CKRUET চট্টগ্রাম, খুলনা ও রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয় সমন্বিত ভর্তি পরীক্ষা ভর্তি পরীক্ষা ২০২১-২০২২
100টি প্রশ্ন
- 51.
দুইটি সমান মানের ভেক্টরের লব্ধির মান কোন অবস্থায় ওদের প্রত্যেকের মানের সমান হতে পারে?
- 52.
মনে কর, কোনো একটি ধ্রুব বল এর প্রভাবে একটি বস্তুর সরণ কোনো একটি নির্দিষ্ট দিকে xx, সময় tt এবং সরণ xx এর একক যথাক্রমে সেকেন্ড এবং মিটার এবং তারা t=x+5t = \sqrt{x} + 5 সমীকরণ মেনে চলে। বস্তুটির সরণ নির্ণয় কর যখন এর বেগ শূন্য হবে।
- 53.
8 kg ভরের একটি লোহার বল 10 m উপর থেকে বালিতে পড়ে 50 cm প্রবেশ করে থেমে যায়। লোহার বলটির উপর বালির গড় বাধা কত?
- 54.
10 N এর একটি বল 2 kg ভরের একটি স্থির বস্তুর উপর 4 sec ক্রিয়া করে। তারপর বলের ক্রিয়া বন্ধ করার পরবর্তী 10 sec এ বেগ শূন্য হয়। বস্তুটি মোট কত দূরত্ব অতিক্রম করে?
- 55.
200 m ব্যাসার্ধবিশিষ্ট একটি বাঁকা পথে 50.4 kmh-¹ বেগে গাড়ি চালাতে পথটি কত কোণে কাত করে রাখতে হবে? রাস্তাটি 3 মিটার প্রশস্থ হলে, বাহিরের পার্শ্বভিতরের পার্শ্ব অপেক্ষা কত উঁচু হতে হবে?
- 56.
900 kg ওজনের একটি লিফট 350 kg ভর নিয়ে 100 sec সময়ে নিচতলা থেকে 18th ফ্লোরে 75 m উচ্চতায় আরোহণ করে। লিফটের প্রয়োগকৃত ক্ষমতা কত?
- 57.
একটি ওজন মাপার স্প্রিং নিক্তির উপর দাঁড়ানোর পর তুমি লক্ষ করলে যে সাম্যাবস্থায় আসার পূর্বে নিক্তির কাঁটাটি সাম্যাবস্থার দুইপাশে কয়েকবার দোল খায়। দোলনকাল 0.8 sec হলে এবং তোমার ভর 64 kg হলে নিক্তির স্প্রিং ধ্রুবক কত?
- 58.
ভূপৃষ্ঠ থেকে একটি সেকেন্ড দোলক কত উচ্চতার পাহাড়ে উঠালে সারাদিনে 1 মিনিট ধীরে চলবে।
- 59.
যদি পৃথিবী পৃষ্ঠে এবং ‘h’ গভীরতায় অভিকর্ষীয় ত্বরণের মান যথাক্রমে g এবং g' হয়, তবে g এবং g' এর মধ্যে সম্পর্ক স্থাপন কর। মনে কর, পৃথিবীর ব্যাসার্ধ R।
- 60.
একজন রোগীর দেহের তাপমাত্রা একটি ত্রুটিপূর্ণ থার্মোমিটারের সাহায্যে মেপে 45°C পাওয়া গেল। যদি এই থার্মোমিটারের বরফ বিন্দু এবং বাষ্পবিন্দু যথাক্রমে 3°C এবং 107°C পাওয়া যায়, তাহলে রোগীর দেহে প্রকৃত তাপমাত্রা ফারেনহাইট স্কেলে বের কর।
- 61.
সাম্যাবস্থান থেকে একটি সরল দোলগতি সম্পন্ন কণার কী পরিমাণ সরণ হলে কণাটির বেগ সর্বোচ্চ বেগের অর্ধেক হবে?
- 62.
একজন বালক ও একজন লোক একত্রে দৌড়াচ্ছেন। বালকটির ভর লোকটির ভরের অর্ধেক এবং লোকটির গতিশক্তি বালকটির গতিশক্তির অর্ধেক। লোকটি যদি তার বেগ 1 ms-¹ বৃদ্ধি করেন, তবে তার গতিশক্তি বালকটির গতিশক্তির সমান হয়। বালক ও লোকটির আদিবেগ নির্ণয় কর।
- 63.
27°C তাপমাত্রার গ্যাসকে কত তাপমাত্রায় নেওয়া হলে গড়বেগ দ্বিগুণ হবে?
- 64.
