টাকা হিসাবভুক্ত হয়নি। (৩) অগ্রিম ভাড়া ৩/৪ অংশ মেয়াদ উত্তীর্ণ হয়েছে।

- 150.
কোনটি রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না?