একটি কার্নো ইঞ্জিনের কর্মদক্ষতা 50% যখন ইহার তাপগ্রাহকের তাপমাত্রা 27°C। ইঞ্জিনটির কর্মদক্ষতা 60% করতে উৎসের তাপমাত্রা কত বাড়াতে হবে?
- 65.
-10°C তাপমাত্রার 10 gm বরফকে 0°C তাপমাত্রার পানিতে পরিণত করতে এনট্রপির পরিবর্তন নির্ণয় কর। বরফের আপেক্ষিক তাপ = 0.5 এবং বরফ গলনের সুপ্ততাপ = 80 cal/gm.
- 66.
100Ω রোধবিশিষ্ট একটি তারকে টেনে 4 গুণ লম্বা করা হল। লম্বাকৃত তারটির রোধ নির্ণয় কর।
- 67.
দুইটি সমমানের রোধ শ্রেণি এবং সমান্তরালে সংযুক্ত করলে সমতুল্য রোধ দুইটির মধ্যে সম্পর্কনির্ণয় কর।
- 68.
0°C তাপমাত্রায় 5kg বরফকে 0°C তাপমাত্রার পানিতে পরিণত করতে এনট্রপির পরিবর্তন কত হবে?
- 69.
π3\frac{\pi}{3} দশা পার্থক্যের সদৃশ্য দুইটি তরঙ্গ একই দিকে ধাবিত হচ্ছে। এদের বিস্তার যথাক্রমে 4 এবং 5 একক হলে লব্ধি তরঙ্গের বিস্তার কত?
- 70.
একটি ট্রানজিস্টর রেডিও 9V ব্যাটারি দ্বারা 10 mW এ চলে। ট্রানজিস্টর রেডিওরভিতর দিয়ে প্রবাহিত বিদ্যুৎ ও রোধ নির্ণয় কর।
- 71.
একটি রকেট কোন স্থির পর্যবেক্ষকের সাপেক্ষে চলতে থাকলে এটির দৈর্ঘ্য 99% হয়। রকেটটির গতিবেগ নির্ণয় কর।
- 72.
কোন অপবর্তন গ্রেটিং-এ প্রতি সেন্টিমিটারে 6000 রেখা রয়েছে। এর ভিতর দিয়ে 5896Å তরঙ্গদৈর্ঘ্য আলো ফেলা হলে দ্বিতীয় চরমের জন্য অপবর্তন কোণ বের কর।
- 73.
500 kg ভরের স্থিরভাবে ভাসমান একটি নৌকার দুইপ্রান্তে দুইজন সাঁতারু স্থিরভাবে দাঁড়িয়ে আছে। তাদের ভর যথাক্রমে 50 kg এবং 75 kg। তারা প্রত্যেকে একসাথে বিপরীত দিকে 10 ms-1 বেগে অনুভূমিক ভাবে নৌকা থেকে লাফ দিলে নৌকাটি কত বেগে গতিশীল হবে?
- 74.
একটি ট্রানজিস্টরের নিম্নলিখিত মানগুলো পরিমাপ করা হলো। IC=1.98 mAI_C = 1.98 \text{ mA}; IB=20μAI_B = 20 \mu A; ট্রানজিস্টরের α\alpha, β\beta এবং IEI_E এর মান বের কর।
- 75.
কোনো বাড়িতে 60W এর 5 টি বাল্ব ও 50W এর 6 টি ফ্যান এবং 5 kW এর একটি হিটার আছে। বাতি ও ফ্যানগুলি প্রতিদিন 10 ঘণ্টা করে চলে এবং হিটারটি দৈনিক 2 ঘণ্টা চলে। আগস্ট মাসে ঐ বাড়িতে কত ইউনিট বিদ্যুৎ ব্যয় হবে?
- 76.
হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়ার প্রধান উৎপাদ কোনটি?
- 77.
ফরমালিন শনাক্ত করার জন্য নিচের কোন বিকারকটি ব্যবহার করা যায়?
- 78.
নিচের কোন যৌগটি অ্যারোমেটিক ও অ্যালিফ্যাটিক উভয় ধর্ম প্রদর্শন করে?
- 79.
IUPAC পদ্ধতিতে (CH3)3CCH2CH(CH3)2 যৌগটির নাম কী?
- 80.
কোয়ান্টাম সংখ্যার নিম্নোক্ত কোন সেটটি সঠিক নয়?
- 81.
10 টন জিংক অক্সাইডকে 10 টন চারকোলসহ বিজারিত করলে কী পরিমাণ জিংক উৎপন্ন হবে?
- 82.
20 mL আয়তনের CuSO4 দ্রবণকে টাইট্রেশন করতে 0.1M 20 mL Na2S2O3 দ্রবণ দরকার হয়। প্রদত্ত দ্রবণে কপারের পরিমাণ কত?
- 83.
[Co(NH3)6]CI3 জটিল যৌগটিতে কয়টি বন্ধন আছে?
- 84.
একই চাপে ও তাপে একই ছিদ্রপথে P ও Q নামক দুইটি গ্যাসের নিঃসরণ হার যথাক্রমে 0.3 এবং 0.2। যদি Q গ্যাসের ঘনত্ব 10 হয়, তবে P গ্যাসের আণবিক ভর কত হবে?
- 85.
25°C তাপমাত্রায় Al(OH)3 এরদ্রাব্যতা গুণফল 3.7 × 10-15 হলে, Al(OH)3 এর দ্রাব্যতা কত হবে?
- 86.
কোন দ্রবণের pH = 8.5 এবং আয়তন 2.5 liter দ্রবণে কতটি H+H^{+} আয়ন আছে?
- 87.
300 K তাপমাত্রায় ও 0.526 atm চাপে 15 g নাইট্রোজেন গ্যাসের আয়তন কত?
- 88.
25°C তাপমাত্রায় পানির আয়নিক গুণফল (Kw) ও মোলার ঘনমাত্রা থেকে বিয়োজিত ও অবিয়োজিত পানির অনুপাত বের কর।
- 89.
একটি দ্রবণের pH = 7.4। উক্ত দ্রবণের 1 mL-এ উপস্থিত OH- ion-এর সংখ্যা নির্ণয় কর
- 90.
কোন জৈব পদার্থের 24 g 100 cm³ জলীয় দ্রবণে দ্রবীভূত আছে। কী পরিমাণ পদার্থ ঐ দ্রবণ হতে নিষ্কাশিত হবে যদি প্রতিবারে 50 cm³ ইথার দ্রবণ দ্বারা দুইবার নিষ্কাশন করা হয়? ইথার এবং পানিতে পদার্থটির বন্টন গুণাংক ইথারের অনুকূলে 4।
- 91.
25°C তাপমাত্রায় ও 1 atm চাপে 400 mL আয়তনের N₂ গ্যাসের অণুর সংখ্যা নির্ণয় কর।
- 92.
-13°C তাপমাত্রায় 1500 mL আয়তনের একটি পাত্রে 6.023 × 1022 সংখ্যক অক্সিজেন অণু উপস্থিত আছে। গ্যাসের চাপ কত?
- 93.
aXa এবং bYCমৌল দুইটির মধ্যে b – a = 5 হলে, Y মৌলটির শ্রেণি নির্ণয় কর।
- 94.
2.86g কাপড় কাচার স্ফটিকাকার সোডাকে পানিতে দ্রবীভূত করে 100 m দ্রবণ প্রস্তুত করা হলো। দ্রবণটির মোলার ঘনমাত্রা নির্ণয় কর।
- 95.
লঘু H2SO4 এ এক টুকরা লোহা দ্রবীভূত আছে। দ্রবণটিকে সম্পূর্ণরূপে জারিত করতে 0.02 M KMnO4 দ্রবণের 98.5 cm³ লাগে। লোহার টুকরাটির ভর কত ছিল?
- 96.
গলিত CaCl₂ থেকে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে 20 g ক্যালসিয়াম ধাতু নিষ্কাশনে কত কুলম্ব বিদ্যুৎ প্রয়োজন হবে?
- 97.
নিচের কোন সমীকরণটি সঠিক?
- 98.
একটি উভমুখী রাসায়নিক বিক্রিয়ার Δn=12\Delta n = \frac{1}{2} । কত কেলভিন তাপমাত্রায় KpK_p ও KcK_c এর মান যথাক্রমে 40.540.5 এবং 5.55.5 হবে? R=0.082 L.atm.mol−1. K−1R = 0.082 \text{ L.atm.mol}^{-1}\text{. K}^{-1}
- 99.
নিচের বিক্রিয়ায় A যৌগটির রাসায়নিক সংকেত লিখ।CH3COOH→Red P+Cl2ClCH2COOH→KCN(alc solution)CNCH2COOH→Dil HCl, reflux[A] \text{CH}_3\text{COOH} \xrightarrow{\text{Red P}+\text{Cl}_2} \text{ClCH}_2\text{COOH} \xrightarrow{\text{KCN(alc solution)}} \text{CNCH}_2\text{COOH} \xrightarrow{\text{Dil HCl, reflux}} \text{[A]}
- 100.
1.25 M NaOH দ্রবণেরশতকরা মাত্রা (w/v) নির্ণয় কর।